Home খেলাধুলা ৭ ওভার ১ বলেই ভারতের সেঞ্চুরি

৭ ওভার ১ বলেই ভারতের সেঞ্চুরি

19


স্পোর্টস ডেস্ক

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচেও বাংলাদেশের বোলারদের ওপর ঝড় বইয়ে দিচ্ছেন ভারতের ব্যাটাররা। তিন ম্যাচের সিরিজের শেষ টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৭ ওভার ১ বলেই দলীয় শতরান পূর্ণ করেছে দলটি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১২২ রান করেছে ভারত। উইকেটে সঞ্জু স্যামসনের (২৯ বলে ৬২) সঙ্গে অপরাজিত আছেন অধিনায়ক সূর্যকুমার যাদব (২১ বলে ৪৮)।

হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আজ টসে জিতে ব্যাটিং বেছে নেয় ভারত। প্রথম দুই ওভারে ২৩ রান দেওয়ার পর তৃতীয় ওভারের প্রথম বলেই বাংলাদেশকে উইকেট এনে দেন তানজিম হাসান সাকিব। তার বলে ক্যাচ দিয়ে ফেরেন অভিষেক শর্মা। এরপর আরেক ওপেনার সাঞ্জু স্যামসনের সঙ্গে জুটি বাঁধেন সূর্যকুমার।

শুরু থেকেই এই দুই ব্যাটার বেদম পেটাতে থাকেন বাংলাদেশের বোলারদের। পেসার-স্পিনার কেউই নিস্তার পাননি তাদের হাতে। এর মধ্যে পাওয়ার প্লের শেষ ওভারে তানজিম হাসান সাকিবের করা এক ওভারেই তুলে নেন ১৯ রান। প্রথম ওভারটি ছাড়া শুরুর ৮ ওভারের প্রত্যেকটিতে কমপক্ষে ১০ রান নিয়েছেন এই দুজন।

পাওয়ার প্লের ৬ ওভারে ভারত ওই ১ উইকেট হারিয়েই ৮২ রান করে ভারত। আর দলীয় শতরান পূর্ণ করে ৪৩ বলে। ২২ বলে নিজের ফিফটি পূর্ণ করেন স্যামসন।