Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

140
নগরীর ব্যস্ততম শেরে এ বাংলা রোডের এসওএস শিশু পল্লীর সামনে রাস্তাজুড়ে এভাবেই চলছে অবৈধ ব্যবসা। অথচ কর্তৃপক্ষ উদাসিন--সোহেল রানা

তালায় বিআরডিবি অফিসের আসবাবপাত্র সরানোর নামে লুটপাটের অভিযোগ!
খান নাজমুল হুসাইন
সাতক্ষীরা তালায় বিআরডিবি অফিসের আসবাবপত্র সরানোর নামে লুটপাটের অভিযোগ উঠেছে। সোমবার বিকালে তালা উপজেলার বিআরডিবি’র অফিস থেকে বিভিন্ন প্রকারের মূল্যবান মালামাল সরানোর নামে লুটপাটের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, তালা উপজেলার বিআরডিবি’র অফিসার নারায়ন চন্দ্র সরকার একটি এসি, অফিস স্টাফ রেহানা খাতুন একটি টেবিল ও চেয়ার এবং বিআরডিবি’র প্রকল্পের বসন্ত কুমার মন্ডল একটি বাইসাইকেলসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন প্রকারের মালামাল ভাগাভাগি করে নেয়।
খোঁজনিয়ে দেখা গেছে, তালার বিআরডিবি অফিস স্টোর থেকে বসন্ত কুমার মন্ডল ভ্যান চালক হযরত আলীর মাধ্যমে ঘোনা গ্রামের সাইকেল মিস্ত্রি ওমর আলীর দোকানে একটি বাইসাইকেল রেখে দেয়। এদিকে বিআরডিবি অফিস স্টাফ রেহানা খাতুন অজ্ঞাত ভ্যান চালকের মাধ্যমে তালার মহল্লা পাড়ার জাহিদ বাসায় চেয়ার ও টেবিলের খোজ মেলে। বিআরডিবি’র উপজেলা অফিসার নারায়ণ চন্দ্র সরকার একটি এসি নিয়ে তার নিজ অফিস রুমে রাখেন।ভ্যান চালাক হযরত আলী বলেন, বসন্ত দাদা বিআরডিবি অফিস থেকে আমার ভ্যানে একটি সাইকেল তুলে দেয় এবং সাইকেলটি ওমর মিস্ত্রির দোকানে রাখতে বলেন। ঘোনা বাজারের সাইকেল মিস্ত্রি ওমর আলী বলেন, একটি বাইসাইকেল আমার ঘরে ভ্যানচালক হযরত আলী রেখে গেছে।বিআরডিবি’র অফিস স্টাফ রেহেনা খাতুনের সাথে আলাপকালে তিনি একটি চেয়ার ও একটি টেবিল নিয়ে তার ভাড়া বাসায় রেখেছেন বলে স্বীকার করেন। তিনি আরোও বলেন, স্যার( নারায়ন চন্দ্র সরকার) আমাকে চেয়ার ও টেবিল আমার বাসায় রাখতে বলেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বসন্ত কুমার মন্ডলের সাথে কোন প্রকার যোগাযোগ করা সম্ভব হয়নি।এ ঘটনায় তালা উপজেলা বিআরডিবি’র অফিসার নারায়ন চন্দ্র সরকারের সাথে আলাপকালে তিনি এ প্রতিবেদককে বলেন, আমার মালামাল কোথায় নিয়ে যেতে হবে তা আপনাকে বলতে হবে! আপনি ইউএনও স্যারের কাছে চলেন আপনাকে দেখিয়ে দিবো! এ বিষয় তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল এর সাথে মুঠোফোনে আলাপের চেষ্টাকালে আলাপ কলটি গ্রহণ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ মোস্তাক আহমেদ এর মুঠোফোনে আলাপের চেষ্টাকালে আলাপ কলটি গ্রহণ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

যশোরের অস্ত্র গুলিসহ সন্ত্রাসী আটক শহিদুল ইসলাম দইচ যশোর
যশোর অফিস
যশোরে র্যাব-৬ অভিযান পরিচালনা করে ১টি বিদেশী রিভলবার ও ০৭ (সাত) রাউন্ড গুলি উদ্ধারসহ মো. জসিম সরদার( ৪০)নামের সন্ত্রাসীকে আটক করেছে।২৭ অক্টোবর রোববার দিবাগত রাতে যশোরের অভয়নগর উপজেলার সিরাজকাঠি এলাকা থেকে আটক করেন। আটক জসিম সরদার অভয়নগর উপজেলার অভয়নগর পৌরসভার ৭ নং সিরাজকাঠি ওয়ার্ডের মৃত আজাদ আলী সর্দারের ছেলে।
যশোর কর্মরত র্যাব-৬য়ের কোম্পানি অধিনায়ক মো. রাসেল জানান, র্যাবের কাছে গোপন খবর ছিল সিরাজকাটি এলাকায় সন্ত্রাসীরা অস্ত্র বহন করে মাদক কিনিবিকি করছে।এসময় র্যাব ঘটনার ছেলে অভিযান পরিচালনা করে একটি বিদেশি রিবলবর ও সাত রাউন্ড গুলি উদ্ধারসহ জসিম সরদার কে আটক করা হয়।
কোম্পানি অধিনায় আরো জানায়,জসিম এলাকার দুর্ধষ সন্ত্রাসী। সে মাদক এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে দীর্ঘদিন ধরে জড়িত ছিল। আটক জসিমের বিরুদ্ধে অভয়নগর থানায় নিয়মিত অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।

দুই দিন বন্ধ থাকার পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
বেনাপোল প্রতিনিধি
টানা ২দিন বন্ধ থাকার পর সোমবার সকাল থেকে পুনরায় বেনাপোল- বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে গোটা বন্দর এলাকায় ।
বেনাপোল বন্দরের ওপারে ভারতের পেট্রাপোল বন্দরে গতকাল আধুনিক মানের প্যাসেঞ্জার টার্মিনালের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই উপলক্ষে গত শনিবার ও রবিবার দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ ছিল।
সোমবার (২৮ অক্টোবর) সকালে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আলহাজ¦ শামসুর রহমান জানান, বেনাপোল বন্দরের ওপারে ভারতের পেট্রাপোল বন্দরে গতকাল আধুনিক মানের প্যাসেঞ্জার টার্মিনালের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই উপলক্ষে গত শনিবার ও রবিবার দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। সোমবার সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বানিজ্য শুরু হয়েছে। ভারতে বিভিন্ন পণ্যবোঝাই ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। তবে টানা ২দিন বন্ধ থাকার কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দর এলাকায় কয়েক হাজার পণ্যবোঝাই ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় ওপারে দাঁড়িয়ে আছে যত্রতত্র।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া জানান, বেনাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল ছিল স্বাভাবিক। তবে গতকাল রবিবার ৭ ঘন্টা বাংলাদেশী কোন পাসপোর্ট যাত্রীকে ওপারে যেতে দেওয়া হয়নি।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক রাশেদুল সজিব নাজির জানান, সোমবার সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দ্রুত কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নগরীর পাঁচটি স্থানে ভর্তুকিমূল্যে কৃষিপণ্য বিক্রি শুরু
তথ্য বিবরণী
কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগে নগরীর নিম্নআয়ের মানুষের জন্য খুলনার পাঁচটি স্থানে ভর্তুকিমূল্যে সবজিসহ কৃষিপণ্য বিক্রি শুরু হয়েছে। স্থানগুলো হলো: শিববাড়ি মোড়, বাংলাদেশ ব্যাংক মোড়, খুলনা মেডিকেল কলেজের সামনে রাস্তা সংলগ্ন স্থান, দৌলতপুর বাসস্ট্যান্ড ও খালিশপুর ওয়ান্ডারল্যান্ড পার্কের সামনে। বিক্রয়কেন্দ্রগুলো থেকে একজন ব্যক্তি তিনশত ২০ টাকা মূল্যে মোট এক ডজন ডিম, তিন কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক কেজি পটল ও ৭৫০ গ্রাম পেঁপে কিনতে পারবেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য স্থিতিশীল না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। প্রয়োজনে নগরীতে বিক্রয় কেন্দ্রের সংখ্যা বাড়ানো হতে পারে।
কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মাসুদ করিম সোমবার সকালে নগরীর শিববাড়ি মোড়ে ভর্তুকিমূল্যে কৃষিপণ্য ওপেন মার্কেট সেল (ওএমএস) এর উদ্বোধন শেষে এসকল তথ্য জানান।
এসময় তিনি আরও বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর মানুষেরা যাতে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্য স্বাচ্ছন্দ্যে ও সাশ্রয়ীমূল্যে কিনতে পারে সেজন্য এই ভর্তুকিমূল্যে পণ্যবিক্রির ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে তাদের ওপর কৃষিপণ্যের মূল্যবৃদ্ধির ফলে সৃষ্ট আর্থিক চাপ কিছুটা হলেও কমে আসবে বলে আশা করা যায়। সপ্তাহে সাতদিনই এই বিক্রি কার্যক্রম চলবে।
কৃষিপণ্য বিক্রি উদ্বোধনকালে খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) আবু রায়হান মুহম্মদ সালেহ, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম-সহ সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

খুবিতে স্বাস্থ্যবীমার ক্ষতিপূরণের অর্থের চেক হস্তান্তর করলেন উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে ডেল্টা লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর জীবনবীমা চুক্তির আওতায় প্রকৌশল বিভাগের সহকারী রেজিস্ট্রার মো. রফিকুল ইসলামকে কিডনিজনিত অসুস্থতার কারণে উন্নত চিকিৎসাসেবা গ্রহণের জন্য বীমা অর্থের ৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। ২৮ অক্টোবর (সোমবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম তাঁর কার্যালয়ে এ চেক তুলে দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক শেখ মুজিবুর রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের চাকরিক্ষেত্রে স্বাভাবিক মৃত্যুর পাশাপাশি নানা দুর্ঘটনাজনিত মৃত্যু ও অঙ্গহানি হলে তার জন্য জীবন বীমার অর্থ প্রাপ্তি বিষয়ে গত ২০২১ সালের ০৮ সেপ্টেম্বর ডেল্টা লাইফ ইন্সুরেন্সের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ফলে কোন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী চাকরিরত অবস্থায় স্বাভাবিক মৃত্যুবরণ করা ছাড়াও দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু বা অঙ্গহানি বা অধিকতর উন্নত চিকিৎসার প্রয়োজন হলে তিনি জীবন বীমার আর্থিক সুবিধা প্রাপ্ত হবেন।

কেরুজ চিনিকল মিলস্ গেট আখচাষী কল্যাণ সংস্থা দ্বি- বার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠন
দামুড়হুদা প্রতিনিধি
দর্শনায় কেরুজ চিনিকল মিলস্ গেট আখচাষী কল্যাণ সংস্থার দ্বি- বার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরু এ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো.রাব্বিক হাসান এফসিএমএ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (কৃষি) মোহাম্মদ আশরাফুল আলম ভূইয়া, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ তোফাজ্জেল হক, জেলা বিএনপির সদস্য দর্শনা বিএনপির প্রধান সমন্বয়ক মোঃ হাবিবুর রহমান বুলেট,দর্শনা বিএনপির সমন্বয়ক,সাবেক ছাত্রনেতা নাহারুল ইসলাম মাষ্টার, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাবু,দর্শনা বিএনপির সমন্বয়ক মোঃ মাহবুবুল ইসলাম খোকন, সমন্বয়ক সাংবাদিক শরীফ উদ্দিন ও নাসির উদ্দিন খেদু,দর্শনা পৌর জামায়াত ইসলামীর সেক্রেটারি মোঃ আমজাদ হোসেন প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাব্বিক হাসান বলেন, আপনারা আগাম আখ চাষ করুন,বেশী লাভবান হবেন।তিনি আরও বলেন, আপনারা আখের যত্ন করুন,আপনারা আখের জমিতে আখ আগাছা মুক্ত রাখবেন,তাহলে ভাল ফলন পাবেন,আগামীতে আরও চিনির দাম বৃদ্ধি পাবে,আপনারা বেশি বেশী আখ চাষ করুন।

শার্শায় সাবেক এমপি শেখ আফিলসহ আ. লীগের ২০ নেতাকর্মীর নামে হত্যাচেষ্টা মামলা, আটক ৫
বেনাপোল প্রতিনিধি
যশোর-১ শার্শা আসনের সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনসহ আওয়ামী লীগের ২০ জন নেতাকর্মীর বিরুদ্ধে শার্শা থানায় মামলা দায়ের করা হয়েছে। পাঁচজনকে আটক করেছে পুলিশ। মামলার অন্যান্য আসামিরা হলেন, শার্শা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, শার্শা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কবির উদ্দিন তোতা,আসাদুজ্জামান আসাদ, শার্শা উপজেলা যুবলীগের সভাপতি ওহিদুজ্জামান অহিদ, দক্ষিণ বুরুজবাগান গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে শার্শা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, যুবলীগ নেতা শার্শার উত্তর বুরুজবাগান গ্রামের শাহাদত হোসেনের দুই ছেলে জাকির হোসেন ও উজ্বল হোসেন, শ্যামলাগাছি গ্রামের সেলিম হোসেনের ছেলে তুহিন হোসেন, কাজিরবেড় গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে আনারুল ইসলাম আনার, শ্যামলাগাছি গ্রামের মৃত রহমত উল্লার দুই ছেলে- রফিকুল ইসলাম ও তরিকুল ইসলাম ঝন্টু, নাভারণ রেলবাজার স্টেশনপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে সাবেক ইউপি সদস্য আবুল হোসেন, শার্শা গ্রামের মতিয়ার কাজীর ছেলে শিল্পি কাজী, শার্শা গ্রামের মৃত আবু তালেবের ছেলে আল আমিন রুবেল, শ্যামলাগাছি গ্রামের শামছুর রহমানের ছেলে রুবেল ড্রাইভার, স্বরুপদাহ গ্রামের বজরে আলীর ছেলে মো. লাল্টু, শার্শা গ্রামের জহুর কাজীর ছেলে মো. রাজন, স্বরুপদাহ গ্রামের আব্দুল মালেকের ছেলে তবিবর রহমান তবি ও চটকাপোতা গ্রামের ওসমান গনির ছেলে তোতা মিয়া ওরফে চাকমা তোতা। গত ৫ আগস্টের পর থেকে আসামিরা পালিয়ে রয়েছে বলে জানা গেছে।
মামলায় বাদী উল্লেখ করেন, চলতি বছরের ৮ এপ্রিল বিএনপির কেন্দ্রীয় অবস্থান কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছিলেন শার্শা বিএনপি নেতৃবৃন্দ। ওইদিন নেতৃবৃন্দ উপজেলার কামারবাড়ি মোড়ে কর্মসূচিতে যোগদান করার জন্য উপস্থিত হলে আগে থেকে ওঁৎপেতে থাকা মামলার আসামিরা বিএনপি নেতৃবৃন্দের ওপর হামলা করে। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সাবেরুল হক সাবু ও শার্শা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান জহিরকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র, হকিস্টিক, লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে মৃত ভেবে ফেলে রাখে। এই অভিযোগে দীর্ঘ ৬ মাস পর রবিবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ওয়াছি উদ্দিন বাদী হয়ে শার্শা থানায় হত্যা প্রচেষ্টা এ মামলাটি দায়ের করেন।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমির আব্বাস বলেন, শার্শায় সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনসহ ২০জনের নাম উল্লেখ করে আরও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা হয়েছে। এ পর্যন্ত ৫ জনকে আটক করে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকী আসামিদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আশাশুনিতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠান
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রোববার সকাল ১০টায় আশাশুনি হাফিজিয়া মাদ্রসা প্রাঙ্গনে উপজেলা যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম টোকনের সভাপতিত্বে দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়ানুষ্ঠান পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক আসিফুর রহমান তুহিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুগ্ম-আহবায়ক শাহরিয়ার জামান, সদস্য সচিব জাকির হোসেন বাবু (শে.বা.), সদর ইউনিয়ন বিএনপি সভাপতি আবু হেনা মোস্তফা কামাল। স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুজ্জামান আশিকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, যুবনেতা খালিদুজ্জামান টিপু, আবুল হাশেম, জিয়া পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রুমি, বিএনপি নেতা আশরাফুজ্জামান মুকুল, হেলালুজ্জামান হেলাল, আবু সাঈদ সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ। আলোচনা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিগত দিনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নিহত নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন আশাশুনি হাফিজিয়া মাদ্রাসার প্রধান হাফেজ মাওঃ জাহেদ আব্দুল্লাহ। উল্লেখ্য, সোমবার আশাশুনি বাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করার ঘোষণা দেন নেতৃবৃন্দ।

চকচকে জিনিসেই ক্ষতিকর সীসার উপস্থিতি থাকতে পারে
তথ্য বিবরণী
চকচকে খেলনা, গুড়া মশলা, রঙিন খাবার, তৈজসপত্র, প্রসাধনীসহ সিঁদুর-সুরমাতে ক্ষতিকর সীসা থাকতে পারে। ব্যাটারি শিল্পে সবচেয়ে বেশি সীসা ব্যবহার করা হয়। সীসা খাদ্য এবং শ্বাসপ্রশ্বাসেরসের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে। এর প্রভাবে হাঁড়ক্ষয়, দীর্ঘমেয়াদী ডায়েবিটিস ও উচ্চরক্তচাপ, রক্তশূন্যতা, শ্রবণশক্তি হ্রাস, মস্তিষ্কে নানা রকম জটিলতাসহ কিডনির বিভিন্ন রোগ হতে পারে।
সীসা দূষণ প্রতিরোধে অনুষ্ঠিত এক কর্মশালায় এসকল তথ্য জানানো হয়। খুলনা স্বাস্থ্য বিভাগ নগরীর সিএসএস আভা সেন্টারে সোমবার দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে। জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) ও খুলনা প্রযুক্তি ও প্রকৌশল বিশ^বিদ্যালয় (কুয়েট) এতে সহযোগিতা করে।

মানবদেহে সীসা সংশ্লিষ্ট জটিলতার কোন চিকিৎসা নেই। তাই প্রতিরোধই সীসা থেকে মুক্তির একমাত্র উপায়। বারবার সাবান দিয়ে হাত ধোয়া, শিশুদের খেলনা ব্যবহারে সতর্ক থাকা, চকচকে খাবার ও দ্রব্যাদি পরিহার করা এবং শ্রমিকরা কাজ শেষে তাদের পোশাক খুলে ঘরে প্রবেশ করা প্রয়োজন। এর সাথে ভিটামিন-সি যুক্ত খাবার, জিংক সমৃদ্ধ খাবার ও পুষ্টিকর খাবার গ্রহণের মাধ্যমে সীসা দূষণ থেকে কিছুটা হলেও পরিত্রাণ মিলতে পারে।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত। খুলনা স্বাস্থ্য দপ্তরের বিভাগীয় পরিচালক ডা. মোঃ মনজুরুল মুরশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে কুয়েটের কেমিক্যাল ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ড. মাহমুদুল হাসান ও ইউনিসেফ ফিল্ড অফিসের চিফ মোঃ কাউসার হোসাইন বক্তৃতা করেন। কর্মশালায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ডা. মাহফুজুর রহমান ও কুয়েটের কেমিক্যাল ডিসিপ্লিনের শিক্ষক মোঃ ফয়সাল ফেরদৌস।
কর্মশালায় জানানো হয়, সীসা দূষণে গর্ভবতী মা ও শিশুরা বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। শিশুদের শরীর বয়ষ্কদের তুলনায় ৪-৫ গুণ বেশি সীসা শোষণ হয়ে থাকে। পৃথিবীর এক তৃতীয়াংশ অর্থাৎ আটশত মিলিয়ন শিশু সীসা দূষণের শিকার। ২০১৯ সালে সারা বিশে^ সীসা দূষণের দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়ায় ০.৯০ মিলিয়ন মানুষের মৃত্যু হয়।
কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়-কলেজ-স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন।

বাল্যবিবাহরোধে বিভাগীয় কমিটির সভা
তথ্য বিবরণী
বাল্যবিবাহরোধে বিভাগীয় কমিটির সভা সোমবার দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ফিরোজ শাহ সভাপতিত্ব করেন।
সভায় বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নিয়মিত উঠান বৈঠক, কিশোর-কিশোরী ক্লাবের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলা, স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা, প্রচার-প্রচারণা বৃদ্ধি করা প্রয়োজন। বাল্যবিবাহের তথ্য পাওয়ামাত্র সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এছাড়া টোল ফ্রি হটলাইন ১০৯ ও ৯৯৯ নম্বরে ফোন করে বাল্যবিবাহ বন্ধে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন বলে সভায় আলোচনা করা হয়।
সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকতাসহ কমিটির সদস্যরা অংশ নেন।

ইসলামী আন্দোলন খুলনা মহানগরীর মতবিনিময় সভা
খবর বিজ্ঞপ্তি
আগামী ১৮ নভেম্বর সোমবার দুপুর দুইটায় খুলনা মহানগরীর সোনালী ব্যাংক চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্যোগে গণ সমাবেশ অনুষ্ঠিত হবে, গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।
গণ সমাবেশ সফলের লক্ষ্যে সোমবার (২৮ অক্টোবর) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর দায়িত্বশীলদের সাথে এক মতবিনিময় সভা ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা নগর সহ-সভাপতি মুফতি আমানুল্লাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারি মুফতি ইমরান হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির আলোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এর নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়াল।
সভায় উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, আলহাজ্ব আবু তাহের, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ আবু গালিব, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা হাফিজুর রহমান, আলহাজ্ব হুমায়ুন কবির, মুহাম্মাদ মঈন উদ্দিন, এইচ এম আরিফুর রহমান, মাওলানা নাসিম উদ্দিন,
হাফেজ আব্দুল লতিফ, গাজী মিজানুর রহমান, আলহাজ্ব আবুল কাশেম, আলহাজ্ব আমজাদ হোসেন, আলহাজ্ব সরোয়ার হোসাইন বন্দ, মোল্লা রবিউল ইসলাম তুষার, মোহাম্মদ মঈনুদ্দিন ভূঁইয়া, মুফতি আমানুল্লাহ, জিএম কিবরিয়া, আলহাজ্ব আব্দুস সালাম, মুফতি ইলিয়াস হোসেন মাঞ্জুরী, এইচ এম আবুল কালাম আজাদ, মোহাম্মদ সাইফুর রহমান, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মোঃ ইমরান হোসেন মিয়া প্রমুখ নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় আগামী ১৮ নভেম্বর চরমোনাই পীর সাহেবের গণ সমাবেশ সফলের লক্ষে ব্যাপক প্রস্তুতিসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ইন্দুরকানীতে বিস্ফোরক আইনের মামলায় আওয়ামীলীগ নেতা সহ ৩ জন গ্রেফতার
ইন্দুরকানী সংবাদদাতা
পিরোজপুরের ইন্দুরকানীতে বিস্ফোরক আইনের মামলায় আওয়ামীলীগ নেতা সহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বেলা ১১ টায় উপজেলার পত্তাশী বাজার থেকে পত্তাশী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম (৫০)কে বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরন মামলায় গ্রেফতার করা হয়। এর আগে রোববার রাতে পাড়েহাট ইউনিয়নের টগড়া গ্রাম থেকে স্থানীয় যুবলীগ নেতা রিপন হাওলাদার ও আলতাফ গাজীকে অপর একটি নাশকতার মামলায় গ্রেফতার করে পুলিশ । গ্রেফতারকৃত আওয়ামীলীগ ও যুবলীগের তিন নেতাকে পৃথক দুটি মামলায় সোমবার পুলিশ আদালতে পাঠালে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠায়।
ইন্দুরকানী থানার ওসি মোঃ মারুফ হোসেন জানান, নাশকতার অভিযোগে তিন জনকে গ্রেফতার করে বিস্ফোরক আইনের মামলায় একজনকে ও অপর একটি মামলায় দুইজনকে গ্রেফতার করে আদালতে পাঠালে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারগারে পাঠায়।

অবৈধ্য ভাবে সীমান্ত পারাপারের সময় নারী ও শিশুসহ ৩১ জন আটক
মহেশপুর প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ্য ভাবে ভারত সীমান্ত পারাপারের সময় নারী ও শিশুসহ ৩১জনকে আটক করেছে ৫৮ বিজিবি। সোমবার(২৮ অক্টোবর)বিকাল ৪টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্যে নিশ্চত করেছেন মহেশপুর ৫৮ বিজিবি।
জানাযায়,২৭শে অক্টোবর রাতে বিশেষ অফিযান পরিচালনা করে ৫৮বিজিবি তাদেরকে আটক করে। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে রবিবার রাতে মহেশপুর উপজেলার শ্রীনাথপুর, মাটিল, কুমিল্লাপাড়া পলিয়ানপুর, বাঘাডাঙ্গা এবং জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১৯জন নারী, ৫জন শিশু ও ৭পুরুষ রয়েছে। আটককৃতরা বরিশাল, নড়াইল, রাজবাড়ী, চুয়াডাঙ্গা, ঢাকা, নারায়নগঞ্জ, গোপালগঞ্জ, রংপুর ও চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। আটকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে মহেশপুর ও জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া ভারত থেকে বাংলাদেশ প্রবেশের সময় ২জন নারীকে আটকের পর অন্ত সীমান্ত মানব পাচার প্রতিরোধ বিষয়ক আইন ও ভিকটিম চিহ্নিতকরণ সংস্থা, জাস্টিস এন্ড কেয়ার, যশোর এর নিকট হস্তান্তর করা হয়েছে।

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন নগর গড়ে তোলার দাবিতে মানববন্ধন
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন নগর গড়ে তোলার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের যৌথ আয়োজনে সোমবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘সবাই মিলে হাত মেলাই, দূষণমুক্ত সাতক্ষীরা চাই’, ‘পরিচ্ছন্ন চারপাশ, রোগবালাই হবে নাশ’, ‘পরিচ্ছন্ন পরিবেশ, সুস্থ জীবন, নিশ্চিত করে টেকসই উন্নয়ন’, ‘আসুন দূষণমুক্ত সাতক্ষীরা গড়ি’, ‘সঠিক জায়গায় ময়লা ফেলি দূষণমুক্ত আবাসন গড়ি’, ‘নিজের এলাকা পরিষ্কার রাখি, সুস্থ সুন্দর পরিবেশ গড়ি’, যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করুন’, ‘সবাই মিলে শপথ গড়ি, সুস্থ সুন্দর পরিবেশ গড়ি’, ‘পরিচ্ছন্ন পরিবেশ, সুস্থ সবল বাংলাদেশ’ প্রভৃতি স্লোগান সম্বলিত প্লাকার্ড প্রদর্শন করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, বর্জ্য ব্যবস্থাপনার অভাবে শহরের যত্রতত্র ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। নেই ড্রেনেজ ব্যবস্থা। বৃষ্টির পানি জমে ময়লা আবর্জনা ভেসে বেড়াচ্ছে। শহরে ময়লা আবর্জনা ফেলার কোনো নির্দিষ্ট স্থান নেই। গড়ে তোলা হয়নি কোনো ডাম্পিং স্টেশন। প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও সাতক্ষীরা পৌরসভার সেবার মান তলানিতে। এ অবস্থা চলতে থাকলে সাতক্ষীরা পৌরসভা বসবাসের যোগ্যতা হারাবে।
এসময় বক্তারা ময়লা ফেলার জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং ডাম্পিং স্টেশন স্থাপনের মাধ্যমে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা ও পরিষ্কার পরিচ্ছন্ন নগর গড়ে তোলার দাবি জানান।
অনুষ্ঠানে পরিবেশ কর্মী অধ্যক্ষ আশেকÍইÍএলাহীর সভাপতিত্ব ও জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, ভালুকা চাঁদপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোবাশ্বেরুল হক জ্যোতি, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, উদীচীর সভাপতি সিদ্দিকুর রহমান, সাংবাদিক আহসান রাজীব, আমরা বন্ধু ফাউন্ডেশনের সদস্য মুশফিকুর রহমান, বারসিক কর্মকর্তা গাজী মাহিদা মিজান, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সভাপতি আব্দুর রহমান প্রমুখ।

২৮ অক্টোবর পল্টনে ট্রাজেডি দিবস উপলক্ষ্যে শ্যামনগরে সমাবেশ
শ্যামনগর প্রতিনিধি
সারাদেশের ন্যায় শ্যামনগরে ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষ্যে শ্যামনগরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৮ অক্টোবর বেলা ৩টায় শ্যামনগর মাইক্রোস্ট্যান্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী এর আমীর মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটার গোলাম মোস্তফার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলার শুভ্রা সদস্য ও কর্মপরিষদে সদস্য সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ গাজী নজরুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,গত ২০০৬ সালে ২৮ অক্টোবর ঢাকা পল্টনে আ’লীগের দোসর খুনি শেখ হাসিনা নেতৃত্বাধীন নিষিদ্ধ ছাত্রলীগের কেদার দ্বারা বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীদের নৃশংস ভাবে হত্যা করে। তিনি আরো বলেন খুনি হাসিনা সহ তার দোসরদের অবিলম্বে আইনের আওতায় এনে ফাঁসি দাবি করছি। পরিশেষে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন।
আরো বক্তব্য রাখেন,জেলা কর্মপরিষদের শুরা সদস্য ও উপজেলা জামায়াতে ইসলামী সাবেক আমির মাওলানা আব্দুল মজিদ, উপজেলা সহকারী সেক্রেটার মোঃ রেজাউল ইসলাম,পৌর জামায়াতে ইসলামী আমির হারুনা রশীদ সাচ্চু, বাংলাদেশ ছাত্রশিবির উপজেলা শাখার সভাপতি মোঃ জাহিদ হাসান,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সিয়াম, বৈষম্য ছাত্র জনতার আন্দোলনের শ্যামনগর প্রতিনিধি মোঃ মাছুম বিল্লাহ।এসময় আরো বক্তব্য রাখেন,উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ।

রামপালে বিএনপি নেতা মুরাদুল হকের স্মরণ সভা দোয়া
রামপাল প্রতিনিধি
রামপালে বিএনপি নেতা শেখ মুরাদুল হকের প্রথম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে এক দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) বিকাল ৪ টায় পেড়িখালী বাজার চাঁদিতে পেড়িখালী ইউনিয়ন বিএনপির সভাপতি হাওলাদার রফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও মো. আবু হানিফের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, রামপাল উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আলী আকবর সম্রাট, বিএনপি নেতা শেখ আ. হাকিম, অধ্যাপক স. ম. আ. গণি, জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি শেখ আ. আজিজ বাবু, পেড়িখালী ইউনিয়ন বিএনপি নেতা শেখ মোকসেদ আলী, বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আরফিন ইজারদার, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মাজহারুল ইসলাম ইয়ামিন, মোড়ল কারিরুল ইসলাম, হাওলাদার আল আমীন, ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আল আমিন, বিএনপি নেতা তুহিন মোল্যা প্রমুখ।
পরে পেড়িখালী ইউনিয়ন বিএনপির প্রয়াত মুরাদুল ইসলামসহ সাবেক নেতা-কর্মীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। স্মরণ সভায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। স্মরণ সভায় প্রয়াত পেড়িখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ মুরাদুল হকের কর্মময় জীবনের স্মৃতি তুলে ধরেন বক্তাগণ।

ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা কলেজের সভাপতি নির্বাচিত হলেন আঃ কাইয়ুম জমাদ্দার
ডুমুরিয়া প্রতিনিধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কর্তৃক অনুমোদনক্রমে ২৩ অক্টোবর ২০২৪ তারিখে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক ও দানবীর হযরত মাওলানা আলহাজ্ব মুফতি আব্দুল কাইউম জমাদ্দার। ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা কলেজের সভাপতি নির্বাচিত হওয়ায় ডুমুরিয়ার সর্বস্তরের মানুষ ও বিভিন্ন সামাজিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
আব্দুল কাইয়ুম জমাদ্দার একজন সামাজিক ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে ডুমুরিয়ায় সব থেকে পরিচিত মুখ।
তিনি ডুমুরিয়ায় বহু সামাজিক সংগঠন জাতীয় স্বেছাসেবি সংগঠন নিরাপদ সড়ক চাই সংগঠনের ডুমুরিয়া উপজেলা শাখার উপদেষ্টা,ন্যাশনাল হিউম্যান রাইটস্ এন্ড হেলথকেয়ার সোসাইটি ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি,মওলানা ভাষানী মেমোরিয়াল ডিগ্রী কলেজের ইসলামের ইতিহাস বিভাগের জৈষ্ঠ্য প্রভাষক,সাজিয়াড়া শামসুল উলুম কওমী মাদ্রাসার সভাপতি সহ ডুমুরিয়া বহু মাদ্রাসা ও মসজিদ কমিটির সাথে সংযুক্ত রয়েছেন।
ডুমুরিয়ায় শহীদ স্মৃতি মহিলা কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় আব্দুল কাইয়ুম জমাদ্দার ডুমুরিয়ার সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন। তিনি যেনো সফলতার সাথে কলেজ পরিচালনা সহ সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে করতে পারেন।

ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা কলেজের সভাপতি নির্বাচিত হলেন আঃ কাইয়ুম জমাদ্দার
ডুমুরিয়া প্রতিনিধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কর্তৃক অনুমোদনক্রমে ২৩ অক্টোবর ২০২৪ তারিখে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক ও দানবীর হযরত মাওলানা আলহাজ্ব মুফতি আব্দুল কাইউম জমাদ্দার। ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা কলেজের সভাপতি নির্বাচিত হওয়ায় ডুমুরিয়ার সর্বস্তরের মানুষ ও বিভিন্ন সামাজিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
আব্দুল কাইয়ুম জমাদ্দার একজন সামাজিক ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে ডুমুরিয়ায় সব থেকে পরিচিত মুখ। তিনি ডুমুরিয়ায় বহু সামাজিক সংগঠন জাতীয় স্বেছাসেবি সংগঠন নিরাপদ সড়ক চাই সংগঠনের ডুমুরিয়া উপজেলা শাখার উপদেষ্টা,ন্যাশনাল হিউম্যান রাইটস্ এন্ড হেলথকেয়ার সোসাইটি ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি,মওলানা ভাষানী মেমোরিয়াল ডিগ্রী কলেজের ইসলামের ইতিহাস বিভাগের জৈষ্ঠ্য প্রভাষক,সাজিয়াড়া শামসুল উলুম কওমী মাদ্রাসার সভাপতি সহ ডুমুরিয়া বহু মাদ্রাসা ও মসজিদ কমিটির সাথে সংযুক্ত রয়েছেন।
ডুমুরিয়ায় শহীদ স্মৃতি মহিলা কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় আব্দুল কাইয়ুম জমাদ্দার ডুমুরিয়ার সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন। তিনি যেনো সফলতার সাথে কলেজ পরিচালনা সহ সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে করতে পারেন।

কয়রায় দুর্যোগের স্থায়ী আদেশাবলীর উপর কর্মশালা
কয়রা প্রতিনিধি
কয়রায় স্থায়ী নেতৃত্ব অভিযোজন কর্মপরিকল্পনা উপস্থাপন ও দুর্যোগ বিষয়ে স্থায়ী আদেশাবলী ওসওডির উপর এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৮ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে ও ইসলামিক রিলিফ বাংলাদেশের ইকরা প্রকল্পের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার বর্মন,সমবায় অফিসার তানভীর মাসুদুল হাসান, প্যানেল চেয়ারম্যান এস এম লুৎফর রহমান, বিভুতি ভুষন রায়, ইউপি সদস্য হরেন্দ্রনাথ সরকার, আবুল কালাম শেখ, নাজমুস ছাদাত, এনজিও প্রতিনিধি হারুনার রশিদ,ইসলামীক রিলিফ বাংলাদেশের কয়রার ইনচার্জ ও সিনিয়র প্রজেক্ট অফিসার জাহিদুল হাসান,সহকারি প্রকল্প কর্মকর্তা কুদরাত উল্যাহ ফারুক, নিজাম উদ্দিন, তৈয়বুর রহমান,বাশারুল ইসলাম প্রমুখ। কর্মশালায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা অংশ গ্রহন করেন।

কয়রায় জাতীয় স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
কয়রা প্রতিনিধি
কয়রা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জাতীয় স্যানিটেশস মাস ও হাত ধোয়া দিবস পালন করা হয়েছে। গতকাল সোমবার (২৮ অক্টোবর) সকাল ১০ টায় এ উপলক্ষে র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার( ভূমি) বি.এম তারিক-উজ -জামানের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার বর্মন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রেজাউল করিম, সমবায় অফিসার তানভীর মাসুদুল হাসান, শিক্ষক এস এম নুরুল আমিন নাহিন, এনজিও প্রতিনিধি উজ্জ্বল কুমার, হারুনার রশিদ, আলমগীর হোসেন, নিজাম উদ্দীন, কুদরাত উল্যাহ ফারুক প্রমুখ। আলোচনা শেষে হাত ধোয়ার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তী ঘটে। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক,এনজিও প্রতিনিধি সহ সুশিল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।

খানজাহান আলী থানা যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
খানজাহান আলী থানা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী খানজাহান আলী থানা যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খানজাহান আলী থানা ছাত্রদলের সাবেক সফল সভাপতি, বিল্পবী যুবনেতা শহিদুল ইসলাম সোহেল এর নেতৃত্বে গতকাল সোমবার দিন ব্যাপি কর্মসূচির ভিতর রিকশা,ভ্যান শ্রমিক সহ বিভিন্ন পেশার মানুষের মাঝে খাদ্য বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত সহ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট গাছের চারা হস্তান্তর করা হয়। উক্ত কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন যুবনেতা জুয়েল হাওলাদার বেগ আরিফ আল হাসান, মাসুম বিল্লাহ, জসিম শেখ, শাহিদুজ্জামান জুম্মান,হেলাল হাওলাদার, হাফিজ শেখ, মনির হাওলাদার মোঃ শহীদ, রাকিব, আলামিন, মামুন, তুসার, বাবু, তন্ময়, সহ দলীয় বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ ও খানজাহান আলী থানা যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাগেরহাটে সাইন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউটের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে বেশরগাতী সাইন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউটের (বিএসটিআই) নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার বেশরগাতী গ্রামে অলাভজনক স্বেচ্ছাসেবি প্রতিষ্ঠান লতিফ মাষ্টার ফাউন্ডেশনে অর্থায়ানে র্নিমিত বিএসটিআই নবনির্মিত ভবন উদ্বোধনী করা হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রটোকল অফিসার যুগ্ম সচিব ও মাষ্টার লতিফ ফাউন্ডেশনের সভাপতি ড. মো. ফরিদুল ইসলাম বাবলু’র সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাগেরহাট পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ, আমেরিকা প্রবাসি রফিকুল ইসলাম জগলু সিপিএ, জেলা বিএনপির আহবায়ক এটি এম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এস এম রফিকুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম,আহবায়ক কমিটির সদস্য খাদেম নিয়ামুল নাসির আলাপ,সৈয়দ নাসির আহমে¥দ মালেক, বিএনপি নেতা মাহাবুবর রহমান টুটুল, আবুল কালাম আজাদ বাবু,আয়ুব আলী মোল্লা বাবু,কৃষকদলের সভাপতি আসাবুদ্দৌলা জুয়েল,সেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল রহমান শান্ত, প্রমূখ।
অনুষ্ঠানে মাষ্টার লতিফ ফাউন্ডেশনের অন্যতম উদ্যোক্তা আমেরিকা প্রবাসি রফিকুল ইসলাম জগলু সিপিএ জানান, নবনির্মিত বেশরগাতী সাইন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউটের একাডেমিক ভবনটি মাষ্টার লতিফ ফাউন্ডেশনের অর্থায়ানে নির্মিত হয়েছে। বর্তমানে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তপক্ষ (এনএসডিএ) অনুমোদিত এই ইনস্টিটিউটে প্রাথমিক ভাবে আইটি সাপোর্ট ও ড্রাইভিং ২০০ প্রশিক্ষনার্থী রয়েছে। আবাসিক সুবিধাসহ আগামী জানুয়ারী থেকে পূর্নাঙ্গ কারিগরি প্রতিষ্ঠান হিসেবে ওয়েল্ডিং, ইলেক্ট্রিক্যাল, ম্যাকানিক্যালসহ আরো পাচটি ট্রডে ৫০০ শিক্ষার্থীকে ভর্তি করা হবে।

ত্রান চাই না, টেকসই ভেড়িবাঁধ চাই” দাবিতে পাইকগাছার কালিনগরে মানববন্ধন
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছার দেলুটি ইউনিয়নের ভাঙ্গন কবলিত কালিনগর বাঁধের উপর ইউনিয়নবাসির উদ্যোগে টেকসই ভেড়িবাঁধ নির্মানের দাবিতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। সোমবার বিকাল ৫টায় দেলুটি ইউনিয়নের ২২নং পোল্ডারের কালিনগরের ভদ্রা নদীর তীরে বাঁধের উপর ওই মানববন্ধন অনুষ্টিত হয়। মানববন্ধনে শত শত নারী পুরুষ অংশ গ্রহন করে। মানববন্ধনে বক্তারা বলেন,আমরা ত্রান চাই না,টেকসই ভেড়িবাঁধ চাই। তারা আরো বলেন,গত আগস্টে ২২নং পোল্ডারে ভদ্রা নদীর তীরে প্রায় ৩শ ফুট ওয়াপদার ভেড়িবাঁধ ভেঙ্গে নদী গর্ভে চলে যায়। এতে প্রায় ১৫হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে।আর এই এলাকায় নেই কোন সাইক্লোন সেল্টার। মানুষ আশে পাশের উঁচু সড়ক ও স্কুল গুলোতে আশ্রয় নেয়। এখনো তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারিনি। এ সময় ক্ষতি হয় ৪৫৫ একর জলাশয়, ২০৬ টি নলকূপ,২৫টি মসজিদ ও মন্দির,১২টি শিক্ষা প্রতিষ্টান, ১টি কমিউনিটি ক্লিনিক, ৪৯ কিলোমিটার কাচা-পাকা রাস্তা, ১২০একর আমন ফসলের বীজতলা সহ সর্বোমোট প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়।অধিক ঝুঁকিপূর্ন দেলুটি ইউনিয়নের সাড়ে ২৫ হাজার মানুষ কে বাঁচাতে মানববন্ধন সহ পানি সম্পদ মন্ত্রনালয় ও সরকারের বিভিন্ন দপ্তরে ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল স্মারকলিপি দিয়েছেন বলে তারা উল্লেখ করেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন ইউপি সদস্য পলাশ কান্তি রায়। উপস্হিত ছিলেন,দেলুটি ইউপি’র প্যানেল চেয়ারম্যান সুকুমার কবিরাজ,ইউপি সদস্য মেরি রানী সরদার,বদিয়ার হোসেন,প্রধান শিক্ষক দিনেশ চন্দ্র রায়,মানবেন্দ্র ঘোষ,অকিল হালদার, প্রশান্ত রায়,তুষার কান্তি রায় সহ এলাকার শত শত নারী পুরুষ।

ডুমুরিয়ায় জাতীয়করণ দাবিতে নকল নবিশদের কর্মবিরতি
ডুমুরিয়া প্রতিনিধি
বৈষম্য বিরোধী নকল নবিশ দাবি আদায় পরিষদ কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ডুমুরিয়ায় সাব-রেজিষ্ট্রী অফিসে নকল নবিশরা দলিলের বালাম কপিসহ সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে । এক দফা এক দাবি চাকুরী জাতীয়করণের দাবিতে সোমবার সকালে ডুমুরিয়ায় কলম বিরতির পাশাপাশি এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নকল নবিশ এসোসিয়েশনের সভাপতি জয়দেব দাসের সভাপতিত্বে নিজস্ব কার্যালয়ে সভায় বক্তব্য দেন দিলীপ কুমার গাইন, তপন তরফদার, ইমরান হোসেন, জিয়াউর রহমান,শিবপদ বিশ্বাস, শামীম হোসেন,অম্বিতা রায়, শাহানারা খাতুন, আঃ গফফার প্রমূখ।

ডুমুরিয়ায় জামায়াত ইসলামীর আয়োজনে দোয়া ও আলোচনা সভা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় জামায়াত ইসলামীর আয়োজনে আওয়ামী লীগের লগিবৈঠা তান্ডবে নিহত শহীদদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা বাস¯ট্যান্ড শহীদ সিরাজ চত্বরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল গণি খান। প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান ও বায়তুল মাল সেক্রেটারি মাওলানা আজাহারুল ইসলাম। বক্তব্য দেন হাফেজ আব্দুল হাকিম, মাওলানা কামরুল ইসলাম, সৌরভ সরদার, হুসাইন আহমেদ, সিয়াম মোল্লা,জিএম মেহরাব হুসাইন, মেহেদী হাসান,আবু তাহের সরদার, জাহিদুল ইসলাম, হারুনুর রশিদ, আবু সুফিয়ান, মোহাম্মদ আলী ফকির, হাফেজ আব্দুল কুদ্দুস, মমিনুর রহমান, মনিরুজ্জামান খান, হাফেজ রিয়াজুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন বিগত ২০০৬ সালে ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগিবৈঠা তান্ডবে নিহত শহীদদের আত্মার মাগফেরাত ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

খুলনায় পল্টন হত্যাদিবসের আলোচনা সভায় মাওলানা আবুল কালাম আজাদ
২৮ অক্টোবরের পল্টনসহ দেশের সকল হত্যাকান্ডের বিচার সুনিশ্চিত করতে হবে

খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, আওয়ামীলীগ এদেশে রাজনীতি করতে পারবে কি না সেটি সিদ্ধান্ত নেবে এদেশের জনগন। তবে খুনি হাসিনাকে দেশে আসতে হলে ইন্টারপোলের মাধ্যমে বিচারের মুখোমুখি হয়ে আসতে হবে। গণহত্যার দায়ে তাকে ফাঁসি দিতে হবে। তিনি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামীলীগ লগি-বৈঠা দিয়ে শাপের মতো পিটিয়ে যেভাবে মানুষ হত্যা করেছিল তার নির্দেশদাতা দলটির প্রধান শেখ হাসিনা। তাদের অপরাধের কারনেই ৫ আগষ্ট শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়। একজন রাষ্ট্রপ্রধানকে এভাবে পালিয়ে যাওয়ার নজির বিশে^ দ্বিতীয়টি নেই। মাওলানা আবুল কালাম আজাদ জামায়াতের প্রতিটি নেতাকর্মীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহবান জানিয়ে বলেন, জামায়াত আগামীতে তিনশ’ আসনেই প্রার্থী দেওয়ার ক্ষমতা রাখে। সুতরাং সকলকে সেভাবেই প্রস্তুতি নিতে হবে।
তিনি গতকাল সোমবার বিকেলে খুলনা মহানগর জামায়াত আয়োজিত রক্তাক্ত ২৮ অক্টোবর পল্টন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য, সাবেক কাউন্সিলর মাষ্টার শফিকুল আলম এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা মুহা. এমরান হুসাইন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, খুলনা মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি এডভোকেট মুহাম্মদ শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরী সভাপতি মোঃ আরাফাত হোসেন মিলন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরী সভাপতি মোঃ আজিজুল ইসলাম ফারাজী। পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল করিম। এসময় টাইফুন শিল্পীগোষ্ঠীর শিল্পীরা শহীদী গান পরিবেশন করেন। দোয়া পরিচালনা করেন, মহানগরী কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আ. ন. ম. আব্দুল কুদ্দুস।
প্রধান অতিথির বক্তৃতায় মাওলানা আবুল কালাম আজাদ আরও বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে ১২ঘন্টার যুদ্ধ হয়েছিল। আওয়ামীলীগের হায়েনাদের বিরুদ্ধে সেদিন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা মানব প্রাচীর তৈরি করেছিলেন। সেদিন চার দলীয় জোটের ৫৪জনকে শহীদ করা হয় এবং সহস্রাধিক আহত হন।
জামায়াতের নেতারা পালান না এমনটি উল্লেখ করে মাওলানা আজাদ বলেন, আওয়ামীলীগ সভানেত্রী ৫ আগষ্ট পালিয়ে গেলেও পল্টন হত্যাকান্ডের সময় জামায়াতের তৎকালীন আমীর মাওলানা মতিউর রহমান নিজামী ও সেক্রেটারী জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ মঞ্চ ছাড়েননি।
জামায়াতের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদের ১৫ বছরের শাসনামলে জামায়াতকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। শীর্ষ পাঁচজনকে ফাঁসির নামে হত্যা করা হয়েছে। শেষ পর্যন্ত জামায়াতকে নিষিদ্ধ করতে গিয়ে তারাই নিষিদ্ধ হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে মাষ্টার শফিকুল আলম বলেন, খুনি হাসিনার নির্দেশে সেদিন পল্টন হত্যাকান্ড হয়েছিল। তাদের সে খুনের বিচার এতোদিন হয়নি। কিন্তু ৫ আগষ্টের পর সে হত্যাকান্ডের বিচারের দ্বার উম্মোচন হয়েছে। তিনি বলেন, বার বার প্রমানিত হয়েছে যে, আওয়ামীলীগ একটি সন্ত্রাসী দল, চাঁদাবাজের দল, দখলদার দল, গণতন্ত্র হত্যাকারী দল। সুতরাং বাংলাদেশের জনগন আর এদেশে আওয়ামীলীগকে স্থান দেবে না। মাওলানা এমরান হুসাইন বলেন, জামায়াতের জাতীয় নেতাদের হত্যার জন্যই আওয়ামীলীগ ২৮ অক্টোবর লগি-বৈঠা নিয়ে পল্টনে নেমেছিল। এর আগেও ৫০এর দশকে, ষাটের দশকে, ৭০এর দশকে এমনকি স্বাধীনতার পর ও বিগত ১৫ বছরে শেখ মুজিব ও শেখ হাসিনা একাধিকবার প্রমাণ করেছে যে, তারা খুনী, সন্ত্রাসী, অস্ত্রধারী দল।
সভাপতির বক্তব্যে অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, শুধু ছাত্রলীগকে নয়, গণহত্যাকারী দল হিসেবে আওয়ামীলীগকেও নিষিদ্ধ করতে হবে। তিনি ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে ২০২৪ এর ৫ আগষ্ট পর্যন্ত ফ্যাসিবাদের হাতে যেসব হত্যাকান্ড হয়েছে তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনা করেন।

খুলনায় জলবায়ূ সংক্রান্ত ক্ষয়-ক্ষতি বিষয়ক দক্ষতা উন্নয়ন কর্মশালা
খবর বিজ্ঞপ্তি
‘বাংলাদেশে জলবায়ু সহনশীলতার উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়-ক্ষতির জাতীয় কৌশল প্রণয়নে সহযোগিতা কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের দক্ষতা উন্নয়ন কর্মশালা ২৮ অক্টোবর, (সোমবার) খুলনায় অনুষ্ঠিত হয়। মাল্টি-অ্যাক্টর পার্টনারশিপ প্রকল্পের মাধ্যমে বেসরকারি উন্নয়ন সংস্থা এ্যাডামস ফাউন্ডেশন এ কর্মশালার আয়োজন করে। প্রকল্পটি স্থানীয় পর্যায়ে এ্যাডামস্ ফাউন্ডেশন, জাতীয় পর্যায়ে আইক্যাড ও আন্তর্জাতিক পর্যায়ের জার্মানওয়াচ বাস্তবায়ন করছে।
এ্যাডামস ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় বক্তারা জলবায়ু সংক্রান্ত পরিবর্তনের প্রভাব এবং এর ক্ষয়ক্ষতি, ক্ষয়-ক্ষতির অর্থনৈতিকও অ-অর্থনৈতিক বিষয়াদি, জাতীয় ও আন্তর্জাতিক নীতিমালা, জলবায়ু সংক্রান্ত ক্ষয়ক্ষতি মোকাবেলায় আন্তর্জাতিক পদেক্ষেপ সমূহ, এবং কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় স্থানীয় নেতৃত্বাধীন অভিযোজন বিষয়ে বিষদ আলোচনা করেন।
দক্ষতা উন্নয়ন কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলম। সেশন উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. আতিকুল ইসলাম ও খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রো টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. সরওয়ার জাহান। সভাপতিত্ব করেন এ্যাডামস ফাউন্ডেশন সংস্থার নির্বাহী পরিচালক এস, এম, আলী আসলাম। এছাড়াও সরকারী দপ্তরের কর্মকতাগণ, দেশী বিদেশী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ কর্মশালায় উপস্থিত ছিলেন।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলম জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়-ক্ষতির হাত থেকে রক্ষা পেতে সকলকে সচেতন হওয়া এবং লবণাক্ততা কমিয়ে বেশি বেশি গাছ লাগিয়ে সবুজায়নের ওপর গুরুত্বারোপ করেন।
জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং এর ক্ষয়-ক্ষতি এবং কৃষিক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাব, স্থানীয়ভাবে পরিচালিত অভিযোজন সম্পর্কে কর্মশালায় অংশগ্রহণকারীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষে নানা বিষয় উঠে আসে।

বাগেরহোটে পৌর কাউন্সিলর ও শ্রমিক দল নেতা আসাদ হত্যা মামলা পূন:তদন্তের দাবিতে বিক্ষোভ
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহোট জেলা শ্রমিকদলের সহ সভাপতি ও পৌর কাউন্সিলর শহীদ শেখ আসাদুজ্জামান আসাদের হত্যা মামলা পূন:তদন্তের দাবিতে সোমবার বিকালে বাগেরহাট শহরে বিক্ষোভ মিছিল শেষে প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিগত ২০০৬ সালের ২৮ অক্টোবর সন্ধ্যায় লগি-বৈঠা আন্দোলন চলাকালে বাগেরহাট শহরের রেলরোডে বিএনপির মিছিল থেকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা জেলা শ্রমিকদলের সহ সভাপতি ও পৌর কাউন্সিলর শেখ আসাদুজ্জামান আসাদকে ধরে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। ওই হত্যাকান্ডে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকমীদের নামে মামলা হয়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার রাষ্ট্র ক্ষমতায় এস ওই মামলাটি স্বরাষ্ট মন্ত্রনালয়ের মাধ্যমে প্রত্যাহার করে নেয়। বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা বিএনপি’র সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক খাদেম নিয়ামুন নাসির আলাপ, বিএনপি নেতা শেখ শাহেদ আলী রবি, সৈয়দ নাসির আহমেদ মালেক, শেখ মাহবুর রহমান টুটুল, হাদিউজ্জামান হিরো, জেলা শ্রমিকদলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী, পৌর বিএনপির সাধারন সম্পাদক সৈয়দ ওবাইদুল ইসলাম জুয়েল,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত, কৃষক দল নেতা আসাফুদ্দৌদৌলা জুয়েল, যুববল নেতা মাহামুদুর রহমান মান্না,জসিম সরদার, ওমর আলী মুন্না, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আলী সাদ্দম দীপ, বাস্তহারা দলের সভাপতি হক আহম্মেদ প্রমুখ।

রামপালে দলিত পরিষদের কমিটি গঠন
রামপাল প্রতিনিধি
রামপালে বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি)’র ২৩ সদস্য বিশিষ্ট এক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলার বিআরডিবি মিলনায়তনে কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, বিশেষ অতিথির বক্তব্য দেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন মজুমদার, রণধীর রায় প্রমুখ। আলোচনা শেষে দিপক দাস কে সভাপতি, রুপা দাসকে সহসভাপতি, গোবিন্দ দাসকে সাধারণ সম্পাদক, কৃষ্ণ দাসকে সাংগঠনিক সম্পাদক, বিশ্বজিৎ কে সহসাধারণ সম্পাদক ও দুলাল দাসকে কোষাধ্যক্ষ করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সভায় বাগেরহাট জেলা ও উপজেলা দলিত পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জন উদ্যোগের সভায় বক্তারা
ডুমুরিয়া-ফুলতলার পানিবন্দী মানুষের প্রাণ বাাঁচাতে জলাবদ্ধ পানি জরুরি ভাবে নিষ্কাশন এবং ত্রাণ দিতে হবে

খবর বিজ্ঞপ্তি
ডুমুরিয়া-ফুলতলার পানিবন্দী মানুষের প্রাণ বাঁচাতে জলাবদ্ধ পানি জরুরিভাবে নিষ্কাশন এবং ত্রাণ ও পুর্নবাসন করতে হবে। তালতলী নদীর আড়বাঁধ ও স্লুইজ গেটের বাইরের খালের উপর খননকৃত মাটি অপসরণ করার বিকল্প নেই। কুলবাড়িয়া, চ্যাংমারী ও গোলাপদহা স্লুইজ গেটে নতুন কপাট স্থাপন এবং ১৬ নং পোল্ডারভূক্ত হুলোর গেট ও চাড়ি ভাঙ্গার গেট জরুরীভাবে সংস্কার করা প্রয়োজন। ্্্্্্্্উচ্চমানের এক্সকেভেটর মেশিন ব্যবহারকরতে হবে। বিল ডাকাতিয়া হইতে আফিলগেটের পাশ দিয়ে ভৈরব নদীতে পানি যাবার নিমিত্তে খাল খননের মাধ্যমে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। অসহায় মানুষদের জন্য জরুরীভাবে ত্রাণ সহায়তা প্রদান এবং ঘরবাড়ী , কৃষি ও রাস্তাঘাট পুনর্বাসনের ববস্থা গ্রহণ করতে হবে। এভাবে বললেন জনউদ্যোগের আলোচনা সভায় বক্তারা।
সোমবার বিকাল সাড়ে ৪টায় জনউদ্যোগ খুলনার উদ্যোগে খুলনা আর্ট স্কুল প্রাঙ্গণে ডুমুরিয়া- ফুলতলার মানুষ বাঁচাও-আটলিয়া,মাগুরাঘোনা ও বিল ডাকাতিয়ার জলাবদ্ধ পানি জরুরিভাবে নিস্কাষন এবং ত্রাণ ও পুর্নবাসনের দাবিতে আমাদের করণীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনউদ্যোগ খুলনার আহবায়ক শিক্ষক নেতা মানস রায়। সভা পরিচালনা করেন জনউদ্যোগ খুলনার সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খুলনা নাগরিক সমাজের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আফম মহসিন, বাংলাদেশ মানবাধিকার সাংস্থার সমন্বয়কারী এ্যাড: মোমিনুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির মহানগর কমিটির সভাপতি শেখ মফিদুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মহানগর কমিটির সাবেক সভাপতি মিজানুর রহমান বাবু, বাসদের জনার্দন দত্ত নান্টু, সিনিয়র সহ সভাপতি বৃহত্তর আমরা খুলনাবাসীর সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, আমরা বৃহত্তর খুলনাবাসীর সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, খুলনা আর্ট স্কুলের পরিচালক বিধান চন্দ্র রায়, এ্যাড. আফম মুক্তাবুজ্জামান মুক্তা, জনউদ্যোগ যুব সেলের জয় বৈদ্য, লতা মন্ডল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আগামী বোরো মৌসুমে কৃষকেরা যাতে চাষ করতে পারে তারজন্য জরুরী ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি নেতৃবৃন্দ সাতক্ষীরার তালা ও যশোরের কেশবপুরের জলাবদ্ধ মানুষের পাশে সাহায্যে নিয়ে এগিয়ে আসার আহবান জানান। সভায় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়।

বাগেরহাটের রামপালে বিএনপি নেতা মুরাদুল হকের স্মরণ সভা
মোংলা প্রতিনিধি
বাগেরহাটের রামপালে বিএনপি নেতা শেখ মুরাদুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮অক্টোবর) বিকেলে রামপাল উপজেলার পেড়িখালী বাজারে পেড়িখালী ইউনিয়ন বিএনপির সভাপতি হাওলাদার রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আলী আকবর সম্রাট, বিএনপি নেতা শেখ আঃ হাকিম, অধ্যাপক স, ম আঃ গণি, জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি শেখ আঃ আজিজ বাবু, পেড়িখালী ইউনিয়ন বিএনপি নেতা শেখ মোকসেদ আলী, বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আরফিন ইজারদার, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মাজহারুল ইসলাম ইয়ামিন, মোড়ল কারিরুল ইসলাম, হাওলাদার আল আমীন, ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আল আমিন, বিএনপি নেতা তুহিন মোল্যা।
পরে পেড়িখালী ইউনিয়ন বিএনপির প্রয়াত মুরাদুল ইসলামসহ নিহত অন্যান্য নেতা-কর্মীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। স্মরণ সভায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। স্মরণ সভায় প্রয়াত পেড়িখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ মুরাদুল হকের কর্মময় জীবনের স্মৃতি তুলে ধরেন বক্তারা।
প্রধান অতিথির বক্তৃতায় শেখ হাফিজুর রহমান তুহিন বলেন, আওয়ামী লীগ আর কোন দিন এদেশে নির্বাচন করতে পারবেনা। তাদের দুঃশাসনই তাদেরকে এদেশ থেকে বিতাড়িত করেছে। আগামীতে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে তাই দলীয় সকলকে সংঘবদ্ধ থাকতে হবে। তিনি আরো বলেন, ছাত্ররা জীবন দিয়ে আমাদেরকে ফের স্বাধীনতা এনে দিয়েছে। তাদের জন্যই আমরা আজ সভা, সমাবেশ করতে পারছি, ভালভাবে চলাফেরা করতে পারছি।

কালিগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কালিগঞ্জ প্রতিনিধি
কালিগঞ্জে ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি বৈঠার তান্ডবে সংঘটিত হত্যাকাণ্ডের প্রতিবাদে ও আওয়ামী লীগের খুনি সন্ত্রাসীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৮ অক্টোবর) বিকেলে শহীদ আলী মোস্তফা চত্ত্বর সংলগ্নের মুক্তমঞ্চের সমাবেশে উপজেলা জামাতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সুরা ও কর্ম পরিষদ সদস্য মাওঃ কাজী মুজাহিদুল আলম, উপজেলা জামায়াতের সহ সেক্রেটারী মোশাররফ হুসাইন, সহ সেক্রেটারী মাওঃ আনোয়ারুল ইসলাম, মাওঃ নুরুজ্জামান হাবীবী, জামায়াতে ইসলামী উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আবু রাসেল আসকারী, মাস্টার সালাউদ্দিন, অধ্যাপক ড. মিজানুর রহমান, মাস্টার ইউসুফ আলী, মৌতলা ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার নুরুল হক, চাম্পাফুল ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ নুরুল ইসলাম, দক্ষিণ শ্রীপর ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ রওশান আলী, নলতা ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার আকবার হুসাইন, রতনপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ আজিজুর রহমান, কৃষ্ণনগর ইউনিয়ন শাখার আমীর ইব্রাহিম বাহারী, ডাঃ আজিজুল ইসলাম, উপজেলা ছাত্র শিবিরে সাবেক সভাপতি আনছার আলী, সাবেক শিবির নেতা জামাল ফারুক, ছাত্র শিবির পূর্ব আদর্শ শাখার সভাপতি আজহারুল ইসলাম, ছাত্র শিবির পশ্চিম আদর্শ শাখার সভাপতি রবিউল ইসলাম, ছাত্র শিবির উত্তর সাথী শাখার সেক্রেটারী নাসিব বিন মারুফ, শহীদ মোস্তফা আরিফুজ্জামানের পিতা আফতাব উদ্দিন, শহীদ আলী মোস্তফার পিতা শাহা সিদ্দিক প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে নায়েবে আমির মাওঃ লিয়াকত আলী। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ।এ অনুষ্ঠানে উপজেলার ১২টি ইউনিয়ন থেকে জামায়াত ইসলামী, জামায়াতের যুব বিভাগ ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা মিছিল সহকারে জমায়েত হয়। হাজার হাজার নেতাকর্মী সু শৃঙ্খলা ভাবে যথাসময়ে উপস্থিত হন এবং নিজ নিজ এলাকায় পৌছান।

কালিগঞ্জে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা
কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) হারুন অর রশিদ, উপজেলা বিএনপি’র আহবায়ক শেখ এবাদুল ইসলাম, সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতের সহ সেক্রেটারী মাওঃ আনোয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, ছাত্র সমন্বয়ক রাকিব, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুল গফুর, হাজী তফিল উদ্দিন দাখিল মাদ্রাসা সুপার মাওঃ শফিউল্লাহ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ ইমরান প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন এলাকায় অজ্ঞান পার্টির কবলে পড়ে চুরি ও মৎস্য ঘেরে মাছ চুরি বিষয়সহ মাদকদ্রব্য নির্মূলে ব্যবস্থা গ্রহণ এবং নাজিমগঞ্জ মোকামে অবৈধভাবে ঘর নির্মাণ এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও অন্যান্য বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। পরে বেলা ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কালিগঞ্জে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা
কালিগঞ্জ প্রতিনিধি
কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) হারুন অর রশিদ, উপজেলা বিএনপি’র আহবায়ক শেখ এবাদুল ইসলাম, সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতের সহ সেক্রেটারী মাওঃ আনোয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, ছাত্র সমন্বয়ক রাকিব, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুল গফুর, হাজী তফিল উদ্দিন দাখিল মাদ্রাসা সুপার মাওঃ শফিউল্লাহ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ ইমরান প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন এলাকায় অজ্ঞান পার্টির কবলে পড়ে চুরি ও মৎস্য ঘেরে মাছ চুরি বিষয়সহ মাদকদ্রব্য নির্মূলে ব্যবস্থা গ্রহণ এবং নাজিমগঞ্জ মোকামে অবৈধভাবে ঘর নির্মাণ এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও অন্যান্য বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। পরে বেলা ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ঝিনাইদহে টিকা নেওয়ার সময় অসুস্থ ৪০ মাদরাসা ছাত্রী
কালীগঞ্জ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে মনোহরপুর পুকুরিয়া দাখিল মাদরাসার ছাত্রীরা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) বা জরায়ু মুখ ক্যানসারের টিকা নেওয়ার সময় গণ হিস্টেরিয়ায় অন্তত ৪০ জন অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে ১৬ জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়।
সারাদেশের মতো বৃহস্পতিবার (২৪ অক্টোবর) থেকে কালীগঞ্জ উপজেলায় এ টিকার কার্যক্রম শুরু হয়। সোমবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে মনোহরপুর পুকুরিয়া দাখিল মাদরাসার মেয়েদের এ টিকার দেওয়া কার্যক্রম শুরু হয়। দুই ঘণ্টায় শতাধিক মেয়েকে টিকা দেওয়া হয়।
দুপুর ১২টার দিকে হঠাৎ একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রাথমিকভাবে মাদরাসায় সেবা দেওয়ার পর সুস্থ হন। কিছুক্ষণ পর হঠাৎ করেই বিভিন্ন শ্রেণির মেয়েরা অসুস্থ হতে শুরু করেন। একে একে প্রায় ৪০ জন অসুস্থ হয়ে পড়েন। টিকাদান টিমের সহকারীরা হাসপাতালে খবর দিলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাদরাসায় এসে তাদের হাসপাতালে নেন।
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিক্ষার্থীরা হলেন সুবর্ণা (১৪), মিম খাতুন (১১), রিমি খাতুন (১২), যুথী খাতুন (১৫, মুন্নি খাতুন (১৫), তারিন সুলতানা (১৫), ফারিয়া খাতুন (১৪), লামিয়া (১২), শিমু খাতুন (১৪), তুলি (১৪), সোনালী (১৪), সীমা (১৪), রুমি (১৪) ও জিনিয়া (১৩)। বাকিদের হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
মাদরাসার সুপার মাওলানা ইউনুছ আলী আলী জানান, সকালে হাসপাতাল থেকে চারজনের একটি টিম মাদরাসার মেয়েদের ভ্যাক্সিন দেওয়ার কাজ শুরু করেন। ভ্যাক্সিন দেওয়ার প্রায় শেষ পর্যায়ে ষষ্ঠ শ্রেণির এক মেয়ে অসুস্থ হয়ে পড়েন। এসময় তাকে প্রাথমিক চিকিৎসা দিলে সুস্থ হয়ে ওঠেন। কিছুক্ষণ পর একে একে প্রায় ৪০ জন অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, এটাকে ম্যাস হিস্টেরিয়া বা দেখাদেখি আতঙ্কগ্রস্ত হয়ে অসুস্থ হয়ে পড়া বলে। আমি সেখানে উপস্থিত হয়ে দেখি যে কক্ষে টিকা দেওয়া হচ্ছে সেটা বদ্ধ এবং একটি ফ্যান নষ্ট। পরে সবাইকে আলাদা আলাদা কক্ষে বসাই। তারপরও যারা অসুস্থ হয়েছেন তাদের বেশিরভাগই সকালে না খাওয়া ছিলেন। পরে আমি না খাওয়াদের টিকা দিতে নিষেধ করি।
তিনি আরও বলেন, অসুস্থ মেয়েদের আমার গাড়ি ও হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে আসি। এটা নিয়ে ভয়ের কিছু নেই। সবাই এখন ভালো আছেন।

ব্যবসায়ীর বাড়ির সামনে মিললো বোমা সদৃশ বস্তু ও কাফনের কাপড়
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনীর চৌগাছা গ্রামের ব্যবসায়ী জয়নাল হোসেনের বাড়ির সামনে থেকে দুটি বোমা সদৃশ বস্তু, কাফনের কাপড় এবং প্রাণনাশের হুমকি সম্বলিত একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় গাংনী থানা পুলিশ এগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
জয়নাল হোসেন জানান, সকালে তিনি বাড়ির মেইন গেইটের সামনে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি বোমা সদৃশ বস্তু, কাফনের কাপড় ও হাতে লেখা প্রাণনাশের হুমকি সম্বলিত একটি চিরকুট দেখতে পান। চিরকুটে দুটি মোবাইল ফোন নম্বর দেওয়া আছে যোগাযোগের জন্য। অন্যথায় গুলি করে হত্যা করা হবে বলেও চিরকুটে লেখা হয়। এতে তিনি ভীত সন্ত্রস্ত।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, ভয়ভীতি দেখিয়ে কেউ স্বার্থ হাসিল করতে চাচ্ছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

শ্যামনগরে প্রাচীন ঐতিহ্যের বিলুপ্তপ্রায় সামগ্রীর প্রদর্শনী
শ্যামনগর প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপকূলীয় এলাকায় প্রাচীনকাল থেকে ব্যবহৃত নানা উপকরণ সংরক্ষণের লক্ষ্যে প্রদর্শনী ও সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ ঐতিহ্যের ধারক ও বাহক এসব উপকরণ লবণাক্ততা, প্রাকৃতিক দুর্যোগ এবং আধুনিক পণ্যের চাপে এখন প্রায় বিলুপ্তির পথে।
সোমবার (২৮ অক্টোবর) বিকেলে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পশ্চিম জেলেখালী গ্রামে স্থানীয় জনগোষ্ঠী, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম, সবুজ সংহতি ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করে।
প্রদর্শনীতে ২০টি স্টলে বিলুপ্তপ্রায় এসব ঐতিহ্যবাহী পণ্য ও কৃষি উপকরণ সংরক্ষণ ও টিকিয়ে রাখার লক্ষ্যে প্রদর্শন করেন স্থানীয় জনগোষ্ঠী।
এসব উপকরণের মধ্যে ছিল লাঙল, জোয়াল, লাটি, ঠুষি, মই, পাখে, নিড়ানি, দা, কুড়াল, বটি, কাশি, হামান দিস্তা, শিল, নোড়া, পোলো, ঝুড়ি, বাজারা, খারা, হুঁকা, সাবল, ডোল, চাঙারি, মেঠে, কলস, পিতলের বিভিন্ন উপকরণ, হারিকেন, টেমি, ঝাতি, বিভিন্ন ধরনের জাল, পূজার সামগ্রী, কাস্তে, ছেমত, হাসো, দোড়া, পাটের বস্তা, চালন, কুলো, কলকে, বাটি, কাসার জিনিস, ঢেঁকি, দাঁড়িপাল্লা, বিচলি কাটার বটি, ঘণ্টা, তামার পয়সা, বাবুই পাখির বাসা, লাউয়ের খোল, পিঁড়ি, রেডিও, টর্চ লাইচ, মাটির ব্যাংক, রুটির তাবা, পিঁড়ি, ধামা, হরিণের শিংসহ হাজারো উপকরণ।
এ সময় সেখানে অংশ নেওয়া স্থানীয়রা জানান, আগে জীবন-জীবিকা, জ্ঞান, সভ্যতা ও সংস্কৃতির সঙ্গে এ সব উপকরণ ব্যবহৃত হতো। কালের পরিক্রমায় সেগুলো আজ রূপকথার গল্প হয়ে গেছে। তবে এগুলোর ব্যবহার কমলেও তা সংরক্ষণে রাখার চেষ্টা করা হচ্ছে। নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
প্রদর্শনী পরবর্তী সংলাপে স্থানীয় কৃষক ভূধর চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে হারিয়ে যাওয়া গ্রামীণ নিদর্শন টিকিয়ে রাখার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ইউপি সদস্য দেবাশিষ মণ্ডল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাছুম বিল্লাহ, কৃষানি লতা রানী মণ্ডল, এসএসএসটির আহ্বায়ক প্রকাশ মণ্ডল, গৌতম সরদার, শিক্ষার্থী জবা মণ্ডল প্রমুখ।
বক্তারা বলেন, কালের বিবর্তনে উপকূলীয় ঐতিহ্য ও সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। লবণাক্ততা বৃদ্ধিসহ প্রাকৃতিক দুর্যোগের কারণে এসব বিলুপ্ত হচ্ছে। এসব দুর্বলতাকে পাশ কাটিয়ে আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও গ্রামীণ নিদর্শন ধরে রাখতে হবে।

২ মাস ২২ দিনের স্বাক্ষর করে আদালতে আত্মসমর্পন করলেন প্রভাষক
ঝিনাইদহ প্রতিনিধি
গত ৫ আগস্ট সরকারের পতনের পর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত ছিলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সরকারি মাহতাব উদ্দিন কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক ইসরাইল হোসেন।
রোববার (২৭ অক্টোবর) সকালে কলেজে এসে কর্মচারীদের দৈনিক হাজিরা খাতায় একদিনে ২ মাস ২২ দিনের স্বাক্ষর করার অভিযোগ উঠেছে
তার বিরুদ্ধে। প্রভাষক ইসরাইল হোসেন কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। তিনি বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও পূর্বাশা কাউন্টার ভাঙচুর মামলার আসমি।
জানা গেছে, কলেজে এসে স্বাক্ষর করে তিনি আদালতে আত্মসমর্পন করতে যান। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নাহিদ হোসেন বলেন, রোববার সকাল সাড়ে ১০টার দিকে তিনি কলেজে আসেন। কলেজে ঢুকেই দৈনিক হাজিরা খাতায় স্বাক্ষর করেন। এ সময় শিক্ষার্থীদের সন্দেহ হলে টেবিলের ওপর পড়ে থাকা হাজিরা খাতা খুললে দেখা যায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত তিনি প্রতিষ্ঠানে আসেননি। কিন্তু বিগত ২ মাস ২২ দিনের স্বাক্ষর এক দিনে করেছেন।
এ বিষয়ে জানতে প্রভাষক ইসরাইল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।
অ্যাডভোকেট শেখ আব্দুল্লাহ মিন্টু বলেন, প্রভাষক ইসরাইল হোসেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেছেন। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। তিনি কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
সরকারি মাহতাব উদ্দীন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনোজ কান্তি বিশ্বাস বলেন, প্রভাষক ইসরাইল হোসেন ৫ আগস্ট থেকে ২৬ অক্টোবর পর্যন্ত কলেজে আসেননি। হাজিরা খাতায় এভাবে একদিনে স্বাক্ষর করে রাখা অন্যায়। এটা উনি ঠিক করেননি। উনি কিভাবে এটা করলেন তদন্ত সহকারে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম বলেন, বিষয়টি আমি সাংবাদিকদের মাধ্যমে অবগত অবগত হয়েছি। কলেজের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। হাজিরা খাতায় এভাবে স্বাক্ষর করার কোনো সুযোগ নেই। এটা কর্মচারী শৃঙ্খলা পরিপন্থি কাজ। যেকোনো কর্মচারী এটা করে থাকলে তা অপরাধ হিসেবেই গণ্য হবে। বিষয়টি তদন্ত করে দোষী প্রমাণিত হলে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনার সুবিধা বঞ্চিত শিশুদের সি ইউ সি স্কুল পরিদর্শন করেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস
খবর বিজ্ঞপ্তি
খুলনার ৬১ সাউথ সেন্ট্রাল রোড নার্গিস মেমোরিয়াল হসপিটাল এর পাশে অবস্থিত সুবিধা বঞ্চিত শিশুদের সি ইউ সি স্কুল পরিদর্শন করেন খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা এবং পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস। সুবিধা বঞ্চিত শিশুদের জন্য কাজ করা সামাজিক সংগঠন ঈড়সব ভড়ৎ টহঢ়ৎরারষবমবফ ঈযরষফ ঈটঈ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব মোহাম্মদ শাহিন হোসেন এর আমন্ত্রণে ২৭ অক্টোবর ২০২৪ রবিবার বিকাল ৫টায় সুবিধা বঞ্চিত শিশুদের ক্লাস পরিদর্শন করে তিনি অত্যন্ত আনন্দিত। কারণ তিনিও দীর্ঘদিন ধরে শিশুদের নিয়ে কাজ করেন শিশুদের মাঝেই তিনি থাকতে পছন্দ করেন। ২০২০ সালে প্রতিষ্ঠিত সি ইউ সি স্কুল টি সুনামের সাথে সুবিধা বঞ্চিত ও দরিদ্র শিশুদের ফ্রি লেখাপড়ার জন্য স্কুল পরিচালনা করছে। সমাজের বিত্তবান মানুষের সহযোগিতায় শিশুদের মাঝে সারা বছর শিক্ষা উপকরণ বিতরণ, একাডেমিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় এবং নৈতিক শিক্ষা, পুষ্টিকর খাবার, ঈদ বস্ত্র,শীতের পোশাক, কোরবানির গোস্ত সহ প্রয়োজনীয় সকল কিছু সরবরাহ করে যাচ্ছে। এই স্কুলে বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনা বেতনে শিক্ষক হিসেবে কাজ করছেন। চিত্রশিল্পী মিলন বিশ্বাস নিজেও একটি প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন ২০০৩ সাল থেকে। যার নাম খুলনা আর্ট একাডেমি।তাউ আর একাডেমির পক্ষ থেকে প্রতি রবিবার সুবিধাবঞ্চিত শিশুদের সিইউসি স্কুলে ড্রয়িং প্রশিক্ষণ প্রদানের ঘোষণা দেন। জবাব মিলন বিশ্বাস সিইউসি স্কুল পরিদর্শনকালে ড্রইং ক্লাস পরিচালনা করেন। শিশুরা ভিন্নমাত্রার চিত্রাংকনের এমন একটি ক্লাস করতে পেরে খুবই আনন্দিত হয়েছে। ২৭শে অক্টোবর আরো একটি সামাজিক সংগঠন খুলনা স্বাধীন ফাউন্ডেশন এর এক ঝাঁক তরুণ তরুণীরা সিইউসি স্কুলে শিশুদের ক্লাস নেওয়ার জন্য উপস্থিত ছিলেন । ক্লাসের শেষে স্বাধীন ফাউন্ডেশনের পক্ষ থেকে সি ইউ সি স্কুলের শিক্ষার্থীদের মাঝে একটি কুইজ প্রতিযোগিতা আয়োজনে করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। স্কুল পরিদর্শন শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চিত্রশিল্পী মিলন বিশ্বাস সি ইউ সি কর্তৃক পরিচালিত সুবিধা বঞ্চিত শিশুদের স্কুলে শিক্ষা প্রদান সহ সকল প্রকারের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আশাশুনিতে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা
আশাশুনি প্রতিনিধি
২০০৬ সালের ২৮ অক্টোবর ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে আশাশুনি উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়ন জামায়াত পৃথক পৃথক কর্মসূচির আয়োজন করে।
আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বাজার চান্নী চত্বরে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা আমীর উপাধ্যক্ষ আঃ সবুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান, সাবেক আমীর ডাঃ নূরুল আমীন, উপজেলা বিএনপি আহবায়ক সম হেদায়েতুল ইসলাম, সদস্য সচিব মশিউল হুদা তুহিন, উপজেলা জামাত সেক্রেটারী মাওঃ মোশাররফ হোসেন। সদর ইউনিয়ন জামায়াত আমীর হাফেজ আব্দুল্লাহর সভাপতিত্বে ও সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, এবিএম আলমগীর পিন্টু, হাফেজ ওসমান গনি, ওমর ফারুক, মাওঃ শহিদুল ইসলাম, মাওঃ আঃ রশিদ, মাওঃ জিয়াউল ইসলাম, বিল্লাল হোসেন। সবশেষে ২৮ অক্টোবরে আওয়ামীলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী, জঘন্য ও খুনযজ্ঞের কলঙ্কিত আলোকচিত্র প্রদর্শন করেন শহীদ জবেদ আলীর পুত্র হাফেজ ওসমান গনি।
এছাড়া উপজেলার শ্রীউলা, প্রতাপনগর ও বুধহাটায় ইউনিয়ন জামায়াতের উদ্যোগে পৃথক পৃথক কর্মসূচি পালন করা হয়।

খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম গ্রেফতার
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র ও যুব নেতা এবং খাজরা ইউপির বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহনেওয়াজ ডালিমকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দিবাগত রাত ১টার দিকে তাকে সাতক্ষীরা সদর থানা পুলিশ গ্রেফতার করেন।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান ও তথ্য অনুসন্ধানে জানা গেছে, সাতক্ষীরা সদর থানার এসআই দেলোয়ার হোসেন ও এএসআই আব্দুল জব্বার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সাতক্ষীরা একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতকে প্রতাপনগর ইউপির সাবেক চেয়ারম্যান জাকির হোসেন হত্যা মামলার সন্দিগ্ধ আসামী হিসাবে চালান করা হয়েছে।

বিএনপির সদস্য পদ থেকে সাইফুল্লাহ তারেককে অব্যাহতি প্রদান
খবর বিজ্ঞপ্তি
দলীয় সিদ্ধান্ত মোতাবেক সাইফুল্লাহ তারেক কে ১নং আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) বিএনপির মিডিয়া সেল মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

আশাশুনিতে এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলা এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। সভায় উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সভ্যজিৎ মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, এনজিও ফ্রেন্ডশীপ, ব্র্যাক জলবায়ু পরিবর্তন কর্মসূচি প্রকল্প, রূপান্তর, আইডিয়াল, কারিতাস, উন্নয়ন প্রচেষ্টাসহ বিভিন্ন এনজিও এর প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন। বক্তাগণ বিভিন্ন এনজিও এর বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন কার্যক্রম সম্পর্কে তথ্য উপস্থাপন করে আলোচনা রাখেন। সভায় এনজিওগুলোকে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও পারস্পরিক সমন্বয় সাধন করে পরবর্তীতে কার্যক্রম এগিয়ে নিতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

গাবুরা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের ২ দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
শ্যামনগর প্রতিনিধি
বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি বাংলাদেশের দুর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রস্তুতি শক্তিশালীকরণ এবং অবকাঠামো নির্মাণ প্রকল্পের অধীনে গাবুরা ইউনিয়নের ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করে ।
২৭ অক্টোবর রবিবার সকাল ১০ টায় গাবুরা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে শুরু হওয়া দুই দিনব্যাপী প্রশিক্ষণের ২৮ অক্টোবর বিকাল ৪ টায় সমাপনী অনুষ্ঠানে মাধ্যমে প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করা হয়।
উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোছাঃ ফরিদা খাতুন, ইউপি সচিব গৌরাঙ্গ মন্ডল, ২, ৩ ও ৯ নং ওয়ার্ড এর ইউপি সদস্য সহ ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ। উক্ত প্রশিক্ষণটিতে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন উক্ত প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন, ফিল্ড সুপারভাইজার এন্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার মোঃ আবুল হাশেম মিয়া এবং ফিল্ড অর্গানাইজার ইসহাক বাড়ই প্রমূখ।
উক্ত প্রশিক্ষণ সমাপনীতে প্রধান অতিথি বলেন, “উপকূলে নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে। এখানে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দক্ষতা উন্নয়ন করা খুবই প্রয়োজন ছিল। সিসিডিবি কর্তৃক আয়োজিত ২ দিন ব্যাপী প্রশিক্ষণ ফলপ্রসূ হয়েছে। এধরনের প্রশিক্ষণ আয়োজন করার জন্য সিসিডিবিকে ধন্যবাদ জানাচ্ছি”। প্রশিক্ষণ শেষে ইউনিয়ন দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়।

সিটিজেন ল্যাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগরের প্রাণকেন্দ্র ময়লাপোতা মোড় এ অবস্থিত “সিটিজেন ল্যাব” ডক্টর এন্ড ডায়াগনস্টিক’র এক বছর পূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় সিটিজেন ল্যাবের চেয়ারম্যান রবিউল ইসলাম রানার সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক আলী আজম মিঠুর পরিচালনায় কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমএ খুলনার সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ খান শাকিল আহমেদ, ডাঃ ফয়সাল আলম, ডাঃ নাজনীন নাহার, পূবালী ব্যাংক খুলনা অঞ্চল প্রধান শেখ মো. সামসোদ্দোহা। এছাড়াও উপস্থিত ছিলেন সিটিজেন ল্যাবের সকল পরিচালক, কর্মকর্তা, কর্মচারী ও সেবা গ্রহীতারা।
সিটিজেন ল্যাব প্রতিষ্ঠাকাল থেকে আজ পর্যন্ত যাঁরা অক্লান্ত পরিশ্রম করে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়েছেন তাঁদের সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সিটিজেন ল্যাবের চেয়ারম্যান রবিউল ইসলাম রানা। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আলী আজম মিঠু বলেন, সকলের সহযোগীতা ও অনুপ্রেরণায় এ পথ পাড়ি দিতে আমাদের সাহস জুগিয়েছে। অতিথিরা সিটিজেন ল্যাবের সার্ভিস এর উত্তরোত্তর সাফল্য কামনা করে বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে বিএমএ খুলনার সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম বলেন, সিটিজেন ল্যাব এভাবেই সামনে এগিয়ে চলুক এবং আরও বড় পরিসরে উন্নত সেবাদান কার্যক্রম চালিয়ে যাক সেই দোয়া ও উত্তরোত্তর সাফল্য কামনা করি।

কাউখালীতে ইয়াবাসহ যুবক আটক
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে ইয়াবা সহ যুবক গ্রেফতার। সোমবার ২৮ অক্টোবর তাকে পিরোজপুর জেল হাজতে প্রেরণ করে কাউখালী থানা পুলিশ। থানা সূত্রে জানা গেছে, রবিবার রাতে কাউখালী থানার এসআই বিপ্লব বিশ্বাসের নেতৃত্বে উপজেলা শহরের টেম্পু স্টান্ডে এক ঝটিকা অভিযান করে উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের পারসাতুরিয়া গ্রামের রুবেল হোসেনের ছেলে মোঃ হাসান (২৪)কে ৫পিচ ইয়াবা সহ গ্রেফতার করে। এ ব্যাপারে কাউখালী থানায় একটি মামলা হয়েছে। কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান জানান, থানায় মামলা হয়েছে। আসামিকে সোমবার ২৮ অক্টোবর পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দৌলতপুরে দিনেদুপুরে বোমা ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি
স্টাফ রিপোর্টার
খুলনায় দিনেদুপুরে বোমা ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ১টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা কালিবাড়ী বাজারে এ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় সংঘবদ্ধ ডাকাতরা নগদ ২ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়েছে। তবে পুলিশ এ ঘটনায় ফুলতলা এলাকা থেকে একজনকে আটক করেছে।
দৌলতপুর থানা-পুলিশের পরিদর্শক মীর আতাহার আলী ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আটক হওয়া ব্যক্তির নাম তিনি জানাতে পারেননি।
মীর আতাহার আলী বলেন, ‘দুপুর ১টার দিকে ৫ জন ব্যক্তি একটি মাইক্রোবাসে মহেশ্বরপাশা কালিবাড়ি বাজারে ঢুকে। এসময়ে ডাকাতরা ওই বাজারের দত্ত জুলেয়ার্সে প্রবেশ করে। দোকানের মালিক উত্তম দত্তকে জিমি করে নগদ ২ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। পুলিশ ঘটনা শুনে ওই মাইক্রোবাসে পিছু নেয়।
মীর আতাহার আলী আরও বলেন, ‘ঘটনাস্থল থেকে ৩ জন পালিয়ে গেলেও পুলিশ ডাকাতিতে অংশ নেওয়া একব্যক্তিকে আটক এবং মাইক্রোবাস ফুলতলা থেকে জব্দ করে। ডাকাতির সময়ে ডাকাতরা কালিবাড়ি বাজারে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়।’
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই খুলনা জোনের ইন্সপেক্টর আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দোষীদের আটকে অভিযান চলছে।

ভারতে যাওয়ার সময় আটক ৩১ বাংলাদেশি
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৩১ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক হওয়াদের মধ্যে ১৯ জন নারী, ৭ জন পুরুষ ও ৫ শিশু রয়েছে। রোববার দিবাগত রাতে ৮ এবং সোমবার দুপুরে ২৩ জনকে আটক করা হয়েছে।
আটক হওয়া ব্যক্তিরা বরিশাল, নড়াইল, রাজবাড়ী, চুয়াডাঙ্গা, ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, রংপুর ও চট্টগ্রাম জেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়া ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ২ নারীকে আটক হয়েছে। পরে আন্তঃসীমান্ত মানবপাচার প্রতিরোধ বিষয়ক আইন ও ভিকটিম চিহ্নিতকরণ সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার যশোরে হস্তান্তর করা হয়েছে।
ঝিনাইদহ বিজিবি ৫৮ ব্যাটালিয়নের পরিচালক শাহ মো. আজিজুস শহীদ জানান, মহেশপুর সীমান্তের শ্রীনাথপুর, মাটিলা, কুমিল্লাপাড়া, পলিয়ানপুর, বাঘাডাংগা এবং জীবননগর উপজেলার বেনীপুর এলাকা দিয়ে অবৈধভাবে কয়েকজন বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছেন এমন সংবাদের ভিত্তিতে ওসব এলাকায় অভিযান চালায় বিজিবি। অভিযানে নারী-পুরুষসহ ৩১ জনকে আটক করা হয়।
উল্লেখ্য, চলতি অক্টোবরে এ পর্যন্ত মোট ২৫৫ জনকে আটক করে বিজিবি।

চরমপন্থি থেকে চোরাকারবারি, আ.লীগ করে এখন কয়েকশ কোটি টাকার মালিক আমাম হোসেন মিলু
মেহেরপুর প্রতিনিধি
একটা সময় ছিলেন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চরমপন্থি সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য। আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানে আত্মসমর্পণ করে জেল খাটেন। বের হয়ে জড়িয়ে পড়েন চোরাকারবারে। পরে আওয়ামী লীগের রাজনীতিতে এসে পেয়ে যান আলাদিনের চেরাগ। বনে যান আঙুল ফুলে কলা গাছ। এখন তিনি কয়েকশ কোটি টাকার সম্পদের অধিকারী।
এলাকাবাসীর মতে, নামে ও বেনামে তার সম্পদ হাজার কোটি টাকার কাছাকাছি। সেই চরমপন্থি থেকে চোরাকারবারি, আ.লীগ করে এখন কয়েকশ কোটি টাকার মালিক হলেন, মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের বাসিন্দা স্বাধীনতাবিরোধী ও তালিকাভুক্ত রাজাকার আমিনুল ইসলামের ছেলে আমাম হোসেন মিলু।
জানা গেছে, গণঅভ্যুত্থানের পরও বিগত ১৬ বছরে প্রদর্শন করা দোর্দণ্ড দাপটের বিন্দুমাত্র কমেনি তার পরিবারের সদস্যদের। আওয়ামী লীগ সরকারের পতন পরবর্তী সময়ে একাধিক মামলার এজহারভুক্ত আসামি হলেও মিলুকে আটক করতে তার বাড়িতে এখন পর্যন্ত পুলিশ বা যৌথবাহিনী অভিযান চালায়নি।
স্থানীয়দের অভিযোগ, মিলুর আত্মীয়দের মধ্যে জেলা বিএনপির কয়েকজন প্রভাবশালী নেতাকর্মী থাকায় আওয়ামী লীগ সরকার পতনের পরও তার ক্ষমতার কমেনি। মিলুর ছোট ভাই শিলুর বেয়াই রতনপুর গ্রামের বাসিন্দা পলাশ স্থানীয় বিএনপির একজন প্রভাবশালী নেতা। আর্থিক লেনদেনের মাধ্যমে বিএনপি কর্মী ও তার সাবেক ব্যবসায়িক পার্টনার টুলু বিশ্বাসসহ আরও কয়েকজন প্রভাবশালী বিএনপি নেতাকর্মীর ছত্রছায়ায় থেকে এখনো ক্ষমতার দাপট দেখিয়ে যাচ্ছেন।
মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান বলেন, কোর্টে বিভিন্ন মামলা হলেও সেগুলো এখনো এফআইআরভুক্ত হয়নি। আর মুজিবনগর থানাতে আমাম হোসেন মিলু বা তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এখন পর্যন্ত কেউ কোনো মামলা করেনি। এজন্যই তাকে গ্রেপ্তারের জন্য কোনো অভিযান চালানো হয়নি।
অভিযোগ রয়েছে, গত ১৬ বছর আওয়ামী লীগের শাসন আমলে ক্ষমতার দাপটে সাধারণ মানুষসহ আপন চাচাদের জমি দখল করেছেন। তার দুই চাচা দুদু বিশ্বাস ও নুরুল বিশ্বাসের জমি জোরপূর্বক দখল করে মিলু ও তার ছোট ভাই শিলু বিশাল বাড়ি নির্মাণ করে সেখানে বসবাস করছেন। এখনো পর্যন্ত সেই বসতবাড়ির জমি তার চাচাদের নামেই রেজিস্ট্রিকৃত বলে জানিয়েছেন তাদের কয়েকজন প্রতিবেশী। মিলু তার অপর চাচা মটর বিশ্বাসের পুকুর ও বাগানসহ ১০ বিঘা জমি জবরদখল করে ভোগ করছেন। নিজ গ্রাম যতারপুর ও পিরোজপুর গ্রামে আমাম হোসেন মিলু অনেকের বসতবাড়ি ও জায়গা-জমি দখল করেছেন বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গ্রামবাসী। বর্তমানে তার মেহেরপুর শহরে বাড়ি রয়েছে মল্লিক পাড়া ও বাসস্ট্যান্ড পাড়াতে। মল্লিক পাড়াতে কয়েক বিঘা জমিও কিনেছেন সম্প্রতি। শহরের বেড়পাড়ায় তিন বিঘা আয়তনের একটা পুকুর কিনেছেন যৌথভাবে মিলু, শিলু ও বাধন।
এ ছাড়া সর্বশেষ সংসদ নির্বাচনের আগে নিজেকে ভারতীয় প্রার্থী বলে বিতর্কিত হওয়া প্রফেসর আব্দুল মান্নানের মেহেরপুর শহরে অবস্থিত জমি কিনে নেন মিলু ও শিলু। আওয়ামী লীগের ছত্রছায়ায় মিলু ও তার ছোট ভাই শিলু এবং ভাতিজা বাধন মেহেরপুর জেলাতেই কয়েকশ কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন।
সূত্রে জানা গেছে, ওয়ান-ইলেভেন পরবর্তীতে ২০০৯ সালে জয়নাল আবেদীন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হলে তার সঙ্গে ঘনিষ্ঠতা করেন। এখান থেকেই তার ক্ষমতার দাপটের শুরু। ঠিকাদারি ও টেন্ডারবাজিতে মেতে উঠতে শুরু করেন এই সময়। পরবর্তীতে ফরহাদ হোসেন সংসদ সদস্য নির্বাচিত হলে তার সঙ্গে আঁতাত করেন মিলু। ফরহাদ হোসেন প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলে মিলু ফরহাদের স্ত্রী সৈয়দা মোনালিসার সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। তার সুপারিশে ভাতিজা বাধনকে জেলা ছাত্রলীগের সভাপতি বানান। এরপর চাচা-ভাতিজা মিলে মেহেরপুরে ক্যাসিনো ব্যবসার নিয়ন্ত্রক হয়ে ওঠেন।
আরও জানা গেছে, জেলার প্রায় শতাধিক ক্যাসিনো ব্যবসায়ী তাদের ছত্রছায়ায় চলে আসে। নিয়মিত পেতে থাকেন মাসোহারা। এ সময় আমাম হোসেন মিলু ও তার ভাতিজা ছাত্রলীগ সভাপতি বাঁধন ক্যাসিনো ব্যবসায়ীদের কাছ থেকে কয়েকটি এজেন্ট চ্যানেল বাগিয়ে নেন। প্রথমদিকের ক্যাসিনো কাণ্ডের সহযোগী সাইদুর ও খাদেমুল হত্যাকাণ্ডে মিলু মাস্টারমাইন্ড বলে এলাকায় জোর প্রচার রয়েছে। এদের মধ্যে সাইদুর ছিলেন সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী সৈয়দা মোনালিসার ব্যক্তিগত সহকারী, আর খাদিমুল ছিলেন সিটি ব্যাংকের এজেন্ট এবং মেহেরপুরের অন্যতম প্রধান ক্যাসিনো ব্যবসায়ী মুর্শিদ আলম লিপুর ভগ্নিপতি।
এ ছাড়া অভিযোগ রয়েছে, সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের সুপারিশে মিলুর বড় মেয়ে হীরাকে ঢাকার একটি বেসরকারি ব্যাংকে উচ্চপদে চাকরি নিয়ে দিয়েছেন। আর ২৫ লাখ টাকা ডোনেশন দিয়ে মেজ মেয়ে ডিনাকে ভর্তি করেছেন সাভারের এনাম মেডিকেল কলেজ। মিলু তার মেজ ভাই মুকুলের ছেলে নাহিদ মুজাহিদ বাচ্চুকে মহাজনপুর কলেজে কম্পিউটার প্রশিক্ষকের চাকরি পাইয়ে দিয়েছেন। গ্রামের সাধারণ কৃষকদের সেচের পানি সরবরাহের জন্য ৫০ লাখ টাকা সরকারি ব্যয়ে নির্মিত ডিপ টিউবওয়েলটিও বাগিয়ে নেন বাচ্চুর নামে। ২০১৬ সালে মিলুর অপর ভাই শিলু তার ছেলে বাঁধন ও বড় ভাইয়ের প্রভাব খাটিয়ে জেলা পরিষদের সদস্য হন। ক্ষমতার দাপট দেখিয়ে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে মহাজনপুর ইউনিয়নে পরপর তিনবার এবং সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন মিলু। সরকারিভাবে মেহেরপুরের ভৈরব নদ খনন করা হলে সে সময় খননকৃত মাটি বিক্রয় করে দেওয়ার অভিযোগ উঠে। ২০১৮ সাল থেকে দুদক আমাম হোসেন মিলুর বিরুদ্ধে একটি মামলা করলেও তেমন কোনো গতি হয়নি। এ ছাড়া মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতার অভিযোগে টিসিবির গম আত্মসাৎ করতে গিয়ে ফেঁসে যান তিনি। বিষয়টি নিয়ে এখনো আদালতে মামলা চলমান।
জানা গেছে, ৯০-এর দশকে মিলু পৈতৃক সূত্রে মাত্র পাঁচ বিঘা কৃষি জমি পেয়েছিলেন। পরে তিনি চরমপন্থি সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িয়ে যাযন। সে সময়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চরমপন্থি দলের কুখ্যাত নেতা রুহুল, সবুজ এবং লাল্টুর সঙ্গে সখ্য ছিল। ১৯৯৬ সালের দিকে আইনশৃঙ্খলা বাহিনী চরমপন্থি দমনে তৎপর হয়ে উঠে। তখন সরকারের পক্ষ থেকে চরমপন্থি আত্মসমর্পণ করলে তাকে সাধারণ ক্ষমার আওতায় মুক্ত করে দেওয়া হবে বলে ঘোষণা দিলে সে সুযোগকে কাজে লাগান তিনি।

আরও জানা গেছে, ১৯৯৭ সাল থেকে শুরু করে ২০০০ পর্যন্ত যতারপুর গ্রামের হায়াত সরকারের ছেলে মন্টে সরকারকে সঙ্গে নিয়ে ভারতীয় সীমান্ত দিয়ে ব্যবসা করতেন। স্ক্র্যাপ ও ট্রাকের চেসিস আনা-নেওয়ার পাশাপাশি জড়িয়ে পড়েন চোরাকারবারে। ২০০৬ সালে ট্রাকের চেসিস চোরাচালানের সময় ভারতীয় এক ট্রাক মালিককে হত্যা ও ট্রাক চোরাচালানের দায়ে ভারতে কয়েক মাস জেলও খাটেন মিলু। অপরাধ প্রমাণিত হওয়ায় মিলু এবং মুকুল সাহা ও অপর দুই সহযোগীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ভারতীয় আদালত। তবে ভারতে গ্রেপ্তার হওয়ার পর মামলা চলাকালীন সময়ে তিন মাস পর জামিনে মুক্তি পেয়েছিলেন মিলু। সে সময় তৎকালীন মেহেরপুর-১ সংসদীয় আসনের সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নানের সহযোগিতা নিয়ে সীমানা অতিক্রম করে বাংলাদেশে চলে আসেন। মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় এরপর তিনি আর কখনো ভারতে যাননি। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান।
অনুসন্ধান কালে জানা যায়, মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাবেদ মাসুদ মিল্টন সম্পর্কে আমাম হোসেন মিলুর ভাতিজা (বোনের দেবরের ছেলে)। আরও জানা যায় তাদের মধ্যে দীর্ঘদিন ধরে ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত তিক্ত।
বিষয়টি নিয়ে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাবেদ মাসুদ মিলটনের সঙ্গে কালবেলা থেকে পক্ষ থেকে কথা বলার জন্য বারবার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। বিষয় উল্লেখ করে তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আরও কয়েকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে রাজনৈতিকভাবে জাবেদ মাসুদ মিলটনের ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান ব্যবসায়িক কারণে মিল্টন বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।
অবৈধভাবে উপার্জিত অর্থ দিয়ে মিলু কোমরপুর গ্রামে বিকেএম ব্রিকস নামে একটি ইটভাটা স্থাপন করেছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধ ইটভাটাটি তার ছোট ভাই শিলু দীর্ঘদিন ধরে পরিচালনা করছে।

আমাম হোসেন মিলু ১৯৯৭ সালে তার খালু এবং মেহেরপুর জেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মাস্টারের হাত ধরে আওয়ামী লীগের রাজনীতিতে প্রবেশ করেন। ২০০৬ সালে যতাপুর গ্রামের জহির রায়হান ও বাবলু হত্যাকাণ্ডের অন্যতম এজহারভুক্ত আসামি ছিলেন তিনি। হত্যা মামলা দুটিতে গ্রেপ্তার হয়ে তিন মাস কারাবরণের পর জামিনে বের হয়ে আসেন। পরবর্তীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মামলা থেকে নিজের নাম সরিয়ে নেন।

কারামুক্ত হলেন দুর্ধষ যশোরের ‘ফিঙে লিটন’
যশোর অফিস
দুর্ধষ সন্ত্রাসী হিসেবে পরিচিত আনিসুর রহমান লিটন ওরফে ফিঙে লিটন কারামুক্ত হয়েছেন। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তিলাভ করেন। লিটন প্রায় দুই দশক দেশের বাইরে থেকে যশোরসহ বিভিন্ন এলাকার অপরাধ সাম্রাজ্য নিয়ন্ত্রণ করতেন।
এর আগে ক্ষমতার পালাবদলের পর গত ৪ সেপ্টেম্বর যশোরের আদালতে আত্মসমর্পণ করলে লিটনকে কারাগারে পাঠানো হয়।
গতকাল রবিবার হাইকোর্টের একটি বেঞ্চ তাকে মুক্তির আদেশ দেন। যশোর কেন্দ্রীয় কারাগারের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানান, বেলা সোয়া ২টার দিকে লিটন কারাগার থেকে বেরিয়েছেন। এর পরপরই একটি গাড়িতে চেপে তিনি অজ্ঞাত স্থানে চলে যান।
১৯৯৯ সালে রুজু হওয়া অস্ত্র আইনের একটি মামলায় লিটনের ১০ বছর কারাদণ্ড হয়েছিল।

গত ৪ সেপ্টেম্বর তিনি সেই মামলায় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিনের আদালতে আত্মসমর্পণ করেন। এরপর কারাগারে থাকাবস্থায় তিনি হাইকোর্টের শরণাপন্ন হন।
গতকাল রবিবার বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ লিটনকে জামিনের আদেশ দেন। এই আদেশের কপি যশোর কেন্দ্রীয় কারাগারে পৌঁছালে সোমবার তাকে মুক্তি দেওয়া হয়।
জানা যায়, ২০-২২টি মামলা মাথায় নিয়ে ২০০০ সালের দিকে ফিঙে লিটন ফেরারি হন। ২০০৪ সালের দিক থেকে তিনি ভারত, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, নেপালসহ বিভিন্ন দেশে থাকতেন। বিদেশে অবস্থান করেই তিনি অপরাধ সাম্রাজ্য নিয়ন্ত্রণ করতেন বলে অভিযোগ রয়েছে।
গত ৪ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করার দিন যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে বলেছিলেন, লিটনের বিরুদ্ধে তার থানায় অন্তত তিনটি মামলার ওয়ারেন্ট রয়েছে। সোমবার তিনি বলেন, সব মামলায় জামিন নেওয়ার পর লিটন কারামুক্ত হয়েছেন।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার শরিফুল ইসলাম জানান, জামিননামা ও ছাড়পত্র যাচাই-বাছার করে লিটনকে মুক্তি দেওয়া হয়েছে।
কে এই ফিঙে লিটন?
আনিসুর রহমান লিটন যশোর শহরের বারান্দী মোল্লাপাড়া এলাকার বদর উদ্দিনের ছেলে। অপরাধজগতে তিনি ‘ফিঙে লিটন’ নামে পরিচিত। কৈশোরেই তিনি জড়িয়ে পড়েন নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৯০ সালের আগে কিশোর বয়সে এক বিডিআর সদস্যকে হত্যার মধ্যে দিয়ে অপরাধজগতে লিটনের উত্থান। এরপর নজরুল ইসলাম, আব্দুল মান্নান, মনোয়ার হোসেন ইমন হত্যা ছাড়াও নানা অপরাধে তার নাম আসতে থাকে। তখনও তিনি দেশেই আত্মগোপনে ছিলেন। কিন্তু ২০০৪ সালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) গঠনের পর দেশে কথিত ক্রসফায়ারের ঘটনা ঘটতে থাকে। সেই সময় জীবন বাঁচাতে লিটন দেশ ছাড়েন।
এর পর থেকে তিনি ভারত, নেপাল, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে থাকতেন। গোয়েন্দা সূত্র মতে, দেশের বাইরে থাকাবস্থায় তিনি অন্য একটি দেশের পাসপোর্ট সংগ্রহ করতে সমর্থ হন। ফলে বিভিন্ন দেশে তার যাতায়াতে সমস্যা হয়নি।
দেশের বাইরে থাকলেও যশোরে তার নামে চলতো একটি অপরাধী চক্র। এই চক্রের সদস্যরা স্কাইপে যোগাযোগ রাখতেন লিটনের সঙ্গে। তার নির্দেশনা অনুযায়ী যশোরের রবীন্দ্রনাথ সড়ক, মণিহার, সিটি কলেজ, বকচর, ঢাকা রোড এলাকার ব্যবসায়ীরা নিয়মিত চাঁদা দিতে বাধ্য হতেন লিটনের অনুসারী সন্ত্রাসীদের। এই সময়কালে বেশ কয়েকটি হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ এসেছে লিটনের অনুসারী হিসেবে পরিচিত সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত কয়েকবছর লিটন আর্থিক ও রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টায় ছিলেন। ছাত্রজীবনে লিটন জাতীয়তাবাদী ছাত্রদলের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু কয়েক বছর আগে স্ত্রী ফাতেমা আনোয়ার ও ভাই রিপন ওরফে ডিম রিপন আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। তারা যশোর সদর আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের অনুসারী হিসেবে পরিচিত।
যুব মহিলা লীগের নেত্রী ফাতেমা আনোয়ার গত ইউপি নির্বাচনে যশোর সদরের ফতেপুর ইউনিয়নে কাজী নাবিল আহমেদ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। তবে লিটনের ভাই রিপন ওরফে ডিম রিপন গেল পৌরসভা নির্বাচনে এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন।

২০২৪ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ফের ক্ষমতায় আসার পর অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদের ভোট। এই নির্বাচনে ফাতেমা আনোয়ার সদর উপজেলা চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চেয়ে পাননি। পরে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে থেকে সবাইকে চমকে দেন। উপজেলা নির্বাচনের আগেই অবশ্য তাকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেওয়া হয় দলের সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তি করার অভিযোগে।
সূত্র জানায়, লিটন বিদেশে থাকাবস্থায় তার আয়ের প্রধান উৎস ছিল চাঁদাবাজি। একপর্যায়ে তিনি বেশ কিছু ব্যবসা-বাণিজ্যে অর্থলগ্নি করেন। তার মালিকানায় চলছে ‘লিটন ট্রাভেলস’ নামে পরিবহন ব্যবসা। লিটন ও তার স্বজনদের মালিকানায় তৈরি পোশাকের ব্যবসা আছে। যশোর শহরের পূর্বাংশে তাদের বহু জমি, ভবন ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

৫২ বিলের পানি বন্ধ করলেন ২৭ বিলের কৃষক!
যশোর অফিস
৫২ বিলের পানি আসা কাজিয়াড়া ব্রিজের মুখ বন্ধ করে দিয়েছেন ২৭ বিলের কৃষকরা। সোমবার (২৮ অক্টোবর) বিকেলে ২৭ বিলের শত শত কৃষক সমবেত হয়ে ব্রিজটির মুখ বন্ধ করে দেন। ফলে ৫২ বিলের পানি ঢুকে পড়ায় কেশবপুরের জলাবদ্ধ এলাকা সুফলাকাটী ইউনিয়নের নতুন নতুন এলাকা প্লাবিত হয়।
এলাকাবাসী জানায়, যশোরের অভয়নগর ও মণিরামপুরের ৫২ বিলের পানি কোনাখোলা বাজারের উত্তর পাশের কাজিয়াড়া ব্রিজের নিচ দিয়ে ২৭ বিলে ঢুকে পড়ায় এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা শুরু হয়।

বিল তলিয়ে গ্রামের মধ্যে ঢুকে ভয়াবহ জলাবদ্ধতা শুরু দেখা দেয়। সোমবার সকালে ২৭ বিল পানি নিষ্কাশন কমিটির উদ্যোগে এলাকার শত শত কৃষক ব্রিজের মুখ বন্ধ করতে গেলে উত্তেজনার সৃষ্টি হয়। পরে প্রশাসন ঘটনাস্থলে এলে উত্তেজনা বন্ধ হয়। এরপর এলাকাবাসীর সহায়তায় মণিরামপুর উপজেলার কাজিয়াড়া ব্রিজের মুখে বাঁধ দেওয়ার কাজ সোমবার বিকেলে শেষ করেন জলাবদ্ধ এলাকার কৃষকরা।
কেশবপুর উপজেলার আডুয়া গ্রামের কৃষক সিরাজুল ইসলাম বলেন, কাজিয়াড়া ব্রিজের মুখ বন্ধ হওয়ায় তাদের এলাকায় আর পানি ঢুকে আসতে পারবে না।
কানাইডাঙ্গা গ্রামের কৃষক মফিজুর রহমান বলেন, ২৭ বিলের কৃষকের মনে আশা জেগেছে, এবার বিলে বোরো আবাদ সম্ভব হবে।
২৭ বিল পানি নিষ্কাশন কমিটির আহ্বায়ক ও সুফলাকাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মুনজুর রহমান বলেন, ৫২ বিলের পানি ঢুকে এসে ২৭ বিলে জলাবদ্ধতার পাশাপাশি তার ইউনিয়নের জলাবদ্ধ বেতিখোলা, নারায়ণপুর ও কালীচরণপুরের নতুন নতুন এলাকাতেও ঢুকে পড়ে। পানিবন্দি এলাকার মানুষ ও ২৭ বিলের কৃষকেরা সমবেত হয়ে ওই ব্রিজের মুখ বন্ধ করার সিদ্ধান্ত নেয়।
ব্রিজের মুখ বন্ধ হওয়ায় এখন ২৭ বিলের জলাবদ্ধতা নিরসনসহ আগামী বোরো মৌসুমের বিলে ধান আবাদ সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।

জামায়াত নেতার বিরুদ্ধে বিএনপি নেতার জমি দখলের অভিযোগ
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ জেলা বিএনপির সহসভাপতি আবু বক্করের জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। এ ঘটনায় একাধিক দপ্তরে অভিযোগ করেও কোনো ফল পাননি ওই বিএনপি নেতা। বিষয়টি নিয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। তবে জামায়াতের ওই রুকন দাবি করেছেন জমিটি তার শ্বশুরের।
গতকাল রবিবার (২৭ অক্টোবর) কোটচাঁদপুর উপজেলার পাশ-পাতিলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৮ সালে পাশ-পাতিলা গ্রামের বাসিন্দা অজিত কুমার দাসের নিকট থেকে বিএনপি নেতা আবু বক্কর তার ছেলে ব্যারিস্টার সাজ্জাদ হোসেন সুমনের নামে ১৮ শতক জমি ক্রয় করেন। জমিটি সেই সময় থেকে ভোগদখল করতে থাকেন ওই বিএনপি নেতা। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে জমিটি দখলের চেষ্টা চালাচ্ছিলেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের রুকন আহসান হাবিব শামীম।
সর্বশেষ গতকাল রবিবার ওই জমি থেকে বেশ কয়েকটি দামি গাছ কেটে নিয়ে যান তারা।
জেলা বিএনপির সহসভাপতি আবু বক্কর বলেন, ‘জমির কাগজপত্র সঠিক থাকা সত্ত্বেও জামায়াতের প্রভাব খাটিয়ে জোরপূর্বক আমার জমি দখল করে নিচ্ছেন শামীম। আমি এ ঘটনার ন্যায়বিচার চাই।’
তবে উপজেলা জামায়াতের রুকন আহসান হাবিব শামীম দাবি করেছেন ওই জমিটি তাদের।
তিনি বলেন, ‘আবু বক্কর সাবেক এমপি নাসের শাহরিয়ার জাহেদীর নিকটজন। সে সুবাদে ৫ বছর আগে থেকে তিনি আমার জমিটি দখলের চেষ্টা করছেন।’
কোটচাঁদপুর মডেল থানার ওসি মো. কবির হোসেন মাতুব্বর বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। গতকাল রবিবার দুপুরে ওই জমি থেকে গাছ কেটে নিচ্ছিলেন শামীমের লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাধা দেয়।

আবু বক্করের কাছে জমির কাগজপত্র থাকলেও আহসান হাবিব শামীম কোনো কাগজপত্র দেখাতে পারেননি।’

খুলনা টিচার্স ট্রেনিং কলেজে বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
খানজাহানআলী থানা প্রতিনিধি
নগরীর তেলিগাতী খুলনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে বদলিজনিত বিদায় সংবর্ধনা গতকাল সকাল ১২ টায় কলেজের অডিটরিয়মে অনুষ্ঠিত হয়। খুলনা টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ শেখ রেজাউল করিমকে ঢাকায় ও দর্শন বিভাগের প্রফেসর ইমদাদুল হক কে তালায় বদলি করা হয় উপাধ্যক্ষ প্রফেসর রহিমা খাতুন এর সভাপতিত্বে এবং মোহাম্মদ সায়েদুল আলমের সঞ্চালনায় সকল শিক্ষকবৃন্দের আয়োজনে শিক্ষক বৃন্দ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ বিএড এম এড এর শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন সওগাতুল আলম, মোঃ মহিবুল্লাহ, মিজানুর রহমান, প্রফেসর আব্দুল রাজ্জাক, প্রফেসর টিটিভ বিশ্বাস, প্রফসর সাইফুর রহমান প্রমুখ। এ সময় প্রফেসর ডঃ শেখ রেজাউল করিম বলেন আমি ২০১৮ খুলনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ যোগদানের পর থেকেই কলেজের উন্নয়নে কাজ করেছি। এবং সকল কাজ দুর্নীতিমুক্ত রাখার জন্য শিক্ষকদের সমন্বয়ে কমিটি গঠন করে দিয়েছি। তিনি আরও বলেন আমার চাকরি আর মাত্র এক মাস রয়েছে আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। শিক্ষক কর্মচারীদের ফুলের শুভেচ্ছা ও প্রীতি উপহার এর মাধ্যমে বিদায়ী অতিথিদের বিদায় জানানো হয়।

অভয়নগরে নিরাপদ অভিবাসন বিষয়ক কর্মশালা
স্টাফ রিপোর্টার
যশোরের অভয়নগর উপজেলায় নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার তালতলা অফিস কার্যালয়ের কক্ষে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের (প্রত্যাশা-২) অধীনে এ সম্মেলন কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সেক্টর স্পেশালিস্ট ইকোনমিক রি-ইন্টিগ্রেশন মেসকাতুল আরিফিন। উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভীনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভসপতি ও সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মল্লিক, চলিশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান সানা, উপজেলা ফিল্ড প্রোগ্রাম অর্গানাইজার বিপুল কুমার বৈরাগী প্রমুখ।
বিদেশ ফেরত অভিবাসীদের জন্য ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রম প্রত্যাশা-২ প্রকল্পের মাধ্যমে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, বিদেশ ফেরত অভিবাসীদের মনোসামাজিক কাউন্সিলিং, সামাজিক পুনরেকত্রীকরণ, বিভিন্ন প্রশিক্ষণ ও রেফারেল সেবা প্রদান করবে তা প্রবাস বন্ধু ফোরাম মিটিং এ উপস্থিতির মাঝে তুলে ধরা হয়। বিদেশ ফেরত অভিবাসীদের ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এমআরএসসি যশোর অফিসে যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয়। ফারামের সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে মিটিং এর সমাপ্তি ঘোষণা করেন ।

অভয়নগরে র্যাবের অভিযানে রিভলবার ও গুলি সহ এক জন আটক
স্টাফ রিপোর্টার
যশোরের অভয়নগর উপজেলার সিরাজকাঠি গ্রামে র্যাবের এক ঝটিকা অভিযানে একটি রিভালবার ও সাত রাউন্ড গুলিসহ একজন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার হয়েছে। গ্রেফতার হওয়া ওই সন্ত্রাসীর নাম মোঃ জসিম সরদার (৪০)। সে ওই গ্রামের মৃত ওয়াজেদ আলী সরদার এর ছেলে। রবিবার ( ২৭/১০/২০২৪) রাত ৯টায় এ অভিযান চালানো হয়।
র্যাব-৬ যশোর এর এক প্রেস বার্তায় জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার অভয়নগর থানাধীন নওয়াপাড়া পৌরসভাস্থ সিরাজকাঠি এলাকায় অভিযান চালায়। এসময় জসিম উদ্দীন কে মাদক বিক্রেতার অভিযোগে আটক করা হয়। পরে তার দেহ তল্লাসী করে একটি বিদেশী রিভালবার ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে সে অস্ত্র ও গুলি নিয়ে উক্ত স্থানে অবস্থান করছিলো। জসিম সরদার (৪০) ইতিপূর্বে সন্ত্রাসী কার্যক্রম ও নিজ হেফাজতে অস্ত্র রাখার অপরাধে আইনশৃংখলা বাহিনী কর্তৃক গ্রেফতার হয়েছিল। তার বিরুদ্ধে যশোর জেলার বেনাপোল থানায় অস্ত্র আইনে একটি মামলা বিচারাধীন রয়েছে।


যুবনেতা সোহেলের দুস্থঃদের মধ্যে খাদ্য বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খানজাহান আলী থানা ছাত্রদলের সাবেক সভাপতি, যুবনেতা শহিদুল ইসলাম সোহেল এর নেতৃত্বে রিকশা,ভ্যান শ্রমিক সহ বিভিন্ন পেশার মানুষের মাঝে সোমবার ফুলবাড়ীগেটে দিনব্যাপ্যি খাদ্য বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন সহ, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট গাছের ফলজ, বনজ ও ঔষধী চারা হস্তান্তর করা হয়। উক্ত কর্মসূচিতে এ সময় উপস্থিত ছিলেন যুব নেতা জুয়েল হাওলাদার , বেগ আরিফ আল হাসান,মাসুম বিল্লাহ, জসিম শেখ ,মনির হাওলাদার, শাহিদুজ্জামান জুম্মান, হেলাল হাওলাদার, হাফিজ শেখ,শহীদ, রাকিব,আলামিন ,মামুন সহ খানজাহান আলী থানা যুবদলের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।

জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের জেলা প্রশাসকের সাথে বিল ডাকাতিয়ার পানিবদ্ধতার স্থায়ী সমাধানের লক্ষ্যে মতবিনিময়
ফুলবাড়ীগেট প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখা নেতৃবৃন্দ গতকাল দুপুরে খুলনা জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম এর সাথে তার অফিস কক্ষে বিল ডাকাতিয়ার পানিবদ্ধতার স্থায়ী সমাধানের লক্ষ্যে এক মতবিনিময় করেন। এ সময় খুলনা জেলা জামায়াতের আমির মাওলানা ইমরান হোসাইন, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, গাউসুল আজম হাদী, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সেখ সিরাজুল ইসলাম, এ্যাডঃ আবু ইউসুফ মোল্যা, ফুলতলা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলিম মোল্লা প্রমুখ। নেতৃবৃন্দ পানিবদ্ধতার স্থায়ী সমাধানের লক্ষ্যে জেলা প্রশাসকের নিকট পানি নিস্কাশনের জন্য দ্রত ব্যবস্থ্যা গ্রহন , ক্ষুদ্র ঋণ ও কৃষি ঋণ মওকুপ করা, সেচ পাম্পের বিদুৎ বিল ফ্রি করা , ডুমুরিয়া ফুলতলা সকল সুইচ গেট খুলে দিতে হইবে, খাল নদীর সকল অবৈধ দখল মুক্ত করা, পাটা,নেট ও কচুরিপানা অপসরনের ব্যবস্থ্যা করা, বিল ডাকাতিয়া পানি নিস্কাশনের নিমিত্তে আফিলগেট সংলগ্ন এলাকায় খাল তৈরি করা এবং নতুন পাকা ক্যানেল করে উচ্চ শক্তি সম্পন্ন সেচ পাম্পের ব্যবস্থা করা , অতি শুকনা মৌসুমে সুইচ গেটের ২ পাশে পানি অপসারনের ব্যবস্থ্যা গ্রহন , হামকুড়া ভদ্রা , সালতা, বুড়ি ভদ্রা , হরি , শোলমারী, নদী খনন করে নাব্যতা বৃদ্ধিও প্রয়োজনীয় ব্যবস্থ্যা করা, সকল জলাবদ্ধ বিল সমুহে বিনা মুল্যে উচ্চ ক্ষমতা সম্পন্ন আধুনিক পাম্পের ব্যবস্থা করা সহ খুলনা ,সাতক্ষীরা, ফুলতলা ,ডুমুরিয়া, দৌলতপুর ,চুকনগর হয়ে শাহপুর , খুলনা – কয়রা রাস্তা সংস্কার এর দাবি জানান ।
খানজাহান আলী থানা যুবদলের উদ্যোগে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খানজাহান আলী থানা যুবদলের উদ্যোগে গতকাল বিকাল ৪ টায় ফুলবাড়ীগেটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে ফুলবাড়ীগেট জামিয়া কারিমিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের মধ্যে উন্নত মানের খাবার বিতরন করা হয়। খুলনা মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি মোল্লা সোলায়মান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সাবেক সভাপতি মীর কায়সেদ আলী। বিশেষ অতিথি ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম শুকুর। বক্তৃতা করেন বিএনপি নেতা রব মুন্সি, খয়বার হোসেন, আরিফুল ইসলাম, বনি, শেখ শরিফুল মেম্বার, বিপুনী, যুবদল নেতা এনামুল, ফয়সাল কবির বাবু, কামরুল ইসলাম এরশাদ, মোঃ রাজ, ছোলায়মান (ছোট), শেখ পলাশ, শেখ শহিদুর রহমান, রবিউল ইসলাম, মনিরুল, ছাত্রদল নেতা আকাশ, ইয়ামিন প্রমুখ।

গেদে ক্যাম্পে বিজিবি- বিএসএফ’র সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক
দামুড়হুদা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তের ওপারে গেদে ক্যাম্পে বিজিবি- বিএসএফ’র সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ভারতীয় ৩২ বিএসএফ গেদে ক্যাম্পের বিএসএফের আহবানে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) ও ভারতীয় ৩২ বিএসএফ গেদে ক্যাম্পের সেক্টর কমান্ডার পর্যায়ের সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। দুপুর পৌনে ২ টা হতে বিকাল পৌনে ৩ টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মারুফুল আবেদীন বিজিওএম। অপরদিকে বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন কৃষ্ণনগর সেক্টর কমান্ডার ডিআইজি সঞ্জয় কুমার। বৈঠকে বিজিবির ১০ জন এবং বিএসএফ’র ১২ জন অংশ নেন।এর আগে বিজিবির সদস্যরা গেদে ক্যাম্পে পৌঁছালে বিএসএফ’র সেক্টর কমান্ডার বিজিবি সেক্টর কমান্ডার কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়া বিএসএফ’র চৌকস দল তাদেরকে গার্ড অব অনার দেয়।
গেদে বিএসএফ ক্যাম্প কনফারেন্স হলে সৌজন্য সাক্ষাতের আনুষ্ঠানিকতা শুরু হয়।বৈঠকে বিজিবি সেক্টর কমান্ডার বলেন, সীমান্ত বিষয়ক ১৫০ গজের মধ্যে যেকোনো কার্যক্রমে আমাদের বর্ডার গাইড লাইন ১৯৭৫ অনুসরণ করতে হবে এবং সীমান্ত হত্যা জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। সীমান্তে, মাদক, মানব পাচার রোধে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী তৎপর থাকতে হবে। যে কোন সমস্যার সমাধানে বিওপি এবং কোম্পানি পর্যায় থেকে শুরু করে উদ্ধর্তন মহল পর্যন্ত আলাপচারিতা এবং সৌজন্য সাক্ষাতের মাধ্যমে সমাধান করতে হবে। বিএসএফ কমান্ডার একমত পোষণ করেন। শান্তিপূর্ণভাবে বৈঠক শেষ হলে পরে বিজিবি সদস্যরা নিজ দেশে ফিরে আসেন।

বাংলাদেশ কৃষক সমিতি খুলনা জেলা কমিটির প্রস্তুতি সভা
খবর বিজ্ঞপ্তি
“গণ-অভ্যুত্থেিনর আকাক্সক্ষায় বৈষম্যহীন সমাজ গড়তে আমূল ভূমি সংস্কার কর” শীর্ষক স্লোগানের আলোকে আগামী ৯ নভেম্বর ’২৪ শনিবার বেলা ৩টায় নগরীর শহীদ হাদিস পার্কে ‘কৃষক সমাবেশ ও মিছিল’ কর্মসূচি সফলের লক্ষ্যে বাংলাদেশ কৃষক সমিতি খুলনা জেলা কমিটির এক প্রস্তুতি সভা জেলার নিজস্ব কার্যালয়ে ২৮ অক্টোবর ’২৪ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হয়। খুলনা জেলা কমিটির সভাপতি নিতাই গাইনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি এস এ রশীদ, জেলা সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, কৃষকনেতা সুতপা বেদজ্ঞ, অ্যাড. প্রীতিষ মণ্ডল, শেখ আব্দুল হালিম, আফজাল হোসেন রাজু, মোল্লা ওয়াদুদ মোড়ল প্রমুখ নেতৃবৃন্দ। প্রস্তুতি সভায় বক্তারা বিভিন্ন উপজেলার কৃষক ও কৃষির সমস্যা ও সমাধানের উপর আলোচনা করেন। সভায় আগামী ৯ নভেম্বর কৃষক সমাবেশ ও মিছিল সফলের লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হয়।

অসত্য বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার
সিদ্দীকা আক্তার মুক্তা নামে এক নারী সম্প্রতি তাঁর মেয়েকে জোর পূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ দিয়েছে যা অসত্য, বিভ্রান্তিকর ও হয়রানিমূলক অসত্য বক্তব্যের প্রতিবাদে খুলনা প্রেসক্লাব ২৮ অক্টোবর ১২টা সংবাদ সম্মেলন করা হয়। প্রকৃত ঘটনা হলো, ২০০৮ সালে আরিফ সরদারের সঙ্গে সিদ্দীকা আক্তার মুক্তার বিয়ে হয়। তাদের ঔরসে জেবা নামের কণ্যা সন্তানের জন্ম হয়। আরিফ সরদার বিদেশে যাওয়ার ৬ মাস পর মুক্তা জয়নাল নামক এক পুলিশের সাথে প্রেমের সম্পর্ক করে ২০১৬ সালে আমার ছেলেকে তালাক দিয়ে জয়নাল পুলিশকে বিয়ে করে। সেই সংসারে মুক্তার একটি পাঁচ বছরের পুত্র সন্তান আছে। আরিফ দেশের বাইরে অবস্থান করায় জেবা তার ফুফুর কাছে থেকে নিরালা আদর্শ বিদ্যালয়ে ৫ম শ্রেণীতে লেখাপড়া করে। প্রতি দিনের ন্যায় গত ২০ অক্টোবর/২০২৪ জেবা নিরালা আদর্শ বিদ্যালয় থেকে ছুটি শেষে বাসায় ফেরার পথে তার মা মুক্তা, খালা সীমাসহ আরো দুজন তাঁকে জোর করে তুলে নিয়ে যায়। ঘটনাটি জানতে পেরে জেবার দাদি সালেহা বেগম তাৎক্ষণিকভাবে খুলনা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আমার অভিযোগের পর পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে উভয় পক্ষের উপস্থিতিতে সমাধানের জন্য জেবাসহ মুক্তাকে নিরালা পুলিশ ফাঁড়িতে ডাকেন। সেখানে জেবা তার দাদি সালেহা বেগমের সঙ্গে থাকার ইচ্ছা পোষণ করে। তখন জেবার মা মুক্তা জেবা ও সালেহা বেগমের প্রতি ক্ষিপ্ত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। জেবা কোনভাবেই তার মায়ের সঙ্গে যেতে রাজি হয়নি। তখন পুলিশ জেবাকে সোনাডাঙ্গা সেভহোমে প্রেরণ করে। অত:পর সিদ্দীকা আক্তার মুক্তা অসত্য তথ্য দিয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করে বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসানোসহ বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। সংবাদ সম্মেলনে জেবা বলেন আমি আমার মায়ের কাছে যেতে চাই না আমার মা তাহার দ্বিতীয় স্বামী আমাকে বিভিন্নভাবে মানসিক নির্যাতন করেন ও আমার পড়াশুনার ক্ষতি করছেন। তাই আমি আমার দাদির ও ফুফুর কাছে খুব ভালো আছি।

আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের ৮দলীয় ফুটবল
টুর্নামেন্টে মোংলা বালুর মাঠ যুব সংঘ চ্যাম্পিয়ান

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন ‘মোংলা বালুর মাঠ যুব সংঘ’। রানার্সআপও হন ‘দিগরাজ ব্রাদার্স স্পোর্টিং ক্লাব’। বাগেরহাটের রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নের কালেখারবেড় মাধ্যমিক বিদ্যালয় মাঠে সোমবার বিকেলে অনুষ্ঠিত এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। খেলার নির্ধারিত সময়ে কোন দল গোল দিতে না পারায় তা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৩-২ গোলে দিগরাজ ব্রাদার্স স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে বিজয়ী হন মোংলা বালুর মাঠ যুব সংঘ। পরে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি কৃষিবিদ শামীম। ফাইনাল খেলায় স্থানীয় বিএনপি নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক ক্রীড়ামোদীদের সমাগম ঘটে। এর আগে গত ৪অক্টোবর এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নেতা কৃষিবিদ শামীম।
প্রধান অতিথির বক্তৃতায় কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন, আরাফাত রহমান কোকো কোন রাজনীতি করতেন না। তিনি ক্রীড়ামোদি ছিলেন। ক্রীড়াঙ্গনের একজন অত্যন্ত জনপ্রিয় মানুষ ছিলেন। তার স্থান ছিলো ক্রীড়াঙ্গনে। তরুন ও যুবসমাজকে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করে তাদেরকে আলো ও শিক্ষার পথে আনার জন্য কাজ করে গেছেন। তারই স্মৃতিতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।