মিলি রহমান
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হোটেল হলিডে ইন ঢাকা সিটি সেন্টার আয়োজন করেছে বিশেষ বুফে ডিনার ‘বাংলার রসনা বিলাস’। এই উৎসবমুখর আয়োজনে থাকছে বাঙালি ঐতিহ্যবাহী সুস্বাদু খাবারের সমাহার, যা সবার মন জয় করবে।
‘বাংলার রসনা বিলাস’ বুফে আয়োজনটি সাজানো হয়েছে বাঙালির প্রিয় সব খাবারের সাথে। অতিথিরা উপভোগ করতে পারবেন সর্ষে ইলিশ, চিংড়ি মালাইকারি, কাচ্চি বিরিয়ানি, লুচি, নিরামিষ খিচুড়ি, ডাল, ভর্তা, মাছের বিভিন্ন পদসহ আরও অনেক সুস্বাদু খাবার। এছাড়াও থাকছে বিশেষ মিষ্টান্ন যেমন রসগোল্লা, দই ও পায়েস।
এ আয়োজন ১৩ অক্টোবর ৬:৩০টা থেকে রাত ১০:৩০টা পর্যন্ত যা চলবে। বিভিন্ন ব্যাংকের কার্ড ব্যবহারকারীদের জন্য বিশেষ বাই ওয়ান গেট থ্রি অফারও রয়েছে। আরো থাকছে নোভো এয়ারের সৌজন্যে ঢাকা -কক্সবাজার-ঢাকা ও ঢাকা-সিলেট-ঢাকা কাপল এয়ার টিকেট।











































