Home আন্তর্জাতিক ফিলিপাইনে ঝড়ের আঘাতে ২০ জনের মৃত্যু

ফিলিপাইনে ঝড়ের আঘাতে ২০ জনের মৃত্যু

60


আন্তর্জাতিক ডেস্ক

ফিলিপাইনে মৌসুমি ঝড়ের আঘাতে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। ঝড়ের প্রভাবে সৃষ্ট বৃষ্টিতে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন দেড় লাখ মানুষ।আজ বৃহস্পতিবার দেশটির লুজন উপকূলে আছড়ে পড়ে ত্রামি নামের ঘূর্ণিঝড়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ফিলিপাইনের প্রধান আবহাওয়া সংস্থা জানিয়েছে, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় সর্বোচ্চ ৯৫ কিলোমিটার বেগে পাহাড়ি উত্তর কর্ডিলেরা অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ চীন সাগরের দিকে অগ্রসর হচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফিলিপাইনে প্রতি বছরই শক্তিশালী ঝড় আঘাত আনে। এসবের প্রভাবে ভারী বৃষ্টি ও প্রাণঘাতী ভূমিধসের ঘটনা ঘটে। বৃহস্পতিবারের ঝড়ে এখন পর্যন্ত ১ লাখ ৬৩ হাজারের বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে।