Home খেলাধুলা বিমল করের শেষ কৃত্য সম্পন্ন

বিমল করের শেষ কৃত্য সম্পন্ন

29


অনলাইন ডেস্ক
স্বাধীন বাংলা ফুটবল দল, চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতি ও চট্টগ্রাম রেফারিজ ইউনিয়ন এর সদস্য,মহামেডান স্পোর্টিং ক্লাব, ভিক্টোরিয়া, ওয়ান্ডারাস, ফেনী ও বৃহত্তর নোয়াখালী জেলার সাবেক কৃতি ফুটবলার ও সিনিয়র রেফারী বীর মুক্তিযোদ্ধা বিমল কর আর নেই। আজ বৃহস্পতিবার আনুমানিক সকাল ৭টা ৩৫ মিনিটে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

আজ বেলা ২টায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মাঠে গার্ড অব অনার শেষে শ্রী শ্রী বরদেশ্বরী মহা-শ্মশানে আনুমানিক বিকাল ৫টায় বিমল করের শবদেহের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

বিমল কর ১৯৩৭ সালের ৯ জুন ফেনী জেলার পরশুরাম গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা রোহিনী কর ও মাতা হিরনময়ী কর এর ২য় সন্তান ছিলেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে ও ছয় জন নাতি নাতনীসহ অসংখ্য বন্ধু বান্ধব রেখে গেছেন।