Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

63
ভোরে কুয়াশার মধ্যে মহিষের গাড়ি নিয়ে গন্তব্যে যাচ্ছেন গ্রামবাসী। কোমরপুর, দোগাছি, পাবনা

তাঁতীদল নেতা হত্যার ৬ বছর পর ইউপি চেয়ারম্যান সহ ২৩জনের নামে হত্যা মামলা
সাতক্ষীরা প্রতিনিধি
২০১৮সালের১৫ সেপ্টেম্বর সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার এক নম্বর কৃষ্ণনগর ইউনিয়নের ইউপি সদস্য ও তাঁতীদলের ইউনিয়ন সভাপতিকে পিটিয়ে হত্যার অভিযোগে এক নাম্বার কৃষ্ণনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোছাম্মৎ সাফিয়া পারভীন সহ ২৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলার এক নম্বর কৃষ্ণনগর ইউনিয়নের নিহত ইউপি সদস্য আব্দুর জলিলের আপন মামা মিনারুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করা ।মামলার আসামিরা হলেন মোসাম্মদ সাফিয়া পারভিন, পিতা মোশারফ হোসেন আজিবার কাগুচী, পিতা মনসুর কাগুচী, সিরাজ গাজী ,পিতা রুহুল আলি গাজী, জাবেদ আলী গাজী পিতা মুমিন গাজী, আমিনুর রহমান পিতা মুসলিম তরফদার, গোবিন্দ ঘোষ, পিতা কানাই ঘোষ, আনিসুর কাগুচী,পিতা সোওরাফ,কাগুচী,হাফিজুল গাজী ,পিতা মোনছের গাজী,রমজান গাজী ,পিতা আলী গাজী শাহিনুর রহমান শেখ পিতা গোলাম ফারুক শেখ ,মোঃ নজরুল ইসলাম ,পিতা আলিমুদ্দিন সরদার , মুজিবর রহমান , গাজী ,পিতা জয়নাল গাজী, আক্তার কাগুচী আরমান কাগুচী, কাশেম গাজী পিতা আদম আলী গাজী, ফয়সাল রাসেল, পিতা মুজিবুর রহমান, মুক্তার কাগুচী, পিতা আরমান কাগুচী, মোস্তফা সরদার,পিতা সবেদ আলী সরদার, আজিজুর রহমান ,পিতা আফসার গাজী দোলো, আমিনুর কাগুচী, পিতা সোহরাফ,কাগুচী, সুশান্ত ঘোষ ,পিতা সাধন ঘোষ, মহসীন কাগুচী, পিতা মোসলেম কাগুচী, রফিকুল ইসলাম , পিতা তোহরালী মোড়ল, বাবু ওরফে চোচট,বাবু, ওয়াজেদ আলী ষ মামলার বাদি মিনারুল ইসলাম বলেন জনপ্রিয়তার থাকার কারণে আমার ভাগ্নিকে পিটিয়ে হত্যা করেছে বর্তমানে ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীনের নেতৃত্বে। বিএনপি রাজনীতির সাথে যুক্ত থাকার কারণে আমরা মামলা করতে পারি নাই সেই সময়, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সাফিয়া ও তার দোসরদের ফাঁসি চাই।

কপিলমুনি প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ
কপিলমুনি প্রতিনিধি
কপিলমুনি প্রেসক্লাবের আহবায়ক কমিটির প্রথম সভা সোমবার সকালে প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়। আহবায়ক এস এম আব্দুর রহমানের সভাপতিত্বে কমিটির সদস্য সচিব জিএম মোস্তাক আহম্মেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন কমিটির সদস্য যথাক্রমে শেখ আব্দুল গফুর, মুন্সি রেজাউল করিম মহাব্বত ও জি এম আসলাম হোসেন। সভায় আনীত তিনটি এজেন্ডার উপর বিষদ আলোচনা ও বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ঐতিহ্যবাহী কপিলমুনি প্রেসক্লাবে কতিপয় স্থায়ী সদস্যের গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ড, হঠকারিতা এবং বহিরাগতদের নিয়ে ক্লাবে বিশৃঙ্খলা সৃষ্টির পাশাপাশি ক্লাবের ভাবমূর্তি ক্ষুন্ন করায় জন্য ক্ষোভ প্রকাশ করা হয়। নিন্দা জানানো হয় ক্লাবের স্থায়ী সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনকে পাশ কাটিয়ে গুটি কয়েক সদস্য নিয়ে গঠন করা ভুয়া, মন গড়া ও উদ্দেশ্য প্রণোদিত ওই অসার আহবায়ক কমিটিকে। যেটা ক্লাবের সম্পূর্ণ গঠনতন্ত্র পরিপন্থী একটা হাস্যকর বিষয়। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র একটি অঙ্গ সংগঠনের একদল নেতাকর্মীদের নিয়ে ক্লাবে মহড়া দিয়ে ক্লাবের কর্মরত প্রগতিশীল সাংবাদিকদের ভীতি প্রদর্শনের অপকৌশলকে ধিক্কার জানানো হয়। অন্যদিকে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য এবং জনসম্মুখে হেয় করার অভিপ্রায়ে ক্লাবের তিনজন জ্যেষ্ঠ সদস্যকে কথিত বহিষ্কারের প্রচার চালানোর চরম ঔদ্ধত্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। সভায় ক্লাবের প্রতিষ্ঠা কালীন সদস্য ও সাবেক সভাপতি জিএম হেদায়েত আলী টুকু ও সাবেক সহ-সভাপতি মুন্সি রেজাউল করিম মহব্বতের ব্যবসা প্রতিষ্ঠানে গত ৬ সেপ্টেম্বর একদল বহিরাগত উশৃঙ্খল যুবকদের নিয়ে এলাকায় বহুল আলোচিত পাইকগাছা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও প্রেসক্লাবের সদস্য আমিনুল ইসলাম বজলু তাদের প্রতি চড়াও হয়ে ভীতি প্রদর্শন করে পদত্যাগ পত্রে জোর করে স্বাক্ষর করে নেন। এর একদিন পর গত ৭ সেপ্টেম্বর ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক ভোরের ডাক এর কপিলমুনি প্রতিনিধি মিলন কুমার দাশ ক্লাবের দাপ্তরিক কাজ করার সময় ক্লাবে প্রবেশ করে আচমকা তাকে শারীরিকভাবে নিগৃহীত করে ভয় ও বল প্রয়োগের মাধ্যমে তার কাছে থাকা ক্লাবের সকল চাবি ছিনিয়ে নিয়ে তাকে ক্লাব থেকে বের করে দেওয়া হয়। এ সময় জীবনে ক্লাবে পা না দেওয়ার জন্য তাকে শাসানো হয়। ঘটনার কয়েকদিন পর ক্লাবের আলমারির চাবি দাবি করে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। বর্তমানে মিলন কুমার দাশ ও তার পরিবার সদা ভীতির মধ্যে রয়েছে। এদিকে এ ঘটনায় প্রেসক্লাবের শুভাকাঙ্খী, সুহৃদ ও স্থানীয় সুধীজনরা বিস্ময় ও ক্ষোভ প্রকাশের পাশাপাশি ঘটনাটি তদন্তপূর্বক দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

শ্যামনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শ্যামনগর প্রতিনিধি
“আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে মাথায় রেখে ১৫ অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৪ উপলক্ষে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ এর আয়োজনে বেসরকারি সংস্থা সিসিডিবি-স্টেপ এন্ড বিল্ড-ইন এবং কারিতাস খুলনা অঞ্চল কর্তৃক পরিচালিত এফসিসিপি-৩ প্রকল্প এর সহযোগিতায় দিনব্যাপি বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠান উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে এলাকা ঘুরে আবার পরিষদে এসে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে আলচনা সভা দিয়ে শেষ করা হয় । আলোচনায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন “ বুড়িগোয়ালিনী বাংলাদেশের একটি দক্ষিন-পশ্চিম অঞ্চলের উপকূলীয় দুর্যোগ ঝুঁকিপুর্ণ এলাকা। এখানে প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগ ঘটে। যার পরিমাণ ও মাত্রা দিন দিন বেড়েই চলছে। আমাদের সচেতন হতে হবে এবং সঠিক ভাবে দুর্যোগ মোকাবেলা করে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে হবে ” এই সময় উক্ত দিনের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বক্তব্য প্রদান করেন স্টেপ এন্ড বিল্ড-ইন প্রকল্প এর প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন, কারিতাস খুলনা অঞ্চলের এফসিসিপি-৩ প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর মোঃ শহিদুল ইসলাম। এছাড়া গাবুরা ইউনিয়নে গাইনবাড়িতে সিসিডিবি এর আয়োজনে স্বেচ্ছায় মাটির রাস্তা সংস্কার, পরিষ্কার পরিচ্চন্নতা প্রতিযোগিতা এবং কমিউনিটিতে বর্নাঢ্য শোভাযাত্রা ও প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভার পাশাপাশি বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে বূড়িগোয়ালিনী এবং গাবুরাতে প্রায় ২৭০ জন লক্ষিত জনগোষ্ঠী সহ অন্যান্য স্টেকহোল্ডার অংশগ্রহণ করেন।

সমুদ্রসীমায় ভিনদেশী জেলেদের অনুপ্রবেশ ঠেকাতে ও মা ইলিশ সংরক্ষণে কোস্ট গার্ডের অভিযান শুরু
মোংলা প্রতিনিধি
বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে ভিনদেশী (ভারত, মায়ানমার) জেলেদের মাছ শিকার বন্ধ করাসহ মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু করেছেন কোস্ট গার্ড। মঙ্গলবার থেকে সাগর ও সুন্দরবন উপকূল জুড়ে শুরু হওয়া এ অভিযান চলবে আগামী ৩নভেম্বর পর্যন্ত।
কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) কর্মকর্তা কমান্ডার মোঃ রাশেদুল করিম জানান, ইলিশ ধরায় নিষেধাজ্ঞার এই সময়ে ভিনদেশী জেলেরা যাতে অনুপ্রবেশ করে এদেশের মাছ লুটে নিতে না পারে সেজন্য কোস্ট গার্ডের জাহাজগুলো দিয়ে সমুদ্রসীমায় টহল জোরদার করা হয়েছে। তারপরও কেউ যদি অনুপ্রবেশ ও মাছ ধরার অপচেষ্টা চালান তাদের বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নিবেন কোস্ট গার্ড। যদিও মা ইলিশ সংরক্ষণ মৌসুম ছাড়াও বছরের বাকী পুরো সময় ধরেই ভিনদেশী জেলেদের আগ্রাসন রোধে কাজ করে আসছে কোস্ট গার্ড। যার ফলে বিগত বছরগুলোর বিভিন্ন সময়ে এদেশের সমুদ্রসীমা থেকে ভিনদেশীদের আটকসহ তাদের নিজ জলসীমায় ফেরত পাঠানো হয়।
এছাড়া মা ইলিশ সংরক্ষণ অভিযানের আওতায় জেলে ও মাছ ব্যবসায়ীদের মাঝে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ শুরু করেছেন উপকূলরক্ষী বাহিনী কোস্ট গার্ড। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশের আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে। আর জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ, পোস্টারিং, মাইকিংসহ নানাভাবে প্রচারণা চালানো হচ্ছে কোস্ট গার্ডের পক্ষ থেকে।

মাগুরার মহম্মাদপুর ঝামার মধুমতি নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা মাগুরা প্রতিনিধি
মাগুরার মহম্মাদপুর ঝামার মধুমতি নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও মেলা গত সোমবার অনুষ্ঠিত হয়। মেলা কমিটির সভাপতি ছিলেন মোঃ মাসুদুর রহমান।
শত বছরের পুরাতন ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতা ও মেলা প্রতিবছর দূর্গাপূজার বিজয় দশমির পরের দিন আয়োজন করা হয় ।মহম্মদপুর উপজেলার পার্শ্ববর্তী প্রায় ১০ টি উপজেলার লোক আসে এই মেলা দেখতে। মেলায় নৌকা বাইচ এবং আকর্ষণীয় পুরষ্কারের আয়োজন করে থাকে মেলা কমিটি।
নারী পুরুষ এবং বাচ্চাদের দৃষ্টি আকর্ষণের জন্য নাগোর দোলা, পুতুল নাচ সহ আনেক আকর্ষণীয় ব্যবস্থা করা হয়।
এবারের নৌকা বাইচ প্রতিযোগীতা দেখতে নদীর দুই পাড়ে হাজার-হাজার দর্শক ভিড় জমায়। তবে নারী দর্শক ছিল চোখে পড়ার মত।
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসন ও যৌথ বাহিনীর কড়াকড়ি নজরদারি ব্যবস্থা করা হয়।

মাগুরায় মদ্যপানে দুই নারীসহ চার জন নিহত
মাগুরা প্রতিনিধি
মাগুরার শালিখাতে মদ্যপানে এক নারী সহ তিন জন নিহত হয়েছে। ধনেশ্বরগাতী গ্রামের মনোরঞ্জনের পুত্র সবুজ(২২) ও একই গ্রামের রামের পুত্র দিগন্ত(২৫)।
সবুজ যশোর হাসপাতালে মঙ্গলবার ভোর ৫টায় মারা যায়। দিগন্ত মাগুরা হাসপাতাল সকাল ৮টায় মারা যায়। তাদের দুজনকেই গতরাতে অসুস্থ্য অবস্থায় হাসপাতালে নেয়া হয়। অপর দিকে অতিরিক্ত মদ্যপানে মাগুরার শালিখা উপজেলার দেবিলা গ্রামের সাধন বিশ্বাসের মেয়ে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী পূজা বিশ্বাস (২০) মৃত্যু বরণ করে।
উল্লেখ্য এ সময় তার অপর বান্ধবী ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আম গ্রামের রতন কুমার সাহার মেয়ে সরকারি রাজেন্দ্র কলেজের ডিগ্রি পড়ুয়া রত্না সাহা (২৪) মৃত্যু বরণ করে। তারা দুজন ফরিদপুর একটা পুজা মন্ডপে মদ্যপানের পর বমি করতে থাকে। তখন তাদের চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে নেয়া হয়। সেখানে তাদের মৃত্যু হয়। তবে এ দুই শিক্ষার্থী মদ্যপান নিয়ে রহস্য আছে বলে স্থানীয়রা জানায়।

পরিচ্ছন্ন শহর গড়তে রেড ক্রিসেন্টের কর্মশালা অনুষ্ঠিত
তথ্য বিবরনী
সুইস রেড ক্রসের সহযোগিতায় জলবায়ু সহনশীল পরিচ্ছন্ন শহর প্রকল্পের আওতায় অবহিতকরণ কর্মশালা মঙ্গলবার সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমির সভাকক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের সচিব শরীফ আসিফ রহমান। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিট এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় আলোচকরা বলেন, নগরজীবনে সুস্থ এবং সুন্দরভাবে বেঁচে থাকতে হলে সুষ্ঠু বর্জ্যব্যবস্থাপনার কোন বিকল্প নেই। বিভিন্ন সহযোগী সংগঠন এক্ষেত্রে এগিয়ে এলে খুলনা সিটি কর্পোরেশনের কাজ সহজ হবে। পরিবেশ সুন্দর রাখতে নিজেদের সদিচ্ছাই যথেষ্ট।
কর্মশালায় খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, প্রকল্পের সহকারী ম্যানেজার মোঃ আব্দুল মজিদ, রেড ক্রিসেন্ট সোসাইটির সিটি ইউনিটের লেভেল অফিসার মোঃ মইনুল ইসলাম পলাশ প্রমুখ বক্তৃতা করেন। এসময় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের আরবান ম্যানেজার মোঃ মোসলেম উদ্দিন।
উল্লেখ্য, খুলনা সিটি কর্পোরেশনের ২১ ও ২২ নম্বর ওয়ার্ডের নির্বাচিত নিম্নআয়ের বসতি এলাকাগুলোয় এপ্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রকল্পটি গত ১ জুলাই শুরু হয়েছে, আর শেষ হবে ২০২৮ সালের ৩০ জুন।
কর্মশালায় নগরীর ২১ ও ২২ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, ওয়ার্ড সচিব, কমিউনিটি লিডার ও এনজিও’র প্রতিনিধিরা অংশ নেন।

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত
তথ্য বিবরনী
‘হাতে দেখলে সাদাছড়ি, এগিয়ে এসে সহায়তা করি’-এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষ্যে আলোচনাসভা, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সাদাছড়ি ও চশমা বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার দুপুরে খুলনার গোয়ালখালি পিএইচটি সেন্টারে অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, দৃষ্টি প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। প্রতিবন্ধীদের ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। সমাজে প্রতিষ্ঠার জন্য তাদেরকে সুযোগ করে দিতে হবে। যথাযথ সুযোগ সুবিধা পেলে তারা প্রতিভার বিকাশ ঘটাতে পারবে। দৃষ্টি প্রতিবন্ধীদের চলার পথে সব থেকে বড় উপকরণ হল সাদাছড়ি। তাদের জীবনমান উন্নয়ন, সাফল্য অর্জনে এর গুরুত্ব অপরিহার্য। তাই সাদাছড়ির ব্যবহার সম্পর্কে ব্যাপক প্রচার বাড়াতে হবে। অতিথিরা প্রতিবন্ধীদের প্রতি সহমর্মিতা প্রদর্শনের আহবান জানান।
সভায় জানানো হয়, খুলনায় ৪৩ হাজার একশত ৪৮জনকে প্রতিবন্ধী ভাতা ও সাতশত ৬০জনকে চার স্তরে শিক্ষাভাতা প্রদান করা হয়েছে। কোন না কোনভাবে ৫২ হাজার চারশত ৮৫জনকে প্রতিবন্ধী হিসেবে শনাক্ত করা হয়েছে এবং সবাইকে সুবর্ণকার্ড প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কানিজ মোস্তফা। অনুষ্ঠানে পিএইচটি সেন্টারের তত্ত্বাবধায়ক মোঃ আবিদ হাসান, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আইনাল হক, প্রতিবন্ধী স্কুলের কর্মকর্তা মৌসুমী দেবনাথ, দৃষ্টি প্রতিবন্ধী সবুজ, শেখ নুর মোহাম্মদ সুনু, বেসরকারি উন্নয়ন সংস্থা সাইডসেভারের জেলা কো-অর্ডিনেটর বনফুল চুমকি বক্তৃতা করেন। অনুষ্ঠানে অতিথিরা ১৫ দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে সাদাছড়ি, কালো চশমা ও আটজন দৃষ্টি প্রতিবন্ধীকে ডিজিটাল সাদাছড়ি বিতরণ করেন।

রামপালে বিশ্ব হাতধোয়া দিবস পালনে র্যালি আলোচনা সভা
রামপাল প্রতিনিধি
রামপালে বিশ্ব হাতধোয়া দিবস পালন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রামপাল উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বুধবার (১৬ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মো. ইমরান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস, এ আনোয়ারুল কুদ্দুস, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান, প্রেসক্লাব রামপাল’র সভাপতি এম, এ সবুর রানা, সিনিয়র সহসভাপতি মল্লিক মোতাহার হোসেন প্রমুখ।
বক্তাগণ স্বাস্থ্য সুরক্ষায় হাত ধোয়ার উপর গুরুত্বারোপ করে বলেন, শরীর সুস্থ রাখতে হলে অবশ্যই নিয়ম মেনে হাত ধুয়ে পরিষ্কার রাখতে হবে। হাত পরিষ্কার থাকলে অধিকাংশ রোগ থেকে মুক্ত থাকা সম্ভব হবে। এ জন্য সকলকে খাবার গ্রহনের পূর্বে হাত পরিষ্কার রাখতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন সরকরি, বেসরকারি ও এনজিও দপ্তরের কর্মকর্তা ও স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দামুড়হুদায় ১৭১ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
দামুড়হুদায় “কোমল মতি শিক্ষার্থীরা আগামী প্রজন্মের ভবিষ্যৎ” শ্লোগানকে সামনে রেখে প্রশাসনের উদ্যোগে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় দামুড়হুদা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহলের সভাপতিত্বে “ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহয়তা” প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন স্কুলের অধ্যায়নরত গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোঃ জহিরুল ইসলাম। এসময় ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহয়তা” প্রকল্পের আওতায় উপজেলার
মোট ৫১ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৭১ টি গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।এসময় জেলা প্রশাসক বলেন,
উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে অধ্যায়রত গরিব ও মেধাবী শিক্ষার্থীদের কথা বিবেচনা করে বাইসাইকেল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।ফলে শিক্ষার্থীরা লেখাপড়ায় মনোযোগী হবে এবং ঝরে পড়া রোধ হবে। শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ বৃদ্ধি পাবে তাদের পড়ালেখা করানোর জন্য। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) কে. এইচ. তাসফিকুর রহমান, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাসেম, দামুড়হুদা উপজেলা জামায়াতের আমির নায়েব আলী, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, সিনিয়র সাংবাদিক হাফিজুর রহমান কাজল প্রমূখ।

জলাবদ্ধতা নিরসনে কার্যকরী পদক্ষেপ নিতে হবে: মিয়া গোলাম পরওয়ার
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জলাবদ্ধতার জন্য আমরা নিজেরাই দায়ী। খালে-বিলে বাধ দিয়ে পানি আটকে জলবদ্ধতার সৃষ্টি করেছি আমরা। সরকারি কর্মকর্তাদের সহায়তায় আওয়ামী ফ্যাসিস্টরা সমস্ত খালে-বিলে বাধ ও পাটা দিয়ে পানি আটকে দিয়েছিল। যার কারণে এ অঞ্চলে জলবদ্ধাতার সৃষ্টি হয়। অবিলম্বে জলাবদ্ধতা নিরসনে সরকারের কোষাগারের অর্থ খরচ করে সাধারণ মানুষে দুর্দশা লাঘবে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। দীর্ঘদিন ধরে এ অঞ্চলে জলাবদ্ধতা থাকা সত্ত্বেও প্রশাসনের পক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় সাধারণ মানুষের মাঝে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তিনি মন্ত্রণালয়সহ বিভিন্ন দফতরে কথা বলায় ইতোমধ্যে ভোলা ও বরিশালসহ বিভিন্ন জায়গা থেকে ১০টি পাম্প আনা হয়েছে এবং সেগুলো স্থাপন করা হচ্ছে, আরো পাম্প আসছে। অবিলম্বে পানি নিষ্কাশন করে জলবদ্ধতা নিরসন করা হবে ইনশাআল্লাহ। ১৫ অক্টোবর (মঙ্গলবার) সকাল ৯ টায় খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার থুকড়া ইসলামিয়া ওয়াজেদিয়া দাখিল মাদরাসা ও এতিমখানা এবং সকাল ১১ টায় চুকনাগরস্থ নূরানিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা প্রাঙ্গনে বিলডাকাতিয়া, মাধবকাটি, বিলপাবলা, লতাবিল, খর্ণিয়া, শোলগাতি, রুদাঘরা, বরুনা, চেচুড়ি, ঘোষড়া, বাদুড়িয়া, কাঞ্চনপুর ও ভবদাহের জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
নুরানীয়া মাদরাসা প্রাঙ্গণে ডুমুরিয়া উপজেলা (দক্ষিণ) আমীর মাওলানা মোক্তার হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারি পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য হাফেজ আমিনুল ইসলাম, এডভোকেট আবু ইউসুফ মোল্লা ও আশরাফুল আলম। বক্তব্য রাখেন কৃষ্ণ নন্দী, মিলন নন্দী, অশোক মল্লিক, বাবু ঘোষ, খুলনা জেলা ছাত্রশিবির সভাপতি বেলাল হুসাইন রিয়াদ, ছাত্রশিবির নেতা শাহজালাল, বি এম আব্দুর রশীদ, মাওলানা সাইদুল্যাহ, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা ফরহাদ আল মাহমুদ, মাওলানা মনিরুল ইসলাম, আবুল হোসেন শেখ, মাওলানা আব্দুল মান্নান, মোস্তাক আহমেদ চৌধুরী, মোস্তফা কামাল, বেলাল হুসাইন শেখ, ডুমুরিয়া উপজেলা ছাত্রশিবির সভাপতি, মফিজুর রহমান, আবু তাহের, সামিদুল হাসান লিমন প্রমুখ। এখানে ৬৫০ জন ক্ষতিগ্রস্তের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
প্রধান অতিথি আরও বলেন, এখনো প্রশাসনের ভিতরে ঘাপটি মেরে আছে আওয়ামী ফ্যাসিস্ট ও তাদের দোসররা। তাদেরকে অবিলম্বে সরাতে হবে। তা না হলে ছাত্র-জনতার গণবিপ্লবের সরকার ব্যর্থ হওয়ার আশংকা থেকে যায়। কারণ আওয়ামী ফ্যাসিস্টরা জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাদের সকল ষড়যন্ত্র মোকাবেলায় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সেক্রেটারি জেনারেল বলেন, আমি এলাকার মানুষ। আমার জন্মস্থান এখানেই। আমিও আপনাদের মতো জলাবদ্ধায় ক্ষতিগ্রস্ত। ডুমুরিয়া ও ফুলতলা এলাকার ৮০-৯০ স্লুইস গেট আছে। এ গুলো পলি পরে বন্ধ হয়ে গেছে। শুস্ক মওসুমে পলি সরানোর কাজ শুরু হবে। তবে জলাবদ্ধতা একদিনে বা এক মাসে নিরসন করা সম্ভব না। তিনি বলেন, এখন যে সরকার ক্ষমতায় আছে, এটা কোন নির্বাচিত সরকার নয়। এটা একটা অন্তবর্তীকালীন সরকার। এটার কাজ দেশ শাসন করা নয়। ২০১৪, ২০১৮ ও ২০২৪ এর নির্বাচনে আপনারা ভোট দিতে পারেন নাই । ছাত্রলীগ, যুবলীগ আর পুলিশ লীগে ভোট দিয়েছে। আমরা ভোট দিতে গেলে বলা হয়েছে ভোট দেয়া হয়ে গেছে। এ রকম ভোট আর বাংলাদেশে হতে দেয়া হবে না। প্রয়োজনে আরো রক্ত দিতে প্রস্তুত আছি।
তিনি আরও বলেন, জলাবদ্ধতা নিরসনে জনগণের ভোটের সরকার লাগবে। জনগণ যাদের পছন্দ করবে তারা ক্ষমতায় গিয়ে চুরি-ডাকাতি, লুটপাট, দুর্নীতি বাদ দিয়ে সরকারের টাকা দিয়ে সৃষ্ট সমস্যা সমাধান করবে। তিনি জনগণকে আশ্বাস দিয়ে বলেন, শাহপুর সড়কটি অতি দ্রুত সংস্কার করা হবে। গত ১৭ বছর বছরের অত্যাচার জুলুমের কথা উল্লেখ করে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, এ সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জামায়াতে ইসলামী। আওয়ামী সরকার জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের জেল জুলুম ফাঁসি দিয়েছে। কুরআনের পাখি খ্যাত আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে জেলের ভেতর হত্যা করা হয়েছে। গত ১৫ বছর বিএনপি-জামায়াতের লোক বাড়িতে ঘুমাতে পারেনি। চাকরি হয়নি, জামায়াতে ইসলামীর অফিসগুলো বন্ধ করে দিয়েছিল। ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে আমাদের বুকের উপর চেপে থাকা জগদ্বল পাথর সরিয়ে দিয়ে মুক্ত বাতাসের নিঃশ্বাস নেওয়ার সুযোগ হয়েছে।

খালিশপুর গোয়ালখালি সন্ত্রাসী হামলার ঘটনায় আহত ৬
স্টাফ রিপোর্টার
নগরীর খালিশপুর গোয়ালখালি লেবুতলার মোড় এলাকায় প্লাস্টিক রিসাইক্লিং কারখানার ম্যানেজারকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর রবিবার দুপুরে প্লাস্টিক রিসাইক্লিং প্রতিষ্ঠান শরীফ এন্ড ব্রাদার্স এর পাশের রাস্তায় স্থানীয় মজগুন্নী উত্তরপাড়ার আরাফাত রোডের কালা কাওসারের পুত্র রাজ (২৫), কালা আজিজের পুত্র ওয়াহিদ (২৫) ও মুকুলের পুত্র মমিন (২৫) তিনজন মিলে বেলা দুইটার দিকে কারখানার পাশের রাস্তা থেকে দুটো মেয়েকে মারধর শুরু করলে আত্মরক্ষার জন্য মেয়ে দুটো দৌড়ে কারখানার ভিতরে এসে চিৎকার চেঁচামেচি করতে থাকে। এ সময় রাজ, ওয়াহিদ, মমিন ৩ জনই ওই মেয়েদের কিল ঘুসি লাথি মারতে থাকলে এক পর্যায়ে কারখানা মালিক রানার ছোট ভাই ম্যানেজার আবু হানিফ ও শ্রমিকরা এগিয়ে এসে বাঁধা দিলে তাদেরকেও দেখে নেবার হুমকি দিয়ে চলে যায় সন্ত্রাসীরা। এর সামান্য কিছু সময় পরে রাজের নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একদল সন্ত্রাসীরা রামদা,চাপাতি সহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কারখানা ম্যানেজার আবু হানিফ ও শ্রমিকদের উপর হামলা চালায়। এতে ম্যানেজার আবু হানিফ সহ তিনজন মহিলা ও দুইজন পুরুষ শ্রমিক আহত হয়। এদের মধ্যে আবু হানিফ গুরুতর জখম হলে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে কারখানা মালিক মোঃ শরিফুল ইসলাম রানা জানান, এর আগেও বিভিন্ন সময় সন্ত্রাসী রাজ চাঁদা দাবি করে আসছিল,মাঝেমধ্যে বিভিন্ন ভাবে হুমকি ও ভয় ভীতি দেখিয়ে কম-বেশি চাঁদা নিয়েছে । যা স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ খালিশপুর থানা পুলিশকে মৌখিকভাবে অবহিত করা রয়েছে।
এদিকে সন্ত্রাসী রাজ গত ৬ আগস্ট ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে কারখানা মালিক মোঃ শরিফুল ইসলাম রানার কাছে। ওই চাঁদার টাকা দিতে না পারায় হয়তোবা পরিকল্পিত এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।
এ ঘটনায় কারখানা মালিক রানা খালিশপুর থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

রামপালে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি আলোচনা
রামপাল প্রতিনিধি
“আগামী প্রজন্মকে সক্ষম করি, দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রামপালে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) সকাল ১০ টায় এ উপলক্ষে র্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আফতাব উদ্দিন এর সভাপতিত্বে র্যালি ও মহড়া শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস, এ আনোয়ারুল কুদ্দুস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান, আইসিটি কর্মকর্তা রনিক হালদার, মুক্তিযোদ্ধা ডিএল রায়, প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা, সিনিয়র সহসভাপতি মোতাহার হোসেন মল্লিক, মুর্শিদা পারভীন, উপসহকারি কৃষি কর্মকর্তা কিশোর বালা প্রমুখ। অনুষ্ঠানের শেষে উপজেলা ফায়ার ব্রিগেডের সদস্যরা দূর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ে মহড়া দেন।

ফকিরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষ্যে র্যালি, হাতধোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” এই শ্লোগানকে সমানে রেখে মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় র্যালী শেষে হাতধোয়া অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন। এতে স্বাগত বক্তব্য রাখেন ফকিরহাট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. হাবিবুর রহমান।
উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম মফিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মো. শহীদুর রহমান এআরডিও একে মাহমুদ, সহকারী প্রোগ্রামার মো. আলমগীর হোসেন, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. ইমদাদুল হক, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্র প্রমূখ। এসময় বিভিন্ন কর্মকর্তা ও সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

ফকিরহাটে মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি করায় প্রভাষক বরখাস্ত
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে শ্রেণিকক্ষে ইসলাম ধর্মের মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে অবমাননাকর কথা বলার অভিযোগে প্রভাষক সুকুমার বাগচীকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে অধ্যক্ষের কার্যালয়ে সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন ও শিক্ষা বিভাগের বৈঠকের পর প্রভাষক সুকুমার বাগচীকে সাময়িক বরখাস্তের ঘোষণা করেন অধ্যক্ষ প্রফেসর মো. মুসা হোসাইন খান। সুকুমার বাগচী সরকারি ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি কলেজের চারুকলা বিভাগের প্রভাষক ছিলেন।
মহনবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি করায় তার বিরুদ্ধে ওই কলেজের ছাত্রী, স্থানীয় জনতা, রাজনৈতিক দল ও বৈষম্য বিরোধী ছাত্ররা ব্যাপক বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। এছাড়া ফকিরহাট মডেল থানায় ধর্ম অবমাননার মামলা হয়েছে তার বিরুদ্ধে। তিনি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে পুলিশ ও সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। বিক্ষুব্ধ ছাত্র-জনতাকে শান্ত করতে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে।
এদিকে, শিক্ষক সুকুমার বাগচীর শাস্তির দাবিতে উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম গোরা। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে সংবাদ সম্মেলন করেন আমীর এবিএম তৈয়াবুর রহমান। অপরদিকে ইসলামী আন্দোলন ফকিরহাট শাখা উদ্যেগে বিক্ষোভ মিছিল করেছে।বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী-জনতা।
মামলার এজাহার ও অভিযোগকারী শিক্ষার্থী সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর দ্বাদশ শ্রেণির প্রাচীন সভ্যতার বিবর্তন বিষয়ে পাঠদানের সময় প্রভাষক সুকুমার বাগচী ইসলাম ধর্ম, মহানবী, ইসলামে পর্দা ও আরব দেশ সম্পর্কে কটুক্তি করেন যা ছাত্রীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে। এ বিষয়ে ছাত্রীরা অধ্যক্ষের কাছে মৌখিক অভিযোগ করলে তিনি ওই শিক্ষককে ডেকে সতর্ক করেন। কিন্তু প্রভাষক সুকুমার বাগচীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা না নেওয়ায় রোববার ও সোমবার ব্যাপক বিক্ষোভ শুরু হলে ১৪ অক্টোবর রাতে ফকিরহাট মডেল থানায় মামলা রজু হয়। মঙ্গলবার দুপুরে সরকারি ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি কলেজ গেটে ছাত্র-জনতা অবস্থান নিয়ে বিক্ষোভ করলে পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী মোতায়ন করে পরিস্থিতি শান্ত করা হয়।
সরকারি ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মুসা হোসাইন খান জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তাকে কলেজ ক্যাম্পাস থেকে বহিস্কার করা হয়েছে। এছাড়া থানায় ধর্ম অবমাননার মামলা হয়েছে। ন্যায় বিচারের স্বার্থে প্রশাসনকে সবধরণের সহায়তা প্রদান করা হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন বলেন, ‘বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ধর্ম অবমাননার মতো সংবেদনশীল বিষয়ে কোন ছাড় দেওয়া হবে না।’

কেশবপুরে ঘের মালিকের উপর হামলা-লুটপাটের প্রতিবাদে মানববন্ধন
যশোর প্রতিনিধি
যশোরের কেশবপুরে চাঁদার টাকা না পেয়ে মাছের ঘের মালিকের উপর হামলা, ভাংচুর, অর্থ লুট ও হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মধ্যকুল কালিতলা নামক স্থানে ওই মানববন্ধন করা হয়। মানববন্ধনে কেশবপুর ও মণিরামপুর উপজেলার শত শত নারী-পুরুষ ঘের মালিকের উপর হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান। এ ছাড়া ঘটনা উল্লেখ করে মঙ্গলবার থানায় পাঁচজনের নামে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগ ও ঘের মালিক সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় উপজেলার মধ্যকুল কালিতলা নামক এলাকায় রানা মৎস্য খামার নামের ব্যবসা প্রতিষ্ঠানে একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় ঘের মালিক সুলতান মোড়ল (৫০) ও তার ছেলে সোয়েব আক্তার রনিকে (২১) এলোপাতাড়িভাবে মারপিটসহ অর্থ লুট করে নিয়ে যায়। এ বিষয়ে ঘের মালিকের ছেলে সোয়েব আক্তার রনি কেশবপুর থানায় পাশের মনিরামপুর উপজেলার আমিনপুর গ্রামের রিপন মোল্ল্যা, শাহিন মোল্ল্যা, ফারুক মোল্ল্যা, মশিয়ার মোল্ল্যা ও মুক্তাদিরের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।
মানববন্ধনে বক্তব্য দেন, সোয়েব আক্তার রনি, সোহেল রানা, নাছিমা খাতুন প্রমুখ। সোয়েব আক্তার রনি বলেন, দীর্ঘ বছর ধরে প্রায় এক হাজার ২০০ বিঘা জমি হারি নিয়ে তার বাবা সুলতান মোড়ল মাছের ঘেরটি পরিচালনা করে আসছেন। সোমবার সন্ধ্যায় একদল দুর্বৃত্ত ব্যবসা প্রতিষ্ঠানে তাদেরকে মারপিট করে মাছ বিক্রির নয় লাখ টাকা লুট করে নিয়ে যায়। পরে সিসিটিভি ফুটেজ দেখে পাঁচজনকে চিনতে পেরে তাদের নামে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ঘেরের কর্মচারী আলামিন বলেন, ঘটনার পর থেকে তারা আতঙ্কে রয়েছেন। হামলাকারীদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবি জানান তিনি।
ঘের মালিক সুলতান মোড়ল বলেন, গত ১০ থেকে ১৫ দিন ধরে তার কাছে চাঁদা চেয়ে আসছিল দুর্বৃত্তরা। চাঁদা দিতে অস্বীকার করায় তাদের উপর হামলা চালিয়ে লুটপাট করা হয়েছে। এ ঘটনায় এলাকার মানুষ দুর্বৃত্তদের বিরুদ্ধে মানববন্ধন করেছে। ঘটনার পর থেকে তারা ভীতির মধ্যে রয়েছে।
এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইসলামী শাসন ছাড়া দেশে স্থায়ী শান্তি আসতে পারে না: মাওলানা আব্দুল আউয়াল
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির হাফেজ মাওলানা অধ্যক্ষ আবদুল আওয়াল বলেন মানুষ আজ শান্তির জন্য পাগলপরা। কিন্তু ইসলামী শাসন ছাড়া দেশে স্থায়ী শান্তি আসতে পারে না। তাই দেশের স্থায়ী শান্তি ও মানবতার মুক্তির লক্ষ্যে ইসলামকে রাষ্ট্রয় ক্ষমতায় আনার আহ্বান ও জানান তিনি। ১৫ অক্টোবর, মঙ্গলবার,বিকাল তিনটায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ কয়রা উপজেলা শাখার উদ্যোগে শাখার সভাপতি মোঃ আশরাফ আলীর সভাপতিতে ও মুফতি শাহিনুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন, গনসমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সভাপতি মাওলানা অধ্যাপক আব্দুল্লাহ ইমরান, বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ রেজাউল করিম, জেলা শাখার সেক্রেটারি হাফেজ মোঃ আসাদুল্লাহ আল গালিব,জেলা শাখার ইসলামী আন্দোলন জয়েন্ট সেক্রেটারী মোঃ রেজাউল করিম সরদার,
এছাড়া আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার ছাত্র যুব বিষয়ক সম্পাদক মাওলানা হারুন আর রশিদ জেলা নেতা আশরাফুল ইসলাম বিশ্বাস, পাইকগাছা উপজেলা শাখার সভাপতি মুফতি আহমদ আলী সহ সভাপতি আলহাজ গাজী জুনাইদুর রহমান সহ সভাপতি আলহাজ্ব আবদুল মজিদ ও সেক্রেটারি কাবির হুসাইন,কয়রা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক, মোঃ ফারুক শিকারী,মোঃ আহসানুল্লাহ, যুবনেতা নুরুল ইসলাম প্রমূখ নেতৃবৃন্দ।

কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যান সেন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টু হত্যা মামলার প্রধান আসামি তরিকুল ইসলাম টুকুকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (১৪ অক্টোবর) রাতে পাবনা সদর উপজেলার গোবিন্দপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান।
গ্রেপ্তারকৃত তরিকুল ইসলাম টুকু দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের মহির উদ্দিন আহমেদের ছেলে।
জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে পূর্ব পরিকল্পিতভাবে ইউপি চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টুকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গুলি করে প্রতিপক্ষ টুকু বাহিনীর লোকজন। এ ঘটনায় গত ১ অক্টোবর নিহত চেয়ারম্যানের ছেলে আহসান হাবীব কনক বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেন। মামলায় টুকুকে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামি করা হয়। এছাড়া মামলায় মোট ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৮-১০ জনকে।
এ মামলার পলাতক আসামিরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকার সোহাগ হোসেন ওরফে গিট্টু (২২), রওশন (২৩), রাসেল (২৭), লালন (২৬), নাঈম (২২), শামসের আলী গিট্টু (২৩), আল আমিন (২০), হিমেল (২৭) ও ইরাক (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নইমুদ্দিন সেন্টু ফিলিপনগর বাজারপাড়ার মুতালিব সরকারের ছেলে। তিনি অনেক আগে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। একসময় উপজেলা বিএনপির সহ-সভাপতিও ছিলেন। পরে আওয়ামী লীগের রাজনীতি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। দুইবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সেন্টু।

ঝিনাইদহে চিত্রা নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পৃথক স্থানে চিত্রা নদীতে ডুবে অনামিকা দাস (১২) ও আয়াত হোসেন (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে কালীগঞ্জ শহরের শিবনগর ও বিকেল ৪টার দিকে বলিদাপাড়া এলাকায় মারা যায় তারা।
মারা যাওয়াদের মধ্যে অনামিকা শিবনগর দাসপাড়া এলাকার শিপন দাসের মেয়ে। সে চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। আয়াত ঝিনাইদহ হামদহ এলাকার ফরিদ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে গেছে, সকাল সাড়ে ১১ টার দিকে শিবনগর এলাকার কয়েকজনের সঙ্গে বাড়ির পাশের চিত্রা নদীতে গোসল করতে যায় অনামিকা। সাঁতরে কিছুদূর যাওয়ার পর সে পানিতে ডুবে যায়। পরে অনামিকার শরীর পানিতে ভেসে ওঠে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক অনামিকাকে মৃত ঘোষণা করেন।
শিশু আয়াত হোসেন দুই দিন আগে তার মায়ের সঙ্গে কালীগঞ্জ শহরের বলিদাপাড়া এলাকায় নানার বাড়িতে বেড়াতে আসে। দুপুর ১২টার দিকে সে চিত্রা নদীতে নামে। কিছুক্ষণ পানিতে থাকার পর সে উঠে পড়ে। বিকেল ৩টার দিকে আবারো সে নদীতে নামে। এরপর থেকে আয়াত নিখোঁজ ছিল। নদীপাড়ে শিশু আয়াতের জুতা ও জামা-কাপড় পড়ে থাকতে দেখে স্বজনদের সন্দেহ হয়। পরে তারা নদীতে নেমে ডুবন্ত অবস্থায় আয়াতকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার শিশির কুমার সানা বলেন, ‘হাসপাতালে আনার আগেই অনামিকা ও আয়াতের মৃত্যু হয়।’
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

সাতক্ষীরায় পার্কের ড্রেন থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় পার্কের ড্রেন থেকে আবুল হোসেন (৭৫) নামে একজন বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে স্থানীয়রা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করেন।
আবুল হোসেন মুনজিতপুর শাপলা এলাকার মৃত আব্দুল লতিফ গাজীর ছেলে।
আবুল হোসেনের বড় ছেলে ডা. কালাম বলেন, গত সোমবার রাতে এশার নামাজ পড়ে ঔষধ আনার কথা বলে বের হয়ে তিনি আর বাড়ি ফেরেননি। রাতে অনেক খোঁজাখুজি করেও বাবার সন্ধান পাইনি। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পাই বাবার মরদেহ পার্কের ড্রেনে পড়ে আছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

যশোরে বোর্ডে শীর্ষস্থানে যশোর, তলানিতে মেহেরপুর
যশোর প্রতিনিধি
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ২০২৪ সালের এইচএসসির ফলাফলে পাসের হারের দিক দিয়ে শীর্ষস্থান দখল করেছে যশোর জেলা। তলানিতে অবস্থান করছে মেহেরপুর।
মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রকাশিত ফলাফলে বোর্ডের ১০ জেলার মধ্যে এই চিত্র উঠে এসেছে। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মর্জিনা আক্তার ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী, যশোর বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ২৯। জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৭৪৯ জন শিক্ষার্থী।
জেলা অনুযায়ী ফলাফলের চিত্রে দেখা গেছে, শীর্ষস্থানে অবস্থান করছে যশোর জেলা। ৭২ দশমিক ৮৪ শতাংশ পাসের হার নিয়ে বোর্ডের সেরা অবস্থানে রয়েছে এই জেলা। দ্বিতীয় অবস্থানে রয়েছে খুলনা জেলা। এই জেলার পাসের হার ৭১ দশমিক ১৯ শতাংশ। ৭০ দশমিক ১১ শতাংশ পাসের হার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সাতক্ষীরা জেলা। নড়াইল রয়েছে চতুর্থ স্থানে। তাদের পাসের হার ৬১ দশমিক ২৭ শতাংশ।
পঞ্চম স্থানে থাকা ঝিনাইদহ জেলার পাসের হার ৫৯ দশমিক ৪০ শতাংশ। কুষ্টিয়ার অবস্থান ষষ্ঠ। তাদের পাসের হার ৫৮ দশমিক ৫২ শতাংশ। ৫৮ দশমিক ২৩ শতাংশ পাসের হার নিয়ে সপ্তম অবস্থানে রয়েছে মাগুরা জেলা।
চুয়াডাঙ্গা জেলা ৫৭ দশমিক ৯৬ শতাংশ পাসের হার নিয়ে রয়েছে অষ্টম অবস্থানে। নবম অবস্থানের বাগেরহাটের পাসের হার ৫৫ দশমিক ০৪ শতাংশ। আর তলানিতে অবস্থান করা মেহেরপুরে পাসের হার ৫০ দশমিক ৩৮ শতাংশ।

যশোর বোর্ডের ১৩ কলেজে শতভাগ পাস, ৭ প্রতিষ্ঠানের সবাই ফেল
যশোর প্রতিনিধি
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় পাস করেছেন। তবে পাস করতে পারেননি সাতটি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী। মঙ্গলবার (১৫ অক্টোবর) যশোর বোর্ডে ঘোষিত ফলাফল পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
ঘোষিত ফলাফল অনুযায়ী, এ বছর যশোর বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ২৯ শতাংশ। গত বছর ২০২৩ সালে যশোর বোর্ডে পাসের হার ছিল ৬৯ দশমিক ৮৮ শতাংশ। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর এ বোর্ডে পাসের হার কম।
এবারের পরীক্ষায় মোট ১ লাখ ২২ হাজার ৫১১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন এবং ৭৮ হাজার ৭৬৪ জন উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৯ হাজার ৭৪৯ জন। গত বছর ২০২৩ সালে জিপিএ ৫-এর সংখ্যা ছিল ৮ হাজার ৯৬২। এ ছাড়াও অকৃতকার্য হয়েছেন ৪৩ হাজার ৭৪৭ জন শিক্ষার্থী।
১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস:
শিক্ষাবোর্ড ঘোষিত ফলাফলে দেখা যায়, শতভাগ পাসের প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে রয়েছে যশোরের চৌগাছায় অবস্থিত এস এম হাবিবুর রহমান পৌর কলেজ। এই কলেজ থেকে এবার পরীক্ষায় অবতীর্ণ ১২৭ শিক্ষার্থীর সবাই পাস করেছেন।
এ ছাড়া খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকার প্রতিষ্ঠান ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের ৬১, খালিশপুরের নেভি অ্যাঙ্কারেজ স্কুল অ্যান্ড কলেজের ৫৯ এবং ঝিনাইদহ ক্যাডেট কলেজের ৪৭ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছেন।
শতভাগ পাসের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে আরও রয়েছেÍযশোরের চৌগাছা উপজেলার হাকিমপুর মহিলা কলেজ, নড়াইলের গোবরা মহিলা কলেজ, যশোরের কেশবপুরের তিতা বাজিতপুর এম কে বি মহিলা কলেজ, ঝিকরগাছার বাঁকড়া হাজিরবাগ মহিলা আইডিয়াল কলেজিয়েট স্কুল, খুলনার কয়রা উপজেলার হাড্ডা পাবলিক কলেজ, সাতক্ষীরা কমার্স কলেজ, সাতক্ষীরা সদরের গোবরদাড়ি জরদিয়া স্কুল অ্যান্ড কলেজ, যশোরের চৌগাছা উপজেলার মাড়ুয়া ইউসুপ খান স্কুল অ্যান্ড কলেজ এবং কুষ্টিয়া সদরের সুনুপ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সব পরীক্ষার্থী পাস করেছেন।
পাস করেননি ৭টি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী: এবার যশোর বোর্ডের সাতটি প্রতিষ্ঠান থেকে কোনো পরীক্ষার্থী পাস করতে পারেননি। এই সাতটি প্রতিষ্ঠান থেকে ১৮ জন এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তবে তারা কেউই পাস করতে পারেননি।
প্রতিষ্ঠানগুলো হলোÍমেহেরপুরের মড়কা জাগরণ কলেজ, খুলনার মডেল মহিলা কলেজ, একই জেলার শাপলা কলেজ, সাতক্ষীরার আখড়াখোলা আইডিয়াল কলেজ, মাগুরার গোপীনাথপুর এম এ খালেক স্কুল অ্যান্ড কলেজ, যশোরের নেঙ্গুড়াহাট স্কুল অ্যান্ড কলেজ এবং ঝিনাইদহের নাজির উদ্দিন ইসলামিয়া কলেজ।

চুয়াডাঙ্গায় বাড়ছে নিউমোনিয়া, হাসপাতালের মেঝেতে চলছে চিকিৎসা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় আবহাওয়া পরিবর্তনজনিত কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। এর মধ্যে পাল্লা দিয়ে বাড়ছে নিউমোনিয়া আক্রান্ত শিশু রোগীর সংখ্যা।
এর ফলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালেও প্রতিদিন অসংখ্য হারে ভর্তি হচ্ছে রোগী, শিশু ওয়ার্ডে তিল পরিমাণ জায়গা নেই। অন্যদিকে চাপ রয়েছে হাসপাতালের বহিঃবিভাগেও। প্রতিদিন জ্বর, ঠাণ্ডা, কাশি আক্রান্ত হয়ে ৫০০-১ হাজার শিশু রোগী চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ওয়াহিদ মাহমুদ রবিন।
চিকিৎসকরা বলছেন, আবহাওয়ার পরিবর্তনের কারণে শিশুদের অতিরিক্ত যত্ন ও অভিভাবকদের সচেতনতার বিকল্প নেই।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ড সূত্রে জানা গেছে, গত ৮ দিনে অর্থাৎ ৭ অক্টোবর থেকে ১৪ অক্টোবর রাত সাড়ে ১০ টা পর্যন্ত শিশু ওয়ার্ডের মোট ভর্তি হয়েছে ৪০৪ শিশু রোগী। এর মধ্যে ৫০ শতাংশই নিউমোনিয়া আক্রান্ত বলে জানিয়েছেন সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মাহবুবুর রহমান মিলন।
সোমবার (১৪ অক্টোবর) সকাল ও রাতে সদর হাসপাতালের পুরোনো ভবন ঘুরে দেখা যায়, শিশু ওয়ার্ডে তিল পরিমাণ পা ফেলার জায়গা নেই। এমনকি পুরোনো ভবনের কপালসিবল গেট পর্যন্ত পাটি বিছিয়ে চিকিৎসা নিচ্ছে শিশু রোগীরা। একদিকে শিশু রোগীদের যেমন চাপ, তেমনই লোকবল সংকটের কারণে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন নার্স ও চিকিৎসকরা। তবে নার্সদের অক্লান্ত পরিশ্রমে রোগীর স্বজনদের সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।
শিশু ওয়ার্ডের ইনচার্জ রেহেনা পারভিন বলেন, গত কয়েক বছরের তুলনায় আবহাওয়া পরিবর্তনজনিত কারণে এবার অতিরিক্ত হারে শিশু রোগীর সংখ্যা বাড়ছে। ওয়াড়র্ে পা ফেলার জায়গা নেই। একদিকে লোকবল সংকট অপরদিকে রোগীদের চাপ সামলাতে প্রচুর বেগ পেতে হচ্ছে।
চুয়াডাঙ্গা সদরের গাড়াবাড়িয়া গ্রামের বেল্টু নামে এক ব্যক্তি বলেন, গত চার দিন আগে হঠাৎ করেই আমার ছেলে প্রচণ্ড জ্বর ও ঠাণ্ডায় আক্রান্ত হয়। বাড়িতে প্রাথমিক চিকিৎসা করেও কম না হলে দু-দিন আগে হাসপাতালে ভর্তি করাই। চিকিৎসকরা জানিয়েছেন, ছেলে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে।
হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি আরও বলেন, আগের তুলনায় চিকিৎসা সেবা ভালো হয়েছে। বাচ্চাদের কোনো সমস্যা হলে নার্সদের ডাকার সঙ্গে সঙ্গেই সেবা দিয়ে যাচ্ছেন। এমনকি জরুরি বিভাগের চিকিৎসককে জানানো হলে তিনিও তাৎক্ষণিক এসে চিকিৎসা দিচ্ছেন।
ইখলাস নামে এক ব্যক্তি বলেন, আমার নাতি জ্বর ঠাণ্ডায় আক্রান্ত হয়। অবস্থা বেগতিক হলে গতকাল (সোমবার) সকালে তাকে হাসপাতালে ভর্তি করি। ওয়ার্ডে কোনো জায়গা খালি নেই। নাতিকে নিয়ে মেঝেই চিকিৎসা দিচ্ছি।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান মিলন বলেন, আবহাওয়া পরিবর্তনজনিত কারণে সদর হাসপাতালে শিশু রোগীর সংখ্যা বাড়ছে। এর মধ্যে ৫০ শতাংশই নিউমোনিয়া আক্রান্ত। এ সময় বাচ্চাদের সতর্ক রাখতে হবে। বাচ্চাদের মায়েদের বুকের দুধ খাওয়ানো চালিয়ে যেতে হবে। ৬ মাসের বড় বাচ্চাদের অন্যান্য খাবার দিতে হবে। আবহাওয়া পরিবর্তনের কারণে এক ধরনের ব্যাকটেরিয়া বৃদ্ধি পায়। এ সময় শিশুদের যত্ন বা অভিভাবকরা সচেতন না হলে শিশুদের বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।

দুর্যোগে নারীর ভোগান্তি নিরসনে টেকসই পদক্ষেপ নেওয়ার আহ্বান
স্টাফ রিপোর্টার
নারীদের দুর্যোগকালীন দুরবস্থা মোকাবিলায় কিছু তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি টেকসই পদক্ষেপ নেওয়া জরুরি। বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় নারীরা শারীরিক, মানসিক, এবং প্রজনন স্বাস্থ্যসেবা ও যত্ন উপেক্ষিত থেকে যায়।
এ অবস্থা থেকে উত্তরণের জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে করণীয় নির্ধারণ এখনই প্রয়োজন। আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে খুলনায় আয়োজিত আলোচনা সভা এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে খুলনা নগরীর শিরিশনগরস্থ রূপান্তর প্রশিক্ষণকেন্দ্রে এ আলোচনা সভা এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন, খুলনা জেলা কমিটি এই আলোচনা সভার আয়োজন করে।
এই কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শামীমা সুলতানা শিলুর সভাপতিত্বে এবং রূপান্তরের সিনিয়র কর্মকর্তা অসীম আনন্দ দাসের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলাবিষয়ক অধিদপ্তর, খুলনার উপ-পরিচালক হাসনা হেনা।
সম্মানিত অতিথি ছিলেন রূপান্তরের নির্বাহী পরিচালক ও আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন জাতীয় পর্ষদের প্রতিষ্ঠাতা সভা প্রধান স্বপন কুমার গুহ।
আলোচনায় অংশ নেন খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ, দিবস উদযাপন কমিটির খুলনা জেলা সদস্য সচিব রাবেয়া বসরী, অ্যাডভোকেট পপি ব্যাণাজী, অ্যাডভোকেট রওশন আরা, নূরুন্নাহার পলি, বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য সম্মাননাপ্রাপ্ত পাঁচজন গ্রামীণ নারী রোকশানা আক্তার, পলি আক্তার, ফাতেমা ইয়াসমিন বুলু, মিনারা আহমেদ ও লতিকা মণ্ডল তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
১৫ অক্টোবর বিশ্বব্যাপী আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত হয়ে থাকে। এবারে দিবসটির প্রতিপাদ্য ছিল ‘দুর্যোগে নারীর সুরক্ষায় দরকার সচেতনতা সৃষ্টি এবং সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণ’। অনুষ্ঠানে দেশের উন্নয়নে গ্রামীণ নারীদের নানামুখী কর্মকাণ্ডকে স্মরণ করে বক্তারা বলেন, গ্রাম পর্যায়ে নারীরা অনেক সংগ্রাম করে নিজেদের অবস্থা এবং অবস্থানের ইতিবাচক পরিবর্তন করছেন। এই পরিস্থিতিতে এই কাজে রাষ্ট্রীয় সহযোগিতা আরও বাড়াতে হবে। এটা গ্রামীণ নারীদের জন্য অনুদান নয়, অধিকার। তথ্যে, সম্পদে, কর্মে গ্রামীণ নারীদের পুরুষের সমান অধিকার দিতে হবে।
অনুষ্ঠানে জানানো হয়, যেকোনো দুর্যোগে একজন নারীর শারীরিক, আর্থিক এবং মানসিক ক্ষতিও কম নয়। এগুলো সংকট কাটিয়ে উঠিয়ে নতুনভাবে শুরু করার জন্য যেসব সেবা-শুশ্রুষা দরকার তাও অপ্রতুল অথবা নেই বললেই চলে। কখনো কখনো বেসরকারিভাবে বিচ্ছিন্ন কিছু উদ্যোগ দেখা গেলেও নারীর জন্য দুর্যোগ পরবর্তী সমন্বিতভাবে কোনো সরকারি-বেসরকারি সেবা (শারীরিক, মানসিক, প্রজনন স্বাস্থ্যসহ অন্যান্য সেবা) লক্ষ্য করা যায় না। এই অবস্থার অবসানে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে।

সাতক্ষীরায় সীমান্ত থেকে ভারতীয় নাগরিকসহ আটক ৪
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে এক ভারতীয় নাগরিকসহ চারজনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক এ তথ্য জানান।
বিজিবি অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির একটি টহল দল লক্ষিদাড়ি সীমান্তে অভিযান চালিয়ে ৭৩ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ জামাল ও হাসানকে আটক করে। এছাড়া, পৃথক এক অভিযানে লক্ষিদাড়ি সীমান্ত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আলিমুর ও মিজানকে আটক করা হয়। পরে আটকদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
এদের মধ্যে সাতক্ষীরা পৌরসভার রাজারবাগান এলাকার মো. জামাল বাদশা ও হাসান আলীকে ৭৩ বোতল ফেনসিডিল, একটি মোটরসাইকেল সহ আটক করা হয়।

বাজুয়ায় স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের গনসংযোগ ও লিফলেট বিতরণ
দাকোপ প্রতিনিধি

খুলনার দাকোপের বাজুয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদল কর্তৃক আয়োজিত গনসংযোগ ও লিফলেট বিতরণ সভা অনুষ্ঠিত হয়। ১৫ অক্টোবর রোজ মঙ্গলবার দুপুর ১২ টায় দাকোপের লাউডোব ফেরিঘাট, লাউডোব বাজার, বাজুয়া -খুটাখালি বাজার, বাজুয়া চড়ার বাঁধ, দাকোপ উপজেলা সহ চালনা পৌরসভা এলাকায় এই লিফলেট বিতরণ কালে নেতাকর্মীরা বলেন ১৩ জুলাই ২০২৩ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবি পূরণের সকল প্রতিশ্রুতির কথা তুলে ধরে বলেন আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে এই রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করা হবে। উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন দাকোপ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এস এম শামীম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সরদার নুরুজ্জামান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শেখ তৈয়েবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক এস এম কবির, জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন, সহ-সভাপতি সাকিল আহমেদ দিলু, প্রচার সম্পাদক আবু তাহের হীরা, হিন্দু, বৈদ্য, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহবায়ক ব্রজেন ঢালী, জেলা সেচ্ছাসেবক দলের নেতা মেহেদী হাসান বাবু। এছাড়া উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা যুবদলের সদস্য সচিব বুলবুল আহমেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক গাজী ফয়সাল আলম, যুগ্ম আহবায়ক আব্দুল রাজ্জাক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহাবুদ্দীন গাজী, যুগ্ম আহবায়ক মিজান শেখ, উপজেলা মহিলা দলের আহবায়ক কৌশল্যা রায়, স্বেচ্ছাসেবক দলের নেতা ইমরান হোসেন, রুবেল খাঁ, রিয়াজ, আলি আকবর, সাইফুল ইসলাম, এনামুল, কামরুল, দাউদ, মফিজুল, ইমরান, রাজু হাওলাদার, হোসেন খা, আতাউর রহমান প্রমুখ।

খুলনা সিটির সাবেক মেয়র তালুকদার খালেক: ১৫ বছরেই সম্পদ বেড়েছে ৪০০ গুণ
স্টাফ রিপোর্টার
মাত্র ১৫ বছরেই খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সদ্য সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেকের সম্পদ বেড়ে হয়েছে ৪০০ গুণ। আর এই সম্পদ গড়ার পেছনে উঠে আসছে নামে-বেনামে টেন্ডার, উন্নয়নকাজের ভাগ-বাটোয়ারা, কমিশন বাণিজ্যসহ কলাকৌশলের নিত্যনতুন তথ্য।
শুধু অর্থবিত্তই নয়, তালুকদার খালেকের ক্ষমতার দাপটে অসহায় ছিলেন খুলনার নগর ভবনের কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে নিজ দলের কর্মীরাও। তাঁর দুর্ব্যবহার ও গালাগালের কারণে কেউ তাঁর সামনে আসতেন না। বিভিন্ন সময়ে তিনি নাম লেখিয়েছেন ব্যাংকের মালিকানায়, আবার কখনো ছিলেন সিরামিক ইন্ডাস্ট্রিজেও।

অনুসন্ধানে জানা গেছে, ২০০৮ সালের সিটি করপোরেশন নির্বাচনে দাখিল করা হলফনামায় তালুকদার আব্দুল খালেকের বার্ষিক আয় ছিল মাত্র এক লাখ ৪০ হাজার টাকা। তাঁর কাছে নগদ টাকা ছিল মাত্র ৫৭ হাজার ৫৫০। সম্পদ বলতে ছিল ব্যাংকে জমা ১৬ লাখ ৯৮ হাজার টাকা, সঞ্চয়পত্র ও স্থায়ী আমানতে ২৮ লাখ টাকা।

একই ব্যক্তির ২০২৩ সালের হলফনামায় দেখা গেছে, বার্ষিক আয় ২৮ লাখ ১৫ হাজার ৭০২ টাকা। নগদ চার কোটি ৭৯ লাখ, চারটি ব্যাংকে জমা এক কোটি ১৮ হাজার টাকা। এর বাইরে ৩.২১ একর কৃষিজমি, তিন কাঠা অকৃষি জমি, রাজউকের পূর্বাচলে একটি, কেডিএর ময়ূরী আবাসিকে একটি, গৃহায়ণ কর্তৃপক্ষের মুজগুন্নী আবাসিকে প্লট রয়েছে।

তালুকদার খালেক খুলনা পৌরসভার মহসিনাবাদ ইউনিয়নে দুইবার কাউন্সিলর হয়ে জনপ্রতিনিধির খাতায় নাম লেখান।

এরপর ছিলেন বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে চারবারের সংসদ সদস্য ও কেসিসির তিনবারের মেয়র। একবার মেয়র পদে পরাজিত হয়ে খুলনা ওয়াসার চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালে সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার আগে বাগেরহাট-৩ আসন ছেড়ে দেওয়ার পর উপনির্বাচনে তাঁর স্ত্রী হাবিবুন্নাহার সংসদ সদস্য নির্বাচিত হন।
স্থানীয় সরকার আইন, ২০০৯ (সিটি করপোরেশন) এর ধারা ৯ (২) অনুযায়ী, ‘কোনো ব্যক্তি মেয়র বা কাউন্সিলর পদে নির্বাচিত হওয়ার অথবা মেয়র বা কাউন্সিলর পদে থাকবার যোগ্য হবেন না যদি তিনি বা তাঁর পরিবারের কোনো সদস্য সংশ্লিষ্ট সিটি করপোরেশনের কাজ সম্পাদন বা মালপত্র সরবরাহের জন্য ঠিকাদার হন অথবা তারা এ ধরনের কাজে নিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের অংশীদার হন বা সিটি করপোরেশনের কোনো বিষয়ে তাদের কোনো ধরনের আর্থিক স্বার্থ থাকে, অথবা তিনি বা তারা সরকার নিযুক্ত অত্যাবশ্যক কোনো দ্রব্যের ডিলার হন।’ কিন্তু সদ্য সাবেক মেয়র তালুকদার খালেক নানা বিধিমালার ফাঁক-ফোকর খুঁজে পছন্দের ঠিকাদারদের কাজ দিয়ে কোটি কোটি টাকা পকেটে ভরেন বলে অভিযোগ আছে।

চালু করেন কমিশন পদ্ধতি। প্রকৌশলী মোহাম্মদ হোসেন ঠিকাদারদের কাছ থেকে ১ শতাংশ জমা নিয়েই শুধু চেক পাস করতেন। আর তাতেই কোটি কোটি টাকা আয় করেন সাবেক মেয়র। তাই খুলনা সিটি করপোরেশনে হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানই একের পর এক কাজ পেয়েছে, বাকিরা বঞ্চিত ছিল।
খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েক বছরে হোসেন ট্রেডার্সের সেলিম মুন্সী ১৫-১৬টি, তাজুল এন্টারপ্রাইজের তাজুল ইসলাম ১৫-১৬টি, আজাদ ইঞ্জিনিয়ার্স ১৫-১৬টি, সাঈদ এন্টারপ্রাইজের আবু সাঈদ ৩৫ থেকে ৪০টি, টুটুল অ্যান্ড কোং ৭-৮টি, রোজা এন্টারপ্রাইজ, রহমান অ্যান্ড ব্রাদার্স ৭ থেকে ১০টি কাজ করেছে। গত কয়েক বছরে প্রথমোক্ত তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে কাজ হয়েছে প্রায় ৬০ কোটি টাকার। এসব কাজের দেখাশোনার দায়িত্বে ছিলেন ঠিকাদার এইচ এম সেলিম ওরফে সেলিম হুজুর। এর বাইরেও বিদায়ি মেয়র ৫ শতাংশ কমিশনের ভিত্তিতে আরো প্রায় শতকোটি টাকার উন্নয়নকাজ বিক্রি করেছেন।

নাম প্রকাশ না করে কেসিসির তালিকাভুক্ত ঠিকাদারদের কয়েকজন জানান, টেন্ডারে কী ঘটছে, ওপর থেকে কেউই বুঝত না। কাগজে-কলমেও সব পরিষ্কার। কিন্তু ক্ষতির শিকার হয়েছেন সাধারণ ঠিকাদাররা। এসব ঘটনার তদন্ত চান বঞ্চিতরা।

অন্যদিকে ক্ষমতাসীন দলের মহানগর কমিটির সভাপতি হওয়ায় তাঁর অপছন্দের দলীয় নেতাকর্মীরা প্রায়ই দুর্ব্যবহার, লাঞ্ছনা ও অশ্লীল গালাগালের শিকার হয়েছেন। সর্বশেষ ২০২৩ সালের সিটি নির্বাচনেও সদ্য দলে যোগ দেওয়া ব্যক্তিদের কাউন্সিলর পদে সমর্থন দেন তিনি।

নাম প্রকাশ না করার শর্তে বঞ্চিত তিন নেতা জানান, দলের দুর্দিনে কাজ করেও তাঁরা শীর্ষ নেতাদের নজরে আসতে পারেননি। সিটি নির্বাচনে হারাতে তাঁদের ওপর জুলুম করা হয়েছে।

সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বিতর্কিত ব্যবসায়ী আমজাদ হোসেনের লুটপাটের পেছনেও বড় ভূমিকা রাখেন তালুকদার খালেক। এ কারণেই খালেককে বানানো হয় ওই ব্যাংকের ভাইস চেয়ারম্যান। আমজাদ হোসেনের মালিকানাধীন মুনস্টার পলিমার এক্সপোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকও ছিলেন তিনি। এক সময়ে শুল্ক ফাঁকির অভিযোগে কম্পানির লাইসেন্স বাতিল ও পাঁচ কোটি টাকা অর্থদণ্ড দেওয়া হলে তিনি পদত্যাগ করে সরে পড়েন। আর এ ঘটনার সংবাদ প্রকাশ করে সাবেক মেয়রের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় জেল খাটেন এনটিভির খুলনা প্রতিনিধি আবু তৈয়ব।

সাবেক মেয়র নিজ ক্ষমতায় পারভীন আক্তারকে কাউন্সিলর না থাকা সত্ত্বেও খুলনা ওয়াসায় প্রতিনিধি করেন। স্ত্রী হাবিবুন নাহারকে বাগেরহাট-৩ আসনে এমপি বানান। সর্বশেষ নির্বাচনে এই দম্পতির বিরুদ্ধে ব্যাপক টাকা, সন্ত্রাসী ও প্রশাসনকে ব্যবহারের অভিযোগ করেন প্রতিদ্বন্দ্বী ইদ্রিস আলী।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম বলেন, ‘আমরা এরই মধ্যে কাজ পাওয়া শীর্ষ কয়েকটি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছি। কিছু কাজের পুনঃ দরপত্র আহবান করা হয়েছে। অন্যান্য অভিযোগেরও তদন্ত হচ্ছে।’

ভারত থেকে বের হলে কী হবে তসলিমার
খুলনাঞ্চল ডেস্ক
বাংলাদেশ থেকে নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের ভারতে বসবাসের অনুমতির মেয়াদ (রেসিডেন্স পারমিট) প্রায় তিন মাস আগে শেষ হয়েছে। নতুন করে এখনো তার থাকার মেয়াদ বাড়ায়নি দেশটি। এমন পরিস্থিতিতে কাজের জন্য অন্য দেশেও যেতে পারছেন না তিনি। ভারত থেকে অন্য দেশে গেলে ফের ভারতে ঢোকা তার পক্ষে সম্ভব হবে না বলে নিজেই জানিয়েছেন তসলিমা।

যুক্তরাষ্ট্রে গেলে আর ভারতে ঢুকতে পারবেন নাÍএমন শঙ্কার কথা জানিয়ে এই লেখিকা বলেন, যুক্তরাষ্ট্রে তার কাজ রয়েছে। কিন্তু বারবার তা পিছিয়ে দিতে হচ্ছে। কারণ সেখানে গেলে কাগজের অভাবে আর ভারতে ঢুকতে পারবেন না।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, গত ২২ জুলাই মেয়াদ শেষ হয়েছে তসলিমার ভারতে থাকার অনুমতি। এ নিয়ে উদ্বিগ্ন হয়ে তিনি ফোনে ও ইমেইলে যোগাযোগ করেছিলেন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে। তবে এ বিষয়ে তিনি কোনো জবাব পাননি।

তসলিমা নাসরিন বলেন, ‘আমি কুড়ি বছর এই দেশে (ভারতে) রয়েছি, এমনটা কখনো হয়নি। প্রত্যেকবার পারমিটের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তার মেয়াদ বাড়ানো হয়। কিন্তু এবারে কী হচ্ছে, কেন হচ্ছেÍবুঝতে পারছি না।’

ভারতে নিজের বসবাসের বিষয়ে উদ্বিগ্ন তসলিমা বলেন, ‘এই বয়সে এই স্বাস্থ্য নিয়ে আমার আর কোথাও যাওয়ার মতো অবস্থা নেই। নিজের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। বাংলার মধ্যে থাকতে ভালোবাসি বলে কলকাতায় ছিলাম। সেখান থেকেও চলে আসতে হলো দিল্লিতে। এবার আমি কোথায় যাব?’

ঘূর্ণিঝড়ের শঙ্কা, মাসজুড়ে বৃষ্টির পূর্বাভাস
ঢাকা অফিস
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসে আরো দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সোমবার (১৪ অক্টোবর) আবহাওয়াবিদ মনোয়ার হোসেন এ তথ্য জানিয়েছে। তিনি বলেন, মৌসুমি বায়ু বিদায় নেয়ায় বৃষ্টিও বুঝি চলে গেছে। মঙ্গলবার একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এ কারণে মৌসুমি বায়ু বিদায় নিলেও মাসজুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। চলতি মাসের মধ্যে আরো দুটি লঘুচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হবে।

এ বিষয়ে জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, আমরা ধারণা করছি আসন্ন লঘুচাপগুলোর মধ্যে অন্তত একটি নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে গরম বাড়তে পারে। সেই সঙ্গে চলতি বছরের কার্তিকে শীতের চিরায়ত চরিত্রেও ভিন্নতা দেখা যেতে পারে।
এদিকে আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

কুষ্টিয়ায় পদ্মা নদীর ভাঙন প্রতিরোধে বিক্ষোভ
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরের মির্জানগর এলাকায় পদ্মা নদীর ভাঙন প্রতিরোধে এলাকাবাসী কুষ্টিয়া-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে।

মঙ্গলবার দুপুরে নদী ভাঙন কমিটির আহ্বায়ক ও স্থানীয় মেম্বার মো. মেহেদী হাসান অপুর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

জানা গেছে, মিরপুর উপজেলার নওদা খাদিমপুর, বহলবাড়িয়া, বারুইপাড়া, সাহেবনগর ও তালবাড়িয়া এলাকায় পদ্মা নদীর ভাঙন বৃদ্ধি পেয়েছে।

খুলনায় পাসের হার ৭১.১৯ শতাংশ
এসএমএসে ফল প্রকাশ, কলেজগুলোতে নেই উচ্ছ্বাস

স্টাফ রিপোর্টার
এইচএসসি পরীক্ষার ফলাফলে যশোর বোর্ডের ১০টি জেলার মধ্যে এবার খুলনা রয়েছে দ্বিতীয় স্থানে। যশোর শীর্ষে। যশোর বোর্ডে পাসের হার ৬৪.২৯ শতাংশ। আর খুলনা জেলায় পাসের হার ৭১.১৯ শতাংশ। পাসে এগিয়ে মেয়েরা। কিন্তু এসএমএসের মাধ্যমে ফলাফল পেয়ে যাওয়ার কারণে কলেজগুলোতে নেই কোনও উচ্ছ্বাস। শিক্ষার্থীরা আসেননি ক্যাম্পাসে। দু-চার জন ঘুরতে ঘুরতে আসলেও তারা জিপিএ-৫ পাওয়ার পরও নিরানন্দে ছিলেন সহপাঠীদের দেখতে না পেয়ে। ক্যাম্পাসে শিক্ষকদের উপস্থিতিও ছিল কম।

প্রকাশিত ফলে দেখা যায়, খুলনা থেকে এবার ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৩ হাজার ৮০৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে তালিকায় ছিলেন। ৪৩টি কেন্দ্রের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় অংশ নেন ২৩ হাজার ৪২৯ জন। পাস করেন ১৬ হাজার ৬৮০ জন। তাদের মধ্যে ছেলে ৮ হাজার ৬১ জন এবং মেয়ে ৮ হাজার ৬১৯ জন। যশোর বোর্ডের পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৪ হাজার ১৪৮ জন। ৫৭৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এ সব শিক্ষার্থী ২৩০টি কেন্দ্রের মাধ্যমে পরীক্ষায় অংশ নেন।

ফল ঘোষণার পর খুলনার সরকারি এমএম সিটি কলেজে গিয়ে দেখা যায়, নেই কোনও শিক্ষার্থী। শিক্ষকও তেমন নেই। নীরব পরিবেশ। কোনও ধরনের উচ্ছ্বাস-উদ্দাম দেখা যায়নি। অথচ এই কলেজে পাসের হার ৯৯.১৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৬১৩ জন৷ সরকারি পাইওনিয়ার গার্লস কলেজেও একই চিত্র। সেখানে পাসের হার ৮৬ শতাংশ।

সিটি কলেজের ছাত্র সাদমান ইসলাম জিপিএ-৫ পেয়েছেন। তিনি ঘুরতে ঘুরতে ক্যাম্পাসে এসেছেন। সাদমান বলেন, ‘অটো পাসে এমন রেজাল্ট হবে প্রত্যাশা ছিল। কারণ এসএসসিতে জিপিএ-৫ ছিল। কিন্তু পরীক্ষা ভালোভাবে শেষ করতে পারলে বেশি খুশি হতাম। আর ফল মোবাইলে পাওয়ার কারণে সহপাঠীরাও ক্যাম্পাসে নেই। এ কারণেও মনটা খারাপ।’

সরকারি এমএম সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মনিরুল ইসলাম সরদার জানান, তার কলেজ থেকে বিজ্ঞান বিভাগের ৩৮৩ জন, মানবিক বিভাগের ১২৭ জন ও ব্যবসায় বিভাগের ১০৩ জন জিপিএ ৫ পেয়েছে। আর বিজ্ঞান বিভাগের ৩৯২ পরীক্ষার্থীর মধ্যে ৩৯১ জন, মানবিক বিভাগের ৩১৭ জনের মধ্যে ৩১২ জন ও ব্যবসায় বিভাগের ৩৫৭ জনের মধ্যে ৩৫৪ জন পাস করেছে। যারা ফেলের তালিকায় রয়েছে তারা আসলে ফেল করেনি। তারা কয়েকটি বিষয়ে পরীক্ষায় অংশ নিতে পারেনি। এ কারণেই পাসের হার ৯৮.১৬ শতাংশ।’

সরকারি পাইওনিয়ার গার্লস কলেজের অধ্যক্ষ প্রফেসর সালমা আরজু জানান, তার কলেজ থেকে এক হাজার একজন পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পাসের হার ৮৬ শতাংশ। বিজ্ঞান বিভাগ থেকে পাসের হার ৯৮ শতাংশ। তবে, এসএমএসে ফলাফল পেয়ে যাওয়ার কারণে ক্যাম্পাসে শিক্ষার্থীরা নেই। ফলে বিগত বছরগুলোর মতো উচ্ছ্বাস নেই। নেই মিষ্টি খাওয়ার আনন্দও।