শরণখোলা প্রতিনিধি:
বৈরী আবহাওয়ায় উত্তাল বঙ্গোপসাগরে টিকতে না পেরে ফিশিং বোটবহর দু’দিন ধরে সুন্দরবনসহ উপকূলে নিরাপদ আশ্রয়ে রয়েছে। আবহাওয়া বিভাগ তিন নম্বর সতর্ক সংকেত জারি করেছে ।
সুন্দরবনের দুবলার ভেদাখালী খাল থেকে বাগেরহাটের বগা এলাকার ফিশিং বোট মাঝি ইলিয়াস হোসেন রবিবার দুপুরে মোবাইল ফোনে বলেন, নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তল হয়ে পড়েছে। প্রবল ঝড়ো বাতাস প্রচন্ড ঢেউ এবং বৃষ্টিতে সাগরে টিকতে না পেরে শত শত ফিশিং বোট দুইদিন ধরে সুন্দরবন সহ উপকূলের বিভিন্ন ¯’ানে নিরাপদ আশ্রয়ে রয়েছে।।
শরণখোলা উপজেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আবুল হোসেন বলেন, গত দুইদিন যাবত সাগরে দূর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। সাগরে জাল ফেলতে না পেরে তাদের মাছ ধরার ট্রলারগুলো উপকূলের মহিপুর কুয়াকাটা, নিদ্রা ছকিনা, পাথরঘাটা, রায়েন্দা সহ সুন্দরবনের বিভিন্ন ¯’ানে নিরাপদ আশ্রয় নিয়েছে।
বাংলাদেশ ফিশিং ট্রলার মালিক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি এম সাইফুল ইসলাম খোকন বলেন, এবার আবহাওয়ার যে পরি¯ি’তি তাতে সকল জেলে মহাজনদের পথে বসা ছাড়া উপায় থাকবেনা। ৬৫ দিনের অবরোধ শেষে সাগরে গিয়ে বারবার বৈরী আবহাওয়ার কবলে পড়ে মাছ ধরতে না পেরে জেলেদের ফিরে আসতে হয়েছে। জেলে মহাজনরা লোকসান দিয়ে দেনায় জর্জরিত হয়ে পড়ছে।
পূর্ব সুন্দরবন বিভাগের জেলে পল্লী দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মোঃ খলিলুর রহমান বলেন, সাগরে বৈরী আবহাওয়ায় মাছ ধরতে না পেরে অনেক ফিশিং বোট সুন্দরবনের ভেদাখালি খাল সহ বিভিন্ন খালে নিরাপদ আশ্রয় নিয়েছে।











































