Home আলোচিত সংবাদ স্বর্ণের ভরি দেড় লাখ ছুঁই ছুঁই

স্বর্ণের ভরি দেড় লাখ ছুঁই ছুঁই

50


ঢাকা অফিস।।

দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। ভরিতে ১ হাজার ৮৯০ টাকা বেড়ে দাম উঠেছে প্রায় দেড় লাখ অর্থাৎ ১ লাখ ৪১ হাজার ৯৫১।

আজ মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল বুধবার থেকে এ দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ লাখ ৪১ হাজার ৯৫১ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৩৫ হাজার ৫০১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ১৬ হাজার ১৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৯৫ হাজার ৪২৩ টাকা।

স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত থাকছে রুপার দাম। ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেট ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ২৮৩ টাকা।

এর আগে সবশেষ গত ১৯ অ‌ক্টোবর স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাজুস। সেই দাম কার্যকর হয় ২০ অক্টোবর।