Home আঞ্চলিক নগরীতে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে কথিত ৩ সমন্বয়কসহ ৫জন জেলহাজতে

নগরীতে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে কথিত ৩ সমন্বয়কসহ ৫জন জেলহাজতে

20


স্টাফ রিপোর্টার||

নগরীর আদ-দ্বীন হাসপাতালে ডাক্তার দেখানোর কথা বলে অহিদুজ্জামানকে হোটেলে আটক রেখে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার কথিত ৩ সমন্বয়কসহ ৫জনকে জেলাহাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।


বুধবার (১৬ অক্টোবর) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আল আমিন তাদের আদালতে হাজির করেন। আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আল আমিন তাদের জেলাহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন। আসামিরা হলেন সরদার মোন্তাজাবুর রহমান ওরফে জাবের (৫৫), তাহমিদ রহমান (২২), নাহিদ হাসান (২৪), এস এম শরিফ হোসেন (২৬) ও মো. ইমন হাওলাদার (২৩)।


সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, বাগেরহাট জেলার মৃত. আব্দুল জব্বারে ছেলে শেখ অহিদুজ্জামান (৫২) চোখের রোগে ভুগছিলেন। আসামি সরদার মোন্তাজাবুর রহমান ওরফে জাবের তাকে জানান খুলনায় তার পরিচিত চিকিৎসক আছেন। তিনি অহিদুজ্জামানকে ডাক্তার দেখাতে সহায়তা করবেন বলে ডেকে আনেন।


মামলার বিবরণে জানা যায়, গত ১৫ অক্টোবর খুলনার আদ-দ্বীন হাসপাতালে ডাক্তার দেখানোর কথা বলে অহিদুজ্জামানকে নগরীর শিববাড়ি মোড়ে নিয়ে আসেন জাবের। সেখানে পৌঁছানোর পর অন্যান্য আসামিরা অহিদুজ্জামানকে মোটরসাইকেলে তেঁতুলতলা মোড়ে রোজ গার্ডেন হোটেলের তৃতীয় তলায় নিয়ে আটক রেখে চাঁদা দাবি করে। অহিদুজ্জামান আসামিদের টাকা দিতে অস্বীকার করলে তারা তাকে এলোপাতাড়ি মারপিট করে এবং বিভিন্ন ধরণের ভয়ভীতি ও হুমকি দেয়। খবর পেয়ে অহিদুজ্জামানকে উদ্ধারের জন্য মাজহারুল ইসলাম ও সাগর নামে দুজন এগিয়ে আসলে তাদেরও মারপিট করে জাবেররা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এ কল করলে সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে