দর্শনায় ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং’র গ্রাহক সচেতনতায় গ্রাহক সমাবেশ ও উঠান বৈঠক
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনায় ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং এ গ্রাহক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গ্রাহক সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় দর্শনাস্থ রেলবাজার মনোরঞ্জন মার্কেটের দ্বিতীয় তলায় আফ্রা এন্টার প্রাইজ (এজেন্ট ব্যাংক) কার্যালয়ে এজেন্ট ব্যাংকের কর্ণধর মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া রিজিওন জোনালের আরএম মোঃ তারেখ সালাউদ্দিন, চুয়াডাঙ্গা এরিয়া ম্যানেজার মতিয়ার রহমান।
আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
‘সিসা দূষণ বন্ধ হলে, বাড়বে শিশু বুদ্ধি-বলে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে “আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ (২০-২৬ অক্টোবর)” উপলক্ষে ইয়ুথনেট গ্লোবাল এবং পিওর আর্থ বাংলাদেশ যৌথভাবে খুলনা জেলায় জনসচেতনতামূলক র্যালি, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে যা অনুষ্ঠিত হয় ইউনিসেফ-এর সহায়তায়। র্যালিতে ৩০ জনেরও বেশি প্রতিনিধি অংশ নেন যাদের মধ্যে ছিলেন ইয়ুথনেট গ্লোবালের স্বেচ্ছাসেবীরা, পিওর আর্থ বাংলাদেশ-এর প্রতিনিধিবৃন্দ, সাধারণ মানুষ, বিভিন্ন যুব সংগঠন, সুশীল সমাজ সংগঠন ও স্থানীয় এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, নীতিনির্ধারণী মহল, পরিবেশ অধিকারকর্মী, সমাজকর্মী, গণমাধ্যমকর্মীসহ সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। র্যালিটি সকাল ৯:৩০টায় খুলনা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মানববন্ধন তৈরির মাধ্যমে সকাল ১১টায় শেষ হয়। এসময় সবার হাতে ছিল সিসা দূষণ প্রতিরোধমূলক ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড এবং মুখরিত ছিল “সিসা দূষণ প্রতিরোধে, আমরা আছি একসাথে”- সহ বিভিন্ন স্লোগানে। সিসার বিষক্রিয়া প্রতিরোধ করতে সর্বস্তরে সচেতনতা বাড়ানো এবং সরকার ও নীতিনির্ধারণী মহলকে এবিষয়ে আইন ও নীতিমালার যথাযথ প্রয়োগ করে কঠোর ও কার্যকরী পদক্ষেপ নিতে জোর দেওয়া ছিল অন্যতম উদ্দেশ্য। এসময় অংশগ্রহণকারীদের মধ্যে সিসা দূষণ বিষয়ক লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।
সিসা দূষণ প্রতিরোধের জন্য জনসচেতনতা গড়ে তুলতে, প্রতি বছর অক্টোবর মাসে “আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ ২০২৪” সারাবিশ্বে পালিত হয়। জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ্বানে এবছর ২০শে অক্টোবর থেকে ২৬শে অক্টোবর পর্যন্ত সপ্তাহটি পালন করা হবে। এবারের দিবসের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষ, সরকার, সুশীল সমাজ, স্বাস্থ্যকর্মী, বেসরকারী প্রতিষ্ঠান এবং অন্যান্যদের মাঝে সিসা দূষণের ক্ষতিকর দিকগুলো তুলে ধরা এবং শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় কার্যকরী উদ্যোগ নেয়ার উপর জোর দেয়া।
বাংলাদেশে সিসা দূষণের বিস্তৃতি ভয়াবহ পর্যায়ে থাকা সত্ত্বেও এর প্রভাব ও উৎস নিয়ে সাধারণ জনগণ ও নীতিনির্ধারণী মহলে সচেতনতা খুবই সীমিত। যার ফলে, বিশ্বে সর্বোচ্চ সিসা দূষিত দেশের তালিকায় চতুর্থ অবস্থানে থাকা বাংলাদেশের মানুষদের রক্তে মাত্রাতিরিক্ত সিসার উপস্থিতি পাওয়া গেছে। গবেষণায় দেখা যায়, প্রায় ৩ কোটি ৬০ লাখ শিশু অর্থাৎ দেশের প্রায় ৬০ শতাংশ শিশুর রক্তে উচ্চ মাত্রায় সিসা আছে। সিসা বিষক্রিয়ার শিকার হলে শিশুদের বুদ্ধি কমে যায়, পড়ালেখায় পিছিয়ে পরে, মনোযোগে সমস্যা হয়, আচরণগত সমস্যা যেমন মেজাজ খিটখিটে, উচ্ছৃঙ্খলতা এবং বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িয়ে পরার লক্ষণ দেখা যায়।
প্রাপ্তবয়স্কদের মধ্যে সিসা দূষণের কারণে কার্ডিওভাসকুলার ডিজিজ (সিভিডি) বা হৃদরোগের ঝুঁকি বেড়ে যাচ্ছে যার ফলে বছরে প্রায় ১৪০,০০০ মানুষ মারা যাচ্ছে। গর্ভবতী নারীদের রক্তে সিসার উপস্থিতি গর্ভপাত, মৃত সন্তান প্রসবসহ নানা ঝুঁকির সৃষ্টি করে।
বুদ্ধিমত্তা হ্রাস ও হৃদরোগে মৃত্যুর ফলে দেশের আর্থিক ক্ষতি হয় প্রায় ২৮,৬৩৩ মিলিয়ন আমেরিকান ডলার, যার কারণে দেশে বছরে ৬ থেকে ৯ শতাংশ পর্যন্ত জিডিপি ঘাটতি হয়।
আমরা দৈনন্দিন ব্যবহার করি এমন অনেক জিনিসপত্রে সিসা মেশানো থাকতে পারে। যেমন: দেয়াল রং, অ্যালুমিনিয়াম ও সিরামিকের বাসনপত্র, মসলা, শিশুদের খেলনা, কসমেটিক্স বা প্রসাধনী, চাষকৃত মাছের খাবারসহ আরও অনেক কিছুতেই সিসা মেশানো হয়। অনিরাপদে, খোলা জায়গায় যখন সিসা-অ্যাসিড ব্যাটারি ভাঙ্গা ও সিসা গলানো হয় রিসাইক্লিং এর জন্য তখন সিসা পরিবেশে উন্মুক্ত হয়ে দূষণ ছড়ায়।
র্যালি, মানববন্ধন ও আলোচনা শেষে অংশগ্রহণকারীরা সরকার ও নীতিনির্ধারকদের প্রতি পাঁচটি আবেদন জানায়: ভোগ্যপণ্য ও নিত্য ব্যবহার্য পণ্য যেমন অ্যালুমিনিয়ামের রান্নার বাসনপত্র, দেয়াল রং, শিশুদের খেলনা ইত্যাদিতে ক্ষতিকারক ভারী ধাতু সিসা মেশানো বন্ধ করতে বিভিন্ন জিনিসের নিরাপদ মানদণ্ড ও কঠোর মনিটরিং নিশ্চিত করা, দেশের আনাচে-কানাচে গড়ে ওঠা অনিরাপদ সিসা-অ্যাসিড ব্যাটারি কারখানাগুলো বন্ধ করে বা রূপান্তরিত করে নিরাপদ ও পরিকল্পিত রিসাইক্লিং ব্যবস্থা নিশ্চিত করা, অবৈধ সিসা ব্যাটারি কারখানার কারণে দূষিত এলাকাগুলো চিহ্নিত করে মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা এবং সিসা দূষিত অঞ্চলগুলো পরিষ্কার করা, সিসা দূষণ প্রতিরোধে বিদ্যমান আইন ও নীতিমালাগুলো পর্যালোচনা করে প্রয়োজনে নতুন আইন প্রণয়ন করা এবং আইনের প্রয়োগ নিশ্চিত করা, এবং সকল অংশীদ্বারদের সাথে নিয়ে জাতীয় পর্যায়ে সিসা দূষণের উৎস ও ভয়াবতা সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি করে স্বাস্থ্য ও পরিবেশ রক্ষা করা।
দাকোপে কিছুতেই রুখছে না বাঁধ ভাঙ্গন, ফের বাঁধ ভেঙে এলাকা প্লাবিত
দাকোপ প্রতিনিধি
খুলনার উপকুলিয় উপজেলা দাকোপে কিছুতেই রুখছে না বাঁধ ভাঙ্গন সংস্কারের ১২ ঘন্টার মধ্যে ফের ভেঙে গেল ওয়াপদা বেড়ীবাঁধ। ভেসে গেছে ফসলের ক্ষেত মাছের ঘের। ক্ষতির পরিমান আনুমানিক ১০ কোটি টাকা। এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার পানখালী ইউনিয়নের লক্ষিখোলা পিচের মাথা এলাকার ভেঙে যাওয়া ওয়াপদা বেড়ীবাঁধ শনিবার বেলা ১২ টার দিকে সংস্কার করা হয়। কিন্তু সংস্কারের ১২ ঘন্টার ব্যবধানে ওই দিন রাতের জোয়ারে ফের ভেঙে গিয়ে পানখালী ইউনিয়নের ব্যাপক এলাকা প্লাবিত হয়। এলাকাবাসীর অভিযোগ কোন মতে বাঁধ আটকানোর পর টেকসই করার জন্য সংস্কার কাজ অব্যহত না রাখাই ফের ভেঙে গেছে বাঁধ। এ দিকে বাঁধ ভেঙে যাওয়ায় শনিবার রাত এবং রোববার দুপুরের জোয়ারে পানি ঢুকে ভেসে গেছে পানখালী ইউনিয়নের লক্ষিখোলা, কামারাবাদ, মৌখালী, জিরবুনিয়া, কাটাবুনিয়া, মোড়ারডাঙ্গা, খাটাইলসহ অন্তত ৭ টি গ্রাম। ৩ হাজার বিঘা জমির আমন ধানের ফসল, মাছের ঘের, পুকুর পানির নীচে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা ঘর বাড়ী ও অভ্যান্তরীন রাস্তাঘাট। সব মিলে ক্ষতির পরিমান অন্তত ১০ কোটি টাকা দাবী করে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহমেদ বলেন, বাঁধ আটকানোর কাজে ব্যবহ্নত টিউবের নীচের মাটি সরে যাওয়ায় আবারো বাঁধটি ভেঙে গেছে। তিনি বলেন ভাঙনের পরিধি বেড়ে বর্তমানে দেড়শ’ ফুট ছাড়িয়েছে। পানখালী ইউনিয়নের প্রায় সমগ্র এলাকা ভাঙনের ফলে ক্ষতিগ্রস্থ হয়েছে। এলাকাবাসীকে সাথে নিয়ে বাঁধ আটকানোর জন্য চেষ্টা অব্যহত আছে বলে জানিয়েছেন তিনি। পানি উন্নয়ন বোর্ড খুলনার নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলমের নিকট ভাঙনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঘটনার পর থেকে আমিসহ আমাদের জনবল ভাঙন কবলিত এলাকায় থেকে আটকানোর চেষ্টা অব্যহত রেখেছি। টিউব ডেবে যাওয়ায় নতুন করে আবারো প্লাবিত হয়েছে বলে দাবী করে তিনি বলেন, আশা করছি অতি দ্রুত বাঁধ আটকানো সম্ভব হবে। ২১ অক্টোবর সোমবার দুপুরে বাঁধ ভাঙ্গন এলাকা পরিদর্শন করতে এসে দাকোপ উপজেলা নির্বাহী অফিসার আসমত আলী বলেন আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি ভাঙ্গনরোধ করার জন্য তবে নদীতে জোয়ারে পানির চাপ বেশি থাকায় বাঁধ ভেঙে যাচ্ছে। তারপরও সকলের প্রচেষ্টায় খুব শিঘ্রই আমরা টেক সই বাঁধ দিতে সক্ষম হবো।
বেনাপোলে ডিগ্রি কলেজের প্রিন্সিপাল কামরুজ্জামানকে প্রকাশ্যে হত্যার হুমকি
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটি নিয়ে প্রিন্সিপাল কামরুজ্জামান শান্তিকে দলবল নিয়ে তার অফিসে প্রকাশ্যে হত্যার হুমকি দেন বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান মিলন। তাকে দল থেকে বহিস্কার ও গ্রেপ্তারের দাবিতে বেনাপোলে বিক্ষোভ, প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছে কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (২১ অক্টোবর) সকালে বেনাপোল হাইস্কুলের সামনে বন্দরের প্রধান সড়কে এ কর্মসূচি পালন করা হয়। গত ৫ আগস্টের পর বেনাপোল কলেজের অ্যাডহক কমিটি বিলুপ্ত করা হয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে নতুন অ্যাডহক কমিটির করার সিদ্ধান্ত করা হয়। তারই পরিপক্ষিতে ভোটাভুটির মাধ্যমে কমিটি গঠন করা হয়। নুরুজ্জামান লিটনকে সভাপতি ও জামাতের সমর্থক মুজিবর রহমানকে শিক্ষানুরাগী প্রস্তাব করা হয়। এসময় রবিবার (২০ অক্টোবর) সকালে বেনাপোলের সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান মিলন দলবল নিয়ে কলেজ প্রিন্সিপালের অফিসে হামলা চালায়। অকথ্যভাষায় গালিগালাজ করেন এবং তাকে হত্যার হুমকি দেন। এ ঘটনার একটি সিসি টিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সোমবার বেনাপোল হাইস্কুলের সামনে বিভিন্ন কলেজের সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল, বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের করেছে।
মানববন্ধনে শিক্ষার্থী রহিমা খাতুন বলেন, প্রিন্সিপাল কামরুজ্জামানের অফিসে ঢুকে প্রকাশ্যে হত্যার হুমকি প্রদানকারী সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান মিলনকে দল থেকে বহিস্কার ও তাকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। মিলন চেয়ারম্যান দল থেকে বহিস্কার ও গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।
গল্লামারী সেতু দ্রুত বাস্তবায়নের দাবি উন্নয়ন কমিটির
খবর বিজ্ঞপ্তি
খুলনার প্রবেশদ্বার গল্লামারী সেতুটি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতৃবৃন্দ বলেন গল্লামারী সেতু দিয়ে প্রতিদিন প্রচুর যানবাহনসহ অনেক মানুষ নগরে প্রবেশ করে। ফলে সেতুটি বাস্তবায়ন না হওয়ায় যানজট ও সমস্যার সৃষ্টি হচ্ছে। জনস্বার্থে সেতুটি দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নিজামউর রহমান লালু, ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, অধ্যাপক মোঃ আবুল বাসার, এ্যাড. কুদরত-ই-খুদা, মিজানুর রহমান বাবু, মামনুরা জাকির খুকুমনি, যুগ্ম মহাসচিব এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মাস্টার, বাণিজ্য সম্পাদক এস এম আকতার উদ্দিন পান্নু, শ্রম সম্পাদক মোঃ খলিলুর রহমান, দপ্তর সম্পাদক সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, সাংস্কৃতিক সম্পাদক মোল্লা মারুফ রশীদ, শিক্ষা সম্পাদক অধ্যাপক মোঃ আযম খান, ছাত্র বিষয়ক সম্পাদক সরদার রবিউল ইসলাম রবি, এস এম আসাদুজ্জামান মুরাদ, সমাজসেবা সম্পাদক মোঃ আব্দুস সালাম, তথ্য ও গবেষণা সম্পাদক ইঞ্জিঃ রফিকুল আলম সরদার, এ্যাড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু, অধ্যক্ষ রেহানা আখতার, রসু আক্তার, শেখ আব্দুস সালাম, শেখ গোলাম সরোয়ার, শেখ আবুল কাসেম, আফজাল হোসেন রাজু, কৃষি সম্পাদক রকিব উদ্দিন ফারাজী, আইন সম্পাদক এ্যাড. মনিরুল ইসলাম পান্না, মতলুবুর রুহমান মিতুল, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, শিকদার আব্দুল খালেক, প্রমিতি দফাদার প্রমুখ।
বিশ্ব আয়োডিন দিবসের আলোচনা সভায় অতিথিরা
আয়োডিনযুক্ত লবণপ্রাপ্তি নিশ্চিত করতে হবে
খবর বিজ্ঞপ্তি
মস্তিষ্কের গঠন ও বিকাশে আয়োডিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্তঃসত্ত্বা নারীদের মধ্যে আয়োডিনের অভাবে গর্ভের সন্তানের মস্তিষ্কের বৃদ্ধি ব্যাহত হতে পারে। আয়োডিন একটি অপরিহার্য খনিজ। কেবল মানুষেরই নয়, গবাদি পশুরও আয়োডিন দরকার। কাঁচা লবণ খাওয়া থেকে বিরত থাকা স্বাস্থ্যের জন্য ভাল। তরকারি রান্নার সময়ে ধাপে ধাপে লবণ দিতে হবে, একবারে নয়। আয়োডিনযুক্ত লবণপ্রাপ্তি নিশ্চিত করতে হবে। খাদ্যে লবণের পরিমাণ সীমিত রাখা ভালো। অতিরিক্ত লবণ গ্রহণ শরীরের জন্য ক্ষতিকর। অতিরিক্ত লবণ খেলে স্বাস্থ্যঝুঁকি বাড়ে এবং মস্তিষ্কের মারাত্মক ক্ষতি হতে পারে।
সোমবার দুপুরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) খুলনা আঞ্চলিক কার্যালয়ের সম্মেলনকক্ষে বিশ্ব আয়োডিন দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় অতিথিরা একথা বলেন। দিবসের এবারের প্রতিপাদ্য ‘বুদ্ধিদীপ্ত থাকতে চাই, আয়োডিনযুক্ত লবণ খাই’।
খুলনা বিসিক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) আঞ্চলিক পরিচালক মোঃ মাহবুবুর রহমান। বিসিক জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোঃ গোলাম সাকলাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন ব্যবস্থাপক তাহেরা নাসরীণ। এতে প্রবন্ধ উপস্থাপন করেন নিউট্রিশন ইন্টারন্যাশনাল (এনআই) এর জোনাল কো-অর্ডিরনটর মেহেদী হাসান। অনুষ্ঠানে খুলনা বিএসটিআই’র সহকারী পরিচালক মোঃ মনির হোসেন, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মোঃ আব্দুস সালাম তরফদার, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব, সিভিল সার্জন দপ্তরের সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ ও লবণ মিল মালিক প্রতিনিধি সজীব কুমার পাল বক্তৃতা করেন।
অনুষ্ঠানে জানানো হয়, আয়োডিনের অভাবে অকাল গর্ভপাত, মৃতসন্তান প্রসব, প্রসবকালীন শিশু মৃত্যু, বুদ্ধিহীনতা, গলগন্ড, বামনত্ব, বিকলাঙ্গ, হাবাগোবা, মানসিক বুদ্ধিমত্তা হ্রাস, বোবা, কানা ও টেরা হতে পারে। আয়োডিনের দৈনিক চাহিদা শূন্য থেকে ৫৯ মাস বয়স ৯০ মাইক্রোগ্রাম, ৬ থেকে ১২ বছর ১২০ মাইক্রোগ্রাম, ১২ বছর এর অধিক ১৫০ মাইক্রোগ্রাম এবং গর্ভবতী ও দুগ্ধদানকারী নারীদের ২০০ মাইক্রোগ্রাম।
নড়াইলে মাঠ দিবস অনুষ্ঠিত
মো. তাহের, নড়াইল প্রতিনিধি:
নড়াইলে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বেলা ১২ টার দিকে সদর উপজেলার জুড়ুলিয়া এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আশেক পারভেজের সভাপতিত্বে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইংয়ের পরিচালক মো. নূরুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক বিভাস চন্দ্র সাহা, ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক ড. মুহাম্মদ মাহবুবুর রশীদ, নড়াইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এ কে এম মামুনূর রশীদ, উপসহকারী কৃষি কর্মকর্তা বিএম জাহিদ শাকিল, মো. মনিরুজ্জামান, মাহমুদ হাসান প্রমুখ। এ সময় জুড়ুলিয়ার শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ডরপ, দুস্থ স্বাস্থ্য কেন্দ্র সহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। সোমবার সকালে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে ” স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ ” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ সহকারী প্রকৌশলী শাহদাৎ হুসাইন। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পরিসংখ্যান কর্মকর্তা কবিরুল ইসলাম কবির, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত ঘোষ, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, ইলিয়াস হোসেন ও পিয়াস। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গণঅধিকার পরিষদের খুলনা মহানগর নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
খবর বিজ্ঞপ্তি
গণঅধিকার পরিষদের খুলনা মহানগর নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে প্রেসক্লাবের আহবায়ক এনামুল হকের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের নির্বাহী সদস্য আশরাফুল ইসলাম নুরের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তৃতা করেন গণঅধিকার পরিষদ খুলনা মহানগরের সাধারণ সম্পাদক এস কে রাশেদ ও সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. বিদার শিকদার, বাংলাদেশ যুব অধিকার পরিষদ খুলনা মহানগরের সভাপতি এইচ এম তাজুল ইসলাম, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ খুলনা মহানগরের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জুবায়েদ শেখ সম্রাট প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সদস্য শেখ কামরুল আহসান, দেবব্রত রায়, শেখ হারুন-অর-রশিদ, নামজুল হক পাপ্পু, যুব অধিকার পরিষদ খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক আজিজ শেখ রুবেল, যুব অধিকার পরিষদ খুলনা মহানগরের স্বাধীনতা ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শেখ আব্দুল নাহিদসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
শালিখা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
নওয়াব আলী মাগুরা:
মাগুরার শালিখা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শালিখা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ। উপস্থিত ছিলেন শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া,চেয়ারম্যান মোঃ আব্দুল হালিম মোল্লা, মো: আরোজ আলী বিশ্বাস, সিরাজ উদ্দিন মন্ডল, হুসাইন শিকদার, ফায়ার সার্ভিস কর্মকর্তা, অধ্যক্ষ ইমদাদুল হক, শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন সমাজ সেবা কর্মকর্তা,মৎস কর্মকর্তা,আনসার ভিডিপি কর্মকর্তা,শালিখা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া,আড়পাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বন কর্মকর্তা,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা,প্রেসক্লাব শালিখার সাধারণ সম্পাদক মোঃ নওয়াব আলী,উপজেলা ফেসিলেটেটর,সাংবাদিক মাসুম বিল্লাহ,মোঃ জসিম উদ্দিন,হাবিবুল হক, আয়োজনে ছিলেন শালিখা উপজেলা প্রশাসন।
সমসাময়িক কুয়েটিয়ান গ্রুপের শিক্ষাবৃত্তি কার্যক্রমের উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর প্রাক্তন শিক্ষার্থীদের (১৯৮৫-১৯৯৯ ব্যাচ) সংগঠন “সমসাময়িক কুয়েটিয়ান গ্রুপ ” এর স্কলারশিপ প্রোগ্রামের আওতায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। ২১ অক্টোবর সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ২য় বর্ষ ১ম টার্মে অধ্যায়নরত শিক্ষার্থীদের মধ্যে প্রাথমিক পর্যায়ে নির্বাচনী কমিটি কর্তৃক মনোনীত ১০ জন শিক্ষার্থীকে জুন, ২০২৪ হতে নভেম্বর, ২০২৪ পর্যন্ত শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। উল্লেখ্য, শর্ত সাপেক্ষে এই শিক্ষার্থীদের ডিগ্রী সম্পূর্ণ হওয়া পর্যন্ত আগামী তিন বছর বৃত্তি প্রদান করা হবে। এবং এই শিক্ষার্থীরা ভবিষ্যতে সামর্থ্যবান হলে এই রকম কর্মকান্ডে অংশগ্রহণ করবে বলে উৎসাহিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষাবৃত্তি প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “সমসাময়িক কুয়েটিয়ান গ্রুপ” এর এ্যাডমিন ইঞ্জিনিয়ার মোঃ হারুনুর রশিদ, ইঞ্জিনিয়ার মোঃ মনিরুল করিম (জনি), ইঞ্জিনিয়ার মোঃ মোকছেদুর রহমান, ইঞ্জিনিয়ার শুভ্র দাশ ভৌমিক, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ আবু জাকির মোর্শেদ ও প্রফেসর ড. মুহাম্মদ শাহজাহান আলী, তওই কৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ সালাহ্ উদ্দীন ইউসুফ, ইসিই বিভাগের অধ্যাপক ড. মোঃ ফারুক হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস ইনাম, রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার আনিসুর রহমান ভূঞা। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোঃ গোলাম কাদের।
কালিগঞ্জে সরকারী কর্মকর্তা, কর্মচারী ও সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
মোঃ আতিকুজ্জামান, সাতক্ষীরা
সাতক্ষীরার কালিগঞ্জে সরকারী কর্মকর্তা, কর্মচারী, রাজনীতিবিদ, ছাত্র সমন্বয়ক, সাংবাদিক ও সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২১ অক্টোবর) বেলা ১১ টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ।
কোরআন ও হাদিসের উদ্ধৃতি তুলে ধরে প্রধান অতিথি এসময় বলেন, আমরা একটি নতুন, আধুনিক ও বৈষম্যহীন সাতক্ষীরা গড়ার স্বপ্ন দেখছি। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলার মানুষ শান্তিপ্রিয় এবং সৃজনশীল মনের। এ জেলার ইতিহাস-ঐতিহ্য অনেক গর্বের। কিন্তু কিছু দুষ্ট লোকের কারণে এ জেলার দুর্নাম হয়। বিআরটিএ, সাব-রেজিস্ট্রি অফিস, পাসপোর্ট অফিসসহ সরকারি বিভিন্ন দপ্তরে অনেকেই দুর্নীতি করে আসছেন। আমি কথা দিচ্ছি আগামীকাল থেকে একজনও দুর্নীতি করতে পারবে না, কোন অনিয়ম থাকবে না। থাকবে না কোন বৈষম্য। কোন সেবা গ্রহিতা হয়রানীর শিকার হবে না এ নিশ্চয়তা আমাকে দিতে হবে। তহশিল অফিসে কোন দুর্নীতি হবে না, হলে তাকে আইনের আওতায় আনা হবে। মতবিনিময় শুধু আমি চেহারা দেখানোর জন্যে আসেনি। এসেছি সততার সাথে প্রকৃত জনকল্যাণে যাতে প্রজাতন্ত্রের কর্মচারীরা কাজ করে এ লক্ষ্যে জন সচেতনতা বাড়াতে। আমরা আগামীকাল পর্যন্ত বাঁচবো এমন গ্রারান্টি যেমন দিতে পারবো না, ঠিক তেমনি ঘুষ গ্রহন করে পরকালে অনিশ্চয়তায় জড়াতে চাই না। আমি চাই এখন থেকে সত্যের পথে থেকে মানুষের কল্যাণে কাজ করতে।
উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ সেনাবাহিনীর কালিগঞ্জ উপজেলার ক্যাম্প ইনচার্জ মেজর মুশফিক আহমেদ, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান আমিন, উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল কবীর, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়াসিম উদ্দীন, উপজেলা বিএনপির সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক আব্দুর রউফ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানুর রহমান, শিমু রেজা এমপি কলেজের প্রভাষক সাইফুল ইসলাম, উপজেলা পুজা উদযাপন কমিটির সেক্রেটারী মিলন কুমার ঘোষ, ছাত্র সমন্বয়ক রাকিব হাসান প্রমুখ।
অনুষ্ঠানে এসময় জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনছার, গোয়েন্দা সংস্থা, ধর্মীয় নেতা ও সূধীজন উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেন ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান।
পিরোজপুরে পালিত হয়েছে ট্রাফিক সপ্তাহ ২০২৪
পিরোজপুর প্রতিনিধি:
সাবধানে চালাব গাড়ি “নিরাপদে ফিরব বাড়ি “এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় পিরোজপুরেও পালিত হচ্ছে ট্রাফিক সপ্তাহ ২০২৪। ট্রাফিক সপ্তাহ উপলক্ষে সোমবার (২১ অক্টোবর ) সকালে জেলা পরিষদ পিরোজপুরের সামনে থেকে বর্ণাঢ্য রেলি শুরু হয়ে সিও অফিস চত্বরে এসে শেষ হয়। রেলী শেষে সিও অফিস চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সার্জেন্ট শায়লা শারমিনের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রাফিক সপ্তাহ ২০২৪ শুভ উদ্বোধন করেন পিরোজপুর জেলার পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের,এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)মোঃ মোস্তাফিজুর রহমান শেখ,অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপারেশন্স মোঃ মুকিত হাসান খাঁন,পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন,বিআরটিএ পরিদর্শক মেহেদী হাসান, শ্রমিক দল নেতা আলিফ আহমেদ রাজিব,টি আই ওয়ান মোঃ সাইফুর রহমান চৌধুরী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন,আমরা প্রথমেই চাই একটা নিরাপদ সড়ক,আর এই নিরাপদ সড়ক পেতে হলে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে, বিশেষ করে রাস্তা পারা-পারের সময় ডানে বামে খেয়াল করে রাস্তা পার হতে হবে,কানে হেডফোন অথবা মোবাইল ফোন নিয়ে রাস্তা পার হওয়া যাবে না, মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই হেলমেট পরিধান করবেন ও ফোনে কথা বলবেন না, অন্যান্য গাড়ির ড্রাইভারদের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন আপনারা অবশ্যই সিটবেল বেদে গাড়ি চালাবেন, রাস্তায় বেপরোয়া ভাবে গাড়ি চালাবেন না,যত্রতত্র ওভারটেকিং করবেন না।
আলোচনা সভা শেষে পিরোজপুর জেলা পুলিশ সুপার মটর সাইকেল ড্রাইভারদের হাতে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল ও হেলমেট বিতরণ করেন।
সাবেক শিক্ষামন্ত্রী আমজাদ হোসেনের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
সাবেক শিক্ষামন্ত্রী অ্যাডভোকেট এস.এম. আমজাদ হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমাবার রূপসার আইচগাতী দেয়াড়া নিজ গ্রামের বাইতুল মামুন হাফিজীয়া মাদ্রাসা, নগরীর মতি মসজিদ, আলীয়া মাদ্রাসা ও দারুণ উলুম মাদ্রাসাসহ কয়েকটি মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া কয়েকটি এতিমখানায় খাদ্য বিতরণ করা হয়েছে। দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, আমজাদ হোসেন ১৯৫৭ সালে জাহানাবাদ ইউনিয়ন পরিষদের কমিশনার নির্বাচিত হন। ১৯৬২ সালে প্রদেশিক আইনসভার সদস্য নির্বাচিত হন। ১৯৬৪ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার সময় তিনি সারা দেশসহ এ অঞ্চলের শিক্ষা প্রসারে দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছিলেন। জাতীয়করণও করেন অনেক স্কুল-কলেজ। তিনি খুলনা আজম খান কমার্স কলেজ ও সিটি ল’ কলেজের শিক্ষক ছিলেন। ছিলেন খুলনা আইনজীবী সমিতির এক নম্বর সদস্য; পরবর্তীতে সভাপতিও। বিজ্ঞ আইনজীবী ছাড়াও তিনি একাধারে সমাজসেবক, শিক্ষানুরাগী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও ভাষা সৈনিক ছিলেন। তাই এমন গুণী মানুষটিকে এতদাঞ্চলের মানুষ যুগ যুগ ধরে স্মরণ করবে।
মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক ৩৮৩০ জন কৃষকের মাঝে বীনামুল্যের সার ও বীজ বিতরণ
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুরে কৃষি অধিদপ্তরের সহযোগীতায় এলাকার কৃষকদের মাঝে ২০২৪-২০২৫ অর্থ বছরের প্রনোদনা কর্মসূচীর আওতায় রবি মৌসুমে গম,ভুট্রা,সরিষা সূর্যমুখী,চিনাবাদাম,শীতকালীন পেয়াজ, মসুর ও খেসারীর আবাদ বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক ৩৮৩০ জন কৃষকদের মাঝে সরকারের দেওয়া বীনামুল্যের রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার(২১অক্টোবর)দুপুরে উপজেলা কৃষি অফিস চত্তরে বীনামুল্যের রাসায়নিক সার ও বীজ বিতরণ করা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরার সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারের দেওয়া বীনামুল্যের রাসায়নিক সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইয়াসমিন সুলতানা, উপজেলা বিআরডিবি কর্মকর্তা বাহাউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবানয় কর্মকর্তা মফিজুর রহমান, মহেশপুর প্রেসক্লাব সভাপতি সরোয়ার হোসেন প্রমুখ।
পরে মহেশপুর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ৩৮৩০ জন কৃষকদের মাঝে সরকারের দেওয়া বীনামুল্যের রাসায়নিক সার ও বীজ বিতরণ করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথি বৃন্দ।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র নেতৃবৃন্দের সাথে খুলনা জেলা প্রশাসকের মতবিনিময় সভা
খবর রিলিজ
অদ্য বিকাল ৪টায় জেলা প্রশাসক সাথে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নিত্য পণ্যের উর্ধ্বগতি, অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙ্গা, আইন-শৃঙ্খলা, রেশনিং ব্যবস্থায় অনিয়মসহ আরও অনেক বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, মহানগর জেএসডি’র সভাপতি মোঃ লোকমান হাকিম, জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শেখ আব্দুল খালেক, জেলা জেএসডি’র সাধারণ সম্পাদক স ম রেজাউল করিম, মহানগর জেএসডি’র সাধারণ সম্পাদক এ এম রাশিদুল আহসান বাবলু, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম, সহ-সভাপতি মাহাতাব উদ্দিন কুদ্দুস, সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক ডা. এল পি গাইন, ছাত্রনেতা ইমরান হোসেন প্রমুখ। সভায় জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম সার্বিক বিষয়ে সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
শ্যামনগরে হরিণের মাংস সহ আটক-২
শ্যামনগর প্রতিনিধি
সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার ব-দ্বীপাঞ্চল নামে খ্যাত গাবুরা ইউনিয়নের জেলেখালি থেকে বনবিভাগ ও কোস্টগার্ড এর যৌথ অভিযানে ২০ অক্টোবর রোববার রাতে হরিণের মাংস সহ দুই পাচারকারীকে আটক করে।গোপন সংবাদের ভিত্তিতে আংটি হারা ঘড়িলাল কোস্টগার্ড ও সাতক্ষীরা রেঞ্জের কাঠেশ্বর বন কর্মচারীরা অভিযান চালিয়ে সুন্দরবন সংলগ্ন জেলেখালি পল্লী থেকে ২১ কেজি হরিণের মাংস, একটি মোটরসাইকেল সহ দুই পাচারকারীকে আটক করেন। আটকৃতরা হলেন, গাবুরা গ্রামের মাহমুদ মল্লিকের পুত্র শামীম মল্লিক (৩৫), একই গ্রামের ওয়াজেদ গাজীর পুত্র লুৎফর রহমান( ৪০)।
আটকৃত লুৎফর রহমানের স্ত্রী মমতাজ বেগম বলেন, গাবুরা গ্রামের বারিক ঘরামি ও একই গ্রামের বিল্লাল সানার নেতৃত্বে দীর্ঘদিন ধরে সুন্দরবন থেকে মায়াবী হরিণ শিকার করে লোকালয়ে এনে বিক্রি করা হতো। আমার স্বামী জোন হিসাবে তাদের সাথে গিয়েছিল, ফাঁস দিয়ে হরিণ ধরে আরো কয়েকজন সহ লোকালয়ে পাঠালে আমার স্বামীসহ তাদেরকে হরিণের মাংস সহ আটক করা হয়।এদিকে কাঠেশ্বর বন টহল ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের সহযোগিতায় গাবুরার জেলেখালি পল্লী থেকে ২১ কেজি হরিণের মাংস সহ দুই হরিণ শিকারিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি’র মানববন্ধন ও সংবাদ সম্মেলন আজ
খবর বিজ্ঞপ্তি
মুরগীর ডিম-মাংস উৎপাদক-ভোক্তার ন্যায্যমূল্য নিশ্চিতকল্পে ও অযৌক্তিক মূল্য তালিকা পুনঃ নির্ধারণ, উৎপাদন বৃদ্ধি, খামারীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবীতে বিপিআইএফ-এর খুলনা বিভাগীয় কমিটি ও খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি’র উদ্যোগে আজ ২২ অক্টোবর ’২৪ মঙ্গলবার সকল ১১টায় খুলনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
উক্ত কর্মসূচিতে সাংবাদিকবৃন্দ এবং সংগঠন ও সংগঠনের সাথে সংশ্লিষ্ট সকল নেতাকর্মি-শুভানুধ্যায়ীদের যথাসময়ে উপস্থিত থাকার সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন সভাপতি আলহাজ্ব মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহ ও মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন।
দামুড়হুদায় খোঁজ না পাওয়া গার্মেন্টস্ মরদেহ উদ্ধার
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা
চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাঠ থেকে খোজ না পাওয়া গার্মেন্টস্ কর্মীর মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২ টায় উপজেলার গোবিন্দপুর বেলে মাঠে একই গ্রামের মৃত হিরাজ মন্ডলের ছেলে মান্নান(৪০)’র মরদেহ দেখতে পেয়ে পথচারীরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। মৃত মান্নানের ভাই জানায়, আগেরদিন রবিবার সকাল ৭টায় প্রতিদিনের ন্যায় দর্শনা রেলবাজার দর্শনা ভাই ভাই গার্মেন্টসে কাজে যায়।রাতে বাড়িতে না আসলে অনেক খোজ করেও পাওয়া যায়নি।
এদিকে সংবাদ পেয়ে এএসপি (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা ও দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি হুমায়ন কবির ঘটনাস্থল পরিদর্শন করেন।পরে
ওসি মোঃ হুমায়ন কবীর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে মান্নান মাঠে যেয়ে বিষপানে আত্মহত্যা করেছে।
বটিয়াঘাটায় ইঁদুর নিধন অভিযান-২০২৪ অনুষ্ঠিত
বটিয়াঘাটা প্রতিনিধি
“ছাত্র শিক্ষক কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগিতা চাই” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২৪ এবং ২০২৪-২৫ অর্থ বছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা, পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষি উপকরণ(বীজ ও রাসায়নিক সার) বিতরণ এর উদ্বোধনী অনুষ্ঠান গতকাল সোমবার বেলা ১১টায় স্থানীয় কৃষক প্রশিক্ষন কেন্দ্রে বটিয়াঘাটা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয়। উপজেলার কৃষি অফিসার কৃষিবীদ মোঃ আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে ও সম্প্রসারন কর্মকর্তা এসএস আসাদুজামানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তন্নি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, উপ-সহকারী কৃষি অফিসার যথাক্রমে সরদার আব্দুল মান্নান, দীপন কুমার হালদার, জীবনানন্দ রায়, আঃ হাই খান, কমলেশ বালা, সাংবাদিক গাজী তরিকুল, পিন্টু মল্লিক সহ কৃষক কৃষাণীবৃন্দ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
দাদু ভাইয়ের ৪ র্থ মৃত্যূ বাষি’কী উপলক্ষে শিরোমনিতে দোয়ার অনুষ্ঠান
ফুলবাড়ীগেট প্রতিনিধি
দেশের দক্ষিনাঞ্চলের সকলের প্রিয় শ্রদ্ধা ও ভালোবাসার মানুষ,রাজনীতির প্রানপূরুষ,অবিভাবক, আ¯’া, বিশ্বাষ ও বৈচিত্রময় রাজনীতিক,সফল জনপ্রতিনিধি,সমৃদ্ধ খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক সংসদ সদস্য, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি এম নূরুল ইসলাম দাদু ভাইয়ের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেনের উদ্যোগে গতকাল বাদ আছর শিরোমণি বাজার মসজিদে এক দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপ¯ি’ত ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদর উদ্দিন, মোঃ সাহেব আলী, মোঃ পলাশ, সিদ্দিকুর রহমান, মোঃ ফজলুর রহমান, আফজাল হোসেন, মোঃ শুকুর আলী, মোঃ তোফাজ্জেল হোসেন, মোঃ রবিউল ইসলাম সহ সকল মুসল্লী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা ইকবাল হোসেন।
চুয়াডাঙ্গায় সাপের ছোবলে ১ ব্যাক্তির মৃত্যু
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার তিতুদহের খাসপাড়ায় সাপের কামড়ে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় দু’ সন্তানের পিতার মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৬টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসারত চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের খাসপাড়া গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে সেলিম(২৮)’র মৃত্যু হয়।
আগের দিন রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিল।এসময় একটি বিষধর সাপ সেলিমের গলায় পেচিয়ে ধরে গলাতেই কামড় দেয়। এরপরই রাত ২টার দিকে সেলিমকে উদ্ধার করে মাইক্রোবাস ভাড়া করে সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছির।
খুবিতে ১ কোটি ২১ লাখ টাকা গবেষণা অনুদানের চেক বিতরণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ অর্থবছরের রাজস্ব/উন্নয়ন বাজেটের আওতায় গবেষণা প্রকল্পের অনুকূলে বরাদ্দকৃত অর্থের প্রথম পর্যায়ের চেক হস্তান্তর করা হয়েছে। প্রথম পর্যায়ে ২১ অক্টোবর (সোমবার) ২৬টি গবেষণা প্রকল্পের অনুকূলে ১ কোটি ২১ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রফুল্ল চন্দ্র কেন্দ্রীয় গবেষণাগারের কনফারেন্স রুমে গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্র আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে গবেষকদের হাতে চেক তুলে দেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
এ সময় তিনি বলেন, গবেষণা হতে হবে উদ্ভাবনীমূলক। যার মাধ্যমে সমাজের মানুষ উপকৃত হতে পারে। পলিসি মেকাররা যাতে গবেষণালব্ধ জ্ঞানের মাধ্যমে দেশের বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হতে পারেন। তিনি আরও বলেন, বর্তমানে সবাই সামাজিক সমস্যা বিশ্লেষণ ও সমস্যাগুলো বোঝার জন্য মাল্টি-ডিসিপ্লিনারি গবেষণায় জোর দিচ্ছে। আমাদেরও এদিকে গুরুত্ব দিতে হবে। গবেষণা যদি জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়, তাহলে সংশ্লিষ্ট গবেষকের পাশাপাশি তার প্রতিষ্ঠান হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ও গর্বিত হবে।
নবনিযুক্ত উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্পের অনুকূলে বরাদ্দ প্রতিবছর উল্লেখযোগ্য হারে বাড়ছে। অনুদানের এই অর্থ যথাযথভাবে ব্যবহার করতে হবে। এই গবেষণা বরাদ্দের মাধ্যমে গবেষকদের নতুন নতুন আইডিয়া উঠে আসবে এবং নবীন গবেষকরা আরও বেশি অনুপ্রাণিত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন। একই সাথে এ বছর থেকে আন্ডারগ্রাজুয়েট ও মাস্টার্সের শিক্ষার্থীদের গবেষণা অনুদান বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশিদ খান ও নবনিযুক্ত ট্রেজারার প্রফেসর ড. মো. নূরন্নবী। গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ কাজী দিদারুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম পরিচালক প্রফেসর ড. মো. ইয়ামিন কবীর।
অনুদানপ্রাপ্ত গবেষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. নূর আলম ও অর্থনীতি ডিসিপ্লিনের প্রভাষক তরিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্রের রিসার্চ অফিসার সাজ্জাদ হোসেন তুহিন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, শিক্ষক ও অনুদানপ্রাপ্ত গবেষকরা উপস্থিত ছিলেন।
খুবিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ে নির্মল ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। ২১ অক্টোবর (সোমবার) সকালে বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবন সংলগ্ন স্থানে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ করেন নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। এরপর নবনিযুক্ত উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশিদ খান, নবনিযুক্ত ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান গাছের চারা রোপণ করেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবনিযুক্ত উপাচার্য বলেন, প্রাকৃতিক পরিবেশ সুস্থ ও নির্মল রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমাদের সকলের বেশি বেশি বৃক্ষরোপণ করা উচিত। কারণ, একেকটি গাছ অক্সিজেনের ফ্যাক্টরি। শুধু গাছ লাগালেই চলবে না, এর যত্নও নিতে হবে- যাতে গাছগুলো বেঁচে থাকে। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য্য এই গাছপালা। এ গাছগুলো বড় হলে ক্যাম্পাসের নির্মল ও মনোরম পরিবেশ আরও দৃষ্টিনন্দন হবে। তিনি ক্যাম্পাসের নিচু জায়গাগুলো দ্রুত উঁচু করা এবং রোপিত গাছের চারার যত্ন নেওয়ার জন্য এস্টেট শাখার কর্মকর্তাদের নির্দেশনা দেন।
পরে সেখানে বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের উপ-রেজিস্ট্রার মোহাম্মদ গোলজার হোসাইন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
যশোরে ট্যাক্সফোর্সের অভিযান
ডিমের বাজারে অস্থিরতা সৃষ্টির অভিযোগে আফিল এগ্রোসহ চার প্রতিষ্ঠানকে জরিমানা
শহিদুল ইসলাম দইচ যশোর।।
ডিমের বাজারে অস্থিরতা সৃষ্টির অভিযোগে আফিল এগ্রোসহ চার প্রতিষ্ঠানকে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেছেন বাজার মনিটরিং ট্যাক্সফোর্স। ২১ অক্টোবর দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত যশোর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
ডিমের বাজার স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে জেলা প্রশাসক( ডিসি) মোঃ আজাহারুল ইসলামের নেতৃত্বে যশোর শহরের বড়বাজার, চাঁচড়া চেকপোস্ট মোড় ও আরবপুর এলাকায় অভিযান চালায় বাজার মনিটরিং ট্যাক্সফোর্স। এসময় তারা বিভিন্ন দোকানে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডিম বিক্রি করার প্রমাণ পান।
দোকানীদের দেয়া তথ্য মতে পাইকারি বাজারে অভিযান চালিয়ে বেশি মূল্যে ডিম বিক্রির প্রমাণ পাওয়ায় বড়বাজারের দুই পাইকার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তারা উৎপাদকের কাছ থেকে নির্ধারিত মূল্যে ডিম না পাওয়ার অভিযোগ করলে ট্যাক্সফোর্স শহরের চাঁচড়া চেকপোস্ট এলাকায় আফিল এগ্রোর বিপনন কেন্দ্রে অভিযান চালায়।
সেখানে গিয়ে উৎপাদককে খুচরা মূল্যে ডিম বিক্রির প্রমাণ পাওয়ায় ওই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
পরে শহরের আরবপুরে চাঁদ এগ্রোর বিপনন কেন্দ্রে অভিযান চালায়ে মনোপলি ব্যবসার প্রমাণ পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসক ( ডিসি) আজাহারু ইসলাম বলেন, যশোরের উৎপাদকরা নিজরাই পাইকার ও খুচরা ব্যবসায়ী হিসেবে বাজার নিয়ন্ত্রণ করে আসছিলো। তাদেরকে সর্তক করা হয়েছে। একইসাথে উৎপাদক হিসেবে ১০ টাকা ৩৮ পয়সা দামে ডিম বিক্রির নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশনা না মানলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাগুরায় জাতীয় ইঁদুর দমন অভিযান ২০২৪ এর উদ্বোধন
নওয়াব আলী মাগুরাঃ
“ছাত্র-শিক্ষক-কৃষক ভাই ইঁদুর দমনে সহযোগিতা চাই” এই প্রতিপাদ্য সামনে রেখে মাগুরায় জাতীয় ইঁদুর দমন অভিযান ২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে। ২১ অক্টোবর সোমবার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, ‘চাঁদের হাট’ এ জেলা প্রশাসন, মাগুরা এর আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাগুরা এর সহযোগিতায় অনুষ্ঠান পরিচালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কৃষিবিদ ড. মো: ইয়াছিন আলী, উপপরিচালক, ডিএই, মাগুরা ও উপস্থাপনায় অতিরিক্ত উপপরিচালক (পিপি) বিষ্ণু পদ সাহা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, মাগুরা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবির প্রমুখ।
বক্তব্য রাখেন, জাতীয় পুরস্কার প্রাপ্ত ইঁদুর দমন কৃষক বড়খড়ী গ্রামের মোঃ হান্নান মোল্লা,শালিখা উপজেলার শরশুনা গ্রামের কৃষক মোঃ শহর আলী, মাগুরা সদর, মাগুরা সদর উপজেলা কৃষি অফিস উপসহকারী কৃষি কর্মকর্তা সত্যপুর ব্লক আশরাফুল আলম। মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বলেন, ইঁদুর প্রতি বছর গোল আলু, গম, আনারস, নারিকেল, ধান ইত্যাদি ফসলের ব্যাপকহারে ক্ষতি করে। যার ক্ষতির পরিমাণ সর্বোপরি বৎসরে প্রায় ৭ লক্ষ টন খাদ্য শস্য নষ্ট করে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম এর কাছে থেকে কৃষক মোঃ হান্নান মোল্লা পুরস্কার ক্রেস্ট, সার্টিফিকেট ও সম্মানি গ্রহণ করেন।
ডুমুরিয়া সদরে বহিরাগত পেটুয়াবাহিনীর সহযোগিতায় আপন ভাইয়ের ওপর হামলা
খান আরিফুজ্জামান (নয়ন) ডুমুরিয়া
খুলনার ডুমুরিয়া সদরে এক ভাইয়ের জায়গায় অপর ভাইয়ের জোর করে ঘর নির্মান করার অভিযোগ উঠেছে। মানা হয়নি আদালত ও প্রশাসনের কোন নিষেধ। আবার বিচার চেয়ে শালিশী বৈঠক ডাকায় ওই ভাই সন্ত্রাসী দিয়ে আর এক আপন ভাইকে পিটিয়ে জখম করেছে। সন্ত্রাসী হামলায় গুরুতর আহত মওলা মোল্ল্যা নামে ওই ভাইকে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে ডুমুরিয়া সদরের আরাজি ডুমুরিয়া গ্রামে।
হাসপাতাল সুত্রে, সরেজমিন যেয়ে এবং একাধিক দায়িত্বশীল সূত্রে জানা যায়, আদালতের আদেশ অমান্য করে আরাজি ডুমুরিয়া গ্রামের মরহুম নাসের মোল্ল্যার ছেলে ইসমাইল মোল্লা জোর করে তার আপন ভাই শহিদ মোল্ল্যার জায়গায় বহিরাগতদের সহযোগিতায় গেল ১৫ দিন আগে একটি টিনের ঘর নির্মান করে। ঘর নির্মানের সময় ইসমাইল মোল্ল্যা ডুমুরিয়া থানায় অভিযোগ করলে পুলিশ যেয়ে ওই ঘর নির্মান বন্ধ করে দেয়। তবে ইসমাইল মোল্ল্যা পুলিশের নিষেধ অমান্য করে পরে আবারও ওই ঘর নির্মান করতে থাকে। নিরুপায় হয়ে শহিদ মোল্ল্যা স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের শরানাপন্ন হয়। দু’দফা শালিশী বৈঠক ডাকলেও ইসমাইল মোল্ল্যা হাজির হয়নি। অবশেষে গত রবিবার ডুমুরিয়া বাজারে শ্রাবন্তী মার্কেটে আবারও দু’ ভাইকে নিয়ে শালিশী বৈঠক বসে। তবে ইসমাইল মোল্ল্যা গন্যমান্য ব্যক্তিদের দেয়া রায় আগে অমান্য করায় আবারও শালিশী বৈঠকের তারিখ পরিবর্তন করা হয়। এ সময়ে দু’ভাইয়ের সাথে আসা অনুসারীদের মধ্যে বাক বিতন্ডা হয়।এ সময়ে শহিদ মোল্ল্যার আর এক ভাই মওলা মোল্ল্যা তার পক্ষে অবস্থায় নেয়। এর জের হিসেবে সোমবার বিকেলে ইসমাইল মোল্ল্যার পক্ষে বহিরাগত কিছু সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে মওলা মোল্লার ওপর হামলা করে। ভূক্তভোগী শহিদ মোল্ল্যা বলেন, এলাকার চিহিৃত সন্ত্রাসী জোড়া পুলিশ হত্যা মামলার আসামীসহ বেশ কয়েকটি মামলার আসামী ওই হামলায় অংশ নেয়। বর্তমানে মওলা মোল্ল্যা ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে ডুমুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
কেশবপুরে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা প্রদান উপলক্ষে কর্মশালা
কেশবপুর প্রতিনিধি
কেশবপুরে ১০-১৪ বছর বয়সী কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধক এইচপিভি টিকাপ্রদান উপলে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলায় ১০ হাজার ৬ শ ৩২ জন কিশোরীকে এই টিকা প্রদান করা হবে বলে জানা গেছে । উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন।
মেডিকেল অফিসার সৌমেন বিশ্বাসের পরিচালনায় বক্তব্য দেন, হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ডালিম, উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুর রশিদ, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছাদুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার আলমগীর হোসেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান এস এম মনজুর রহমান, কেশবপুর পাইলট গার্লস স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মান্নান প্রমুখ।
কর্মশালায় বলা হয়, জরায়ুমুখ ক্যান্সার (সার্ভিক্যাল ক্যান্সার) ভাইরাস জনিত একটি প্রাণঘাতী প্রতিরোধযোগ্য সংক্রামক রোগ। এই রোগ বাংলাদেশের নারীদের ক্যান্সারজনিত মৃত্যুতে দ্বিতীয়। অতিরিক্ত সাদা স্রাব, দুর্গন্ধযুক্ত স্রাব, অনিয়মিত রক্ত স্রাব, শারীরিক মিলনের পর রক্তপাত, মাসিক বন্ধ হওয়ার পর পুনরায় রক্তপাত, কোমর, তলপেট, উরুতে ব্যাথা ইত্যাদি এই রোগের লণ। তবে বাল্যবিবাহ, ঘন ঘন সন্তান প্রসব, একাধীক যৌনসঙ্গী, ধূমপায়ী, এইডস রোগী, প্রজনন স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন নন এমন নারীরা এই রোগের ঝুঁকিতে থাকে। তাই কিশোরী বয়সে এইচপিভি (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) টিকা নিলে নারীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ করা যায়।
ঋণ পাইয়ে দেয়ার নাম করে প্রতারণা ও অর্থ আত্মসাৎ
জিএম সাগর হোসেন
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের কুলিয়া এজেন্ট শাখার সত্ত্বাধিকারী পরিচয়ে ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আশাশুনির সেলিম রেজা নামের কথিত এক ব্যক্তির বিরুদ্ধে। সে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের নাগনা গ্রামের রুহুল আমীনের ছেলে।
জানা যায়, সেলিম রেজা আল-আরাফাহ ইসলামি ব্যাংক কুলিয়া শাখার এজেন্ট ব্যাংকিংয়ের সত্ত্বাধিকারী পরিচয় দিয়ে সমাজের সহজ সরল, অভাবগ্রস্থ ও ব্যবসায় লোকসান হওয়া মানুষদেরকে টার্গেট করে তাদের সাথে সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে ঐ এজেন্ট শাখা থেকে ঋণ পাইয়ে দেওয়ার আশ্বাস দেওয়ায় হচ্ছে তার প্রতারণার প্রধান ফাঁদ। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভুক্তভোগী বলেন, সেলিম রেজা আমাকে ঋণ করিয়ে দেওয়ার জন্য আল-আরাফাহ ইসলামী ব্যাংকের কুলিয়া এজেন্ট শাখায় এক হাজার টাকা দিয়ে একটি অ্যাকাউন্ট করতে বলেন। একাউন্ট করার পর তিনি বলেন ১৫ দিন পর আপনার নামে একটা চেক আসবে যেটা আসার পরে আমরা ঋণ কার্যক্রম শুরু করবো। ১৫ দিন পর চেক আসলে সেলিম রেজা ভুক্তভোগীকে ফোন দিয়ে আল-আরাফাহ ইসলামি ব্যাংকের কুলিয়া এজেন্ট শাখায় আসতে বলেন। সেলিম রেজার কথামত আল-আরাফাহ ইসলামী ব্যাংকের কুলিয়া এজেন্ট শাখায় গেলে ঋণ নেয়ার জন্য ঋণের আবেদন ফরমে স্বাক্ষর করতে বলেন এবং নিজের ও নমনীর ছবি আর দুইটা ব্লাং চেকে স্বাক্ষর করে দিতে বলেন। ভুক্তভোগী সেলিম রেজার কথামত আবেদন ফরম ও দুইটি ব্লাং চেকে সাক্ষর করে সাথে নিজের ও নমিনির ছবি যুক্ত করে জমা দেন। প্রয়োজনীয় কাগজপত্র ও ব্লাং চেক নেওয়ার পর সেলিম রেজা ভুক্তভোগীকে বলেন, ঋণ নিতে গেলে আপনাকে সেই অনুযায়ী সঞ্চয় করতে হবে আপনি কত টাকার ঋণ নিবেন। ভুক্তভোগী বলেন আমি ৭০ হাজার টাকা লোন নিতে চাই। তখন সেলিম রেজা বলেন সত্তর হাজার টাকার ঋণ নিতে গেলে সাত হাজার টাকা সঞ্চয় করতে হবে। সেলিম রেজার কথামতো ভুক্তভোগী সাত হাজার টাকা সঞ্চয় জমা দেন। পরবর্তীতে সেলিম রেজা ভুক্তভোগী কে বলেন এক সপ্তাহ পরে আপনি ঋণ পেয়ে যাবেন। কিন্তু দুই মাস পার হয়েগেলেও এখনো পর্যন্ত ঋণের ব্যবস্থা করতে পারে নাই। প্রতারক সেলিম রেজার কাছে সঞ্চয়ের টাকা আর স্বাক্ষরিত চেক ফেরত চাহিলে বিভিন্ন তালবাহানা শুরু করে। স্বাক্ষরিত চেক ও সঞ্চয়ের টাকা ফেরত না দিলে আইনের আশ্রয় নিবো বললে উল্টো সঞ্চয়ের টাকা ফেরত না দেওয়া ও ব্যাংকে যত টাকা আছে তা উঠিয়ে নেওয়ার কথা বলে হুমকি ধামকি দিতে থাকে।
এ বিষয়ে আল-আরাফাহ ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার ম্যানেজার শাহাদাত হোসেন বলেন, আমার জানা মতে সেলিম রেজা আল আরাফাহ ইসলামী ব্যাংক বা এজেন্ট ব্যাংকিং শাখার কেউ না। সেলিম রেজা কিছুদিন আগে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের কুলিয়া এজেন্ট শাখার সত্ত্বাধিকারী হওয়ার জন্য আবেদন পত্র জমা দেন। তার পরপরই উপরোক্ত ঘটনা উল্লেখ করে মারুফ বিল্লাহ ভাই একটি আবেদনপত্র জমা দিয়েছেন আমরা তার দরখাস্ত আমাদের হেড অফিসে পাঠিয়েছি।
আমরা খতিয়ে দেখবো সেলিম রেজার ঘটনার সাথে আমাদের ব্যাংক এজেন্ট ব্যাংক এর কেউ জড়িত আছে কিনা, যদি জড়িত থাকে তাহলে আমরা তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো। শুধু তাই নয় সেলিম রেজা যদি আল আরাফা ইসলামী ব্যাংক বা এজেন্ট ব্যাংকিং এর নামে করে কোনো ধরনের প্রতারণা করে থাকে তাহলে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবো। এবং সেলিম রেজার কুলিয়া শাখার এজেন্ট ব্যাংকিং এর সত্ত্বাধিকারীর আবেদন বাতিল করার জন্য হেড অফিস বরাবর সুপারিশ করবো।
সাতক্ষীরায় অস্ত্র ও গুলিসহ চার সন্ত্রাসী গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি
সাতক্ষীরায় অস্ত্র ও গুলিসহ চার সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সোমবার (২১ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা সদর থানায় আসামিদের হস্তান্তর করা হয়েছে। এর আগে ভোরে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার একটি বসতবাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন- সাতক্ষীরা শহরের উত্তর পলাশপুর এলাকার মৃত নওশের আলীর ছেলে আশরাফুল ইসলাম দোলন (৪৪), একই এলাকার মৃত আব্দুর সবুর সরদারের ছেলে আবির মণ্ডল প্রিয় (২২), শ্যামনগর উপজেলার নওয়াবেকি গ্রামের মৃত মনোরঞ্জন বিশ্বাসের ছেলে সুমন বিশ্বাস (২২), একই এলাকার মৃত স্বপন রায়ের ছেলে বিশ্বজিৎ রায় (৩৭)।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, আশরাফুল হক দোলনসহ তার তিন সহযোগী পলাশপোল এলাকার একটি বসতবাড়িতে অবস্থান করছে। তারা আগস্টে সাতক্ষীরা সদর এলাকায় ভাঙচুর ও অগ্নিসংযোগ কার্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল। এ ছাড়া স্থানীয় আওয়ামী লীগ নেতার বাসভবন লুটপাট, ট্রাফিক পুলিশ বক্স, পুলিশ সুপারের সরকারি বাসভবন ও সদর থানা ভাঙচুর ও লুট করাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল।
আরও জানা গেছে, তাদের কাছ থেকে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, আটটি অ্যামোনিশন, দুটি চাইনিজ কুড়াল, একটি পাসপোর্ট, দুটি চেক বই, আটটি স্মার্ট ফোন, দুটি এনালগ ফোন, ১০০ গ্রাম গাঁজা, দেশীয় মদ এক বোতলসহ নগদ ৩ লাখ ৯২ হাজার টাকা উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সদর থানার পুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপভ্যান বসতঘরে, অতঃপর…
নিজস্ব প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরে ফাঁকা ড্রামভর্তি একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি বসতঘরে ঢুকে পড়েছে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন ঘরে ঘুমিয়ে থাকা নাহিদ নামে এক যুবক।
রোববার (২০ অক্টোবর) রাতে মিরপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মোশারফপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২২ বছর বয়সী নাহিদ বলেন, ঘটনার সময় আমি ঘুমাচ্ছিলাম। হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে গেলে দেখতে পাই পিকআপভ্যানটি আমার ঘরের ভেতরে। কয়েকটি ইট আমার পায়ের ওপর পড়েছে। ঘরের ইটের দেয়াল ও খাটের একপাশ ভেঙে গেছে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছি।
পিকআপভ্যানচালকের সঙ্গে থাকা মিনারুল ইসলাম নামে এক ব্যক্তি বলেন, রোববার রাতে মেহেরপুরের গাংনী থেকে ফাঁকা ড্রামভর্তি একটি পিকআপভ্যান নিয়ে চারজন পাবনার বেড়ায় মাছ আনতে যাচ্ছিলাম। গাংনী থেকেই ড্রাইভার ঘুম চোখে গাড়ি চালাচ্ছিলেন। ব্যাপারটি বুঝতে পেরে খলিষাকুন্ডিতে গাড়ি থামিয়ে তাকে ঘণ্টাখানেক ঘুমানোর জন্য বলি।
মিনারুল ইসলাম আরো বলেন, খলিষাকুন্ডিতে ঘণ্টাখানেক ঘুমানোর পর রাত আড়াইটার দিকে মিরপুর বাজার পার হয়ে ডানে মোড় নেয়ার সময় পিকআপভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে মোশারফপুর এলাকায় সড়কের পাশে একটি বাড়ির ঘরের ভেতরে ঢুকে পড়ে। ঘটনার পর চালক আহম্মদ আলী গাড়ি ফেলে পালিয়ে যান। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বাড়ির মালিক হাফিজুল ইসলাম বলেন, পাশের ঘরেই আমি ঘুমিয়ে ছিলাম। অর্ধেক রাতে হঠাৎ পিকআপভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে দেয়াল ভেঙে ছেলের ঘরে ঢুকে পড়ে। অল্পের জন্য ছেলেটা প্রাণে বেঁচে গেছে। আমি কৃষক মানুষ। যে ক্ষতি হয়েছে তা পূরণ করার ক্ষমতা আমার নেই। এলাকাবাসী গাড়িতে থাকা লোকদের সঙ্গে কথা বলেছে। ক্ষতিপূরণ পেলে কিছুটা গুছিয়ে নিতে পারব।
মিরপুর থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ জানান, দুর্ঘটনার বিষয়ে লোক মারফত জানতে পেরেছি। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত এ বিষয়ে অভিযোগ পাইনি।
বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, আসামি গ্রেফতার
স্টাফ রিপোর্টার
খুলনার কয়রা থেকে ১৬ বছর বয়সী বাক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি ওয়াজকুরুনি ঢালিকে (৩৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব-৬ এর পরিচালক লে. কর্নেল ফায়েজুল আরেফিন বলেন, ২০ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার কয়রা থানাধীন টেপাখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ধর্ষণের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। পরে গ্রেফতার আসামিকে আড়ংঘাটা থানায় হস্তান্তর করা হয়। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, গত ১০ অক্টোবর খুলনা মহানগরীর আড়ংঘাটা থানায় ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা রুজু হয়। ভুক্তভোগীর বাবা একটি গরুর ফার্মে চাকরির সুবাদে সপরিবারে ওই ফার্মে বসবাস করেন। আসামি ওই ফার্ম থেকে প্রতিনিয়ত গরুর দুধ সংগ্রহ করতো। গত ৮ অক্টোবর সকালে ভিকটিমের বাবা গরুর ফার্মে কাজে ও মা ছেলেকে নিয়ে স্কুলে চলে যান। ভুক্তভোগী একা বাসায় থাকে। মেয়েটিকে একা পেয়ে আসামি ওয়াজকুরুনি তাকে ধর্ষণ করে। একজন প্রত্যক্ষদর্শী দেখতে পেয়ে দ্রুত ভুক্তভোগীর বাবাকে জানালে সঙ্গে সঙ্গে তিনি লোকজন নিয়ে আসামিকে ধরেন। সেখানে জিজ্ঞাসাবাদ সে স্বীকার করে, এর আগেও ধর্ষণ করেছে। একপর্যায়ে তাদের বিয়ে দেবে বোলে অভিযুক্তের পরিবার তাদের ছেলেকে নিয়ে যায়। পরে আসামি কৌশলে আত্মগোপনে থেকে ঘটনা ধামাচাপা দিতে ভুক্তভোগীর পরিবারকে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি দেখাতে থাকে।










































