স্টাফ রিপোর্টার।।
দৈনিক খুলনাঞ্চল পত্রিকা অফিসের সামনে থেকে লাল টেপে মোড়ানো ককটেল উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনা সদর থানাধীন ৫ ইসলামপুর রোডস্থ সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান সাহেবের বাড়ির নিচ তলায় অফিস রুমের সামনে কাঠের দরজার ডান পাশে ককটেল/বোম স্বাদৃশ্য লাল টেপে মোড়ানো প্রায় ৩০০ গ্রাম ওজনের কৌটার মত পড়ে থাকতে দেখে, অফিসের কেয়ার টেকার রমজান নিজেই ব্যবস্থা নিয়ে পানির বালতিতে রেখে দেয়।
পরে পুলিশ এসে বালতির পানিতে ভিজানো ককটেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পাশেই দৈনিক খুলনাঞ্চল পত্রিকার বার্তা ও বানিজ্যিক কার্যালয়।

দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক মিজানুর রহমান মিলটন খুলনা মহানগর বিএনপির সদস্য ও বিএনপি মিডিয়া সেল এর আহবায়কের দায়িত্ব রয়েছেন। প্রতিনিয়ত খুলনা মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও খুলনার বিশিষ্ট সাংবাদিকরা এই আসা-যাওয়া করেন।

খুলনা থানার অফিসার ইনচার্জ মনিরুল গিয়াস জানান, দুষ্কৃতিকারী আতঙ্ক ছড়ানোর জন্য ঘটনাটি ঘটাতে পারে। লালটেপে মোড়ানো বস্তুটি থানা হেফাজতে আছে। পুলিশের বোমা ডিস্পোজাল ইউনিট মঙ্গলবার পরীক্ষা করবেন বলে তিনি জানান।











































