Home খেলাধুলা সাকিবের ক্যারিয়ার আর কত লম্বা হবে, যা বললেন তামিম

সাকিবের ক্যারিয়ার আর কত লম্বা হবে, যা বললেন তামিম

22


স্পোর্টস ডেস্ক।।
গেলো বছরও দুজন একসঙ্গে ড্রেসিংরুমে ছিলেন। গতকাল দুজনকে দেখা গেলো দুই ভূমিকায়। তামিম ইকবাল খান ধারাভাষ্য কক্ষে আর সাকিব আল খেলছেন মাঠে। এক পর্যায়ে তামিমের কাছে প্রশ্ন যায় সাকিবের ক্যারিয়ার আর কত লম্বা হতে পারে। প্রশ্নের উত্তরে তামিম বলেন এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সাকিবই আদর্শ ব্যক্তি।

গত বছরের সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের একটি ম্যাচ খেলেন তামিম। এরপর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে এই বাঁহাতি ব্যাটার। চলতি ভারত-বাংলাদেশ সিরিজে পেশাদার ধারাভাষ্যকার হিসেবে পথচলা শুরু করেছেন তামিম।

ধারাভাষ্য কক্ষে এক পর্যায়ে ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে তামিমকে প্রশ্ন করেন, বাংলাদেশে মুশফিকুর রহিম আছেন, মাশরাফি ছিলেন…সাকিবের ক্যারিয়ার আর কত লম্বা হতে পারে।

প্রশ্নের উত্তরে তামিম বলেন, ‘এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সাকিবই আদর্শ ব্যক্তি। এই মুহূর্তে সে সব ফরম্যাটই খেলছে। ব্যাটিং নিয়ে কিছুটা ভুগছে, সে পাকিস্তানে খুব বেশি উইকেট পায়নি তবে দুর্দান্ত বোলিং করেছে।’

গত ওয়ানডে বিশ্বকাপ থেকেই ব্যাটিং নিয়ে ভুগছেন সাকিব আল হাসান। মাঝে বিপিএলে কয়েকটি ইনিংস খেললেও ছন্দে ফিরতে পারেননি। আন্তর্জাতিক ক্রিকেট, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট সবখানেই ব্যাটিংয়ে রান পাননি সাকিব।

তামিম এবং সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক প্রায় কাছাকাছি সময়ে। সাকিবের ২০০৬ সালে আর তামিমের ২০০৭ সালে। দলে সাকিবের আগে অভিষেক হয়েছে এমন খেলোয়াড় আছেন মাত্র একজন, মুশফিকুর রহিম। তবে তিনি অবশ্য টি-টোয়েন্টি ছেড়েছেন দুই বছর আগেই।