।। খবর বিজ্ঞপ্তি।।
মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, দুর্গাপূজায় নিরাপত্তা রক্ষায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে বিএনপি ও অঙ্গদলের নেতাকর্মীরা সদা তৎপর রয়েছেন।
শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটায় শীতলাবাড়ি মন্দির পরিদর্শন ও পুজারীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে আনন্দের সঙ্গে এই প্রথম দুর্গা উৎসব উদযাপিত হচ্ছে। সব ধর্মের মানুষ বাংলাদেশে এখন নিরাপদ। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে ৫ আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান নিয়েছেন। সেখানে বসে তিনি নানা ষড়যন্ত্র করছে। দেশনায়ক তারেক রহমান নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা অন্তর্বরতীকালীন সরকারের পাশে থেকে প্রতিটি ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে। এখন তারা হতাশ হয়ে নানা গুজব ছড়াচ্ছে।
এই গুজবে দেশের গণতন্ত্রকামী মানুষ পা দেবে না। মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, কে এম হুমায়ুন কবীর (ভিপি হুমায়ুন), মোল্লা ফরিদ আহমেদ, সাজ্জাদ আহসান পারাগ, শেখ জামাল উদ্দিন, একরামুল কবীর মিল্টন, শামিম হোসেন, আরশাদ আলী, মেশকাত আলী, মনিরুজ্জামান মনি, দিপু প্রধান, আসাদুজ্জামান লিটন, বায়েজিদ হোসেন, ইফতেখার হোসেন বাবু, জাহাঙ্গীর হোসেন, ইশতিয়াক আহমেদ ইসতি, মফিজুর রহমান, লিলি বাবু, কাওসারী জাহান মঞ্জু, কাকলি খান, রেশমি সুলতানা, ফরিদা বেগম, ইয়াসমিন আরা পুতুল প্রমূখ।











































