
সাতক্ষীরায় ভোক্তা অধিকারের অভিযানে ৮হাজার টাকা জরিমানা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা ভোক্তা অধিদপ্তরের (৮ অক্টোবর) কালীগঞ্জের বাঁশতলা, বালিয়াডাঙ্গ ও মৌতলা বাজার মনিটরিং। জেলা পুলিশ ফোর্স ও ক্যাব সদস্য সাকিবুর রহমান বাবলা’র সহায়তায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান।
বাজার তদারকি সময়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯ বাস্তবায়নে প্রশাসনিক ব্যবস্থায় বাঁশতলা বাজারে (সরবারহ কালে) মেসার্স শেখ এন্টারপ্রাইজকে ২ হাজার, বালিয়াডাঙ্গা বাজারে মোজাহিদুল এন্টারপ্রাইজকে ১ হাজার ও মৌতলা বাজারে আতিকুর স্টোরে ৫ হাজার টাকা মিলো মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে। এই ৪টি ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ও ৪৫ ধারা লংঘন করেছে।
আজকের তদারকি কার্যক্রমে এ সকল এলাকায়ধ উৎপাদিত মুরগির ডিম ও মাংস বিষয়ে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। ভোক্তা জনসচেতনতা সৃষ্টির জন্য লিফলেট ও ব্রুশিয়ার বিতরণ করা হয়েছে। জনস্বার্থে এই তদারকি ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
মোংলায় মৎস্য কর্মকর্তার দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিচার ও অপসারণ দাবীতে মানববন্ধন
মোংলা প্রতিনিধি
মোংলায় মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাসের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিচার এবং তার অপসারণ দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন শেষে তার অপসারণ দাবীতে বিক্ষোভ প্রদর্শন করেন ভুক্তভোগী নারী চিংড়ি চাষীরা। বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেন নারী বাগদা চিংড়ি চাষী ক্লাস্টার দলের ভুক্তভোগী নারী সদস্যরা। এ সময় ভুক্তভোগীরা বলেন, মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস আমাদের কাছ থেকে ঘুষ নিয়েও চিংড়ি চাষে কোন সহায়তা না করে উল্টো নানাভাবে হয়রানী করে আসছে। তাই দুর্নীতিবাজ এই কর্মকর্তার বিচার ও অপসারণ দাবী করছি। আর আমরা যারা শতাধিক নারী চিংড়ি চাষী তারা যেন ভালভাবে চিংড়ি চাষাবাদে টিকে থাকতে পারি সেজন্য সরকারের হস্তক্ষেপ কামনা করছি।
উত্থাপিত অভিযোগ অস্বীকার করে উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস বলেন, এসব মিথ্যা, বানেয়াট ও ষড়যন্ত্রমূলক। এ অভিযোগের সাথে আমার কোন ধরণের সম্পৃক্ততা নেই।
রামপালে সহকারী শিক্ষদের মানববন্ধন স্মারকলিপি প্রদান
রামপাল প্রতিনিধি
রামপালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যোগ্যতা ও ন্যায্যতার আলোকে ১০ম গ্রেড প্রদানের দাবীতে সহকারী শিক্ষক সমিতির এক মানববন্ধন স্মারকলিপি প্রদান করেন। বুৃধবার (৯ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পারিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা’র কার্যালয়ে গিয়ে স্মারক লিপি প্রদান করা হয়।
শিক্ষকগণ ১০ম গ্রেড বাস্তবায়নের যৌক্তিকতা তুলে স্মারকলিপিতে উল্যেখ করা হয়েছে, ৮ম শ্রেণিতে পাশ করা ড্রাইভারের বেতন ১২ তম গ্রেড। সেখানে শিক্ষকদের বেতন হয় ১৩ তম গ্রেডে। এভাবে উপসহকারী কৃষি কর্মকর্তার বেতন ১০ গ্রেডে। ইউনিয়ন পরিষদের সচিবদের বেতন ১০ম গ্রেডে, সেখানে উচ্চ শিক্ষায় শিক্ষিত টিচারদের বেতনের বৈশম্য চোখে পড়ার মত। এমতাবস্থায় সহকারী শিক্ষকদের বেতন দশম গ্রেডের যৌক্তিকতা বাস্তবসম্মত ও ন্যায়সঙ্গত দাবী। তারা প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্টতা সকলের সদয় দৃষ্টি কামনাসহ দাবী বাস্তবায়নে জোর দাবী করেন। পাশাপাশি দাবী আদায় না হলে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে দাবী বাস্তবায়ন করার প্রত্যায় ব্যাক্ত করেন।
এ সময় বক্তব্য দেন, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি ও সমন্বয়ক মো. ইজাদুল হকের সভাপতি রামপাল উপজেলা সহকারী শিক্ষক সমিতির সহ সভাপতি শেখ নূর নবী টুকু, আলী আজগর, সাধারণ সম্পাদক হাওলাদার মানওয়ার হুসাইন, সহ সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দীপংকর কুমার পাল, শেখ আব্লু বাশার, দীনতা, নাসরিন সুলতানা, সাজিয়া সুলতানা, ইমরান হোসেন, জাহাঙ্গীর কুদরতী, মো. খায়রুল আলম প্রমূখ।
রামপালে সহকারী শিক্ষক সমিতির আলোচনা সভা
রামপাল প্রতিনিধি
প্রাথমিক বি উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. ইজাদুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন, রামপাল উপজেলা সহকারী শিক্ষক সমিতির সহ সভাপতি শেখ নূর নবী টুকু, আলী আজগর, সাধারণ সম্পাদক হাওলাদার মানওয়ার হুসাইন, সহ সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দীপংকর কুমার পাল, দীনতা, নাসরিন সুলতানা, ইমরান প্রমূখ।
জামায়াতে ইসলামী ফুলতলা উপজেলার উদ্যোগে প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলতলা উপজেলার উদ্যোগে প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান বুধবার সকাল ১০টায় উপজেলার চাষী কল্যাণ ট্রাষ্ট ময়দানে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফুলতলা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলিম মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতের আমীর মাওঃ এমরান হুসাইন,বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী মুন্সি মিজানুর রহমান, জেলা সহকারী সেক্রেটারী মুন্সি মঈনুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারী অধ্যক্ষ গাউসুল আজম হাদী, শেখ সিরাজুল ইসলাম, হাফেজ মুহাঃ আমিনুল ইসলাম, সৈয়দ হাসান মাহমুদ টিটো, মুহাঃ আশরাফুল আলম, অধ্যাপক গোলাম মোস্তফা, আল মুজাহিদ, সাইফুল ইসলাম,আবুল হোসেন মোড়ল প্রমুখ। অনুষ্ঠানে শতাধিক প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয় ।
রামপাল উপজেলা প্রশাসন শিক্ষক ও সাংবাদিকদের সাথে মতবিনিময়
রামপাল প্রতিনিধি
বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান এর সাথে উপজেলা প্রশাসন, শিক্ষক ও সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুৃধবার (৯ অক্টোবর) বিকাল ৩ টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে প্রশাসনের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় করেন। এ সময় প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের বক্তব্য শোনের জেলা প্রশাসক। চলমান প্রকল্পের অগ্রগতির বিষয়ে কথা বলেন এবং সরকারের নির্দেশনা বাস্তবায়নের উপর জোর দেন। এ সময় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিকাল ৪ টায় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। শিক্ষকদের সমস্যার কথা শোনেন এবং সরকারের দিক নির্দেশনা বাস্তবায়নের উপর জোর দেন। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কিছু প্রধানগণ উপস্থিত ছিলেন।
এ দিন বিকাল সাড়ে ৪ টায় জেলা প্রশাসক উপজেলার কর্মরত সকল সাংবাদিকদের সাথে কথা বলেন। এসময় তিনি সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। এ সময় বক্তব্য দেন, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সিনিয়র সহসভাপতি মল্লিক মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক এ, এইচ নান্টু, সদস্য লায়লা সুলতানা, মুর্শিদা পারভীন, তুহিন মোল্লা প্রমুখ।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি সিটি কর্পোরেশন প্রশাসকের শুভেচ্ছা
খবর বিজ্ঞপ্তি
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো: হেলাল মাহমুদ শরীফ সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। প্রশাসক বলেন, আবহমানকাল ধরে এ দেশে সকল ধর্মের মানুষ সহাবস্থানে থেকে নিজ নিজ ধর্ম ও ধর্মীয় আচার-অনুষ্ঠান সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে পালন করে আসছেন যা বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে। সাম্প্রদায়িক সম্প্রীতির এই মহান ঐতিহ্যকে আমাদের সমুন্নত রাখতে হবে।
শারদীয় দুর্গোৎসব সবার মাঝে প্রীতি ও ঐক্যের বন্ধন আরো প্রসারিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দুর্গোৎসব সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে উদযাপনের জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খালিশপুর থানা বিএনপি’র জরুরি সভা
খবর বিজ্ঞপ্তি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খালিশপুর থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে জরুরী মতবিনিময় সভার আয়োজন করা হয়। ৯ অক্টোবর বুধবার বেলা সারে ১১ টার সময় খালিশপুর নিউজপ্রিন্ট দলীয় কার্যালয়ে খালিশপুর থানা বিএনপির সদস্য সচিব মোঃ হাবিবুর রহমান বিশ্বাস-এর সভাপতিত্বে জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সদস্য সচিব মোঃ হাবিবুর রহমান বিশ্বাস বলেন হিন্দু সম্প্রদায়ের সব থেকে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর এই দুর্গাপূজাকে কেন্দ্র করে কোন মন্দির কিংবা মন্ডপে যেন কোন ধরনের অপ্রীতিকর কোন ঘটনা না ঘটে সেই দিকে সজাগ থাকতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানান। তিনি বলেন শত কষ্ট হলেও মন্দির ও মন্ডপের নিরাপত্তায় আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে, সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে সনাতন ধর্মালম্বী ভাই-বোনেরা যেন শান্তিপূর্ণ ভাবে তারা তাদের পূজার আনুষ্ঠিকতা শেষ করতে পারে। এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য বিপ্লাবুর রহমান কুদ্দুস, খুলনা মহানগর জাতীয়তাবাদী হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব সত্যনাত দত্ত, খুলনা মহানগর মহিলা দলের যুগ্ম-আহ্বায়ক আনজিরা খানাম, আফরোজা জামান, খালিশপুর আঞ্চলিক শ্রমিক দলের সদস্য সচিব আলমগীর তালুকদার, খালিশপুর থানা ছাত্রদলের সদস্য সচিব সালমান মেহেদী, খালিশপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলাউদ্দিন তালুকদার, মহাসিন কলেজের আহ্বায়ক শিমুল, সদস্য সচিব মানিক, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট কলেজ ছাত্রদলের আহ্বায়ক অমিত মল্লিক, সদস্য সচিব আকাশ, খালিশপুর থানা কৃষক দলের আহবায়ক মুজাম কমান্ডার, সদস্য সচিব পলাশ। অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন মোতালেব, বাবু, মিরাজ, আরাফাত, রা
ডুমুরিয়ায় প্রতিপক্ষের হামলায় মা-ছেলে আহত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় শারদীয় দুর্গাপূজার চাঁদা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় পূজা কমিটির ক্যাশিয়ার ও তার বৃদ্ধ মা গুরুতর আহত হয়েছে। আহত ওই মহিলা ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার পশ্চিম শোভনা দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
থানায় লিখিত অভিযোগ ও আহতের পরিবার সূত্রে জানা যায়, চলতি বছরে পশ্চিম শোভনা দাসপাড়া সর্বমঙ্গলা পূজা মন্দিরে পাড়া ভিত্তিক দুর্গোৎসব পালনে মন্দির কমিটি স্থানীয় অমূল্য দাসকে নির্ধারিত একটা চাঁদা ধার্য করেন। কমিটির ক্যাশিয়ার রবীন্দ্রনাথ দাস পূজার ধার্যকৃত টাকা চাইতে গেলে অমূল্য দাসের সাথে বাক বিতণ্ডা ও কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ঘটনার দিন রাতে নিতাই দাসের চায়ের দোকানে আসলে অতর্কিত ভাবে অমূল্য দাস ও তার ছেলে গৌতম দাস লাঠিসোটা নিয়ে রবীনের উপর হামলা চালায়। এ সময় তার চিৎকারে বৃদ্ধ মাতা কালিদাসী ছুটে আসলে তাকেও পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। ওই রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনা প্রসঙ্গে ওসি তদন্ত শাহিনুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডুমুরিয়ায় পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় পানিতে ডুবে মানসিক ভারসাম্যহীন এক সত্তরোর্ধ্ব বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার ধামালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও মৃতের ছেলে সিরাজুল ইসলাম জানান, প্রতিদিন ভোরে ঘর থেকে বের হয়ে বাবা সবুর সরদার (৭২) পাগলের ন্যায় এলাকা ঘুরে বাড়িতে আসে। ঘটনার দিন সকালে সে বাড়িতে না আসায় খোঁজা খুঁজির এক পর্যায়ে ধামালিয়া বাজারের পাশে ডালিম মোল্লার দীঘির পানিতে তার মৃতদেহ ভাসতে দেখা যায়। পরে তার মৃতদেহ উদ্ধার করে থানা পুলিশের খবর দেয়া হয়। ধারনা করা হচ্ছে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। এ প্রসঙ্গে ওসি তদন্ত শাহিনুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং এ ঘটনায় মৃতের ছেলে বাদি হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
ডুমুরিয়া সদর ইউনিয়ন খেলাফত মজলিস ও যুব মজলিসের কমিটি গঠন
ডুমুরিয়া প্রতিনিধি
মুফতি আব্দুস সালামকে সভাপতি এবং কে এম মনিরুজ্জামানকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ খেলাফত মজলিস ডুমুরিয়া সদর ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৩ টায় ডুমুরিয়া জমাদ্দার সুপার মার্কেট মসজিদে খেলাফল মজলিসের এক দাওয়াতি মাহফিলে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মাওঃ শরিফুল ইসলাম, মাওঃ হাফিজুর রহমান, মোঃ লুৎফর রহমান, হযরত আলী ও মোঃ শহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ আলমগীর, সাংগঠনিক সম্পাদক মাওঃ আবুল হাসান। এছাড়া ওই সভায় খেলাফত যুব মজলিসের ডুমুরিয়া সদর ইউনিয়ন শাখায় হাফেজ রুহুল আমীনকে সভাপতি, মাওঃ মোঃ শাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক, মাওঃ আবু বক্কারকে সাংগঠনিক সম্পাদক, হাফেজ আব্দুল্লাহকে বাইতুল মাল সম্পাদক, মাওঃ মাসুদকে প্রশিক্ষণ সম্পাদক, হাফেজ মনিরকে সমাজ কল্যাণ সম্পাদক ও হাফেজ ইউনুছকে প্রকাশনা সম্পাদক নির্বাচিত করা হয়। সভায় সভাপত্বি করেন উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওঃ মুশতাক আহম্মেদ। প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফেজ শহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, মহানগর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মুফতি ওলিউল্লাহ মাহমুদ, বক্তৃতা করেন,উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওঃ আব্দুর রহমান, সোনাডাঙ্গা থানা যুব মজলিসের সভাপতি মুফতি মাহফুজুর রহমান, মুফতি আব্দুল কাইউম জমাদ্দার প্রমুখ।
গিলাতলায় জোরপূর্বক অবৈধ জায়গা দখল ও জীবননাশের হুমকি থানায় অভিযোগ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানাধীন গিলাতলা গাজীপাড়ায় মৃত গাজী সামছুর রহমানের পুত্র প্রয়াত গাজী শহীদুল্লাহর দানকৃত আলহাজ্ব গাজী মেছের আহম্মেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি সংলগ্ন উদ্বৃত্তাংশ গাজী শহীদুল্লাহ পাবলিক লাইব্রেরির জন্য নির্ধারিত অংশে জোর পূর্বক ভাবে অবৈধ জায়গা দখল করে পাকা দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। জমিদাতা গাজী শহীদুল্লাহর ভাই গাজী অহিদুর রহমান এ ব্যাপারে প্রশাসনের সহযোগিতা চেয়ে খানজাহান আলী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী অহিদুর রহমান জানান, আমাদের বিদ্যালয়ের জন্য দানকৃত জমি সংলগ্ন উদ্বৃত্তাংশ ২ শতক জমি যাহাতে “গাজী শহীদুল্লাহ পাবলিক লাইব্রেরির” জন্য নির্ধারণ করা হয়েছে। এমতাবস্থায় একই এলাকার মৃত শেখ আবু সাঈদ এর পুত্র শেখ মুসাব্বির হোসেন বাবু (৪০) ও মৃত গাজী আজিবর রহমান এর পুত্র গাজী আবুল কালাম আজাদ (৪৬) অবৈধভাবে জোরপূর্বক পাকা ঘর নির্মাণ করছে অবৈধভাবে করা ঘর নির্মানে অহিদুর রহমান বাধা দিতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও জীবননাশের হুমকি প্রদান করে।এ ব্যাপারে খানজাহান আলী থানা অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন এর নিকট জানতে চাইলে তিনি বলেন, থানায় অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক দোষীদের দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।
ঝিনাইদহের নতুন তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসাপাতালে নতুন তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান যোগদান করেছেন। (৫ অক্টোবর) শনিবার তিনি ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক শিশু বিশেষজ্ঞ ডাঃ আনোয়ারুল ইসলামের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। এসময় তত্ত্বাবধায়ককে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, সেবিকা, কর্মচারীদের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও পেশাজীবী সংগঠনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
খোঁজ নিয়ে জানা যায়, ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের দৌলতপুর গ্রামের রুস্তম আলী বিশ^াসের পুত্র। তার পিতা ছিলেন পার্শ^বর্তী গাজীরহাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। ১৯৯৬ সালে স্থানীয় কোলাবাজার ইউনাইটেড হাইস্কুল থেকে এসএসসি ও যশোর কেন্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে ২০০৪ সালে এমবিবিএস পাশ করেন। ২০০৮ সালে ২৭ তম বিসিএস স্বাস্থ্য উত্তীর্ণ হয়ে চাকুরি জীবনে চিকিৎসা সেবার এই মহান পেশায় প্রথম কর্মস্থল শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারি সার্জন হিসেবে যোগদান করেন। তারপর দেশের বিভিন্ন জেলায় সুনামের সাথে দায়িত্ব পালন করেন। গত বছরের ৫ই জুন থেকে চলতি বছরের ১৩ মে পর্যন্ত তিনি পটুয়াখালি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান জানান, সবাইকে নিয়ে তিনি ঝিনাইদহ সদর হাসপাতালকে উন্নত চিকিৎসা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চান। উন্নত চিকিৎসা সেবার মাধ্যমে তিনি রোগীদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি সকল শ্রেণীপেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
নওয়াপাড়ায় ইয়াবাসহ লিপি আটক
যশোর অফিস
যশোরের অভয়নগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ লিপি বেগম (৪০) নামের এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) দুপুওে উপজেলার বুইকরা গ্রামের আকন্দিপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। সে ওই এলাকার হিরো মোল্যার স্ত্রী। বিষয়টি নিশ্চিত কওে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম বলেন, গোপন সংবাদেও ভিত্তিতে বুধবার দুপুর ৩ টার দিকে সেনাবাহিনী ও পুলিশের সমম্বয়ে একটি চৌকশ দল যৌথভাবে বুইকারা গ্রামের আকন্দিপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় ১৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি লিপি বেগমকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধিন।
যুবলীগ নেতা সাইফুল্লাহ ও মামলাবাঁজ আবুল কাশেমের দৌরাত্বে আতংকে ভবানীপুর সৈয়াদীপুরের ভূমি মালিকরা
শ্যামনগর প্রতিনিথি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভবানীপুর ও সৈয়দালীপুর এলাকায় সাবেক যুবলীগ সভাপতি সাইফুল্লাহ ও তার সহযোগী আবুল কাশেম ত্রাসের রাজত্ব কায়েম করেছেন বলে অভিযোগ উঠেছে। প্রভাব খাটিয়ে এলাকার নিরীহ মানুষের প্রায় ৯০ বিঘা আয়তনের চিংড়ি ঘের তারা জবর দখলের পায়তারা করছে বলেও অভিযোগ। বিগত দিনে জমি মালিকদের নানাভাবে হয়রানীর পর এখন তারা জাল কাগজপত্র প্রস্তুত করে উক্ত জমি দখলে লাঠিয়াল বাহিনী নিয়ে বার বার মহড়া দিয়ে এলাকায় আতংকজনক পরিবেশের সৃস্টি করেছে।
রাজবীনপুর গ্রামের সুকো সরদারের ছেলে সাইফুল্লাহ আল মামুন নামের যুবলীগের সাবেক ঐ সভাপতি উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বাংলাভাইয়ের ভাগ্নে। বিগত ১৫ বছরে মামার আশ্রয়ে আ’লীগের মেয়াদকালে তিনি সন্ত্রাসী তৎপরতার পাশাপাশি, মাফু নামের এক যুবককে অহরনের পাশাপাশি চাঁদা ও দলবাঁজিসহ নানা অপকর্মে জড়িয়ে ছিলেন। এছাড়া এলাকার ইট ভাটা মালিকদের থেকে ইট লুটসহ ভাড়াটে সন্ত্রাসী হিসেবে অন্যের জমি ও চিংড়িঘের দখলে অগ্রনী ভুমিকায় থাকতেন। এসময় তার অপরাধের পতিবাদ করায় উপজেলা বিএনপির সাগঠনিক সম্পাদক গোলাম আলমগীরের উপর বর্বরোচিত হামলা করে দলীয় বিবেচনায় দিব্যি পার পেয়ে যায়।
আরও অভিযোগ রয়েছে একইভাবে তার যাবতী অপকর্মের হোতা সহযোগী আবুল কাশেম ওরফে মামলাবাঁজ কাশেম এলাকার মানুষকে প্রচোরিত করে মিথ্যা মামলায় জড়িয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করে ফায়দা লোটার বিষয়ে সিদ্ধহস্থ। তার হয়রানীমুলক মামলায় ক্ষতিগ্রস্থ হয়ে একই এলাকার ইয়াসিনসহ আনারল ও আব্দুল করিমের মত অসংখ্য মানুষ পথে বসতে বাধ্য হয়েছে।
এলাকাবাবাসীর অভিযোগ বিগত আ’লীগ সরকারের সময় শীর্ষ নেতাদের আশির্বাদ থাকার পাশঅপাশি নিজেরা যুবলীগের রাজনীতরি সাথে জড়িত থাকায় ধরাকে সরাজ্ঞান করে চলেছেন এ মানিকজোড়। তাদের বিরুদ্ধে নানা অভিযোগে ১২ টি মামলা অব্যদবধি চলমান। এমতাবস্থায় পটপরিবতনের পরও স্থানীয় বিএনপির একটি গ্রুপের ঘাঁড়ে ভর করে সাইফুল্লাহ-কাশেম মানিক জোড় আবার নিজেদের পুরানো অপকমর্ পুরোদমে চালিয়ে যেতে তৎপরতা শুরু করেছেন।
স্থানীয় জমির মালিক আলহাজ¦ আলমগীর হোসেন জানান উচ্চ আদালতের রায় নিজেদের পক্ষে থাকার পর সাইফুল্লাহ-কাশেম গং ৯০ বিঘা ঐ জমি জবর দখলের ষড়যন্ত্র করছে। এমনকি উপজেলা আ’লীগের সাগঠনিক সম্পাদক বাংলাভাইয়ের ভাগ্নে হওয়ার সুযোগে নিজস্ব লাঠিয়াল বাহিনীকে নিয়ে তারা উক্ত ঘের জবর দখলের সুযোগ খুঁজছে।
এদিকে স্থানীয়রা জানিয়েছে আবুল কাশেম এলাকার চিহ্নিত মামলাবাঁজ। এলাকার নিরীহ মানুষকে শরীকসহ অন্যদের বিরুদ্ধে মামলার জন্য প্ররোচিত করে নিজে সেই মামলা তদারকির দায়িত্ব নিয়ে আর্থিকভাবে লাভবান হয়। একইভাবে সে উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক নজরুল ইসলামের পৈত্রিকসুত্রে প্রাপ্ত প্রায় ৮২ শতাংশ জাগয়া সংক্রান্ত মামলা পরিচালনার নামে প্রয় তিন লক্ষ্য টাকার বিনিময়ে তা প্রতিপক্ষের হাতে তুলে দেয়।
আরজু শাহরিয়ার, মনিরুজ্জামান বাবু, মাসুদসহ স্থানীয়রা জানান মামলাবাঁজ আবুল কাশেম ও সন্ত্রাসী সাইফুল্লাহ শান্তিপুর্ন সৈয়াদালীপুর এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষের পরিকল্পনা করছেন। ইতিপুর্বে বোমা বিস্ফোরণ ঘটিয়ে গোটা জনপদকে সন্ত্রন্থ এলাকায় পরিনত করার পর থেকে আবুল কাশেমের সহায়তায় সে এলাকার একচ্ছত্র অধিপতিতে পরিনত হয়েছে। আ’লীগের দুর্ধষ্য সন্ত্রাসাী সাইফুল্লাহ ও তার মুল হাতিয়ার আবুল কাশেমকে অতিসত্ত্বর আইনের আওতায় নিয়ে এলাকা শান্তি শৃঙ্খলা নিশ্চিতে সেনাবাহিনীসহ পুলিশ ও উপজেলা প্রশাসনের সদয় দৃষ্টি আকর্ষন করেছেন এলাকার হাজার ভুক্তোভোগী সাধারণ মানুষ।
তবে এসব বিষয়ে জানতে চাইলে সাইফুল্লাহ দাবি করেন যুবলীগের রাজনীতি করলেও কারও ক্ষতি করেনি। ভুমিহীনরা তার সহায়তা চাওয়ায় খাসখতিয়ানভুক্ত জমিগুলো তাদের দখলে দেয়ার ক্ষেত্রে কাশেমের মাধ্যমে কমবেশী ভুমিকা রাখার চেষ্টা করছি। আবুল কাশেম অনেককে মিথ্যা মামলা দিয়ে দালালি করে কোটি টাকারা মালিক হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।।
এবিষয়ে শ্যামনগর থানার ওসি(তদন্ত) ফকির তাাইজুর রহামন বলেন কেউ এলাকার শান্তি শৃঙ্খলা বিনষ্ট সহ, জবর দখলেল চেষ্টা করলে আইনের আওতায় আনা হবে।
কালিগঞ্জে ষষ্ঠী পূজার মধ্যদিয়ে ৪৯টি মন্ডপে শুরু হয়েছে দুর্গোৎসব
কালিগঞ্জ প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে দেবী দুর্গার আমন্ত্রণ, অধিবাস বা ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। এছাড়াও মণ্ডপে মণ্ডপে চলছে চণ্ডীপাঠ। বুধবার (০৯ অক্টোবর) দেবীর অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী পূজার আনুষ্ঠানিকতা। এ উপজেলায় মোট ৪৯টি দুর্গা মন্দিরে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব শুরু হয়েছে। ঢাকে পড়েছে কাঠি, বেজে উঠেছে শঙ্খ, ঘণ্টা আর কাঁসার ধ্বনির সঙ্গে উলুধ্বনিতে মুখরিত হচ্ছে চারপাশ। উৎসবের সাজে মণ্ডপে মণ্ডপে নেমেছে ভক্তদের ঢল। ধূপ- আগরবাতির গন্ধ মোহিত করে তুলেছে আঙিনা। বর্ণিল সাজসজ্জা, হইচই আর মহা ধুমধামের যেন শেষ নেই। সনাতনী শাস্ত্র অনুযায়ী এ বছর দেবী দুর্গার আগমন হয়েছে দোলায় বা পালকিতে। আগামীকাল বৃহস্পতিবার মহাসপ্তমী, শুক্রবার মহাঅষ্টমী আর শনিবার হবে মহানবমীর পূজা আর রবিবারে দুর্গাদেবীর মহাদশমী বিহিত পুজার বিসর্জন হবে। পঞ্জিকা মতে এবার মহানবমী পূজার পরই রোববার দশমী বিহিত পূজা হবে। দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনে উপজেলার নবাগত ইউএনও অনুজা মন্ডল,
সেনাবাহিনীর মেজর মুশফিকুর রহমান, থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস এর সমন্বয়ে একাধিক প্রস্তুতি সভা হয়েছে। গঠন করা হয়েছে মনিটরিং কেন্দ্র ও ভ্রাম্যমান পর্যবেক্ষণ টিম। উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ কেন্দ্র ভিত্তিক স্বেচ্ছাসেবক টীম গঠন করেছে।
কালিগঞ্জে আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মেলন অনুষ্ঠিত
কালিগঞ্জ প্রতিনিধি
কালিগঞ্জ উপজেলায় আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আদর্শ শিক্ষক ফেডারেশন কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ড. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। ফেডারেশনের মাধ্যমিক স্কুল শাখার উপজেলা সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেডারেশন এর জেলা শাখার উপদেষ্টা মাওলানা আজিজুর রহমান, সহকারী অধ্যাপক মোসলেম উদ্দীন, সাতক্ষীরা-৫ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুল ওয়ারেশ, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ আব্দুস সবুর, মাধ্যমিক শিক্ষক পরিষদ জেলা শাখার সভাপতি এসএম গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক মাস্টার বদিউজ্জামান, আদর্শ শিক্ষক ফেডারেশন কালিগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা আব্দুল ওহাব সিদ্দিকী, সহকারী অধ্যাপক আব্দুর রউফ, জেলা মাদ্রাসা শিক্ষক পরিষদের সিনিয়র সদস্য অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, মাওলানা আব্দুল মোমেন প্রমুখ। আরও বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশনের নেতা সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, গাজী মিজানুর রহমান, অধ্যক্ষ আবু রাসেল আশকারী, শেখ আফতাবুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আমির হামজা প্রমুখ। সম্মেলন শেষে আদর্শ শিক্ষক পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার কলেজ, মাধ্যমিক স্কুল, মাদ্রাসা, প্রাথমিক, স্বতন্ত্র ইবতেদায়ী ও কিন্ডারগার্টেন এর নবগঠিত কমিটির সভাপতি ও জেনারেল সেক্রেটারীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
গনমাধ্যমকর্মীদের পাশাপাশি সম্মেলনে উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
কালিগঞ্জে বসত বাড়ি ভাঙচুর লুটপাটের ঘটনায় যখম তিনজন আটকও ৩জন
কালিগঞ্জ প্রতিনিধি
কালিগঞ্জের পল্লীতে ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট ও মারপিট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় যখম হয়েছে মনিরুল (২৫), রাশিদা (৩০) ও শাহিনুর (৬৫)। আশঙ্কাজনক অবস্থায় মনিরুল খুলনা মেডিকেলে চিকিৎসাধিন। ঘটনাস্থল থেকে তিনজনকে দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ।
সরেজমিন ও থানা সূত্রে জানাগেছে, উপজেলার রতনপুর ইউনিয়নের বন্দীপুর গ্রামের ইউসুফ মোড়লের ছেলে শাহিনুর, হাসিম গাজীর ছেলে ওমর গাজী গংয়ের পৃথক ১০টি বসতবাড়িতে হামলার ঘটনা বুধবার সকাল ৯টায় ঘটেছে। জমি যায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের সোনাইমুড়ি গ্রামের লুৎফর মল্লিকের ছেলে কবীর হোসেনের নেতৃত্বে দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে ২৫/৩০ জন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায় ও ভাঙচুর লুটপাট করতে থাকে। এসময়ে বসতবাড়ি ভাঙচুর, লুটপাট ও মারপিট করে কবীর গং। এঘটনায় আব্দুল বারী মোড়লের ছেলে মনিরুল ইসলাম (২৫), মৃত সমির গাজীর ছেলে শাহিনুর রহমান (৬৫), মিজানুর রহমানের স্ত্রী রাশিদা খাতুন (৩০) কে কুপিয়ে ও পিটিয়ে যখম করে। এদের মধ্যে মনিরুলের আশঙ্কাজনক অবস্থায় খুলনা আড়াইশো বেডে ভর্তি করা হয়। অন্য দুইজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছে। এসময়ে স্থানীয়রা লুটপাট ও ভাঙচুরের অভিযোগে ১ মহিলাসহ তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।আটকৃতরা হলেন কবীর মল্লিকের স্ত্রী রহিমা বেগম (৪২), ছেলে শরিফুল ইসলাম (৩০) ও জামাতা মেহেদী হাসান (২৭)। এঘটনায় কালিগঞ্জ থানায় নিয়মিত মামলা হয়েছে। তবে সংশ্লিষ্ট এলাকায় এনিয়ে উত্তেজনা বিরাজ করছে। থানার উপ পরিদর্শক শাহাদাৎ হোসেন বলেন যায়গা জমি নিয়ে সৃষ্ট বিরোধে ঘটনার সূত্রপাত। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নড়াইলে নার্সদের কর্মবিরতিতে রোগীদের দুর্ভোগ
নড়াইল প্রতিনিধি
নড়াইলে এক দফা দাবিতে সরকারি হাসপাতালে নার্সদের কর্মবিরতি রোগীরা দুর্ভোগে পড়েছে। সেবা বঞ্চিত হয়ে অনেকে আরও অসুস্থ হয়ে পড়ছে। অনেকে হাসপাতাল ছেড়ে ক্লিনিকে ছুটছে। জরুরি বিভাগ থেকে চিকিৎসকরা চিকিৎসাসেবা দিলেও হাসপাতালের বিছানায় বিনা চিকিৎসায় কাতরাচ্ছে রোগীরা। অবশ্য কর্মবিরতি থাকা নার্সরা দাবি করছেন, জরুরি সেবার জন্য ১০ জন নার্স দায়িত্ব পালন করছেন।
বুধবার (৯ অক্টোবর) দুপুরে আধুনিক সদর হাসপাতালে গেলে সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বোড়ামারা গ্রামের সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘আমার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করেছি। জরুরি বিভাগ থেকে ডাক্তার দেখানোর পর বেডে দিয়েছে। নার্সরা কর্মবিরতি পালন করায় চিকিৎসা শুরু হয়নি। আমি মনে করি, দ্রুত তাদের কাজে ফিরিয়ে আনা দরকার।’
মাগুরা জেলার নহাটা গ্রামের সোহেল রানা বলেন, ‘আমি হাত ভেঙ যাওয়ায় নড়াইল সদর হাসপাতালের পুরুষ ওয়ার্ডে ভর্তি রয়েছি। নার্সরা সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কর্মবিরতি পালন করায় ইনজেকশন বা অন্যান্য চিকিৎসা পাচ্ছি না। যার কারণে কষ্ট বেশি হচ্ছে।’
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে সকল ক্যাডার কর্মকর্তাদের অপসারণ করে সেখানে নার্সিং কর্মকর্তাদের পদায়নের ১ দফা দাবিতে বুধবার (৯ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কর্মবিরতি পালন করছে তারা।
নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ নড়াইল জেলা শাখার আয়োজনে নড়াইল সদর হাসপাতাল চত্বরে কর্মবিরতি পালনকালে বক্তব্য রাখেন সংস্কার পরিষদ নড়াইল জেলা শাখার আহ্বায়ক শাহিনুর খাতুন, সংস্কার কমিটির সদস্য পলি কুন্ডু, মুজিদা খানম ও সিনিয়র স্টাফ নার্স বিউটি পারভীনসহ প্রমুখ।
গত ১ অক্টোবর থেকে তারা ৩ ঘণ্টা কর্মবিরতি পালন শুরু। কয়েক দিন আন্দোলন স্থাগিত থাকার পর মঙ্গলবার (৮ অক্টোবর) থেকে পুনরায় কর্মবিরতি শুরু হয়েছে। দাবি মেনে নেওয়া না হলে কর্মবিরতি অব্যাহত থাকবে বলে বক্তারা জানান।
সুন্দরবন সংলগ্ন লোকালয়ে বন্য শূকরের আক্রমণে আহত ৩
বাগেরহাট প্রতিনিধি
সুন্দরবনের পার্শ্ববর্তী লোকালয়ে বন্য শূকরের আক্রমণে তিনজন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর তাফালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। বনের কাছাকাছি এলাকায় কাজ করার সময় আকস্মিকভাবে বন্য শূকরটি তাদের ওপর আক্রমণ করে। এসময় স্থানীয়রা শূকরটিকে পিটিয়ে মেরে ফেলেন।
আহতরা হলেন শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের বারেক হাওলাদারের তিন ছেলে গ্রাম পুলিশ কবির মোল্লা (৩৮), ওমর মোল্লা (৩২) ও মাসুদ মোল্লা (২৮)।
এলাকাবাসী জানান, প্রায়ই সুন্দরবন থেকে লোকালয়ে শুকরের পাল এসে ফসলি জমি নষ্ট করে। মঙ্গলবার দুপুরে সুন্দরবন থেকে একটি দলছুট শূকর উত্তর তাফালবাড়ি গ্রামের কবির মোল্লার বাড়ির রান্নাঘরে ঢুকে পড়ে। তখন কবির মোল্লা তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলে ক্ষিপ্ত হয়ে তার ওপর আক্রমণ চালায় সেটি। এসময় তার চিৎকার শুনে তাকে রক্ষা করতে ছোট দুই ভাই এগিয়ে এলে শূকরটি তাদেরও আক্রমণ করে। পরে আহতদের উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শূকরের আক্রমণে আহত কবির মোল্লা বলেন, সুন্দরবনের কাছে আমাদের বাড়ি হওয়ায় মাঝেমধ্যেই বন থেকে বাড়িতে শূকর চলে আসে। দুপুরে একটি শূকর রান্নাঘরে ঢুকে পড়লে সেটাকে তাড়িয়ে বনে পাঠানোর চেষ্টা করি। শূকরটি ক্ষিপ্ত হয়ে আমাদের ওপর হামলা করে। আমি ও আমার দুই ভাই আহত হয়েছি।
সুন্দরবনের পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. মাহবুব হাসান বলেন, সুন্দরবন সংলগ্ন লোকালয়ে বন্য শূকর এসে তিন জনের ওপর আক্রমণের খবর পেয়েছি। শূকরটিকে এলাকাবাসী পিটিয়ে মেরে ফেলেছে।
বন্য শূকর লোকালয় আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, ধারণা করছি খাবারের খোঁজে হয়ত শূকরটি লোকালয়ে পথ ভুলে এসেছে।
শীতলাবাড়ি মন্দিরে শারদীয় দুর্গোৎসব ও সাঙস্কৃতিক সন্ধ্যা
খবর বিজ্ঞপ্তি
শারদীয় দুর্গোৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শীতলা বাড়ির কার্যকরী সংসদ এর উদ্বোধনী অনুষ্ঠান বুধবার সন্ধ্যা ৬ টায় শ্রী শ্রী শীতলা বাড়ি মন্দিরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন সুজিত সাহা সভাপতি শ্রী শ্রী শীতলা বাড়ি কার্যকরী সংসদ। উপস্থাপনায় ছিলেন, শ্রীমতি রহমাদাস ও শ্রীমতি শ্রীমতি সুতৃষ্ণা সাহা। পরিচালনা করেন শ্রী সন্তোষ দাস।
মঞ্চ ব্যবস্থাপনায় শ্রীমতি তিথি চক্রবর্তী আরো অনেকে। এ সময় মন্দিরের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের খুলনা সদর থানার আহবায়ক খাইরুজ্জামান সজীব এবং খুলনা সদর থানার ওয়ার্ডের দলের আহবায়ক ও সদস্য সচিব এবং স্বেচ্ছাসেবক দলের ভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটি মতবিনিময় সভা
খবর বিজ্ঞপ্তি
গতকাল বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে একমত বিনিময় সভা ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে ও নগর সেক্রেটারি মুফতি ইমরান হুসাইনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, অর্থ সম্পাদক আলহাজ্ব হারুনর অর রশিদ, কেন্দ্রীয় অফিস সহকারি মোঃ শামীম আল আজাদ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ আবু গালিব, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা হাফিজুর রহমান, আলহাজ্ব হুমায়ুন কবির, মুহাম্মাদ মঈন উদ্দিন, এইচএম আরিফুল ইসলাম, মোঃ ফেরদৌস গাজী সুমন, মুফতি আমানুল্লাহ, অ্যাডভোকেট কামাল হোসেন, মাওলানা নাসিম উদ্দিন, হাফেজ আব্দুল লতিফ, গাজী মিজানুর রহমান, আলহাজ্ব আমজাদ হোসেন, আলহাজ্ব সরোয়ার হোসাইন বন্দ, মোল্লা রবিউল ইসলাম, মোহাম্মদ কবির হোসেন, আলহাজ্ব মারুফ হোসেন, ক্বারী মোঃ জামাল, আলহাজ্ব জাহিদুল ইসলাম টুটুল মোড়ল, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মহানগর সভাপতি আবুল কালাম আজাদ, সেক্রেটারি মোঃ ইব্রাহিম খান, ইসলামী যুব আন্দোলন মহানগর সভাপতি মোঃ ইমরান হোসেন মিয়া, সাধারণ সম্পাদক আব্দুস সবুর, ইসলামী ছাত্র আন্দোলন মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি মাহদী হাসান মুন্না, সাধারণ সম্পাদক মোস্তফা আল গালিব, মোঃ হাবিবুল্লাহ মেসবাহ সহ বিভিন্ন থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।
খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতৃবৃন্দের
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন
খবর বিজ্ঞপ্তি
সম্প্রীতির বাংলাদেশ গড়তে বাংলাদেশ জাতীয়কাবাদী-দল বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের নির্দেশে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতৃবৃন্দ ০৯ অক্টবর,২০২৪ বুধবার বিকাল ৫টায় খালিশপুরের সার্বজনীন কেন্দ্রীয় পূজা মন্দিরসহ খালিশপুর থানার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। এসময় স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতৃবৃন্দ সনাতন ধর্মের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং মন্ডপের পূজারী ও পূজার আইন শৃংঙ্খলাসহ সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন।
পূজামন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি শফিকুল ইসলাম শাহীন,আহসান হাবিব বাবু, মুনতাসির আর মামুন, হেলাল ফরাজি, মোঃ নাসির উদ্দিন, শওকত আলী বিশ্বাস লাবু, ইয়াসির শেখ, হিন্দু বৌদ্ধ কল্যান ফ্রন্ট খালিশপুর থানার আহবায়ক উজ্জল দাস, সিনিয়র সহ সভাপতি : প্রকৌশলী সুশান্ত কুমার, কোষাধ্যক্ষ অশোক কুমার, সাইফুর রহমান, রাসেল হোসেন গুডডু, জাকির হোসেন, ছাত্রদল নেতা ইমরান সালেহ সিফাত, জামিউল রহমান অপুর্ব, তারেক হোসেন, সাগর, জুম্মান, কাঞ্চন যুবদল নেতা মঞ্জুর এলাহী, বাবু প্রমুখ।
এসময় খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি শফিকুল ইসলাম শাহীন, বলেন, ‘ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশের মানুষ স্বাধীনভাবে নিজেদের ধর্ম পালন করবে। আমরা আশা করি আগামীতে আপনাদের এই আনন্দ-উৎসব আরও সুন্দর ভাবে পালন করবেন। আমরা আপনাদের পাশে আছি ও থাকব। ৫ দিন ব্যাপী দুর্গাৎসবে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ সার্বিকভাবে সহযোগিতা করবে।
খুবিতে সীরাত কনফারেন্স-২০২৪ এ শায়খ আহমাদুল্লাহ
মহানবী (সা.) এর জীবনাদর্শ মেনে চললে সমাজে হিংসা-বিদ্বেষ থাকবে না
খবর বিজ্ঞপ্তি
আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল আখলাক। তাঁর উত্তম চারিত্রিক আদর্শ বিশ্বমানবতার জন্য অনুসরণীয় ও অনুকরণীয়। মহান আল্লাহ নিজেই নবীজী (সা.) এর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ ঘোষণা করেন- ‘নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী।’ কোরআন মাজিদে যেসব উত্তম চরিত্র ও মহান নৈতিকতার কথা উল্লেখ রয়েছে- তা হচ্ছে থিওরি, আর মহানবী (সা.) হচ্ছেন এর প্রাকটিক্যাল। আমরা যদি মহানবী (সা.) জীবনাদর্শ, আখলাক মেনে চলি, তাকে অনুসরণ করি তাহলে সমাজে কোনো হিংসা-বিদ্বেষ থাকবে না। এতে দুনিয়ায় যেমন আমরা সম্মান পাবো, আখিরাতেও এর উত্তম মর্যাদা পাবো।
০৮ অক্টোবর (মঙ্গলবার) রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে সাধারণ শিক্ষার্থীদের আয়োজিত সীরাত কনফারেন্স-২০২৪ এ প্রধান আলোচক হিসেবে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। তিনি তাঁর বক্তব্যে নবী কারিম (সা.) এর উত্তম চরিত্র, সহজ জীবনযাপনসহ নানা দিক তুলে ধরেন।
তিনি আরও বলেন, উত্তম চরিত্রের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো- কারো অধিকার নষ্ট করা যাবে না। কারো কোনো ক্ষতি করা যাবে না। কাউকে কষ্ট দিয়ে কথা বলা যাবে না। এসব করে থাকলেও যত দ্রুত সম্ভব ক্ষমা চেয়ে নিতে হবে। মনে রাখতে হবে- নবীজীর মতো দায়িত্বশীল আচরণ করলে সামাজিক ও পারিবারিকভাবে আমরা সম্মানিত হবো।
তিনি বলেন, আখলাক সুন্দর হলে ঈমানের গুরুত্ব অনেক বেড়ে যায়। উত্তম আচরণকারী ও সচ্চরিত্রবানরা জান্নাতে মহানবী (সা.) এর কাছাকাছি থাকার সুযোগ পাবেন। পরে তিনি শিক্ষার্থীদের লিখিত নানা প্রশ্নের উত্তর দেন।
বক্তব্যের শুরুতে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সাথে আহতদের আশু সুস্থতা কামনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, মহানবী (সা.) তাঁর উত্তম চরিত্র দিয়ে পৃথিবী জয় করেছেন। সারা বিশ্বের শ্রেষ্ঠ শিক্ষক তিনি। তাঁর জীবন-চরিত্র নিয়ে জানার শেষ নেই। আমাদের সকলের উচিত তাঁকে অনুসরণ করা। তিনি প্রথমবারের মতো খুলনা বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ব্যতিক্রমধর্মী আয়োজনের জন্য শিক্ষার্থীদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
সীরাত কনফারেন্সে আরও আলোচনা করেন ইসলামী চিন্তাবিদ ও লেখক এস এম নাহিদ হাসান এবং কবির আনোয়ার। পরে সীরাত কনফারেন্স-২০২৪ উপলক্ষ্যে আয়োজিত পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ, নাত ও গজল প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।
স্ত্রী-সন্তান নিয়ে দিশেহারা হাফিজুল
যশোর প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা গ্রামের হাফিজুল ইসলাম (৩৫)। পরিবার নিয়ে একটি মাটির ঘরে বসবাস করতেন তিনি। দীর্ঘদিন জলাবদ্ধতা থাকার কারণে মাটির ঘরটি ভেঙে পড়েছে।
এরপর থেকে হাফিজুল ইসলাম পরিবারের তিন সদস্যসহ আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। শুধু হাফিজুল ইসলাম নন নগরঘাটা গ্রামের আরও অনেকের বসতঘর এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা সবাই এখন গৃহহীন।
মঙ্গলবার (৮ অক্টোবর) হাফিজুলের বাড়িতে গিয়ে জানা যায়, পানি নেমে গেলেও এখনও এক আত্মীয়ের বাড়িতে আশ্রিত অবস্থায় দিন পার করছেন তারা।
হাফিজুল ইসলামের ছেলে ছাব্বির হোসেন প্রতিবন্ধী। জলাবদ্ধতার কারণে তার মাটির বাড়িটি সম্পূর্ণরূপে ভেঙে গেছে। রান্না করার মাটির চুলাও ভেঙে গেছে। বাড়িঘর মেরামত করা দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে তাদের কাছে। ওই আত্মীয়ের বাড়িতে গিয়ে দেখা যায়, তাদের রান্না শেষ হলে নিজেদের রান্না করবেন হাফিজুল ইসলামের স্ত্রী শেফালী আক্তার।
শেফালী আক্তার বলেন, বসতঘর ভেঙে যাওয়ার পর পাশের এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছি। জলোচ্ছ্বাসে বসতবাড়ি প্লাবিত হয়ে যায়। প্রতিবন্ধী এক ছেলেকে নিয়ে কোনো উপায় না পেয়ে আত্মীয়র বাড়িতে গিয়ে উঠি। এভাবে আর কত। আল্লাহ ভালো জানেন কিভাবে বসবাস করব। তিনি বলেন, পানিতে বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সরকারের কাছ থেকে এখনো কোনো সহায়তা পাইনি। এখন আমাদের একমাত্র মাথা গোঁজার ঠাঁই শেষ হয়ে গেছে।
হাফিজুল ইসলাম জানান, স্ত্রী, সন্তান নিয়ে মাটির বাড়িতেই বসবাস করতেন তিনি। দিনমজুরির মাধ্যমেই দিন চলছিল তার। বন্যা জলাবদ্ধতায় তার ঘরটি বিধ্বস্ত হয়েছে। এখন তাদের একমাত্র মাথা গোঁজার ঠাঁই শেষ হয়ে গেছে। সহায়তা ছাড়া নতুন করে ঘর বানানো আমার পক্ষে সম্ভব না।
স্থানীয় বাসিন্দা সালেহা জান্নাত বলেন, বাঁধ ভেঙে স্রোতের পানিতে তাদের ঘরবাড়ি একদম শেষ হয়ে গেছে। মূলত প্রতিবন্ধী হাফিজ দিনমজুরের কাজ করেই তাদের পরিবার চলায়। তাদের একটি ছেলে সেও প্রতিবন্ধী। ভিটেমাটি ছাড়া তেমন আর কোনো সম্পদও নেই। এ পরিস্থিতিতে সমাজের বিত্তবানরা তাদের পাশে দাঁড়ালে তারা অনেক উপকৃত হবে।
এদিকে সাতক্ষীরা জেলার বেশিরভাগ উপজেলায় এখন একই চিত্র। যেখানে খেয়ে পরে টিকে থাকাই যের কষ্টের। সেখানে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় হাজারো মানুষ।
তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল বলেন, আমাদের যে কোনো মানুষের জন্য সরকারের গৃহহীন প্রোগ্রাম চালু আছে। আমাদের কাছে আবেদন দিলে আমরা খোঁজ খবর নিয়ে খুব দ্রুত ব্যবস্থা করব।
‘পূজামণ্ডপের এক কিলোমিটারের মধ্যে পাগল ঢুকতে দেওয়া যাবে না’- ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর
মাগুরা প্রতিনিধি
মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর ৮৮ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে পূজা উপলক্ষ্যে সরকারের নির্দেশনা তুলে ধরে বলেন, পূজামণ্ডপের এক কিলোমিটারের মধ্যে পাগল ঢুকতে দেওয়া যাবে না। সকল পূজামণ্ডপে সিসি ক্যামেরা বা আইপি ক্যামেরা স্থাপন করতে হবে, সেনাবাহিনী, পুলিশ, আনসার বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকদের সার্বক্ষণিক দায়িত্ব পালন করতে হবে।
শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনিরুল ইসলাম শ্রীপুর আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মাহদি হাসান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার, সাধারণ সম্পাদক রমেন্দ্রনাথ বিশ্বাস প্রমুখ।
সভায় উপজেলার ৮ ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উৎসাহ-উদ্দীপনায় খুলনায় দুর্গোৎসব শুরু
স্টাফ রিপোর্টার
বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা দেশের ন্যায় খুলনায়ও শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা।
বুধবার (৯ অক্টোবর) থেকে শুরু পাঁচ দিনব্যাপী দুর্গোৎসব আগামী রোববার (১৩ অক্টোবর) বিজয়া দশমী পূজার মধ্য দিয়ে শেষ হবে।
মণ্ডপে মণ্ডপে ঢাকের বোলে যেন ধ্বনিত হচ্ছে বাঙালি হিন্দুদের হৃদয়তন্ত্রীতে বাঁধভাঙা আনন্দের জোয়ার। শোনা যাচ্ছে উলুধ্বনি, শঙ্খ, কাঁসা ও ঢাকের বাদ্য। জেলার প্রতিটি পূজামণ্ডপ এখন উৎসবে মাতোয়ারা। সনাতন ধর্মাবলম্বীরা দলবেঁধে পূজা দেখতে যাচ্ছেন। দুপুর থেকেই দর্শনার্থীদের ভিড় বাড়ছে। জানা যায়, খুলনায় ৯৯১টি পূজামণ্ডপের মধ্যে মহানগরে ১০১টি, বটিয়াঘাটা উপজেলায় ১১৩টি, ডুমুরিয়া উপজেলায় ২১৪টি তেরখাদা উপজেলায় ১০৭টি, পাইকগাছা উপজেলায় ১৫৫টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হবে। এছাড়া দাকোপ উপজেলায় ৮৪টি, দিঘলিয়া উপজেলায় ৬৩টি, ফুলতলা উপজেলায় ৩৪টি, রূপসা উপজেলায় ৭৪টি এবং কয়রা উপজেলায় ৪৬টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
শারদীয় দুর্গোৎসবে শান্তি-শৃঙ্খলা ও উৎসবের আমেজ বজায় রাখতে সেনাবাহিনী মাঠে রয়েছে। সেই সাথে পূজা চলাকালীন গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সজাগ অবস্থায় রয়েছে।
দুপুরে বটিয়াঘাটার নারায়ণপুরের মহানামা যজ্ঞাস্থলী গোপাল বাড়ির দুর্গাপূজার মণ্ডপে আসা প্রদীপ পাল বলেন, বুধবার সকাল থেকে ৬ষ্ঠী পূজার মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। নারায়ণপুরের মহানামা যজ্ঞাস্থলী গোপাল বাড়ির দুর্গাপূজার মণ্ডপটি এ এলাকার সবচেয়ে বড় পূজামণ্ডপ। যে কারণে এখানে দর্শনার্থীও বেশি।
খুলনার পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন বলেছেন, খুলনার ৯ উপজেলায় এবার ৭৪০টি পূজামণ্ডপে দুর্গা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এসব পূজামণ্ডপকে তিন ভাগে ভাগ করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এরমধ্যে অধিক গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ রয়েছে ১৫৭টি। এছাড়া গুরুত্বপূর্ণ ২৪৬টি এবং সাধারণ পূজামণ্ডপ ৩৩৭টি।
তিনি আরও বলেন, এবারের দুর্গা উৎসবে খুলনা জেলা পুলিশের তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ৯৬৫ জন পুলিশ সদস্য কাজ করছেন। সংখ্যা আরও বাড়বে। নিরাপত্তায় ডিবির টিম, থানা পুলিশ, সাইবার মনিটরিং আছে। এছাড়া সাদা পোশাকে এবং যৌথবাহিনীর সঙ্গেও নিরাপত্তায় কাজ করা হচ্ছে।
কিশোরীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন, ১০ লাখ টাকা জরিমানা
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলার কামারখালী গ্রামে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে গোলাম রসুল নামে এক বৃদ্ধকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) দুপুরে মেহেরপুরের নারী ও শিশু নিযার্তন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. তৌহিদুল ইসলাম এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত গোলাম রসুল গাংনী উপজেলার কামারখালী গ্রামের বাসিন্দা।
আদালত আদেশে বলেছেন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ১৫ ধারার বিধান অনুযায়ী মো. গোলাম রসুলের অর্থদণ্ড ক্ষতিপূরণ হিসেবে গণ্য হবে। ক্ষতিপূরণের টাকা আসামির বর্তমান সম্পদ থেকে আদায় করা সম্ভব না হলে তিনি ভবিষ্যতে যে সম্পদের মালিক বা অধিকারী হবেন সে সম্পদ থেকে আদায়যোগ্য হবে। এবং এ ক্ষেত্রে ওই সম্পদের ওপর অন্যান্য দাবি অপেক্ষা ক্ষতিপূরণের দাবি প্রাধান্য পাবে। একই আইনের ১৬ ধারার বিধান অনুযায়ী মেহেরপুর কালেক্টরকে আসামির স্থাবর বা অস্থাবর বা উভয় প্রকার সম্পদ নিলামে বিক্রয় করে বিক্রয়লব্ধ অর্থ এই ট্রাইব্যুনালে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো। ক্ষতিপূরণের অর্থ এই ট্রাইব্যুনালে জমা হওয়া সাপেক্ষে তা ভিকটিমকে দেওয়া হবে।
আদালত আদেশে আরও বলেন, ভিকটিমের গর্ভজাত ছেলে আসামি গোলাম রসুল বা মায়ের কিংবা উভয়ের পরিচয়ে পরিচিত হবেন। সন্তানের ২১ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তার ভরণপোষণের ব্যয় রাষ্ট্র বহন করবে। তার ভরণপোষণের জন্য প্রদেয় অর্থ সরকার আসামির কাছ থেকে আদায় করতে পারবে এবং তার বিদ্যমান সম্পদ থেকে ওই অর্থ আদায় করা সম্ভব না হলে ভবিষ্যতে তিনি যে সম্পদের মালিক হবেন সে সম্পদ থেকে তা আদায়যোগ্য হবে। মেহেরপুর জেলা ম্যাজিস্ট্রেটকে গর্ভজাত সন্তানের ভরণপোষণের জন্য দেওয়া টাকার পরিমাণ নির্ধারণ করবেন এবং তা বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।
মামলার বিবরণে জানা গেছে, প্রতিবন্ধী ওই কিশোরী তার মায়ের সঙ্গে কামারখালী গ্রামে বাস করতেন। প্রতিবেশী গোলাম রসুল কিশোরীকে তার জমিতে কচু, মরিচ ও ঘাস উঠানোর জন্য মাঝে মাঝে ডেকে নিয়ে যেতেন। ঘটনার দিন ২০১৫ সালের ২ অক্টোবর সকাল ৭টার সময় ওই কিশোরীকে কচু ও মরিচের ক্ষেতে ডেকে নিয়ে যান ওই বৃদ্ধ। মাসখানেক পরে প্রতিবন্ধী কিশোরী খাবারের প্রতি অনিহা প্রকাশ করেন, তার মাসিক বন্ধ হয়ে যায় এবং মাঝে মাঝে বমি করতে থাকেন। এ বিষয়ে তার মায়ের সন্দেহ হলে তিনি তার মেয়েকে জিজ্ঞাসাবাদ করেন। প্রতিবন্ধী কিশোরী আসামি গোলাম রসুলের বাড়িতে গিয়ে তাকে দেখিয়ে দেন এবং কোথায় ও কীভাবে আসামি তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে তা ইশারা-ইঙ্গিতে প্রকাশ করে। তখন তার মা গোলাম রসুলের ভাই জহুরুল ও তার স্ত্রী ডালিয়াকে ঘটনার বিষয়ে বলেন। তারা একসঙ্গে প্রতিবন্ধীকে স্থানীয় বাওট স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে গিয়ে প্রস্রাব পরীক্ষা করান এবং জানতে পারেন যে, সে প্রায় ০৪ মাসের অন্তঃসত্ত্বা।
বাদী অভিযোগ করেন তার প্রতিবন্ধীকে মেয়েকে ধর্ষণ করার কারণে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। ওই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য গোলাম রসুলের ভাই জহুরুল ও তার স্ত্রী ডালিয়া টাকার লোভ দেখিয়ে গর্ভের সন্তান নষ্ট করার জন্য বলেন। বাদী গরিব হওয়ায় আসামি মীমাংসার কর্ণপাত করেন না। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে গোলাম রসুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত মামলার নথি ও সাক্ষীদের সাক্ষ্য পর্যালোচনা করে ওই আদেশ দেন।
মামলায় রাষ্ট্রপক্ষে আসাদুল হক এবং আসামির পক্ষে মিয়াজান আলী আইনজীবীর দায়িত্ব পালন করেন।
ভুয়া প্রতিষ্ঠানের নামে পণ্য বিক্রি, ‘স্বপ্ন’ সুপারশপকে ৫০ হাজার টাকা জরিমানা
মেহেরপুর প্রতিনিধি
পণ্যের মোড়কে এমএন ট্রেডার্স নামে একটি ভুয়া প্রতিষ্ঠানের স্টিকার ব্যবহার করার অপরাধে সুপারশপ ‘স্বপ্ন’র মেহেরপুরের গাংনী শাখাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৯ অক্টোবর) দুপুরে অভিযান চালিয়ে গাংনী উপজেলা শহরে ‘স্বপ্ন’র শাখাকে এই জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, গাংনী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মশীউর রহমান উপস্থিত ছিলেন। অভিযানে সহযোগিতা করে মেহেরপুর সদর থানা পুলিশ।
সজল আহমেদ বলেন, ‘স্বপ্ন’ সুপারশপ কিছু পণ্যের মোড়কে এমএন ট্রেডার্স নামের একটি ভুয়া প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে পণ্য বিক্রি করে আসছিল। কিন্তু খোঁজ নিয়ে দেখা গেছে এমএন ট্রেডার্স নামের কোনো প্রতিষ্ঠান বা তাদের ঠিকানা নেই। ভোক্তাদের ঠকানোর অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ভোক্তাদের সঙ্গে ভবিষ্যতে প্রতারণা না করার জন্য প্রতিষ্ঠানটিকে সতর্কবার্তা দেওয়া হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই সহকারী পরিচালক বলেন, এই ধরনের অভিযান চলবে।
মেহেরপুর শহর আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার
মেহেরপুর প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলা ও ভাঙচুর মামলায় মেহেরপুর শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আক্কাস আলীকে (৫৫) গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যার দিকে সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলামের নেতৃত্বে একটি দল আক্কাস আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আওয়ামী লীগ নেতা আক্কাস আলী শহরের হোটেলপাড়া এলাকার আব্বাস উদ্দিনের ছেলে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলের পর দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেওয়া ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় আক্কাস আলীকে গ্রেপ্তার করা হয়েছে।
মহেশ^রপাশা কালিবাড়ী দুর্গাপূজা উপলক্ষে গরিবদের মাঝে নতুন বস্ত্র বিতরণ
খবর বিজ্ঞপ্তি
মহেশ^রপাশা কালিবাড়ী মন্দির কমিটির উদ্যোগে বুধবার বিকালে সর্বজনীন দুর্গাপূজা উপলক্ষে গরিবদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয় । অনুষ্টানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শ্যামল কুমার দাস। সভা পরিচালনা করেন কমিটির সাধারণ সম্পাদক অজয় কুমার দে। এ সময় উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন কাজী নাসিবুল হাসান সান্নু,মোঃ নওশোদুজ্জামান পল্টু,শ্যামল কুমার দাস,অজয় কিমার দে,অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র, গৌতম দে হারু, সমীর কুমার সাহা, সন্দীপ কুমার দে, সুব্রত কুমার মিস্ত্রি, অরুণ মিত্র মিঠু, স্বপন রায়, শিশির সাহা সংগঠনের সকল নেতৃবৃন্দ। সময় মাধব চন্দ্র রুদ্র বলেন গরিবদের মাঝে মন্দির কমিটির উদ্যোগে প্রতিবছর নতুন কাপড় বিতরণ করতে প্রে আমরা আসলেই আনন্দিত। আমরা চাই গরিবরা নতুন কাপড় পড়ে উৎসব পালন করুক।
যশোর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম’র কক্ষে তালা
যশোর অফিস
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা-কর্মচারীদের হয়রানিমূলক বদলির প্রতিবাদে সমিতির জেনারেল ম্যানেজার ইসহক আলীর অফিস কক্ষ তালা দিয়েছেন বদলি হওয়া বিক্ষুদ্ধ আন্দোলনকারীরা। বুধবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে শহরতলীর তপসিডাঙ্গায় সমিতির সদর দপ্তরে কার্যালয়টি তালা মেরে আন্দোলন করেন তারা।
এ সসময় তারা জেনারেল ম্যানেজারের বিরুদ্ধে অনিয়ম, বদলি বাণিজ্য ও স্বজনপ্রীতির অভিযোগ এনে স্লোগান দেন। এর আগে সকাল থেকে কর্মবিরতিসহ সমিতির সদর দপ্তরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন কর্মকর্তা কর্মচারীরা।
আন্দোলনকারীরা জানায়, পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যকার বৈষম্য দূরীকরণসহ দেশের আর্থসামাজিক উন্নয়ন এবং গ্রামীণ জনপদে টেকসই ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করণের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আন্দোলনে নেমেছেন তারা। এই আন্দোলন দমাতে সমিতি-১-এর জেনারেল ম্যানেজার ইসহক আলী আন্দোলনে অংশ নেয়া কর্মকর্তা ও কর্মচারীদের অযথা হয়রানিমূলক বদলি করছেন। সদর দপ্তর থেকে বদলি করে অন্যস্থানের কর্মরত-কর্মকর্তা কর্মচারীদের মোটা টাকার বিনিময়ে সদর দপ্তরে পোস্টিং করছেন। এসব বদলির পিছনে ব্যাপক অর্থ লেনদেনের অভিযোগ রয়েছেন।
আন্দোলনকারীদের অভিযোগ, সম্প্রতি তিনি অর্ধশতাধিক কর্মকর্তা ও কর্মচারীদের জেলার বিভিন্ন সাব স্টেশনে বদলির আদেশ নিয়েছেন। অবিলম্বে এসব বদলি আদেশ বাতিল না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।
এ বিষয়ে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ জেনারেল ম্যানেজার ইসহক আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
দাকোপে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা
দাকোপ প্রতিনিধি
খুলনার দাকোপে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার (৯ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেনের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ কামরুল হাসান, ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, ইউপি চেয়ারম্যান শেখ ছাব্বির আহম্মেদ, প্যানেল ইউপি চেয়ারম্যান নিহার মন্ডল, সুব্রত মন্ডল, সাংবাদিক মোঃ মামুনুর রশিদ, সার ডিলার মোঃ ইবাদুল শেখ। সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, সার ও বীজ ডিলার গন এবং উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ।










































