রামপালে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
রামপাল প্রতিনিধি
রামপালে প্রাথমিক শিক্ষা দপ্তরের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বরাদ্দকৃত হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। দুইটি প্রাথমিক বিদ্যালয়ের ২ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মাঝে ২টি হুইল চেয়ার বিতরণ করা হয়।
সোমবার (৭ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ হুইল চেয়ার বিতরণ করেন। শিক্ষার্থীরা হলো, রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র আবির হাসান ইদি ও রণসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র সিয়াম শেখ। এ সময়ে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সরোজ কুমার রায়, সঞ্জয় সানা, প্রেসক্লাব রামপালের সিনিয়র সহসভাপতি মোতাহার হোসেন মল্লিক, প্রধান শিক্ষক অলোকেন্দু পাল, চম্পা আকতার, শিক্ষা অফিসের প্রধান সহকারী মো. জামানুর রহমান মোড়ল প্রমূখ।
কালিগঞ্জে ৮০ জন শিক্ষক শিক্ষিকাকে বিদায়ী সাংবর্ধনা প্রদান
কালিগঞ্জ প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সাংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা শিক্ষক সমিতির ভবনে সমিতির সভাপতি প্রধান শিক্ষক হাবিবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অমিত কুমার বিশ্বাস, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফর উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার আশীষ কুমার নন্দী, উপজেলা হিসাবরক্ষণ অফিসার নাজিম উদ্দীন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সপেক্টর আনোয়ার কবীর, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মিজানুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, বিদায়ী প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল মান্নান, বিদায়ী প্রধান শিক্ষক দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়, প্রধান শিক্ষক পারভীন আক্তার প্রমুখ। এ অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০১৫ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিদায়ী (অবসরপ্রাপ্ত) ৪৩ জন প্রধান শিক্ষক ও ৩৭ জন সহকারী শিক্ষকসহ মোট ৮০ জনকে সন্মাননা স্মারক, মানপত্র ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। এসময়ে উপজেলার ১৩৮ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার বৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম।
কালিগঞ্জে ৫১তম জাতীয় ক্রিড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কালিগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি ভোকেশনাল ক্রীড়া সমিতির উদ্যোগে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা ক্রীড়া সমিতির ব্যবস্থাপনায় ৫১তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার (৭ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাকি বিল্লার সভাপতিত্বে দাবা কাবাডি ও সাঁতার প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় কুমার মন্ডল, কালিগঞ্জ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সৈয়দ মোমিনুর রহমান, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষিকা রওশনারা খানম ও রেফারী সুকুমার দাশ বাচ্চু প্রমুখ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রধান অফিস সহকারী সাব্বির আহমেদসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকের উপস্থিত ছিলেন। আগামীকাল ৮ই অক্টোবর থেকে কালিগঞ্জে বিভিন্ন স্কুল মাদ্রাসা ও ভোকেশনাল বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণ দাবা কাবাডি এবং সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
শহীদ আবরার ফাহাদ স্মরণে সরকারি ব্রজলাল কলেজ ছাত্রদল এর মৌন মিছিল ও স্মরণ সভা
খবর বিজ্ঞপ্তি
সরকারি ব্রজলাল কলেজ, খুলনা ক্যাম্পাসে ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে বর্বর সন্ত্রাসী ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েটের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ স্মরণে মৌন মিছিল ও স্মরণ সভা করে সরকারি ব্রজলাল কলেজ ছাত্রদল। মিছিলটি কলেজের দ্বিতীয় গেট থেকে শুরু হয়ে শহীদ মিনারে এসে শেষ হয় এবং আমতলায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়। কলেজ ছাত্রদলের আহবায়ক ইয়াছিন গাজীর সভাপতিত্ত্বে ও মেহেদী হাসান, হাসিবুর রহমান শোভন এর পরিচালনায় উপস্থিত ছিলেন দৌলতপুর থানা ছাত্রদলের আহবায়ক আলামিন লিটন, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন, সদস্য আজিমুজ্জামান রাসেল, আতাউর রহমান, ইসমাইল হোসেন, খালিশপুর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমরান সালেহ সিফাত, কলেজ ছাত্রনেতা আরাফাত হোসেন, মোঃ সাগর ইসলাম, ইমরান ফকির, আল সাবরি আহমেদ, সাকিব হাসান, ইফতেখার হোসেন, রাহাত হোসেন, আরমান হোসেন, মেহেদী মোল্লা, এহসান ইসা, বায়েজীদ নয়ন, অপূর্ব, আশিকুর রহমান লাবন, সাইফুদ্দিন বাবু, নয়ন হোসাইন, রাজিবুল ইসলাম সোহান, সজীব, আল ফিদা প্রমুখ। স্মরণ সভায় কলেজ ছাত্রদলের আহবায়ক ইয়াছিন গাজী সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং আবরার ফাহাদের হত্যাকারীদের রায় দ্রুত কার্যকরের দাবী জানান।
শহিদ আবরার ফাহাদের স্মরণে পি.সি কলেজ ছাত্রদলের মৌন মিছিল ও স্মরণ সভা
খবর বিজ্ঞপ্তি
শহীদ আবরার ফাহাদের ৫ম তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সরকারি প্রফুল্ল চন্দ্র (পি.সি) কলেজ ছাত্রদলের উদ্যোগে মৌন মিছিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। ৭ অক্টোবর সোমবার বেলা ১১ টায় কলেজ ক্যাম্পাসে বাগেরহাট জেলা ছাত্রদল নেতা শেখ আল মামুন-এর সার্বিক তত্ত্বাবধানে সরকারি প্রফুল্ল চন্দ্র (পি.সি) কলেজ ছাত্রদল এই মৌন মিছিল ও স্মরণ সভার আয়োজন করেন। স্মরণ সভায় ছাত্রদল নেতারা বলেন শহীদ আবরার ফাহাদের কথা মনে পড়ছে, তিনি ছিলেন স্বনামধন্য বিদ্যাপিটের একজন মেধাবী শিক্ষার্থী, আপনারা জানেন তাকে কীভাবে ছাত্রলীগ পিটিয়ে কষ্ট দিয়ে হত্যা করেছে। স্মরণ সভায় ছাত্রদল নেতৃবৃন্দ জানান, আমরা চাই বাংলাদেশে সকল ক্যাম্পাসে ছাত্রলীগের মতো সন্ত্রাসী সংগঠনকে অবিলম্বে নিষিদ্ধ করা হোক। আর কোন শিক্ষার্থী যৌন হয়রানির শিকার না হোক, আর কোন শিক্ষার্থীকে জোর কওে কোন মিটিং মিছিল করানো না হোক। আজকে আবরার ফাহাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা চাই বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগ নামক হেলমেট বাহিনীকে নিষিদ্ধ করা হোক। এ সময়ে উপস্থিত ছিলেন পি.সি কলেজ ছাত্রনেতা মাহিন হাসনাঈন সার্জা, সোয়েব হোসেন বর্ষণ, রোহিত হালদার, মিনা আব্রার রেজা আবিদ, জায়েদ খান, রাফি রহমান, সুব্রত মজুমদার, সোহানুর রহমান মোল্লা, বাহাউদ্দিন, আলামীন মাহীন, স্বপ্নীল শিকদার, তাওহীদ আবেদি প্রমুখ।
সাতক্ষীরায় বিশ্ব বসতি দিবস উপলক্ষে প্রান্তিক মানুষের আবাসনের দাবিতে মানববন্ধন
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় বিশ্ব বসতি দিবস উপলক্ষে প্রান্তিক মানুষের আবাসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) সকালে সাতক্ষীরা শহরের নবারুন স্কুল মোড়ে গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, সাতক্ষীরাকে সরকারিভাবে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হলেও এখনো অসংখ্য মানুষের বাসস্থানের মৌলিক চাহিদা পূরণ হয়নি। অনেকেই রাস্তার পাশে, খোলা মাঠে বা নদীর বেড়িবাঁধে পলিথিন টানিয়ে বসবাস করছেন। আবার যেসব জায়গায় আবাসন প্রকল্প গ্রহণ করা হয়েছে সেগুলোও খুবই অপরিকল্পিত। একইভাবে দূষণ ও অপরিকল্পিত অবকাঠামো শহরকে বসবাসের অযোগ্য করে তুলছে। জলাবদ্ধতায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে সাতক্ষীরা শহর ও এর আশপাশের এলাকায়। বক্তারা সাতক্ষীরার প্রান্তিক মানুষের আবাসন নিশ্চিতের পাশাপাশি পরিকল্পিত ও বাসযোগ্য নগর গড়ে তোলার আহবান।
এসময় বক্তব্য রাখেন, নাগরিক নেতা আলী নূর খান বাবুল, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, জাসদ নেতা ইদ্রিস আলী, উদীচীর সিদ্দীকুর রহমান, সাংবাদিক আহসান রাজীব, বারসিকের সহযোগী কর্মসূচি কর্মকর্তা গাজী মাহিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সভাপতি আব্দুর রহমান প্রমুখ।
পিরোজপুরে পুজা উদযাপন নির্বিঘ্নে করতে সর্বোচ্চ সতর্কতায় প্রশাসন
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের ৭টি উপজেলায় আসন্ন শারদীয় দুর্গা উৎসব নির্বিঘ্নে করতে সর্বোচ্চ সতর্কতায় শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ বছর পিরোজপুর জেলায় মোট ৪৪৪ টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে পিরোজপুর সদর উপজেলায় ৬০টি, নাজিরপুর উপজেলায় ১২০টি, নেছারাবাদ উপজেলায় ১০০টি, ভান্ডারিয়া উপজেলায় ৪৭টি, কাউখালী উপজেলায় ২৬টি, ইন্দুরকানী উপজেলায় ২৩টি এবং মঠবাড়িয়া উপজেলায় ৬৭ টি পূজা মণ্ডপ রয়েছে।
পূজা মণ্ডপে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিহতে সার্বক্ষণিক মাঠে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
পূজার কার্যক্রম কোথাও বাধাগ্রস্ত করার চেষ্টা হলে, অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের ঘোষণাও দিয়েছেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা।
ইতিমধ্যে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দকে অভয় দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী, জেলা প্রশাসন, পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সোমবার (৭ অক্টোবর) সকালে পিরোজপুরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ সেনাবাহিনীর পিরোজপুর জেলার দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আরিফুল ইসলাম (সাথে ছিলেন মেজর জাহিদ) তিনি জানান, প্রতিটি মন্ডপে নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য সার্বিক সহযোগিতা করবে বাংলাদেশ সেনাবাহিনী। এজন্য তারা পূজা উদযাপনের সাথে সংশ্লিষ্টদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন।
গত বুধবার পিরোজপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন বরিশাল র্যাব-৮ এর কমান্ডিং অফিসার (সিও) আরাফাত ইসলাম।তিনিও পূজা উদযাপনের জন্য হিন্দু সম্প্রদায়ের লোকদের সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। এছাড়া পূজার সময় র্যাবের নিয়মিত টহল থাকবে বলে জানান তিনি।
এছাড়া নিয়মিত পিরোজপুর জেলার বিভিন্ন পূজা মন্ডপ গুলোতে পরিদর্শন করছেন পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের।তিনি জানিয়েছেন, পূজা উদযাপন নির্বিঘ্নে করতে সর্বোচ্চ সতর্ক অবস্থান রয়েছে পুলিশ। পূজার কোন কার্যক্রমে কেউ যদি কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তার বিরুদ্ধে পুলিশ সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে বলে হুঁশিয়ার দিয়েছেন তিনি।
এদিকে প্রশাসনের সার্বিক তৎপরতায় সন্তুষ্টি প্রকাশ করেছেন পিরোজপুর জেলা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দোলা গুহ।
তিনি জানান, বিগত বছরগুলোতে হিন্দু সম্প্রদায়ের লোকজন শান্তিতে এবং নির্ভয়ে পূজা উদযাপন করেছে। এরই ধারাবাহিকতায় এ বছরও তারা শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারবেন বলে আশা প্রকাশ করেন।
তবে এ বছর পুলিশ ও র্যাবের পাশাপাশি মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা থাকায় কোন ধরনের সমস্যা হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।
এছাড়া নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদেরকে সার্বিক সহযোগিতা করছেন বলেও জানান দোলা গুহ।
এ বছর পিরোজপুর জেলায় মোট ৪৪৪ টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।এর মধ্যে পিরোজপুর সদর উপজেলায় ৬০টি, নাজিরপুর উপজেলায় ১২০টি, নেছারাবাদ উপজেলায় ১০০টি, ভান্ডারিয়া উপজেলায় ৪৭টি, কাউখালী উপজেলায় ২৬টি, ইন্দুরকানী উপজেলায় ২৩টি এবং মঠবাড়িয়া উপজেলায় ৬৭ টি পূজা মণ্ডপ রয়েছে।
এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে পিরোজপুরের ৭টি উপজেলায় (বিভিন্ন পূজা মন্ডপ রয়েছে) ৬২৯টি পূজা মন্ডপের বিপরীতে ৩১৪.৫০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে যা থেকে প্রতিটি মন্ডপে ৫০০ কেজি করে চাল দেয়া হবে।।
সাতক্ষীরার মুন্সিগঞ্জে ম্যানগ্রোভ বনায়ন কার্যক্রম উদ্বোধন
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহড়তলী গ্রাম সংলগ্ন নদীর চরে ম্যানগ্রোভ বনায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ৭ অক্টোবর ২০২৪ তারিখে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের উদ্যোগে, মেরিডিয়ান ইনস্টিটিউটের আর্থিক সহযোগিতায় এবং ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশের কারিগরি সহায়তায় “ঝবপঁৎরহম নষঁব পধৎনড়হ বপড়ংুংঃবস ভড়ৎ ংঁংঃধরহধনষব ভরংযবৎরবং ধহফ পষরসধঃব পযধহমব ধফধঢ়ঃধঃরড়হ ভড়ৎ ভরংযবৎং রহ ঝঁহফধৎনধহং” প্রকল্পের আওতায় এই কার্যক্রম পরিচালিত হয়।
উক্ত ম্যানগ্রোভ বনায়ন কার্যক্রমের উদ্বোধন করেন ০৭ নং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব সিরাজুল ইসলাম পল্টু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য জনাব জিয়াউর রহমান ও স্থানীয় বাসিন্দাসহ লিডার্সের কর্মকর্তাবৃন্দ।
ম্যানগ্রোভ বনায়ন কার্যক্রমের গুরুত্ব নিয়ে জনাব জিয়াউর রহমান বলেন, “উপকূলীয় এলাকায় নদীর ভাঙ্গন রোধে এবং সাইক্লোন, ঝড়, ও জলোচ্ছ্¦াসের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে এলাকার মানুষদের রক্ষা করতে এই বনায়ন অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে জনাব সিরাজুল ইসলাম পল্টু লিডার্সের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এই ম্যানগ্রোভ বনায়ন কার্যক্রমটি সুন্দরবন সংলগ্ন এলাকার মানুষের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। এটি শুধু প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা নয়, সুন্দরবনের ইকোসিস্টেমের সুরক্ষা এবং স্থানীয় জনগণের জীবিকা ও ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে।”
এই প্রকল্পটি সুন্দরবনের ব্লু-কার্বন ইকোসিস্টেম সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার মাধ্যমে স্থানীয় মৎস্যজীবীদের জীবনমান উন্নত করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।
খুলনায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী সার্ভেয়ারদের পুর্ন দিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট
খবর বিজ্ঞপ্তি
ডিপ্লোমা ইনি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী সার্ভেয়ার পদে কর্মরতদের ১০ম গেট বাস্তবায়নের দবিতে কেন্দ্র ঘোষিত দুই দিনের কর্মসূচির প্রথম দিন সোমবার (৭ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত পুর্ন দিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন বৈষম্য বিরোধী সার্ভেয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ। খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী সার্ভেয়ার পদে কর্মরতরা কর্মবিরতি ও অবস্থান ধর্ম পালন করেন। কর্মবিরতি শুরুতে বরিশালের বাবুগঞ্জ উপজেলার সার্ভেয়ার জসিম উদ্দিন এর অস্বাভাবিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এসময় নেতৃবিন্দ বলেন, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সার্ভেয়িং ডিপ্লোমাধারীগণ ডিজিটাল ভূমি জরিপ, ভূমি ব্যবস্থাপনা ও ভূমি অধিগ্রহণ, সড়ক, মহাসড়ক, ব্রীজ, কালভার্ট, নদী/খাল খনন, বাধঁ, ইমারত নির্মাণসহ টপোগ্রাফিক, হাইড্রোগ্রাফিক জরীপসহ সরকারের সকল উন্নয়নমূলক কর্মকান্ডে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের সকল উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের কারিগর হিসেবে বিভিন্ন দপ্তরে সার্ভেয়ার/সমমানের পদে কর্মরত থেকে সার্ভে ডিপ্লোমা প্রকৌশলীগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
১৯৯৪ সালের ১৯ নভেম্বর সংস্থাপন মন্ত্রণালয়ের (বর্তমান জনপ্রশাসন মন্ত্রণালয়) ১৬৪ নম্বর প্রজ্ঞাপনের এবং ১৯৯৪ সালের ১ ডিসেম্বরর প্রকাশিত বাংলাদেশ গেজেটে সরকারের সকল মন্ত্রণালয়/বিভাগকে তাঁহাদের অধীনস্থ অফিসসমূহে উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের পদে কর্মরত ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমাধারীদেরকে ২য় শ্রেণির পদমর্যাদা ও বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ করা হলেও সার্ভেয়িং ডিপ্লোমাধারীদের জন্য নির্ধারিত সার্ভেয়ার / সমমানের পদে সরকার নির্ধারিত গেডের কয়েক ধাপ নীচে ১৪/১৫/১৬ গ্রেডে নিয়োগ দেয়া হচ্ছে, যা সম্পূর্ণ বৈষম্যমূলক। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন, ২০১৮ অনুযায়ী ৪ (চার) বৎসর মেয়াদি সকল ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাশকৃতদের চাকরি/দক্ষতার শ্রেণী করণে মধ্যম সারির ব্যবস্থাপক/সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার / সমতূল্য হিসেবে বলা হলেও সার্ভেয়িং ডিপ্লোমাধারীদের ২য় শ্রেণির মর্যাদা দেয়া হচ্ছে না, যা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন, ২০১৮ এর সুস্পষ্ট লংঘন, কারিগরি শিক্ষার অবমূল্যায়ন এবং শিক্ষার্থীদের সাথে চরম বৈষম্যমূলক আচারণ। বর্তমান সময়ে প্রযুক্তির সান্নিধ্যে থেকে বাস্তবমুখী কারিগরি শিক্ষার গুরত্ব বাড়তে থাকলেও দেশের সবচেয়ে প্রাচীনতম সার্ভেয়িং টেকনোলজির ডিপ্লোমাধারীগণের ব্যাপারে সরকারের উদাসিনতা অত্যন্ত দুঃখজনক।
সভায় বক্তারা আরো বলেন, বৈষম্য নিরসনে ১৯৯৪ সালের ১৯ নভেম্বর সংস্থাপন মন্ত্রণালয়ের (বর্তমান জনপ্রশাসন মন্ত্রণালয়) ১৬৪ নম্বর প্রজ্ঞাপন এবং ১৯৯৪ সালের ১ ডিসেম্বর প্রকাশিত বাংলাদেশ গেজেটের আলোকে সরকারের মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রীধারী সার্ভেয়ার/সমমান পদে কর্মরতদের অন্যান্য সকল ডিপ্লোমা ডিগ্রীধারীদের ন্যায় বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়ন করার দাবিতে আমাদের দীর্ঘ দিন আন্দোলন, সংগ্রাম অব্যাহত রয়েছে।
ইতোমধ্যে ১ অক্টোবর হতে লাগাতার কর্মসূচিতে যাওয়ার বিষয়টি আমরা আমাদের দপ্তর প্রধানকে অবহিত করেছি। নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বরবার আবেদন ও তাগিদ প্রদান করা স্বত্ত্বেও অজানা কারনে আমাদের ন্যায়সঙ্গত অধিকার হতে বঞ্চিত করা হচ্ছে এবং এ বিষয়ে সরকারের উদাসিনতা অত্যন্ত দুঃখজনক।
কেন্দ্রঘোষিত কর্মসূচী হিসেবে ৭অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত সারাদেশের সকল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পুর্ন দিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করা হচ্ছে। আগামী ৮অক্টোবরের মধ্যে আমাদের ন্যায়সঙ্গত অধিকার ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়ন না হলে, আগামীতে আরো কঠোর কর্মসূচি প্রদান করা হবে।
এসময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের যুগ্ন আহ্বায়ক মো. ইসমাইল হোসেন, বিভাগীয় সভাপতি মো. মোখলেছুর রহম্না, সাধারন সম্পাদক মো. মোতালেব হোসেন, বাংলাদেশ কানুনগো কল্যাণ সমিতির সহ-সভাপতি মো. জাকির হোসেন মৃধা, ১১-২০ গ্রেডের কর্মচারী পরিষদ খুলনােসেভাপতি মো. শাহিন ইসলাম, বাকাসস খুলনার সভাপতি খান আনিছুজ্জামান ও ১৬-২০ গ্রেডের কর্মচারী স্বমন্বয় পরিষদের সাধারন সম্পাদক মো. আব্দুস সবুর শেখ ও খুলনা জেলার সকল দপ্তরের সার্ভেয়ারবৃন্দ।
দর্শনায় ডিমের বাজারে অভিযান, দু’প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনা রেল বাজারে নিত্য প্রয়োজনীয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দু’ ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গার সদস্যরা। সোমবার চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদসহ সঙ্গীয় একটি দল দর্শনা রেলবাজারে ডিমের আড়ত, মাছ, মুরগী, মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে অভিযান চালায়।
এ সময় দর্শনা বাজারে মেসার্স মীর প্রোটিন হাউজ নামক ডিম ও মুরগির আড়তে পূর্বে সতর্ক করা সত্ত্বেও মুল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা ও ভাউচার সংরক্ষণ না করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মীর শামীমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ হাজাত টাকা জরিমানা করা হয়েছে। একই অপরাধে মেসার্স কালাম ডিম হাউজের মালিক আব্দুল কালামকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া এসময় এলাকায় সব ব্যবসায়ীদের সতর্ক এবং সবাইকে ন্যায্যমূল্যে পণ্য ক্রয় বিক্রয়, ভাউচার সংরক্ষণ ও মুল্যতালিকা প্রদর্শন করতে বলা হয়। বাজার কমিটির মাধ্যমে ব্যবসায়ীদের মাঝে সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়।
দিঘলিয়ায় পূজামন্ডপ পরিদর্শনে অধিনায়ক বানৌজা তিতুমীর ক্যাপ্টেন মোঃ আশরাফুজ্জামান
দিঘলিয়া প্রতিনিধি
গতকাল সোমবার (৭ অক্টোবর) দুপুর ১২ টায় দিঘলিয়া উপজেলার হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাৎসবকে সামনে নিয়ে অধিনায়ক বানৌজা তিতুমীর ক্যাপ্টেন মোঃ আশরাফুজ্জামান (এনডি), এনজিপি, পিএসসি, বিএন( পিনং ১২৭০) পূজামন্ডপগুলোতে শান্তি শৃঙ্খলা রক্ষায় গৃহীত পদক্ষেপ সরেজমিনে দেখার জন্য দিঘলিয়া উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে আসেন। দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ, লেফটেন্যান্ট আব্দুল বাছেদ পাঠান টুটুল(এক্স), বিএন (পি ৩৮১১), সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামান, ডাঃ সৈয়দ আবুল কাসেম, ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, এসএম মেহেদী হাসান, রুবেল, এস এম শামীম, শেখ শামীমুল ইসলাম, আনোয়ার হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
প্রথমে তিনি দিঘলিয়া উপজেলা চত্বরে পৌঁছালে ল্যাফটেন্যান্ট কমন্ডার মোঃ মহিউদ্দিন মাহমুদ, (এস), বিএন(পি নং ২৬৫০) কন্টিনজেন্ট কমান্ডার দিঘলিয়া দিঘলিয়া উপজেলার ভৌগোলিক অবস্থান, ইউনিয়নগুলোর পূজামন্ডব সংখ্যা ও স্থানীয়ভাবে পূজামন্ডবগুলোতে শৃঙ্খলা রক্ষায় নেওয়া পদক্ষেপগুলোর বর্ণনা দেন। পূজামন্ডপ পরিদর্শনকালে তিনি পূজামন্ডপে নিয়োজিত আনসারদের সজাগ দৃষ্টিতে সার্বক্ষণিক পালাক্রমে দিবারাতে পাহারা নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করেন। তিনি পূজামন্ডব কমিটির গঠিত স্বেচ্ছাসেবকদের শান্তি শৃঙ্খলা রক্ষায় আনসারদের সাথে সর্বদা সজাগ দৃষ্টি রেখে ডিউটি পালনের পরামর্শ দেন। এ সময় তিনি সকল পূজামন্ডপে সিসি ক্যামেরা সেট করা নিশ্চিত করেন। এ সময় তিনি সার্বক্ষণিক যৌথবাহিনীর টহল টিমের মুভমেন্ট অব্যাহত থাকবে বলে তিনি জানান।
পরে তিনি দিঘলিয়ায় হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাৎসব চলাকালীন দিনগুলোতে গৃহীত পদক্ষেপগুলোর ব্রীফ করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
খুবিতে প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম পর্যবেক্ষণ করলেন প্রফেসর রেজাউল করিম
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষে জিএসটি গুচ্ছ পদ্ধতিতে প্রাথমিক ভর্তিকৃত শিক্ষার্থীদের সাধারণ মেধা তালিকা থেকে চূড়ান্ত ভর্তি কার্যক্রম ০৬ অক্টোবর (রবিবার) শুরু হয়েছে। এ ছাড়া কোটা থেকে ভর্তি কার্যক্রম আগামীকাল ০৮ অক্টোবর শুরু হবে। চূড়ান্ত ভর্তি কার্যক্রম আগামী ১০ অক্টোবর পর্যন্ত চলবে। ভর্তি কার্যক্রম শেষে আগামী ২০ অক্টোবর থেকে নবাগত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।
এদিকে ০৭ অক্টোবর (সোমবার) বেলা ১১টায় মাইকেল মধুসূদন দত্ত অতিথি ভবনে প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম পর্যবেক্ষণ করেন বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম। এ সময় তিনি ভর্তি হতে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সাথে কথা বলেন এবং সার্বিক খোঁজ-খবর নেন।
শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে সবসময় শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকে। এখানে ছাত্ররাজনীতি ও সেশনজট না থাকায় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় না। শিক্ষার্থীরা নিরাপত্তার সাথেই শিক্ষা ও গবেষণা করতে পারে। এ ছাড়া শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বগুণ ও তাদের প্রতিভা বিকাশের জন্য শিক্ষার্থীদের অনেক ক্লাব ও সংগঠন রয়েছে। এসব ক্লাব ও সংগঠনের ক্রীড়া, সাংস্কৃতিক ইভেন্টে অংশ নিয়ে তারা নিজেদের বিকশিত করতে পারে।
নড়াইল থেকে ভর্তি হতে আসা সোহাগ ঘোষ ও ফরিদপুর থেকে আসা তাসনিম খানম বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া আমাদের স্বপ্ন ছিল। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সবসময় চমৎকার। এখানে এসে ক্যাম্পাস দেখে আমরা বিমোহিত। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস সত্যিই প্রশংসনীয়।
পিরোজপুর থেকে মো. ফজলুল হক ও বরিশাল থেকে আসা নিমাই দাস নামের দুই অভিভাবক বলেন, ছাত্ররাজনীতি না থাকায় এ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য নিরাপদ। এত বড় আন্দোলন হয়ে গেল, তাতে অনেক বিশ্ববিদ্যালয়ে হানাহানি-রক্তপাত হলেও এ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছিল ব্যতিক্রম। এখানকার শিক্ষকমণ্ডলী মানসম্পন্ন। তারা শিক্ষার্থীবান্ধব। তাই অভিভাবক হিসেবে এটি আমাদের প্রথম পছন্দের বিশ্ববিদ্যালয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মো. শামীম আহসান, রেজিস্ট্রার কার্যালয়ের একাডেমিক-১ শাখা প্রধান উপ-রেজিস্ট্রার শেখ সিরাজুল ইসলাম, একাডেমিক-২ শাখা প্রধান উপ-রেজিস্ট্রার কাকলি রহমান এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
মাগুরার শালিখার প্লাস্টিক চুর্ণ কারখানা বন্ধ।বেতন নাপেয়ে শতাধিক শ্রমিকের মানবেতর জীবনযাপন
মাগুরা প্রতিনিধি
মাগুরার শালিখার সাবেক খাটোর প্রতিবন্ধী তোয়েব আলীর “বিশ্বাস এন্টারপ্রাইজ” নামে প্লাস্টিক চুর্ণ তৈরী কারখানা বন্ধ হয়ে যাওয়ায় শতাধিক শ্রমিক প্রায় এক বছর বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন।
প্রতিবেশীর প্রতিহিংসার কারনে এ সমস্যা হয়েছে বলে তোয়েব আলী জানায়।
রবিবার ঘটনাস্থলে যায়ে সরেজমিন পর্যবেক্ষণ করে দেখা যায় এটি একটি ভাংড়ীর দোকান। এর সাথে সংগতি রেখে তিনি একটি প্লাস্টিক চুর্ণ করা মেসিন বসিয়েছেন বাগানের মধ্যে নদীর কুলে। তার কারখানার দক্ষিণ ও পশ্চিমে বাগান,উত্তরে নদী ও পূর্বে কিছু দূরে একটি বাড়ী। মূলত তার কারখানার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র,ফায়ার ব্রীগেডের ছাড় পত্র,টিন সার্টিফিকেট সহ যাবতিয় কাগজ পত্র ঠিক
এবং পানি নিষ্কাশনের সুব্যবস্থা থাকা সত্ত্বেও অজ্ঞাত কারণে কারখানাটি চালু করতে পারছে না।
এ কারখানায় স্থানীয় শতাধিক নারী-পুরুষ কাজ করে জীবিকা নির্বাহ করে।শ্রমিকরা অনেকে জানায় আমরা এখানে কাজ করে আসছি।হঠাৎ কারখানাটি বন্ধ হয়ে যাওয়ায় কাজ না থাকায় অর্থ অভাবে মানবেতর জীবনযাপন করছি।
কারখানা মালিক প্রতিবন্ধী তোয়েব আলী বলেন আমি বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে ঋণনিয়ে কারখানা করি।সকল কাগজ পত্র ঠিক থাকা সত্ত্বেও কতিপয় ব্যাক্তির প্রতি হিংসার কারণে চালু করতে পারছি না। অপরদিকে ঋণের কিস্তিও দিতে পারছি না। অতিসত্বর যাতে কারখানাটি চালু করতে পারি এ বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে টানা ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ
বেনাপোল প্রতিনিধি
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে টানা পাঁচ দিন দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।
সোমবার (০৭ অক্টোবর) সকালে আমদানি-রপ্তানি বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের উপ-পরিচালক রাশেদুল সজিব নাজির। তিনি জানান, ভারত থেকে এ ধরনের একটি চিঠি বন্দরে দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে আগামী বুধবার (৯ অক্টোবর) থেকে রবিবার (১৩ অক্টোবর) পর্যন্ত বেনাপোল- পেট্রাপোল স্থলবন্দর দিয়ে পাঁচ দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। আগামী সোমবার (১৪ অক্টোবর) থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানির সকল কার্যক্রম শুরু হবে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া জানান, দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও বেনাপোল দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বভাবিক থাকবে।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক রাশেদুল সজিব নাজির জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি পাঁচ দিন বন্ধ থাকবে। তবে আগামী সোমবার (১৪ অক্টোবর) থেকে পুনরায় বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানির সকল কার্যক্রম শুরু হবে।
দর্শনায় কেরুজ মন্দিরে হিন্দু ধর্মালম্বীদের সাথে কেরুজ এমডির মতবিনিময়
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনার ঐতিহ্যবাহী ভারী শিল্প কারখানা দর্শনার কেরু এ্যান্ড কোম্পানির ‘কেরুজ সর্বজনীন দূর্গা মন্দির’ এর দূর্গাপূজাকে সফলভাবে সম্প্রদানে হিন্দু ধর্মালম্বীদের সাথে মতবিনিময় সভা করেছেন কেরু এন্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান। রবিবার সন্ধ্যা ৭টায় কেরুজ সর্বজনীন দূর্গা মন্দিরে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর এমডি রাব্বিক হাসান। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও যে কোন উস্কানি বা গুজব রোধে সকলকে একযোগে সোচ্চার ও সচেতন থাকার বিষয়েও গুরুত্বারোপ করে বলেন- এটা আমার আপনার সবার দেশ, একযোগে সবাইকে নিরাপত্তা দিতে সহযোগিতা করতে হবে। পাশাপাশি পূজা চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করতে মন্দির এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কেরুর নিজস্ব নিরাপত্তা বাহিনী দিয়ে সর্বাক্ষণিক টহল ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন- মহা-ব্যবস্থাপক(কারখানা) সুমন কুমার সাহা, মহা-ব্যবস্থাপক(ডিস্টিলারি) রাজিবুল হাসান, কেরুজ শ্রমিক ইউনিয়নের সভাপতি মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ সবুজ, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, মন্দির কমিটির সভাপতি নমিতা রানী মালাকার, সাধারণ সম্পাদক রাধারাণী দাস, রতন কুমার লোধ, নারায়ন চন্দ্র দাস, সমির সরকার, নিত্যানন্দ চক্রবর্তী, দীপেন ঘোষ, তপন কুমার বিশ্বাস, তারাপদ বিশ্বাস, ধীরেন চন্দ্র দাস, শঙ্কর বিশ্বাস, সুবাস বিশ্বাস, রতন দাস, গনেস বিশ্বাস, বাঁধন চন্দ্র দাস, শুভ লোধ প্রমুখ।
দর্শনা থানায় নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তার যোগদান
চুয়াডঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনা থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে ইন্সপেক্টর মো: শহিদ তিতুমীর যোগদান করেছেন রবিবার দুপুর ৩টায় দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে তিনি যোগদান করেন। অন্যদিকে কর্মরত ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর বিপ্লব কুমার সাহাকে চুয়াডাঙ্গা পুলিশ সুপার কার্যালয়ে নেওয়া হয়েছে।
দর্শনা থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শহিদ তিতুমীর এর আগে কুষ্টিয়া জেলার সিআইডি বিভাগে দায়িত্বরত ছিলেন। তিনি কুষ্টিয়া সিআইডি কার্যালয় হতে বদলী হয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালনের জন্য যোগদান করেছেন।
উল্লেখ্য- দর্শনা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার সাহা ২০২৩ সালের ২৩ শে জুলাই হতে ২০২৪ সালে ৬ অক্টবর পর্যন্ত দর্শনা থানার দায়িত্বে ছিলেন কর্মরত ছিলেন।
পরিবেশের ভারসাম্য রক্ষায় কয়রায় ছাত্রদলের বৃক্ষ রোপন কর্মসূচি
খুলনা প্রতিনিধি :
খুলনার কয়রা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৭ (অক্টোবর) বেলা ১১ টায় কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয়ে ফলজ ও ঔষধী গাছ রোপনের মধ্যে দিয়ে এ কর্মসূচি অনুষ্টিত হয়। কয়রা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্ল্যাহ সবুজের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদুল হাসানের সঞ্চলনায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্টানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম, হাসান, মনিরুজ্জামান বেল্টু, আবু সাঈদ বিশ্বাস, বিএনপি নেতা আবুল বাশার ডাবলু মঞ্জুর মোর্শেদ। যুব দল নেতা ইছানুর রহমান,আকবর হোসেন, আনারুল ইসলাম (ডাবলু),মাসুদুর রহমান,দেলোয়ার হোসেন, ছাত্রনেতা ইমরান হোসেন,মাশরাফি মেহেদী হাসান,মিনারুল ইসলাম অয়েজ কুরুনী, আরিফুল ইসলাম, মাহমুদুল হাসান, জাহাঙ্গীর, মিলন, আশিকুজ্জামান, আঃ সালাম প্রমুখ।
ছাত্রদলের সভাপতি আরিফ বিল্ল্যাহ সবুজ বলেন, পৃথিবীর তাপমাত্রা বেড়ে চলেছে। সেই সাথে মানুষের বসবাস কঠিন হয়ে পড়েছে। তাপমাত্রা নিয়ন্ত্রন করতে হলে আমাদের বেশি বেশি করে গাছ লাগাতে হবে। গাছ আমাদের পরম বন্ধু। সাধারণ মানুষ ও ছাত্র-ছাত্রীদের ফাঁকা জায়গায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করার আহ্বান করেন তিনি। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম, এ হাসান বলেন, স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে ও আধুনিক বাংলাদেশ গড়ার বিনির্মাণে বৃক্ষ রোপনের বিকল্প নেই।বৃক্ষরোপণ করা একটি মহৎ কাজ। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন এটি অব্যাহত থাকবে।
সড়কের ওপর পড়ে ছিল অজ্ঞাত নারীর ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ
মাগুরা প্রতিনিধি
মাগুরা-যশোর মহাসড়কের টেক্সটাইল মিল এলাকায় সড়কের ওপর থেকে অজ্ঞাত এক নারীর ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৭ অক্টোবর) সকালে পথচারীরা সড়কের ওপর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে অজ্ঞাত এক নারীর ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গতকাল রাতে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।
নড়াইলে সাপের কামড়ে কলেজছাত্রীর মৃত্যু
নড়াইল প্রতিনিধি
নড়াইলে সাপের কামড়ে এনি রায় (১৮) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (৭ অক্টোবর) ভোরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
এনি রায় নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের হিজলডাঙ্গা গ্রামের বিশংকর রায়ের কন্যা। তিনি নড়াইল সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।
তার চাচা স্বপন রায় জানান, রোববার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে এনি। রাত ১২টার দিকে বাবা-মাকে বলে তাকে কিছুতে কামড় দিয়েছে। বিছানা চাদর ও তোষক সরানোর সময় একটি বিষধর সাপ দেখা যায়। পরে সাপের ছবিসহ রাত ২টার দিকে নড়াইল সদর হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়। এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক ডা. অলোক কুমার বাগচি বলেন, রোগীকে হাসপাতালে আনতে দেরি হয়ে গেছে। আমরা অ্যান্টিভেনমসহ সমস্ত চেষ্টা করেও তাকে বাঁচাতে পারিনি।
সাতক্ষীরা চেম্বার সভাপতি মিঠু গ্রেপ্তারের প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নাছিম ফারুক খান মিঠুর নামে সাতক্ষীরা সদর থানায় হামলা ও ভাঙচুরের মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে সাতক্ষীরায় ব্যবসায়ীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা শহরের নিউ মার্কেটের সামনে সাতক্ষীরা চেম্বার অব কমার্স, সুলতানপুর শহর মুদি ব্যবসায়ী সমিতি, শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের ব্যানারে প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সহ-সভাপতি কামরুজ্জামান মুকুলের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতিকে হয়রানি করার লক্ষ্যে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। নাছিম ফারুক খান মিঠুর সদর থানায় হামলা ও ভাঙচুর করার কোনো ছবি বা প্রমাণ দেখাতে পারেন তাহলে আমরা মেনে নেব সে দোষী। তিনি সাতক্ষীরার একজন সমাজসেবক, জনদরদী, নিরাপরাধ মানুষ।
বক্তারা বলেন, নাসিম ফারুক খান মিঠু সব সময় অসহায়, গরিব, দুঃখী মানুষের সেবা করে গেছেন। সাতক্ষীরার ব্যবসায়ীদের নেতা নাছিম ফারুক খান মিঠুর নামে অবৈধ মিথ্যা ও হয়রানিমূলক মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে এবং নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। তা না হলে সাতক্ষীরার সব ব্যবসায়িক সংগঠন ও জনগণকে নিয়ে কঠোর আন্দোলন করা হবে।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক সৈয়দ শাহিনুর আলী, সাংবাদিক হাবিবুর রহমান হাবিব, সুলতানপুর শহর মুদি ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ মো. সিরাজুল ইসলাম, শহর কাঁচা, পাকা মাল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রওশন আলী প্রমুখ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সুলতানপুর শহর মুদি ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ ভোলানাথ সাহা, মিহির সাহা, শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. রজব আলী, জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি মো. আবুল কালাম, সদস্য রজব আলী প্রমুখ। এ ছাড়া সাতক্ষীরার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সরকারি প্রতিটি সেক্টরে সেবা নিশ্চিত করা হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মোস্তাক আহমেদ বলেছেন, সরকারি প্রতিটি সেক্টরে সেবা নিশ্চিত করা হবে। আমরা জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। দুর্নীতিমুক্ত ব্যবস্থা প্রতিষ্ঠার মধ্য দিয়ে মানুষের কল্যাণ করতে চাই।
সোমবার (৭ অক্টোবর) সাতক্ষীরার কলারোয়া উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মো. মোস্তাক আহমেদ বলেন, সকল প্রতিষ্ঠানে সরকারি নিয়ম বাস্তবায়ন করতে হবে। নিয়ম মানা না হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুশফিয়াতুন্নাহারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মইনুল ইসলাম, কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ এস এম আনোয়ারুজ্জমান, ওসি মো. শাহিন। উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার জিয়াউল হক।
মতবিনিমিয় সভায় সুধীজনরা কলারোয়া উপজেলার নানা সমস্যা তুলে ধরেন। বেত্রবতী ব্রিজ, পৌরসভার বেহাল সড়ক, হাসপাতালের অব্যবস্থাপনা, কোচিং বাণিজ্য প্রভৃতি বিষয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করা হয়। জেলা প্রশাসক প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেন।
ইলিশ পাচারের চেষ্টা, চাঁপাইনবাবগঞ্জে ট্রাকসহ ভারতীয় নাগরিক আটক
খুলনাঞ্চল ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের জিরো পয়েন্ট দিয়ে ভারতে ইলিশ পাচারের সময় এক ভারতীয় ট্রাকচালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৭ অক্টোবর) সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ইলিশ পাচারের সময় ১৭ কেজি ৬০০ গ্রাম ইলিশ জব্দ করে বিজিবি।
আটককৃত ব্যক্তি হলেন- ভারতের মালদা জেলার টিয়াকাঠি গ্রামের রনজিৎ মন্ডলের ছেলে অলক।
চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, “গোয়েন্দা সূত্রে জানা যায় যে আজ ভারতীয় কোনো ট্রাকে সোনামসজিদের জিরো পয়েন্ট দিয়ে ইলিশ পাচারের সম্ভাবনা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে সোনামসজিদ সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা ভারতগামী খালি ট্রাকগুলোতে তল্লাশি চালায়। একপর্যায়ে ভারতগামী ট্রাক থেকে ১৭ কেজি ৬০০ গ্রাম ইলিশ উদ্ধার করা হয়। আটক ভারতীয় ট্রাকচালক অলককে শিবগঞ্জ থানায় মামলায় হস্তান্তর করা হয়েছে।”
আশাশুনিতে জামায়াতেন সিরাতুন্নবী (সঃ) মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে জামায়াতের সিরাতুন্নবী (সঃ) মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা’২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বাংলাদেশ জামায়াতে ইসলাম আশাশুনি উপজেলা শাখার আয়োজনে সিরাতুন্নবী (সঃ) মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাসার। উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওঃ মোশারফ হোসেন ও সাবেক সম্পাদক আলমগীর হোসেন পিন্টুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সম্পাদক প্রভাষক ওমর ফারুক, জেলা কর্মপরিষদ সদস্য এড. আব্দুস সোবহান মুকুল, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর সিদ্দিক, সাবেক উপজেলা আমীর উপাধ্যক্ষ আব্দুস সবুর, উপজেলা নায়েবে আমীর মাওঃ নুরুল হাসান মুরতাজা, উপজেলা সহকারী সম্পাদক এড. শহিদুল ইসলাম বাচ্চু প্রমূখ। সহস্রাধিক জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীর উপস্থিতিতে বক্তাগন বিশ্বনবী হজরত মোহাম্মদ (সঃ) এর জীবনী নিয়ে স্মৃতিচারণ ও বর্তমান দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে বক্তব্য রাখা হয়। মাঝে মাঝে ইসলামী সংগীত পরিবেশন করে সাতক্ষীরা কপোতাক্ষ শিল্পীগোষ্ঠী এবং সব শেষে একক ইসলামী সংগীত পরিবেশন করেন এড. রোকনুজ্জামান।
আশাশুনিতে জলবদ্ধতা নিরসনে বেতনা নদীর বাঁধ অপসারণ করলেন উপজেলা ভূমি কর্মকর্তা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির বুধহাটা, কুল্যা, কাদাকাটি ও দরগাহপুরের দীর্ঘদিন জলাবদ্ধতা নিরসনে বেতনা নদীর উপর বাঁধ অপসারণ করা হয়েছে।
সোমবার বেলা ১১ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইনের উপস্থিতিতে বেতনা নদীর বাঁধ অপসারণ করেন। বিগত কয়েক মাস কুল্যা, কাটাকাটি, দরগাহপুর ইউনিয়নের অধিকাংশ আবাদী ও মৎস্য চাষের জমি পানিতে ডুবে নিমজ্জিত থাকায় ৩ ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষ পানি বন্ধি হয়ে পড়েছিল দীর্ঘ দেড় মাসাধিক কাল। বিষয়টি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হওয়ায় উপজেলা প্রশাসন ও পাউবো’র টনক নড়েছে। সে কারনে উপজেলা প্রশাসন ও পাউবো কর্তৃপক্ষ ঐক্যবদ্ধ হয়ে অতিবৃষ্টি ও পার্শ্ববর্তী উপজেলা থেকে ধেয়ে আসা প্রবল বেগে বৃষ্টির পানি ও লোনা পানিতে ডুবে এলাকা প্লাবিত হওয়ায় বাঁধ অপসারণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রসঙ্গত. বেতনা নদী পূনঃখননের জন্য ঠিকাদার প্রতিষ্ঠান কর্তৃক বুধহাটা-বাহাদুরপুর খেয়াঘাট সংলগ্ন বেতনা নদীর উপরে আড়া আড়ি বাঁধ দেওয়া হয়। নদীর বাঁধ অপসারণের সময় পাউবো’র উপবিভাগীয় প্রকৌশলী আশিকুর রহমান, সরকারি রাজস্ব কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপসহকারী প্রকৌশলী আসাফুদদৌলা, রাজস্ব সার্ভেয়ার আব্দুস সেলিম, বুধহাটা ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা আল. আব্দুল মজিদ সহ শতাধিক ভূক্তভোগী এলাকাবাসি উপস্থিত ছিলেন।
বেসরকারী পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের পরিচিতি সভা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
বেসরকারী পাট ,সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের (রেজিঃ নং ১০ ) নবগঠিত কমিটির পরিচিতি সভা গতকাল সকাল ১১ টায় আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের অডিটরিয়মে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতায় ফেডারেশনের প্রধান উপদেষ্টা বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলার এ্যসিষ্টান্ট সেক্রেটারী অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস বলেন পুঁজিবাদী অর্থনীতির মৌলিক ত্রুটির দরুণ শ্রমিক-মালিক সম্পর্কের সন্তোষজনক সমাধান করা আজও সম্ভব হয়নি।তিনি বলেন, এ কথা আজ দিনের আলোর মতই স্পষ্ট যে, মানব রচিত কোন মতবাদই মানব সমস্যার সত্যিকার সমাধান দিতে সক্ষম নয়। শ্রমিকদের গায়ের ঘাম শুকানোর আগেই শ্রমিকের ন্যায্য পাওনা পরিশোধ করার জন্য রাসূলে করীম হযরত মুহাম্মদ (সা.) জোর তাগিদ দিয়েছেন। শ্রমিকের মর্যাদা রক্ষার জন্যে রাসূল করীম (সা.) এর তাগিদ বাস্তবায়নের মধ্যেই শ্রমিকদের প্রকৃত মুক্তি ও কল্যাণ নিহিত।ফেডারেশনের উপদেষ্টা বলেন, বর্তমানে কল-কারখানায় শ্রমিক-মালিকের মধ্যে যে, দ্বন্দ বিরাজ করছে তার অবসান ঘটানোর জন্যে শ্রমিকদেরকে মুনাফার অংশীদার করে তাদেরকে কারখানার হিতাকাংখী বানাতে হবে। তাহলে কলকারখানায় উৎপাদনের সত্যিকার পরিবেশ সৃষ্টি হবে। তখন কারখানার উন্নতি ও শ্রমিকদের অধিকারে আর দ্বনদ্ব থাকবে না। কল-কারখানায় শ্রেণী সংগ্রামের বদলে পারস্পরিক সহযোগিতামূলক ইসলামী শ্রমনীতি চালু করতে হবে। ইসলামী শ্রমনীতি চালু করা ছাড়া আর কোন উপায়েই কখনো শ্রমিক সমাজের মুক্তি আসবে না। ফেডারেশনের উপদেষ্টা ও অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তৃতায় ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন বলেন মালিকপক্ষ শ্রমিকদেও পাওনা না দিয়ে বিগত ১৫ বছর যাবত মিল থেকে মালামাল লুটপাট করেছে তাদের অপকর্ম ঢাকতে এখন আন্দোলনরত শ্রমিক নেতাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিচ্ছে তিনি হুশিয়ারী উচ্চারন করে বলেন শ্রমিকদের আন্দোলন তাদের নায্য পাওনার দাবিতে আন্দোলন এই আন্দোলন কোন ভাবেই মামলা দিয়ে থামানো যাবেনা লুটপাট কারী ও শ্রমিক ঠকানো মালিক ও তার দোসরদেও বিরুদ্ধে অতিদ্রত আইনগত ব্যবস্থ্যা গ্রহন করা হবে বলে তিনি জানান। এ্যাজাক্স মিলের মালিক দাবিকারী কাওসার জামান বাবলা মিলে প্রবেশ করে মালামাল বের করার পায়তার করছে এর বিরুদ্ধে সকলকে সজাগ থাকার আহবান জানান । ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেক বলেন মহসেন জুট মিলের মালিক সহ মিল থেকে লুটপাট কারী মালিকের এজেন্ট তথাকথিত সিবিএ নেতা রবিউল ইসলাম রবি এবং খুলনার শেখ পরিবারের আর্শিবাদপুষ্ট মালিক তাওহীদুল ইসলামকে অতিদ্রত আইনের আওতায় আনতে হবে। এসময় বক্তৃতা করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি শেখ আমজাদ হোসেন, সহ সভাপতি নিজামউদ্দীন, আঃ খালেক হাওলাদার, মোঃ জাহিদুল ইসলাম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ন সম্পাদক আজিজুল ইসলাম ফারাজী, সহ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইজ্ঞিল কাজী, আলী আকবার মোড়ল, মাহফুজুর রহমান । সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সাইফুল্লাহ তারেক, সহ সাংগঠনিক সম্পাদক তোফাজ্জাল হোসেন , আঃ ওহাব, মোঃ সাহেব আলী, কেসমত আলী, কোষাধক্ষ সাংবাদিক মিহির রজ্ঞন বিশ্বাস, প্রচার সম্পাদক ওবায়দুর রহমান, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কাশেম, অফিস সম্পাদক আঃ রহমান, শিক্ষা ও প্রশিক্ষন সম্পাদক মোঃ সেলিম, সাংকৃতিক বিষয়ক সম্পাদক কাজী মুস্তাফিজুর রহমান, সমাজকল্যান বিষয়ক সম্পাদক ইফতেখায়রুল আলম বাপ্পী, মহিলা বিষয়ক সম্পাদিকা শাহানাজ প্রিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাব উদ্দীন, উন্নয়ন বিষয়ক সম্পাদক মশরুজ্জামান খান সাবু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজহার মাদবার প্রমুখ । সভা থেকে আগামি ১১ অক্টোবর শুক্রবার বিকাল ৪ টায় শিরোমনি শহীদ মিনার চত্বরে শ্রমিক জনসভা কর্মসূচি ঘোষনা করা হয় এবং শ্রমিক জনসভা থেকে মহসেন মিলের মালিক ও সোনালী মিলের মালিক দাবিকারী কাওসার জামান বাবলাকে গ্রেফতারের দাবিতে আল্টিমেটাম দেওয়া হবে বলেও জানান শ্রমিক নেতারা ।
রামপালে সহকারী শিক্ষক সমিতির ১০ম গ্রেড বাস্তবায়নে আলোচনা সভা
রামপাল প্রতিনিধি
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির রামপাল শাখার উদ্যোগে ১০ম গ্রেড বাস্তবায়ন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫ টায় উপজেলার ভাগা বাজার সুন্দরবন মৎস্য পরিবহন সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির রামপাল শাখার সহসভাপতি মনিরুল ইসলামের সঞ্চালনায় ও রামপাল উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. ইজাদুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন, রামপাল উপজেলা সহকারী শিক্ষক সমিতির সহ সভাপতি শেখ নূর নবী টুকু, আলী আজগর, সাধারণ সম্পাদক হাওলাদার মানওয়ার হুসাইন, সহ সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দীপংকর কুমার পাল, দীনতা, নাসরিন সুলতানা, ইমরান প্রমূখ।
সভায় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড প্রাপ্তির বাস্তবায়নের দাবীতে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে অন্তবর্তীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত
তথ্য বিবরনী
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সোমবার বিকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
বিশ^ শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের এবারের প্রতিপাদ্য ‘প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার’।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, শিশুদের মানসিক ও দৈহিক বিকাশের জন্য সুস্থ বিনোদনের গুরুত্ব অত্যাধিক। তাদের বেড়ে ওঠার জন্য নিশ্চিত করতে হবে সুন্দর একটি পরিবেশ, দিতে হবে খেলাধুলার জন্য উপযুক্ত মাঠ। লেখাপড়ার পাশাপাশি সামাজিক কর্মকান্ডে সুযোগ করে দিতে হবে। তিনি আরও বলেন, আমাদের যার যার অবস্থান থেকে শিশুদের অধিকার রক্ষায় সচেষ্ট হতে হবে। কোথাও কোন শিশুর অধিকার হরণ হলে সম্মিলিতভাবে সমাধান ও প্রতিবাদের চেষ্টা করতে হবে। তাহলে সত্যিকার অর্থে আমরা শিশুস্বর্গ গড়তে পারব।
খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমদ ও খুলনা ইউনিসেফ ফিল্ড অফিসের চিফ মোঃ কাউসার হোসাইন। অনুষ্ঠানে শিশু অতিথি দেবজ্যোতি চক্রবর্তী ওম ও আনুসা তাসমিন অর্থী বক্তৃতা করেন। স্বাগত বক্তৃতা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন। জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে দিবসটি উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি।
হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পালনে সকলকে সতর্ক থাকতে হবে – মাও:আব্দুল আউয়াল
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর ও নগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব যাতে সুন্দরভাবে পালন করতে পারে। সাথে সাথে দায়িত্বশীল ও নগরবাসীকেও সতর্ক থাকার আহ্বান জানান যেন কোথায় তাদের ধর্মীয় উৎসব পালনে কোন প্রকার বাধা প্রদান না করা হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবং স্বৈরাচারের চালা চামুণ্ডারা ষড়যন্ত্র করতেছে সারাদেশের বিভিন্ন মন্দির ও প্রতিমা ভাঙচুর করে মুসলমানদের উপর দোষারোপ করা হচ্ছে, সেদিকে সতর্কতা অবলম্বন করতে হবে।
তিনি সাথে সাথে দায়িত্বশীলদেরকে সদস্য সংগ্রহ মাসে নিরলস সদস্য সংগ্রহের প্রচেষ্টা অব্যহত রাখতে হবে। তিনি ফ্যাসিষ্ট পালানোর পর মানুষ চাচ্ছে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক। সর্বত্র কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার পূর্ণ প্রস্তুতি নিতে হবে। ইনসাফপূর্ন রাষ্ট্র নির্মানে ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দিতে হবে। নগরীর সকল ওয়ার্ডে গনসমাবেশ বাস্তবায়নের আহবান জানান।
গতকাল সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির মাসিক সভায় দায়িত্বশীলদের উদ্দেশ্যে সভাপতির বক্তব্যে
তিনি উপরোক্ত কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারি মুফতি ইমরান হোসাইনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ আবু গালিব, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা হাফিজুর রহমান, আলহাজ্ব হুমায়ুন কবির, মুহাম্মাদ মঈন উদ্দিন,
এইচএম আরিফুল ইসলাম, অ্যাডভোকেট কামাল হোসেন, মাওলানা নাসিম উদ্দিন,
হাফেজ আব্দুল লতিফ, গাজী মিজানুর রহমান, আলহাজ্ব আমজাদ হোসেন, আলহাজ্ব সরোয়ার হোসাইন বন্দ, মোল্লা রবিউল ইসলাম, মোহাম্মদ কবির হোসেন, আলহাজ্ব মারুফ হোসেন, ক্বারী মোঃ জামাল,আলহাজ্ব জাহিদুল ইসলাম টুটুল মোড়ল ইসলামী ছাত্র আন্দোলন মহানগর সাধারণ সম্পাদক মোস্তফা আল গালিব সহ বিভিন্ন থানার নেতৃবৃন্দ।
আইনজীবী অধিকার পরিষদের খুলনা বারে যোগদান
খবর বিজ্ঞপ্তি
ভিপি নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের সহযোগী সংগঠন আইনজীবী অধিকার পরিষদ, খুলনা বারে ৭ই অক্টোবর দুপুর ৩টায় আইনজীবীদের যোগদানের চলমান কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়। এই সময় সদ্য যোগ দেয়া আইনজীবীদের উদ্দেশ্য শুভেচ্ছা বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির বিদ্যুৎ জালানী ও খনিজ বিষয়ক সহ সম্পাদক এবং নগর সাধারণ সম্পাদক এসকে রাশেদ, কেন্দ্রীয় আইনজীবী অধিকার পরিষদের নির্বাহী সদস্য ও সমন্বয়ক খুলনা বার, এড. মোশাররফ হোসেন শেখ, উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদ খুলনা মহানগরের সভাপতি এইচ এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইজিদ হোসেন। এই সময় আরো উপস্থিত ছিলেন এড. সাইফুল ইসলাম, এড. বঙ্কিম চন্দ্র রায়, এড. ইফতেখার আহমেদ, এড. মাসুদুর রহমান, কেন্দ্রীয় সদস্য, ও সমন্বয়ক খুলনা বার ইউনিট, সহ আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও স্থানীয় বিজ্ঞ আইনজীবীবৃন্দ।
নগরীর ৬নং ওয়ার্ডে ইসলামী আন্দোলনের সিরাত মাহফিল আজ
খবর বিজ্ঞপ্তি
মঙ্গলবার (৮ অক্টোবর) বিকাল ৩ টায় নগরীর ৬নং ওয়ার্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর দৌলতপুর থানার ৬নং ওয়ার্ড শাখার উদ্যোগে সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে সিরাত (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হবে। সিরাত মাহফিলে প্রধান অতিথি থাকবেন পীর সাহেব চরমোনাই রহমাতুল্লাহ আলাইহির খলিফা ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর ও নগর সভাপতি আলহাজ্ব হাফেজ মাওঃ আব্দুল আউয়াল,প্রধান বক্তা হিসেবে থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সেক্রেটারী মাওঃ মুফতি ইমরান হুসাইন।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন, নতুন রাস্তা জামে মসজিদ এর ইমাম ও খতিব হাফেজ মাওঃ মুফতি খালিদ সাইফুল্লাহ এমদাদী ও খুলনা কবরখানা জামে মসজিদ এর খতিব আলহাজ্ব ক্বারী জামাল উদ্দিন।
উক্ত মাহফিলের সভাপতিত্বে করবেন ৬নং ওয়ার্ড ইসলামী আন্দোলন এর সভাপতি মোঃ মাসুদুর রহমান।
আগামীকালের সীরাত মাহফিলে খুলনার সর্বস্তরের ধর্মপ্রান মুসলমানদেরকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬নং ওয়ার্ড সভাপতি মোঃ মাসুদুর রহমান, সেক্রেটারি সেক্রেটারি মোঃ রবিউল ইসলাম রবি।
কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন
ঝিনাইদহ প্রতিনিধি
“গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি”- এই স্লোগানকে সামনে রেখে সোমবার (৬ অক্টোবর) দুপুর ২ঃ৩০ মিনিটে ঝিনাইদহের কোটচাঁদপুর ব্লাড ব্যাংক এর উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি-২০২৪ এর অংশ হিসেবে এড়ান্দাহ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন ব্লাড ব্যাংক এর পরিচালনা পর্ষদ সদস্য জনাব মোঃ আলমগীর হুসাইন, জনাব মোঃ আব্দুল আলিম উপদেষ্টা পর্ষদ সদস্য জনাব ডাঃ মোঃ তানভীর জামান প্রতিক। আরো উপস্থিত ছিলেন মেহেদী হাসান (অর্থ সম্পাদক), ইনারুল ইসলাম রাহুল (দপ্তর সম্পাদক), ইমরান নাজির (সহ-দপ্তর সম্পাদক), পারভেজ জনি (সহ-সমাজ কল্যান বি: সম্পাদক)। এছাড়া ও উপস্থিত ছিলেন এড়ান্দাহ আদর্শ সরকারি প্রাইমারি বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক সহ শিক্ষক-শিক্ষিকা, ছাত্র ছাত্রী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।কোটচাঁদপুর ব্লাড ব্যাংক পরিচালনা পর্ষদ সদস্য মোঃ আলমগীর হুসাইন বলেন, কোন ব্যক্তি বা সংগঠনের একার পক্ষে বৃক্ষ রোপন করে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা সম্ভব নয়, এ কাজে জনসচেতনতার পাশা পাশি নিজ নিজ এলাকায় স্ব-উদ্যোগে ব্যাপকভাবে ফলজ, বনজ এবং ওষধি বৃক্ষ রোপনের মাধ্যমে সবুজ পৃথিবী গড়ে তুলতে হবে। এজন্য আমাদের প্রত্যেককে কমপক্ষে একটি হলেও বৃক্ষ রোপন করা এবং নিয়মিত পরিচর্যা করা দরকার । তিনি আরো বলেন চলতি বছর বর্ষার মাস জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
মোংলায় জামায়াতের পূজা মন্দির পরিদর্শন ও মতবিনিময়
মোংলা প্রতিনিধি
মোংলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা মন্দির পরিদর্শন ও হিন্দু ধর্মাবলম্বীদের মত বিনিময় করেছেন জামায়াত ইসলামী। সোমবার সন্ধ্যায় পৌর শহরের কেন্দ্রীয় বটতলা পরিদর্শন করেছেন বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমির এ্যাডভোকেট মাওলানা শেখ আঃ ওয়াদুদ। এ সময় তার সাথে ছিলেন উপজেলা জামায়াতে আমির অধ্যাপক কোহিনুর সরদার, উপজেলা সেক্রেটারি আবু হানিফ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নাছির উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক ইউনুস আলী ও সাংগঠনিক সম্পাদক মুফতি হাফিজুর রহমান। পরে নেতা-কর্মীদের নিয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন জামায়াত নেতা ওয়াদুদ। এ সময় বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমির এ্যাডভোকেট মাওলানা শেখ আঃ ওয়াদুদ বলেন, আগামীতে জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে মন্দির পাহারায় আনসার, পুলিশ ও রাইফেল লাগবেনা। ৫আগস্টের পর থেকে আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল রক্ষায় নিজের নিবেদিত রেখেছি। আসন্ন পূজাকে ঘিরেও মন্দিরগুলোতে নিরাপত্তার দায়িত্বে থাকবে জামায়াতের নেতা-কর্মীরা। সোমবার দুপুর থেকে জামায়াতের এ প্রতিনিধিদল উপজেলা বিভিন্ন মন্দির পরিদর্শন ও মতবিনিময় করেন।
ডুমুরিয়ার অপহৃত মাহাবুবের মুক্তিপণ নিতে এসে অপহরণ চক্রের এক সদস্য আটক
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ার মাহাবুব মোল্লা নামের এক কিশোরকে অপহরণের পর মুক্তিপণের টাকা নিতে এসে ্র্যাবের হাতে আটক হয়েছে তাফসির হাওলাদার (২৫) নামের এক অপহরণকারী । অপহরণ চক্রের সদস্য আটক তাফসির খুলনা রুপসা সেতুর পাশ্ববর্তী জিন্নাপাড়া মুক্তা কমিশনার কালবার্ড এলকার বাবলু হাওলাদারের ছেলে। পুলিশ ও অপহৃতর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার নোয়াকাটি এলাকার রোকনুজ্জামান মোল্লার ছেলে মাহাবুব মোল্লা অপহরণ চক্র প্রদত্ত অনলাইনে পাইকারি ও সুলভ মূল্যে হোমিও ওষুধ বিক্রিয় কেন্দ্রের একটি বিজ্ঞাপন দেখে তাদের সাথে যোগাযোগ করে।তারই জের ধরে ঘটনার দিন গত রবিবার সন্ধ্যার পর ওই চক্র তাকে ওষুধ দেয়ার নামে বিভিন্ন কৌশলে একটি নির্জন এলাকায় নিয়ে বেপরোয়া মারপিট করে তার কাছে থাকা ৫ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে নেয়। এরপর তার মোবাইল ফোন দিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। ডুমুরিয়ার স্কুল শিক্ষক রিয়াজুল ইসলাম জানান রাত অনুমান ৮ টার দিকে অপহৃত মাহাবুব তার মোবাইলে ফোন দিয়ে বলে আমাকে অপহরণ করা হয়েছে। এই মুহূর্তে ৫০ হাজার টাকা না দিলে এরা আমাকে মেরে ফেলবে। এরপর তিনি বিষয়টি খূলনা ্র্যাব- ৬ কে জানালে তারা বিষয়টি আমলে নিয়ে অভিযান চালায়।অভিযান পরিচালনা টিমের সদস্য এস আই কামরুল ইসলাম জানান রাত অনুমান ১০টির দিকে মুক্তিপণের টাকা দেয়ার নামে অপহরণ চক্রের সাথে যোগাযোগের একপর্যায়ে টাকা নিতে আসা তাফসিরকে হাতে নাতে আটক করা হয়। এরপর ওই অপহরণ চক্রের সদস্য তাফসিরের দেয়া তথ্য অনুযায়ী ভোর অনুমান সাড়ে চারটার দিকে অপহৃত মাহাবুবকে উদ্ধার করা হয়।এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।
রূপসায় ইফা’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠতি
রূপসা প্রতিনিধি
মসজিদ ভিত্তকি শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় ইসলামিক ফাউন্ডশেনের মাসিক সমন্বয় সভা ৭ অক্টােবর’২৪ সোমবার বেলা ২টায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠতি হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডশেনের খুলনা বিভাগীয় ফিল্ড অফিসার মোঃ তৗেহিদুর রহমান।
ইসলামিক ফাউন্ডশেনের উপজেলা ফিল্ড সুপারভাইজার কাজী এনামুল হক সভায় সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কার্যালয়ের মাস্টার ট্রেইনার মাওলানা কামরুল ইসলাম, ফিল্ড সুপারভাইজার মাওলানা আব্দুল গফ্ফার, তেরখাদা উপজেলার ফিল্ড সুপারভাইজার মোঃ মহাসিন।
উপজেলা মডেল কেয়ারটেকার আব্দুস ছালাম’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন, মাওলানা আবু বকর সিদ্দকি, মাওলানা হামিদুল ইসলাম, মোঃ আমানুল্লাহ, মোঃ আকতার খান, মাওলানা হেদায়েতুল্লাহ, জাহিদুর রহমান, মাওলানা এম এ সালাম, তৗেহিদুল ইসলাম, মাওলানা জামসেদ মোল্লা, মাহফুজ আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সকল শিক্ষক এবং শিক্ষকিাগণ উপস্থতি ছিলেন। পরিশেষে শিক্ষা কার্যক্রমে অবদান রাখায় ৩ জন শিক্ষককে পুরস্কৃত করা হয়।
খুবিতে প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম পর্যবেক্ষণ করলেন প্রফেসর রেজাউল করিম
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষে জিএসটি গুচ্ছ পদ্ধতিতে প্রাথমিক ভর্তিকৃত শিক্ষার্থীদের সাধারণ মেধা তালিকা থেকে চূড়ান্ত ভর্তি কার্যক্রম ০৬ অক্টোবর (রবিবার) শুরু হয়েছে। এ ছাড়া কোটা থেকে ভর্তি কার্যক্রম আগামীকাল ০৮ অক্টোবর শুরু হবে। চূড়ান্ত ভর্তি কার্যক্রম আগামী ১০ অক্টোবর পর্যন্ত চলবে। ভর্তি কার্যক্রম শেষে আগামী ২০ অক্টোবর থেকে নবাগত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।
এদিকে ০৭ অক্টোবর (সোমবার) বেলা ১১টায় মাইকেল মধুসূদন দত্ত অতিথি ভবনে প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম পর্যবেক্ষণ করেন বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম। এ সময় তিনি ভর্তি হতে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সাথে কথা বলেন এবং সার্বিক খোঁজ-খবর নেন।
শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে সবসময় শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকে। এখানে ছাত্ররাজনীতি ও সেশনজট না থাকায় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় না। শিক্ষার্থীরা নিরাপত্তার সাথেই শিক্ষা ও গবেষণা করতে পারে। এ ছাড়া শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বগুণ ও তাদের প্রতিভা বিকাশের জন্য শিক্ষার্থীদের অনেক ক্লাব ও সংগঠন রয়েছে। এসব ক্লাব ও সংগঠনের ক্রীড়া, সাংস্কৃতিক ইভেন্টে অংশ নিয়ে তারা নিজেদের বিকশিত করতে পারে।
নড়াইল থেকে ভর্তি হতে আসা সোহাগ ঘোষ ও ফরিদপুর থেকে আসা তাসনিম খানম বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া আমাদের স্বপ্ন ছিল। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সবসময় চমৎকার। এখানে এসে ক্যাম্পাস দেখে আমরা বিমোহিত। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস সত্যিই প্রশংসনীয়।
পিরোজপুর থেকে মো. ফজলুল হক ও বরিশাল থেকে আসা নিমাই দাস নামের দুই অভিভাবক বলেন, ছাত্ররাজনীতি না থাকায় এ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য নিরাপদ। এত বড় আন্দোলন হয়ে গেল, তাতে অনেক বিশ্ববিদ্যালয়ে হানাহানি-রক্তপাত হলেও এ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছিল ব্যতিক্রম। এখানকার শিক্ষকমণ্ডলী মানসম্পন্ন। তারা শিক্ষার্থীবান্ধব। তাই অভিভাবক হিসেবে এটি আমাদের প্রথম পছন্দের বিশ্ববিদ্যালয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মো. শামীম আহসান, রেজিস্ট্রার কার্যালয়ের একাডেমিক-১ শাখা প্রধান উপ-রেজিস্ট্রার শেখ সিরাজুল ইসলাম, একাডেমিক-২ শাখা প্রধান উপ-রেজিস্ট্রার কাকলি রহমান এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
খুবিতে প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ক্লাবের উদ্যোগে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে দেওয়া হচ্ছে গাছের চারা। ০৭ অক্টোবর (সোমবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে ফিতা কেটে প্রধান অতিথি হিসেবে ‘গিভ এন্ড টেক সিশন-২’ শীর্ষক এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, রাস্তাঘাটে প্লাস্টিক বোতলসহ বিভিন্ন ধরনের বর্জ্য ফেলা হয়। এতে পরিবেশের সৌন্দর্য নষ্ট ও প্রকৃতি হুমকির মুখে পড়ছে। বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থায় নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। ব্যবহৃত এসব প্লাস্টিকের বদলে গাছের চারা উপহার দেওয়া হচ্ছে। এ কর্মসূচি পালনের মাধ্যমে পরিবেশবান্ধব মানসিকতার সৃষ্টি হচ্ছে।
তিনি আরও বলেন, গাছ আমাদের পরম বন্ধু। একেকটা গাছ অক্সিজেনের ফ্যাক্টরি। গাছ একদিকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে, অন্যদিকে আমাদের অক্সিজেন দিচ্ছে। প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা দেওয়া একটি মহৎ ও প্রশংসনীয় উদ্যোগ। আমি এ ধরনের কর্মসূচিকে স্বাগত জানাই। আগামীতেও পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমি আশা করি।
এ সময় প্রফেসর ড. মো. রেজাউল করিম শিক্ষার্থীদের হাতে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথিকে ক্লাবের পক্ষ থেকে গাছের চারা উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. রুমানা রানা, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত, ক্লাবের উপদেষ্টা ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, ক্লাবের সভাপতি এস এম নুহাশ ইসলাম ও সাধারণ সম্পাদক একরামুল হক এবং ক্লাবের অন্যান্য সদস্য ও শিক্ষার্থীবৃন্দ।
খুবির সহকারী প্রকৌশলী জনির পিতার মৃত্যুতে প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপকের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মোঃ আল মামুন জনির পিতা মোঃ আলতাফ হোসেন ৭ অক্টোবর (সোমবার) সকাল ৭টা ৩০ মিনিটে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী ও ২ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সকাল ১১টায় কয়লাঘাট কমার্স কলেজ হোস্টেলের কাছে প্রথম নামাজে জানাজা এবং বাদ যোহর বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বলইবুনিয়া গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. আল মামুন জনির পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
অনুরূপভাবে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান এবং প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এস এম মনিরুজ্জামান এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।
আরও শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি দীপক চন্দ্র মন্ডল ও সাধারণ সম্পাদক মো. শহিদুল আলম হাওলাদারসহ পরিষদের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
দিঘলিয়ায় ব্যাটারীচালিত ভ্যান ও স্মার্ট ফোনের জন্য জনৈক যুবককে খুন
দিঘলিয়া প্রতিনিধি
দিঘলিয়া উপজেলার হাজীগ্রাম নিবাসী মোঃ কামাল শেখের পুত্র মোঃ সাকিব শেখ (১৭) কে খুন করে তার ভ্যান ও স্মার্ট ফোন নিয়ে যায় দুর্বৃত্তরা।
ঘটনার বিবরণে জানা যায়, দিঘলিয়া উপজেলার হাজীগ্রাম নিবাসী মোঃ কামাল শেখের পুত্র মোঃ সাকিব শেখ (১৭) একজন ভ্যান চালক। গত শনিবার (৫ অক্টোবর) সকালে ভ্যান নিয়ে নিজ বাড়ি থেকে বের হয়। তার সাথে একটা স্মার্ট ফোন ছিল। ঐদিন তার সাথে যোগাযোগ করে সন্ধান না পেয়ে দিঘলিয়া থানায় একটি জিডি করা হয়। গতকাল সোমবার (৭ অক্টোবর) দিঘলিয়া থানা পুলিশ এ ঘটনার সাথে জড়িত সন্ধেহে এলাকাবাসীর সহযোগিতায় দুই যুবককে গ্রেফতার করে। গ্রেফতারকৃত দুই যুবক হলো দিঘলিয়া উপজেলার পানিগাতী গ্রামের মোঃ ফারুখ শেখের পুত্র মোঃ জনি শেখ ও বারাকপুর গ্রামের জলিল শেখের পুত্র মোঃ আছাদুল শেখ। তাদের স্বীকারোক্তি অনুযায়ী খুলনা শহরের খানজাহান আলী থানার বাইপাস সড়কের বিকেএসপির বিপরীতে কাশবন থেকে সাকিবের মরদেহ উদ্ধার করে খানজাহান আলী থানা পুলিশ। তাকে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে তার ভ্যান ও মোবাইল নিয়ে পালিয়ে যায় উক্ত দুই যুবক। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে কেএমপি খানজাহান আলী থানা অফিসার ইনচার্জ কবির হোসেন এ প্রতিবেদককে জানান।
মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের গোলটেবিল বৈঠকে পুলিশ কমিশনার
জননিরাপত্তায় নাগরিকদেরও আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে হবে
খবর বিজ্ঞপ্তি
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার বলেছেন, জননিরাপত্তার দায়িত্ব শুধুমাত্র পুলিশ বাহিনীর একার নয়। এক্ষেত্রে নাগরিকদেরও আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে হবে। তাহলেই জননিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। তিনি বলেন, ৫ আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে পুলিশ স্বাভাবিক দায়িত্ব পালনে বিরত থাকলেও বর্তমানে তারা কাজে ফিরেছে। ভেঙ্গে পড়া মনোবলও ধীরে ধীরে ফিরে আসছে। ফলে সারাদেশের মত খুলনায়ও ভেঙ্গেপড়া আইন-শৃংখলা পরিস্থিতির উন্নতির চেষ্টা করা হচ্ছে। থানায়ও স্বাভাবিক কাজকর্ম শুরু হয়েছে। তবে ৫ আগষ্ট পূর্ববর্তী পুলিশ আর বর্তমান পুলিশের কাজে পার্থক্য রয়েছে। যে পুলিশ সদস্যরা চাকরির বাইরে ব্যক্তিগত স্বার্থে বা কোন পক্ষের হয়ে বেআইনী কর্মকান্ডে লিপ্ত হলে তার চাকরি থাকবে না। পুলিশে চাকরি করার জন্য বহু শিক্ষিত বেকার যুবক রয়েছে- তারা চাকরি করবে।
সোমবার নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত ‘জননিরাপত্তা বিঘ্নকারী বিষয় চিহ্নিতকরণ ও সমাধানে করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাল্টি পার্টি এ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) খুলনা এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে। এফসিডিও’র অর্থায়নে ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাস্তবায়নে বাংলাদেশ স্ট্রেনদেনিং পলিটিক্যাল একাউন্টিবিলিটি ফর সিটিজেন এমপাওয়ারমেন্ট (বি-স্পেইস) প্রকল্পের সহায়তায় এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের সাধারণ সম্পাদক এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রেহানা ইসা। বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক।
গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ম্যাফ সদস্য এবং দৈনিক প্রবাহের চীফ রিপোর্টার মুহাম্মদ নূরুজ্জামান। মূল প্রবন্ধে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের পথ ধরে গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয় গত ৫ আগষ্ট। সহস্রাধিক জীবনের বিনিময়ে এসেছে নতুন স্বাধীনতা। পরবর্তীতে ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বরর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রায় দুই মাস হতে চলেছে। এখনো সারা দেশে পুলিশি কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হয়নি। আর এই সুযোগে অপরাধীরা তাদের তৎপরতা বাড়িয়েই চলেছে। চুরি, ডাকাতি, ছিনতাই, হামলা, লুটপাট, রাহাজানি, চাঁদাবাজি, আধিপত্য বিস্তার ও ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ বিভিন্ন বিষয় নিয়ে সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটছে। বাড়ছে হত্যাকাণ্ডের মতো গুরুতর অপরাধও। পিটিয়ে মানুষ মারা হচ্ছে। অন্যদিকে পুলিশি কার্যক্রমে শিথিলতার সুযোগ নিচ্ছে মাদক কারবারি, অস্ত্র ব্যবসায়ী, চোরাকারবারিসহ অন্যান্য অপরাধীরাও। ইভটিজিং, মাদক সেবন ও খুনসহ নানা অপরাধে কিশোরদের জড়িয়ে পড়ার প্রবণতা বাড়ছে। গ্রুপ করে কিশোররা এসব অপরাধে যুক্ত হচ্ছে। খুলনার বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি কিশোর গ্যাং গড়ে উঠেছে। নানা অপরাধের জন্ম দিচ্ছে এই গ্যাংগুলো। এসব গ্যাংয়ে যুক্ত হচ্ছে বিভিন্ন স্কুল থেকে ঝরে পড়া শিশু-কিশোররা। ছোট ছোট অপরাধ থেকে শুরু করে এখন খুনের সঙ্গেও জড়িয়ে পড়েছে কিশোরদের এই গ্রুপগুলো। খুলনা জিলা স্কুল, করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও সেন্ট যোসেফস হাইস্কুলসহ মহানগরীর বেশ কয়েকটি স্কুলে বখাটে যুবকদের তৎপরতা চোখে পড়ার মতো। এসব কিশোরদের দিয়েই এখন এলাকায় অধিপত্য বিস্তারের চেষ্টা চলছে। এর বাইরে মাদক ব্যবসা, ভূমি দস্যুতা, চাঁদাবাজি, অস্ত্র বিক্রি ও ভাড়াটে খুনের সঙ্গে জড়িয়ে রয়েছে খুলনা শহরের ত্রাস হিসেবে চিহ্নিত বেশ কয়েকটি কিশোর অপরাধী দল। তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে শহরে বারবার খুনের ঘটনা ঘটছে। কিন্তু অপরাধ জগতের নেতৃত্বে থাকা ব্যক্তিরা রয়েছে ধরাছোয়ার বাইরে। সব অনৈতিক, অবক্ষয়, অপচয়, দুর্নীতি, সহিংসতা, পারিবারিক সংঘাত, শিশুহত্যা, নারী ধর্ষণ, গুম, হত্যা, লুটতরাজ, চাঁদাবাজি, ছিনতাই, অপহরণসহ জননিরাপত্তাহীনতার সবকিছুই কি একা পুলিশ বাহিনীর পক্ষে সামাল দেয়া সম্ভব? নিশ্চই না। তবে এই পরিস্থিতিতে যেকোনো মূল্যে পুলিশি কার্যক্রম স্বাভাবিক করতে হবে। সচেতন জনতাকেও এগিয়ে আসতে হবে। নিজেরা আইন হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে হবে। ‘মব জাস্টিস’ বা ‘মব কিলিং’ বন্ধ করতে হবে। সমাজ-সচেতন না হলে এ নিশ্চয়তা সম্ভব নয়। সমাজ-সচেতনতার জন্য প্রয়োজন সামাজিক জাগরণের। জনসাধারণকে তাদের নিরাপত্তা, সম্পদ ও সম্মান লাভের জন্য অবশ্যই সংগঠিত সচেতন ও বলিষ্ঠ সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। নাগরিকদেরই নাগরিক জীবনের নিরাপত্তার জন্য অব্যাহত সংগ্রাম চালিয়ে যেতে হবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের খুলনা অঞ্চলের রিজিওনাল ম্যানেজার রুবাইয়াত হাসান। স্বাগত বক্তৃতা করেন খুলনা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং ম্যাফ’র সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ। অন্যন্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক, লেখক-গবেষক ও নাগরিক ঐক্য খুলনা মহানগর শাখার সদস্য সচীব কাজী মোতাহার রহমান বাবু, খুলনা জেলা ইমাম পরিষদের জয়েন্ট সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা নাজমুস সউদ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ম্যাফ’র যুগ্ম সম্পাদক শেখ সাদি, মহানগর গণঅধিকার পরিষদের সভাপতি বেলাল হোসেন, হিন্দু, বৌদ্ধ, খিস্ট্রাণ ঐক্য পরিষদের নেতা বিমান বিহারী অমিত, ম্যাফ সদস্য ও কালের কণ্ঠের রিপোর্টার কৌশিক দে বাপী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মাদ হেলাল, সাইফ খান, সাজিদুল ইসলাম বাপ্পি, সোস্যাল এক্টিভিস্ট জোবাইয়া নওশিনসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনের বিভিন্ন কলেজ- বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমন্বয়ক এবং বিভিন্ন সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আলোচনার মাধ্যমে দেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে রাজনৈতিক পরিবেশে নাগরিক নিরাপত্তাসহ সামাজিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হয়।
দেবহাটার কুলিয়ায় দূর্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা দেবহাটার কুলিয়ায় দূর্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৭ অক্টোবর সোমবার বিকাল ৩ ঘটিকায় কুলিয়া আল আরাফা ব্যাংক মিলনায়তনে ইউপি সদস্য প্রেম কুমারের সভাপতিত্বে পারুলিয়া ইউনিয়ন ও কুলিয়া ইউনিয়নের দূর্যোগ ব্যবস্হাপনা কমিটির সদস্যদের নিয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় । রেফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিক (রামরু) এর আয়োজনে অনুষ্ঠানে অতিথি ছিলেন ও বক্তব্যে রাখেন রামরু প্রোগ্রাম ম্যানেজার জনাব শিমুজ্জামান (সুমন),রামরু রিসার্স অফিসার মারজিনা ইসলাম। অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন অধ্যক্ষ আশেক-ই-এলাহী। এসময় বক্তব্য রাখেন পারুলিয়া ইউনিয়ন কমিটির সভাপতি ও ফেয়ার মিশন পরিচালক কাদের মহিউদ্দিন সিদ্দিকী,দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, কুলিয়া ইউনিয়ন সভাপতি গ্রাম ডাঃ মনিরুজ্জামান, সদস্য ও ইউপি সদস্যারা যথাক্রমে ফতেমা খাতুন, শিরিনা রসুল ও শ্যামলী রাণী, সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী এস এম মজনুর রহমান, সদস্যা চন্দনা রাণী। আরো উপস্থিত ছিলেন পারুলিয়া ও কুলিয়া ইউনিয়নে দূর্যোগ ব্যবস্হাপনা কমিটির সদস্য বৃন্দরা। প্রশিক্ষণে দূর্যোগের পূর্বাভাসে ও দূর্যোগের সময় কি করণীয় এবং দূর্যোগে ক্ষতি গ্রস্থদের সহযোগিতা করা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
ইনভেস্টমেন্ট কম্পোনেন্ট ফর ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট -২য় পর্যায় প্রকল্পের ওয়ার্কসপ অনুষ্ঠিত
ডুমুরিয়া প্রতিনিধি
মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ইনভেস্টমেন্ট কম্পোনেন্ট ফর ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (আইসিভিজিডি)-২য় পর্যায় (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় ডড়ৎশংযড়ঢ় ঙহ খড়পধষ ঊপড়হড়সু অপঃরাধঃরড়হ ভড়ৎ ডড়সবহ ঊপড়হড়সরপ ঊসঢ়ড়বিৎসবহঃ ডুমুরিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় ডুমুরিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার ৭ অক্টোবর সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন, প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রকল্পের উপ-পরিচালক মোঃ মাহাবুবুর রহমান,স্বাগত বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাঁসি রাণী রায়, ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির, উপজেলা সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন,চেয়ারম্যান গাজী হুমায়ূন কবির বুলু, সমারেশ মন্ডল, উত্তরণ প্রতিনিধি মোঃ মোকলেছুর রহমান, ইউনিয়ন কর্মি শাহানারা খাতুন,মীম খাতুন, , ইউপি সদস্য সহ উপকার ভোগী প্রমুখ ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
কেরু কোম্পানিতে প্রকাশ্যে টেন্ডার বাক্স ভাংচুর,সিসি ক্যামেরায় রেকর্ড থাকলেও কতৃপক্ষের অভিযোগ নেই
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনাস্থ কেরু এ্যান্ড কোম্পানীর বিভিন্ন কাজের টেন্ডার বাক্স প্রকাশ্যে ভাংচুরের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় মিল কতৃপক্ষ কাউকে অভিযোগ করেনি।পুলিশ জানিয়েছে মামলা করলে ব্যবস্থা নেয়া হবে।
সোমবার দুপুর ১ টায় কেরুজ চিনিকলের তৃতীয় তলার প্রশাসনিক ভবনে টেন্ডারের বক্স রাখা ছিল। আগামী ২০২৪/২৫ মাড়াই মৌসুম চালু করার নিমিত্তে প্রতি বছরের মত এবারো দরপত্র আহবান করা হয়। সোমবার দরপত্র আহবানের শেষ দিন ছিল। এ দিন বেলা ১২টার দিকে পুলিশ ও কেরুর বিভাগীয় কর্মকর্তাদের উপস্হিতিতে টেন্ডারবাক্স খুলে জমাকৃত দরপত্র গোছানো সম্পন্ন হয়। বাক্সটি বাইরে রাখা হলে কয়েকজন তড়িৎ এসে কয়েকজন যুবক পুলিশের উপস্থিতিতেই টেন্ডার বাক্সটি ছিনিয়ে নিয়ে চলে যায়।পরে কোম্পানির মহাব্যবস্থাপক মোহাম্মদ ইউছুফ আলী বলেন, টেন্ডার বাক্সে দরপত্রের কোন কাগজ না থাকায় বাক্সটি রাস্তার উপর ভাংচুর করে তারা। যেহেতু পুলিশের সামনেই এ ঘটনা ঘটেছে। তারা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে আমরা তা সঠিক ভাবে বলতে পারবোনা।দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মোঃ শহিদ তিতুমির হোসেন বলেন, কে বা কারা খালি টেন্ডার বাক্স নিয়ে ভাংচুর করেছে বলে জেনেছি। আগে থেকেই পুলিশ সেখানে ছিল। ঘটনার পর অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছিল। যেহেতু খালি বাক্স ভাংচুরের ঘটনা ঘটেছে, কোন ক্ষয়ক্ষতি হয়নি। এ জন্য কেরু কর্তৃপক্ষ কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। ভাংচুরের সঙ্গে কারা জড়িত জিজ্ঞাসা করলে তিনি বলেন, এখনো কাউকে আমরা সনাক্ত করতে পারিনি।তবে অনেকে বলেন সিসি ক্যামেরায় সমস্ত কিছুই আছে।তাহলে কিসের ভয়তে মিল কতৃপক্ষ এড়িয়ে যাচ্ছে।











































