Home খেলাধুলা পাকিস্তানেই হবে ইংল্যান্ড সিরিজের সব ম্যাচ

পাকিস্তানেই হবে ইংল্যান্ড সিরিজের সব ম্যাচ

26


স্পোর্টস ডেস্ক

তিন ম্যাচ সিরিজ খেলতে পাকিস্তান সফর করতে যাচ্ছে ইংল্যান্ড। তবে এই সিরিজের একটি ম্যাচ পাকিস্তান থেকে সরে যেতে পারে বলে গুঞ্জন ছিল। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি নিশ্চিত করেছেন, তিন ম্যাচের সবগুলো হবে পাকিস্তানেই। রাওয়ালপিন্ডি ও মুলতানে খেলা হবে।

পাকিস্তানে আগামী বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে। যেখানে এই টুর্নামেন্ট সামনে রেখে বিভিন্ন মাঠে সংস্কার ও নির্মাণ কাজ চলমান থাকায় ইংল্যান্ড সিরিজ নিয়ে জটিলতা তৈরি হয়।

এই সিরিজ আগামী ৭ অক্টোবর শুরু হওয়ার কথা। পরে ১৫ তারিখ করাচির ন্যাশনাল স্টেডিয়ামে হওয়ার কথা ছিল আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত সিরিজের দ্বিতীয় ম্যাচটি। কিন্তু সংস্কার কাজ এখনও শেষ না হওয়ায় করাচিতে হবে না ম্যাচটি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই কথা জানান পিসিবি প্রধান মহসিন নাকভি।

এর আগে একই কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টও করাচি থেকে সরিয়ে নেওয়া হয় রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি কোন মাঠে খেলা হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।