Home জাতীয় ড.ইউনূসের সঙ্গে দেখা করতে যাবে চরমোনাই’র ৫ সদস্যের দল

ড.ইউনূসের সঙ্গে দেখা করতে যাবে চরমোনাই’র ৫ সদস্যের দল

23


ঢাকা অফিস।।

প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আগামীকাল বিকেল ৫ ঘটিকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই’র নেতৃত্বে অনুষ্ঠিতব্য সংলাপ এ ৫ সদস্যের প্রতিনিধিদল যোগ দিবে।
প্রতিনিধিদলের সদস্যরা হলেন, দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, প্রেসিডিয়াম অধ্যাপক আশরাফ আলী আকন, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম ও সিনিয়র সহকারী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ।