স্টাফ রিপোর্টার
খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেছেন, বিগত ১৬ বছরে বিএনপির হাজার হাজার নেতাকর্মীর প্রানের বিনিময় ও জুলাই আগস্টের ছাত্র জনতার সহস্রাধিক জীবনের বিনিময়ে বিগত ৫ আগস্ট বাংলাদেশের মানুষ আবারো নতুন স্বাধীনতা পেয়েছে। মাফিয়া হাসিনা গণঅভ্যূত্থানে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শেখ হাসিনা ভারতে পালিয়ে যেয়ে বসে নেই তিনি এদেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। মাফিয়া হাসিনা এদেশের মানুষের কল্যান কোনদিনও চায়নি, তিনি চেয়েছিলেন তার পরিবারের কল্যান। কোটি কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে। ধীরে ধীরে তার ও তার দোসরদের সকল অপকর্ম প্রকাশ্যে আসতে শুরু করেছে।
সোমবার (২৮অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় মধ্যডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় দৌলতপুর থানার অর্ন্তগত ৩নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুনি শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এদেশের মাটিতেই হবে উল্লেখ করে তিনি আরো বলেন, ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে; ছাত্রলীগ একটি সন্ত্রাসী সংগঠন। যেখানেই ওই সন্ত্রাসীদের দেখবেন সেখানেই সন্ত্রাসীদের আটক করে পুলিশের হাতে সোপর্দ করতে হবে। এদেশে আওয়ামী লীগের রাজনীতি করার আর কোন অধিকার নেই। হাসিনা চেয়েছিলেন বাংলাদেশের সবচে জনপ্রিয় নেত্রী, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে আটকে রেখে হত্যা করতে। কিন্তু দেশবাসির দোয়া আর মহান সৃষ্টি কর্তার রহমতে তিনি এখন সুস্থ আছেন। আগামীর দেশ নায়ক তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়েছেন স্বৈরাচার হাসিনা সরকার। এদেশের মানুষ সবকিছু মনে রেখেছে। প্রতিটি কথা প্রতিটি ঘটনার বিচার হবে হবে হবে ইনশাল্লাহ।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা। সম্মেলনের উদ্বোধন করেন দৌলতপুর থানা বিএনপির আহবায়ক মুর্শিদ কামাল, বিশেষ বক্তা ছিলেন শেখ ইমাম হোসেন। বিএনপি নেতা আব্দুল ওহাব এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, রেহানা ঈসা, নুরুল হাসান রুবা, শফিকুল ইসলাম হোসেন, শেখ সাদী, মতলুবুর রহমান মিতুল, লিয়াকত হোসেন লাভলু, নেহিবুল হাসান নেহিম, বেলায়েত হোসেন, খবির উদ্দীন, জয়নাল আবেদীন, আনসার আলী, ইকবাল কবির, মাঈনুল ইসলাম, আরব আলী, আরমান হোসেন, রাসেলুজ্জামান, পারভেজ ইসলাম, সিরাজুল ইসলাম সানি, হুমায়ুন কবির, রকিবুল ইসলাম মিঠু, এলেম হাওলাদার, মিজানুর রহমান, শেখ নাজিম, লতিফ মোড়ল, হাসান সালাউদ্দিন, এনায়েত হোসেন, সেলিম আহ্সান, এম এম জসিম, সালমা বেগম, আল আমিন রতন, জাকির হোসেন, মাহবুব হোসেন, রবিউল ইসলাম, মাফিজুর রহমান, সাজ্জাদ হোসেন রিপ্পি, মিজানুর রহমান মৃদুল, হাসিবুর রহমান শোভন, শেখ আব্দুল্লাহ্ মামুন, মোঃ মুরাদ হোসেন, মনিরুজ্জান লিটন প্রমূখ।
সম্মেলনের দ্বিতীয় পর্বে ওয়ার্ড কাউন্সিলরদের ভোটে সভাপতি পদে হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক পদে রকিবুল ইসলাম মিঠু ও সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মুরাদ হোসেনকে নির্বাচিত ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক রেহানা ঈসা।
অসুস্থ নেতা-নেত্রীর পাশে সদস্য সচিব তুহিন
মহানগর বিএনপির সদস্য সচিব সোমবার (২৮ অক্টোবর) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ বিএনপি নেতা রুবায়েত হোসেন বাবুকে দেখতে যান। এসময় তিনি তার চিকিৎসার খোঁজ খবর নেন। এরআগে বিকালে দৌলতপুর থানা মহিলা দলের সাধারণ সম্পাদক মদিনা হাওলাদারকে দেখতে তার বাড়িতে যান। এ সময় তার সাথে ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক চৌধূরী শফিকুল ইসলাম হোসেন, মহানগর সদস্য শেখ জামাল উদ্দিন, দৌলতপুর থানা বিএনপির সদস্য সচিব শেখ ইমাম হোসেন, যুবনেতা নেহিমুল হাসান নেহিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।











































