Home বিনোদন রাফীর ‘ব্ল্যাক মানি’তে তানজিন তিশা

রাফীর ‘ব্ল্যাক মানি’তে তানজিন তিশা

41

বিনোদন প্রতিবেদক।।

চলতি বছরের মাঝামাঝি সময়ে নির্মাতা রায়হান রাফী ‘ব্ল্যাক মানি’ শিরোনামে একটি ওয়েব সিরিজ নির্মাণ করবেন বলে চুক্তিবদ্ধ হন। কাজটি ওটিটি প্ল্যাটফর্মে বঙ্গের। তাই প্রতিষ্ঠানটি থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় খবরটি।

সে সময় রাফী বলেন, সিরিজটি দিয়ে বঙ্গর সঙ্গে আমার প্রথম কাজ। সাধারণত আমি যে ধরনের গল্প পর্দায় বলার চেষ্টা করি, এটি তা থেকে অনেকটাই ভিন্ন। প্রতিষ্ঠানটির সঙ্গে নতুন ধরনের এ রকম একটা প্রজেক্টে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।’

রাফী যখন সিরিজটিতে চুক্তিবদ্ধ হন সে সময় ‘তুফান’ ছবির সাফল্যে ভাসছিলেন। ছবিটি নিয়ে দেশ-বিদেশ থেকে সাফল্যের খবর আসছিল। এবার পরিকল্পনা রয়েছে ‘তুফান ২’ নির্মাণের। তবে তার আগে ‘ব্ল্যাক মানি’র শুটিং করবেন এই নির্মাতা। নতুন খবর হচ্ছে সিরিজটিতে চুক্তিবদ্ধ হয়েছেন নাটকের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।

বঙ্গর ঘনিষ্ঠ সূত্রের বরাতে নিশ্চিত হওয়া গিয়েছে এ খবর। তারপরও বিষয়টি নিয়ে কথা হয় প্রতিষ্ঠানটির প্রধান কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জুর সঙ্গে।

তিনি জানান, ব্ল্যাকমানি শুটিং শুরু হবে। আমরা অফিসিয়ালি সবকিছু জানাব। তবে আপাতত শিল্পীর নাম বলতে চাচ্ছি না। তানজিন তিশা করছেন কিনা জানতে চাইলেও শিগগিরই সব অফিসিয়ালি জানানো হবে বলেই এড়িয়ে যান।

তবে জানা গেছে, আগামী চলতি মাসেই শুটিং শুরু হবে ব্ল্যাক মানির। এতে মুখ্য চরিত্রে দেখা যাবে তানজিন তিশাকে। শিগগিরই তিশার সঙ্গে বাকি শিল্পীদেরও নাম জানানো হবে।