সাতক্ষীরা প্রতিনিধি
গত ৫ আগস্ট সরকার পতনের সাথে সাথে সাতক্ষীরা কালিগঞ্জ এক নাম্বার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ সাফিয়া পারভীন পলাতক রয়েছেন। সংশ্লিষ্ট উর্দ্ধতন দপ্তর থেকে বিধি মোতাবেক ছুটি ও গ্রহ ন করিননি তিনি । যার ফলে ইউনিয়ন পরিষদের কার্যক্রমে দেখা দিয়েছে অনিশ্চয়তা ।বিপদে পড়েছে ইউনিয়নের হাজার হাজার মানুষ ইউনিয়ন পরিষদের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করা হচ্ছে তার সঠিক কারণ জানতে না পেরে ক্ষুদ্ধ ইউনিয়নবাসী ।
সরজমিনে দেখা যায় এক নম্বর কৃষ্ণনগর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোসাঃ সাফিয়া পারভীন গত ৫ আগস্টের পর থেকে পালিয়ে আছেন ।
ইউনিয়ন পরিষদে আশা তো দূরের কথা। নিজ এলাকা তো দেখা মেলেনি,তার। স্থানীয়রা জানায় আমাদের ইউনিয়নের মামলা বাজ চেয়ারম্যান অথ কেলেঙ্কারি সহ সহ অসামাজিক ও অনৈতিক কাজের সাথে জড়িত ।চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে একাধিক বিয়ে সহ পরকীয়া ও জাল-জালিয়াতির মামলা চলমান রয়েছে ।ভোট ডাকাতির মাধ্যমে চেয়ারম্যান সাহেব পদে বসে হয়ে পড়েন জনবিচ্ছি ।জড়িয়ে পড়েন নানা নিয়মের সাথে। বিষয়টি বিবেচনা করিয়া প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে মাননীয় উপদেষ্টা, স্থানীয় সরকার মন্ত্রণালয় মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছে ইউনিয়ন বাসী।











































