Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

66
গাছের ডালে বসে আছে একটি পাহাড়ি ময়না। বোদিপুর বন বিহার, রাঙামাটি

চুয়াডাঙ্গার জীবননগরে উপজেলা যুব জামায়াতের কমিটি গঠন
দামুড়হুদা প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা যুব সেক্রেটারি কমিটি গঠন করা সম্পন্ন হয়েছে। সভাপতি হিসাবে সাবেক ছাত্রনেতা মাজেদুর রহমান লিটন, ও সেক্রেটারি হিসেবে বিশিষ্ঠ ব্যবসায়ী জাহিদুর রহমান নির্বাচিত হয়েছেন।
সোমবার রাতে জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সাজেদুর রহমানের সভাপতিত্বে উপজেলা যুব সেক্রেটারি কমিটি নির্বাচন সম্পন্ন হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাখাওয়াত হোসেন ও উপজেলা জামায়াতে ইসলামী সহকারি সেক্রেটারি হাফেজ বিল্লাল হোসেন প্রমুখ।
উল্লেখ্য ১৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলো সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল মোতালেব, যুগ্ন সম্পাদক মাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আরাফাত, সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রতন চৌধুরী, শিক্ষা সম্পাদক আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক আশিকুর রহমান প্রতিক, শ্রম সম্পাদক শামুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ইব্রাহিম খলিল, মানব সম্পদ উন্নয়ন সম্পাদক মুজাহিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ইমন হোসেন ও সমাজ কল্যাণ সম্পাদক ইব্রাহিম হোসেন।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আরো জোরালো পদক্ষেপ গ্রহণের আহ্বান
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকা জলবায়ু পরিবর্তনের কারনে অত্যন্ত ঝূঁকিপূর্ণ। যেখানে ক্রমবর্ধমান হারে প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। সাইক্লোন, জলোচ্ছ্বাস, বেড়িবাঁধ ভাঙন, অধিক বৃষ্টিপাত, অনিয়মিত বৃষ্টিপাত, খরা ও লবনাক্ততা বৃদ্ধি ইত্যাদি নিত্যদিনের সঙ্গী। দক্ষিণ-পশ্চিম উপকূল অঞ্চলের সংকটকে জাতীয় পর্যায়ে তুলে ধরা এবং উপকূলের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে খুলনা জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম কাজ শুরু করে।
২৩ সেপ্টেম্বর সোমবার বিকাল ৩টায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের সহযোগিতায় খুলনা জলবায়ু অধিপরামর্শ ফোরামের আয়োজনে লিডার্স, খুলনা আঞ্চলিক কার্যালয়ে ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। অর্ধবার্ষিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন দৈনিক কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান জনাব গৌরাঙ্গ নন্দী । উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন অ্যাড. শামীমা সুলতানা শীলু, এস. এম. এ রহিম, খোকন সিকদার, শরিফুল ইসলাম সেলিম, অ্যাড. পপি ব্যানার্জী, মাহফুজুর রহমান মুকুল, অ্যাড নুরুন্নাহার পলি, লিডার্সের অ্যাডভোকেসি অফিসার তমালিকা মল্লিক।
বক্তারা উল্লেখ করেন যে, আন্তর্জাতিক সহযোগিতা এবং সরকারি পদক্ষেপ ছাড়া জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করা অসম্ভব। উন্নত দেশগুলোকে তাদের কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি পূরণ করতে হবে এবং উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পর্যাপ্ত সহায়তা প্রদান করতে হবে।
বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, শক্তি উৎপাদনে নবায়নযোগ্য উৎসের ব্যবহার বৃদ্ধি, বনায়ন কর্মসূচি জোরদার করা এবং পরিবেশবান্ধব শিল্প স্থাপনে প্রণোদনা দেয়া উচিত। জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে জনগণকে রক্ষা করার জন্য আরও উন্নত অভিযোজন কৌশল প্রণয়নেরও প্রয়োজন রয়েছে। বক্তারা জানান, “জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের বিষয় নয়, এটি এখনকার সমস্যা। এই সংকট সমাধানে শুধু কথাবার্তায় সীমাবদ্ধ না থেকে, তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। আমাদের সম্মিলিত প্রচেষ্টাই পারে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে।”
উক্ত সভায় জলবায়ু পরিবর্তন এর প্রভাবে উপকূলের সংকটে করনীয় নিয়ে সকলে মতামত ব্যক্ত করেন। ফোরামের পরবর্তী ৬ মাসে গৃহীত কার্যক্রমসমূহ বাস্তবায়নে তারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে যা উপকূলের মানুষের অধিকার আদায়ে ভূমিকা রাখবে বলে সকলে প্রত্যাশা করেন।

খাদ্য মোড়কে সুস্পষ্ট ভাবে চিনি, লবন, ট্রান্সের তথ্য প্রর্দশন দেয়া জরুরি
খবর বিজ্ঞপ্তি
খাদ্য দ্রব্যের মোড়কে চিনি, লবন, ট্রান্সফ্যাট, স্যাচুরেটেড ফ্যাট ইত্যাদির মাত্রা সুপষ্টভাবে লেখা এবং ট্রাফি মার্কিং দেয়ার ব্যবস্থা দেয়া জরুরি। যাতে নিরক্ষন ত্রেতারাও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্য চিহ্নিত করতে পারে। দেশে হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার, ডায়াবেটিস কমাতে হলে বিদ্যমান খাদ্যের মোড়কে এ ধরনের তথ্য সন্নিবেশিত করা জরুরি। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ভোক্তা অধিকার অধিদপ্তর, বিএসটিআই এবং স্বাস্থ্য অধিদপ্তরকে যৌথভাব এ লক্ষ্যে যৌথ উদ্যোগ গ্রহণ করা জরুরি। ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার বিশ্ব সাহিত্য কেন্দ্রের কনফারেন্স রুমে সেন্টার ফর ল’ এন্ড পলিসি এফেয়ার্স-সিএলপিএ, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল অর্গানাজেশন , পাবলিক হেলথ ল’ইয়ার্স নেটওয়ার্ক এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়-বিএসএমএমইউ -র উদ্যোগে অস্বাস্থ্যকর খাদ্য নিয়ন্ত্রণে খাদ্য মোড়কে স্বাস্থ্য সতর্কতা বাণীর প্রয়োজনীয়তা শীর্ষক এক আলোচনা সভায় এ অভিমত ব্যক্ত করা হয়।
সভায় বলা হয়, অস্বাস্থ্যকর ও অপুষ্টিকর খাদ্য মঙ্গলবার সারা বিশ্বে অন্যতম স্বাস্থ্য সমস্যা। এসডিজি-র লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশকে আগামী ২০৩০ সালের মধ্যে অসংক্রামক রোগজনিত মৃত্যু ৩০% কমিয়ে আনতে হবে। অতিরিক্ত চিনি, লবন, ট্রান্সফ্যাট, হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সারের অন্যতম প্রদান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অস্বাস্থ্যকর খাদ্য নিরুৎসাহিত করতে কর আরোপ, বিজ্ঞাপন বন্ধ, লেবেলিং এবং প্যাকেজিং ব্যবস্থা গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করতে পারে।
সভায় বক্তারা বলেন, মোড়কজাত বিধিমালায় মোড়কে সতর্কতাবাণী সুস্পষ্ট ভাবে থাকতে হবে । চিনি, লবন, ট্রান্সফ্যাট ও স্যাচুরেটেড ফ্যাট যুক্ত খাদ্য দ্রব্যের মোড়কে সতর্কতাবাণী থাকতে হবে । খাদ্য দ্রব্যে কোন পণ্যের মাত্রা কতটুকু হবে, কিভাবে হবে এবং কোন কর্তৃপক্ষের মাধ্যমে বাস্তবায়ন হবে তা সুস্পষ্ট করা জরুরি। এছাড়া এসকল বিধান বাস্তবায়নে নিয়মিত মনিটরিং, সমন্বয় এবং প্রয়োগ নিশ্চিত করতে হবে। ।
সভায় উপস্থিত ছিলেন , অধ্যাপক ডাঃ এম মোস্তফা জামান, জনস্বাস্থ্য ও তথ্যবিজ্ঞান বিভাগ, নির্বাহী সম্পাদক, বিএসএমএমইউ জার্নাল, মুহাম্মদ রুহুল কুদ্দুস, কান্ট্রি লীড, গ্লোবাল হেলথ এডভোকেসী ইনকিউবেটর. অধ্যাপক ডাঃ মোঃ আতিকুল হক, পিএইচডি, ডিন, প্রতিরোধমূলক ও সামাজিক চিকিৎসা অনুষদ, চেয়ারম্যান, জনস্বাস্থ্য ও তথ্যবিদ্যা বিভাগ, প্রধান চিকিৎসা পরিসংখ্যান, বিএসএমএমইউ, মোঃ ওয়াহিদুজজামান, সদস্য (আইন ও নীতি), বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, প্রকৌশল মো: আবদুল্লাহ আল মামুন, উপ-পরিচালক, বিএসটিআই, ডাঃ মোঃ আখতারুজ্জামান, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার, অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ-স্বাস্থ্য অধিদপ্তর, হামিদুল ইসলাম হিল্লোল, জনস্বাস্থ্য বিশেষ্ণগ, ব্যারিষ্টার নিশাত মাহমুদ, সদস্য-সচিব, পাবলিক হেলথ ল-ইয়ার্স নেটওয়ার্ক, ইকরাম আহমেদ, সমন্বয়, ক্যাব, গাউস পিয়ারী মুক্তি- পরিচালক, ডাব্লিউবিবি ট্রাস্ট, পলাশ চন্দ্র বনিক, সহযোগী অধ্যাপক, বিইউএসএইচ, মিস রাই, সুস্বাস্থ্য প্রকল্প, জাইকা, আতিয়া সুলতানা, উপ-পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ডাঃ সৈয়দ এমদাদুল হক, কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, ইউআরবি, ডাঃ উম্মে আফরোজা, সিনিয়র প্রোগাম অফিসার, হার্ট ফাউন্ডেশন, সুশান্ত সিনহা-একাত্তর ফাউন্ডেশন, শিমা দাস শিমু, পরিচালক, উবিনীগ, ফারহানা জামান লিজা, সহকারী গবেষক, ডিআইইউ, রিয়াজ খন্দকার, পরিচালক, গ্রাম বাংলা, জনাব রিজিওয়ান, জনস্বাস্থ্য গবেষক, এস এম সৈকত, নির্বাহী পরিচালক, সিরাক বাংলাদেশ, সৈয়দ মাহবুবুল আলম, জনসাস্থ্য ও আইন বিশেষঙ্গ, সিএলপিএ, কামরুন্নিছা মুন্না, পলিসি অ্যানালিস্ট, সিএলপিএ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং প্রতিনিধিগণ ।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলকে খুলনা জেলা আইনজীবী সমিতি’র ফুলেল শুভেচছা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার খুলনা জেলা আইনজীবী সমিতিতে আগমন করায় জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচছা জানানো হয়। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও আইনজীবী পরিচালনা পরিষদের সদস্য সচিব এডভোকেট শেখ নুরুল হাসান রুবা ও সদস্য এডভোকেট আওছাফুর রহমান তাকে এ ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় সিনিয়র আইনজীবী লস্কর শাহ আলম, এডভোকেট সরদার ফিরোজ কবির, এডভোকেট জাকিরুল ইসলাম, এডভোকেট শফিকুল ইসলাম লিটন, এডভোকেট আবু ইউসুফ মোল্লা, এডভোকেট লিয়াকত আলী সরদার, এডভোকেট এসকেন্দার আলী, এডভোকেট হুসাইন কবির, এডভোকেট মনিরুল ইসলাম পান্না, এডভোকেট খান লিয়াকত আলী, এডভোকেট সরদার আলী নুর হোসেন, এডভোকেট জামাল উদ্দিন, এডভোকেট মঈনুল ইসলাম জীবন প্রমূখ উপস্থিত ছিলেন।
ফুলেল শুভেচ্ছার জবাবে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার নবঘোষিত কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় আশা প্রকাশ করে বলেন, আইনজীবী নেতৃবৃন্দ দেশে আইনের শাসন, ন্যায় বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আদালত প্রাঙ্গণে বিচারের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
তিনি আরও বলেন, সমাজের সবচেয়ে অসহায় মানুষরা তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আদালতে আসেন, আইনজীবীদের দ্বারস্থ হন। এই অসহায় মানুষগুলোকে আইনি সেবা প্রদানের যে নৈতিক দায়িত্ব আইনজীবীদের রয়েছে, সেই দায়িত্ব পালনে সবাইকে মানবিক হতে হবে। আইনজীবী হিসেবে সাফল্য কেবল মামলার জয়-পরাজয়ের নিক্তিতে মাপলেই চলবে না, বরং আদালতে আইনের ব্যাখ্যা প্রদানে কতটা মানবিকতা ও উদারতার পরিচয় দিচ্ছেন কিংবা মামলায় জয় লাভের তুলনায় ন্যায় প্রতিষ্ঠায় গুরুত্ব প্রদান করা হচ্ছে কি-না এই বিষয়গুলোই কিন্তু একজন সত্যিকারের আইনজীবী হিসেবে অন্যদের কাছে পরিচয় করিয়ে দেবে। তিনি বলেন, একজন আইনজীবীর অন্যতম প্রধান দায়িত্ব মক্কেলের গোপনীয়তা রক্ষা করা। উন্নত দেশ গুলোতে এই বিষয়টা যতটা গুরুত্বসহকারে দেখা হয়, আমরা ততটা গুরুত্ব প্রদান করি না। কিন্তু আমাদের এই বিষয়ে সচেতন হতে হবে।

বাগেরহাটে পৃথক সড়ক দূর্ঘটনায় দুই জন নিহত
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় এক শিক্ষক ও এক কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের সোলমবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় শরণখোলাগামী ইমা পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানে থাকা মো. আলামীন খান(৪৫) নামের একজন শিক্ষকের মৃত্যু হয়। গুরুতর আহত হন ভ্যান চালক মশিউর রহমান খান(৫৫)। নিহত আলামীন খান শ্রেণিখালী গ্রামের লতিফ খানের ছেলে। তিনি স্থানীয় শহীদ শেখ রাসেল-মুজিব মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন। চাকুরী জাতীয় করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন শেষে বাড়ি ফেরার পথে তিনি এ দুর্ঘটনার শিকার হন।
এদিকে এদিন সকালে মোরেলগঞ্জের কাঁঠালতলা এলাকায় ভাড়ায় চালিত একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হাড়িয়ে গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী মো. হরমুজ গাজী(৬৫) নামের এক কৃষক নিহত হয়। আহত হন তার ছেলে মাসুম গাজী ও মোটরসাইকেল চালক আনোয়ার হোসেন গুরুতর আহত হন।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন বলেন, পৃথক সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। ভ্যানকে ধাক্কা দেওয়া একটি বাসকে জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহতের স্বজনদের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান এই কর্মকর্তা।

সিডস ফর দ্য ফিউচারের আঞ্চলিক পর্বে অংশ নিতে চীনে বাংলাদেশী শিক্ষার্থীরা
খবর বিজ্ঞপ্তি
হুয়াওয়ে সিডস ফর দ্য ফিউচার ২০২৪ বাংলাদেশ-এর ১০ জন বিজয়ী এই প্রতিযোগিতার আঞ্চলিক পর্বে অংশগ্রহণের জন্য চীন সফর শুরু করেছে। এক সপ্তাহব্যাপী এই প্রোগ্রামে তারা ডিজিটাল ট্যালেন্ট সামিটে অংশগ্রহণের পাশাপাশি চীনের নানিং, শেনজেন ও ডঙ্গুয়ানে ফাইভজি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইন্টারনেট অফ থিংস (আইওটি) ও স্মার্ট সিটির উপর প্রশিক্ষণ পাবে।
বাংলাদেশের এই দলের মধ্যে রয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি-এর ইইই বিভাগের মোহাম্মদ ফাসিউল আবেদীন খান, কুয়েট-এর সিএসই বিভাগের অর্পা সাহা, বুয়েট-এর ইইই বিভাগের শেখ মুনকাসির আহমেদ রাফীদ, এইউএসটি-এর ইইই বিভাগের মাশফিহা মাহি, এআইইউবি-এর সিএসই বিভাগের মারিয়া নাওয়ার, আইইউটি-এর বিজনেস টেকনোলজি ম্যানেজমেন্ট (বিটিএম) বিভাগের সামিহা মাসুদ, রুয়েট-এর সিএসই বিভাগের তাসফিয়া জান্নাত তাসফি, রুয়েট-এর মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অভিক মো. ইমতিয়াজ আরেফিন, বিইউপি-এর ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগের কাজী জারিন রহমান এবং আইইউটি-এর ইইই বিভাগের রাইয়ান ইবনে হোসেন।
হুয়াওয়ে সাউথ এশিয়া-এর হেড অফ মিডিয়া তানভীর আহমেদ বলেন, “হুয়াওয়ে পরবর্তী প্রজন্মের নেতৃত্বকে ক্ষমতায়ন করতে চায় যাতে তারা বাংলাদেশে প্রযুক্তির রূপান্তর ও উদ্ভাবনের চালিকাশক্তি হতে পারে। গত ১১ বছর ধরে হুয়াওয়ে সিডস ফর দ্য ফিউচার প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীদেরকে এই সুযোগ দিয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছি, এই প্রোগ্রামটি শিক্ষার্থীদেরকে নতুন চিন্তা করতে ও নতুন উদ্ভাবন নিয়ে আসতে অনুপ্রেরণা দিচ্ছে। আমি নিশ্চিত যে, আঞ্চলিক পর্বে ১০ শিক্ষার্থী দক্ষতা ও জ্ঞান অর্জন করে দেশের অগ্রগতিতে ভূমিকা রাখতে পারবে।”
এই বছর বাংলাদেশে প্রতিযোগিতাটিতে ১৮৫০ জনেরও বেশি শিক্ষার্থী আবেদন করে। প্রাথমিক পর্বের জন্য আবেদনকারীদের মধ্য থেকে ৫০ জনকে মূল্যায়ন প্রক্রিয়া ও সাক্ষাৎকারের মাধ্যমে বাছাই করা হয়। ২০১৪ সালে বাংলাদেশে চালু হওয়ার পর থেকে এই প্রতিযোগিতা তরুণদেরকে আধুনিক প্রযুক্তি সম্পর্কে ধারণার পাশাপাশি বিশেষজ্ঞদের কাছ থেকে জ্ঞান অর্জনের সুযোগ দিয়ে আসছে। সারা বিশ্বে ১৫,০০০-এরও বেশি শিক্ষার্থী এই প্রতিযোগিতার মাধ্যমে উপকৃত হয়েছে।

খুলনা রেঞ্জের গ্রাম ভিত্তিক ভিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষণ শুরু
খবর বিজ্ঞপ্তি
খুলনা রেঞ্জের দশটি জেলার ৫৯টি উপজেলার ৫৯টি গ্রামে ৩৭৭৬ জন ভিডিপি সদস্য সদস্যদের গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ ও খুলনা সিটি কর্পোরেশনের ০১টি থানায় ৬৪ জন টিডিপি সদস্য সদস্যদের নগর প্লাটুন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
প্রশিক্ষণের মূল উদ্দেশ্য এই প্রশিক্ষণ গ্রহণ করে তারা সুশাসন প্রতিষ্ঠায় সামাজিক সচেতনতা বৃদ্ধি করা ও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও ধর্মীয় অনুষ্ঠানাদি যেমন নির্বাচন দুর্গাপূজা ইত্যাদি নিরাপত্তা প্রদান এবং বিভিন্ন দুর্যোগ যেমন বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদি মোকাবেলায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মোতাবেক বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে যাওয়া ও তরুণদের স্পিডকে কাজে লাগিয়ে দেশের আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখা এবং সামাজিক নিরাপত্তা রক্ষায় নিয়োজিত হওয়ার জন্য ১৮ -২৫ বছর বয়সী তরুণ-তরুণীদের এই প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
খুলনা রেঞ্জের উপমহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদী মহোদয় খুলনা রেঞ্জের সকল জেলা কমান্ড্যান্টদের প্রশিক্ষণ নিতিমালা অনুযায়ী প্রশিক্ষণ কার্যক্রম সম্পাদনের জন্য নির্দেশনা প্রদান করেছেন।
এই প্রশিক্ষণে ৬ জন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ অতিথি বক্তা ও প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ প্রদান করছেন। ২২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ হতে ৩ অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত ভিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষণ ও টিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

খুলনায় খোলা কাগজের বিভাগীয় মতবিনিময় সভা
খবর বিজ্ঞপ্তি
খুলনায় দৈনিক খোলা কাগজের কর্মরত খুলনা বিভাগের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন দৈনিক খোলা কাগজের নির্বাহী সম্পাদক মোঃ মনির হোসেন।
মঙ্গলবার বেলা ১২ টায় খুলনা ব্যুরো অফিসের আয়োজনে হোটেল ওয়েস্টার্ন ইন ইন্টারন্যাশনাল এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি পত্রিকার প্রতিনিধিদের সামগ্রিক বিষয় নিয়ে নানা দিকনির্দেশনা দেন।মতবিনিময় সভায় খোলা কাগজের নির্বাহী সম্পাদককে খুলনা ব্যুরো মোঃ অসীমের পক্ষ থেকে সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে। একই সাথে খোলা কাগজ পরিবারের পক্ষ থেকে খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব ও বাপার সমন্বয়কারী অ্যাডভোকেট মোহাম্মদ বাবুল হাওলাদারকে সম্মাননা প্রদান করেন নির্বাহী সম্পাদক মোঃ মনির হোসেন। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব মোঃ বাবুল হাওলাদার, দৈনিক খোলা কাগজের চিপ রিপোর্টার মাহমদুল হাসান,খুলনা ব্যুরো মোঃ অসীম, এস এ টিভির খুলনা ব্যুরো রকিবুল ইসলাম মতি,দৈনিক যুগান্তরের খুলনা ব্যুরো আহমেদ মুসা রঞ্জু, দৈনিক প্রথম আলোর খুলনা প্রতিনিধি উত্তম মন্ডল,খোলা কাগজের খুলনা প্রতিনিধি শংকর কুমার বালা, কয়রা উপজেলা প্রতিনিধি কামাল হোসেন, তেরখাদা উপজেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিব,ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম মুকুল,চুকনগর প্রতিনিধি আক্তারুজ্জামান লিটন,খানজাহান আলী থানা প্রতিনিধি মোশারফ হোসেন,দাকোপ উপজেলা প্রতিনিধি অনিমেশ বিশ্বাস,পাইকাগাছা প্রতিনিধি শেখ নাদীর শাহ,অভয়নগর যশোর প্রতিনিধি শেখ মোঃ আবুল বাসার,আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধি শেখ ইয়াসির আরাফাত। এ সময় অ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদার তার বক্তব্যে বলেন, তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন খোলা কাগজের পরিবারকে,বিনা পারিশ্রমিকে সব ধরনের আইনি সেবা দেওয়ার প্রতিশ্রুতি দেন।

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কয়রা উপজেলা যুবদলের বিবৃতি প্রদান
কয়রা প্রতিনিধি
কয়রা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মোতাসিম বিল্লাহের নামে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা দিয়ে হয়রানীর করার প্রতিবাদে এবং অবিলম্বে ভিত্তহীন মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতি প্রদান করেছেন কয়রা উপজেলা যুবদলের নেতৃবৃন্দ। বিবৃতিতে জানানো হয়েছে কয়রা উপজেলা যুবদলের সদস্য সচিব মোতাসিম বিল্লাহ নামে কয়রা থানায় গত ২১ তারিখে একটি মামলায় আসামি করা হয়েছে। ঐ মামলার ঘটনার দিন তিনি তার স্ত্রী অসুস্থতা থাকার কারনে চিকিৎসার জন্য স্ত্রীকে নিয়ে খুলনায় ছিলেন। তারপরেও ষড়যন্ত্রমুলক ঐ মামলায় তাকে আসামী করা হয়েছে। বিবৃতিতে উক্ত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। বিবৃতিদাতারা হলেন কয়রা উপজেলা যুবদলের আহবায়ক মোঃ শরিফুল আলম, যুবদল নেতা হাফিজুর রহমান, সাইদুল ইসলাম, আবু তায়েব, মোস্তাফিজুর রহমান বাবু, কোখন, আহাদুর রহমান লিটন, কোহিনুর আলম, মোস্তাফিজুর রহমান রাজু, টুটুল, রফিকুল ইসলাম রফিক, কামাল হোসেন, জাহাঙ্গীর, মিঠু, সুজা প্রমুখ।

পাবিপ্রবির উপাচার্য হলেন খুবির প্রফেসর ড. আব্দুল আওয়াল
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. এস এম আব্দুল-আওয়াল পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) এর উপাচার্য হিসাবে নিযুক্ত হয়েছেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের মধ্যে থেকে সর্বপ্রথম তিনি কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিযুক্ত হলেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম এক বার্তায় প্রফেসর ড. এস এম আব্দুল-আওয়ালকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
২৪ সেপ্টেম্বর মঙ্গলবার অভিনন্দন বার্তায় প্রফেসর ড. মোঃ রেজাউল করিম উল্লেখ করেন, প্রফেসর ড. এস এম আব্দুল-আওয়াল খুলনা বিশ্ববিদ্যালয়ের এমন একজন গ্র্যাজুয়েট ও অধ্যাপক, যিনি স্বমহিমায় দেশে ও বিদেশে খুলনা বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করেছেন। প্রফেসর ড. মোঃ রেজাউল করিম আশা করেন, প্রফেসর ড. এস এম আব্দুল-আওয়াল এর বাংলাদেশের উচ্চশিক্ষা নিয়ে যে ভাবনা এবং বহির্বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে কাজের যে অভিজ্ঞতা রয়েছে, তার পূর্ণ বাস্তবায়নে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি অন্যতম বিদ্যাপীঠ হবে।
উল্লেখ্য, প্রফেসর ড. এস এম আব্দুল-আওয়াল ২০০৩ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন থেকে প্রথম স্থান অর্জন করে স্নাতক ডিগ্রী সম্পন্ন করেন। এরই ফলশ্রুতিতে তিনি একই ডিসিপ্লিনে প্রভাষক পদে যোগদান করেন। পরবর্তীতে তিনি ২০০৯ সালে বেলজিয়াম এর ক্যাথলিক ইউনিভার্সিটি লুভেন থেকে মলিকুলার বায়োলজি তে কৃতিত্বের সাথে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০১৫ সালে প্রফেসর ড. এস এম আব্দুল-আওয়াল প্লান্ট সাইন্স বিষয়ে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ কেমব্রিজ থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। প্রফেসর ড. এস এম আব্দুল-আওয়াল ফুলব্রাইট স্কলার হিসাবে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, বার্কলে থেকে পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পাদন করেন।

ইসলামী ব্যাংক দৌলতপুর শাখার গ্রাহক সেবা সমাবেশ
খবর বিজ্ঞপ্তি
“গ্রাহক আস্থায় ফিরবে দিন, দেশ গড়ায় অংশ নিন” এ স্লোগানের আলোকে গত ২৩ সেপ্টেম্বর ’২৪ সোমবার বিকেল ৩টা ৩০ মিনিটে ইসলামী ব্যাংক বাংলাদেশ দৌলতপুর শাখার উদ্যোগে ব্যাংক মিলনায়তনে গ্রাহক সেবা সমাবেশ অনুষ্ঠান ব্যাংক ব্যবস্থাপক মোঃ ইফতেখার হোসেন আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী খুলনা মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান। প্রধান আলোক ছিলেন দারুল কুরআন সিদ্দিকীয়া মাদরাসার অধ্যাপক মোঃ মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর মহসীন মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আব্দুল লতিফ, সরকারি ব্রজলাল কলেজের অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম, সরকারি ব্রজলাল কলেজের অরসরপ্রাপ্ত অধ্যাপক মোঃ ইকবাল হোসেন, নেছারিয়া মাদরাসার (অবঃ) প্রিন্সিপাল মোঃ রহমাতুল্লাহ, সাবেক উপসচিব স ম আবু তালেব। আলোচনা করেন ও উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক দৌলতপুর শাখার প্রাক্তন ব্যবস্থাপক শেখ আব্দুস সালাম, জামায়াতে ইসলামী দৌলতপুর থানা আমীর মোঃ ফোরকান উদ্দিন মিঠু, মোঃ আনিসুর রহমান, মোঃ মোশাররফ হোসেন আনছারী, আলহাজ্ব আব্দুল গফফার, সাংবাদিক শেখ আবু আসলাম বাবু, গাজী ওয়াহিদুল ইসলাম প্রমুখ।

খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে কল্যাণ সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
২৪ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টা ০৫ মিনিটে বয়রাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে কেএমপি’র পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার মহোদয়ের সভাপতিত্বে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে খুলনা বিভাগীয় পুলিশ হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা: সৈয়দ একেএমএন করিম বর্তমান সময়ে “ডেঙ্গুর লক্ষণ ও প্রতিকার” সম্পর্কে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করেন। এরপর বিগত কল্যাণ সভায় প্রস্তাবিত সিদ্ধান্ত ও বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশ পুলিশে দীর্ঘ চাকুরী জীবন শেষে ১৬ জন পুলিশ সদস্যের বার্ধ্যক্যজনিত ও স্বেচ্ছায় অবসরে যাওয়ায় পুলিশ কমিশনার মহোদয় তাদের ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন। একইসাথে তাদের অবসরকালীন সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। কমিশনার মহোদয় তাঁর বক্তব্যে, “বাংলাদেশ পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী” উল্লেখ্য করে সকলকে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব কর্তব্য পালনের মাধ্যমে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করার প্রত্যাশা ব্যক্ত করেন। কল্যাণ সভায় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব আবু রায়হান মোহাম্মদ সালেহ এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) জনাব মোছাঃ তাসলিমা খাতুন-সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ ও ফোর্স উপস্থিত ছিলেন।

ফকিরহাটে ইউএনওকে অপসারণের দাবীতে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে ইউএনও এর অপসারণ দাবীতে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১১ টায় মিছিলটি ফকিরহাট ডাকবাংলো থেকে শুরু হয়ে উপজেলা পরিষদে যেয়ে শেষ হয়। মানববন্ধনে নেতাকর্মীরা বলেন ফ্যাসিস্ট খুনি হাসিনাকে পূর্নবাসনে কাজ করে যাচ্ছেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামাল হোসেন।
এজন্য উপজেলা নির্বাহী অফিসার কে অপসারণের দাবি করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান উপজেলা বিএনপি সহ সকল সহযোগী সংগঠন নেতাকর্মীরা।
এসময়ে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইফতেখার আহমেদ পলাশ,যুবলদলের আহবায়ক মুশফিকুর জামান রিপন,সদস্য সচিব শেখ দেলোয়ার হোসেন,যুগ্ন আহবায়ক মোল্লা রাজু আহমেদ,শেখ আলমগীর কবির,কুট্টি মল্লিক,কামরুজ্জামান কাম, মঈনউদ্দিন মেরু,শরিফুল ইসলাম, বিএনপি নেতা শেখ শাহিদুর রহমান,ফকির মোবারক,আবু সুফিয়ান,মীর মোশারফ,জাকির মোল্লা,কামরুজ্জামান,ইনামূল শেখ,জাহাঙ্গীর,ইনামুল শিকারী,মো: লিঠু শেখ,শাহিদুল,মেহেদী হাসান,আল-মামুন,মীর সুমন,সৈয়দ মাসুদুল ইসলাম,শেখ আলী আহমেদ,ফকির রবিউল,সবুজ শেখ,সাবিদুল ইসলাম,পলাশ শেখ,সায়েম শেখ,হেলাল শেখ,সন্জয় শেখ,জিয়া শেখ,শেখ খালিদ,মোল্লা মিঠু,ইবাদাত আলী বাধন,নূর ইসলাম,নওশের শেখ,শরীফ শেখ প্রমূখ। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মোঃ কামাল হোসেন সাংবাদিকদের বলেন এটা আমাদের রুটিন ওয়ার্ক ছিলো,আমাদের মন্ত্রনালয় থেকে জানিয়েছে আইন শৃঙ্খলা মিটিংয়ে কারা থাকবে। তবে আমরা সামনের মিটিং থেকে সকল সুধীজনদের নিয়ে করবো এমন একটা কথাবার্তা চলছে।

ফকিরহাটে জাতীয় ফল মেলার আয়োজন
ফকিরহাট প্রতিনিধি
মেলার এবারের প্রতিপাদ্য ‘ফলে পুষ্টি অর্থ বেশ, স্মার্ট কৃষির বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে বাগেরহাটের ফকিরহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দেশিয় ফল মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় চত্বরে জাতীয় ফল মেলায় বিভিন্ন প্রজাতির দেশি বিদেশী ফল স্টলে স্থান পায়। বিভিন্ন ধরনের ফলে সুঘ্রাণে মুখরিত ছিল অনুষ্ঠান স্থল। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেখ সাখাওয়াত হোসেন।
এ ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরত জাহান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন কুমার সেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম, নীল রতন রায়, তানিয়া রহমান, বিপ্লব দাশ, প্রদীপ মণ্ডল, মুহাম্মদ ইকরামুল কবির প্রমূখ।
ফল মেলায় আনারস, পেপে, চালতা পেয়ারা, কলা, জামরুল, সাম্মাম, কদবেল, তালসহ বিভিন্ন প্রজাতির ফল স্থান পায়। এসব সহজলভ্য ফলের পুষ্টিমান ও নানা গুণাগুণের সাথে পরিচয় করিয়ে দিতে এই আয়োজন করা হয় বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেখ শাখাওয়াত হোসেন।

ফকিরহাটে বৈষম্য রোধে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে বেসরকারি শিক্ষকদের বৈষম্য রোধে ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে- মানববন্ধন ও স্মারকলিপি পেশ কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় ফকিরহাট বেসরকারি স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবার নামক ব্যানারে এ কর্মসূচি পালন করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। মানববন্ধন ও স্মারকলিপি পেশ করতে আসা শিক্ষকরা জানান, সরকারি ও বেসরকারি শিক্ষায় আকাশ পাতাল বৈষম্য রয়েছে। বেসরকারি শিক্ষকগণ মাসে মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া পায়, উৎসব ভাতা বা বোনাস পায় সরকারি শিক্ষকদের বোনাসের চার ভাগের এক ভাগ। সব ক্ষেত্রেই এরকম বৈষম্য রয়েছে। শিক্ষায় এসব বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে মানববন্ধন ও উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি পেশ করেছেন শিক্ষকেরা।
মানববন্ধন ও স্মারকলিপি পেশ কর্মসূচীর সঞ্চালনা করেন প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান ফকির। এসময় বক্তব্য দেন প্রাক্তন প্রধান শিক্ষক মল্লিক আব্দুল সত্তার, অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, মাদ্রাসা সুপার মো. মোফাজ্জল হোসেন, প্রধান শিক্ষক প্রহলদ চন্দ্র হীরা, অধ্যক্ষ মো. মিজানুর রহমান, সহকারী অধ্যাপক সাইদুর রহমান, শিক্ষক মো. মোতালেব হোসেন প্রমূখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

জাহাঙ্গীর, দিলীপ- মর্জিনা লস্কর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছার লস্কর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান নির্বাচনের আয়োজন করা হয়। অনুষ্ঠিত নির্বাচনে সর্বসম্মতিক্রমে ইউপি সদস্য জাহাঙ্গীর আলম সানা ১নং, দিলীপ কুমার মন্ডল ২নং এবং মর্জিনা বেগম ৩নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন। এনিয়ে বর্তমান পরিষদের মেয়াদে দ্বিতীয়বার প্যানেল চেয়ারম্যান গঠন করা হলো। এর আগে ২০২২ সালের ২৮ আগস্ট প্রথম প্যানেল চেয়ারম্যান গঠন করা হয়। যা বিধিসম্মত না হওয়ায় ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সরকারি বিধি অনুসরণ করেই সর্বসম্মতিক্রমে পুনরায় প্যানেল চেয়ারম্যান গঠন করা হয়। প্যানেল চেয়ারম্যান গঠনের লক্ষ্যে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন ইউপি সচিব ফারুক হোসেন সরদার, ইউপি সদস্য অরুনা বেগম, অঞ্জলী রাণী ঢালী, এসএম মোফাজ্জেল হোসেন, টি এম হাসানুজ্জামান, জিএম তাজউদ্দীন, শরিফুল ইসলাম লিটন, রফিকুল ইসলাম, পরমানন্দ সানা ও অরবিন্দু কুমার মন্ডল।

দর্শনাস্থ কেরুজ চিনিকলের আখ চাষির জমির এসটিপি বেড উদ্বোধন
চুয়াডাঙ্গা প্রতিনিধি
দর্শনাস্থ কেরুজ চিনিকলের আখ চাষির জমির জন্য এসটিপি বেড উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কেরু এ্যান্ড কোম্পানির মিলস গেট পূর্ব সাবজোনের ১৩ নং ইউনিট এর শৈলমারী গ্রামের বিশিষ্ট আখ চাষি মো.আবদুল মজিদ মোল্লার ১একর জমির জন্য এসটিপি বেড উদ্বোধন করা হয়েছে।উদ্বোধন করেন মিলের নবনিযুক্ত ব্যবস্হাপনা পরিচালক মোঃ রাব্বিক হাসান এফসিএমএ। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক( কার খানা) সুমন কুমার সাহা, মহাব্যবস্থাপক (কৃষি) কৃষিবিদ মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়া মহোদয় এবং ডিজিএম (সম্প্রঃ) কৃষিবিদ মোঃ মাহবুবুর রহমান , সাবজোন প্রধান মাফুজুল আলম রতন ও সিডিএ মোঃ গোলাম মোস্তফা বাবু।পরে আখরোপনের কর্মসূচি অনুযায়ী জিএম(কৃষি)ও ডিজিএম (সম্প্র.) মিলসগেট পশ্চিম সাবজোনের ৩৬ ও ২৫ নং ইউনিটের চাষির প্লটে এসটিপি বেডে চারা রোপনে অংশগ্রহণ করেন।

১৩ নং ওয়ার্ডে বিএনপি’র ৩ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল
খবর বিজ্ঞপ্তি
স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের শাসনামলে বিএনপি’র নেতাকর্মীদের মামলা হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ১৩ নং ওয়ার্ড যুবদল,স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল বের হয়।
১৩ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক শাহীন পাটোয়ারির সভাপত্বিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মইনউদ্দিন খান নয়ন। এ সময় মিছিল পূর্ববর্তী বক্তব্য রাখেন,১৩ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক,নগর যুবদলের সাবেক সহ সম্পাদক ইসমাইল হোসেন বাদল ,সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর,ছাত্রদল নেতা নুরুজ্জামান সাগর,শ্রমিকদলের আহ্বায়ক আবুল কালাম,সদস্য সচিব শাহীন শিকদার,৯ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সুমন হাওলাদার,১১ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মাসুদ হোসেন,১৪ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মাকসুদুল হাসান বাপ্পি,১৩ নং ওয়ার্ড যুবদলের যুগ্ন আহ্বায়ক জামাল হোসেন ভূট্টো,যুগ্ন আহ্বায়ক বাবুল হোসেন,যুগ্ন আহ্বায়ক হাবিব,যুবদলের যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ হানিফ,যুব নেতা আসাদ,স্বেচ্ছাসেবক দল নেতা,শাহীনউদ্দিন, নূর আলম,শ্রমিক নেতা,জাহিদ হোসেন বাচ্চু, ছাত্রনেতা সাকিল, ১২ নং ওয়ার্ড শ্রমিক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ খোকন,সদস্য সচিব মোহাম্মদ জুয়েল সহ প্রমুখ।

গণ-সমাবেশ সফলে ইসলামী যুব আন্দোলন সদর থানার প্রস্তুতি সভা
খবর বিজ্ঞপ্তি
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্ত আইএবি কার্যালয় আগামী ৪ অক্টোবর শুক্রবার নগরীর শহীদ হাদীস পার্কে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ-সমাবেশ সফল করার লক্ষ্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা সদর থানার সভাপতি মাওঃ হাবিবুল্লাহ গাজী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন আকন’র সঞ্চালনায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর থানার সেক্রেটারি মোঃ ফেরদৌস গাজী সুমন, জয়েন্ট সেক্রেটারি এইচ,এম, খালিদ সাইফুল্লাহ, মোঃ ইঞ্জিনিয়ার হায়দার আলী, ইসলামী ছাত্র আন্দোলন সদর থানার সভাপতি হাফেজ মোঃ হাবিবুল্লাহ মেজবাহ।
সভায় আরোও উপস্থিত ছিলেন মোঃ আকবর আলী, মোঃ হাসান, মো: মঈন, মোঃ মাহদী, মোঃ রমজান, মোঃ রুবেল, মোঃ রফিকুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, মোহাম্মদ রফিকুল, মোঃ হাবিবুর রহমান, মোঃ ইস্রাফিল, মোঃ শুকুর আলী প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় আগামী ৪ অক্টোবর খুলনার শহীদ হাদিস পার্কে গণ-সমাবেশ সফল করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তেরখাদা উপজেলা বিএনপির দু’নেতাকে শোকজ
তেরখাদা প্রতিনিধি
কতিপয় সহযোগী মিলে এলাকায় শান্তি শৃঙ্খলা পরিপন্থী এবং দলের নীতি আদর্শ বহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগের প্রেক্ষিতে তেরখাদা উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট শহিদুল ইসলাম ও মধুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোড়লকে শোকজ করা হয়েছে।
সোমবার(২৪ সেপ্টেম্বর) উপজেলা বিএনপি’র আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু ও সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান যৌথ স্বাক্ষরে কারণ দর্শাও নোটিশ দেয়া হয়। নোটিশে বলা হয়েছে, কতিপয় সহযোগী মিলে এলাকায় শান্তি শৃঙ্খলা পরিপন্থী এবং দলের নীতি আদর্শ বহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত থাকায় এটি সুস্পষ্টভাবে দলীয়ভাবে কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে ৭ দিনের ভিতর লিখিত জবাব উপজেলা বিএনপি’র আহবায়ক ও সদস্য সচিব বরাবরে প্রেরণ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

১০ দিন ধরে পানিবন্দি কপোতাক্ষের চরভরাটি পার রামনাথপুরের মানুষ
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছার কপোতাক্ষ তীরের জাগ্রত চরে গড়ে ওঠা বিচ্ছিন্ন পার রামনাথপুর গ্রামের দেড় শতাধিক মানুষ গবাদি পশু নিয়ে অন্তত দশদিন ধরে পানি বন্দি হয়ে পড়েছে। শ্রমজীবি পরিবারগুলোতে কাজ না থাকায় খাদ্য সংকটে থাকলেও সরকারি-বেসনকারী পর্যায়ে তাদের পৌছেনি কোন প্রকার ত্রাণ সহায়তা। উল্টো বাঁধ কেটে লবণ পানি ঢুকানোর ফলে দেখা দিয়েছে স্থায়ী জলাবদ্ধতার আশংকা। ভূক্তভোগীরা বলছেন, স্থানীয় প্রভাবশালী জনৈক সোহাগ ও কামরুল বাঁধ কেটে এলাকায় পানি ঢুকিয়েছে। এঘটনায় তারা বিভিন্ন দপ্তরে অভিযোগও দিয়েছেন।
জানা যায়, সুন্দরবন উপকূরীয় পাইকগাছা উপজেলার রামনাথপুর মৌজায় রামনাথপুর গ্রামটি দীর্ঘ দিন ধরে পার্শ্ববর্তী কপোতাক্ষের ভয়াবহ ভাঙ্গনের মুখে সেখানকার মানচিত্র থেকে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। সরকারি-বেসরকারি উদ্যোগে বিভিন্ন সময় ব্যবস্থা গ্রহনের পরও ভাঙ্গনরোধে স্থায়ী সমাধান আসেনি। এমনকি খুলনা-পাইকগাছা প্রধান সড়কের ঐ অংশটুকুও সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে ভাঙ্গনের মুখে বিলুপ্ত গ্রামটি কপোতাক্ষের অপর প্রান্তে গড়ে ওঠে। যার নাম হয় পার রামনাথপুর। ভাঙ্গনকবলিত অংশসহ প্রত্যন্ত এলাকার ভূমিহীনরা পর্যায়ক্রমে জেগে ওঠা চরের জমির বন্দোবস্ত নিয়ে সেখানে চাষাবাদের পাশাপাশি গড়ে তোলে বসতি। সেই থেকে জাগ্রত চরের নাম হয়, পার রামনাথপুর।
ভাঙ্গনকবলিত রামনাথপুর, দরগামহল ও জেগে ওঠা চরের পার রামনাথপুর রক্ষায় সরকারের সংশ্লিষ্ট কতৃপক্ষ নদের গতিপথ পরিবর্তনে এর দক্ষিণ পাশ দিয়ে কপোতাক্ষ নদী খননের উদ্যোগ নেয়। ইতোমধ্যে খনন কার্যক্রম বাস্তবায়ন হয়েছে।
এব্যাপারে স্থানীয়রা পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর অভিযোগ করলেও কোন ফল আসেনি। এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম জানান, বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। পার রামনাথপুরের বাসিন্দা সিরাজুল ইসলাম, তপন বিশ্বাস, সঞ্জয় দাশ, মজিদ মোড়ল, সুকুমার, শেখর, মঙ্গল গাইন, রোকেয়া বেগম, চপলা বিশ্বাসসহ ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, অপর পাড়ের দরগাহ মহল গ্রামের সোহাগ ও কামরুল নদীভরাটি জমি তাদের দাবি করে সেখানকার বাঁধ কেটে নদীর পানি ঢুকিয়ে জলাবদ্ধতার সৃষ্টি করেছে। এতে সেখানকার অন্তত ৫০/৬০ একর জমির আমন আবাদ হুমকির মুখে পড়েছে। বিস্তীর্ণ অঞ্চলে কৃত্রিম জলাবদ্ধতায় তাদের পাশাপাশি গবাদি পশুগুলো অভুক্ত থাকছে।
উল্লেখ্য, গত প্রায় ১০ দিন ধরে অতিবৃষ্টিতে জেগে ওঠা গ্রামটিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এরপর নতুন করে বাঁধ কেটে দেওয়ায় ক্ষতির পাশাপাশি চরম হুমকির মুখে রয়েছে সেখানকার ভূমিহনি বাসিন্দারা। এঘটনায় তারা সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

ঝিনাইদহে ট্রাকের পেছনে মিনি ট্রাকের ধাক্কায় নিহত ২
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদরে ট্রাকের পেছনে আরেকটি মিনি ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন। মঙ্গলবার ভোরে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের সাধুহাটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন ফরিদপুরের সালতা উপজেলার বড়-কাউনিয়া গ্রামের আনিছুর রহমান (৬৫) ও ভাওয়াল গ্রামের ফারুখ মাতুব্বর (৪৫)। আহত অবস্থায় মতিয়ার রহমান নামের এক ব্যক্তিকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সদস্যদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর পাঁচটার দিকে একটি মিনি ট্রাকে ফরিদপুর থেকে ঝিনাইদহ হয়ে মেহেরপুরের দিকে যাচ্ছিলেন চালকসহ চারজন। ঘটনাস্থলে পৌঁছালে আরেকটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় মিনি ট্রাকটি। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন ও অন্যজন আহত হন। দুর্ঘটনার পরপরই ট্রাকটি রেখে চালক পালিয়ে গেছেন। হতাহত ব্যক্তিরা ফরিদপুরের ভাওয়াল এলাকা থেকে কলা কিনতে মেহেরপুর যাচ্ছিলেন।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান জানান, আহত ব্যক্তিকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তিদের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষা পরিবারের আয়োজনে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন
খুলনাঞ্চল ডেস্ক
বৈষম্য দূরীকরণে বেসরকারি মাদ্রাসা ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছেন বিভিন্ন জেলা ও উপজেলা শিক্ষা পরিবারের সদস্যরা ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা।
॥ দাকোপ ॥
খুলনার দাকোপে বৈষম্য দূরীকরণে মাধ্যামিক স্তরের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত প্রশাসনের বিভিন্ন পদে সরকারী স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে মানববন্ধন, সমাবেশ এবং স্বারকলিপি পেশ করা হয়েছে। উপজেলা শিক্ষা পরিবারের আয়োজনে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় দাকোপ সদর চালনা ডাক বাংলা মোড়ে উপজেলা মাধ্যামিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ আউলিয়ার সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তৃতা করেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার জুমারত আলী, উপজেলা মাধ্যামিক শিক্ষক সমিতির সভাপতি আশীষ কুমার মন্ডল, সাধারণ সম্পাদক পীযুষ কান্তি মজুমদার, প্রধান শিক্ষক কুমারেশ চন্দ্র রায়, প্রশান্ত কুমার রায়, সেলিম হোসেন, অধ্যক্ষ মোহাম্মদ অজিহুর রহমান, এম এম আব্দুল হান্নান, মহিবুর রহমান, সুকল্যান মন্ডল, পরিমল কান্তি মিস্ত্রী, চিন্ময় কুমার বিশ্বাস, নিত্যানন্দ রায়, মাধ্যমিক শিক্ষক সমিতির সমাজকল্যাণ সম্পাদক জি এম কাইয়ুম হোসেন, অর্থ সম্পাদক এম, এম রমজান আলী, সাংগঠনিক সম্পাদক নীহার রায়, ক্রীড়া সম্পাদক মনিশংকর বর্মন, সহকারী শিক্ষক মধুসূদন মন্ডল প্রমুখ।সমাবেশ ও মানববন্ধন শেষে দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেনের মাধ্যমে মাননীয় শিক্ষা উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয়ে ৪ দফা প্রস্তাবনার দাবী জানিয়ে স্মারকলিপি পেশ করেছেন।
॥ বটিয়াঘাটা ॥
বৈষম্য দুরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের পূর্ব পর্যন্ত প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে গতকাল মঙ্গলবার বেলা ১২টায় বটিয়াঘাটা উপজেলা পরিষদ চত্বরে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষা পরিবারের আয়োজনে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়।সহকারী শিক্ষক অংশুপতি মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি মোঃ মহম্মদ আলী বিশ্বাস, সাধারন সম্পাদক মোঃ জাহিদুর রহমান, মোঃ সিহাব উদ্দিন, প্রধান শিক্ষক যথাক্রমে অন্নদা শংকর রায়, দেব দুলাল জোদ্দার, পংকজ কুমার বিশ্বাস, মাওঃ আবু ইউসুফ, মোঃ আব্দুল আহাদ, আবদুর সাত্তার, মাওঃ এসএম ওলিউল্লাহ, সাম্মি আক্তার, মৃত্যুঞ্জয় বিশ্বাস প্রমুখ।
॥ ফুলতলা ॥
বৈষম্য দূরীকরণের মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শিক্ষা উপদেষ্টা স্মারকলিপি পেশ ও ফুলতলা উপজেলা পরিষদ প্রাঙ্গনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলতলা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী মারুফুল কবির। উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সেক্রেটারি বিমল চন্দ্র নন্দী, ফুলতলা উপজেলা মাদ্রাসার শিক্ষক সমিতির সভাপতি আ ছ ম আব্দুর রহিম, সাধারণ সম্পাদক জি এম ইউনুস আলী, মাধ্যমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি মোঃ মহসিন বিশ্বাস, গোলাম মোস্তফা, আব্দুল হাই গাজী, মোঃ মোশারফ হোসেন, এস এম এ হালিম, মনিরা পারভিন, অজয় চক্রবর্তী, তাপস কুমার বিশ্বাস, প্রিন্সিপাল আসলাম হোসেন, হাফেজ আব্দুস সবুর, শেখ মোন্তাজুর রহমান, জিএম ইউনুস আলী, আব্দুল আলীম মোল্লা, সুপার শাহজাহান হোসেন, মোঃ মনির হোসেন, হেলাল হোসেন প্রমুখ।
॥ ডুমুরিয়া ॥
বৈষম্য দূরীকরনে মাধ্যমিক স্তরের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করন, জাতীয়করনে পূর্ব পর্যন্ত প্রতিষ্ঠানে বিভিন্ন পদে সরকারী স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ ও শিক্ষা সংষ্কার কমিশন গঠনের দাবীতে গতকাল মঙ্গলবার সকালে ডুমুরিয়া উপজেলার বেসরকারী মাধ্যমিক (স্কুল ও মাদ্রাসা) শিক্ষা পরিবারের আয়োজনে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী মানবন্ধন কর্মসূচিতে বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বীরেশ্বর বৈরাগী, সাধারন সম্পাদক জিএম শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক আইয়ুব হুসাইন, স.ম আব্দুর রাজ্জাক,শেখ সিরাজুল ইসলাম, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি বিলায়েত হোসেন, সাধারন সম্পাদক মোল্যা কবির হোসেন, সেলিম হালদার, আইয়ুব আহম্মদ, জাহাঙ্গীর আলম, হাবিবুর রহমান,আরশাফুল আলম, জিএম আকরাম হোসেন,সুপার মাওঃ শহিদুল ইসলাম, মাওঃ আছাবুর রহমান, প্রমুখ। মানবন্ধন কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী আফিসারের কাযার্লয়ে স্মারকলিপি প্রদান করা হয়।
॥ সাতক্ষিরা ॥
বৈষম্য দূরীকরণে বেসরকারি মাদ্রাসা ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়েছে। উপজেলার বেসরকারি শিক্ষক কর্মচারী ঐক্য জোট ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির ব্যানারে মঙ্গলবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যলয় প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষকরা।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো:মমিনুল ইসলাম’ সভাপতিত্বে ও মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা জালাল উদ্দিন’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির সাতক্ষীরা জেলার সভাপতি মো. আমানুল্লাহ আমান।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ,মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা রুহুল আমিন,জেলা কল্যাণ সমিতির সচিব মো. মিজানুর রহমান,জেলা শিক্ষক সমিতির কোষাধক্ষ মো. নজিবুল ইসলাম, মাওলানা মোহতসিন বিল্লাহ, আলিপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল লতিফ, শিয়ালডাঙ্গা দাখিল মাদ্রাসার সুপার আব্দুল লতিফসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
॥ সাতক্ষীরা, কালিগঞ্জ ॥
কালিগঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতি ও মাদ্রাসার শিক্ষক সমিতির আয়োজনে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর ) বেলা সাড়ে ১১ টায় মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মাধ্যমিক স্তরের শিক্ষা জাতীয়করণ এবং জাতীয়করণের পূর্ব পর্যন্ত সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের উপজেলা জেলা অঞ্চল ও মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখায় পদায়ন স্থগিত রেখে শিক্ষা প্রশাসনের কাজে দক্ষ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের চলতি দায়িত্ব প্রদান ও একটি শিক্ষা সংস্কার কমিশন গঠনের জন্য মানববন্ধন কর্মসূচি পালন করে। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনারুল ইসলাম, মোহাম্মদ শহীদুল ইসলাম, মোঃ গোলাম মোস্তফা প্রমূখ। মানববন্ধন কর্মসূচি শেষে শিক্ষক নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টা বরাবর কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারঃ) অমিত কুমার বিশ্বাসের কাছে এ স্বরলিপি প্রদান প্রদান করেন।

॥ ফকিরহাট ॥
বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কেন্দ্র ঘোষিত ৫ অক্টোবর শিক্ষক দিবসে চাকুরী জাতীয়করণের উদ্দেশ্যে ঢাকার সমাবেশ সফল করার লক্ষ্যে বাকশিস বাগেরহাট জেলা শাখার এক সভা ফকিরহাট কাজি আজহার আলি কলেজে অনুষ্ঠিত হয়। ফকিরহাট উপজেলা সভাপতি অধ্যাপক মোজাম্মেল হকের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সমাজ কল্যান সচিব ও বাগেরহাট জেলা সভাপতি অধাপক ছাইদুর রহমান বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ হাওলাদার মজিবুর রহমান। আরো বক্তব্য রাখেন শিক্ষক নেতা অধ্যাপক তপন কান্তি দাশ, অধ্যপক শান্তি রঞ্জন বাড়ৈ, অধ্যাপক সৈয়দ মো মাসুম,প্রভাষক সুমন গাজী,অধ্যাপক প্রণব কুমার ঘোষ, অধ্যাপক নসিবা ইয়াসমিন, প্রভাষক শেখ আব্দুল হালিম, প্রভাষক হাবিবা খাতুন প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে অতি দ্রুত প্রত্যেক কলেজ কমিটি ও উপজেলা কমিটি গঠনের উপর গুরুত্ব আরোপ করে আগামী ৫-ই অক্টোবরের ঢাকার সমাবেশ সফল করার জন্য বাগেরহাট জেলার প্রত্যেকটি কলেজ থেকে কমপক্ষে তিনজন প্রতিনিধি ঢাকায় পাঠানোর জন্য অনুরোধ জানান।সভায় অধ্যক্ষ সেলিম ভুইয়ার রোগমুক্তির জন্য দোয়া করা হয়।
সভাশেষে মাধ্যমিক শিক্ষকদের সঙ্গে মিলিত হয়ে মানব বন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি প্রদান করেন।

ময়ুর নদ বাধ না দিয়ে খনন করার প্রতিবাদে বৃহত্তর আমরা খুলনাবাসীর স্মারকলিপি পেশ
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগরীর মানুষের ফুসফুুস নামে খ্যাত গল্লামারী ময়ুর নদী বাধ না দিয়ে খনন করার প্রতিবাদে বৃহত্তর আমরা খুলনাবাসীর পক্ষ হতে স্বারক লিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় খুলনা সিটি কর্পোরেশনের মূখ্য নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলামের নিকট এ স্বারক লিপি প্রদান করা হয়।
স্বারক লিপিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, বয়রা শশ্মান ঘাটের ৮০ আশি মিটার উজান থেকে সাচিবুনিয়া ১০০ (একশত) মিটার পুর্ব পর্যন্ত মোট ৫ হাজার ৯১০ মিটার ময়ুর নদী কাটা। এবং গড়ে ২ থেকে ৭ ফুট খননের লক্ষে গত ডিসেম্বরে প্রায় সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে ঠিকদার কাজ শুরু করে। বয়রা শশ্মান ঘাট ব্রিজের পাড় থেকে নদীর প্রথম অংশের দিকে বাধ দিয়ে ভেকু দিয়ে মাটি কাটলে ও গল্লামারি লিনিয়ার পার্ক গল্লামারী ব্রীজ,সাচিবুনিয়া এই অংশে টেন্ডার শর্ত অনুযায়ী নদীর ১৫% শতাংশ নরম (পেড়ী মাটি) উঠিয়ে নদীর পাড় থেকে ৫ কিলোমিটার দুরে রাখার কথা। আর শক্ত মাটির ৭৫% শতাংশ ভেকু দিয়ে কাটা আর ১০%শতাংশ শক্ত মাটি শ্রমিক দিয়ে কেটে ৮৫ শতাংশ নদীর পাড় হতে ৫০০ শত মিটার দুরে রাখার কথা থাকলে ও সেটি না করে স্কেবেটর দিয়ে পেড়ি মাটি তুলে নদীর পাড়ে রাখা হচ্ছে যা আবার বর্ষার পানিতে ধুয়ে নদীতে পড়ায় এক দিকে যেমন নদী আবার ভরাট হচ্ছে অন্য দিকে জনগনের টাকা নস্ট হওয়ার শংকা দেখা দিয়েছে।
নেতৃবৃন্দ আরো বলেন, ট্রেন্ডার শর্ত মোতাবেক নদীর পেড়ী মাটি তুলে পাঁচ কিলোমিটার দুরে ফেলতে হবে। বর্ষার মধ্যে নদী খনন বন্দ রেখে নভেম্বর/ডিসেম্বর শুস্ক মৌসুমে নদী (শুকিয়ে) বাধ দিয়ে কাজটি করতে হবে। অবৈধ দখলদারদের উচ্ছেদ না করে খনন প্রক্রিয়া পূর্নাঙ্গতা পাবে না। তাই নদীর যে সব জায়গায় প্রভাবশালীরা কেসিসি ও জেলা প্রসাশনের জরিপের পর সীমানা খুটি উঠিয়ে আবার সরিয়ে অন্যস্থানে স্থাপন করেছে। ঐ সকল স্থান চিহিৃত করে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে হবে। নদী খননে কোনো অনিয়ম দুর্নীতি থাকলে সঠিক তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহনের জন্য মূখ্য নির্বাহী কর্মকর্তার প্রতি আহব্বান জানিয়ে নেতৃবৃন্দ আরো বলেন ময়ুর নদী খননে আর কোনো অনিয়ম মেনে নেবে না খুলনার মানুষ।
গত ৫ আগস্ট ছাত্র/জনতার গণ-আন্দোলনের ফলে যে নুতন বাংলাদেশের সুচনা হয়েছে তার ধারা অব্যাহত রাখতে সকল ক্ষেত্রে জবাবদিহিতা ঘুষ/ দুর্নীতি জবর দখল মুক্ত বাংলাদেশের প্রত্যাশা করেন নেতৃবৃন্দ। এ সময় সিটি কর্পোরেশনের মুখ্য নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম নেতবৃন্দকে আশস্থ করে বলেন, তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে। নেতৃবৃন্দ এ সময় খুলনা সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খানের সঙ্গে সাক্ষাত করেন। তিনি ও নেতৃবন্দকে আশস্ব করে বলেন, ময়ুর নদী নিয়ে আর কোনো দুর্নীতি হওয়ার সুযোগ নেই। এটা নিয়ে কেউ যাতে কোনো কথা বলতে না পারে সে জন্য সকলকে সাথে নিয়ে তদন্ত করে দেখবো সেখানে কোনো দুর্নীতি হলে ছাড় নয়।
স্বারক লিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি ডা. মো. নাসির উদ্দিন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আ সালাম, মো. কামরুল ইসলাম কামু. সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন. শেখ মোহাম্মাদ আলী, এম এ জলিল, মো. কামরুল ইসলাম ভুট্রো, সাংগাঠনিক সম্পাদক মো. সাকিল আহমেদ রাজা, আ. রাজ্জাক, আ.মান্নাফ মুন্নাফ, মো. জয়নাল আবেদিন, ডা. মোস্তাফিজার রহমান বাচ্চু, মো. তরিকুল ইসলাম লিটন, মো. মনিরুজ্জামান মিলন, মো. তারেক রহমান, মো. তাহের, মো. মিকাইল হোসেন, তৈয়বুর রহমান, মো.আবু বক্কার, মো.আজমল হোসেন প্রমুখ।

দিঘলিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের ব্যানারে মানববন্ধন ও স্মারকলিপি পেশ
দিঘলিয়া প্রতিনিধি
খুলনার দিঘলিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি ও স্মারক লিপি পেশ করা হয়। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় মাধ্যমিক শিক্ষা অফিস চত্বরে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে দিঘলিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের ব্যানারে মানববন্ধন ও স্মারকলিপি পেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিঘলিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। এ সময়ে শিক্ষকরা বলেন আমরা বৈষম্যের কারণে মানবেতর জীবনযাপন করছি। একজন বেসরকারি মাধ্যমিক শিক্ষকের বেতন কাঠামো খুবই কম। আমরা শিক্ষকরা জাতি গঠনে সহায়তা করি কিন্তু আমরাই আজ অবহেলিত। স্বাধীন রাষ্ট্রের শিক্ষকরা এখনো বৈষম্যের মধ্যে আছে। আমাদের প্রাণের দাবি আমরা বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করণ চাই। তারা আরো বলেন যে, পতিত সরকার পরিকল্পিতভাবে মাধ্যমিক শিক্ষাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন। বৈষম্য দূরীকরণের মাধ্যমে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের পূর্ব পর্যন্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পদের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখতে হবে। পরে দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি জানায়।
বর্তমানে দেশে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান আছে ২০ হাজারেরও বেশি। এরমধ্যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ৬৮৪টি। বাকিগুলো বেসরকারি। সরকারি ও বেসরকারি মিলে মাধ্যমিকের মোট শিক্ষক আছে পৌনে তিন লাখেরও মতো।
এই মানববন্ধনে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও দিঘলিয়া উপজেলা সেনহাটী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান মল্লিক, হাছেনিয়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ কায়েচুর রহমান, আয়তুননেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা সাজ্জাদুল ইসলাম, চন্দনী মহল এপেক্স বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুদ্দিন লস্কর, দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, সুগন্ধি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির বিশ্বাস প্রমুখ।

অভয়নগরে নিখোঁজর একদিন পর সেফটি ট্যাঙ্ক থেকে নারীর মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার
যশোরের অভয়নগরে নিখোঁন সবিতা রানী দে (৪৮) নামের এক নারীর মরদেহ উদ্ধার করছে থানা পুলিশ। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধায় ভাটপাড়া গ্রামের প্রতিবেশির টেফটি ট্যাঙ্ক থেকে এ লাশ উদ্ধার করা হয়। মৃত সবিতা রানী দে ওই গ্রামের মিলন কুমার দের স্ত্রী। এলাকাবাসি ও পুলিশ জানায়, সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে গরুর খাবার সংগ্রহ করতে বাড়ির পাশের বাঁশ বাগানে যায়। এর পর থেকে সে নিখোঁজ ছিলো।
বিষয়টি দুপুরে স্থানীয় ভাটপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে জানালে পুলিশ মিলন কুমার দের বাড়িতে যায়। এসময় পুলিশ ও এলাকাবাসি সন্দেহ জনক এলাকায় খোজ করতে থাকে।
এক পর্যয়ে প্রতিবেশি নিয়ামুলের পোল্ট্রি ফারমের পাশে বেশ কিছু আলামত দেখে পুলিশের সন্দেহ হয়। সেই সূত্র ধরে আশপাশে সবিতা রানীকে খোঁজ করতে থাকে এক পর্যায় প্রতিবেশি নিয়ামুল এর বাড়ির সেফটি ট্যাংক এর ভেত্তর থেকে সবিতা রানীর মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৈয়বুর রহমান জানান, এখানে শেয়ালের উপদ্রব আছে। নিয়ামুল নামের এক প্লোট্রি ফারমের মালিক তার ফারমে শেয়ালমারর জন্য বৈদ্যতিক তার দিয়ে ফাঁদ পাতে। ওই ফাঁদে বিদুৎ স্পৃষ্ট হয়ে সবিতা রানীর মৃত্যু হয়েছে। যা আমি আগেই সন্দেহ করে ছিলাম। পরে মরদেহ গুম করতে সেফটি ট্যাংকের ভেতর ফেলা হয়।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সুভ্রপ্রকাশ দাস বলেন, আমি খবর পেয়ে ঘটনা স্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সেখানে আমাদের ভাটপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ রয়েছে। আমি ঘটনা স্থলে পৌছে বিস্তারিত জানাতে পারবো।

মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণসহ বৈষম্য দূরীকরণে কেশবপুরে শিক্ষকদের মানববন্ধন
যশোর প্রতিনিধি
যশোরের কেশবপুরে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণসহ চার দফা দাবিতে শিক্ষকেরা মানববন্ধন ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সামনে উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের উদ্যোগে ওই মানববন্ধনের আয়োজন করা হয়। পরে শিক্ষকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন।
চার দফা দাবির ভেতর রয়েছে, বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা, শিক্ষা সংস্কার কমিশন গঠন, শিক্ষা প্রশাসনের কাজের দক্ষতা সম্পন্ন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের পদোন্নতি ও পদায়ন।
মানববন্ধনে বক্তব্য দেন, কেশবপুর উপজেলা বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি এস এম মুনজুর রহমান, বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, মাদরাসা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আরিফ বিল্লাহ, মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি কফিল উদ্দীন প্রমুখ। বক্তারা অতিদ্রুত তাদের ওই চার দফা বাস্তবায়নের দাবি জানান। মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ছাট ভাইয়ের বিরুদ্ধে প্রতারনার অভিযোগ তুলে প্রবাসীর
স্টাফ রিপোর্টার
প্রবাসী বড় ভাইয়ের টাকা আত্মসাৎ করে প্রতারণার মাধ্যমে নিজ নামে জমির দলিল করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আব্দুল জলিল খান। গতকাল খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ৩০ বছর ধরে সৌদি আরবে কাজ করে জমানো অর্থ দিয়ে খুলনায় একটি জমি কেনার উদ্যোগ গ্রহণ করি। বিগত ২০১৬ সালের ১৫ জানুয়ারি লবনচরায় মোসাঃ আমিরুন্নেছার কাছ থেকে ২১ লাখ টাকায় আমার স্ত্রী নাজমা বেগম একটি রসিদ পত্র সম্পাদন করে। উক্ত জমির অবস্থান জে.এল-সাবেক-৯০, হাল-৬, মৌজা- লবনচরা মধ্যে সি.এস, ২৮৯ নং খতিয়ান হাল এস.এ-২৫৩ নং খতিয়ানে বি.আর.এস -৯০০ খতিয়ানে লিখিত ৮১৪৬ দাগ। আমি সৌদি আরবে থাকার কারনে আমার ছোট ভাই মোঃ শহীদুল ইসলামকে দলিল সম্পাদনের দায়িত্ব প্রদান করি। কিন্তু আমার ভাই শহীদুল ইসলাম প্রতারনার আশ্রয় নিয়ে আমার নামে দলিল না করে তার নিজ নামে দলীল সম্পাদন করে। বিষয়টি বুঝতে পেরে দেশে ফিরে তার কাছে জানতে চাইলে সে জমিটি তার বলে দাবি করে। এ বিষয়ে গত ২৩/০৯/২৪ তারিখে সিনিয়র সহকারী জজ আদালতে মামলা করেছি। এমতাবস্তায় প্রতারক ভাই মোঃ শহীদুল ইসলাম জমি বিক্রির তোড়জোড় শুরু করেছে। এই প্রতারনার বিচার দাবি করেছেন আব্দুল জলিল খান।

দর্শনা সীমান্তে হুন্ডির টাকাসহ আটক ২
দামুড়হুদা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিজিবি অবৈধভাবে হুন্ডির মাধ্যমে পাচারকৃত বাংলাদেশী নগদ ২৩ লাখ৪৮হাজার১শ টাকাসহ ২ জনকে আটক করেছ।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনস্থ দর্শনা বিওপি’র টহল কমান্ডার নায়েক মোঃ জিয়াউর রহমান, পিবিজিএম এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার অন্তর্গত সীমান্ত মেইন পিলার ৭৬ হতে ২.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে শ্যামপুর তিন রাস্তার মোড়ে এ্যাম্বুশ করে। এসময় দুইজন ব্যক্তিকে একটি মোটর সাইকেল যোগে সীমান্ত এলাকা দিয়ে দর্শনার দিকে আসতে দেখলে বিজিবি সশস্ত্র টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে।পরে বিজিবি সশস্ত্র টহল দল তাদেরকে ধাওয়া করে একটি কালো ব্যাগসহ আটক করে আটককৃত আসামীসহ ব্যাগটি তল্লাশি করে বাংলাদেশী নগদ ২৩,৪৮,১০০ টাকা, ১ টি মোটর সাইকেল এবং ২টি মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত আসামীরা হলো চুয়াডাঙ্গার সুবদিয়া গ্রামের কাসেম আলীর ছেলে মোঃ আরিফুল ইসলাম (২৬), দর্শনার জয়নগর গ্রামের মস্তর আলী ছেলে মোঃ শওকত (৫২)।বিকালে তাদেরকে নগদ টাকাসহ দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে তাদের বিরুদ্ধে দর্শনা মামলা দায়ের করা হয়।

সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার ৯৪তম আত্মাহুতি দিবস উপলক্ষে মঙ্গলবার বিকাল ৫টায় খালিশপুরে বাসদ কার্যালয়ে আলোচনা সভা করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম খুলনা জেলা কমিটি। সংগঠনের জেলা সভাপতি নারীনেত্রী কোহিনুর আক্তার কনার সভাপতিত্বে এবং সদস্য নাসিমা ইসলামের সঞ্চালনায় সভায় আলোচনা করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা কমিটির সদস্য আব্দুল করিম, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম খুলনা জেলার সদস্য রেখা খাতুন, সোনালী আক্তার বৃষ্টি, আনোয়ারা বেগম, খাদিজা আক্তার, রোজিনা ও মিনু বেগম প্রমুখ। আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, প্রীতিলতা ওয়াদ্দেদারের নেতৃত্বে একদল স্বাধীনতা সংগ্রামী ১৯৩২ সালের ২৩ সেপ্টেম্বর রাতে চট্টগ্রামে ইউরোপীয়ান ক্লাবে আক্রমণ করে। সফল আক্রমণ শেষ করে ফিরে যাওয়ার সময় ব্রিটিশ শাসকদের পুলিশ বাহিনীর গুলিতে ২৪ সেপ্টেম্বর ভোররাতে প্রীতিলতা আহত হয় এবং গ্রেফতার এড়াতে সায়ানাইড ট্যাবলেট খেয়ে তিনি আত্মাহুতি দেন। তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামে প্রথম নারী শহীদ। ঔপনিবেশিক শাসনাধীন ভারতে চট্টগ্রাম জেলায় ১৯১১ সালের ৫ মে তিনি জন্মগ্রহণ করেন। বক্তারা বীরকন্যা প্রীতিলতার সংগ্রামী জীবন তুলে ধরে বলেন, মানুষ অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রামের মধ্যেই মানবিক গুণাবলী অর্জন করে এবং তাকে বিকশিত করে, মনুষ্যত্বকে ঊর্ধ্বে তুলে ধরে। আজ থেকে ৯২ বছর পূর্বে প্রীতিলতাও ব্রিটিশদের বিরুদ্ধে দেশকে মুক্ত করতে সেই সংগ্রামে নিজের জীবন উৎসর্গ করেন। সে সময়ে রাজনৈতিক কার্যকলাপে স্বাধীনতা ও মুক্তির আকাক্সক্ষা জনগণের মধ্যে প্রাণের সঞ্চার করেছিল। দেশকে ভালবেসে প্রীতিলতার জীবন সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে বর্তমানেও পুঁজিবাদী সমাজের শোষণ দূর করতে ভাইয়েদের পাশাপাশি বোনেদের ভূমিকার কথা নেতৃবৃন্দ তুলে ধরেন। নেতৃবৃন্দ গত ২২ সেপ্টেম্বর ঝিনাইদহের শৈলকুপায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ করে পুড়িয়ে মারার তীব্র নিন্দা জানান এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেই সাথে নারীর প্রতি সকল ধরনের বৈষম্য দূর করার মধ্যে দিয়ে নারীকে প্রগতির পথে এগিয়ে নেবার জন্য রাষ্ট্রীয় উদ্যোগে সকল বৈষম্য বিলোপ আইন বন্ধের দাবি জানান।