Home জাতীয় তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে শক্তিশালী ভীত ধরে রাখতে হবে: যুবদল সভাপতি

তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে শক্তিশালী ভীত ধরে রাখতে হবে: যুবদল সভাপতি

20

ঢাকা অফিস।।

বিদেশে অবস্থানরত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে বিএনপি এবং এর অংগ সংগঠনের নেতৃবৃন্দকে রাজপথে রাজনৈতিক শক্তিশালী ভীত ধরে রাখতে হবে বলে মন্তব্য করেছেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।
শুক্রবার সন্ধ্যায় পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমীতে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সমন্বয়ে আয়োজিত যৌথ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান এবং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ তিনটি সংগঠনের কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি তিনটি সংগঠনের নেতৃবৃন্দের উদ্দেশ্যে আরও বলেন, আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে সাধারণ মানুষ আপনাদের খারাপ মনে করে। এ সময় তিনি সাধারণ মানুষকে সাথে নিয়ে সমাজে চলার আহবান জানান।

তিনি আরও বলেন, মানুষকে ভয় দেখিয়ে নয় বরং মানুষের মন জয় করে রাজনীতি করতে হবে। এছাড়া আগামীতে বিএনপিকে ক্ষমতায় আসতে হলে কঠিন নির্বাচনী বৈতরণী পার হতে হবে। এছাড়া আওয়ামী লীগের লোকজন এখনও সমাজে চলাফেরা করছে এজন্য চোখ কান খোলা রেখে মেধা দিয়ে নেতাকর্মীদের চলার আহবান জানান। এছাড়া দলীয় সকল নির্দেশনা মেনে চলার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন তিনি।

কর্মীসভায় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান মিঠু এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রদলের সাধঅরণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লা হোসেন তারেক, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকদলের সহ সভাপতি নাসির উদ্দিন মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজিদ রশিদ বাপ্পি।


এসময় বাংলাদেশ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।