দারগারভিটায় জমি দখলের চেষ্টা ও ভাংচুর
স্টাফ রিপোর্টার
আদালতের আদেশ উপেক্ষা করে জমি দখলের অসৎ উদ্দেশ্যে উচ্ছেদ অভিযান, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে এই অভিযোগ করা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন লবণচরার দরগাপাড়া পূর্ব মোহাম্মদনগর এলাকার মো. কামরুল ইসলামের স্ত্রী রাশিদা পারভিন।
তিনি বলেন, আমার মা মনজুয়ারা বেগম লবনচরা থানাধীন আলুতলা মৌজায় ৪ কাঠা জমি ২০১৯ সালের সেপ্টেম্বর হেবার রেজিস্ট্রি করে দেন। আমি এই জমিতে সেমি পাঁকা টিন সেড ঘর তৈরী করে বসবাস করছিলাম। সম্মেলনে তিনি আরও বলেন, আমার প্রতিবেশী আব্দুস সালাম এর বিরুদ্ধে জামিজমা নিয়ে বিরোধের কারনে জামাল হোসেন ও ডা. রমজান আলী আদালতে দেওয়ানী মামলা নং- ১৩৪/২০১৭ দায়ের করেন। মামলায় আদালত ২০১৯ সালের ২৮এপ্রিল রায় প্রদান করেন এবং ৫মে জামাল হোসেন, ডা. রমজান আলীর পক্ষে ডিক্রী প্রদান করে জমি উচ্ছেদ জারি করেন। উচ্ছেদ পরোয়ানার প্রেক্ষিতে ২৩ অক্টোবর বিকেল ৩টায় আব্দুস সালামের বাড়ী আব্দুস সালামকে উচ্ছেদ করার পর লোহার রড, শাবল, কোদাল, দা, লাঠি অস্ত্রে সজ্জিত হয়ে আমার বসত বাড়ীতে প্রবেশ করে বাড়ি ভাংচুর ও লুটপাট করে। এসময় বিশ লাখ টাকার ক্ষতি করে। আমার মেয়ে ফারহানা ইসলাম ও ভাই মোজাফারুল আমিন বাধা দিতে গেলে তারা মারমুখি আচরন করে এবং জীবন নাশের হুমকি দেয়। আমার ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ দশ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। তারা ২৩ অক্টোবর বিকেল ৩টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত পর্যন্ত তান্ডব চালায়। এসময় উপস্থিত আদালতের প্রসেস সার্ভার গন ও পুলিশ নিরব ভূমিকা পালন করেন। তিনি ন্যায় বিচার দাবি করেন।
কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর সদর সোনাডাঙ্গা ও লবণচরা থানা এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ফেন্সিডিল, ৩০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর পূর্ব বানিয়াখামার এলাকার মৃত. সামছু শেখের ছেলে মোঃ শরিফুল ইসলাম (২২), বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার উত্তর ফুলতা গ্রামের মো. গাউস শিকদারের ছেলে মো. তামিম শিকদার (২০), যশোর জেলার অভয়নগর থানার নোয়াপাড়া গ্রামের মৃত. জালাল শিকদারের ছেলে রানা শিকদার ওরফে আপন (৩৫) ও সাতক্ষীরা জেলার কলারোয়া থানার আলীপুর মাঝের পাড়ার মৃত. মোকসেদ গাজীর ছেলে মো. হাফিজুল গাজী (৪৭)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহা. আহসান হাবীব জানান, ২৬ অক্টোবর রাত্রে খুলনা সদর থানা পুলিশ নগরীর বাগমারা মিস্ত্রীপাড়া খালপাড় থেকে ১০০ গ্রাম গাঁজাসহ শরিফুল ইসলামমকে, ২৫ অক্টোবর রাত্রে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ নগরীর নবীনগর এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ তামিম শিকদানকে, বাইশ তলা ভবনের সামনে থেকে ১০ পিস ইয়াবাসহ রানা শিকদারকে এবং ২৬ অক্টোবর দিবাগত রাত্রে লবণচরা থানা পুলিশ ঠিকারাবন্দ পল্লী বিদ্যুৎ সমিতির বিপরীত পাশে সাতক্ষীরা-খুলনা মহাসড়ক থেকে ২০ বোতল ফেন্সিডিলসহ মো. হাফিজুল গাজীকে গ্রেপ্তার করা হয়। মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের সনাক্ত করতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
খুমেক হাসপাতালে ডেংগু রোগিদের জন্য আলাদা ওয়ার্ডের দাবি বৃহত্তর আমরা খুলনাবাসীর
খবর বিজ্ঞপ্তি
সারাদেশে ডেংগু রোগি আশংকা জনকহারে বৃদ্ধি পাচ্ছে। খুলনায় তার ব্যতিক্রম নয়, চলতি বছর খুমেক হাসপাতালেই চিকিৎসা দেয়া হয় ৫৬৫ জন। এ বছরই এ হাসপাতালে ডেংগুতে ১১ জনের মৃত্যু হলেও গত চারদিনে ৪ চার জন ডেংগু রোগি মৃত্যুতে উদ্ধেক জানিয়েছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ।
খুমেক হাসপাতালে মেডিসিন বিভাগের একাধিক ওয়ার্ড থাকলে ও ডেংগু রোগিদের জন্য কোনো ওয়ার্ড না থাকায় ক্ষোভ প্রকাশ করেন নেতৃবৃন্দ। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একই ওয়ার্ডে অন্যান্য রোগীর সাথে ডেংগু রোগীদের চিকিৎসা দেওযায় রোগীসহ অন্যান্যরা ভীত হওয়ায় ডেংগু রোগী চিকিৎসা বিঘ্নিত হচ্ছে। দ্রুতই ডেংগু রোগিদের জন্য আলাদা ওয়ার্ড স্থাপনের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি আহব্বান জানিয়েছেন নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা হলেন সংগঠণের সভাপতি ডা. মো. নাসির উদ্দিন, মাজেদা খাতুন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, জি এম মহিউদ্দিন, এড. কাজি আমিনুল ইসলাম মিঠু, মো. কামরুল ইসলাম কামু, মুন্সি আহমেদ হোসেন, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মদ আলী, এম এ জলিল, মো. কামরুল ইসলাম ভুট্রো, কাওসারি জাহান মঞ্জু, সাংগাঠনিক সম্পাদক মো. সাকিল আহমেদ রাজা, আ. রাজ্জাক, শেখ শহিদুল ইসলাম, মো. আরিফ আহমেদ, মো. জিসান রহমান, শেখ রফিকুল ইসলাম রফিক, মো. ইকবাল হোসেন তোকা, আ.মান্নান মুন্নাফ, মো. জয়নাল আবেদিন, ডা. মোস্তাফিজার রহমান বাচ্চু, মনিরুজ্জামান মিলন, মো. জাভেদ আক্তার, মো. আলাউদ্দিন, মো. মিকাইল হোসেন, মো.আবু বক্কার, মো. আজমল হোসেন প্রমুখ।
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
২৭ অক্টোবর খুলনা থেকে প্রকাশিত দৈনিক সময়ের খবর পত্রিকাসহ অন্যান্য অনলাইন নিউজ পোর্টাল, ইউটিউব চ্যানেলে খুলনা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের লোহা চুরি, পিকআপসহ আটক ২ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।
উক্ত সংবাদে কাজিম উদ্দিন ও জামাল হোসেন চুরির ঘটনায় জড়িত এবং তাদের একজন উক্ত প্রতিষ্ঠানের ইলেক্টিশিন ও অপরজন ম্যাকানিক। অথচ সংবাদে নিরাপত্তা প্রহরী হিসেবে উল্লেখ করা হয়। এদের মধ্যে জামাল ও কাজিম তাদের দু’জনকে আমার অনুসারী বলা হয়েছে। যা সর্ম্পুন্ন মিথ্যা ও বানোয়াট। চুরির ঘটনায় ৪জনের বিরুদ্ধে খালিশপুর থানার এসআই আব্দুল হালিম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। যেখানে কাজিম উদ্দিন ও জামালের নাম নেই। আমার রাজনৈতিক প্রতিপক্ষরা সাংবাদিকদের ভুল তথ্য প্রদান করে সংবাদ প্রকাশ করেছেন। আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
মো. শাহিনুল ইসলাম পাখি
খুলনা মহানগর আহবায়ক কমিটির সদস্য
এবং ১৩নং ওয়ার্ড বিএনপির আহবায়ক
কুষ্টিয়ায় দুই লক্ষ নকল আকিজ বিড়িসহ আটক ১
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর সোলেমান শাহ নগরঘাট নামক এলাকায় অভিযান চালিয়ে দুই লক্ষ শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়িসহ একটি ভ্যানগাড়ি জব্দ করা হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) ভোর সাড়ে চারটার দিকে কুষ্টিয়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ভেড়ামারা সার্কেল-২ এ অভিযান পরিচালনা করেন। এসময় ভ্যান চালককে আটক করা হয়েছে।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ সূত্রে জানা যায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে কুষ্টিয়া জেলার বিভিন্ন স্থানে জাল ব্যান্ডরোল লাগিয়ে নকল আকিজ বিড়ি ও কমদামী অবৈধ বিড়ি উৎপাদন করে আসছে। উৎপাদিত এসব নকল বিড়ি দেশের বিভিন্ন জেলায় বিক্রির জন্য সরবরাহ করে থাকে চক্রটি। ভেড়ামারা উপজেলার গোলাপনগর থেকে একটি ভ্যানগাড়িতে করে নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি নৌকায় করে পাকশি ঘাট পারাপারের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর সাড়ে চারটার দিকে কুষ্টিয়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ভেড়ামারা সার্কেল-২ এর কাস্টমস সুপার মোঃ সাইফুদ্দিনের নেতৃত্বে কাস্টমসের একটি চৌকস টিম ভেড়ামারা উপজেলার সোলেমান শাহ নগরঘাট এলাকায় অভিযান ও তল্লাশি চালায়।
এসময় একটি ভ্যানগাড়ি থেকে সাত বস্তায় দুই লক্ষ দশ হাজার (২,১০,০০০) শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ করা হয়। এ ঘটনায় ভ্যানগাড়িসহ চালককে আটক করা হয়েছে। অভিযান শেষে জব্দকৃত নকল আকিজ বিড়ি ও ভ্যানগাড়ি কাষ্টমস হেফাজতে নেওয়া হয়েছে।
কাস্টমস সুপার মোঃ সাইফুদ্দিন জানান, অভিযানে বিপুল পরিমান রাজস্ব ফাঁকি দেওয়া নকল আকিজ বিড়িসহ একটি ভ্যানগাড়ি জব্দ করা হয়েছে। ভ্যান চালককেও আটক করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
তিনি আরো জানান, নকলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে। এছাড়া রাজস্ব ফাঁকি দিয়ে কেউ অবৈধভাবে বিড়ি উৎপাদন, বিক্রি ও বাজারজাত করলে তার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
ইন্দুরকানীতে বেড়ীবাঁধ কেটে মাটি নিচ্ছেন ইট ভাটায়
ইন্দুরকানী প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানীতে বেড়িবাঁধের মাটি কেটে নিয়ে যাচ্ছে ইট ভাটায়। জানা যায়, শনিবার উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বলেশ^র নদীর তীরে উত্তর কলারণ গ্রামে ভেকু দিয়ে বেড়ীবাধ কাটতে গিয়ে স্থানীয় জনতার তোপের মুখে পড়েন যুবলীগ নেতা মোঃ আসাদ খান। জনতা তাকে মাটি কাটতে বাধাঁ দিলে তিনি বাধা উপেক্ষা করে মাটি কাটার কাজ চালিয়ে যান। স্থানীয় জনতা উত্তেজিত হয়ে তাকে ধাওয়া দিলে সে পালিয়ে যায়। আসাদ খান ইন্দুরকানী সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি। সে ২০১৩ সালে উপজেলার বালিপাড়া বাজারে বিএনপির মিছিলে প্রকাশ্যে গুলি দেওয়া মামলার এজাহারভুক্ত আসামী।
স্থানীয় বিএনপি নেতা জাকির হোসেন জানান, কয়েক বছর ধরে পরিত্যক্ত পানগুছি ব্রিকসএ অবৈধভাবে বেড়ী বাঁধের মাটি ভেকু দিয়ে কাটছিল ইট ভাটার মালিক যুবীলগ নেতা আসাদ খান। তখন স্থানীয়রা মাটি কাটতে বাধা দিলে সে উত্তেজিত হলে জনতা তাকে ধাওয়া দেয় পরে সে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মাটি কাটা বন্ধ করে দেয়। ঘটনার সত্যতা স্বীকার করে ইন্দুরকানী থানার এসআই আব্দুর রহিম জানান, ইট ভাটার মাটি কাটতে গিয়ে বেড়ীবাঁধ কেটে ক্ষতি করেছে। আমরা ঘটনাস্থলে গেলে তাদেরকে পাওয়া যায় নাই। তবে তাদের বিষয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মাদ আলী জানান, বেড়ীবাঁধ কেটে ইটভাটায় মাটি নেওয়া বে-আইনি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
দামুড়হুদায় ট্রাক চাপায় কলেজ ছাত্র’র মৃত্যু
দামুড়হুদা প্রতিনিধি
দামুড়হুদায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মটরসাইকেলে থাকা ওদুদ শাহ ডিগ্রি কলেজের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে চালকসহ অপর দু’বন্ধু।
রবিবার সকাল ৯ টায় দামুড়হুদা বাসষ্টান্ড মোড়ে রাজশাহী নাবিল কোম্পানির দর্শনা গামী পরিবহনের পণ্যবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ২২- ৫৮২৩) বিপরীত দিকে আসা দামুড়হুদা ওদুদ শাহ ডিগ্রি কলেজ গামী একটি মটরসাইকেলর ৩ শিক্ষার্থীকে চাপা দেয়।এসময় মোটর সাইকেলের পিছনে বসা দামুড়হুদার চিৎলা গোবিন্দহুদা গ্রামের মিলন মিয়ার ছেলে আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থী রাকিব(১৯) ঘটনাস্থলেই মৃত্যু হয়। মটর সাইকেলে চালকসহ অপর দু’বন্ধু মারাত্নক জখম হয়।পুলিশ এসে মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা মর্গে প্রেরণ করে।অন্যদিকে ট্রাকটি আটক করা হলেও ঘাতক ট্রাক ড্রাইভারকে গ্রেফতার করা সম্ভব হয়নি। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভিক্ষাবৃত্তির হাতিয়ার হিসেবে শিশুদের ব্যবহার করছে ভিক্ষুকরা
দাকোপ প্রতিনিধি
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতির ফলে জীবিকা নির্বাহ করতে হিমশিম খেতে হচ্ছে নিম্নআয়ের মানুষের। সংসারের খরচ মেটাতে বাধ্য হয়ে অনেকেই জড়িয়ে পড়ছেন ভিক্ষাবৃত্তির সঙ্গে। তবে কেউ কেউ আবার সহজ আয়ের মাধ্যম হিসেবে ভিক্ষাবৃত্তিকেই মূল পেশা হিসেবে বেছে নিয়েছেন। ফলে সময়ের ব্যবধানে পাল্লা দিয়ে বাড়ছে ভিক্ষুকের সংখ্যা। সাধারণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে অধিক আয়ের আশায় হাতিয়ার হিসেবে শিশুদের ব্যবহার করছেন মোংলার দিগরাজে অনেক ভিক্ষুক। শিশু আইন- ২০১৩ অনুসারে, কোনও ব্যক্তি যদি শিশুকে ভিক্ষার উদ্দেশ্যে ব্যবহার করেন, বা শিশুকে দিয়ে ভিক্ষা করান, অথবা শিশুর হেফাজত, তত্ত্বাবধান বা দেখাশোনায় নিয়োজিত কোনও ব্যক্তি শিশুকে ভিক্ষার উদ্দেশ্যে নিয়োগদানে প্রশ্রয়দান বা প্রদান করেন, তাহলে সেটা অপরাধ বলে গণ্য হবে। এই অপরাধের জন্য ওই ব্যক্তি অনধিক পাঁচ বছরের কারাদণ্ড, অনধিক এক লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। শিশুদের ভিক্ষা বন্ধে এ ধরনের কঠোর আইন থাকলেও আইনের বাস্তবায়ন না থাকায় প্রকাশ্যে শিশুদের ভিক্ষাবৃত্তিতে ব্যবহারের ঘটনা ঘটছে হরহামেশাই। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কয়েক বছর আগে ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান প্রকল্পের জন্য সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমান টাকা চাঁদা তুলে তহবিল গঠন, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ও সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়ার পরেও এখনো সম্পন্ন হয়নি ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কমংসংস্থান কার্যক্রম। তহবিলের অল্প কিছু টাকা ভিক্ষুকদের মাঝে বিতরণ করা হলেও অধিকাংশ টাকাই এখনও ব্যাংকে পড়ে রয়েছে । ভিক্ষুকের সংখ্যা ক্রমশ বাড়লেও এ নিয়ে সংশ্লিষ্টরা কার্যকর কোন পদক্ষেপ নিচ্ছেনা বলে জানিয়েছেন ভিক্ষুকদের কল্যাণে কাজ করা ব্যক্তিরা। জেলায় কি পরিমাণ ভিক্ষুক রয়েছে এবং এদের মধ্যে কতজন স্থায়ী বাসিন্দা, কতজন অন্য জেলা থেকে দিগরাজে এসে ভিক্ষাবৃত্তির সাথে জড়িত রয়েছে তার সঠিক কোন পরিসংখ্যানও নেই সংশ্লিষ্টদের কাছে।শুক্রবার (১৮) অক্টোবর দিগরাজ ব্যাংক রোড জামে মসজিদে জুমআ’র নামাজ শেষে ল মসজিদের সামনে দেখা যায়, দশ-বারো জন ভিক্ষাবৃত্তি করছেন। ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িতদের অধিকাংশই নারী। তাদের সাথে রয়েছে নানাবয়সী শিশুরাও। দিগরাজ এলাকার মতই বাসস্ট্যান্ড, সদর হাসপাতাল,মোংলা বন্দরের বিভিন্ন এলাকার মসজিদের সামনে একই চিত্র দেখা যায়। এছাড়া সপ্তাহের অন্যান্য দিনে বাসস্ট্যান্ডে, ফুটপাতে অসংখ্য ভিক্ষুকের দেখা মিলে। সবচেয়ে বেশি ভিক্ষুকের দেখা মিলে বৃহস্পতিবার ও রবিবার । ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে বেছে নেয়ার কারণ হিসেবে কোন কোন ভিক্ষুক বলছে, শারীরিক অক্ষমতা, অভাব-অনটন, পরিবারের অসুস্থ সদস্য, সহায় সম্বলহীন এবং পরিবারে কোনো কর্মক্ষম সদস্য না থাকা। কেউবা বলছে সন্তানরা দেখাশুনা করেনা। আবার কেউ কেউ বলছে স্বামী কোন খোঁজখবর নেয়না। আবার অনেকেই জানিয়েছেন, সন্তানরা যে টাকা আয় করে তা দিয়ে তাদেরই সংসার চলে না, তাই বাধ্য হয়েই ভিক্ষা করতে হচ্ছে তাদের। ভিক্ষাবৃত্তির সময় শিশুদের ব্যবহার করা হচ্ছে কেন জানতে চাইলে ভিক্ষুকরা জানান, ছোট ছোট বাচ্চাদের বাসায় কারো কাছে রেখে আসার মত লোক নেই। অনেকে আবার সাথে বাচ্চা দেখলে মায়া করে টাকা-পয়সা একটু বেশি দেয়। তাই বাচ্চাদের সাথে নিয়েই ভিক্ষা করেন তারা। দিগরাজ বাজার এলাকার সামনে তিনটি শিশু বাচ্চাকে সাথে নিয়ে ভিক্ষাবৃত্তির সময় আকলিমা আক্তার নামের এক ভিক্ষুকের সাথে কথা হয় এই প্রতিবেদকের। আকলিমা আক্তার জানান, তার তিন বাচ্চার মধ্যে সবচেয়ে ছোট সন্তানের বয়স দেড় বছর, মেজো সন্তানের চার বছর এবং বড়টির বয়স সাত বছর। ঘরে স্বামী অসুস্থ থাকায় শিশু বাচ্চাদের সাথে নিয়ে ভিক্ষাবৃত্তি করেন তিনি। চার বছর বয়সী আরেক শিশুকে কোলে নিয়ে ভিক্ষা করতে আসা মুক্তা আক্তার নামের আরেক ভিক্ষুক জানান, অন্যের বাসাবাড়িতে ঝিয়ের কাজ করার পাশাপাশি ভিক্ষা করেন তিনি। ঝিয়ের কাজ করে যে আয় হয় তা দিয়ে সংসার চলেনা। তাই বাধ্য হয়ে ভিক্ষা করতে হচ্ছে। আয়শা নামের আরেক নারী ভিক্ষুকের সাথেও দুইটি শিশুকে দেখা যায়। শিশুদের পরিচয় জানতে চাইলে তিনি বলেন, শিশু দুইটি আমার বাচ্চা। একজনের বয়স চার বছর এবং আরেকটির বয়স দশ বছর। শিশুদের নিয়ে এভাবে ভিক্ষাবৃত্তির ফলে তাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে কি’না জানতে চাইলে তিনি বলেন, আমরা ভিক্ষা করে খাই। আমাদের আবার ভবিষ্যৎ কীসের? দিগরাজ সড়কে ভিক্ষাবৃত্তির সময় লাকী নামের এক নারী জানান, তাদের স্থায় বাড়ি নাটোরে। গোনাই ব্রিজ এলাকায় ভাড়া থাকেন তিনি। স্বামী নেই, ভিক্ষাবৃত্তি করে কোনরকমে তিন সন্তানকে নিয়ে জীবনযাপন করেন তিনি। দিগরাজের বিভিন্ন দোকানী ও ব্যবসায়ীরা জানান, প্রতিদিনই অনেক ভিক্ষুককে ভিক্ষা করতে দেখা যায়। ভিক্ষুকদের অধিকাংশই নারী। দোকান খোলার পর থেকে রাত পর্যন্ত ভিক্ষুকেরা দলবেধে দোকানে দোকানে এসে ভিক্ষা করে। তবে বৃহস্পতিবার হলে ভিক্ষুকের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় অনেক বেড়ে যায়। আর শুক্রবারে এসব ভিক্ষুকরা বিভিন্ন মসজিদের সামনে ভীড় করেন। বিষয়টি নিয়ে কথা হলে এলাকার অনেকেই বলেন, অপ্রাপ্ত বয়স্কদের দিয়ে ভিক্ষাবৃত্তি করানো কোনভাবেই কাম্য নয়। প্রশাসনের উচিৎ এই কাজের সঙ্গে জড়িত ব্যক্তিদেরকে আইনের আওতায় আনা। আর শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদেরকে প্রশাসনিক সহায়তায় আয়-রোজগারের জন্য স্থায়ী কোন ব্যবস্থা করে দেওয়া উচিত বলেও মনে করেন। এ ব্যাপারে মোংলা সমাজসেবা কর্মকর্তা বলেন, ভিক্ষুক পুনর্বাসনের জন্য কয়েকবছর আগে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত অর্থ ভিক্ষুকদের তালিকা করে কিছু কিছু ভিক্ষুকদের মাঝে বিতরণ করা হয়েছিল। আর প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ ও সরকারী কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থের বিষয়টি ডিসি অফিসের মাধ্যমে ইতোমধ্যে বিতরণ করা হয়েছিল। তবে শিশু ভিক্ষুকের বিষয়টি তদারকি করে এবং তালিকা প্রস্তত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়া হবে।
জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের বসত বাড়িতে হামলা আহত ৩
কয়রা প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের কাছারিবাড়ি গ্রামে জমি দখলকে কেন্দ্র করে বৃহস্পতিবার প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছে ।আহতরা হলেন ইব্রাহিম শেখের ছেলে ইমাম শেখ ও মেয়ে আরাফা খাতুন এবং গোলাম মোস্তফা সানার ছেলে আলম সানা। হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে পরিবার ও এলাকাবাসী।
গতকাল বিকালে উওর বেদকাশী ইউনিয়নের কাছারিবাড়ি বাজারে মানববন্ধনে বক্তারা বলেন, মুকুল শেখ আওয়ামীলীগ নেতা ও এলাকার চিহ্নিত সন্ত্রাসী।তার ৪ ছেলে ইতিপূর্বে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাদের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। গ্রামের মানুষের জমি ও খাল দখল, চাঁদাবাজি করা বেড়ায়। এছাড়া বক্তারা প্রশাসনের নিকট এদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রত্যক্ষদর্শী রোজিনা বলেন, গত ২৪ অক্টোবর,বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৫ টায় জায়গা জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এবং পূর্ব শত্রুতার জের ধরে মুকুল শেখ ও তার ৪ ছেলে সহ ২০/২৫ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র সশস্ত্র নিয়ে হঠাৎ হামলা চালায়।এতে ইব্রাহিম শেখের ছেলে ইমাম শেখ ও মেয়ে আরাফা খাতুন ও গোলাম মোস্তফা সানার ছেলে আলম সানা মারাত্মক ভাবে জখমের শিকার হয়। পরবর্তীতে পুলিশ ও গ্রামের লোকজন এসে তাদেরকে ধাওয়া দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এ ব্যাপারে আহতের ভাই ইস্কেন্দার বলেন,গ্রাম্য শালিস বৈঠকে একাধিকবার আমাদের পক্ষে রায় দেওয়া হয়েছে। প্রকৃত জমির মালিক হয়েও আমাদেরকে ভোগ দখলে বাঁধা দেওয়া হয়।বিগত কয়েক বছর ধরে তারা জমি দখলের পাঁয়তারা করে যাচ্ছে এবং বাঁধা দিলে মারধর সহ হত্যার হুমকি দেয়। আজকে হত্যার উদ্দেশ্যে আমাদের উপর হামলা করা হয়েছে।আমরা এখন নিরাপত্তাহীনতায় রয়েছি। প্রশাসনের কাছে এই ঘটনার জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানাচ্ছি।
এ বিষয়ে জানতে চাইলে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন,এই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। ইতিমধ্যে ১
জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ডেঙ্গু মোকাবেলায় কিশোর-কিশোরীদের ভূমিকা শীর্ষক বেতার সংলাপ
তথ্য বিবরণী
খুলনা মহানগরীর ইসলামাবাদ কলেজিয়েট স্কুল মিলনায়তনে ইউনিসেফ-এর সহযোগিতায় ‘ডেঙ্গু মোকাবেলায় কিশোর-কিশোরীদের ভূমিকা’ শীর্ষক বেতার সংলাপ অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ বেতার সংলাপে প্রধান অতিথি ছিলেন।
সংলাপে প্রশ্নোত্তর পর্বে বিভাগীয় কমিশনার ডেঙ্গু মোকাবেলায় শিক্ষার্থীদের বিশেষ ভূমিকার কথা উল্লেখ করে বলেন, এডিস মশার বংশ বিস্তাররোধে সবাইকে চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার ব্যাপারে দায়িত্বশীল হতে হবে। তিনি নগরীর জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
বাংলাদেশ বেতারের খুলনা কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত বেতার সংলাপে স্বাস্থ্য দপ্তরের বিভাগীয় পরিচালক ডা. মোঃ মনজুরুল মুরশিদ, খুলনা সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, ইউনিসেফ , খুলনা’র চিফ অব ফিল্ড অফিস মোঃ কাউসার হোসেন এবং ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মোঃ ইমরুল কায়েস প্যানেল আলোচক ছিলেন । বাংলদেশ বেতারের খুলনা কেন্দ্রের উপ আঞ্চলিক পরিচালক মোঃ রোকনুজ্জামান বেতার সংলাপে স্বাগত বক্তৃতা করেন। ডেঙ্গু মোকাবেলায় কিশোর-কিশোরীদের ভূমিকা নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন সহকারী পরিচালক মোঃ মামুন আকতার। বেতার সংলাপে ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের ৫০ শিক্ষার্থী অংশ নেয়।
কুয়েটে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বি.এস-সি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বি.আর্ক কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ। অনুষ্ঠানে উপস্থিত নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তৃতায় প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বলেন, “অত্র বিশ^বিদ্যালয় থেকে শিক্ষা জীবন শেষ করে অনেকেই আজ দেশ এবং দেশের বাইরে বিভিন্ন প্রান্তে দক্ষতার নজির স্থাপন করে দেশ এবং বিশ^বিদ্যালয়কে নিয়ে যাচ্ছে অনন্য উচ্চতায়। তোমরা তাঁদেরই উত্তসূরী; তাই ভবিষ্যতের কান্ডারী হিসেবে দেশ এবং বিশ^বিদ্যালয়কে বিশে^র দরবারে তুলে ধরার দায়িত্ব তোমাদেরকেই বহন করতে হবে। বি.এস-সি. এবং বিইউআরপি কোর্স সম্পন্ন করতে ০৪ বছর এবং বি.আর্ক কোর্সের জন্য ০৫ বছর সময়ের প্রয়োজন হয়। আমি আশা করবো নির্ধারিত সময়ে মধ্যে সকলেই তাদের ডিগ্রি অর্জন করবে এবং নিজেকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়”। এছাড়া ভাইস-চ্যান্সেলর তার বক্তব্যের শুরুতে ২৪-এ জুলাই-আগস্টের ছাত্রজনতার গণঅভ্যুত্থানের অত্মত্যাগকারী সকল শহীদদের স্মরণ করেন এবং এ সংগ্রামে যারা আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন তাদের সুস্থতা কামনা করেন। শ্রদ্ধা ভরে স্মরণ করেন সেই সকল মহতী মানুষদের যারা খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে রূপান্তর হওয়ার এই দীর্ঘ যাত্রায় তাঁদের মেধা ও শ্রম দিয়ে সহায়তা করেছেন।
রবিবার সকাল ০৯ টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের মুক্ত মঞ্চে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বক্তৃতা এবং অনুষদভূক্ত বিভাগসমূহের শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মুহাম্মাদ হারুনুর রশীদ, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ সাহিদুল ইসলাম, সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের সম্মানিত ডিন, প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ। এছাড়া বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ এবং স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল লাইব্রেরি কার্ড ও বিশ^বিদ্যালয়ের ই-মেইল আইডি প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। নবাগত শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সৈয়দা আসিফা আদিলা, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোঃ আসিফ মন্ডল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোঃ শেখ মাহাদী মোস্তফা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনসংযোগ ও তথ্য শাখার সেকশন অফিসার (গ্রেড-১) শাহেদুজ্জামান শেখ । অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট পরিচালকগণ, বিভাগীয় প্রধানগণ, পরিচালকগণ, হল প্রভোস্টগণ, একাডেমিক কাউন্সিলের সদস্যগণ, দপ্তর প্রধানগণ, নবাগত শিক্ষার্থীবৃন্দ এবং তাদের অবিভাবকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া, এদিনের বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ তাদের বিভাগে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়ে বিভাগীয় ওরিয়েন্টেশন আয়োজন করে।
দিঘলিয়ায় গনঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন
দিঘলিয়া প্রতিনিধি
গনঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, গতকাল বিকালে দিঘলিয়ার সুগন্ধি হাই স্কুল নিকটস্থ অস্থায়ী কার্যালয়ে, নব-নির্বাচিত দিঘলিয়া উপজেলা কমিটির আয়োজনে র্যালী করে ও কেক কেটে উৎযাপন করে।
গনঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন উপলক্ষে এ সময় উপস্থিত ছিলেন গণধিকার পরিষদ দিঘলিয়া উপজেলা শাখার আহবায়ক শাফায়াত আল ইসলাম, সদস্য সচিব মোঃ সাজিব মাহমুদ, যুগ্ন আহবায়ক শেখ নাসির উদ্দিন, শেখ অহিদুজ্জামান পিন্টু, মোসাঃ নাহিদা নিতু, শেখ বজলুর রহমান, মোঃ ওয়াসিম খান, যুগ্ম সদস্য সচিব মোঃ মাসুদ রানা, মোঃ মাছুম শেখ, মোঃ মাহিদুল, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ রাজিব হোসেন, মোঃ আমজাদ হোসেন, আনিসা ইসলাম, মোঃ হাবিবুর রহমান বিপ্লব, মোঃ সিয়াব,মোঃ রাসেল, মোঃ ফয়সাল শেখ প্রমূখ।
খুবির অপরাজিতা হলে ‘জলসা সায়াহ্নে অপরাজিতা’ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
নানা আয়োজনের মধ্য দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অপরাজিতা হলে শিক্ষার্থীদের আয়োজনে ‘জলসা সায়াহ্নে অপরাজিতা’ অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর শনিবার সন্ধ্যা ৭টায় শুরু হয় জলসার আনুষ্ঠানিকতা। এ সময় ছাত্রীদের একের পর এক নাচ, গান ও কবিতা আবৃত্তি পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান মনোমুগ্ধকর হয়ে ওঠে। হলের ছাত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠানে পায় ভিন্ন মাত্রা।
অতিথি হিসেবে এই আয়োজন উপভোগ করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী। এ সময় তিনি বলেন, হলগুলোতে শিক্ষার্থীদের এমন আয়োজন খুবির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এর মাধ্যমে চারদিকে সুস্থ সংস্কৃতি ছড়িয়ে পড়বে। তিনি প্রথমবারের মতো ছাত্রী হলে এমন আয়োজনের জন্য সংশ্লিষ্টদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান। একই সাথে আগামীতেও এমন অনুষ্ঠান আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, অপরাজিতা হলের প্রভোস্ট প্রফেসর ড. আরিফা শারমিন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট প্রফেসর ড. সাঈদা রেহানা, সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হলের শিক্ষার্থী অমৃতা সেন ও সাদিয়া জামান আরশি। জলসা শেষে নৈশভোজ অনুষ্ঠিত হয়।
খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক নবাবকে মাগুরা প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা
মাগুরা প্রতিনিধি
খুলনা বিভাগীয় প্রেসক্লাবের আহবায়ক ও দৈনিক ইত্তেফাকের খুলনা বিভাগীয় প্রধান এনামুল হক নবাবকে ফুলদিয়ে শুভেচ্ছা জানান মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফিক। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রেসক্লাবের এ্যাড. অমিত কুমার মিত্র,আব্দুল হাকিম,দপ্তর সম্পাদক শেখ ইলিয়াচুর রহমান মিথুন, মানব জমিনের তুহিন,সাংবাদিক বৃন্দ ও প্রেসক্লাব শালিখার সহ সভাপতি জিআরএম তারিক ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ নওয়াব আলী প্রমুখ।
কবি সম্মাননা পেলেন খুলনার কবি মোঃ রহমত আলী
খবর বিজ্ঞপ্তি
২৬শে অক্টোবর শনিবার দুপুর ২ টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট রমনা পার্কের বিপরীতে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় কবিতা মঞ্চ ও ইরান কালচারাল সেন্টারের যৌথ উদ্যোগে আয়োজিত কবি সম্মাননা সনদ পেলেন খুলনার খালিশপুরের কবি মোঃ রহমত আলী।
অনুষ্ঠানের প্রধান অতিথি: হিসেবে উপস্থিত ছিলেন ড. আ.ফ.ম. খালিদ হোসেন মাননীয় ধর্ম উপদেষ্টা। বিশেষ অতিথি: সাইয়্যেদ রেজা মীর মোহাম্মদী মাননীয় রাষ্ট্রদূত ইরান। কবি মাহমুদুল হাসান নিজামী সভাপতি জাতীয় কবিতা মঞ্চ
এবং দেশের বিশিষ্ট বুদ্ধিজীবি কবি সাহিত্যিক বৃন্দদের উপস্থিতে খুলনা থেকে অংশ গ্রহণকারী কবি রহমত আলী সম্মাননা সনদ অর্জনে খুলনার সুনাম অর্জন হয়েছে বলে মনে করেন খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক
গীতি কবি চিত্রশিল্পী মিলন বিশ্বাস। তাই কবিকে ফোনে অভিনন্দন জানায় ও রহমত আলীর সম্পর্কে সংক্ষিপ্তভাবে তুলে ধরেন।খুলনার খালিশপুর নতুন কলোনি হাউজিং এস্টেট বাড়ি। তার পিতা মৃত তৈয়ব আলী মাতা জমিলা বেগম এর ঘরে ১৯৮১ সালে জন্মগ্রহণ করে। চার ভাই বোনের মধ্যে মোঃ রহমত আলী বড় তিনি স্কুল জীবন থেকে লেখালেখি শুরু করেন। ২০২০ সালে সারা দেশে মহামারি শুরু হলে গৃহবন্দী হয়ে পড়ে সবাই । সেই সময়টায় অনলাইনে বেশ কিছু প্ল্যাটফর্ম তৈরি হয় আর কবি রহমত আলী ঘরে বসে লেখালেখির চর্চাটা জোরালো ভাবে শুরু করেন। ২০২৩ সাল থেকে বিভিন্ন পত্রিকায় কবিতা প্রকাশিত হয়েছে অনলাইনে প্রকাশিত জাতীয় কবিতা মঞ্চ ও ইরান কালচারাল সেন্টারের যৌথ উদ্দ্যোগে আয়োজন করেন। নিউজটি দেখে ফিলিস্তিনির উপরে ২টি কবিতা পাঠিয়েছেন বিচারক মন্ডলীরা তার কবিতার মূল্যায়ন করে তাকে সম্মাননা স্মারক তুলে দেন। এই পাওয়া রহমত আলীর একার কিন্তু সন্মানটা খুলনার সবার । তাই খুলনা বাসি সবাই কবির জন্য শুভ কামনা করবেন। এবং তার লেখা যেন এমন করে ছড়িয়ে পড়ে সারা দেশ জুড়ে এমনটাই শুভ কামনা করেন।
ফকিরহাটে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ অক্টোবর) সকাল ১০টা থেকে শুরু হয়ে এই স্বাস্থ্যসেবা চলে বিকাল ৪টা পর্যন্ত। ফকিরহাট ডাকবাংলোস্থ বিএনপির কার্যালয়ে ফিতা কেটে ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বাগেরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও ফকিরহাট উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম গোরা।দিনব্যাপি ফ্রী মেডিকেল ক্যাম্পে রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা যুবদলের মিনিয়র যুগ্ম আহবায়ক শেখ রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক কাজী মনিরুজ্জামান টুটুক, মোদাশ্বের মল্লিক, যুবদল নেতা নওশের আলী, কাজী মিথুন, মঞ্জুরুল শেখ,শহীদ হাসান রানা, আজম চেঙ্গিস, জিয়া মোড়ল প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে ফকিরহাট উপজেলা বিএনপির আহবায়ক শহীদুল আলম, যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, খান লিয়াকত আলী, এম এ আউয়াল, কবির আহম্মেদ, আহবায়ক কমিটির সদস্য খান সিরাজুল ইসলাম, শেখ মিজানুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারন সম্পাদক শেখ আ. ছালাম,উপজেলা কৃষক দলের আহবায়ক শেখ ফিরোজ আহম্মেদ, মৎস্যজীবি দলের সভাপতি খান শহীদুল ইসলাম, ছাত্রদল নেতা শাহরিয়ার রাব্বি সহ জাতীয়তাবাদী যুবদলসহ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা-কর্মি উপস্থিত ছিলেন।
ফকিরহাটে সোনালী ব্যাংকের নতুন ভবনে কার্যালয়ের উদ্বোধণ
ফকিরহাট প্রতিনিধি
সোনালী ব্যাংক পিএলসি বাগেরহাটের ফকিরহাট শাখার নতন ভবনে ব্যাংকিং কার্যালয়ের শুভ উদ্বোধণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কার্যালয়টি ফকিরহাট কাঠালতলা নামক স্থান থেকে স্থানন্তর করে মডেল মসজিদের পাশে আনা হয়েছে। রোববার (২৬ অক্টোবর) সকাল ১০টায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে নতুন ব্যাংকিং কার্যালয়ের শুভ উদ্বোধণ করেন বাগেরহাট সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সুকুমার রায়। এতে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি সোনালী ব্যাংক পিএলসি ফকিরহাট শাখার ব্যবস্থাপক বিশ্বনাথ ভদ্র এসপিও। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এজিএম সনৎ কুমার পাল, ফকিরহাট মডেল মসজিদের ইমাম ও খতিব মো. মাহমুদুল জামান কামরুল, বাংলাদেশ কৃষি ব্যাংক ফকিরহাট শাখার ম্যানেজার শেখ মুজিবুর রহমান সহ ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা ও গ্রাহকগন উপস্থিত ছিলেন।
কয়রায় মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে সংবাদ সম্মেলন
কয়রা প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলার ১নং কয়রা গ্রামের আব্দুস সাত্তার গাজীর স্ত্রী নুরুন্নাহার খাতুন ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । রবিবার (২৭ অক্টোবর) সকাল ১০ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার আপন বোন জেসমিন নাহার ও আমার আপন চাচাতো ভাই মহির উদ্দিন ঢালী, তারা আমাদের এলাকার বিভিন্ন লোকের কু- পরামর্শে আমার ও আমার স্বামী ছেলে এবং আমার ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে তিনটি মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করছে। ইতিমধ্যে মিথ্যা অভিযোগের দায়ে আদালত থেকে একটি মামলা খারিজ হয়ে গেছে। তিনি আরও বলেন, আমার বোনের মিথ্যা মামলায় আমার স্বামী প্রায় এক মাসের মত জেল হাজতে আছে। আমার বোনের বাড়ীর পাকা প্রাচীর ওয়ালে পড়ে গত জানুয়ারী মাসের ৩ তারিখ তার হাত ভেঙে যায়। সেই তারিখ তারা না দেখিয়ে গত ২০ ফেব্রুয়ারী ঘটনা দেখিযে নাটক সাজিয়ে সে আমারও আমার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা করে আমাদেরকে হয়রানি করছে। যা গ্রামবাসী সবাই জানে। আমার বোন ও আমার চাচাতো ভাই আমারও আমার পরিবারের বিরুদ্ধে আরও বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে বলে হুমকি ধামকি দিচ্ছে । সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার বোনের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ও প্রকৃত সত্য ঘটনা উদঘাটনের জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।
কয়রায় ১ ঘন্টার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রত্না মুন্ডা
কয়রা প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে মাত্র এক ঘণ্টার জন্য দায়িত্ব নিয়েই শিশুদের দূর্ভোগ লাঘবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। জলবায়ু পরিবর্তন এবং লবণাক্ততার কারণে ক্ষতিগ্রস্ত ও স্বাস্থ্য ঝুঁকিতে থাকা উপকূলের কিশোরীদের জন্য প্রয়োজনীয় স্যানেটারি ন্যাপকিন সরবররাহ, মুন্ডা কমিউনিটিতে প্রজনন স্বাস্থ্য বিষয়ে আলোচনা করা, শিশু শ্রম বন্ধ, শিশু নির্যাতন,বাল্য বিবাহ বন্ধ, মুন্ডা শিশু কিশোরদের উপবৃত্তি প্রদান,শিক্ষার হার বৃদ্ধি করা সহ বিদ্যালয়ে স্বাস্থ্য উপকরণ বিতরণের নির্দেশনা দিয়েছেন কয়রা সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রত্মা মুন্ডা। উপকুলীয় জনপদ খুলনার কয়রায় টেকওভার শীর্ষক এক মত বিনিময় সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদের কাছ থেকে এক ঘণ্টার জন্য প্রতীকি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্ব নিয়েই এই নির্দেশনা দেন। প্লান ইন্টারন্যাশনালের সহযোগিতায় পরিত্রানের উদ্যোগে গতকাল শনিবার (২৭ অক্টোবর) সকাল ১০ টায় কয়রা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে এই মতবিনিময় সভায় আয়োজন করা হয়। গার্লস টেকওভার শীর্ষক এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ। পরিত্রাণের প্রজেক্ট অফিসার আলাউদ্দিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ.ব.ম আ. মালেক, আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ, এ্যাডঃ আনিছুর রহমান, মোঃ আল আমিন ফরহাদ, উপজেলা এনসিটিএফের সভাপতি শিউলি মুন্ডা প্রমুখ।
ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি গঠন ও সক্রিয়করণ সভা
বটিয়াঘাটা প্রতিনিধি
রবিবার (২৭ শে অক্টোবর) সকাল ১১ টায় ঞঐঊ টঝঅওউ আইন সহায়তা অ্যাকটিভিটি এর আর্থিক সহায়তায় উও এর কারিগরী সহায়তায়
ইউনিয়ন লিগাল এইড কমিটির সহযোগিতার মানবাধিকার সংস্থা রাইটস যশোর এর আয়োজনে খুলনা জেলার বটায়াঘাটা উপজরপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সেলিম রেজা হাওলাদারের সভাপতিত্বে ইউনিয়ন লিগাল এইড কমিটি গঠন ও সক্রিয় করন সভা অনুষ্ঠিত হয়। সভা উপস্থিত ছিলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা,জনপ্রতিনিধি বৃন্দ, তথ্য সেবা সহকারী,পরিবার পরিকল্পনা পরিদর্শক,শিক্ষক, ব্যবসায়ী,আনসার ভিডিপি দলনেতা,ঘ এ ঙ কর্মী। সভায় রাইটস যশোর এর কার্যক্রম, টঝঅওউ আইন সহায়তা অ্যাকটিভিটি ও লিগাল এইড আইন ২০০০ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন রাইটস যশোর এর উ ঙ তপন চন্দ্র দাস।সভাটি পরিচালনা করেছেন রইটস যশোর এর ট অ শান্তনু মন্ডল। সভা শেষে সকলে উক্ত কার্যক্রমের সার্বিক সহযোগিতাকরার অঙ্গীকার ব্যাক্ত করেন।
পাইকগাছার জলমহল নিয়ে সংবাদ সম্মেলন
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছার বাউখোলা বদ্ধ জলমহল নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১ টায পাইকগাছা প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলন করেন ডীড মালিক লতা গ্রামের আবুবকর মোড়লের পুত্র সেলিম জাহাঙ্গীর। লক্ষীখোলা গ্রামের অবৈধ্য দখল বাজ সামরুলের মিথ্যা, বানোয়াট হয়রানিমূলক সাংবাদিক সম্মেলনের নিন্দা জ্ঞাপন করন।
সেলিম জাহাঙ্গীর বলেন, পাইকগাছার লস্কর ইউপির বাউখোলা বদ্ধ জলমহলটি আলমতলা লক্ষীখোলা, মাঠান,চকবগুড়া,হেতালবুনিয়া,খড়িয়া ঢেমশাখালী মৌজায় সরকারের খাস খতিয়ানে ৮৩.৩৬ একর জমি ছিলো। যাহা সরকার ইতি মধ্যে বিভিন্ন সালে ভুমিহীনদের মাঝে খাস বন্দোবস্ত প্রদান করেন। বিভিন্ন দলিলে সরকার ৭২.৯৯ একর জমি রেজিস্ট্রি করে দেন। সরকারের নিকট থেকে ভুমিহীনরা খাস বন্দোবস্ত পেলেও ভুমি দস্যু, অবৈধ দখল বাজ সামরুল ইজারার দোহায় দিয়ে দীর্ঘদিন ধরে অসহায় ভুমিহীনের পেটে লাথি মেরে অবৈধ ভাবে দখল করে রেখেছে। বিগত দিনে আওয়ামী যুবলীগ নেতা আজিজুলের খালাত ভাই পরিচয় দিয়ে ওই জমি দখল করে নেয়। জেলা প্রশাসকের নামে ৫ টি মৌজায় ৪.৮৬ একর জমি রেকর্ড গেজেট আকারে প্রকাশিত হয়েছে। নালিশী জলমহলটি আলমতলা ও লক্ষীখোলা মৌজায়। যেখানে ১ নং খাস খতিয়ানে ১ একর জমিও নাই। ওই জলমহল বর্তমান সময়ে কোন মৎস্য জীবি সমবায় সমিতি সরকারের নিকট থেকে ইজারা গ্রহন করে নাই। রেকর্ডীয় মালিকরা তাদের জমি দখল নিতে গেলে সামরুল প্রশাসনের ভয় দেখিয়ে অসহায় মানুষদের প্রকৃত অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে। অবৈধ ভোগ দখল ধরে রাখার জন্য সুচতুর সামরুল দাগ, খতিয়ান ও জমির পরিমান বিহীন একটি খাস আদায় কাগজ তহসিল অফিস থেকে নিয়ে পূনরায় ভুমিহীনদের জমি দখলের পায়তারা করে। এ নিয়ে জমির মালিকরা বিভিন্ন দপ্তরে অভিযোগ দেয়। সেখানে তারা কোন কাগজ দেখাতে পারেনা। বিএনপির একটি গ্রুপের ইন্দনে উপজেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি আসলাম পারভেজ ও উপজেলা যুবদলের সদস্য সচিব ইমরান হোসেনের নামে বানোয়াট সাংবাদিক সম্মেলন করেছে। অথচ উক্ত জলমহলের বিষয়ে তাদের কোন সম্পৃক্ততা নেই। তাদেরকে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য উক্ত সাংবাদিক সম্মেলন করেছে। আমি উক্ত সংবাদের নিন্দা জ্ঞাপন করছি।
ইসলামী আন্দোলন খুলনা মহানগরীর ৪ টি ওয়ার্ডে যৌথ সভা
খবর বিজ্ঞপ্তি
আগামী ১৮ নভেম্বর সোমবার দুপুর দুইটায় খুলনা মহানগরীর সোনালী ব্যাংক চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্যোগে গণ সমাবেশ অনুষ্ঠিত হবে, গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।
গণ সমাবেশ সফলের লক্ষ্যে গতকাল রবিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর ২,৭,১৫ ও ২৮ নং ওয়ার্ডের যৌথ সভা অনুষ্ঠিত হয়।
যৌথ সভা গুলোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমি আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারি আবু মোঃ গালিব, সহ অর্থ সম্পাদক গাজী ফেরদৌস সুমন, খালিশপুর থানার সভাপতি হাফেজ আব্দুল লতিফ, সেক্রেটারি গাজী মিজানুর রহমান, সদর থানা সহসভাপতি আব্দুল মান্নান, জয়েন্ট সেক্রেটারি এইচ এম খালিদ সাইফুল্লাহ, ইসলামী শ্রমিক আন্দোলন খুলনা মহানগর সভাপতি এইচ এম আবুল কালাম আজাদ, ইসলামী যুব আন্দোলনের মোহাম্মদ মামুনুর রশিদ, ইসলামী ছাত্র আন্দোলন মহানগর সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি মাহাদি হাসান মুন্না।
যৌথ সভায় আরো উপস্থিত ছিলেন মোঃ মামুনুর রশিদ, মাওলানা আঃ আজিজ, মোহাম্মদ মঈনুদ্দিন ভূঁইয়া, আব্দুর রউফ মোল্লা, মোঃ বদরুজ্জামান, মোঃ সুমন হাওলাদার, মোহাম্মদ রিপন শেখ, মোঃ শরিফুল ইসলাম, মোঃ আকবর হোসেন, মোঃ মনিরুজ্জামান, আব্দুস কুদ্দুস মোল্লা, আসাদুল ইসলাম, মোঃ রফিক খান, মোঃ আব্বাস আলী, আব্দুল জলিল, মোঃ মইনুর রহমান, মোঃ শোয়াইবুর রহমান, মোঃ নুর নবী, আলহাজ্ব আব্দুল হাকিম, আলহাজ্ব হাবিবুর রহমান, মোখলেসুর রহমান, জিএম কিবরিয়া, যুব আন্দোলনের মোঃ রুবেল হোসেন, মোহাম্মদ আল-আমিন আকন, মোঃ সরোয়ার হোসেন, মোঃ শাহজালাল, মোঃ ইসমাইল হোসেন, মোঃ তারেক, ওয়ার্ড ছাত্র আন্দোলনের মোঃ মাসুম বিল্লাহ, মোঃ ফাইমুর রহমান, মোহাম্মদ রাজ, আল মামুনসহ ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
যৌথ সভায় আগামী ১৮ নভেম্বর চরমোনাই পীর সাহেবের গণ সমাবেশ সফলের লক্ষে ব্যাপক প্রস্তুতিসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ঝিনাইদহে ২৮ আ’লীগ নেতাকর্মীর জামিন নামঞ্জুর
ঝিনাইদহ প্রতিনিধি
নাশকতা ও বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলায় ঝিনাইদহের কালীগঞ্জের ২৮ আওয়ামী লীগ নেতাকর্মীর জামিন আবেদন বাতিল কারে কারাগারে প্রেরণ করা হয়েছে। রোববার বিকালে ঝিনাইদহ জুডিশিয়াল-১ আদালতের বিচারক সঞ্জয় পাল এই আদেশ দেন। কালীগঞ্জ আদালতের জিআরও শ্যামল কুমার খবর নিশ্চিত করে জানান, রোববার কালীগঞ্জ থানায় দায়েরকৃত নাশকতা ও বিস্ফোরক আইনে দুইটি মামলায় আওয়ামী লীগের ২৮ নেতাকর্মী সেচ্ছায় আত্মসমর্পন করে জামিন আবেদন করেন। বিজ্ঞ আদালতের বিচারক আসামীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ২৪ আগষ্ট একেএম খালেদ সাইফুল্লাহ বাদী হয়ে কালীগঞ্জ থানায় আসামীদের বিরুদ্ধে এই মামলা করেন। পুলিশ জানায়, আদালতে আত্মসমর্পনকৃত বেশির ভাগ আসামীর বিরুদ্ধে পুর্বাশা কাউন্টার ভাংচুর, বিএনপি অফিসে অগ্নিসংযোগ ও শিবির নেতাদের বিচারবর্হিভুত হত্যা মামলা রয়েছে।
ঝিনাইদহে ফুটবল ফেডারেশনের সহ-সভাপতিকে প্রত্যাখান করে বিক্ষোভ মিছিল
ঝিনাইদহ প্রতিনিধি
পতিত স্বৈরাচার শেখ হাসিনার দোসর আখ্যা দিয়ে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা আ’লীগের সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী মহুলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ উপলক্ষ্যে রোববার বিকালে সংগঠনটি ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি মিছিল বের করে। মিছিলটি চুয়াডাঙ্গা স্টান্ড মোড় ঘুরে আবার শহীদ মিনার এলাকায় সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন, সমন্বয়ক রিহান আহম্মেদ রায়হান, মীর রাকিব, তানিয়া খাতুন, জান্নাতুল ফেরদৌস সনি, কেয়া খাতুন ও আব্দুল্লাহ আল মামুন। সমাবেশে বক্তারা নাসের শাহরিয়ার জাহেদী মহুলকে প্রত্যাখান করে বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনে অংশ গ্রহন করে নির্বাচিত হয়েছেন নাসের শাহরিয়ার জাহেদী মহুল। অথচ তিনি ফ্যাসিবাদী শক্তির দোসর। তিনি কি ভাবে এই পদে নির্বাচন করেন তা নিয়ে প্রশ্ন তোলেন সংগঠনটির নেতাকর্মীরা। বিষয়টি বর্তমান সরকারের দৃষ্টি গোচর করেন। এবং আগামী ৭২ ঘন্টার মধ্যে পদ থেকে সরে যাওয়ার কথা উল্লেখ করেন। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা দেন।
কালিগঞ্জে শিক্ষকের পদত্যাগ ও মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন
কালিগঞ্জ প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জে সুরত আলী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগ, মিথ্যা মামলা প্রত্যাহারসহ বিবিধ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী অভিভাবক ও ভুক্তভোগীদের অংশগ্রহণে রবিবার (২৭ অক্টোবর)সকাল সাড়ে ১০টায় উপজেলার রতনপুর ইউনিয়নের কদমতলা বাজারে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঐ স্কুলের সহকারী প্রধান শিক্ষক ফজলুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক শহিদুল ইসলাম মুকুল, সহকারী শিক্ষক মোশাররফ হোসেন, অভিভাবক আজাদুর রহমান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রতনপুর শাখার সমন্বয়ক জাকারিয়া হোসেন, সহ সমন্বয়ক আব্দুল কাদের, সমন্বয়ক ইমরান হোসেন প্রমুখ। এ বক্তারা বলেন বিদ্যালয়ের দূর্নীতিবাজ প্রধান শিক্ষকের পদত্যাগ ও মিথ্যা মামলা হতে অব্যহতি দিতেই হবে। এই বিতর্কিত প্রধান শিক্ষক ও তার মুল দোসর সুজন মেম্বরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ দাবী করে তারা আরও বলেন সুজন মেম্বর শেখ হাসিনার সরকারের আমলে জামায়াত শিবির ও বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন মামলা প্রদান, পুলিশ দিয়ে হয়রানিসহ অন্যায় ভাবে স্কুলের ছাত্র সেচ্ছাসেবক জাকারিয়ার বিরুদ্ধে মামলা দিয়ে পবিত্র রমজান মাসে জেলে প্রেরণকারী, কদমতলার অপরাধ জগতের গডফাদার। প্রাক্তন মেম্বর সুজনের বিরুদ্ধে সোচ্চার আওয়াজ তুলতে সবার প্রতি আহবান জানানো হয়। দল মত নির্বিশেষে সবাই ছাত্রদের পাশে দাঁড়িয়ে বিদ্যালয়ের রক্ষা করুন আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য বলেন। সাধারণ শিক্ষার্থীরা বলেন” সুরত আলী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অযোগ্য ও দুর্নীতিবাজ প্রধান শিক্ষক মোঃ হযরত আলী স্কুলের ছাত্র-ছাত্রীদের থেকে বিভিন্ন কৌশলে মোটা অংকের টাকা আত্মসাৎ করেন। স্কুলের গাছ কেটে লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। সেশন ফি, প্রশ্ন ফি, ফরম ফিল আপের টাকাসহ স্কুলের সরকারের বরাদ্দকৃত টাকা আত্মসাৎ করেছে এবং শিক্ষার মান বজায় রাখতে আমাদের সন্তানের ভবিষত বিনির্মানে প্রধান শিক্ষক হযরত আলির পদত্যাগের একদফা দাবীতে সুশীল সমাজ, এলাকাবাসী, অভিভাবক বৃন্দ, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ একত্রিত হয়েছি অবলম্ব্বে এই প্রধান শিক্ষকের পদত্যাগের দাবি জানাচ্ছি। প্রখর রৌদ্রময় আবহাওয়া উপেক্ষা করে আন্দোলনে শতশত শিক্ষার্থী ও এলাকাবাসী অংশগ্রহণ করেণ। উল্লেখ্য যে, সম্প্রতি প্রধান শিক্ষককে রাঞ্চিতের অভিযোগে কালিগঞ্জ থানায় আজাদুর রহমানসহ ৬জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন প্রধান শিক্ষক হযরত আলী বাদী হয়ে। এঘটনায় ফুঁসে ওঠে স্কুলের শিক্ষক, কর্মচারী অভিভাবক, শিক্ষার্থী ও সচেতন এলাকাবাসী।
বটিয়াঘাটায় মা ইলিশ সংরক্ষণে অভিযান
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্দ্যোগে “মা ” ইলিশ সংরক্ষণের অংশ হিসেবে গতকাল রবিবার সকাল আটটা থেকে বেলা বারোটায় পর্যন্ত কাজীবাছা নদীতে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ৩০ হাজার মিটার ইলিশ মাছ ধরা জাল ও ৮ কেজি ইলিশ মাছ জব্দ করে। পরবর্তীতে জব্দকৃত ইলিশ মাছ মাদ্রাসার এতিমদের মাঝে বিতরণ করেন এবং জব্দকৃত ইলিশ মাছ ধরা জাল উপজেলা পরিষদ চত্বরে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনা চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম সুলতান, সহকারী মৎস্য কর্মকর্তা এস এম আমীর আলী, মেরিন অফিসার রতন চন্দ্র মন্ডল, আইন -শৃংখলা বাহিনীর সদস্য পিয়াল কুন্ডু ও নাইম হায়দার সহ মৎস্য অফিসের কর্মচারীবৃন্দ।
“বাংলাদেশ ছাত্রলীগ” নিষিদ্ধ হওয়ায় শ্যামনগরে বিক্ষোভ ও আনন্দ মিছিল
শ্যামনগর প্রতিনিধি
গণহত্যাসহ অসংখ্য ধ্বংসাত্মক কর্মকান্ড পরিচালনাকারী সশস্ত্র সন্ত্রাসী সংগঠন “বাংলাদেশ ছাত্রলীগ” নিষিদ্ধ হওয়ায় শ্যামনগরে বিক্ষোভ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২৭ অক্টোবর শ্যামনগর বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আয়োজনে সরকারি মহাসিন ডিগ্রী কলেজ থেকে আনন্দ র্যালীটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আসিফ চত্বরে এসে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশ শ্যামনগর বৈষম্য বিরোধী ছাত্র-জনতার ছাত্র প্রতিনিধি মোঃ মাছুমের সভাপতিত্বে ছাত্র মোঃ বিল্লাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ছাত্র মোঃ শরিফুল ইসলাম,মোঃ জাহিদ হাসান, আব্দুল্লাহ আল সিয়াম, মোঃ মাছুদ প্রমুখ।
বক্তাগন বলেন জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দেশ স্বাধীন পরে সন্ত্রাসী সংগঠন “বাংলাদেশ ছাত্রলীগ” গত ২৪ শেখ অক্টোবর বৃহস্পতিবার নিষিদ্ধ হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কে অভিনন্দন জানান। এবং রাষ্ট্রপতির শাহাবুদ্দিন (চপ্পু) অপসারণ দাবি করেন।
পদ্মায় গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্র সজীব হোসেনের (১৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৭ অক্টোবর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে, শনিবার বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় সে। সজীব উপজেলার ফিলিপনগর ইউনিয়নের রাখি হোসেনের ছেলে ও ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফুল ইসলাম বলেন, খবর পেয়ে গতকালই ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের সন্ধানে অভিযান চালাই, তবে তার খোঁজ মেলেনি। রোববার সকালে খুলনা থেকে ডুবুরি দল এসে নদী থেকে ওই শিক্ষার্থীকে মৃত অবস্থা উদ্ধার করে।
চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়েছে প্রতিপক্ষ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা পৌর এলাকায় শাহজামাল (৩০) নামে স্বেচ্ছাসেবক দলের একজন নেতাকে প্রতিপক্ষরা কুপিয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) বিকেলে চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ায় থানা ছাত্রদলের এক নেতার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যাযে প্রতিপক্ষরা শাহজামালের ওপর হামলা চালায়। আহত শাহজামাল চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের শিল্প বিষয়ক সম্পাদক।
আহত স্বেচ্ছাসেবক দল নেতাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতালে রেফার্ড করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান। ওসি বলেন, এই ঘটনায় মামলা হয়নি। কাউকে আটক করা হয়নি।
বাফুফে নির্বাচনে আ.লীগ নেতার জয়, ঝিনাইদহে বিক্ষোভ
ঝিনাইদহ প্রতিনিধি
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী মহুল সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। এ ঘটনায় ঝিনাইদহে রোববার (২৭ অক্টোবর) বিকেল ৫টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
শাহরিয়ার জাহেদী মহুল ঝিনাইদহ-২ আসন থেকে গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ‘ঈগল’ প্রতীকে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছিলেন। তিনি আওয়ামী লীগের দলীয় প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী সমিকে পরাজিত করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলটি আজ বিকেলে ঝিনাইদহ শহিদ মিনার চত্বর থেকে শুরু হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে শিক্ষার্থীরা সমাবেশ করেন। এতে উপস্থিত ছিলেন- ঝিনাইদহ বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেয়া রায়হান উদ্দীন, যুথি খাতুন, মাহমুদুর রহমান।
সমাবেশে বক্তারা বলেন, নাসের শাহরিয়ার জাহেদী মহুল ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি স্বৈরাচার সরকারের সর্বশেষ একতরফা নির্বাচনে আওয়ামী লীগের নৌকা না পেয়ে স্বতন্ত্র ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করে জয়ী হন। তিনি ও তার ভাই ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র কাউয়ুম শাহরিয়ার জাহেদী হিজল বৈষম্যবিরোধী আন্দোলন বানচাল করার অর্থমদদ দাতা ছিলেন। আন্দোলন চলাকালে আওয়ামী লীগ নেতা মহুল ও তার ভাই ছাত্রদের ওপর নির্যাতন চালানোর সবধরনের ব্যবস্থা করেন।
বক্তারা, মহুলের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। ৭২ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগের এই নেতার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
প্রসঙ্গত, গতকাল বাফুফে নির্বাচনে নাসের শাহরিয়ার জাহেদী মহুল সহ-সভাপতি পদে ১১৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ওয়াহিদ হ্যাপি। তিনি ভোট পেয়েছেন ১০৮টি।
ইউপি চেয়ারম্যানকে আটকের পর পুলিশে দিল জনতা
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১ নম্বর রাখালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টুকে আটকের পর পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
রোববার (২৭ অক্টোবর) দুপুরে ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে আটক করা হয়। মহিদুল ইসলাম মন্টু ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, মহিদুল ইসলাম মন্টু বগেরগাছি বাজারে আসেন। সেখান থেকে ইউনিয়ন পরিষদে কয়েকটি কাগজে স্বাক্ষর করতে গেলে স্থানীয় জনতা তাকে আটকে রেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে নিয়ে আসে।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু হত্যাসহ তিনটি মামলার এজাহারভুক্ত আসামি। স্থানীয়রা তাকে আটকের পর পুলিশের কাছে সোপর্দ করেছে।
লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি বাটু, সম্পাদক সেলিম
নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে উপজেলা বিএনপির সভাপতি পদে মো. আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক পদে কাজী সুলতানুজ্জামান সেলিম ও সাংগঠনিক সম্পাদক পদে শাহ আলম শিকদার নির্বাচিত হয়েছেন। পৌর বিএনপির সভাপতি পদে মিলু শরীফ, সাধারণ সম্পাদক পদে মশিয়ার রহমান সান্টু ও সাংগঠনিক সম্পাদক পদে এস এ সাইফুল্লাহ মামুন নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু বলেন, উপজেলা বিএনপির ৮৫২ জন সদস্যর মধ্যে ৮০৬ জন এবং পৌর বিএনপির ৪৫৯ জন সদস্যর মধ্যে ৪১৬ জন ভোট দেন।
কলকাতায় সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরার সাবেক সাংবাদিক নিহত
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা আশাশুনি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জিটিভির সাবেক জেলা প্রতিনিধি সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী কলকাতায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি সাতক্ষীরার আশাশুনি গ্রামের মৃত কুঞ্জন চক্রবর্তী ছোট ছেলে।
রোববার (২৭ অক্টোবর) বেলা সাড়ে বারোটার দিকে ভারতের কলকাতার কল্যাণী মহাসড়কে বাইসাইকেল ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি ঘটনাস্থলে নিহত হন।
এদিন বিকালে নিহত সাংবাদিক অসীম বরণ চক্রবর্তীর আত্মীয় (শ্যালক) অনাল ব্যানার্জী বিষয়টি নিশ্চিত করেছেন।
অনাল ব্যানার্জী জানান, দুপুর সাড়ে বারোটার দিকে কল্যাণীর বাসা থেকে সাইকেলযোগে শ্যালক উত্তমের ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে একটি দ্রুতগামী মোটরসাইকেল পিছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থালেই নিহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে কল্যাণী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
অনাল ব্যানার্জী আরও জানান, তিনি কলকাতার কল্যাণী শহরে বসবাস করতেন। গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর তিনি পালিয়ে ভারতে আশ্রয় নেন।
তিনি আশাশুনি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং জিটিভি ও মানবকণ্ঠ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। এ ছাড়া তিনি সাতক্ষীরা প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
প্রতিবেশীর জমি দখলে নিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা!
যশোর অফিস
যশোর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মফিজুর রহমান ডাবলুর বিরুদ্ধে প্রতিবেশীর জমি দখলের অভিযোগ উঠেছে। রাজনৈতিক পট পরিবর্তন হলেও স্বেচ্ছাসেবক লীগের এই নেতার হাত থেকে রক্ষা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন তার প্রতিবেশী একেএম মোরশেদ।
রোববার (২৭ অক্টোবর) দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে একেএম মোরশেদ বলেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মফিজুর রহমান ডাবলু তার ও পৌরসভার জমি দখল করে মার্কেট নির্মাণ, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত।
অভিযোগে তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগের শাসনামলে সদর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হন মফিজুর রহমান ডাবলু। এরপর তিনি একদল সন্ত্রাসীকে সঙ্গে নিয়ে ভূমিদস্যুতা শুরু করেন। একসময় তার নজর পড়ে শহরের ওয়াপদা গ্যারেজ মোড়ে আমার জমির ওপরে। আমাকে ও আমার পরিবারের সদস্যকে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে জমি দখলের চেষ্টা করেন। পরিবারের নিরাপত্তার স্বার্থে শহরের জমি ঘর ফেলে রেখে স্ত্রী, সন্তান ও বৃদ্ধ মাকে নিয়ে উপজেলার হামিদপুর গ্রামে বসবাস করছি।
তিনি আরও বলেন, আমার বাড়ির প্রাচীর ভেঙে জায়গা দখল করে নেন ডাবলু। আদালতের মাধ্যমে ১৪৪ ধারা জারি করা হয়। তারপরও দলীয় ক্ষমতা ব্যবহার করে সে জায়গায় এখন তিনি (মফিজুর রহমান ডাবলু) ইট বালু দিয়ে কংক্রিটের ঢালাই করে দখল নিয়েছেন। তিনি পৌরসভার জায়গা দখল করে অবৈধভাবে পৌরসভার অনুমোদনবিহীন মার্কেটও নির্মাণ করেন।
পৌরসভা সূত্রে জানা গেছে, ওয়াপদা গ্যারেজ মোড়ে পৌরসভার জায়গা দখল করে ৯টি দোকানঘর নির্মাণ করেছেন ডাবলু। অবৈধ এসব স্থাপনা উচ্ছেদের চেয়ে ২৪ ঘণ্টার নোটিশ দেওয়া হয়। কার্যত ২৪ ঘণ্টার নোটিশ একমাস অতিবাহিত হলেও তিনি সেটি অমান্য করে বহাল তবিয়তে রয়েছেন।
পৌরসভার জায়গা দখল করে গড়ে তোলা স্বেচ্ছাসেবক লীগ নেতার অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয় মোট চারবার নোটিশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ। কিন্তু ডাবলু নোটিশের সন্তোষজনক জবাব না দিয়ে কলাম নির্মাণ ও পুরাতন ভবনের সঙ্গে সংযুক্ত করে এবং রাস্তার দিকে আরও বর্ধিত করে ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন করেন।
যশোর পৌরসভার প্রশাসকের দায়িত্ব নেওয়ার গত ১ সেপ্টেম্বর মফিজুর রহমান ডাবলুর অবৈধ স্থাপনার বিষয় নিয়ে পুনরায় নোটিশ দেন স্থানীয় সরকার যশোরের উপ-পরিচালক রফিকুল হাসান। তবে নোটিশপ্রাপ্তির একমাস অতিবাহিত হলেও তিনি তার অবৈধ স্থাপনা অপসারণ করেননি।
যশোর পৌরসভার প্রকৌশলী শরীফ হাসান বলেন, আমরা আইনজীবীর মাধ্যমে আদালতের নোটিশের সন্তোষজনক জবাব দিয়েছি। এখন আদালতের নির্দেশনার অপেক্ষায় আছি।
এ বিষয়ে যশোর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মফিজুর রহমান ডাবলু বলেন, ‘আমি কোনো ভূমিদস্যু নই। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। আমি কারও জমি দখল করিনি। একেএম মোরশেদ আমার প্রতিবেশি। তার জমির মধ্যে আমার জমি ছিল। আমার জমি আমি দখল করেছি।’
তিনি আরও বলেন, কাগজপত্রে পৌরসভার কোনো জমি নেই। আমি আমার জমিতে মার্কেট নির্মাণ করেছি।
বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে ৭ ঘণ্টা যাত্রী পারাপার বন্ধ
যশোর অফিস
ভারতের পেট্রাপোল বন্দরে প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধনের কারণে ৭ ঘণ্টা দুই দেশের পাসপোর্টযাত্রী পারাপার বন্ধ ছিল। এতে দুর্ভোগে পড়েছেন দুই দেশের কয়েক শ’ যাত্রী।
রোববার (২৭ অক্টোবর) সকালে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পেট্রাপোল বন্দরে আসায় বিকেল ৪টা পর্যন্ত যাত্রী চলাচল বন্ধ থাকে।
স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষে শনি ও রোববার দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এ দুদিন বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখায় সহস্রাধিক ট্রাক পণ্য নিয়ে প্রবেশের অপেক্ষায় রয়েছে। এসব পণ্যের মধ্যে মাছ, সবজি, শিশু খাদ্য, শিল্প কলকারখানার কাঁচামাল।
এদিকে যাত্রী যাতায়াত বন্ধ থাকায় দুই দেশের চেকপোস্ট এলাকায় কয়েক শ’ পাসপোর্ট যাত্রী আটকা পড়েছেন। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। দূর-দূরান্ত থেকে আসা যাত্রীরা এসেছেন ভারতে যাওয়ার জন্য। অথচ চেকপোস্ট ইমিগ্রেশনে এসে শুনছেন এখন ভারতে প্রবেশ করা যাবে না।
ভারতগামী যাত্রী অনিমেষ চক্রবর্তী বলেন, চিকিৎসার জন্য পরিবার নিয়ে ভারতে যাওয়ার জন্য এসেছি। বেনাপোল চেকপোস্টে আসার পর শুনছি ২টার আগে ভারতে যাওয়া যাবে না। এখন শুনছি ৪টার পর যাত্রীরা যাতায়াত করতে পারবে।
কমলা রানী নামে আরেক যাত্রী বলেন, ঢাকা থেকে আসছি। এসেই পড়েছি বড় বিপদে। ভারতের পেট্রাপোল বর্ডারে কী উদ্বোধন হবে। সেজন্য আমরা যেতে পারছি না।
পাসপোর্টধারী অনিতা ঘোষ জানান, ডাক্তার দেখাতে চেন্নাই যাবো। বিমানের টিকিট টাকা ছিল। হঠাৎ ইমিগ্রেশন বন্ধ করে দেওয়ায় আর বিমান ধরতে পারবো না। এতে অর্থনৈতিক ক্ষতি ও চিকিৎসার ক্ষতি হয়েছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহসান জানান, পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ একটি ম্যাসেজ পাঠিয়ে জানিয়েছে বন্দরে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধনের জন্য সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন। তার নিরাপত্তার জন্য আমদানি-রপ্তানিসহ যাত্রী পারাপার বন্ধ রাখা হয়েছে।
বেনাপোল বন্দর পরিচালক মামুন কবির তরফদার জানান, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতীয় কর্তৃপক্ষ দুদিন বাণিজ্য বন্ধ ও ৭ ঘণ্টা ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ রেখেছেন। তবে বেনাপোল বন্দরের অভ্যন্তরে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
চুয়াডাঙ্গায় ছাত্রদল-যুবদলের ৫ নেতাকর্মীকে কুপিয়ে জখম
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ছাত্রদল-যুবদলের পাঁচ নেতাকর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার (২৭ অক্টোবর) দুপুরে পৌর এলাকার সিঅ্যান্ডবিপাড়ায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, দামুড়হুদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আফজালুর রহমান সবুজ (৩৪), যুবদলের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান জনি (৩৫), নতুন বাস্তপুর গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে ও যুবদল নেতা জিয়াউর রহমান (৪০), একই এলাকার মোখলেছুর রহমানের ছেলে ও যুবদল নেতা মোস্তাফিজুর রহমান সুমন (৩৫) ও পীরপুরকুল্লা গ্রামের যুবদল কর্মী সেলিম মিয়া (৩৫)।
আহতরা জানান, চুয়াডাঙ্গায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে আমরা কয়েকজন একসঙ্গে দামুড়হুদায় ফিরছিলাম। এ সময় চুয়াডাঙ্গা সিঅ্যান্ডবিপাড়ায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত আমাদের ওপর অতর্কিত হামলা চালাই। এতে তাদের ধারালো অস্ত্রের আঘাতে পাঁচজন আহত হন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, দুজনের শরীরে ধারাল অস্ত্রের আঘাতে ক্ষতের সৃষ্টি হয়েছে। এছাড়া বাকি তিনজনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। হামলাকারীদের পরিচয় এখনো পাইনি। পুলিশ প্রকৃত ঘটনা উন্মোচন ও অপরাধীদের গ্রেফতারে কাজ করছে।
আলমডাঙ্গায় বাবা ছেলে হত্যার ২৫ বছর পর মামলা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
আলমডাঙ্গায় ২৫ বছর আগে বাবা-ছেলে খুনের ঘটনায় আদালতে মামলা হয়েছে। এ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন মামলার বাদী এসএ হৃদয়। শনিবার চুয়াডাঙ্গা প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করা হয়।
বৃহস্পতিবার আলমডাঙ্গা থানা আমলি আদালতে দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে এ মামলা করা হয়। আসামিরা চরমপন্থি দলের সদস্য বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। নিহত দুজন হলেন-আলমডাঙ্গা উপজেলার রায়সা গ্রামের রহিম বক্স ও ছেলে শফিউল ইসলাম।
মামলার বাদী এসএ হৃদয় নিহত শফিউল ইসলামের ছেলে। আগামী ২৬ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন আদালত। মামলার আসামি হিসাবে নাম উল্লেখ করা দুজন হলেন-উপজেলার মধুপুর গ্রামের বাবলুর রহমান ও খেজুরতলা গ্রামের মুঞ্জুর আলী।
১৯৯৯ সালের ১৬ জানুয়ারি এই জোড়া খুনের ঘটনা ঘটে। মামলার বর্ণনায় বাদী উল্লেখ করেছেন, আসামিরা এলাকার চরমপন্থি দলের সদস্য। এজাহারনামীয় দুই আসামি ১৯৯৮ সালে বাবা-ছেলের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা ১৯৯৯ সালের ১৬ জানুয়ারি রাতে শফিউল ইসলাম ও তারা বাবা রহিম বক্সকে বাড়ির উঠানে রামদা দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে।
মেহেরপুরে সিন্ডিকেট ভাঙতে জামায়াতের কৃষিপণ্যের বাজার
মেহেরপুর প্রতিনিধি
মধ্যস্বত্বভোগী প্রতিরোধের কৌশল হিসাবে সপ্তাহে দুদিন কৃষকদের উৎপাদিত সবজি স্বল্পমূল্যের বাজার গড়ল মেহেরপুর জেলা জামায়াতে ইসলাম।
শনিবার জেলা শিল্পকলা একাডেমি মোড়ে এই বাজারে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বিক্রি করবেন। কৃষক যে দামে তাদের উৎপাদিত সবজি ফড়িয়াদের কাছে বিক্রি করতেন এই বাজারে সেই দামে সরাসরি ভোক্তাদের কাছে বিক্রি করবেন। মধ্যস্বত্বভোগীদের সিন্ডিকেট ভাঙতে এমন উদ্যোগ আয়োজকদের। মেহেরপুর পৌরসভার ৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে স্বল্পমূল্যের বাজার চালু হওয়াতে প্রথম দিনেই ব্যাপক সাড়া পড়েছে।
মেহেরপুর পৌর জামায়েত ইসলামীর সেক্রেটারি মনিরুজ্জামান, ৯নং ওয়ার্ড জামায়েত ইসলামীর সেক্রেটারি সোহেল রানা, ৮নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাদ্দাম হোসেন প্রমুখ উপস্থিত থেকে বাজার উদ্বোধন করেন। সপ্তাহে শুক্রবার এবং শনিবার কৃষকরা তাদের উৎপাদিত সবজি এবং চাল, আটা বিক্রি করবেন।
গণতন্ত্রের প্রধান কাজ শান্তিপূর্ণ নির্বাচন : হাবিব
সাতক্ষীরা প্রতিনিধি
কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, গণতন্ত্রের প্রধান কাজ শান্তিপূর্ণ নির্বাচন। শান্তিপূর্ণ নির্বাচন ছাড়া পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না।
অন্তর্র্বতী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ভোটারদের দাবিগুলো পূরণ করে ভোটের তারিখ ঘোষণা করুন। দেশের ১৮ কোটি মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়।
শনিবার (২৬ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের দেওয়ানীপাড়ায় আব্দুল মান্নান মিঠুর অর্থায়নে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।
হাবিবুল ইসলাম হাবিব বলেন, গত ১৫ বছর ধরে এ দেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছিল। এ দেশের মানুষ ভোট দিতে চায়। তাই যত দ্রুত সম্ভব ভোটের ব্যবস্থা করুন। আওয়ামী লীগ পুলিশ বাহিনীকে ব্যবহার করে দেশের মানুষের ওপর অত্যাচার করেছে। সে কারণে তাদের ক্ষমতা ছেড়ে পালাতে হয়েছে। এমনকি দুপুরের ভাতও খেতে পারেনি। আমরা যদি একই কাজ করি তাহলে আমাদের একই পরিণতি হবে বলে নেতাকর্মীদের হুঁশিয়ার করেন। তিনি বলেন, অতি বৃষ্টির কারণে তালা উপজেলার অধিকাংশ জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এসব এলাকায় বোরো চাষ না হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এসব এলাকার কৃষকরা যাতে বোরো চাষ করতে পারেন সে জন্য আগামী এক মাসের মধ্যে পানি সরানোর ব্যবস্থা করা হবে।
তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সহ-সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মেয়াজান আলী মোড়ল ও উপজেলা যুবদরে সভাপতি মির্জা আতিয়ার রহমান।
উপস্থিত ছিলেন- উপজেলা যুবদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক স ম ইয়াছিন উল্লাহ, সাধারণ সম্পাদক মোস্তাফা মহাসিন মন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম, উপজেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমানসহ উপজেলা ও স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বেনাপোলে বিএনপির ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের আলোচনা ও মতবিনিময় সভা
বেনাপোল প্রতিনিধি
বেনাপোলের গাতিপাড়া গ্রামে আজ রোববার বিকেলে বিএনপির ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের এক আলোচনা সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বেনাপোল ্ ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, যুব দলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি আলহাজ¦ নুরুজ্জামান লিটন, বিশেষ অতিথি ছিলেন বেনাপোল পৌর বিএনপির সাধারন সম্পাদক আবু তাহের ভারত।
বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান, শার্শা থানা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, বেনাপোল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আবুল কাশেম, শার্শা থানা কৃষকদলের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম,পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, শার্শা থানা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম চয়ন, বেনাপোল পৌর ছাত্রদলের সভাপতি অরিফুল ইসলাম আরিফ, বিএনপি নেতা আ: রহিম, সাংবাদিক কামাল বিশ^াস, তবিবর রহমান তবি, মন্টু, রাইটার , মহিউদ্দিন ও জুলু প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, সময় এসছে আমাদের দেশে আইনের শাসন,ন্যায় বিচার, জনগনের ন্যায্য ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
আশাশুনিতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দোয়া
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রোববার সকাল ১০টায় আশাশুনি হাফিজিয়া মাদ্রসা প্রাঙ্গনে উপজেলা যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম টোকনের সভাপতিত্বে দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়ানুষ্ঠান পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক আসিফুর রহমান তুহিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুগ্ম-আহবায়ক শাহরিয়ার জামান, সদস্য সচিব জাকির হোসেন বাবু (শে.বা.), সদর ইউনিয়ন বিএনপি সভাপতি আবু হেনা মোস্তফা কামাল। স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুজ্জামান আশিকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, যুবনেতা খালিদুজ্জামান টিপু, আবুল হাশেম, জিয়া পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রুমি, বিএনপি নেতা আশরাফুজ্জামান মুকুল, হেলালুজ্জামান হেলাল, আবু সাঈদ সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ। আলোচনা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিগত দিনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নিহত নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন আশাশুনি হাফিজিয়া মাদ্রাসার প্রধান হাফেজ মাওঃ জাহেদ আব্দুল্লাহ। উল্লেখ্য, আজ সোমবার আশাশুনি বাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করার ঘোষণা দেন নেতৃবৃন্দ।
চুয়াডাঙ্গায় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা
দামুড়হুদা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টাঢ চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা পুলিশ, চুয়াডাঙ্গার আয়োজনে এ অপরাধ পর্যালোচনা সভার সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা।এসময় সেপ্টেম্বর/২৪ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ পর্যালোচনা সভায় মামলা নিষ্পত্তি, নিয়মিত মামলায় আসামি গ্রেফতার, ওয়ারেন্ট তামিল, রাত্রিকালীন ডিউটি, হোন্ডা মোবাইল, জাল টাকা/অজ্ঞানপার্টি/মলমপার্টি চক্র গ্রেফতার, অবৈধ অস্ত্র-গুলি, মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য উদ্ধার, ভাড়াটিয়া তথ্যফরম পূরণ, আইন-শৃঙ্খলা রক্ষাসহ যেকোনো অপ্রীতিকর ঘটনা/গুজব রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।পরে পুলিশ সুপার সকল অফিসার ও ফোর্সের অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সাথে যথাযথভাবে পালনের আহ্বান জানান।এ অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ দারগারভিটায় জমি দখলের চেষ্টা ও ভাংচুর
স্টাফ রিপোর্টার
আদালতের আদেশ উপেক্ষা করে জমি দখলের অসৎ উদ্দেশ্যে উচ্ছেদ অভিযান, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। রোববার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেস ক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে এই অভিযোগ করা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন লবণচরার দরগাপাড়া পূর্ব মোহাম্মদনগর এলাকার মো. কামরুল ইসলামের স্ত্রী রাশিদা পারভিন।
তিনি বলেন, আমার মা মনজুয়ারা বেগম লবনচরা থানাধীন আলুতলা মৌজায় ৪ কাঠা জমি ২০১৯ সালের সেপ্টেম্বর হেবার রেজিস্ট্রি করে দেন। আমি এই জমিতে সেমি পাঁকা টিন সেড ঘর তৈরী করে বসবাস করছিলাম।
সম্মেলনে তিনি বলেন, আমার প্রতিবেশী আব্দুস সালাম এর বিরুদ্ধে জামিজমা নিয়ে বিরোধের কারনে জামাল হোসেন ও ডাঃ রমজান আলী আদালতে দেওয়ানী মামলা নং- ১৩৪/২০১৭ দায়ের করেন। মামলায় আদালত ২০১৯ সালের ২৮এপ্রিল রায় প্রদান করেন এবং ৫মে জামাল হোসেন, ডাঃ রমজান আলীর পক্ষে ডিক্রী প্রদান করে জমি উচ্ছেদ জারি করেন। উচ্ছেদ পরোয়ানার প্রেক্ষিতে ২৩ অক্টোবর বিকেল ৩টায় আব্দুস সালামের বাড়ী আব্দুস সালামকে উচ্ছেদ করার পর লোহার রড, শাবল, কোদাল, দা, লাঠি অস্ত্রে সজ্জিত হয়ে আমার বসত বাড়ীতে প্রবেশ করে বাড়ি ভাংচুর ও লুটপাট করে। এসময় বিশ লাখ টাকার ক্ষতি করে। আমার মেয়ে ফারহানা ইসলাম ও ভাই মোজাফারুল আমিন বাধা দিতে গেলে তারা মারমুখি আচরন করে এবং জীবন নাশের হুমকি দেয়। আমার ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ দশ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। তারা ২৩ অক্টোবর বিকেল ৩টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত পর্যন্ত তান্ডব চালায়। এসময় উপস্থিত আদালতের প্রসেস সার্ভার গন ও পুলিশ নিরব ভূমিকা পালন করেন। তিনি ন্যায় বিচার দাবি করেন।
আড়ংঘাটায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ আহত ৬;গ্রেফতার ১
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর আড়ংঘাটা থানার শলুয়া বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতে দুই গ্রুপের সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। গুরুতর আহতরা খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আড়ংঘাটা থানায় মামলা হয়েছে । আহতরা হলো সাজু , নাজিম, বিএম আবু তালহা, মোঃ ফেরদৌস হাসান। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে বাজারে কিছু বুঝে ওঠার আগেই দুই গ্রুপের ভিতরে সংঘর্ষ তৈরি হয়। এ সময়ে অনেকেই গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। এলাকাবাসি জানান পুর্বের শত্রুতার কারনে ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী আড়ংঘাটা দক্ষিণপাড়া নিবাসী বাবু শেখ জানান, আমার ছেলেকে কে বা কারা শলুয়া বাজারে আটকে রেখেছে সেই খবর শুনে আমি ও আমার ছোট ভাই ঘটনাস্থলে যাই, সেখানে পৌঁছানোর কিছু বুঝে ওঠার আগেই আমাদের উপর ৫০/৬০ জন দেশীয় অস্ত্র ও রড, লাঠি সোটা নিয়ে আমাদের উপর হামলা করে। যার কারণে আমরা গুরুতর আহত অবস্থায় দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করি। শলুয়া বাজার থেকে বাইপাস মোড় আসলে আমাদের দেখে সাধারণ লোক গাড়িতে নিয়ে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আসে।
আড়ংঘাটা থানা অফিসার ইনচার্জ মোঃ হেলাল উদ্দিন জানান, এ ঘটনায় বাবু শেখ বাদী হয়ে থানা মামলা দায়ের করেছেন। যার নাম্বার ৯ তাং ২৭/১০/২০২৪ইং। মামলার এজাহার ভুক্ত আসামি শলুয়া বাজারের দুলাল সরকারের ছেলে ইমন সরকারকে আটক করা হয়েছে। এই ছাড়াও বাকি আসামিদের গ্রেফতারে জন্য অভিযান অব্যাহত রয়েছে।
মোংলায় সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ
মোংলা প্রতিনিধি
সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মোংলা থানায় সদ্য যোগদান করা ওসি মোঃ আনিসুর রহমান। রবিবার (২৭অক্টোবর) সন্ধ্যায় তার কক্ষে এই সৌজন্য স্বাক্ষাতে মিলিত হন প্রেস ক্লাবের সাংবাদিকেরা। এ সময় উপস্থিত ছিলেন, মোংলা প্রেস ক্লাবের সভাপতি দৈনিক জনকণ্ঠের আহসান হাবিব হাসান, সাধারণ সম্পাদক ভোরের কাগজের মোঃ হাসান গাজী, সাবেক সাধারণ সম্পাদক যুগান্তর ও মাছরাঙা টিভির আমির হোসেন আমু, এনটিভি ও দৈনিক বাংলার আবু হোসাইন সুমন, একুশে টিভি ও বাংলা ট্রিবিউনের আবুল হাসান, গাজী টিভির মনিরুল ইসলাম দুলু, একাত্তর টিভির এনামুল হক, আর টিভির সোহাগ মোল্লা, প্রেস ক্লাবের সহ-সভাপতি ও দিনকালের একরামুল হক, সাংগঠনিক সম্পাদক সময়ের কন্ঠের ওমর ফারুক, কোষাধ্যক্ষ ও দক্ষিণাঞ্চল প্রতিদিনের শফিকুল ইসলাম শান্ত, নির্বাহী সদস্য ও পূর্বাঞ্চলের নুর আলম শেখ, আমার সংবাদ ও মোংলা টাইমসের চেয়ারম্যান হাফিজুর রহমান, খবরপত্রের ইলিয়াস হোসেন ও থানার সেকেন্ড অফিসার মনিরুল ইসলাম।
এ সময় সাংবাদিকেরা নবাগত ওসি আনিসুর রহমানকে মোংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও অপরাধমূলক কর্মকাণ্ডে কঠোর হস্তে দমন করার পরামর্শ দেন। এছাড়া শহরে মাদকের ভয়াবহতা শূন্যের কোঠায় আনতেও পরামর্শ দেন তারা।
ওসি আনিসুর রহমান গত১৬ অক্টোবর মোংলা থানায় যোগদান করেন। এর আগে তিনি চট্টগ্রামের পতেঙ্গা থানায় ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বাড়ী মাগুরায়।
খুমেক হাসপাতালে ডেংগু রোগিদের জন্য আলাদা ওয়ার্ডের দাবি বৃহত্তর আমরা খুলনাবাসীর
খবর বিজ্ঞপ্তি
সারাদেশে ডেংগু রোগি আশংকা জনকহারে বৃদ্ধি পাচ্ছে। খুলনায় তার ব্যতিক্রম নয়, চলতি বছর খুমেক হাসপাতালেই চিকিৎসা দেয়া হয় ৫৬৫ জন। এ বছরই এ হাসপাতালে ডেংগুতে ১১ জনের মৃত্যু হলেও গত চারদিনে ৪ চার জন ডেংগু রোগি মৃত্যুতে উদ্ধেক জানিয়েছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ।
খুমেক হাসপাতালে মেডিসিন বিভাগের একাধিক ওয়ার্ড থাকলে ও ডেংগু রোগিদের জন্য কোনো ওয়ার্ড না থাকায় ক্ষোভ প্রকাশ করেন নেতৃবৃন্দ। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একই ওয়ার্ডে অন্যান্য রোগীর সাথে ডেংগু রোগীদের চিকিৎসা দেওযায় রোগীসহ অন্যান্যরা ভীত হওয়ায় ডেংগু রোগী চিকিৎসা বিঘ্নিত হচ্ছে। দ্রুতই ডেংগু রোগিদের জন্য আলাদা ওয়ার্ড স্থাপনের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি আহব্বান জানিয়েছেন নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা হলেন সংগঠণের সভাপতি ডা. মো. নাসির উদ্দিন, মাজেদা খাতুন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, জি এম মহিউদ্দিন, এড. কাজি আমিনুল ইসলাম মিঠু, মো. কামরুল ইসলাম কামু, মুন্সি আহমেদ হোসেন, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মদ আলী, এম এ জলিল, মো. কামরুল ইসলাম ভুট্রো, কাওসারি জাহান মঞ্জু, সাংগাঠনিক সম্পাদক মো. সাকিল আহমেদ রাজা, আ. রাজ্জাক, শেখ শহিদুল ইসলাম, মো. আরিফ আহমেদ, মো. জিসান রহমান, শেখ রফিকুল ইসলাম রফিক, মো. ইকবাল হোসেন তোকা, আ.মান্নান মুন্নাফ, মো. জয়নাল আবেদিন, ডা. মোস্তাফিজার রহমান বাচ্চু, মনিরুজ্জামান মিলন, মো. জাভেদ আক্তার, মো. আলাউদ্দিন, মো. মিকাইল হোসেন, মো. আবু বক্কার, মো. আজমল হোসেন প্রমুখ।
দাকোপে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
দাকোপ প্রতিনিধি
নানা আয়োজনে খুলনার দাকোপে জাতীয়তাবাদী যুব দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার বেলা ১২ টায় দাকোপ উপজেলা বিএনপির কার্যালয় চত্বরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচী শুরু হয়। দাকোপ উপজেলা যুবদলের আহবায়ক অমল গোলদারের সভাপতিত্বে এবং সদস্য সচীব আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনায় পালিত কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নাহিদুজ্জামান জনি। এরপর এক বর্ণাঢ্য র্যালী চালনা বাজার প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয় চত্বরে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন খুলনা জেলা যুবদলের সাবেক সহসভাপতি মোঃ আইয়ুব মোল্যা, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি আঃ মান্নান মিস্ত্রি, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আফজাল ফরাজী, পিয়ারুল ইসলাম রিপন, হাবিবুর রহমান বেলাল, জেলা যুবদলনেতা তৌহিদুর রহমান শান্ত, আমির হোসেন, মোস্তফা খালিদ, রুবেল মীর, মিরাজ হোসেন। বক্তৃতা করেন চালনা পৌরসভা যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন, সদস্য সচীব হাসমত খলিফা, উপজেলা যুগ্ম আহবায়ক গাজী ফয়সাল আলম, এস এম ফজলুল করিম, আফজাল হোসেন, গাজী তরিকুল ইসলাম, কাঞ্চন শেখ, আমিনুর রহমান রনি, নুর ইসলাম, সুধাম মন্ডল, যুবনেতা দোলোয়ার ফরাজী, খোকন সানা, আজমল গাজী, আলাউদ্দিন বনি, ছাব্বির রহমান শেখ, তাইজুল ইসলাম, রসুল শিকারী, রকিব সানা, পিরালী সানা, টুটুল হোসেন, খোকন গাজী, মাসুম হাওলাদার, মনির হোসেন, সেলিম শেখ, হাসান শেখ, বনি আমিন, ইয়াসিন গাজী প্রমুখ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্ত, খুলনা ও কে এম এস এস এর উদ্যোগে মাদক বিরোধী আলোচনা
খবর বিজ্ঞপ্তি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খুলনা, কে এম এস এস, খুলনা ও খুলনা জিলা স্কুলের যৌথ উদ্যোগে গতকাল সকাল ১১.০০ ঘটিকায় খুলনা জিলা স্কুল এর অডিটরিয়ামে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের ভূমিকা শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খুলনা জেলার উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ হুসাইন শওকত, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, খুলনা। প্রবন্ধ উপস্থাপন করেন প্রভাষক মোঃ মতিউর রহমান, নর্দান ইউনিভার্সিটি (এনইউবিটিকে), খুলনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লা মোকছেদ আলী, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) খুলনা জিলা স্কুল, রোটারিয়ান আফরোজা আক্তার মঞ্জু, নির্বাহী পরিচালক, কে এম এস এস খুলনা, এ্যাডভোকেট শেখ সেলিম আল আজাদ, পি পি, দূর্নীতি দমন কমিশন, খুলনা জজ কোর্ট, খুলনা, এ্যাডভোকেট চৌধুরী তৌহিদুর রহমান তুষার, বিশিষ্ট সমাজ সেবক ও সিনিয়র আইনজীবী, খুলনা জজ কোর্ট, খুলনা, শেখ রেজাউল করিম, সহকারী প্রধান শিক্ষক, খুলনা জিলা স্কুল। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ও সঞ্চালনায় ছিলেন মানবতাবাদী এ্যাডভোকেট শেখ অলিউল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- মাদক মুক্ত সমাজ গঠন করতে হলে পরিবার থেকে কোমলমতি শিশুদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং মাদকের কুফল সম্পর্কে জন সচেতনতা সৃষ্টি করতে হবে।
যশোরে জলাবদ্ধ ভবদহে বিএনপির লংমার্চ ও গণসমাবেশ
যশোর অফিস
যশোর-খুলনার ৫ উপজেলার জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধাণের দাবিতে ভবদহ স্লুইসগেট অভিমুখে লংমার্চ ও গণসমাবেশ কর্মসূচি পালন করেছে বিএনপি। জেলার অভয়নগর, মণিরামপুর ও কেশবপুর উপজেলা বিএনপির আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
রবিবার দুপুর থেকে অভয়নগর, মণিরামপুর ও কেশবপুর উপজেলা থেকে বিএনপির হাজার হাজার নেতা-কর্মী ভবদহ স্লুইস গেটের দিকে বাসে, ট্রাকে, নসিমন, করিমনে এবং পায়ে হেঁটে লংমার্চে অংশ নেন। বিকেলে গণসমাবেশস্থল ভবদহ কলেজ সংলগ্ন মাঠ ও আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়।
গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ভবদহ জলাবদ্ধতা সমস্যাকে পুঁজি করে বিগত আওয়ামী লীগ সরকার কোটি কোটি টাকা লুটপাট করেছে। সমস্যার কোন সমাধান হয়নি। বরং সমস্যা আরও জটিল আকার ধারণ করেছে। অমিত বলেন, আগামি দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভবদহ জলাবদ্ধতা সমস্যা সম্পর্কে অবহিত। তিনি সুযোগ পেলে ভবদহ এলাকার সমস্যা সরেজমিনে পরিদর্শনের ইচ্ছা প্রকাশ করেছেন। একই সাথে আগামিতে সরকার গঠন করতে পারলে স্থানীয়দের সাথে নিয়ে ভবদহ জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের ব্যবস্থা করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি শহীদ মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে গণসমাবেশে জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান খান, কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ, অভয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম হায়দার ডাবলুসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু
শ্যামনগর প্রতিনিধি
২৭ অক্টোবর আনুমানিক বিকাল ৫ টার দিকে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এর দূর্গাবাটী গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পশুপতি মন্ডলের স্ত্রী পার্বতী রানী মৃত্যুবরণ করে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বাড়িতে কেউ না থাকায় বিকালে রান্নাঘরে গরুর খড় কাটা মেশিনের পাশ থেকে খড় নিয়ে গরুর গোয়ালে দেওয়ার সময় ঘটে এমন দুর্ঘটনা।
আরও জানা যায়, খড় কাটা মেশিনে ব্যবহৃত বিদ্যুতের লাইনটি নিরাপদ না হওয়ায় হাত দেওয়ার সাথে সাথে শর্ট করে ওয়ালের সাথে ধাক্কা দিয়ে খড় কাটা মেশিনের উপর ফেলে দেয় যেখানে ঐ লাইন খড়কাটা মেশিনের সাথে এ্যাড হয়ে যায়।
পরে প্রতিবেশিদের নজরে পড়লে মেইন সুইচ বন্ধ করে পার্বতী রানীকে মৃত অবস্থায় উদ্ধার করে।
থানা পুলিশকে জানানো হয়েছে।রিপোর্ট লেখা পর্যন্ত কোন পুলিশ সদস্য ঘটনাস্থলে এসে পৌঁছাননি।
৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সুবিধাবঞ্চিতদের ফি মেডিকেল সেবা প্রদান ও ঔষধ বিতরণ করেছে যুবদল
খুলনাঞ্চল ডেস্ক
যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিভিন্ন স্থানে সুবিধাবঞ্চিতদের ফি মেডিকেল সেবা প্রদান ও ঔষধ বিতরণ এবং আলোচনা সভা সহ নানা আয়োজন করেছে যুবদল।
॥ খুলনা জেলা যুবদল ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় খুলনার গণমানুষের নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের সার্বিক তত্ত্বাবধানে খুলনা জেলা যুবদলের উদ্যোগে জিরোপয়েটে সমাজের সুবিধাবঞ্চিত জনসাধারনের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করে। অনুষ্ঠান উদ্বোধন করেন খুলনা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শেখ নাদিমুজ্জামান জনি ও সভাপতিত্ব করেন জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আইয়ুব হোসেন মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রী, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মমিনুর রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন, আফজাল ফরাজী, হাবিবুর রহমান বেলাল, রুপসা থানা যুবদলের সদস্য সচিব রুবেল মীর, বটিয়াঘাটা থানা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সী, তৌহিদুর রহমান শান্ত, আমির হোসেন, জুয়েল আকন, মোস্তফা খালিদ, কামরুল শিকদার, শফিক মোল্লা, খাইরুল রাজু, মো: রাসেল শেখ, রিয়াজ শেখ প্রমূখ।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে খুলনা জেলা যুবদলের অন্তর্গত বিভিন্ন থানা ও পৌরসভা যুবদলের আয়োজনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরন করে বটিয়াঘাটা, দাকোপ, ডুমুরিয়া ও পাইকগাছায় অনুষ্ঠান উদ্বোধন করেন খুলনা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শেখ নাদিমুজ্জামান জনি।
॥ খুলনা মহাগর যুবদল ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচি ফ্রি- মেডিক্যাল ক্যাম্প খুলনা মহানগর যুবদলের উদ্যোগে, কেন্দ্রীয় বিএনপির ছাত্র-বিষয়ক সম্পাদক ও খুলনা ৩ আসনের ধানের শীষের কান্ডারী গণ-মানুষের প্রিয় নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের সার্বিক সহযোগিতায় দৌলতপুর থানার অন্তর্গত বেবিট্যাক্সি স্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত হয়। রবিবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় অনুষ্ঠিত মেডিক্যাল ক্যাম্পে উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কাজী নেহিবুল হাসান নেহিম, দৌলতপুর থানা বিএনপির আহ্বায়ক এম মুর্শিদ কামাল, সদস্য সচিব শেখ ইমাম হোসেন, ইঞ্জি. নুর ইসলাম বাচ্চু, মোঃ সাইফুল ইসলাম সান্টু, আব্দুল আজিজ সুমন, ডাঃ আক্তারুজ্জামান(চর্ম যৌন), ডাঃ আবু জাফর সালেহ (নাক,কান, গলা), ডাঃ মোস্তফা কামাল, ডাঃ আবুল কালাম আজাদ (হৃদরোগ), ডাঃ মাসুদ সাত্তার (সার্জারী), ডাঃ আবু বকর সিদ্দিক (সার্জারী), ডাঃ তারেক মোহাম্মদ শাহাজান (চর্ম ও যৌন), ডাঃ খাঁন আরিফুল হক, ডাঃ শেখ কামরুল হুদা নিশান (আই,এম,ও), ডাঃ তরিকুল ইসলাম টিটো, ডাঃ মিনহাজুল ইসলাম, ডাঃ শেখ আসাদুজ্জামান অয়ন, ডাঃ এস,আই,এম ইমন, ডাঃ শেখ রাগীর রায়হান, ডাঃ তানজিমুর রহমান, ডাঃ মুনমুন গুহ, যুবদল নেতা মোল্লা সোহেল, মোহাম্মদ হোসেন, মোঃ মনিরুজ্জামান মনি, এম এম জসিম প্রমুখ নেতৃবৃন্দ।
॥ ডুমুরিয়া উপজেলা যুবদল ॥
ডুমুরিয়া উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কেক কাটা,ফ্রী মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার দুপুরে উপজেলা বাস¯ট্যান্ড শহীদ মোল্যা সিরাজ মঞ্চে উপজেলা যুবদলের সদস্য সচিব মোল্যা মশিউর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাদিমুজ্জামান জনি। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান বেলাল,ইয়ারুল ইসলাম রিপন,মমিনুর রহমান সাগর ও জেলা ছাত্রদলের সভাপতি মান্নান মাঝি। যুবদল নেতা খান আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সোহাগ গোলদার, পারভেজ গাজী,গাজী আব্দুল আজিজ, রিপন হালদার, আনিস শেখ, রবিউল ইসলাম, আব্দুল হক লিটন, মেহেদি হাসান রাসেল, খালেদ সামিন, আসলাম খান, লিপু খান, সরদার কবিরুল ইসলাম, জামিনুর রহমান, মাসুম আকুঞ্জি, ইমরান হোসেন, সরোয়ার হোসেন, আবদুল কাদের, ইলিয়াস মোল্লা, শেখ ফয়সাল হোসেন, বাবু গাজী, হাসান সেখ, শাহিনুল ইসলাম ফকির, শাম্মি মোল্লা, রহমতুল্লাহ আকুঞ্জি, ইমরান হোসেন, খান মফিজুর রহমান, শরিফুল ইসলাম আকুঞ্জি, মতিউর রহমান, মিজান গাজী, তারক চন্দ্র মন্ডল, বিরেশ্বর মন্ডল, জুয়েল শেখ, উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা শেখ হাফিজুর রহমান, শেখ ফরহাদ হোসেন, আব্দুর রব আকঞ্জি, খান জিয়াউর রহমান জীবন প্রমুখ। সকাল থেকে ফ্রি মেড়িকেল ক্যাম্পেইন ও ঔষধ দেওয়া হয়।
॥ কয়রা উপজেলা যুবদল ॥
খুলনার কয়রায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে। কয়রা উপজেলা যুবদলের আয়োজনে রোববার (২৭অক্টোবর) সকাল ৯ টায় মদিনাবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপন করা হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপনের জন্য গাছের চারা বিতরণ করা হয়। এরআগে সকল ১০টায় কয়রা সদরের একটি র্যালী অনুষ্ঠিত হয়।
র্যালী পরবর্তী আলোচনা সভায় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এম হাসান বলেন, আমরা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে অযথা টাকা খরচ না করে সেই টাকা দিয়ে জনগনের সেবায় বৃক্ষরোপন করেছি। বাংলাদেশি জাতীয়তাবাদ , জনগনের গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে উৎপাদনমুখী রাজনিতির মাধ্যমে যুব শক্তিকে কর্ম শক্তিতে রুপান্তরিত করার লক্ষ্য নিয়ে ১৯৭৮ সালে এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলের প্রধান এই অঙ্গসংগঠনটি প্রতিষ্টা করেন। আমাদেরকে সকলের মন জয় করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলহাজ্ব আবু সাঈদ বিশ্বাস, বিএনপি নেতা সরদার মতিয়ার রহমান, কোহিনুর আলম, শেখ সালাহউদ্দীন লিটন, আবুল বাসার ডাবলু, যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক ইসানুর রহমান, আকবর হোসেন, মাসুদুর রহমান, আছাদুল ইসলাম, আনারুল ইসলাম ডাবলু, দেলোয়ার, তরিকুল , ইমরান কালাম আজাদ শেখ, আছাফুর, সোহাগ, আশরাফুল ,আজিবর, মফিজুল, তৈয়েবুর, আসমাতুল্লাহ, আলিম, পলাশ, জলিল, তপন কুমার। যুবদলের সাবেক জেলা সহ দফতর সম্পাদক তানভীর স্বেচ্ছাসেবক দলের জেলা সহসভাপতি নুরুল ইসলাম খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডি এম হেলালউদ্দীন সাবেক ছাত্রদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ কাজলছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ সদস্য সচিব মাহমুদ হাসান, ছাত্রদল নেতা ইমরান, আলাউদ্দীন ,মেহেদি, রানা, আরিফুল, সাইফুল, জুবায়ের, আছাফুর, লিটন প্রমুখ।
॥ দিঘলিয়া উপজেলা যুবদল ॥
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে দিঘলিয়া উপজেলা যুবদলের পক্ষ থেকে সামাজিক বনায়ন বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ কুদরত -ই-এলাহী স্পিকার এর সভাপতিত্বে সদস্য সচিব খন্দকার ফারুক হোসেনের সঞ্চালনায় গতকাল সকাল ১১টায় দিঘলিয়া উপজেলা কবি কৃষ্ণচন্দ্র মজুমদার ইনস্টিটিউটতে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে ও সামাজিক বনায়ন বৃক্ষরোপ কর্মসূচি পালন করাহয়। এসময় উপস্থিত ছিলেন , জেলা যুবদল নেতা মহম্মদ রাসেল আহমেদ নাসিম, শহিদুল ইসলাম ছোট, মোল্লা মাহমুদুল হাসান মিঠু, কেএম মোবারক হোসেন, মোল্লা নাজমুল হক,মোল্লা মনিরুজ্জামান, আসাদুজ্জামান নূর, আব্দুল কাদের জনি, মোঃ আসাবুর রহমান, মোহাম্মদ আলী টুটুল,গোলাম হোসেন, মোহাম্মদ সোহেল শেখ, ওয়াফিউজামান শুভ, মোঃ মনিরুল ইসলাম খান মুরাদ হোসেন, বখতিয়ার আহসান, সোহেল জাফর মইন, মোল্লা ইমদাদুল হক, আলী হোসেন, মফিজুর রহমান মনি, হাবিবুর রহমান হবি, মোল্লা আকিব উদ্দিন, আবু রায়হান জিনিয়াস, আজিজুর রহমান, মফিজ মোল্লা, জামির হোসেন সোহাগ ব্যাপারী, রাজু ব্যাপারী, শেখ সাকিব, ও ইমরান হোসেন প্রমুখ।
॥ দাকোপ উপজেলা যুবদল ॥
নানা আয়োজনে দাকোপে জাতীয়তাবাদী যুব দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার বেলা ১২ টায় দাকোপ উপজেলা বিএনপির কার্যালয় চত্বরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচী শুরু হয়। দাকোপ উপজেলা যুবদলের আহবায়ক অমল গোলদারের সভাপতিত্বে এবং সদস্য সচীব আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনায় পালিত কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নাহিদুজ্জামান জনি। এরপর এক বর্ণাঢ্য র্যালী চালনা বাজার প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয় চত্বরে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন খুলনা জেলা যুবদলের সাবেক সহসভাপতি মোঃ আইয়ুব মোল্যা, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি আঃ মান্নান মিস্ত্রি, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আফজাল ফরাজী, পিয়ারুল ইসলাম রিপন, হাবিবুর রহমান বেলাল, জেলা যুবদলনেতা তৌহিদুর রহমান শান্ত, আমির হোসেন, মোস্তফা খালিদ, রুবেল মীর, মিরাজ হোসেন। বক্তৃতা করেন চালনা পৌরসভা যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন, সদস্য সচীব হাসমত খলিফা, উপজেলা যুগ্ম আহবায়ক গাজী ফয়সাল আলম, এস এম ফজলুল করিম, আফজাল হোসেন, গাজী তরিকুল ইসলাম, কাঞ্চন শেখ, আমিনুর রহমান রনি, নুর ইসলাম, সুধাম মন্ডল, যুবনেতা দোলোয়ার ফরাজী, খোকন সানা, আজমল গাজী, আলাউদ্দিন বনি, ছাব্বির রহমান শেখ, তাইজুল ইসলাম, রসুল শিকারী, রকিব সানা, পিরালী সানা, টুটুল হোসেন, খোকন গাজী, মাসুম হাওলাদার, মনির হোসেন, সেলিম শেখ, হাসান শেখ, বনি আমিন, ইয়াসিন গাজী প্রমুখ।
॥ বটিয়াঘাটা উপজেলা যুবদল ॥
বটিয়াঘাটা উপজেলা যুবদলের উদ্যোগে ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী কর্মসূচি অংশ হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপন স্থানীয় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাদিমুজ্জামান জনি। বিশেষ অতিথি জেলা যুবদলের সহ-সভাপতি মোল্লা আউয়ুব হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মান্নান মিস্ত্রী, মোমিনুর রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন,আল আমিন আঁকন, আফজাল ফরাজী, শফিক মোল্লা,বেলাল হোসেন, কবির আঁকন, বিশ্বজিৎ বিশ্বাস, সদর যুবদল নেতা শফিকুল ইসলাম, সোহাগ শেখ, আল মামুন শেখ, রাশেদ গাজী, হাফিজ সরদার রতন রায়, সৈকত হালদার, জাহিদ হাওলাদার, আল আমিন শেখ, সুমন হাওলাদার, অপু মল্লিক, ওবায়দুর রহমান সাজু, নজরুল ইসলাম নজু প্রমূখ। অপরদিকে বিকাল ৪টায় একই স্থানে যুবদলের পক্ষ থেকে সামাজিক বনায়ন বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় উপজেলা যুবদলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক নিরুর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আজমল হোসেন লিটন হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সুলতান মাহমুদ, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এজাজুর রহমান শামীম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা সুদীপ্ত মল্লিক, জেলা যুবদলের সাবেক যুগ্ম- সম্পাদক মোঃ আরিফুজ্জামান দুলু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহারিয়ার বাপ্পী,ছাত্রদলের আহ্বায়ক শাকিব হুসাইন, মনিরুল ইসলাম মিন্টু, জুয়েল বিশ্বাস,তুরান হোসেন রানা, শাইফুল ইসলাম, এস এম শাকিল, সাহেব আলী, আক্তারুল, পারভেজ মোল্লা, মোঃ কামরুল ইসলাম, বাদল হাওলাদার, মোঃ শহিদুল ইসলাম, লিটন হাওলাদার প্রমুখ। অনুষ্ঠান শেষে সকলের মাঝে ফলজবৃক্ষের চারা বিতরন করা হয়।
॥ পাইকগাছা উপজেলা যুবদল ॥
পাইকগাছায় জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। রোববার সকালে পুরাতন পরিবহন কাউন্টার চত্বরে উপজেলা যুবদলের আহবায়ক তৌহিদুজ্জামান মুকুল এর সভাপতিত্বে ও সদস্য সচিব সাবেক কাউন্সিলর ইমরান সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা এসএম এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আসলাম পারভেজ, সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, কামাল আহমেদ সেলিম নেওয়াজ, কাজী সাজ্জাদ আহমেদ মানিক। বক্তব্য রাখেন ইউনুস মোল্লা, জিএম রুস্তম, আমিনুল ইসলাম বজলু, আনারুল ইসলাম, রাজিব নেওয়াজ, আবু তালেব, ফয়সাল রাশেদ সনি, দীপংকর বাবু, বাবু মীর, রবিউল ইসলাম, হারুন অর রশীদ, রাসেল হোসেন রাজা, সোহেল আহমেদ, সাদ্দাম হোসেন, নাজমুল হোসেন বাপ্পি, এসকে বাবু, লিটন ও কাদের। অনুষ্ঠান শেষে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
॥ ইন্দুরকানী উপজেলা যুবদল ॥
ইন্দুরকানীতে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূতি অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা যুবদলের আয়োজনে বিএনপি কার্যালয়ে যুবদল সভাপতি মোঃ আতিকুর রহমান (আতিক) এর সভাপতিত্বে সদস্য সচিব খায়রুল ইসলাম লাভলুর সঞ্চালনায় ফ্রি-মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা প্রদান করেন ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আঃ কাদের। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ফরিদ আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক এইচ, এম ফারুক হোসাইন, যুবদল নেতা মোঃ মেহেদী হাসান মহারাজ, স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মোঃ জুয়েল রানা, ছাত্রদল সভাপতি মোঃ আল-আমিন, সাধারণ সম্পাদক মোঃ সাদিকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মোঃ রাকিবুল ইসলাম সহ বিএনপি ও এর অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
॥ কেশবপুর উপজেলা যুবদল ॥
যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও থানা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
গতকাল রবিবার দুপুরে পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান বিশ্বাসের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্ রাখেন পৌর বিএনপি’র সভাপতি সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, থানা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক,পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম ও যুবদল নেতা আব্দুল গফুর। আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও জননেতা তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আরিফ হোসেন। সবশেষে পৌর যুবদলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও পৌর এলাকারয় বৃক্ষরোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের আহ্বায়ক খায়রুল ইসলাম, সদস্য সচিব মনিরুল ইসলাম, পৌর যুবদল নেতা বিল্লাল হোসেন, সুজন রহমান, নয়ন হোসেন, মাহবুবুর রহমান, মহিদুল ইসলাম, ইলিয়াস হোসেন, বিপ্লব হোসেন শাহারিয়ার হোসেন, ইকরাম হোসেন ইকবাল হোসেন, হাফিজুর রহমান, পৌর ছাত্রদল নেতা আশিকুর রহমান, ইকরামুল, সাব্বির হোসেন, মাসুম, শিমুল, মাসুম বিল্লাহ, শরিফুল ইসলাম, আসাদুল ইসলাম প্রমুখ।
॥ ঝিনাইদহ যুবদল ॥
সেচ্ছায় রক্তদান, এতিমদের মাঝে খাবার বিতরণ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়ার মাহফিলের মধ্য দিয়ে ঝিনাইদহে দিনব্যাপী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এ উপলক্ষ্যে জেলার ৬ উপজেলায় কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বিস্তারিত কর্মসুচি পালন করা হয়। দুপুরে ঝিনাইদহ জেলা যুবদলের পক্ষ থেকে উজির আলী হাই স্কুল মাঠে সেচ্ছায় রক্তদান কর্মসুচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে শাতাধীক নেতাকর্মী সেচ্ছায় রক্ত প্রদান করেন। একই দিন দুপুরে ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা জামে মসজিদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়ার মাহফিল ও খাজুরা মাদ্রাসায় এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। বিকালে ঝিনাইদহ জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রণকের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এ্যাডঃ এম এ মজিদ, দলের সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, মুন্সি কামাল আজাদ পাননু, আব্দুল মজিদ বিশ্বাস ও আশরাফুল ইসলাম পিন্টু। আলোচনা সভায় প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি এ্যাডঃ এম এ মজিদ বলেন, দেশের গনতন্ত্র ও মানবাধিকার রক্ষায় যুবদল অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে যাবে।
॥ সাতক্ষীরা যুবদল ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবদলের আয়োজনে রবিবার (২৭ অক্টবার) দুপুর ১২ টায় শহরের সঙ্গীতা মোড়স্থ রাধানগর এলাকায় উক্ত রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ে জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা।
এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সহÍসমন্বয়ক ফরিদুজ্জামান ফরিদ, আলিমুজ্জামান আলিম, জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আহসানুল কাদির স্বপন, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ মনিরুজ্জামান প্রিন্স, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শরিফুজ্জামান সজীব, সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনসহ অন্যান্যরা।
প্রধান অতিথি এ সময় বলেন, আগামীর রাস্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক না কেটে জনসাধারনের জন্য স্বেচ্ছায় রক্তদানসহ অভিজ্ঞ চিকিৎসক দিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। যেখানে দুই শতাধিক মানুষকে বিনা খরচে চিকিৎসা সেবাসহ ফ্রি ঔষুধ প্রদান করা হয়েছে।
দিন ব্যাপী সাতক্ষীরা সদর হাসপাতালের ডাক্তার ও নার্সেদের নিয়ে উক্ত রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
॥ পিরোজপুর উপজেলা যুবদল ॥
নানা আয়োজনে পিরোজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৭ অক্টোবর) সকালে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন এর পরে সকাল ১০টা থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী করেছে জেলা যুবদল।
ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী প্রগ্রামে সার্বিক সত্তাবধানে ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো: কামরুজ্জামান তুষার, যুগ্ম আহবায়ক রিয়াজ সরদার, সালমান জাকির প্রমুখ। এসময় ডাক্তার মাহবুবা ফেরদৌস মিথুন ও ডাক্তার মো: রফিকুল ইসলাম ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের সেবা প্রদান করেন।
জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষের সেবা করার লক্ষে এই যুবদলকে প্রতিষ্ঠা করেছিলেন। আজকের তারেক রহমান এর নেতৃত্বে কেন্দ্রিয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনা মতে আমাদের এ কার্যক্রম। আজকের এই কর্মসূচী জনগনের কষ্ট লাঘবের জন্য একটি সংক্ষিপ্ত প্রগ্রামের আয়োজন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পিরোজপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী কার্যকম পরিচালনা করা হয়।
॥ মোল্লাহাট উপজেলা যুবদল ॥
মোল্লাহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবদলের আয়োজনে রবিবার সকাল সাড়ে ১০ টায় উদয়পুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ রক্ত দান ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মাসুদ রানা, প্রধান বক্তা ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার জামাল উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাহেদ আলী ও মোঃ রিয়াজুল ইসলাম মিয়া, যুবদলের সাবেক সভাপতি ইকরামুল হক সাবু।
যুবদল নেতা শেখ জিয়াউর রহমানের সার্বিক তত্ত্বাবধানে ও বিএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মোঃ মজিবর রহমান শেখ, মোঃ চান মিয়া শেখ, লিপু চৌধুরী, যুবদল নেতা শরিফুজ্জামান শিমুল, মোঃ জিয়া শেখ, মুছা আলী রেজা, মইনুল শরীফ, তাওহীদ শিকদার, ফোরকান আলী, শেখ আব্দুল্লাহ, রাসেল খান প্রমুখ।
খুলনায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের উদ্যোগ
সিন্ডিকেট রুখতে বিনা লাভের দোকান, সাশ্রয় পেয়ে খুশি ক্রেতা
স্টাফ রিপোর্টার
খুলনায় বিনা লাভের দোকানে ক্রেতারা স্বস্তি নিয়ে পণ্য কিনছেন। রবিবার (২৭ অক্টোবর) খুলনার গল্লামারী ও শিববাড়ি মোড়ের দোকানে এমন চিত্র দেখা গেছে। গল্লামারী হল রোড মোড়ে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। দোকানটি সোয়া ৯টায় শুরু হয়। আর শিববাড়ি মোড়ের দোকান শুরু হয় পৌনে ১০টার দিকে।
বিনা লাভের এ দোকানে আমদানিকৃত পেঁয়াজ ৭৫ টাকা, দেশি রসুন ২১৫ টাকা, মসুর ডাল ১০০-১০৫ টাকা কেজি, প্রতিপিস লাউ ৪০ টাকা, লালশাক ২৫-৩০ টাকা, পটল ৪০ টাকা, কাঁচা মরিচ ১৫০ টাকা, পেঁপে ২০ টাকা কেজি দরে বিক্রি করা হয়।
কিন্তু বাজারে মসুর ডাল ১২০ টাকা, দেশি পেঁয়াজ ১৩০ টাকা, রসুন ২৪০-২৬০ টাকা, লালশাক ৬০-৭০ টাকা, লাউ ছোট ও মাঝারি ৪০ টাকা, বড় ৬০ টাকা (পিস), পেঁপে ৩০-৪০ টাকা, কাঁচা মরিচ ২০০-২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
গল্লামারী পয়েন্টে সবজি কেনা শায়লা রহমান বলেন, ‘আমার মেয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। বিনা লাভের দোকানের খবর পেয়ে দেখতে আসি। দেখে ভালো লাগলো। দামও সাশ্রয়ী, যা বাজারদর থেকে কম। তাই কিছু কিনলাম।’
মো. আল আমিন নামে আরেক ক্রেতা বলেন, ‘বাজারদর থেকে এখানে অনেক কম দামে পণ্যসামগ্রী বিক্রি হচ্ছে। তাই ভালো লাগলো। কিছু কিনলাম।’
শিববাড়ি পয়েন্ট থেকে সবজি কেনা জোড়াগেটের আব্দুল খালেক বলেন, ‘বাজারদর থেকে এখানে পণ্যের দাম বেশ কম। তাই এখান থেকে সবজি কিনলাম।’ আলী হোসেন নামে আরেকজন বলেন, ‘বাজারে কাঁচা মরিচ ৬০ টাকা পোয়া। আর এখান থেকে ৪০ টাকায় পেলাম।’
শিববাড়ি মোড়ের দোকানি আরিফুল ইসলাম বলেন, ‘সিন্ডিকেট ভাঙতে আমরা জনতার পাশে থাকতে পাইকারি দরে পণ্য কিনে ওই দরেই বিক্রি করছি। আর যারা বাজারের ব্যাগ সঙ্গে আনছেন না, তাদের টোকেন শাস্তি হিসেবে ৫ টাকার ব্যগে ১০ টাকা নেওয়া হয়। পাশাপাশি পলিথিন বর্জনের জন্যও দোকান থেকে প্রচারণা চালানো হচ্ছে।’
গল্লামারী হল রোড মোড়ের দোকানি শাহীন চৌধুরী বলেন, ‘পড়াশোনার পাশাপাশি এই বিনা লাভের দোকানে সময় দেওয়ার একটাই কারণ, তা হলো জনমনে স্বস্তি ফেরানো। আর এই স্বস্তি আনা সম্ভব বাজার নিয়ন্ত্রণের মাধ্যমে। যা সফল করতে হলে বাজার সিন্ডিকেট ভাঙা জরুরি। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনার পক্ষ থেকে এই কাজটি করতে তৎপর রয়েছি।’
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর শিববাড়ি মোড় থেকে বিনা লাভের দোকান চালু হয়। সেদিন একটি পয়েন্টে ছিল। ২৭ অক্টোবর থেকে ৬টি পয়েন্টে এই দেকান চালু হয়। যা এখন থেকে নিয়মিত চলবে বলে ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনার সমন্বয়করা। এ ঘোষণা অনুযায়ী ২৭ অক্টোবর সকালে শিববাড়ি মোড় ও গল্লামারী হল রোড মোড়ে দোকান চালু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অন্য পয়েন্ট দৌলতপুর বাসস্ট্যান্ড, খালিশপুর বিআইডিসি রোড চিত্রালী মার্কেট, বয়রাবাজার মোড়, নতুনবাজার মোড়ে এ দোকান পর্যায়ক্রমে চালু করা হয়। এ পয়েন্টগুলোতে প্রতিদিন সকাল ৬টা থেকে বেলা ১১টা ও বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত পণ্য বিক্রি করার পরিকল্পনা রয়েছে শিক্ষার্থীদের। এসব পয়েন্টে ডাল, ডিম, রসুন, পেঁয়াজ, আলু, কাঁচা মরিচসহ ৩-৪ প্রকার সবজি রাখা হচ্ছে। যা সাশ্রয়ী মূল্যে বিক্রি করা হয়। সকল ধরনের ক্রেতা এসব পয়েন্ট থেকে প্রয়োজনমতো পণ্যসামগ্রী কিনতে পারছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনার বাজার নিয়ন্ত্রণ টাস্কফোর্সের সদস্য হৃদয় ঘরামী বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে “বিনা লাভের দোকান” বসানো হয়েছে। খুলনার সব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এই কার্যক্রমে অংশ নিয়েছেন। বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ভাঙতে এই উদ্যোগ। প্রথম দিন পণ্য পাওয়ায় বিলম্ব হওয়ায় দোকান চালু করতে সময় লাগে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনার সমন্বয়ক মুহিবুল্লাহ মুহিব বলেন, ‘বাজার সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম স্থিতিশীল করা আমাদের প্রধান লক্ষ্য। যতদিন বাজার স্থিতিশীল হচ্ছে না ততদিন আমাদের কার্যক্রম চালু থাকবে। হাতবদলে প্রতিটি স্তরে স্তরে দাম বৃদ্ধি পায়, তাই সরাসরি কৃষকের কাছ থেকে পণ্য আনা হচ্ছে। ইতোমধ্যে বাজারে নিত্যপণ্যের দাম কমতে শুরু করেছে। মানুষের মুখে হাসি ফুটছে, এতেই আমরা আনন্দিত। আমরা সবাই যদি সচেতন হই, তাহলে এই বাজার সিন্ডিকেট রুখে দেওয়া সম্ভব।’
দরিদ্র মানুষদের জন্য ২ টাকায় দুপুরের খাবারের আয়োজন
ঝিনাইদহ প্রতিনিধি
মাত্র দুই টাকায় দুপুরের খাবার। সেই সামান্য দুই টাকার বিনিময়ে জেলা শহরে হতদরিদ্রদের মুখে দুপুরের খাবার তুলে দিয়েছেন ঝিনাইদহের প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। রবিবার দুপুরে জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ পার্কে এ আয়োজন করা হয়। প্রতি মাসের নিয়মিত আয়োজনের দশম পর্বে ২০০ জন ভিক্ষুককে মাত্র ২ টাকায় দুপুরের খাবার ভাত, সবজি, ডাল ও মুরগির মাংস খাওয়ানো হয়। এতে খুশি অসহায় মানুষ ও ভিক্ষুকরা।
শহরের ভিক্ষুক আজিজ মিয়া মাত্র দুই টাকায় দুপুরের খাবার পেয়ে বললেন, ‘এটি আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। দুই টাকায় খাবার পাবো এটা কখনও ভাবিনি।’ এই সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আরও সংগঠন যদি এভাবে এগিয়ে আসে তাহলে গরিব অসহায় মানুষগুলোর উপকার হবে।’
সংগঠনের সাধারণ সম্পাদক এইচএম জহুরুল ইসলাম বলেন, ‘ভিক্ষুক, এতিম শিশু, শ্রমজীবী ও অসহায়রাও তাদের মতো করে আত্মসম্মান নিয়ে সমাজে বসবাস করছেন। সম্পূর্ণ ফ্রিতে খাবার দেওয়া হলে তাদের আত্মসম্মানবোধে আঘাত করা হবে। তাই আমরা সিদ্ধান্ত নিই, ফ্রিতে না দিয়ে দুই টাকায় তাদের কাছে খাবার পৌঁছে দিতে।’
স্বেচ্ছাসেবী ইঞ্জিনিয়ার আব্দুর রহমান চৌধুরী বলেন, ‘জেলা শহরের ভিক্ষুকদের এই মুখের হাসি যেন সদ্য ফোটা গোলাপের মতো।’
প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদ বলেন, ‘প্রতিনিয়ত আমাদের কত টাকা তো এদিক-সেদিক খরচ হয়। আমাদের চারপাশের অসহায়, এতিম, শ্রমজীবী ছিন্নমূল পথশিশুদের জন্য কি আমরা এই সামান্য অর্থ ব্যয় করতে পারি না? আমরা মনে করি, সমাজের পিছিয়ে পড়া এসব মানুষের সহযোগিতা করার জন্য অঢেল ধনসম্পদের চেয়ে সুন্দর মানসিকতাই বড়। এমন চিন্তা থেকে একদিন বন্ধু-বান্ধবের সঙ্গে টং দোকানের আড্ডা বাদ দিয়ে সেই টাকা ভিক্ষুক, অসহায় ইয়াতিম শিশুদের ও সুবিধাবঞ্চিতদের জন্য কিছু করার প্রতিজ্ঞা করি। তারপর থেকেই আমাদের সংগঠনের পথচলা শুরু।’
খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন– প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদ, সাধারণ সম্পাদক এইচ এম জহুরুল ইসলাম, দুই টাকায় হাসি পরিচালনা কমিটির সমন্বয়ক মেহেদী হাসান, মনিরুল ইসলাম, ওসমান গনি, ঝিনাইদহ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও ইমাম পরিষদের জেলা সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান, ইঞ্জিনিয়ার আব্দুর রহমান চৌধুরী, স্টেডফাস্ট কুরিয়ার ঝিনাইদহ জেলা ম্যানেজার আবু জাফর কামালসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সদস্যরা।
রাজধানী থেকে ইবি ছাত্রলীগ নেতা গ্রেফতার
ইবি প্রতিনিধি
সদ্য নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ফজলে রাব্বীকে (২৪) গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) রাতে বিশেষ অভিযান চালিয়ে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
গ্রেফতার ফজলে রাব্বী টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সাগরদি গ্রামের সবুজ শিকদারের ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং তিনি শাখা ছাত্রলীগের উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক।
পুলিশ সূত্রে জানা যায়, ছাত্র আন্দোলনের সময় ফজলে রাব্বী ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর হামলায় সরাসরি অংশ নেন। গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে তিনি ঢাকায় উত্তরা পশ্চিম থানা এলাকায় আত্মগোপনে ছিলেন। পরে গোপন সংবাদে ফজলে রাব্বীর অবস্থান জানতে পেরে শনিবার রাতে উত্তরার ১১ নম্বর সেক্টরের ৭ নম্বর রোডে অভিযান চালিয়ে ৩৯ নম্বর বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ওসি মুহাম্মাদ হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-ছাত্রীদের মারধরের ঘটনায় নেতৃত্বে ছিলেন ফজলে রাব্বী। আন্দোলনে তার কার্যক্রম পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
রাষ্ট্রপতিকে অপসারণে হঠকারী সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের
ঢাকা অফিস
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণে কোনো হঠকারী সিদ্ধান্ত না নিতে অন্তর্র্বতী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বেলা সাড়ে ১১টায় রাজধানীর শেরে-বাংলানগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই আহ্বান জানান।
বিএনপি মহাসচিব বলেন, এখানে আজকে শপথ নিয়েছি আমাদের যে স্বাধীনতা সেটা যেকোনো মূল্য রক্ষা করবো। ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম শেষে ৫ আগস্ট দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এই সংগ্রামে যুবদলের ভূমিকা নিঃসন্দেহে উল্লেখযোগ্য।
মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ তা স্বত্ত্বেও আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে যুবদল আগেও চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়েছে। বাংলাদেশের যারা ভালো চায় না তাদের প্রতিহত করার জন্য যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে।
রাষ্ট্রপতি অপসারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আপনাদের সঙ্গে বৈঠক করেছেন। এ বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, বিএনপির যে সর্বোচ্চ ফোরাম রয়েছে সেই ফোরামে আলোচনা হবে। আলোচনা শেষে আমাদের অবস্থান পরিস্কার করবো।
তিনি বলেন, আমরা এর আগেও বলেছিলাম গণঅভ্যুত্থানের ফসলকে ঘরে তোলার জন্য বাংলাদেশের বিপ্লবকে যদি সংহত করতে হয় তাহলে কোনো রকম হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না, সাংবিধানিক প্রক্রিয়ায় সবকিছু হওয়া উচিত বলে আমরা মনে করি। তার জন্য বেশি প্রয়োজন অতিদ্রুত নির্বাচনকেন্দ্রিক সংস্কার শেষে নির্বাচন আয়োজন করা।
নির্বাচন দেরি হলে কোনো ষড়যন্ত্রের আশঙ্কা করছেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আমরা বারবার বলছি যত দ্রুত সম্ভব নির্বাচন করা দরকার। একটি সাংবিধানিক রাজনৈতিক শক্তির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
যুবদলের সভাপতি মোনায়েম মুন্নার সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের পরিচালনায় জিয়াউর রহমানের মাজারে আরও শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ ভুলু, চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
ডিসেম্বরের মধ্যেই ভোটের রোডম্যাপ চায় বিএনপি ও সমমনারা
ঢাকা অফিস
ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার দাবি জানিয়েছে বিএনপি ও এর সমমনারা। একই সঙ্গে তারা প্রত্যাশা করছে, অন্তর্র্বতী সরকার একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবে। এটা অতি দ্রুত হবে বলেও তাদের আশা।
শনিবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সমমনা দলগুলোর সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে। বৈঠকে বিএনপির পক্ষে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, বৈঠকগুলোতে ৩১ দফা বাস্তবায়নে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাশাপাশি বিএনপি যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোকে প্রতিশ্রুতি দিয়েছে, রাষ্ট্র ক্ষমতায় গেলে তাদের সর্বোচ্চ মূল্যায়ন করা হবে। একই সঙ্গে প্রার্থী হওয়ার ক্ষেত্রে তরুণদের অগ্রাধিকার দেওয়া হবে।
বিকেলে বিএনপির লিয়াজোঁ কমিটির নেতাদের সঙ্গে বৈঠকে ন্যাপ ভাসানীর চেয়ারম্যান আজহারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে বৈঠকে উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক ঐক্যের সমন্বয়ক হারুন আল রশিদ খান, স্যোশাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. সামছুল আলম ও বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী। এর পর বাংলাদেশ পিপলস পার্টির সঙ্গে বৈঠক করেন বিএনপির নেতারা। পরের বৈঠকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক ইসমাইল সম্রাট, সদস্য সচিব সাজ্জাদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।











































