মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) গাজী মোনাওয়ার হুসাইন তামিম বলেছেন, আমাদের এখন মুল লক্ষ্য হচ্ছে জুলাই-আগস্টে সারাদেশব্যাপী যে গণহত্যা চলেছে, সেই বিচারকে ত্বরান্বিত করা। সেই বিচারের যে এভিডেন্স আছে তা সংরক্ষণ করা। আমরা ইতোমধ্যে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারাদেশের ডিসিকে চিঠি পাঠিয়েছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তথ্য সংগ্রহে। এ তথ্য তাঁজা থাকা অবস্থায় তারা যেন এগুলো প্রেরণ করেন। তাই আমার নিজ জেলা বাগেরহাট থেকেই স্থানীয় তদন্ত শুরু করেছি। এজন্যই এ এলাকায় এসেছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সার্বিক খোঁজ খবর নিতে।
শুক্রবার সকাল থেকে তিনি মোংলা, মোড়েলগন্জ ও শরণখোলার নিহত এবং আহতদের পরিবারগুলোর বাড়ী বাড়ী যান। তাদেরকে স্বান্তনার পাশাপাশি শহীদ তালিকায় নাম অন্তর্ভুক্ত ও সাহায্য-সহযোগীতে প্রদাণে রাষ্ট্রের পক্ষ থেকে আশ্বস্ত করেন তিনি। সেই সাথে তিনি প্রত্যেকটি হত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে সকলকে তথ্য দিয়ে সহযোগীতার আহবান জানান। এ সময় তার সাথে ছিলেন স্থানীয় প্রশাসন ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা।











































