ঢাকা অফিস।।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণ ও শক্ডের কারণে আবু সাঈদের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে ময়নাতদন্ত রিপোর্টে। ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়, কানের উপরের দিকে মাথার খুলিতে দৈর্ঘ্যে ৩ ইঞ্চি ও প্রস্থে দেড় ইঞ্চি আয়তনের গর্ত ছিল। যেখান থেকে রক্তক্ষরণ হয়েছে এবং রক্ত জমাটবাঁধা ছিল। এ ছাড়া বুক, পেট, পা-সহ শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য ছোট ছোট রাবার বুলেটের গর্ত ছিল। সেখান থেকেও প্রচুর রক্তক্ষরণ হয়েছে। মাথার আঘাত, শরীরের রক্তক্ষরণের কারণে আবু সাঈদ শক্ডে চলে যায়। এতে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের প্রতিবেদনে এটিকে হোমিসাইডাল বা হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনে ১৬ই জুলাই দুপুরে বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের এক নম্বর গেটের সামনে পুলিশের গুলিতে নিহত হন বিশ^বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। এ ঘটনায় ১৮ই আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাজহাট আমলি আদালতে আবু সাঈদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে ১৬ জনের নামে এবং অজ্ঞাত ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।











































