Home আন্তর্জাতিক ভারত-কানাডা সম্পর্কে উত্তেজনা, পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার

ভারত-কানাডা সম্পর্কে উত্তেজনা, পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার

50


বিনোদন ডেস্ক

খালিস্তানপন্থী ভারতীয় বংশদ্ভূত কানাডীয় নাগরিক হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ড নিয়ে ফের গরম হয়ে উঠেছে ভারত-কানাডার সম্পর্ক। গত বছর খুন হওয়া বিচ্ছিন্নতাবাদী ওই শিখ নেতার হত্যার সঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতার অভিযোগ করেছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এর জের ধরে কানাডিয়ান কূটনীতিকদের শনিবারের মধ্যে দিল্লি ছাড়ার নির্দেশ দিয়েছে ভারত। এর জবাবে কানাডাও ভারতীয় ছয় কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। এতে দুই দেশের বৈরি সম্পর্কে বড় ধরণের উত্তেজনা সৃষ্টি হয়েছে।