Home আঞ্চলিক বটিয়াঘাটায় স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তার অনিয়ম ও দূর্ণীতির নিয়ে বিভাগীয় ৩ সদস্য...

বটিয়াঘাটায় স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তার অনিয়ম ও দূর্ণীতির নিয়ে বিভাগীয় ৩ সদস্য তদন্ত কমিটি গঠন

29


বটিয়াঘাটা প্রতিনিধি:
বটিয়াঘাটা উপজেলার বহুল আলোচিত উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে সময়মত অফিসে না আসা, রুগিদের প্যাথলজিক্যাল পরীক্ষা প্রাইভেট প্যাথলজিতে করানো ও রোগীদের প্রাইভেট চেম্বারে পাঠানো, কর্মস্থলে অবস্থান না করে ফুলতলা উপজেলায় নিজস্ব চেম্বারে রোগী দেখা সহ নানান অনিয়ম ও দূর্ণীতির অভিযোগে তদন্ত কমিটি গঠন করেছে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ মোঃ মনঞ্জুরুল মুরশিদ। গতকাল ১৫ সেপ্টেম্বর রবিবার ৪৫.৪০.০০০০.০০২.২৭.০০২. ২৪ নং স্মারকে সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আঃ সালামকে সভাপতি করে ৩ সদস্য বিশিষ্ট এ তদন্ত কমিটি গঠন করা হয়। আগামী ১০ কার্য দিবসের মধ্যে সরেজমিন তদন্ত করে সুস্পষ্টভাবে অভিযোগ প্রমানিত নথুবা অভিযোগ প্রমানিত নয় মর্মে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। কমিটির অপর ২ জন সদস্যরা হলেন সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ ফরহাদ জামিল ও সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ ইসমত জাহান সুমনা। উল্লেখ্য, ডাঃ মোঃ মিজানুর রহমান দীর্ঘদিন ধরে এ উপজেলায় কর্মরত হলেও তিনি কর্মস্থলে অবস্থান না করে সরকারি গাড়িতে করে মহানগরী খুলনা থেকে নির্ধারিত সময়ে কর্মস্থলে না এসে যাতায়াত করা, পার্শ্ববর্তী উপজেলা ফুলতলাতে তার নিজস্ব চেম্বারে সময় দেওয়া, কর্মস্থলে বসে রোগিদের প্রাইভেট চেম্বারে পাঠানো ও প্যাথলজিক্যাল পরীক্ষা প্রাইভেট প্যাথলজিতে পাঠানো সহ বিভিন্ন অনিয়ম এবং আর্থিক দূর্ণীতির অভিযোগ রয়েছে। এ নিয়ে অসংখ্য স্থানীয়, জাতীয় পত্র পত্রিকা ও টিভি চ্যানেলে একাধিকবার সংবাদ প্রকাশ হলে সাংবাদকর্মীদের বিরুদ্ধে কুৎসা ও কুরুচিপূর্ণ মন্তব্য করা এবং দেখে নেওয়ার হুমকি-ধামকি চালিয়ে নানান অপকর্মে জড়িত ছিলো। সর্বশেষ মাই টিভির খুলনা প্রতিনিধি শিশির কুমার মল্লিকের একটি প্রতিবেদন মাই টিভিতে সম্প্রচার হলে তার নিজ ব্যবহৃত ফেইসবুক আইডি ম্যাসেঞ্জার থেকে শিশির মল্লিকের নিজ ব্যবহৃত আইডি ম্যাসেঞ্জারে ছাড় দিলাম বাট ছেড়ে দিবো না, মাইন্ড ইট মর্মে হুমকি দেয়। এ নিয়ে শিশির রায় নিরাপত্তা চেয়ে গতকাল রবিবার ওই সময়ই খুলনা সদর থানায় ৯৯৯নং সাধারণ ডায়েরি দায়ের করেছে। আরো জানা যায়, প্রায় সাড়ে তিন লক্ষাধিক জনসাধারণের স্বাস্থ্য সেবা ডাঃ মোঃ মিজানুর রহমানের উপর ন্যাস্ত থাকলেও তিনি মহানগরী খুলনাতে অবস্থান করায় গোটা বটিয়াঘাটা উপজেলার চিকিৎসা সেবা রয়েছে চরম হুমকির মুখে।