Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

124
বিলের পানিতে কলাগাছের ভেলায় বসে বড়শি দিয়ে মাছ শিকার করছেন এক ব্যক্তি। আঠারো মাইল, ডুমুরিয়া।

৩৫ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গা সীমান্তসহ বিভিন্ন স্থান থেকে উদ্ধার হওয়া প্রায় ৩৫ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে ৫৮ বিজিবি। শনিবার সকালে মহেশপুরের খালিশপুর ৫৮ বিজিবির হেডকোয়ার্টারে এসব মাদক ধ্বংস করা হয়। অনুষ্ঠানে বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মারুফুল আবেদীন, ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহ মো. আজিজুস শহীদ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাস, জেলা মাদক অধিদফতর কর্মকর্তা গোলক মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় ২০২৩ সালের ১৪ মার্চ থেকে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত জব্দকৃত ৪৯,০৮০ বোতল দেশি-বিদেশি মদ, ১২,৪৬৩ বোতল ভারতীয় ফেনসিডিল, ৭৬ কেজি গাঁজা, ৮৭১ পিস ইয়াবা ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩৫ কোটি টাকা বলে জানিয়েছে মহেশপুর ৫৮ বিজিবি।

ভারতে পালাতে গিয়ে বিজিবির হাতে আটক আওয়ামী লীগ নেতা
নিজসআব প্রতিনিধি
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রাজেশ্বর দাস পরিবারসহ ভারতে পালাতে গিয়ে বিজিবির হাতে আটক হয়েছেন।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে সাতক্ষীরা ভোমরা আইসিপি এলাকা থেকে সাতক্ষীরা ৩৩ বিজিবির সদস্যরা তাকে আটক করে। সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক জানান, গোয়েন্দা সূত্রের মাধ্যমে আওয়ামী লীগ নেতার দখলে অবৈধ অস্ত্র সংরক্ষণ ও প্রদর্শনের তথ্য পাওয়া যায়। এছাড়া তার বিরুদ্ধে ২০০৮ সালে জাল টাকার একটি মামলা ছিল। রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় চিংড়ি মাছের ঘের দখল, আধিপত্য বিস্তার ও দূনীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে বলে জানা যায়।

পদ্মায় পানি বৃদ্ধি: দৌলতপুরে ২৪ কোটি টাকার ফসলের ক্ষতি
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মায় পানি বৃদ্ধির ফলে অন্তত ৩৪ গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ডুবছে কৃষকের উঠতি ফসল ও আবাদি খেত। এতে ২৪ কোটি টাকারও বেশি ক্ষতির শঙ্কায় পড়েছেন বন্যাকবলিত চরাঞ্চলের কৃষক। এছাড়াও বন্ধ হয়ে গেছে চিলমারীর চরের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কক্ষের পাঠদান কার্যক্রম। পদ্মার ভাঙন ও বন্যা আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী তীরবর্তী চরবাসী।
ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা বৃষ্টির পানিতে দৌলতপুরের চার ইউনিয়ন বন্যাকবলিত হয়েছে। এরমধ্যে চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের ৩৪ গ্রামের মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। বন্যাকবলিত এসব নিম্নাঞ্চলের জমিতে চাষ করা মাসকলাইয়ের ব্যাপক ক্ষতি হয়েছে। মরিচ, কলাসহ অন্যান্য ফসলেরও ক্ষতি হয়েছে। চিলমারী ইউনিয়নের চল্লিশপাড়া গ্রামের কৃষক সোহেল আহমেদ জানান, পদ্মায় পানি বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই পানি বাড়ছে। নদী তীরসহ চরের নিচু এলাকার কৃষকদের মাসকলাই ডুবে ব্যাপক ক্ষতি হয়েছে। চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান জানান, চরের মাসকলাইয়ের জমি সব ডুবে গেছে। এতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও মরিচ ও সবজির জমিতেও পানি উঠেছে। রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ মণ্ডল জানান, রামকৃষ্ণপুর ইউনিয়নের চরাঞ্চাললের ১৬টি গ্রামের চারপাশে পানি চলে আসায় তারা পানিবন্দি হয়ে পড়েছে। চরের নিচু এলাকায় বসবাসরত শতাধিক বাড়িতে পানি ঢুকেছে। পদ্মার চরের প্রায় সব আবাদি জমি তলিয়ে গেছে। এতে মাসকলাই চাষিরা সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে। এভাবে পানি বাড়তে থাকলে অচিরেই চরের সব গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়বে। তবে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) নদীতে পানি স্থিতিশীল রয়েছে। নতুন করে পানি বাড়েনি।
দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তার নুরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উপজেলা কৃষি অফিসে পাওয়া তথ্যে বন্যায় চিলমারী, রামকৃষ্ণপুর, ফিলিপনগর ও মরিচা ইউনিয়নের ১ হাজার ৬২০ হেক্টর জমির মাসকলাই পানিতে ডুবেছে। এতে কমপক্ষে ২৩ কোটি ৩৩ লাখ টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও মরিচ ৭০ হেক্টর, কলা ৭৩ হেক্টর ও সবজি ১৩ হেক্টরের মতো পানিতে ডুবেছে, যার ক্ষতির পরিমাণ এখনও নির্ণয় করা সম্ভব হয়নি। চলতি মৌসুমে চরাঞ্চলে ২ হাজার ৩২৩ হেক্টর জমিতে মাসকলাইয়ের চাষ হয়েছে।

পরিকল্পনার অভাবে সুন্দরবনের পর্যটন শিল্পে ক্ষতির আশঙ্কা
আবু হোসাইন সুমন মোংলা (বাগেরহাট)
প্রাকৃতিক সৌন্দর্যের আধার বাংলাদেশের পর্যটন খাতে রয়েছে অপার সম্ভাবনা। দীর্ঘতম সমুদ্রসৈকত থেকে শুরু করে দক্ষিণের ম্যানগ্রোভ বন, ভ্রমণপিপাসুদের জন্য হয়ে উঠেছে আগ্রহের অন্যতম কেন্দ্রবিন্দু। কিন্তু বনবিভাগসহ পর্যটন শিল্পের সঙ্গে জড়িতদের সমন্বিত পরিকল্পনার অভাবে বারবার হোঁচট খাচ্ছে সুন্দরবনকেন্দ্রিক পর্যটন। এতে পর্যটন খাতে ক্ষতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
জীববৈচিত্র্যের প্রাচুর্যের কারণে সুন্দরবন পৃথিবীর অন্যান্য পর্যটনকেন্দ্র থেকে স্বতন্ত্র। সুন্দরবনের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে রয়েছে রয়েল বেঙ্গল টাইগারের নাম। এছাড়াও রয়েছে নানা ধরনের পাখী, চিত্রাহরিণ, কুমির, ডলফিনসহ অসংখ্য প্রজাতির প্রাণী। তাই দেশি-বিদেশি পর্যটকদের জন্য একই সঙ্গে বিনোদন ও গবেষণার স্থান হয়ে উঠতে পারে সুন্দরবন।
পরিবেশবিদরা বলছেন, পর্যটন খাতকে যদি সুন্দর করে নিয়ন্ত্রণ বা পরিচালনা করা যায় তাহলে এটা একটা বিরাট সম্ভাবনাময় খাতে পরিণত হবে। এছাড়া সুন্দরবনে পর্যটককেন্দ্রিক নান্দনিক যেসব নৌযান রয়েছে সেগুলোকে নিয়ন্ত্রিতভাবে পরিচালনা করা হলেও পর্যটন শিল্পে তা ভূমিকা রাখবে। সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, সুন্দরবনকেন্দ্রিক পরিবেশবান্ধব পর্যটন শিল্পের বিপুল সম্ভাবনা রয়েছে। এতে একদিকে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। অন্যদিকে এই শিল্পের সঙ্গে জড়িত বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ হবে। তবে বনের সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং সুন্দরবন ভ্রমণের নীতিমালা কঠোরভাবে পালন করতে হবে। তা না হলে সঠিক পরিকল্পনার অভাবে সুন্দরবনের পর্যটন শিল্পের মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া বন্যপ্রাণীর অবাধ বিচরণ নিশ্চিত করতে হবে এবং পরিকল্পিতভাবে পর্যটকদের সুন্দরবন ভ্রমণের ব্যবস্থা করতে হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, সুন্দরবনের পরিবেশ অত্যন্ত সংবেদনশীল, তাই এখানে ইকোট্যুরিজমের জন্য দক্ষ মানবসম্পদ প্রয়োজন। যা তৈরিতে পর্যটন সংশ্লিষ্টদের উদ্যোগ প্রয়োজন বলে মনে করছে বনবিভাগ। কিন্তু যথাযথ ব্যবস্থাপনার অভাবে ব্যাহত হচ্ছে পর্যটনকেন্দ্রিক অর্থনীতি ও সামাজিক উন্নয়ন।

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সম্পাদক মো. নুর আলম শেখ বলেন, আন্তর্জাতিক পর্যটন দিবসে বাংলাদেশের ফুসফুস সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা করেই পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে হবে। সুন্দরবনের আশপাশের যে গ্রাম আছে সেগুলোকে ইকোট্যুরিজম সেন্টারে পরিণত করতে হবে। এছাড়া সুন্দরবনে যেসব পর্যটক প্রবেশ করে তারা যাতে বন্যপ্রাণীর ক্ষতি না করে, সুন্দরবনে প্লাস্টিক দূষণ না করে সে ব্যাপারে একটি টেকসই পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং সরকারকে এ বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে।
তবে সুন্দরবনের পর্যটন এলাকাগুলোতে পর্যটকবান্ধব অবকাঠামো না থাকা ও অনুমতি প্রাপ্তিতে দীর্ঘসূত্রতায় ব্যাহত হচ্ছে ইকোট্যুরিজম। বনবিভাগ জানিয়েছে ২০১৪ সালে ভ্রমণ নীতিমালা প্রণীত হয়েছে। যার আলোকে নতুন পর্যটন স্পট বাড়ানোর কাজ চলছে।
এ বিষয়ে পূর্ব সুন্দরবনের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, ২০১৪ সালের ভ্রমণ নীতিমালা অনুযায়ী সুন্দরবনে বেশ কয়েকটি পর্যটন স্পট বৃদ্ধি করা হয়েছে। এছাড়া আরও কয়েকটি পর্যটন স্পট বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই মুহূর্তে সুন্দরবনের পূর্ব ও পশ্চিম বিভাগে ১১টি ট্যুরিস্ট স্পট আছে। সুন্দরবনে আগত পর্যটকরা সেখানে গিয়ে মুগ্ধ হয়ে প্রকৃতি উপভোগ করছেন। পরিবেশের ক্ষতি হবে না এ ব্যাপারে বনরক্ষীদের একাধিকবার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সে অনুযায়ী পর্যটকদের সেবা দেওয়া হচ্ছে।

দাকোপে বিভিন্ন মন্দির কমিটির সাথে মত বিনিময় সভা
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপে আসন্ন শারদীয় দূর্গাপুজা উৎসব উদযাপন উপলক্ষে খুলনা জেলা হিন্দু বৈদ্য খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট এর উদ্যোগে বিভিন্ন মন্দির কমিটির সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২৮ শে সেপ্টেম্বর রোজ শনিবার বিকাল ৪ টায় দাকোপের লাউডোব ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা হিন্দু, বৈদ্য, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট এর সদস্য সচিব ও দাকোপ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক দীপক কুমার সরদার। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য করেন দাকোপ উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল মান্নান খান। তিনি সকলকে আনন্দ মূখর পরিবেশে শারদীয় দুর্গা উৎসব পালন করার জন্য আহবান জানান। তিনি আরো বলেন আগামীর দেশ নায়ক আমাদের অহংকার তারেক রহমানের নির্দেশ বাংলাদেশে সকল সম্প্রদায়ের লোকজন যাতে এক সাথে মিলেমিশে ধর্মীয় উৎসব পালন করেন এই বার্তা পৌছায়ে দেওয়ার জন্য আমাদের আজকের এই আয়োজন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চালনা পৌরসভা বিএনপি’র আহবায়ক শেখ মোজাফার হোসেন, সদস্য সচিব আলামিন সানা, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, বিএনপি নেতা বেনীমাধব বিশ্বাস, মেঘনাথ সরকার, কৌশল্যা রায়, কামরুল ইসলাম, বেল্লাল মোল্লা, মোঃ ফয়সাল, তপন কুমার মন্ডল, খান মনিরুল ইসলাম মনি, আবদুল রহিম তালুকদার, মানষ গোলদার, রাজু হাওলাদার, হালিম হাওলাদার, বিকাশ মন্ডল, সুদাম রায়, মোঃ ফয়সাল আলম গাজী, মোঃ হাফিজুল, প্রসেনজিত রায়, রতম মন্ডল, সেলিম শেখ, আবেদ খান, পাপ্পু সাহা, আমিনুল হোসেন রনি, সেলিম হাওলাদার, ইমন গাজী, শফিকুল ইসলাম শফি,জয়দ্রুত বিশ্বাস,,রাজু খান, হোসাইন আদনান, সরজিত বর্মন সহ দাকোপের বিভিন্ন দুর্গাপূজা মন্দিরের সভাপতি/ সম্পাদক ও সদস্যবৃন্দ।

ডুমুরিয়ায় দূর্নীতি প্রতিরোধে বিতর্ক-রচনা প্রতিযোগিতা এবং সভা
ডুমুরিয়া প্রতিনিধিঃ
রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ডুমুরিয়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও মতবিনিময সভা র্যালী এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলা প্রশাসন ও দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে পুরষ্কার বিতরন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সৌমেন মন্ডল মাওলানা ভাসানী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হাই, সমাজসেবক মুফতি আবদুল কাইয়ুম জমাদ্দার, ডুমুরিয়া মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদাউস খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল কবীর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মনির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস, একাডেমিক সুপারভাইজার টিকেন্দ্রনাথ সানা, প্রধান শিক্ষক শেখ সিরাজুল ইসলাম অধ্যাপক একেএম হযরত আলী, কমিটির সদস্য সাংবাদিক জাহিদুর রহমান বিপ্লব ও সৌমিত্র বিশ্বাস, অধ্যাপক নরেশ গোলদার। আলোচনা সভা শেষে বিতর্ক ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের পুরস্কার বিতরন করা হয়।

ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীরের জন্মদিন পালিত
ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধিঃ
নানা আয়োজনে ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ডুমুরিয়া প্রেসক্লাবের হলরুমে কেককাটার মধ্যদিয়ে জন্মদিনের উৎসব শুরু হয়। বিভিন্ন পেশাজীবি ও সামাজিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ শুভেচ্ছা জানান। পরে নানা প্রকার আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। এসময়ে উপস্থিত ছিলেন ডুমুরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক কাজী আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, জাহিদুর রহমান বিপ্লব, শেখ এনামুল বাসার টিটো, ইলিয়াস হুসাইন, আব্দুর রশিদ বাচ্চু, মোক্তার হোসেন, খান আরিফুজ্জামান নয়ন, গাজী সোহেল, মিঠুন মন্ডল, মাষ্টার সরদার রাকিবুজ্জামান, জিন্নাত মোড়ল, সজ্ঞয় রায়, ইয়াসিন মোড়ল, বিল্লাল হোসেন প্রমুখ।

বাগেরহাটের চুলকাঠিতে ছাত্রদলের মতবিনিময় ও আলোচনা সভা
চুলকাঠি প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় সময় চুলকাঠি সদরে অবস্থিত চুলকাঠি প্রেসক্লাব চত্বরে ছাত্রদলের এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাটের খানপুর ইউনিয়ন ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি মো: তুহিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দীপ তিনি বলেন, সদ্য বাগেরহাটসহ সকল উপজেলা, পৌর, কলেজ এবং ইউনিয়নের কমিটি বিলুপ্ত হওয়ায় ছাত্রদলের কর্মীদের উজ্জীবিত রাখা ও মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত শিক্ষাঙ্গনসহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রদলকে শক্তিশালী করার জন্য এ মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সদ্য সাবেক সহ সভাপতি সোহাগ বাবু, খানপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো: ইমন শেখ এর সঞ্চলনায় বিশেষ অতিথি হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব তার বক্তব্যে বলেন, মাদক মুক্ত সন্ত্রাসের বিরুদ্ধে সমাজ গঠনে ছাত্রদের ঐক্যবদ্ধ হতে হবে মাদকে আসক্ত হওয়ার কারণে তরুণ ছাত্রদের চিন্তার প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। তরুণ ছাত্ররা প্রগতিশীল হতে পারছে না। মাদকে আসক্ত হওয়ায় তার মধ্যে অন্যতম হচ্ছে অস্বাভাবিক প্রতিযোগিতা, সামাজিক অস্থিরতা, উত্তেজনা, একঘেয়েমি, একাকিত্ব এবং পারিবারিক কাঠামো পরিবর্তনের পরিবেশে ব্যর্থতার সঙ্গে লড়াই করতে অক্ষমতা। তবে মাদকের সহজলভ্যতা মাদকাসক্তের হার বহুগুণে বাড়িয়ে দেয় তবে এ সকল মাদক কারবারিদের বিরুদ্ধে কঠর ভূমিকা রাখতে হবে। মাদকাসক্ত পরিবেশ থেকে বেরিয়ে আসছে হবে উপজেলা ইউনিয়ন ওয়ার্ডের ছাত্রদল কাঁদে কাদ মিলিয়ে শিক্ষা প্রতিষ্ঠান রাখালগাছি ইউনিয়ন ও খানপুর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে সকল অঙ্গ সংগঠনকে শক্তিশালী হতে হবে। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সদর উপজেলার ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহির রায়হান বাবু, সদর উপজেলার সদস্য আমির হামজা, যাত্রাপুর ইউনিয়ন ছাত্রদল এর সদ্য সাবেক সহ সভাপতি সৈয়াদ রাফি, যাত্রাপুর ইউনিয়ন সদ্য সাবেক সভাপতি কাদের, সিনিয়র যুগ্ম নাবিল, বেমরতা ইউনিয়ন ছাত্রদল এর সদ্য সাবেক সভাপতি মেহেদী হাসান, বারুইপাড়া ইউনিয়ন ছাত্রদল এর সদ্য সাবেক সাধারণ সম্পাদক শিমুল, রাখালগাছি ইউনিয়ন ছাত্রদল এর সদ্য সাবেক সাধারণ সম্পাদক নাহিদ হাসান সোহাগ, এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।

খুবি রিসার্চ সোসাইটি আয়োজিত কর্মশালা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির আয়োজনে ‘এক্সিলেন্স ইন আর্টিকেল রাইটিং- এ পাথ টু জার্নাল পাবলিকেশন’ শীর্ষক শীর্ষক এক কর্মশালা ২৮ সেপ্টেম্বর (শনিবার) বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের ফার্মেসী ডিসিপ্লিনের ক্লাসরুমে অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের গবেষণালব্ধ জ্ঞানের পরিধি প্রকাশ পায় জার্নালে রিসার্চ আর্টিকেল পাবলিকেশনের মাধ্যমে। এক্ষেত্রে সংশ্লিষ্ট জার্নালের রিকয়ারমেন্ট অনুযায়ী আর্টিকেল লিখতে হয়। শিক্ষার্থীদের এই গবেষণালব্ধ জ্ঞানের পরিধি প্রকাশের মাধ্যমে তাঁর ক্যারিয়ার বদলে যাওয়ার পাশাপাশি সমাজ উপকৃত হতে পারে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করে তুলতে এ ধরনের কর্মশালা খুবই প্রয়োজনীয়। তবে শুধু শোনা নয়, হাতে-কলমে গ্রুপভিত্তিক ওয়ার্কের মাধ্যমে এই কর্মশালা আরও ফলপ্রসূ হতে পারে। তিনি আর্টিকেল লেখার ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনে এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের জন্য খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান। পরে কি-নোট স্পিকার হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ড. সঞ্জয় কুমার চন্দ ও শিক্ষা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ফজলে রাব্বি।
খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির সভাপতি ফজলে রাব্বি শাকিলের সভাপতিত্বে ও সৌরভ কুমার দাসের সঞ্চালনায় এ কর্মশালায় সামাজিক বিজ্ঞান স্কুল, কলা ও মানবিক স্কুল, আইন স্কুল ও শিক্ষা স্কুলভুক্ত ডিসিপ্লিনসমূহের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

খুবির খানবাহাদুর আহসানউল্লাহ হলে গরু-খাসি ভোজ ও কাওয়ালী সন্ধ্যা
খবর বিজ্ঞপ্তি
বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে খুলনা বিশ^বিদ্যালয়ের (খুবি) খানবাহাদুর আহসানউল্লাহ হলে শিক্ষার্থীদের আয়োজনে গরু-খাসি ভোজ ও কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর (শুক্রবার) মাগরিবের নামাজের পর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় কাওয়ালী সন্ধ্যার আনুষ্ঠানিকতা। এ সময় গজল, হামদ, নাত ও কাওয়ালী ইসলামিক সংগীতে অনুষ্ঠানটিতে নামে শিক্ষার্থীদের ঢল। কানায় কানায় ভরপুর হয়ে উঠে খানবাহাদুর আহসানউল্লাহ হল প্রাঙ্গণ। এই আয়োজনে সংগীত পরিবেশন করেন শিল্পীগোষ্ঠী ‘সিরাহ’।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই আয়োজন উপভোগ করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, ব্যতিক্রমধর্মী আয়োজনে খুবি সবসময় অনন্য। আমি ৩৩ বছর ধরে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করছি, এই দীর্ঘ পথচলায় এবারই প্রথম এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা হলো। এটি খুবির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের ফলে আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি। নতুন এই স্বাধীনতা আমাদের নতুনভাবে পথ চলতে সাহস জুগিয়েছে। শিক্ষার্থীদের এই আয়োজন তারুণ্যের সেই পুরনো স্বাদ ফিরিয়ে এনেছে। এভাবেই চারদিকে সুস্থ সংস্কৃতি ছড়িয়ে পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান ও খানবাহাদুর আহসানউল্লাহ হলের প্রভোস্ট প্রফেসর ড. শরীফ মোহাম্মদ খান। অনুষ্ঠান চলাকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। কাওয়ালী সন্ধ্যা শেষে সংশ্লিষ্ট হলের শিক্ষার্থীদের গরু-খাসি ভোজ অনুষ্ঠিত হয়।

খুবিতে ভৈরবী’র আয়োজনে প্রিয়া ক্যাফে ২.০ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেছেন, শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক নানামুখী কর্মকাণ্ডে খুলনা বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশ ফিরে এসেছে। তারুণ্যের তালে তালে আমি মুগ্ধ। পড়াশোনার পাশাপাশি কো-কারিকুলা ও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে শিক্ষার্থীরা মানসিক প্রশান্তি পায়। একদিকে ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে, অন্যদিকে গরু-খাসি ভোজ ও কাওয়ালী সন্ধ্যা, আবার এদিকে সাংস্কৃতিক সন্ধ্যা সবমিলিয়ে ফ্যান্টাস্টিক আয়োজন। এটিই প্রমাণ করে খুলনা বিশ্ববিদ্যালয় অন্য সবার থেকে ব্যতিক্রম। তিনি এ ধরনের আয়োজন অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। ২৭ সেপ্টেম্বর (শুক্রবার) রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় শিক্ষার্থীদের সংগঠন ভৈরবী’র আয়োজনে ‘প্রিয়া ক্যাফে ২.০’ সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান। অনুষ্ঠানে জনপ্রিয় সব গান পরিবেশন করে ঢাকা থেকে আগত ব্যান্ড দল ‘সহজিয়া’। এছাড়াও স্থানীয় শিল্পীরা তাদের সুরের মুর্ছনায় শিক্ষার্থী ও দর্শকদের মাতিয়ে রাখে।

খুবির প্রাক্তন শিক্ষার্থী আবু জাফরের ইন্তেকালে জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপকের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ডিসিপ্লিনের ’১৮ ব্যাচের শিক্ষার্থী মো. আবু জাফর ২৭ সেপ্টেম্বর রাতে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। তাঁর মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম। এ সময় তিনি তাঁর পরিবারের সদস্যদের সমবেদনা জানান। পরে রাত ১২.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে প্রফেসর ড. মো. রেজাউল করিমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যবস্থাপনায় মরদেহ কয়রাস্থ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। ২৮ সেপ্টেম্বর (শনিবার) বাদ জোহর কয়রার মহেশ্বরীপুর ইউনিয়নের গিলাবাড়িতে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম শনিবার এক বিবৃতিতে পরিসংখ্যান ডিসিপ্লিনের ’১৮ ব্যাচের শিক্ষার্থী মো. আবু জাফরের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন। শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
অনুরূপভাবে শোক প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, পরিসংখ্যান ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার ও সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

মোংলা পৌর বিএনপির সদস্য সচিবের বসত বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ
মোংলা প্রতিনিধি
মোংলা পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিকের বসত বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। প্রতিবেশী আওয়ামী লীগ সমর্থিত খন্দকার তারিক নামক এক প্রভাবশালী ব্যক্তির নেতৃত্বে দুর্বৃত্তরা হামলা চালিয়ে বসত ঘর ভাংচুরসহ ব্যাপক সন্ত্রাসী তান্ডব চালিয়ে প্রায় ১০লাখ টাকার বিভিন্ন মালামাল লুটপাট করেছে। মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারিকুল ইসলামের ভ্রাম্যমাণ আদালতের অভিযানকে কেন্দ্র করে এ হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে। এদিকে অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ তারিকুল ইসলামকে মোংলা থেকে প্রত্যাহার করে যশোরের ঝিকরগাছা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বদলী করা হয়েছে।
ভূক্তভোগী, প্রতিবেশী ও বিভিন্নভাবে খোঁজ নিয়ে জানা গেছে, মোংলা পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক ও তার স্বজনরা মিলে মোংলা পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের কলেজ রোড় এলাকায় দীর্ঘ প্রায় ৪০বছর ধরে ২৫শতাংশ ভিপি সম্পত্তি বন্দোবস্ত নিয়ে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন। কয়েক বছর আগে তাদের প্রতিবেশী আওয়ামী লীগ সমর্থিত প্রভাবশালী খন্দকার তারিক ও তার সহযোগীদের সাথে জমি নিয়ে বিরোধ দেখা দেয়। সম্প্রতি খন্দকার তারিক মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দপ্তরে মাহবুবুর রহমান মানিক ও তার স্বজনদের বিরুদ্ধে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে অভিযোগ দেয়। সে অভিযোগের এক পর্যায়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারিকুল ইসলাম বুধবার বিকেলে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনে এসে অভিযান চালায়। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সহকারী কমিশণার তারিকুল ইসলাম নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে মাহবুবুর রহমান মানিককে ২লাখ টাকা নগদ অর্থদন্ড করেন।
এদিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শেষ হতেই খন্দকার তারিকের নেতৃত্বে একদল সশস্ত্র দুর্বৃত্ত লাঠিশোটা নিয়ে মাহবুবুর রহমানের বসত বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক তান্ডব চালায়। দুর্বৃত্তরা তারিকের নির্দেশে বাড়ির বসত ঘরে অনুপ্রবেশ করে পরিবারের বৃদ্ধ নারী ও শিশু সদস্যদের ভয়ভীতি দিয়ে অনেকটা জিম্মি করে আসবাবপত্র ও নগদ টাকাসহ প্রায় ১০লাখ টাকার মালামাল লুটপাট করাসহ ঘর ও মালামাল ভাংচুর করে।
বিএনপি নেতা মাহবুবুর রহমান মানিক অভিযোগ করে বলেন, প্রতিবেশী খন্দকার তারিক একজন চিহ্নিত ভূমিদস্যু। সে নিজেই এলাকায় বিপুল পরিমান সরকারী সম্পত্তি জবর দখল করে রেখেছেন। অথচ নির্বাহী ম্যাজিষ্ট্রেট পক্ষপাতিত্ব করে প্রভাবিত হয়ে তাকে ২লাখ টাকা অর্থদন্ড করেছেন। তাৎক্ষণিক অর্থদন্ড পরিশোধ করলেও এ ব্যাপারে তিনি জেলা ম্যাজিষ্ট্রেটের কাছে আপিল করবেন। মানিক আরো বলেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট অভিযানের নামে তাদের সাথে চরম অশোভন আচরণ ও দূর্ব্যবহার করেন। তিনি সরকারী স্বার্থ না দেখে ব্যক্তি তারিকের স্বার্থে কাজ করেছেন।
এ ব্যাপারে খন্দকার তারিকের মোবাইল নাম্বারে কয়েক দফায় ফোন দেয়া হলেও তা রিসিভ না হওয়ায় তার বক্তব্য জানা যায়নি।
এদিকে বৃহস্পতিবার খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এক আদেশে মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারিকুল ইসলামকে মোংলা থেকে প্রত্যাহার করে যশোরের ঝিকরগাছা উপজেলায় বদলী করা হয়েছে। এ ব্যাপারে মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ তারিকুল ইসলাম বলেন, এটি দাপ্তরিক বদলী, কোন ঘটনাকে কেন্দ্র করে তাকে বদলী করা হয়নি। তিনি আরো বলেন, অভিযোগের পর প্রক্রিয়া অনুসরণ করে সরেজমিনে অভিযানে গিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় বিধি অনুযায়ী অর্থদন্ড করা হয়েছে। তাকে কোন পক্ষ প্রভাবিত করেনি। কোন ধরনের হামলা, ভাংচুর ও লুটপাটের সাথে তিনি জড়িত নন। এ ছাড়া অভিযানের সময়ও কারো সাথে কোন অশোভন আচরণ বা দূর্ব্যবহার করা হয়নি।

কুয়েটে ‘গুডস প্রকিউরমেন্ট’ বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প এর আয়োজনে দিনব্যাপী ‘গুডস প্রকিউরমেন্ট’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) এর পরিচালক মোঃ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মোঃ রোকনুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েটে চলমান প্রকল্প পরিচালক (ইআইএএ প্রকল্প) ড. মোঃ জুলফিকার হোসেন। প্রশিক্ষণে বিশ^বিদ্যালয়ের ইনষ্টিটিউট পরিচালকগণ, সকল বিভাগীয় প্রধানসহ একজন করে মনোনীত প্রতিনিধি এবং দপ্তর প্রধানসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

খুলনার স্টীল গমের সাইলো আন্তর্জাতিক মানের উপযোগি করে নির্মাণ করা হচ্ছে:খাদ্য সচিব
তথ্যবিবরণী
খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ ইসমাইল হোসেন বলেন, খুলনা স্টীল গমের সাইলো আন্তর্জাতিক মানের উপযোগি করে নির্মাণ করা হচ্ছে। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে খাদ্যশস্য সংরক্ষণাগারে দীর্ঘ তিন বছর সময় এর গুণগতমান বজায় থাকবে। এটিতে স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় গম সংরক্ষণ, লোডিং এবং আনলোডিং করা হবে। ফলে খাদ্যশস্য নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। দেশে আরও কয়েকটি অঞ্চলে একই ধরণের সাইলো নির্মাণের পরিকল্পনা রয়েছে। তিনি শনিবার সকালে খুলনা মহেশ^রপাশা আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মাণ প্রকল্পের আওতায় নির্মাণাধীন স্টীল সাইলোর কাজের অগ্রগতি পরিদর্শন শেষে কর্মকর্তাদের সাথে মতবিমিয় সভায় একথা বলেন।
এসময় খুলনার আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মোঃ ইকবাল বাহার চৌধুরী, আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মাণ প্রকল্পের ম্যানেজার প্রকৌশলী ওমর ফারুক, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ তাজুল ইসলামসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তিনশত ৫৫ কোটি ৯১ লাখ সাত হাজার তিনশত ৮৯ টাকা ব্যয়ে আধুনিক স্টীল সাইলোর নির্মাণ কাজ ডিসেম্বর-২০২৪ এ শেষ হওয়ার কথা রয়েছে। হাতের স্পর্শ ছাড়াই প্রযুক্তি মেশিনদ্বারা সম্পূর্ণ এই স্টীল গমের সাইলোর ধারণ ক্ষমতা ৭৬ হাজার দুইশত মেট্রিক টন। বাংলাদেশ সরকার ও ওয়ার্ল্ড ব্যাংকের যৌথ সহযোগিতায় আধুনিক গমের সংরক্ষণাগার নির্মিত হচ্ছে।

১ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত ছাগল ও ভেড়াকে দ্বিতীয় ডোজ পিপিআর টিকা কার্যক্রম চলবে
তথ্য বিবরণী
দেশ থেকে পিপিআর রোগ নির্মূলের লক্ষ্যে দেশব্যাপী সকল ছাগল ও ভেড়াকে দ্বিতীয় ডোজ পিপিআর টিকা কার্যক্রম আগামী ১ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত চলবে। এই কর্মসূচির অংশ হিসেবে খুলনা জেলার সকল উপজেলায় টিকা প্রয়োগ কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রতিটি উপজেলায় জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনকে সম্পৃক্ত করে টিকা প্রয়োগ কার্যক্রম চালানো হবে।
আগামী ১ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত দ্বিতীয় ডোজ পিপিআর টিকা ওয়ার্ডভিত্তিক উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কর্তৃক ভলান্টিয়ার ভ্যাক্সিনেট এবং সাথে আরও একজন দক্ষকর্মী দিয়ে মোট দুইজনের টিম দিয়ে পিপিআর টিকা প্রয়োগ চালানো হবে।

রোপন মাড়াই মৌসুমে উন্নত আখ রোপন বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্ন বিষয়ক আলোচনা সভা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
দর্শনাস্থ কেরু এ্যান্ড কোম্পানি(বাঃ)লিঃ এর সিডিএ,সিআইসিদের নিয়ে মাড়াই মৌসুমে উন্নত কলাকৌশল বিষয়ে নবাগত এমডির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১ টায় কেরুজ ট্রেনিং কমপ্লেক্সের হল রুমে অনুষ্টিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহাব্যবস্হাপক(কৃষি) আশরাফুল আলম ভুঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য যোগ দেয়া ব্যবস্হাপনা পরিচালক মোঃ রাব্বিক হাসান (এফসিএমএ)।এছাড়া আরও উপস্থিত ছিলেন ব্যবস্হাপক(সম্প্রসার) মাহবুবুর রহমান,ব্যবস্হাপক (বীজ) মোঃ দেলোয়ার হোসেন, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহমেদ সবুজ ও সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ প্রমুখ।
২০২৪-২৫ আখ রোপন মাড়াই মৌসুমে উন্নত কলাকৌশল প্রয়োগে আখ রোপন বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্ন আখ সরবরাহের লক্ষ্যে কি কি করণীয় সেসব বিষয়ে সকলে দিক নির্দেশনাশনা মূলক আলোচনা হয়। এসময় ইক্ষু বিভাগের বিভিন্ন সাবজোনের সাবজোন প্রধান ও সকল সি ডি এ, সি আই সি বৃন্দ অংশ গ্রহন করেন।

কালিগঞ্জে জামায়াতের উদ্যোগে সিরাতুন্নবী (সাঃ) সম্মেলন
কালিগঞ্জ প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জে ওলামা বিভাগ ও বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন এর উপজেলা শাখার আয়োজনে পবিত্র সিরাতুন্নবী (সাঃ) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কালিগঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ওলামা বিভাগ উলামা বিভাগের সভাপতি মাওঃ আব্দুল মোমেন এর সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সহ সেক্রেটারী মাওঃ আনোয়ারুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাসার, জেলা সেক্রেটারী মাওঃ আজিজুর রহমান, উপজেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক মোসলেম উদ্দীন, উপজেলা আমীর মাওঃ আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা সেক্রেটারী অধ্যাপক আব্দুর রউপ। আলোচনা রাখেন জামায়াত নেতা মাওঃ ওসমান গনি, মাওঃ হাবিবুল্লাহ বেলালী, মাওঃ মনিরুল ইসলাম হেলালী প্রমুখ। উক্ত সম্মেলনে কালিগঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়নের ১’শ ৮টি ওয়ার্ড থেকে নেতৃবৃন্দ উপস্থিত হয়ে দীর্ঘ ১৭ বছর পরে শ্লোগানে মুখরিত করে তোলেন উপজেলা ক্যম্পাসকে। বক্তারা এসময়ে বলেন দেশে এখনও ক্যু এর চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসলামের অপশক্তি আ’লীগের নেতা ও কর্মীরা। তারা ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে পাঠ্য পুস্তক থেকে ইসলামী মূল্যবোধের বাক্যকে উঠিয়ে নেওয়া হয়। আমাদের সাংগঠনিক ভাবে ভীত মজবুত করে দ্বীন প্রতিষ্ঠায় অবদান রাখতে হবে।

কালিগঞ্জ প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
কালিগঞ্জ প্রতিনিধি
কালিগঞ্জ প্রেসক্লাবের কনফারেন্স রুমে কার্য নির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও সেক্রেটারী সুকুমার দাশ বাচ্ছুর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ সভাপতি বাবলা আহমেদ, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মদ উল্লাহ বাচ্ছু, নির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, এসএম গোলাম ফারুক। গুরুত্বপূর্ণ এ সভায় বিগত সভার রেজুলেশন পাঠ, দ্বিতল ভবনের কার্যক্রম পর্যালোচনা, আদালতে চলমান মামলার বর্তমান পরিস্থিতি, সদস্যদের মাসিক চাঁদা ও চলতি সনের পত্রিকার পরিচয়পত্র প্রদানসহ গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

বাগমারা বাজার বণিক সমিতি নিয়ে অপপ্রচার ও ব্যবসায়ীদের পুনর্বাসন সংক্রান্ত প্রেস ব্রিফিং
রূপসা প্রতিনিধি
বাগমারা বাজার বণিক সমিতি নিয়ে অপপ্রচার, মিথ্যাচার ও ষড়যন্ত্রের প্রতিবাদ এবং ফুটপথের ব্যবসায়ীদের পুনর্বাসন সংক্রান্ত প্রেস ব্রিফিং ২৮ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় পূর্ব রূপসাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন বণিক সমিতির সভাপতি হাফেজ মাওলানা আলহাজ¦ আরাফাত হোসাইন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসাইন, সহ-সভাপতি হাসানাত, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ আব্দুল জব্বার, প্রচার সম্পাদক মোঃ হাসান শেখসহ সাধারণ সদস্যবৃন্দ।
প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্যে তিনি বলেন, পূর্ব রূপসায় একই স্থানে সামন্য দূরত্বে দু’টি বাজার রয়েছে। এর একটি হলো পূর্ব রূপসা বাজার ও অপরটি হলো বাগমারা বাজার। এই দু’টি বাজারের রেজিস্ট্রেশনও আলাদা আলাদা। পূর্ব রূপসা বাজারের ব্যবসায়ীদের জন্য আলাদা স্থান ও মাছের চান্দি (মাছ বিক্রির স্থান) থাকলেও বাগমারা বাজারের ব্যবসায়ীদের তেমন আলাদা জায়গা ও মাছের চান্দি নেই। বাগমারা বাজারটির মূল অংশ বা সীমানা হলো খুলনা-মোংলা মহাসড়কের বাসস্ট্যান্ড সংলগ্ন সমিল থেকে পেট্রোল পাম্প এবং ব্যাংকের মোড় হতে রূপসা-বাগেরহাট পুরাতন সড়কের সংযোগ সড়কের বাগমারা দারুস সালাম জামে সমজিদ মার্কেট পর্যন্ত। ব্যংকের মোড় হতে বাগমারা দারুস সালাম জামে মসজিদ পর্যন্ত সড়কের দুইপাশে ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি ফুটপাতে বেশ কিছু ক্ষুদ্র ব্যাবসায়ী দীর্ঘ দিন ধরে ব্যবসা করে আসছে। এদের মধ্যে মাছ ও কাঁচামাল ব্যবসায়ী রয়েছেন।
সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ও উপজেলা প্রশাসন আমাদের বাজার তদারকি করতে এসে ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ দেন। ওই নির্দেশনার আলোকে আমরা বাজার বণিক সমিতির নির্বাচিত নেতৃবৃন্দ কয়েকদিনের সময় নেই। নির্দিষ্ট সময়ের মধ্যে দোকান ঘর নিয়ে যারা ব্যবসা করেন তারা তাদের দখলে থাকা ফুটপাত ছেড়ে দিলেও ফুটপাতের ব্যবসায়ীরা পড়েন মারাত্মক বিপাকে। এমতাবস্থায় আমরা সবার সাথে পরামর্শ করে ব্যাংকের মোড়ে খুলনা-মোংলা মহাসড়কের পাশের ৫০ ফুট জায়গার ১০ ফিট ফুটপথ রেখে বাকী স্থানে বিকেল ৪টা থেকে রাত পর্যন্ত তাদের অস্থায়ীভিত্তিতে পুনর্বাসনের লক্ষ্যে ব্যবসা করার পরিবেশ সৃষ্টি করি। এরপর থেকে ওই সব ফুটপথের মাছ ও কাঁচা তরিতরকারি বিক্রেতারা কোন প্রকার ভাড়া প্রদান ছাড়া খুব আনন্দের সাথে ব্যবসা করছেন। এতে বাজার সড়কটি যানজট মুক্ত হয়ে সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে।
এদিকে ফুটপথের ব্যবসায়ীদের পুনর্বাসনের এই বিষয়টি মানতে পারছেনা বাজারের কয়েকজন ঘর মালিকসহ কতিপয় ব্যক্তি। তারা আমাদের বিরুদ্ধে নানা প্রকার অপপ্রচার, মিথ্যাচার ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। যাদের বিরুদ্ধে ফুটপথের ব্যবসায়ীদের নিকট থেকে ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে।
এদিকে বাগমারা বাজারের কতিপয় দোকান ঘর মালিক ও পূর্ব রূপসা বাজারের কয়েকজন ব্যবসায়ী তাদের হীনস্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে আমাদের বিরুদ্ধে নানা প্রকার অপপ্রচার করে আমাদের কর্মকান্ড প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টায় বিভিন্ন স্থানে অভিযোগ করে চলেছেন। ব্যবসায়ীদের পক্ষে ৪ জন অভিযোগকারী হলেন পূর্ব রূপসা বাজার বণিক সমিতির সদস্য মীর ফিরোজ, খায়রুল আলম খোকন এবং বাগমারা বাজার বণিক সমিতির সদস্য ইশারাত শেখ ও মহসিন শেখ।
এই চার জনের মধ্যে মীর ফিরোজ ও খায়রুল আলম খোকন হলেন পূর্ব রূপসা বাজার বণিক সমিতির সদস্য। আমাদের বণিক সমিতি কিভাবে চলবে বা সমিতিভুক্ত ব্যবসায়ীদের কিভাবে পুনর্বাসিত করা হবে তা একান্ত নির্বাচিত কমিটির ব্যাপার। এখানে তাদের মাথা ব্যাথার কোন কারণ নেই। অপর দু’জন হলেন আমাদের বাজারের ইশারাত শেখ ও মহসিন শেখ। এই দু’জনের মধ্যে ইশারাত হোসেন আমাদের বণিক সমিতির সদস্য হলেও তার কোন ব্যবসা প্রতিষ্ঠান নেই। তিনি একজন দোকান ঘর মালিক। অপরজন মহসিন শেখ বাজারের নতুন ব্যবসায়ী ও দোকানঘর মালিক। যিনি এখনো আমাদের বণিক সমিতির সদস্যপদ লাভ করেননি। প্রেস ব্রিফিংয়ে অপপ্রচারকারীদের মিথ্যাচারে লিপ্ত না হওয়ার আহ্বান জানানোর পাশাপাশি সাংবাদিকদের সরেজমিন পরিদর্শনপূর্বক সঠিক তথ্য সনসম্মুখ্যে তুলে ধরার আহ্বান জানান।

বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে চট্টগ্রামের সন্দ¡ীপে মাদক ও অস্ত্রসহ তিন সন্ত্রাসী আটক
খবর বিজ্ঞপ্তি
শনিবার গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের সন্দ¡ীপ উপজেলার রহমতপুর ইউনিয়নস্থ ৯ নং ওয়ার্ডে চিহ্নিত মাদক ব্যবসায়ী ছেনি বাবুল এর আস্তানায় অভিযান পরিচালনা করে নৌবাহিনী কন্টিনজেন্ট সন্দ¡ীপ। এ সময় নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্দ¡ীপের চিহ্নিত মাদক ব্যবসায়ী ছেনি বাবুল পালিয়ে গেলেও ঘটনাস্থলে তার সহযোগী মোঃ সোহাগ-কে মাদক ও ০২টি পাইরোটেকনিকসহ আটক করা হয়। পরবর্তীতে আটককৃত সোহাগের দেওয়া তথ্যের ভিত্তিতে মোঃ মিলাদ এবং মামুন নামের ২ সন্ত্রাসীকে ১টি রিভলবারসহ আটক করা হয়। চিহ্নিত মাদক ব্যবসায়ী ছেনি বাবুল ও তার অনুসারীরা দীর্ঘদিন যাবৎ সন্দ¡ীপের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রয়েছে। ছেনি বাবুলের বিরুদ্ধে সন্দ¡ীপ থানায় হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। পরবর্তীতে জব্দকৃত মাদক ও অস্ত্রসহ আটক ০৩ সন্ত্রাসীকে সন্দ¡ীপ থানায় হস্তান্তর করা হয়েছে।

খুলনায় জার্নালিস্ট প্রটেক্ট কমিটির তথ্য অধিকার দিবস পালিত
খবর বিজ্ঞপ্তি
খুলনায় তথ্য অধিকার দিবসে বক্তারা বলেছেন জন প্রত্যাশা পূরণ ও কার্যকর গণতন্ত্রে প্রতিষ্ঠায় তথ্যের অবাধ প্রবাহের বিকল্প নেই। তাই রাষ্ট্র ও বেসরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সহজ তথ্য প্রাপ্তির নিশ্চয়তা সৃষ্টি করতে হবে। একই সঙ্গে ভিন্নমত প্রকাশ ও গঠনমূলক সমলোচনা গ্রহণের নাগরিক মানসিকতা তৈরি করতে হবে। এ জন্য সর্বস্তরে সচেতনতা গড়ে তুলতে অংশীজনদের কার্যকর উদ্যোগ নিতে হবে।
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস- ২০২৪ উপলক্ষে শোভাযাত্রা-সমাবেশ ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় প্রবাহভবনের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিডাব্লিউএফ এলায়েন্স (সিডাব্লিউএফ, সিএমকেএস ও দৈনিক প্রবাহ)’র সার্বিক ব্যবস্থাপনায়, দাতা সংস্থা দ্য ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে, ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল নাইনটিনের সহযোগিতায় খুলনা জার্নালিস্ট প্রটেক্ট কমিটির এ অনুষ্ঠানের আয়োজন করেন।
জার্নালিস্ট প্রটেক্ট কমিটির আহবায়ক কৌশিক দে’র সভাপতিত্বে ও সদস্য সচিব আনিছুর রহমান কবির এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের অন্তর্বতীকালীন কমিটির আহবায়ক এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিডব্লিউএফ এর পরিচালক ও সিডব্লিউএফ এলায়েন্স এর টিম লিডার মোহাম্মদ নাসিমুল হক, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার খুলনা প্রতিনিধি মো. শামসুদ্দোহা। অনুষ্ঠানে স্থানীয় ও উপজেলা পর্যায়ে বিভিন্ন ইলেকট্রিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

পাইকগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ও মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়েছে। এ লক্ষ্যে শনিবার সকালে শিক্ষক সমিতির জিরোপয়েন্টস্থ কার্যালয়ে এক সভা সমিতির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় প্রধান শিক্ষক বদিউজ্জামান কে সভাপতি ও প্রধান শিক্ষক মুহাম্মদ আনিসুর রহমান কে সাধারণ সম্পাদক করে ৪৯ সদস্য বিশিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যকরী কমিটি গঠন করা হয়। অনুরূপভাবে প্রধান শিক্ষক এসএম মতিয়ার রহমান কে সভাপতি ও প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকার কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতির কার্যকরী কমিটি গঠন করা হয়। নবগঠিত এ কমিটির মেয়াদ ১ জানুয়ারী ২০২৫ থেকে ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত ৩ বছর কার্যকর থাকবে।

পাইকগাছায় ৮ বছর পর চিংড়ি ঘেরের দখল ফিরে পেলো প্রকৃত জমির মালিকরা
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছার দেলুটির আলোচিত চিংড়ি ঘেরের দখল ফিরে পেয়েছে স্থানীয় ঘের মালিকরা। ৮ বছর পর গত ৫ আগস্ট স্থানীয় ঘের মালিক মোস্তফা সরদার গংরা তাদের চিংড়ি ঘেরের দখল ফিরে পান। এ নিয় প্রশাসনের বিভিন্ন দফতরে অভিযোগ সহ সংবাদ সম্মেলনের ঘটনা ঘটেছে।
জানাগেছে দেলুটি ইউনিয়নের মোস্তফা সরদার গং ও একই এলাকার রবিন্দ্র নাথ সরকার গং দের মধ্য জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। জমির মালিক মোস্তফা সরদার জানান, আমার পিতা দীর্ঘ ৩০ বছর ধরে নিজেদের ডিসিআরের জমি ও ইজারার জমি নিয়ে ১৮০ বিঘা জমি চিংড়ি ঘের করে আসছিল।
২০১৭ সালে রবিন্দ্র নাথ সরকার গংরা বহিরাগত আকবরের মাধ্যমে আমাদের দখলে থাকা চিংড়ি ঘের জোর করে দখল করে নেয়। পরে আমরা স্থানীয়দের সহতায় ঘেরটি ফিরে পেয়েছি। প্রতিপক্ষ রবি আকবর গংরা চিংড়ি ঘেরের দখল ফিরে পাওয়া নিয়ে বিভিন্ন অপপ্রচার করছে।
তিনি আরো জানান, চিংড়ি ঘেরটি আমরা কেউ একক ভাবে করছি না, যৌথভাবে গণঘের হিসেবে করে আসছি। সম্প্রতি রবি ও আকবর সহ কিছু লোকজন সংবাদ সম্মেলন সহ নানাভাবে এটা নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার করছে বলে অভিযোগ করেন স্থানীয় এ ঘের মালিক।
শিক্ষক পবিত্র কুমার মন্ডল বলেন, কাগজপত্র অনুযায়ী ঘের কাদের সেটা বলতে পারবো না, তবে স্কুলে যোগদানের পরে মোস্তফারা ভোগ দখলে ছিল সেটাই দেখেছি।
এ বিষয় রবিন্দ্র নাথ সরদার জানান, আমরা পৌত্রিক জমি দাবী করছি। আমরা আকবার নামে এক ব্যক্তিকে ঘের দিয়েছি। প্রতিপক্ষরা আমাদের জমি দখল করে নিযেছে। ওই জমি নিয়ে আদালতে স্থায়ী নিষেধাজ্ঞা রয়েছে বলে দাবি করেন শেখ আকবর আলী। এটা নিয়ে যাতে কোন সংঘাত না হয় এবং এলাকার শান্তি শৃঙ্খলা বজায় থাকে এমনটাই প্রত্যাশা করেছেন এলাকাবাসী। প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ ও সড়ক বিভাগের কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শন

আলোচিত শিববাটী ব্রীজের টোল মুক্ত করার দাবিতে আবারো কঠোর অবস্থানে শিক্ষার্থীরা
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছার আলোচিত শিববাটী ব্রীজের টোল মুক্ত করার দাবিতে আবারো কঠোর অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। শনিবার সকালে শিক্ষার্থীরা ব্রীজে অবস্থান নিয়ে টোল মুক্ত করার দাবি জানায়। এসময় ব্রীজের দুপাশে জানজট সৃষ্টি হয়। পরে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী এবং থানা পুলিশ ঘটনাস্থল ও সড়ক বিভাগের কর্মকর্তারা যৌথভাবে শিক্ষার্থীদের সাথে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করেন। ব্রীজটি টোল মুক্ত করতে এলাকার মানুষ দীর্ঘদিন দাবি জানিয়ে আসছে। বর্তমানে নেহা এন্টারপ্রাইজ নামে খুলনার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সড়ক বিভাগ থেকে ইজারা নিয়ে স্থানীয় মিনারুল ও আনারুল এর মাধ্যমে টোল আদায় করে আসছিল। অবশেষে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে গত ৫ আগস্ট টোল ঘর ভাংচুর করে টোল আদায় বন্ধ করে দেওয়া হয়। সেই থেকে বেশ কিছু দিন টোল আদায় বন্ধ থাকে । এরপর দু দফায় আদায় এবং বন্ধ করা হয়। গত কয়েকদিন আবারো টোল আদায় শুরু করলে শিক্ষার্থীরা শনিবার সকালে ব্রীজে অবস্থান নিয়ে টোল মুক্ত করার দাবি জানায়। এসময় যানযট সৃষ্টি সহ উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, থানা পুলিশ এবং সড়ক বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করেন। আলোচনায় শিক্ষার্থীদের পক্ষ থেকে ১০ জন প্রতিনিধি অংশ নেয়। এসময় তারা টোল চার্ট না থাকা, অতিরিক্ত টোল আদায়, তৃতীয় পক্ষের মাধ্যমে টোল আদায় সহ বিভিন্ন অনিয়ম তুলে ধরে সম্পূর্ণ টোল মুক্ত করার দাবি জানায়। টোল আদায় চলমান একটি প্রক্রিয়া উল্লেখ করে কতৃপক্ষ বলেন উর্দ্ধতন কতৃপক্ষের নির্দেশনা ছাড়া টোল মুক্ত করা সম্ভব নয়। জনসাধারণের পক্ষে কতৃপক্ষ বরাবর আবেদন করার মাধ্যমে টোল মুক্ত করার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেন কতৃপক্ষ। এছাড়া অন্যান্য বিষয় গুলো দ্রুত সমাধান এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তারা। এছাড়া আলোচনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের প্রতি আহবান জানান কতৃপক্ষ।

ডেঙ্গুতে বেড়েছে মশারির চাহিদা,দাম বৃদ্ধির অভিযোগ
স্টাফ রিপোর্টার
সারা দেশেই বেড়েছে ডেঙ্গু জ্বরের প্রকোপ। হাসপাতালে বাড়ছে আক্রান্ত রোগীর ভিড়। সেই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যা। ডেঙ্গু থেকে বাঁচতে মশারি কিনছেন সবাই। মশা মারতে বিভিন্ন সরঞ্জাম (অ্যারোসল স্প্রে, কয়েল, মশারি ও বৈদ্যুতিক ব্যাট) কিনতেও পিছিয়ে নেই খুলনাবাসী। কিন্তু চাহিদা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মশারির দাম। একই সময়ে দাম বেড়েছে মশা মারার সরঞ্জামেরও। কিন্তু সিটি করপোরেশন বা সরকারিভাবে মশা মারার প্রয়োজনীয় উদ্যোগ না নেওয়ায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগে আক্রান্ত হচ্ছে নগরবাসী। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন বিশ্লেষণে এসব তথ্য জানা গেছে।
শুক্রবার পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা গেছেন দুজন। হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২১ জন। এ নিয়ে চলতি সপ্তাহে (শনি-শুক্রবার) ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু এবং ৫ হাজার ৪৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গত সাত দিনের পরিসংখ্যান অনুযায়ী, ২১ সেপ্টেম্বর ডেঙ্গুতে একজনের মৃত্যু এবং ৮৪৩ জন হাসপাতালে, ২২ সেপ্টেম্বর ছয়জনের মৃত্যু এবং ৯২৬ জন হাসপাতালে, ২৩ সেপ্টেম্বর দুইজনের মৃত্যু এবং ৮৬৬ জন হাসপাতালে, ২৪ সেপ্টেম্বর তিনজনের মৃত্যু এবং ৮০১ জন হাসপাতালে, ২৫ সেপ্টেম্বর দুইজনের মৃত্যু এবং ৮৫৪ জন হাসপাতালে, ২৬ সেপ্টেম্বর তিনজনের মৃত্যু এবং ৮২৯ জন হাসপাতালে এবং ২৭ সেপ্টেম্বর দুইজনের মৃত্যু এবং ৩২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ হাজার ৭০৭ জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ২৪ হাজার ৬২০ জন। মারা গেছেন ১৪৩ জন।
বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সিজনাল নেই, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সিটি করপোরেশনে পক্ষ থেকে সব জায়গায় প্রচার-প্রচারণা চালাতে হবে। একইসঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে।
উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। মার্কেটে গিয়ে দেখা যায়, মশারির দোকানগুলোতে ভিড় বেড়েছে ক্রেতাদের। মশারি কিনতে আসা লাইজু বেগম বললেন, ১০ দিন আগে আমার বড় মেয়ে লাইলি (১৪) ডেঙ্গু আক্রান্ত হয়। তাকে নিয়ে দুই দিন হলো হাসপাতাল থেকে বাড়ি ফিরেছি। এরই মধ্যে ছোট ছেলে রুবায়েতও (৫) জ্বরে ভুগছে। মশার উৎপাতে ভয়ে আছি। আগে শুধু রাতে ঘুমানোর আগে মশারি টাঙাতাম। এখন দিনের বেলায়ও ছেলেকে মশারির নিচে রাখি, পাশে কয়েল জ্বালিয়ে রাখছি। মেয়ের রুমের মশারি নষ্ট হয়ে যাওয়ায় মশারি কিনতে এসেছি, বাড়ি ফেরার সময় কয়েলও কিনব। মাসে পাঁচ-ছয় প্যাকেট কয়েল লাগে। কয়েল ছাড়া বাসায় একমুহূর্ত টেকা দায়। এসবের দাম কেমন জানতে চাইলে তিনি বলেন, আগের চেয়ে মশারির দাম বেশি চাইছে। কয়েলের দাম তো আগেই বাড়তি।
এলাকায় মশার ওষুধ কী দেওয়া হয়- জানতে চাইলে তিনি বলেন, মশার ওষুধ দেওয়া দূরে থাক, সিটি করপোরেশনের কাউকেই এলাকায় দেখছি না আমরা। তারা ঠিকমতো কাজ করলে কী আর মশার উৎপাদন এত বাড়তে পারত!
এদিকে দেরিতে হলেও মশার উপদ্রব নিয়ন্ত্রণে সিটি করপোরেশনেই মশক নিধনে চলছে চিরুনি অভিযান। সিটি করপোরেশনগুলোর মশক নিধন কার্যক্রম তদারকি করছে সরকারের মনিটরিং টিম।

চুয়াডাঙ্গার দর্শনায় ৮ লাখ টাকার ফেনসিডিলসহ শাশুড়ি- জামাই আটক
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার দর্শনায় ২৮০ বোতল ফেনসিডিলসহ শাশুড়ি-জামাইকে যৌথবাহিনীর সদস্যরা আটক করেছে।
শনিবার দুপুর সাড়ে ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হাসান খান ও বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনার মাদক স্পষ্ট মোহাম্মদপুর এলাকায় এক অভিযান চালায়। এসময় মাদক কারবারী আরিফ হোসেনের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে ওই বাড়ি থেকে ২৮০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ আরিফ হোসেনের স্ত্রী চায়না খাতুন (৪০) ও জামাই ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার দত্তনগর ফার্ম (কারিনচা)এলাকার ইদ্রিস মিয়ার ছেলে রাজা(৩০)কে আটক করে। চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হাসান খান জানান, জব্দকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা। তিনি আরও জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক সাহারা খাতুন বাদী হয়ে আটকদের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করেছে।

লবণচরা থানা যুব অধিকার পরিষদের কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
লবণচরা থানা যুব অধিকার পরিষদ এর ৩ ( তিন) মাসের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ২৮ শে সেপ্টেম্বর যুব অধিকার পরিষদের নগর সভাপতি এইচ এম তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইজিদ হোসেনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দিদারুল ইসলামকে আহ্বায়ক ও মোঃ আব্দুর রহিম কে সদস্য সচিব করে ১৯ (ঊনিশ) সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলো- যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল হালিম, মোঃ আব্দুল্লাহ খান, মোঃ ফারুক তালুকদার, মোঃ রবিউল ইসলাম (ছোট) যুগ্ম সদস্য সচিব -মোঃ ফয়সাল শেখ, ওলিউল্লাহ মাসুদ, মোঃ আব্দুর রহমান, সাব্বির শেখ কার্যনির্বাহী সদস্য – রবিউল ইসলাম, ইকরামুল হক, আযহারুল গাজী, মোঃ খলিল খান, মোঃ আরিফ শেখ, ইমরান হোসেন, শহিদুল ইসলাম, নজরুল ইসলাম।

হিন্দু পুরোহিত ও বিজেপি নেতা কর্তৃক কটুক্তির প্রতিবাদে রূপসায় বিক্ষোভ
খবর বিজ্ঞপ্তি
ভারতে হযরত মুহাম্মাদ (সা:) এবং ইসলাম ধর্মকে নিয়ে ভারতীয় হিন্দু পুরোহিত ও বিজেপি নেতা কর্তৃক কটুক্তি এবং মুসলিমদের উপর হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বাদ আসর রূপসা উপজেলা দুর্ব্বার ইসলামিক সোসাইটি এন্ড রিসার্চ ইনস্টিটিউট (উওঝজও) এর আয়োজনে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পূর্ব রূপসা বাজার চত্বর থেকে শুরু করে রেল স্টেশন হয়ে বাজার প্রদক্ষিণ করে ব্যাংকের মোড় ঘুরে পূর্ব রূপসা ঘাট এলাকায় গিয়ে পথসভার মাধ্যেমে শেষ হয়।
উপজেলা দুর্ব্বার ইসলামিক সোসাইটি এন্ড রিসার্চ ইনস্টিটিউট এর যুগ্ম আহবায়ক তানভীর আহমেদ অপূর্ব’র পরিচালনায় পথসভায় বক্তৃতা করেন, হাফেজ মুহাম্মাদ মুসা, হাফেজ মুহাম্মাদ মোস্তাফিজুর রহমান, মাওলানা আরিফুল ইসলাম, বাগমারা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন, শেখ ইলিয়াস হোসেন হারা, উপজেলা দুর্ব্বার ইসলামিক সোসাইটি এন্ড রিসার্স ইনস্টিটিউট এর যুগ্ম আহবায়ক মুরশিদুর রহমান তাসিম, ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, ইসরাইল শেখ, ইব্রাহিম মিঠুন, মো. হায়দার আলী, আব্দুল্লাহ আল-মামুন, মো. মোরশেদ, আশিকুর রহমান অপু, আব্দুল কাদের নোমান, জুনায়েদ আহমেদ, মো. নজরুল ইসলাম প্রমুখ।

সাতক্ষীরায় ক্ষতিকর অপদ্রব্য পুশকত ৪০৫ কেজি বাগদা চিংড়ী জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় টাক্সফোর্সের অভিযানে অপদ্রব্য পুশকত ট্রাক ভর্তি ৪০৫ কেজি বাগদা চিংড়ী মাছ জব্দ করা হয়েছে। শুক্রবার রাতে রাজধানী ঢাকায় নিয়ে যাওয়ার সময় সদর উপজলার ঝাউডাঙ্গা এলাকা থেকে উক্ত মাছ গুলা জব্দ করা হয়। জব্দকত মাছের বাজার মূল্য ৪ লাখ ৫ হাজার টাকা। এসময় ট্রাক চালককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। শুক্রবার রাত ১২ টায় সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিনি জানান, কতিপয় অসাধু ব্যবসায়ী অপদ্রব্য পুশকত বিপুল পরিমান বাগদা চিংড়ি বিক্রির উদ্দশ্যে সাতক্ষীরা থেকে ঢাকায় নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিত ৩৩ বিজিবি ব্যাটলিয়নের সহকারী পরিচালক মোঃ মাসুদ রানার নেতেত্ব বিজবির একটি চৌকস আভিযানিক দল সদর উপজলার ঝাউডাঙ্গা চেকপোষ্ট এলাকায় অভিযান চালায়। এসময় সেখান থেকে ট্রাক ভর্তি বাগদা ও সাদা মাছ জব্দ করা হয়। পরবর্তীত জব্দকত মাছগুলা সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রট পলাশ আহমদ ও সিনিয়র বৈজ্ঞানিক মৎস্য কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম এবং বিজিবি’র সমন্বয়ে গঠিত টাক্সফার্স সদস্যরা সরেজমিন পরীক্ষা-নিরীক্ষা করে তার মধ্য ৪০৫ কেজি অপদ্রব্য পুশকত বাগদা চিংড়ি জব্দ করেন। যার বাজার মূল্য ৪ লাখ ৫ হাজার টাকা। এসময় ট্রাকচালকের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ট্রাকসহ সাদা মাছ গুলা ছাড় দেয়া হয়। ওই প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরা জানান, পুশকত বাগদা মাছগুলা মানবদহের জন্য ক্ষতিকর বিধায় টাস্ক ফোর্সের কর্মকর্তাদের নির্দশক্রমে তা রাতই পুঁড়িয় ধ্বংস করা হয়।

জেলা পরিষদের জায়গায় নবায়ন পাওয়ার জন্য শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
শ্যামনগর প্রতিনিধি
সাতক্ষীরা জেলা পরিষদের জায়গায় নবায়ন পাওয়ার জন্য শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় প্রেসক্লাব হল রুমে লিখিত সংবাদ সম্মেলন পাঠ করেন শ্যামনগর পৌরসভার নকিপুর গ্রামের সাবেক চেয়ারম্যান মৃত সামছুর রহমানের ছেলে শেখ সাইফুল ইসলাম,শেখ রেজা আহাম্মেদ।
লিখিত বক্তব্যে বলেন,শ্যামনগর থানাধীন কালিগঞ্জ-ঈশ্বরীপুর রাস্তার পার্শ্বে নকিপুর বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের রাস্তার পূর্ব পাশে আমাদের রেকর্ডিয় ও বসতভিটা। যার বর্তমান সেটেলমেন্ট জরিপে ডিপি ২২৩ নং খতিয়ান ও হাল দাগ ১৮৩, এসএস খতিয়ান- ৫৭৭, দাগ নং- ৭৮,৭৯ আমাদের ভিটাবাড়ি অবস্থিত। আমাদের বাড়ির সামনে সাতক্ষীরা জেলা পরিষদের রাস্তা সংলগ্ন জায়গা আমি ও আমার পরিবার ১৯৯০ সাল হতে ২০১৫ সাল পর্যন্ত ১৭৮/২০০৬,০৭ কেসের জায়গায় রজস্ব পরিশোধ করিয়া আসছিলাম। সেখানে দোকানঘর নির্মান করে শান্তিপূর্ন ব্যবসা করে আসছিলাম। যা বর্তমান এখনো দোকানঘর বিদ্যমান ও দখলে আছে। গত ২০১৬ সালে শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য এসএম জগলুল হায়দারের রাজনৈতিক ও ক্ষমতার প্রভাব খাটিয়ে আমাদের রেকর্ডিয় ও ভিটার সামনে দোকানগুলো জবরদখল করে নিয়েছিলেন সাবেক এমপির সহোদর ভাই এস এম কামরুল হায়দার নান্টু, জগলুল হায়দারের এপিএস মোঃ আশরাফ আলী, শ্যামনগর সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি জি.এম আকবর কবীর, সাবেক এমপি জগলুল হায়দারে গাড়ি চালক মেহেদী হাসান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান ও আনছার আলীর ছেলে মিজানুর রহমান। এতে আমি ও আমার পরিবার ভিষন ভাবে ক্ষতিগ্রস্ত হয়।যাহা বাজারের দোকানমালিকগণ ও বাজার কমিটি সহ সাধারন মানুষ অবগত আছে। গত ৫ই আগস্ট বৈষম্য ছাত্র জনতার আন্দোলনে দেশ রাজনৈতিক প্রভাবমুক্ত হওয়ায় এবং আইনের সু- শাসন চালু হওয়ায় বর্তমান দোকানগুলো আমার দখলে রয়েছে। গত ২৩ সেপ্টেম্বর সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা পরিষদের নির্বাহী মহোদয়ের নিকট পুনরায় ১৭৮/২০০৬, ০৭ কেসের ১০০/১০ বর্গফুট জায়গায় পুনরায় ইজারা নবায়ন পেতে আবেদন করেছি।
তার আপনাদের লেখনীর মাধ্যমে নবায়নটি যাতে দ্রুত পেতে পারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে নেতা নির্বাচনে ভোট গ্রহণ
কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে নেতা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সভাপতি ও সাংগঠনিক সম্পাদকের দুই পদে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আলহাজ্ব আবুল হোসেন আজাদ সভাপতি, আলমগীর কবির বিশ্বাস সাংগঠনিক সম্পাদক -১ ও হুমায়ূন কবির সুমন সাংগঠনিক সম্পাদক-২ পদে নির্বাচিত হন । সাধারণ সম্পাদক পদে তিন জন প্রার্থী থাকায় ওই পদের নেতা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার সকাল ৯ টা থেকে শুরু হয়ে একটানা বেলা ৩টা পর্যন্ত ১১ টি ইউনিযন বিএনপির ৭৮১ নেতার মধ্যে ৭৫৯ জন নেতা তাদের ভোটাধিকার প্রয়োগ করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে নেতা নির্বাচন করেন। প্রতিটা ইউনিয়নে ভোটার ছিল ৭১ জন।
কেশবপুর অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওই নির্বাচনে প্রভাষক আব্দুর রাজ্জাক ৬৫৯ ভোট পেয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ পান ৮৫ ভোট। আরেক প্রার্থী মাস্টার কেএম খলিলুর রহমান পান ৮ ভোট। ভোট বাতিল হয় ৭ টি। ভোটে অনুপস্থিত ছিলেন ২২ জন ভোটার।
নির্বাচন পরিচালনা করেন যশোর জেলা বিএনপির সদস্য সচিব ও প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম -আহ্বায়ক ও নির্বাচন কমিশনার দেলোয়ার হোসেন খোকন ও জেলা বিএনপির সদস্য ও নির্বাচন কমিশনার অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান প্রমুখ।

দিঘলিয়ায় মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে সমাবেশ
দিঘলিয়া প্রতিনিধি
দিঘলিয়া উপজেলা ইমাম পরিষদের আহবানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহুু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ভারতীয় পুরোহিত কর্তৃক কটুক্তি ও বিজেপি নেতা কর্তৃক সমর্থনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকার ধর্মপ্রাণ মুসলমানেরা এ সমাবেশে যোগদান করেন।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৩ টার সময় সেনহাটি ইউনিয়নের পথের বাজার চৌরাস্তার মোড় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মুফতি আহমাদুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো উপস্থিত ছিলেন
হাফেজ মাওলানা জামিরুল ইসলাম, মাওলানা ইকবাল হোসেন, মাওলানা ফেরদাউসুর রহমান, মাওলানা জিয়াউল হক, মাওলানা মিনারুল ইসলাম, মুফতি ইয়াকুব আলী, মুফতী ফরিদ উদ্দিন, মুফতি রাসেল, মাওলানা গোলাম রহমান প্রমুখ।

খুলনা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সভা অনুষ্টিত
খবর বিজ্ঞপ্তি
শনিবার বেলা ১১ টায় সংগঠনের কার্যালয়ে খুলনা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: সাঈয়েদুজ্জামান সম্রাটের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেনের সঞ্চালনায় বক্তৃতা করেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো: আমিরুল ইসলাম, সহ-সভাপতি কাজী শামীম আহমেদ, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক মিলন হোসেন, দপ্তর সম্পাদক সাগর সরকার ,নির্বাহী সদস্য নেয়ামুল হোসেন কচি, প্রমুখ। সভায় সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষকে সংগঠনের সকল প্রকার কাগজপত্রসহ প্রয়োজনীয় আয়- ব্যায়ের হিসাব বুঝিয়ে দেওয়ার আহবান করা হয়।

গণ সমাবেশ সফলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ২১ ও ৩০ নং ওয়ার্ডের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
আগামী ৪ অক্টোবর খুলনার শহীদ হাদিস পার্কে বিকাল ৩ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা সদর থানার উদ্যোগে গণ সমাবেশ অনুষ্ঠিত হবে। গণ-সমাবেশ সফলের লক্ষ্যে গতকাল শনিবার (২৮ সেপ্টেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা সদর থানার ২১ ও ৩০ নং ওয়ার্ডেরএক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
শনিবার দুপুর ২ টায় ২১ নং ওয়ার্ডের অস্থায়ী কার্যালয়ে এক প্রস্তুতি সভা ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুর রহমান সবুজের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, খুলনা মহানগর সহ-সভাপতি ও গণ সমাবেশ বাস্তবায়ন কমিটির আহবায়ক শেখ মো. নাসির উদ্দীন, নগর সেক্রেটারি মুফতি ইমরান হুসাইন, নগর সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, সদর থানা জয়েন্ট সেক্রেটারি হাফেজ মাওলানা এইচ এম খালিদ সাইফুল্লাহ, থানা কার্যনির্বাহী সদস্য আব্দুল মান্নান, সদর থানা সভাপতি হাবিবুল্লাহ মেসবাহ, প্রশিক্ষণ সম্পাদক শেখ শাহরিয়ার নাফিস, মোঃ নূরুল করিম, ২১ নং ওয়ার্ড আন্দোলন সহ-সভাপতি নুরুজ্জামান, জয়েন্ট সেক্রেটারি রবিউল ইসলাম, ছাত্র আন্দোলন আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ন আহবায়ক মোঃ মেহেদী হাসান প্রমুখ।
এদিকে সন্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা সদর থানার ৩০ নং ওয়ার্ডের এক প্রস্তুতি সভা চানমারি বাজার অস্থায়ী কার্যালয়ে ওয়ার্ড সভাপতি মোঃ আফজাল হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ রিয়াজ খানের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, খুলনা মহানগর সহ-সভাপতি ও গণ সমাবেশ বাস্তবায়ন কমিটির আহবায়ক শেখ মো. নাসির উদ্দীন, নগর সেক্রেটারি মুফতি ইমরান হুসাইন, নগর সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, সদর থানা সেক্রেটারি গাজী ফেরদৌস সুমন, জয়েন্ট সেক্রেটারি হাফেজ মাওলানা এইচ এম খালিদ সাইফুল্লাহ, ছাত্র আন্দোলন মহানগর সাধারণ সম্পাদক মোস্তফা আল গালিব, সদর থানা সভাপতি হাবিবুল্লাহ মেসবাহ, মোঃ আনোয়ার হোসেন, মোঃ শামসুল হক, মাওলানা ইসমাইল হোসেন, মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
সভায় আগামী ৪ ই অক্টোবর খুলনার শহীদ হাদিস পার্কে গণ সমাবেশ এবং সন্ধ্যায় সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে সিরাত মাহফিল সফলে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।

দুর্গাপূজায় ৬ দিন বন্ধ ভোমরা স্থলবন্দর
সাতক্ষীরা প্রতিনিধি
দুর্গাপূজা উপলক্ষে ছয়দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।
উভয় দেশের ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকেও সরকারি ছুটির সঙ্গে মিল রেখে কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানানো হয়।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভোমরা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য মাকসুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব দুর্গাপূজা উপলক্ষে সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। ১৫ অক্টোবর থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় স্বাভাবিক হবে।
ভারত ও বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান মাকসুদ খান।

পূজায় চার দিন বন্ধ থাকবে বেনাপোল বন্দর
বেনাপোল প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা চার দিনের ছুটির ফাঁদে পড়ছে বেনাপোল স্থলবন্দর। এসময় ভারতের পেট্রাপোল বন্দরের সঙ্গে দেশের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে ছুটিতে বেনাপোল কাস্টম হাউজ ও বন্দরে পণ্য খালাস এবং বাংলাদেশ ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান বলেন, পেট্রাপোল-বেনাপোল বন্দর দিয়ে দুর্গাপূজার ছুটির কারণে টানা চার দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
বেনাপোল বন্দরের উপ পরিচালক (ট্রাফিক) রাশেদুল সজিব নাজির বলেন, দুর্গাপূজার ছুটি থাকায় ৯ থেকে ১২ অক্টোবর পর্যন্ত দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে ভারতের কাস্টমস কর্তৃপক্ষ ও সিঅ্যান্ডএফ এজেন্টরা জানিয়েছেন। আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দরে লোড-আনলোড ও কাস্টমসে কাজ চলবে। বন্দরে মালামাল আনলোড করে ভারতীয় খালি ট্রাক ফিরে যেতে পারবে। ইলিশ রপ্তানি অব্যাহত থাকবে। ১৩ অক্টোবর সকাল থেকে দু’দেশের মধ্যে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হবে বলে জানান তিনি।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক মজুমদার জানান, পূজার ছুটির কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দরে পণ্য পরিবহন বন্ধ থাকলেও ভারতের সঙ্গে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

বিএনপিকর্মী হত্যার ১৩ বছর পর মামলা, ইউপি চেয়ারম্যানসহ আসামি ১৬
যশোর প্রতিনিধি
যশোর সদর উপজেলা বিএনপির কর্মী আবু সিদ্দিকীকে অপহরণ করে হত্যার ১৩ বছর পর মামলা দায়ের হয়েছে। মামলায় স্থানীয় লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন, তার ভাই তারিকুজ্জামান রিপনসহ ১৬ জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার যশোর সদর উপজেলার কাঠামারা বিশ্বাসপাড়ার নিহত আবু সিদ্দিকীর ভাই আনোয়ার হোসেন ইনু আদালতে এ মামলা করেন। অভিযোগ আমলে নিয়ে বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া এ বিষয়ে কোতোয়ালি থানায় কোনো মামলা আছে কি না, তা জানিয়ে সাতদিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার অন্য আসামিরা হলেন, সদর উপজেলার আন্দোলপোতা গ্রামের তহিদুল, সাত্তার, বক্কার, ইমদাদুল, তেজরোল গ্রামের নব কুমার লাল ঘোষ, জগমোহনপুর গ্রামের বুলু, দলেননগরের রোকন, আন্দোলপোতার রবিউল গাজী, নিছার আলী, আলী আজগর, গহেরপুরের ময়নুদ্দীন ময়না, এনায়েতপুরের খাইরুল, বাঘারপাড়ার উপজেলার কঠুরাকান্দি গ্রামের কামরুজ্জামান ও কৃষ্ণনগর গ্রামের এরশাদ।
বাদীর অভিযোগ, আসামিরা আওয়ামী লীগ সরকার আমলের চিহ্নিত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে এলাকায় নানা অভিযোগ রয়েছে। আবু সিদ্দিকী বিএনপির কর্মী ছিলেন। তিনি গরুর খামার করে জীবিকা নির্বাহ করতেন। আসামিদের অপরাধমূলক কর্মকাণ্ডে বাধা দেওয়ায় তাদের সঙ্গে তার শত্রুতা তৈরি হয়। এরই জেরে আসামিরা তাকে হত্যার পরিকল্পনা করে।
২০১১ সালের ১৮ ফেব্রুয়ারি বিকেলে আসামিরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বলেশ্বরপুরের আবু সিদ্দিকীর বাড়িতে হামলা চালায়। তাদের হাতে থাকা দা, রামদা, হাসুয়া, গাছিদা, রড নিয়ে প্রথমে বাড়ির সামনে গিয়ে গালিগালাজ করে ডাকাডাকি করতে থাকে। বাদীর ভাই আসামিদের দেখে বাড়ির পেছনের একটি বাগানে পালিয়ে থাকে। অন্যদিকে আলীমুজ্জামান মিলনের হুকুমে অন্য আসামিরা বাড়িতে হামলা ও লুটপাট চালায়।
একপর্যায়ে আবু সিদ্দিকীর বাড়িতে ও খামারে আগুন ধরিয়ে দেয়। এতে তার ২০ লাখ ৩৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। এরপর বাড়ির পেছনের বাগানে তাকে খুঁজতে যায় আসামিরা। একপর্যায়ে তাকে দেখে ফেলে এবং তাড়া করে। আবু সিদ্দিকী দৌড়ে চিত্রা নদী পার হয়ে পালানোর চেষ্টা করলে একপর্যায়ে তাকে ধরে ফেলে আসামিরা। এরপর তাকে অপহরণ করে অজ্ঞাতপরিচয় স্থানে নিয়ে বেধরক মারপিট করে এবং মৃত ভেবে গহেরপুর গ্রামে ফেলে চলে যায়।
পরে খবর পেয়ে রাত সাড়ে আটটার দিকে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ১৩ বছর পর ভাই হত্যার বিচার চেয়ে আদালতে মামলা করেন বাদী আনোয়ার হোসেন ইনু।

নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে সরকারকে বিদায় নিতে হবে- জামায়াত সেক্রেটারি
নড়াইল প্রতিনিধি
অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে অন্তর্র্বতী সরকারকে বিদায় নিতে হবে বলে উল্লেখ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রোকন সম্মেলনে তিনি এ কথা বলেন।
অন্তবর্তী সরকারের উদ্দেশে মিয়া গোলাম পরওয়ার বলেন, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে সরকারকে বিদায় নিতে হবে। ছাত্র-জনতার বুকের তাজা রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিদায় হলেও তাদের প্রেতাত্মারা অন্তবর্তী সরকারের বিভিন্ন কার্যক্রম বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র চালাচ্ছে।
তিনি আরও বলেন, গণবিচ্ছিন্ন আওয়ামী লীগ নতুন করে চেষ্টা চালাচ্ছে দেশে অরাজকতা সৃষ্টি করতে। আওয়ামী লীগ চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য, দলীয়করণ ও দুর্নীতির মাধ্যমে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল।
জামায়াতের জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে রোকন সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন, খুলনা মহানগর আমির অধ্যাপক মাহফুজুর রহমান।
এছাড়া বক্তব্য রাখেন জামায়াতের জেলা সেক্রেটারি ও নড়াইল সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. ওবায়দুল্লাহ কায়সার, জেলার সাবেক আমির মীর্জা আশেক এলাহী, জামায়াত নেতা মো. আইয়ুব হোসেন খান, মো. আলমগীর হোসাইন, ছাত্রশিবিরের জেলা সভাপতি মো. মেহেদী হাসান।

নড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু
নড়াইল প্রতিনিধি
নড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে গৌরব বিশ্বাস (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত গৌরব বিশ্বাস গোয়ালডাঙ্গা গ্রামের সুব্রত বিশ্বাসের ছেলে। সে গোবরা মিত্র মহাবিদ্যালয় থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় বাড়ির বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেলে মিটারের সঙ্গে সরবরাহকৃত লাইনের সংযোগ চেক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন গৌরব। আহতাবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আশাশুনিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
আশাশুনিন প্রতিনিধি
আশাশুনিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে আশাশুনি বাজারে যুবদলের আয়োজনে খুনি হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবীতে একটি বিক্ষোভ মিছিল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংক মোড়ে সমাবেশ করে। যুবদলের যুগ্ম-আহবায়ক হাফিজুল ইসলামের সভাপতিত্বে ও সদর ইউনিয়ন যুবদলের সভাপতি রুহুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ। অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক দলের সভাপতি নুর ইসলাম মোড়ল, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, যুবদল নেতা সাদিক আনোয়ার ছোট্টু, আব্দুর রহিম ছোট, শফিকুর রহমান সুজন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুর আলম সরওয়ার লিটন, কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিস্ত্রি, ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আসাদুজ্জামান, সদস্য ইসমাইল হোসেন, কলেজ ছাত্রদল নেতা পলক, সালমান, নিরু, ইব্রাহিম, মুন্না, লিমন প্রমূখ। সমাবেশে বক্তাগন অতি দ্রুত খুনি হাসিনার বিদেশ থেকে দেশে এনে তার ও তার দোসরদের আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আশাশুনির প্রতাপনগরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত নারীদের ডিগনিটি সামগ্রী বিতরণ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির প্রতাপনগরে জলবায়ু পরিবর্তন জনিত দুর্যোগ ক্ষতিগ্রস্ত নারীদের ডিগনিটি সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার বেলা ১১ টায় উপজেলার প্রতাপনগর ইউনিয়ন পরিষদ হলরুমে জলবায়ু পরিবর্তন জনিত ক্ষয়ক্ষতি কমানোর জন্য সহনশীলতায় লিডার্স’র আয়োজনে রূপান্তর প্রকল্পের আওতায় ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশর সহযোগীতায় ডিকনিটি সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত কিশোরী নারীদের ডিগনিটি সামগ্রী তুলে দেন ইউপি চেয়ারম্যান আল. আবু দাউদ ঢালী। লিডার্স’র প্রোগ্রাম কর্মকর্তা রওনক মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন লিডার্স উপজেলা টিম লিডার রনজিৎ কুমার মন্ডল, ইউপি সদস্যা খাদিজা খাতুন প্রমুখ। এ সময় স্থানীয় ইউপি সদস্যগন ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আশাশুনিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
আশাশুনিন প্রতিনিধি
আশাশুনিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে আশাশুনি বাজারে যুবদলের আয়োজনে খুনি হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবীতে একটি বিক্ষোভ মিছিল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংক মোড়ে সমাবেশ করে। যুবদলের যুগ্ম-আহবায়ক হাফিজুল ইসলামের সভাপতিত্বে ও সদর ইউনিয়ন যুবদলের সভাপতি রুহুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ। অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক দলের সভাপতি নুর ইসলাম মোড়ল, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, যুবদল নেতা সাদিক আনোয়ার ছোট্টু, আব্দুর রহিম ছোট, শফিকুর রহমান সুজন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুর আলম সরওয়ার লিটন, কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিস্ত্রি, ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আসাদুজ্জামান, সদস্য ইসমাইল হোসেন, কলেজ ছাত্রদল নেতা পলক, সালমান, নিরু, ইব্রাহিম, মুন্না, লিমন প্রমূখ। সমাবেশে বক্তাগন অতি দ্রুত খুনি হাসিনার বিদেশ থেকে দেশে এনে তার ও তার দোসরদের আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আশাশুনির প্রতাপনগরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত নারীদের ডিগনিটি সামগ্রী বিতরণ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির প্রতাপনগরে জলবায়ু পরিবর্তন জনিত দুর্যোগ ক্ষতিগ্রস্ত নারীদের ডিগনিটি সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার বেলা ১১ টায় উপজেলার প্রতাপনগর ইউনিয়ন পরিষদ হলরুমে জলবায়ু পরিবর্তন জনিত ক্ষয়ক্ষতি কমানোর জন্য সহনশীলতায় লিডার্স’র আয়োজনে রূপান্তর প্রকল্পের আওতায় ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশর সহযোগীতায় ডিকনিটি সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত কিশোরী নারীদের ডিগনিটি সামগ্রী তুলে দেন ইউপি চেয়ারম্যান আল. আবু দাউদ ঢালী। লিডার্স’র প্রোগ্রাম কর্মকর্তা রওনক মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন লিডার্স উপজেলা টিম লিডার রনজিৎ কুমার মন্ডল, ইউপি সদস্যা খাদিজা খাতুন প্রমুখ। এ সময় স্থানীয় ইউপি সদস্যগন ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বৃহত্তর আমরা খুলনাবাসীর সভায় বক্তরা: সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে নষ্ট না করতে পারে
খবর বিজ্ঞপ্তি
সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে নষ্ট না করতে পারে এবং শত শত বছর ধরে চলে আসা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবি জানিয়েছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ। সনাতন ধর্মের আসন্ন ধর্মীয় অনুষ্ঠান সারদীয় দুর্গাপুজা নির্বিঘ্নে উদযাপন করতে পারে তার জন্য আইন শৃংখলা রক্ষা বাহিনী সহ সকল কে সতর্ক থাকার আহব্বান কেউ যাতে কোনো প্রকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাধার সৃষ্টি করতে না পারে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল চারটায় সংগঠণের অস্থায়ী কার্যালয়ে ডা. মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকনের পরিচালনায় বৃহত্তর আমরা খুলনাবাসীর সভায় বক্তারা এসব বলেন। সভায় বক্তারা আরো বলেন গত আগস্ট মাসে মুসলমানদের কলিজার টুকরা সর্বকালের সর্ব শ্রেষ্ট মহামানব হযরত মোহাম্মদ (সাঃ) কে ভারতের মহারাষ্ট্র্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কটুক্তি করেন এবং তাকে সমর্থন করেন বিজেপির সাংসদ নিতেশ নারায়ন রানে। তাদের বিরুদ্ধে থানায় অসংখ্য মামলা হলে ও রাজ্য সরকার তাদের আটক না করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দ বলেন অনতি বিলম্বে কটুক্তি কারীদের গ্রেপ্তার করে কঠিন শাস্তি দিতে হবে। যাতে ভবিষ্যতে আর কেউ এধরনের কটুক্তি করার সাহস না পায়। সভায় আগামী ৪ অক্টোবর শুক্রবার জুম্মাবাদ হযরত মোহাম্মাদ (সাঃ) কে কটুক্তি করার প্রতিবাদে ময়লা পোতা মোড়ে মানব বন্ধনে উপস্হিত থাকার জন্য সকল ধর্মপ্রান মুসলমান কে উপস্থিত থাকার আহ্বান জানা নেতৃবৃন্দরা।
সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আব্দুস সালাম, মেসবাহ উদ্দিন আহমেদ মঞ্জু, শেখ মোহাম্মদ হাম্মদ আলী, এম এ জলিল, মো. কামরুল ইসলাম ভুট্রো, সাংগাঠনিক সম্পাদক মো. সাকিল আহমেদ রাজা, আব্দুর রাজ্জাক, শেখ শহিদুল ইসলাম, মো. আইনুল হক, মো. ইকবাল হোসেন তোকা, আ.মান্নান মুন্নাফ মো. জয়নাল আবেদিন, ডা. মোস্তাফিজার রহমান বাচ্চু, মো. মনিরুজ্জামান মিলন, মো.তারেক রহমান, মো. সাজ্জাদ চঞ্চল, মো. খায়রুল আলম, মো. নাসরুল্লাহ, মো. জাভেদ আক্তার, মো. মিকাইল হোসেন, তৈয়বুর রহমান, মো.আবু বক্কার, মো. আজমল হোসেন প্রমুখ।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিভিন্ন ওয়ার্ডের ৪ নেতাকে বহিস্কার করেছে বিএনপি
।। খবর বিজ্ঞপ্তি।।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ পরিপন্থী কর্মকান্ডের সাথে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ প্রমানিত হওয়ায় এবং মহানগর বিএনপির মনিটরিং সেলের সুপারিশক্রমে নগরীর বিভিন্ন ওয়ার্ডের ৪ নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বিএনপি মিডিয়া সেল প্রদত্ত খবর বিজ্ঞপ্তিতে মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন-এর বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। বহিস্কৃতরা হলেন, ১৪নং ওয়ার্ড বিএনপির সদস্য শেখ আইনুল আবেদীন মারুফ, ৯নং ওয়ার্ড বিএনপির সদস্য মো. সুমন হাওলাদার, ১৬নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান বিপুল ও ৯নং ওয়ার্ড বিএনপির কর্মী শেখ সোহেল বাসার।

।। প্রকাশিত সংবাদের প্রতিবাদ।।
গত ২৩ সেপ্টেম্বর দৈনিক সময়ের আলো পত্রিকায় “৫ টাকা কমে চাল বিক্রি করায় বিক্রেতাকে প্রাণনাশের হুমকি” এবং খুলনা প্রতিদিন পত্রিকায় ‘খুলনায় কম দামে চাল বিক্রিতে বাধা, বিপাকে আনারুল, ব্যবসায়িক দ্বন্দ্বে হুমকি” শিরোনামে প্রকাশিত সংবাদ দুটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে কেজি প্রতি ৫ টাকা কমে চাল বিক্রি করায় বয়রা বাজারের মেসার্স আরফি এন্টারপ্রাইজের মালিক আনারুল ইসলামকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে মর্মে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তাহা মোটেই সত্য নয়। সম্পূর্ণ মিথ্যা তথ্য সরবরাহ করে আমাদের ব্যবসায়ী সুনাম ক্ষুন্ন করার মানসে আনারুল ইসলাম সাংবাদিকদের মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক তথ্য প্রদান করেছে। আমরা প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে ভবিষতে সাংবাদিকদের প্রাপ্ত তথ্য যাচাই-বাচাই করে সঠিক সংবাদ পরিবেশনের অনুরোধ করছি।
-শামীম
মোসার্স ভাই ভাই ট্রেডার্স
ও
হাসান
মেসার্স বিউটি ট্রেডার্স