Home জাতীয় দেশে সব ধর্মের মানুষ এখন নিরাপদ: গয়েশ্বর চন্দ্র রায়

দেশে সব ধর্মের মানুষ এখন নিরাপদ: গয়েশ্বর চন্দ্র রায়

126

ঢাকা অফিস।।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এই প্রথম আনন্দের সাথে দুর্গোৎসব উদযাপন হচ্ছে। বাংলাদেশে সকল ধর্মের মানুষ এখন নিরাপদ। গতকাল বৃহস্পতিবার দক্ষিণ কেরানীগঞ্জের তেগুরিয়া ইউনিয়নের মির্জাপুরের নিজ বাড়িতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী উপস্থিত ছিলেন।

দুর্গোৎসব উপলক্ষে গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়িতে গতকাল প্রায় দশ হাজার মানুষের ভোজের আয়োজন করা হয়। এই উপলক্ষে তার বাড়িতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, বিএনপি নেতা শিরীন সুলতানা, ডা. রফিকুল ইসলাম, ডা. দেওয়ান সালাহউদ্দিন বাবু, তাবিথ আউয়াল, নিলোফার চৌধুরী মনি, শফিকুল ইসলাম মিল্টন, আক্তার হোসেন, মোজাদ্দেদ আলী বাবুসহ কেন্দ্রীয় ও ঢাকা জেলার বিভিন্ন থানার বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকদের সমাগম ঘটে। গণফোরামের সুব্রত চৌধুরীসহ অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এ মিলনমেলায় যোগ দেন।

শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে গয়েশ^র চন্দ্র রায় বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে পদত্যাগ করে গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান নেন। সেখানে বসে নানা ষড়যন্ত্র করছেন। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা অন্তর্বর্তী সরকারের পাশে থেকে প্রতিটি ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছেন। এখন তারা হতাশ হয়ে নানা গুজব ছড়াচ্ছে। এই গুজবে দেশের গণতন্ত্রকামী মানুষ পা দেবে না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে গয়েশ^র চন্দ্র রায় বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তারা যেভাবে সারাদেশে প্রতিটি পূজা ম-পে দিন-রাত পালা করে পাহারা দিচ্ছেন, সে কারণে ফ্যাসিবাদের দোসররা এখন পর্যন্ত দেশের কোথাও কোনো অশান্তি সৃষ্টি করতে পারেনি। এ বছর হিন্দু সম্প্রদায়ের মানুষ নির্বিঘেœ পূজা উদযাপন করছে। এ জন্য আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষ বিএনপির কাছে ঋণী।