Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

117
বিলের কচুরিপানার ওপর হেঁটে বেড়াচ্ছে একটি জলপিপি পাখি। এই পাখি জলময়ূর নামেও পরিচিত

সর্বত্র কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য পূর্ন প্রস্তুতি নিতে হবে- মাওঃ আব্দুল আউয়াল
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর ও নগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল দায়িত্বশীলদেরকে দক্ষতার সাথে সকল কাজ আঞ্জাম দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সময় এসেছে কোরবানির নজরানা পেশ করার। সর্বত্র কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার পূর্ণ প্রস্তুতি নিতে হবে। ঘরে ঘরে আদর্শসমাজ বিনির্মানের দাওয়াত পৌঁছে দিতে হবে।
সোমবার সন্ধ্যা ৭ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির মাসিক সভায় দায়িত্বশীলদের উদ্দেশ্যে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারি মুফতি ইমরান হোসাইনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি মুফতী আমানুল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন, আলহাজ্ব আবু তাহের, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ আবু গালিব, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, শেখ হাসান ওবায়দুল করীম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা হাফিজুর রহমান, আলহাজ্ব হুমায়ুন কবির, মোঃ মঈন উদ্দিন, এইচএম আরিফুল ইসলাম, অ্যাডভোকেট কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, আলহাজ্ব আবুল কাশেম, মাওলানা নাসিম উদ্দিন, হাফেজ আব্দুল লতিফ, গাজী মিজানুর রহমান, আলহাজ্ব আমজাদ হোসেন, আলহাজ্ব সরোয়ার হোসাইন বন্দ, মুফতি আমানুল্লাহ, মোল্লা রবিউল ইসলাম, গাজী ফেরদাউস সুমন, আলহাজ্ব আব্দুস সালাম, মাস্টার মইন উদ্দিন ভূইয়া, কাজী তোফায়েল হোসেন, মোহাম্মদ কবির হোসেন, আলহাজ্ব মারুফ হোসেন, ক্বারী মোঃ জামাল, আব্দুল্লাহ আল মাসুম, আলহাজ্ব আব্দুস সালাম, মোঃ কামরুজ্জামান, মোঃ আলফাত হোসেন লিটন, আলহাজ্ব জাহিদুল ইসলাম টুটুল মোড়ল, মোহাম্মদ সজীব, আলামিন বিডিআর, মোঃ আব্দুল মান্নান, মোঃ কামরুজ্জামান থানার নেতৃবৃন্দ।
আব্দুল আউয়াল আরও বলেন, বিগত বছরগুলোতে মেহনতি মানুষের ট্যাক্সের পয়সা অপরিকল্পিতভাবে খরচ করা হয়েছে। প্রতিযোগিতা দিয়ে রাষ্ট্রীয় সম্পদ লুট করা হয়েছে। দেশের টাকা বিদেশে পাচার হয়েছে। বিদেশ পাচার টাকাগুলো ফেরত আনার কার্যকর পদক্ষেপগ্রহণ করতে হবে।

রামপালে প্রতিপক্ষের হামলায় যুবক আহত
রামপাল প্রতিনিধি
দলের প্রভাবকে কাজে লাগিয়ে রামপালে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের দায়ের কোপে মো. হানিফা শেখ (২৫) নামের এক যুবক আহত হয়েছেন। এ ঘটনায় ৮ তারিখ রবিবার সকাল ১১ টায় রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী হানিফা শেখের পিতা গাউচ শেখ ।
লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার আদাঘাট গ্রামের গাউচ শেখের ছেলে ভিকটিম মো. হানিফ শেখের উপর গৌরম্ভা বাজারে অতর্কিত হামলা করে রহমত গংরা। এ সময় প্রতিপক্ষের রহমত শেখ, রেজোয়ান শেখ, কেরামত শেখ একসাথে মারপিট করে গুরুতর আহত করে।আহত হানিফা শেখ কে স্থানীয় লোকজন উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে, দায়ের কোপের আঘাতে হানিফের একটি চোখ জখম হওয়ায় দৃষ্টিহীনতার আশংকা করছেন তার পরিবার। এ ছাড়াও আসামীরা ভুক্তভোগীদের জীবননাশের হুমকি দিচ্ছে বলেও তারা অভিযোগ করেন। এমত অবস্থায় ভুক্তভোগী পরিবার, সঠিক বিচার ও ক্ষতিপূরণ দাবি করেছেন। বাদি গাউস শেখ জানান, জোর করে তাদের ঘেরের মাছ লুটপাট করে নিয়ে গেছে, আসামি রহমত রহমতসহ অনেকে।
এ বিষয়ে জানার জন্যে অভিযুক্তদের বাড়ীতে গিয়েও তাদের পাওয়া যায়নি।মুঠোফোনে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাস এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা একটা লিখিত অভিযোগ পেয়েছি, ঘটনা যাচাই বাছাই করে সত্যতা পেলে আইন আনুক ব্যবস্থা গ্রহণ করব।

সেনাবাহিনীর হস্তক্ষেপে মাগুরার সদর উপজেলার বেরোইল পলিতা ইউনিয়নের সহিংস ঘটনার মীমাংসা
মাগুরা প্রতিনিধিঃ
মাগুরার বেরইল পলিতা ইউনিয়নের জেলের ভিটা নামক স্থানে জমিজমা সংক্রান্ত বিষয়ের যের ধরে সম্প্রতি জহির গং ও নাসির গং এর মধ্যে মারপিট ও ভাঙচুরের ঘটনা ঘটে ।যাহা থানায় মামলা হয় ও সেনাবাহিনীর কাছে অভিযোগ যায়।সোমবার সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদে সেনাবাহিনীর হস্তক্ষেপে ও চেয়ারম্যান এনামুল হক রাজার আয়োজনে মারামারি ও ভাঙচুরের বিষয়টির শান্তিপূর্ণভাবে মীমাংসা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ শফিকুল ইসলাম, ইউপি সদস্য, পর্যায়ক্রমে সিরাজ হোসেন, মোঃ পর্বত হোসেন, মোঃ রাজাগাজী, সাবেক ইউপি সদস্য বিএনপি নেতা আকবর হোসেন, বিএনপি নেতা আব্দুল মান্নান , মোঃ নাঈম বিশ্বাস,বিএনপি নেতা গোলাম মওলা, বেরোইল পলিতা ইউনিয়নের সাবেক যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ পারভেজ মোল্লা, ইউপি সদস্য বাবলু মোল্লা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জুড়ি বোর্ডের সদস্য শেখ শফিকুল ইসলাম ও আকবার মোল্লা বলেন ভাঙচুরির বিষয়ে ক্ষতিপূরণ দেয়া সহ মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়। পরবর্তীতে দ্রুতই জমিজমার বিষয়ে মীমাংসা করা হবে। এ নিয়ে এলাকায় আর কোন অশান্তি ঘটবে না বলে উভয় পক্ষ অঙ্গীকার করেন। চেয়ারম্যান এনামুল হক রাজা বলেন, সেনাবাহিনীর হস্তক্ষেপে আমার আয়োজনে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সুন্দর একটা মীমাংস হয়েছে। পরবর্তীতে আইন-শৃঙ্খলার কোন অবনতি হবে না বলে আশা করি।

শ্যামনগরে বিভিন্ন জলাশয়ে কাফ জাতের পোনা মাছ অবমুক্ত করণ
শ্যামনগর, সাতক্ষীরা, প্রতিনিধি

সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলায় ২০২৪-২৫ অর্থ বছরে বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্ত কার্যক্রমের আওতায় রুই, কাতল, মৃগেল জাতীয় মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করা হয়েছে।
সোমবার ৯ সেপ্টেম্বর সকাল ১১ টায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আয়োজনে উপজেলা পুকুরে অবমুক্ত করেন,উপজেলা নির্বাহী অফিসার ডাঃ সঞ্জীব দাস, উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল মামুন রিফাত,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড়, মুহাম্মদ শফিকুল ইসলাম, মেরিন ফিশারিজ অফিসার মোঃ তরিকুল ইসলাম প্রমুখ।
মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার বলেন, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা,মন্দির,যমুন খাল, মসজিদের পুকুরে ৫০ কেজি থেকে ২০ কেজি করে মোট ৪৪৩ কেজি রুই,কাতল,মৃগেল মাছের চালাই পোনা অবমুক্ত সহ বিতরণ করা হয়েছে।

শিবসা নদী ভারাট ও ওয়াপদার জমিতে মৎস্য আড়ৎ নির্মানের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি
পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছায় শিবসা নদী ভারাটি ও ওয়াপদার জমি জবর দখল করে মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নাধীন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের উইন্ডো-৩ আওতায় পাইকগাছা মৎস্য আড়ৎদারি মার্কেট সংস্কার ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন বিষয়ে অভিযোগের তদন্ত সম্পর্ণ হয়েছে। সোমবার সকাল ১১ টায় অভিযোগের বিষয়ে তদন্ত করেন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রজেক্ট উপ-প্রকল্প পরিচালক সরোজ কুমার মিস্ত্রী। তদন্ত কালে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড খুলনা শাখার আরও শরিফ আহম্মেদ,পাইকগাছা উপজেলা সিনিয়র কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রকল্প কর্মকর্তা কায়সার হোসেন, পানিউন্নয়ন বোর্ড খুলনা শাখার সার্ভেয়ার দিলিপ কুমার ব্যানার্জী, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার কাওসার আহম্মেদ, অভিযোগকারি সাংবাদিক আলাউদ্দিন রাজা সহ পাইকগাছা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ। পানি উন্নয়ন বোর্ড খুলনা শাখার আরও শরিফ আহম্মেদ বলেন, আমাদের পানি উন্নয়ন বোর্ডের ১৯০ ফুট জায়গার উপর মৎস্য কাটা গড়ে উঠেছে। আমরা ওই জমি উদ্ধারে মন্ত্রনালয়ে লিখে পাঠিয়েছি।এদিকে তদন্তকালে ওয়াপদার জায়গায় পাইকগাছা মৎস্য আড়ৎদারী সমবায় সমিতি মৎস্য কাটা তৈরী করে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছে বলে সত্যতা পেযেছে বলে জানান সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রজেক্ট উপ-প্রকল্প পরিচালক সরোজ কুমার মিস্ত্রী। এ সময় তিনি আরো বলেন, আমরা কোন বিতর্কিত কিংবা সরকারি জমিতে আমাদের প্রজেক্টের টাকা দিতে পারি না।

নিহত আসিফের কবর জিয়ারত করলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি মোঃ হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা প্রতিনিধি ঃ
বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত আসিফ হাসানের কবর জিয়ারত ও পরিবারের খোঁজখবর নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য মোঃ হাবিবুল ইসলাম হাবিব। সোমবার দুপুর ১টায় বিপুল সংখ্যক নেতা-কর্মীদের নিয়ে তিনি নিহত আসিফ হাসানের গ্রামের বাড়ি দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আস্কারপুর যান। এসময় তিনি নিহত আসিফ হাসানের কবর জিয়ারাত শেষে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তিনি নিহতের মায়ের হাতে নগদ ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। পরে তিনি বিএনপি নেতা কর্মীদের নিয়ে নলতা খান বাহাদুর আহছান উল্লাহ (রাঃ) এর মাজার জিয়ারত করেন।
বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব এসময় নিহতের পরিবারের যে কোন ধরনের সাহায্য সহযোগিতা করার আশ^াস দেন এবং নিহত আসিফ হাসানের বাড়ির আস্কারপুর সড়টি বীর শ্রেষ্ঠ আসিফ সড়ক নামকরন করেন।
এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা ডাঃ শহিদুল আলম, বিএনপি নেতা আবুল হাসান হাদী, মাসুম বিল্লাহ শাহীন, আইনুল ইসলাম নান্টা, আহসানুল কাদির স্বপন, দেবহাটা বিএনপি নেতা মহি উদ্দীন সিদ্দিকী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা গোলাম ফারুক বাবু, নলতা ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আজিজুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি শরিফুজ্জামান সজিব, সাধারন সম্পাদক মমতাজ ইসলাম চন্দন প্রমুখ।

বাগেরহাটে মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার বিকেলে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির আহবয়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম।
জাতীয়তাবাদী মহিলা দলের বাগেরহাট জেলা শাখার সভাপতি সাহিদা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালাম।
মহিলা দলের সাধারণ সম্পাদক ইভা আক্তারের সঞ্চালনয় অন্যন্যদের মধ্যে বক্তব্য দেন, সদর উপজেলা বিএনিপির সাবেক সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক, বিএনপি নেতা সাহেদ আলী রবি, হাদিউজ্জামন হিরো, সরদার লিয়াকত আলী, মহিলাদল নেত্রী তাসলিমা বেগম, কুলসুম বেগম, মমতাজ মেরি, রুনা গাজী, অ্যাড মেহেরুন্নেসা, অ্যাড শিরিনা, ফাতেমা পান্না, শাহিন ফেরদৌসী হ্যাপি, মাহমুদা বেগম, কমলা বেগম, হেনা বেগম, পপি বেগম, সাবিনা ইয়াসমিন, শিরিনা বেগম, মার্জিনা বেগম, কানিজ ফাতেমা আখি, কলিনা বেগম, কামরুন নাহার রুনা প্রমুখ।
বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন আদর্শ রাষ্ট্রনয়ক ছিলেন। তিনি শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের কাছে একজন দক্ষ নেতা হিসেবে পরিচিতি পান। তিনি ৯ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেন।
একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে কাজ করে যাওয়ার জন্য নারী নেত্রীদের প্রতি আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে খালেদা জিয়ার সুস্থতা ও আন্দোলনে নিহত বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া করা হয়।

দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় আলমসাধু চালকের মৃত্যু
দামুড়হুদা,চুয়াডাঙ্গা,প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার দামুড়হুদায় আলমসাধু উল্ঠে চালকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১ টার দিকে উপজেলার জগন্নাথপুর গ্রােেমর সড়ক দিয়ে আলমসাধু চালিয়ে যাচ্চিল পাশ্ববর্তী মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামের রুহুল শাহর ছেলে বাবু শাহ(৩২)।
জগন্নাথপুর বাজার হয়ে গাড়ি চালিয়ে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় জগনাথপুর গ্রামের বাজার মোড় পৌঁছালে রাস্তার ওপর দুটি কুকুর শুয়ে থাকতে দেখে তাদের বাঁচানোর চেষ্টা করে।এসময় আলমসাধুটি রাস্তার উপর উল্টে যায় এবং চালক বাবুর মাথার ওপর পড়ে ঘটনাস্থলেই বাবুর মৃত্যু হয়।দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ থানা হেফাজতে নিয়েছে।

মাগুরার শালিখা উপজেলা বিএনপি’র শান্তি সমাবেশ
মাগুরা প্রতিনিধিঃ
মাগুরার শালিখা উপজেলার বুনাগাতী ডিগ্রি কলেজ মাঠে সোমবার বিকাল ৩ টায় বুনাগাতী ইউনিয়ন বিএনপি আয়োজিত শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোজ্জাফর হোসেন টুকু। সভাপতিত্ব করেন বুনাগাতী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অজিত কুমার রায়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা ইসহাক মল্লিক,অধ্যক্ষ আদিত্য কুমার বিশ্বাস,প্রধান শিক্ষক অলিপ কুমার বিশ্বাস, জেলা যুবদলের সহ সভাপতি কাইজার হোসেন, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইকরাম হোসেন তুষর, ধনেশ্বরগাতী ইউপি বিএনপি নেতা দেবাংসু কুমার বিশ্বাস,মোঃ লিয়াকত মোল্লা হাটবাড়ীয়া,নাজমুল মেম্বার বড়শলই,উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবুর আলী,সুজিৎ মল্লিক, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক তুহিন শিকদার,ইউপি বিএনপি নেতা বাবলুর রহমান,আশরাফুল ইসলাম আশা,বিএনপি নেতা এসএম নাহিদুল ইসলাম,সভাপতি ইউপি ছাত্রদল সোহান হোসেন প্রমুখ।
সঞ্চালক ছিলেন এস এম নাহিদুল ইসলাম। অন্তত পাঁচহাজার নেতাকর্মী অনুষ্ঠানে সমাবেত হন। এরপর মাগরিবের পরে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান।

ডুমুরিয়ায় ২দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ শুরু
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় দু’দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপি আয়েজিত উদ্বোধনী সভায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদেন খুলনা কৃষি সম্প্রসারণ দপ্তর’র উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন,বিশেষ অতিথি ছিলেন অতি:উপপরিচালক(উদ্যান),মোঃ আবদুস সামাদ, জেলা প্রশিক্ষণ অফিসার মহাদেব চন্দ্র সানা,অতি: কৃষি কর্মকর্তা মোঃ ওয়ালিদ হোসেন,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফুল ইসলাম ও মোঃ হামিদুল ইসলাম প্রমূখ।প্রশিক্ষণ শেষে ৩০ জন কৃষক-কিষানীর মাঝে ফলজ গাছের চারা ও সবজি বীজ বিতরণ করা হয়।

কাউখালীতে করলা চাষে সাফল্য অর্জন করেছেন কৃষক তৈয়ব আলী
পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে করলা চাষ করে সাফল্য অর্জন করেছেন কৃষক তৈয়ব আলী। উপজেলার সদর ইউনিয়নের কেউন্দিয়া ব্লকের ঝাপষী গ্রামের আসমত আলীর ছেলে তৈয়ব আলী উপজেলা কৃষি অধিদপ্তরের এসএ সি পি প্রকল্পের আওতায় পঞ্চাশ শতাংশ জায়গার উপর স্থায়ী মাচা তৈরি করে করলা (টিয়া সুপার) চাষ করেন। এ প্রকল্পে কৃষককে সহযোগিতা করেন উপজেলা কৃষি অধিদপ্তর। উপজেলা কৃষি অফিস থেকে বীজ,সার, মাচা সহ বিভিন্ন উপকরণ দেওয়া হয়েছে। সরেজমিনে কৃষক তৈয়ব আলী প্রকল্প এলাকায় গেলে তৈয়ব আলী তার কৃষিকাজের সাফল্যের কথা আমাদের সামনে তুলে ধরেন। তিনি বলেন মাত্র ৫০ শতাংশ জমির উপর করলা চাষ করা হয়। এতে তার খরচ হয়েছে ১০ হাজার টাকা থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত। তিনি বলেন, মে মাসে করলা চারার বীজ বপন করা হয়। জুলাই মাস থেকে করলা বিক্রি শুরু করা হয়েছে। এ পর্যন্ত প্রায় ২০ মণ করলা বিক্রি করা হয়েছে। প্রতি মন করলা ১ হাজার ৬০০ টাকা থেকে ২ হাজার টাকা পর্যন্ত বিক্রি করা হয়েছে। ব্যাপারীরা তার খামার থেকে করলা কিনে নিয়ে যায়। এছাড়া স্থানীয় বাজারে খুচরা হিসেবে প্রতি কেজি করলা ৫০ টাকা থেকে ৭০ টাকা পর্যন্ত বিক্রি করেছে বলে তিনি জানান। এ পর্যন্ত প্রায় লক্ষাধিক টাকার করলা বিক্রি করেছেন। এখনো আরো ১০ মন করলা বিক্রি করতে পারবেন। তৈয়ব আলী বিবাহিত। স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়েকে বিবাহ দিয়েছে এবং এক ছেলেকে দেশের বাইরে পাঠিয়েছে। অন্য ছেলেরা তার কৃষি কাজে সহযোগিতা করছে। ছেলে-মেয়েদের বেশি লেখাপড়া করাতে পারেননি তিনি। করলার পাশাপাশি বরবটি, কাঁকরোল, বেগুন,লাউ সহ বিভিন্ন সবজি সারা বছরই চাষ করে থাকেন। এ দিয়ে তার সংসার ভালোই চলছেন বলে তিনি আমাদের হাসিমুখে বলেন। নিজের কাজ করতে তিনি গর্ব বোধ করেন। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা সোমরানি দাস বলেন, আমরা সর্বক্ষণিক কৃষক তৈয়ব আলীর যোগাযোগ রক্ষা করি এবং তাদের আমাদের স্বার্থ অনুযায়ী বিভিন্ন প্রশিক্ষণ সহ কৃষি সংক্রান্ত সরকারি অনুদান দিয়ে থাকি। আমার উপ-সহকারী কৃষি কর্মকর্তা পবিত্র কুমার রায় সার্বক্ষণিক কৃষকদের সাথে যোগাযোগ রক্ষা করছে ও পরামর্শ দিয়ে যাচ্ছে।

১২ বছর পর নাম ফিরে পেলো কেশবপুরে শহীদ জিয়া ছাত্রাবাসের
কেশবপুর প্রতিনিধি
কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘ ১২ বছর পরে নাম ফিরে পেলো শহীদ জিয়া ছাত্রাবাস। বিদ্যালয় র্কর্তৃপক্ষ সিদ্ধ্যান্ত নিয়ে রোববার ছাত্রাবাসের মুছে দেয়া নাম পুনরায় লিখেন। এসময় বিদ্যালয়ের অধ্যক্ষসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। দূর দুরান্ত থেকে আসা দরিদ্র মেধাবী ছাত্ররা ওই ছাত্রাবাসে থেকে লেখাপড়া করতেন। নাম ফলক বিহীন ওই ছাত্রাবাসে দীর্ঘদিন ধরে এতিম শিশুরা বসবাস করছে।
প্রসঙ্গত, তৎকালীন ম্যানেজিং কমিটি ২০০৪ সালের ১৯ ফেব্যুয়ারী প্রতিষ্ঠানের উদ্যোগে একটি ছাত্রাবাস করার সিদ্ধান্ত নেয়। যার নাম দেন শহীদ জিয়া ছাত্রাবাস। ঐ কমিটির সভাপতি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে ২০১২ সালে এই ছাত্রাবাসের নামপ্লেট তুলে ফেলা হয় এবং উদ্বোধক ফলক ভেঙ্গে ফেলা হয়। ওই সময় সভাপতি ছিলেন আওয়ামীলীগ সরকারের সাবেক হুইপ আব্দুল ওহাব। তৎকালীন সভাপতি এ ধরনের কোন সিদ্ধান্ত ম্যানেজিং কমিটিতে না নিলেও ওই সময়কার প্রতিষ্ঠান কতৃপ নিজস্ব দাপট দেখিয়ে শহীদ জিয়া ছাত্রাবাসের নামপ্লেট তুলে ফেলা ও উদ্বোধক ফলক ভেঙ্গে দেয়।
এ বিষয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক আহম্মেদ বলেন, ২০১২ সালে ১৯ শে মার্চ পাইলট স্কুলে আমার নিয়োগ হওয়ার পরে আমি ছাত্রাবাসে টিনের সাইনবোর্ড টাঙ্গানো দেখেছি কিন্তু মাস খানেক পর হুট করে একদিন দেখলাম সাইনবোর্ড নাই। তখন আমাদের বহিস্কৃত পিয়ন আমজেদ-২ এর কাছে জানতে চাইলে বল্লো স্যার আমিও চার/পাঁচ দিন ধরে দেখছি না। কারা নামিয়েছে এটা সবাই জানে কিন্তু এই প্রতিষ্ঠানে অধিকাংশ সবাই লেভেল দিয়ে চলে সে কারনে কেউ কোন কথা বলেনি ঐ সময়। তদন্ত করলে সব বের হয়ে আসবে। ঐ সময় ভারপ্রাপ্ত অধ্যরে দায়িত্বে ছিলেন সহকারী অধ্যাপক মশিউর রহমান সাহেব।
এ বিষয়ে বিদ্যালয়ের বর্তমান অধ্য আছাদুজ্জামান বলেন, আমি যোগদানের পর ওই ছাত্রাবাসের নাম ফলক দেখিনি। রেজুলেশনে নাম থাকায় সম্প্রতি প্রতিষ্ঠানের সাবেক সভাপতি কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ ভাই ছাত্রাবাসের নাম পুনরায় লেখার পরামর্শ দেন। আজাদ ভাইয়ের পরামর্শে রোববার ছাত্রাবাসের নাম পুনরায় লেখা হয়েছে।
এ বিষয়ে বিদ্যালয়ের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ বলেন, অন্যায়ভাবে গায়ের জোরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে ছাত্রাবাসের নামফলক মুছে ফেলা হয়েছিলো যেটা শোভনীয় হয়নি। যারা করেছেন তাদের প্রতি ঘৃনা জানাই ।

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নের লক্ষ্যে সভা
পিরোজপুর প্রতিনিধি:
বাংলাদেশ তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ঠ আইন প্রয়োগকারী সংস্থা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া সমূহ জোরদার করন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার উপ-পরিচালক খানজাদা শাহরিয়ার বিন মান্নান এর সভাপতিত্বে তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। গ্রাম-বাংলা উন্নয়ন কমিটি ও পিপলস ডেভলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) এর যৌথ আয়োজনে পিডিএফ এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন, পৌর নির্বাহী কর্মকর্তা মো: বনি আমিন, কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন, আফতাব উদ্দিন কলেজের প্রভাষক মো: মানিক মৃধা, প্রেসক্লাবের সহ-সভাপতি খেলাফত হোসেন খসরু, সদর থানার সেকেন্ড অফিসার মো: আরিফুর রহমান প্রমুখ। সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ডুমুরিয়ার কৃষ্ণনগর মাধ্যমিক বিদ্যালয়ের দূর্নীতি ঢাকতে শিক্ষকের নানা জায়গায় ধর্ণা
ডুমুরিয়া প্রতিনিধিঃ
ডুমুরিয়ার কৃষ্ণনগর এম বি বি এস মাধ্যমিক বিদ্যালয়ের কতিপয় শিক্ষকের ১৭ পৃষ্ঠার দূর্নীতির ফিরিস্থির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মনির হোসেনকে। এদিকে অপকর্ম ঢাকতে বিভিন্ন দপ্তরে এবং একাধিক প্রভাবশালীর কাছে ধর্ণা দিচ্ছেন দূর্নীতির সাথে জড়িত কতিপয় শিক্ষক। ষড়যন্ত্রের জালে ফাসাঁতে চাচ্ছেন সাবেক সভাপতিকে। প্রতিনিয়ত দিচ্ছেন নানা প্রকার হুমকি। নিরুপায় হয়ে নিজেকে রক্ষায় উপজেলা নির্বাহী অফিসারের কাছে সোমবার আলাদা আবেদন করেছেন সাবেক সভাপতি স্বপন কুমার বিশ্বাস।

কৃষ্ণনগর এমবিবিএস মাধ্যমিক বিদ্যালয়ের দীর্ঘদিনের নানা অনিয়ম ও দূর্নীতির প্রতিকার চেয়ে এলাকাবাসী ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার পক্ষে গত ৫ সেপ্টেম্বর মনিতোষ মন্ডল উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন অভিযোগটি তদন্তের দায়িত্ব দিয়েছেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মনির হোসেনকে। এদিকে ওই প্রতিষ্ঠানটির অনিয়ম ও দূর্নীতি নিয়ে একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়া ও সংবাদ কর্মীদের বিভিন্ন তথ্য দেওয়ার জন্য দূর্নীতিবাজ শিক্ষকরা সাবেক সভাপতি স্বপন কুমার মন্ডলকে দায়ি করছেন। তারা এসব অপকর্ম ঢাকতে এবং সাবেক সভাপতিকে শাহেস্থা করতে নানা প্রকার ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ উঠছে। প্রতিদিন প্রধান শিক্ষক বিমান কুমার রায়সহ বেশ কয়েকজন উপজেলার বিভিন্ন দপ্তরে যেয়ে ধর্ণা দিচ্ছেন। সোমবার দুপুরে সাবেক সভাপতির প্রাণ নাশের আশঙ্কার কথা উল্লেখ করে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ করেছেন। এসময়ে তার সাথে দু’জন অভিভাবক সদস্য ছিলেন। তাদেরকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি উপজেলা নির্বাহী অফিসারকে জানান। এসব ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-আমিন বলেন, দূর্নীতি বন্ধে সকল প্রকার কার্যক্রম অব্যাহত রয়েছে। হুমকি ও জীবননাশের ঘটনা সত্য হলে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। উল্লেখ্য, সহকারী প্রধান শিক্ষক বিচরণ হালদার ১ যুগ ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। এ এক যুগে অনেক শিক্ষক ও কর্মচারী নিয়োগ দিয়ে কমপক্ষে এক কোটি টাকার উৎকোচ গ্রহন করেছেন। সর্বশেষ ভ্থয়া চিঠির মাধ্যমে চতুর্থ শ্রেণীর ৩ টি পদে পছন্দের প্রার্থীদের নিয়োগ দেওয়ার অভিযোগ উঠলে এলাকাবাসী মানববন্ধন করেন। এ সময়ে ম্যানেজিং কমিটির সদস্য, এলাকাবাসী এবং শিক্ষকদের সমন্বয়ে একটি সভা হয়। ওই সভায় শিক্ষক বিচরণ হালদার ঘুষের ৯ লাখ টাকা প্রতিষ্ঠানে দিতে অঙ্গিকার করেন। সকলের উপস্থিতিতে গত ২২ সালের ২৩ সেপ্টেম্বর একটি চেক এবং একটি লিখিত অঙ্গিকারনামা প্রদান করেণ শিক্ষক বিচরণ হালদার। তবে ওই টাকা এখনও প্রতিষ্ঠানে তিনি দেননি। এছাড়া বিভিন্ন সময় প্রতিষ্ঠানের উন্নয়নের কথা বলে ব্যাংক থেকে টাকা উত্তোলন করলেও কোন উন্নয়নমুলক কাজ না করেই সমুদয় টাকা আত্মসাৎ করেছেন বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে। সদ্য সাবেক সভাপতি স্বপন বিশ্বাস বলেন, বিচরণ হালদার লিখিত অঙ্গিকার করেও ঘুষের টাকা বিদ্যালয়ে জমা দেয়নি। এমনকি ভ্থক্তভোগিদেরও ওই টাকা ফেরত দেয়নি বলে তিনি জানান। এদিকে এসব অনিয়ম বন্ধে গত সপ্তাহে এলাকাবাসী ও বেশকয়েকজন বৈষম্য বিরোধী ছাত্র-জনতা ওই প্রতিষ্ঠানে গেলে শিক্ষক বিচরণ হালদারের একটি পোষা বাহিনী বহিরাগত কিছু দুষ্টু লোকদের এনে নানা প্রকার সন্ত্রাসী আচারণ করে প্রতিবাদী এলাকাবাসীকে প্রতিষ্ঠান থেকে বের কয়ে দেয় ।

১৩ ই সেপ্টেম্বর ইসলামী আন্দোলন খালিশপুর থানার গণসমাবেশ
খবর বিজ্ঞপ্তি
আগামী ১৩ ই সেপ্টেম্বর শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর খালিশপুর থানার গণ সমাবেশ পিপলস গোল চত্বরে অনুষ্ঠিত হবে। আগামী ১৩ই সেপ্টেম্বর গণসমাবেশ সফলের লক্ষ্যে গতকাল সোমবার খালিশপুর ৯ নম্বর ওয়ার্ডের এক প্রস্তুতি সভা বাস্তহারা অস্থায়ী কার্যালয় অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ৯ নং ওয়ার্ড শাখার সেক্রেটারি মুহাঃ শওকত হোসেন,
সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খালিশপুর থানা শাখার সভাপতি হাফেজ আব্দুল লতিফ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খালিশপুর থানা শাখার সহ-সভাপতি এস এম আবুল কালাম আজাদ।

আরো উপস্থিত ছিলেন এস এম খলিলুর রহমান,মাওঃ রেদওয়ানুল ইসলাম, মহিবুল ইসলাম,মাওঃ মুফতি বাহারুল ইসলাম, মাওঃ আল-আমিন মুহাঃ বায়েজিদ (বাদল), মুহাঃ মুস্তাকিম, হারুনুর রসিদ, মুহাঃ শহিদুল ইসলাম, মুহাঃ মাসুম বিল্লাহ, মুনসুর আলী ফরাজি, মাসুদ হাওলাদার, সহ প্রমুখ।
সভায় ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয় এবং ১৩ই সেপ্টেম্বর পিপলস গোল চত্তরের গণ সমাবেশ সফল করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহবান করা হয়।

সাতক্ষীরার কালিগঞ্জে চাঁদা দাবী ও হত্যার হুমকি, থানা সহ বিভিন্ন দপ্তর অভিযোগ!
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জে চাঁদা দাবী ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুদলী গ্রামের এস এম বাসারুতুল্যাহর ছেলে এস এম নাসির উদ্দিন
পরিত্রাণ পেতে কালিগঞ্জ থানা, সেনাবাহিনী ক্যাম্প ইনচার্জ, মাননীয়, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানাগেছে, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুদলী গ্রামের মৃত আনছার আলীর পুত্র মোঃ শোকর আলীসহ এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, মাদক ও অস্ত্র ব্যবসায়ী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্য গুলি করে ছাত্র জনতা হত্যা ও আহত ঘটনার এজাহার নামিও আসামী। শ্যামনগর থানা সহ এলাকার বিভিন্ন জায়গায় লুটতরাজকারী পূর্ব শত্রুতার জের ধরে মোঃ শোকর আলীসহ অজ্ঞাতনামা বিবাদীরা গত ইং ০৫/০৮/২০২৪ তারিখ রাত অনুমান ০৯.০০ ঘটিকার সময় এস এম নাসির উদ্দিন এর বসতবাড়ীর পাশে দাড়িয়ে তাকে ও তার পরিবারের সদস্যদের খুনজখম করবে ও বাড়ীঘর ভাংচুর, লুটপাট করবে মর্মে হুমকি দেয়। এর পরে তিনি জানতে পারেন সন্ত্রাসীরা তার নাজিমগঞ্জ পত্রিকা অফিসু ভাঙচুর করতে যায়। এছাড়াও জনৈক ছোট বাবু, নাজমুল, ইউনুস, আলমগীর, করিম, রোকন, বক্কার, সিরাজুল, ফরিদ সহ বিবাদীরা বিভিন্ন সময় বিভিন্ন স্থানে ভুক্তভোগীর পরিবারকে হত্যা সহ বিভিন্নভাবে হয়রানি করবে বলে হুমকি দিয়ে আসছে। এমতাবস্থায় ভুক্তভোগী সহ তার পরিবার ভীতসন্ত্রস্ত দিন যাপন করছে। অভিযোগকারী আরো উল্লেখ করেন যে, গত ইং ০৪/০৯/২০২৪ তারিখ রাত্র ০৮.০০ ঘটিকার সময় বিবাদীরা ৫/৬ টা মোটরসাইকেল যোগে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়িতে যেয়ে সন্ত্রাসীরা ২,০০,০০০/ (দুই লক্ষ) টাকা চাঁদা দাবী করে এবং বলে, আমাদের সিরাজুল ভাই পাঠিয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে ০১৭৮১ ৫৭৪০১৫ মোবাইল নম্বরে যোগাযোগ করে চাঁদার টাকা না দিলে তোদের স্বপরিবারে খুন করে ফেলবো বলে চলে আসে। এমতাবস্তায় ভুক্তভোগী এস এম নাসির উদ্দিন ও তার পরিবার সাতক্ষীরা পুলিশ সুপার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা জেলা মহিলা দলের দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা জেলা মহিলা দলের উদ্যোগে গত সোমবার বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন তছলিমা খাতুন ছন্দা ও সঞ্চালনা করেন শাহানাজ ইসলাম। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি। আরও উপস্থিত ছিলেন নার্গিস আলী, পুর্নিমা হোসেন চৌধুরী, সেতারা সুলতানা, মঞ্জুয়ারা বেগম, নাছিমা আক্তার পলি, শাহানাজ ইসলাম, রেহেনা ইসলাম, লাবলী বেগম, দিলরুবা মিজান, আরজিনা বেগম, জাহানারা বেগম, মিতা পারভীন, কহিনুর বেগম, সালমা, দুলালী, মনিরা বেগম, লক্ষিরানী, কৌশল্যা, জান্নাতুন পারুল, শোভা, রোজ প্রমুখ।

ঝালমুড়ি দিতে দেরি হওয়ায় বিক্রেতাকে পিটিয়ে আহত
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে ঝালমুড়ি দিতে দেরি হওয়ায় মেহেদী হাসান নামে এক বিক্রেতাকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাত পৌনে ৮টার দিকে উপজেলার পান্টি ইউনিয়নের গোলাবাড়ি বাজারে এ ঘটনা ঘটে।

মেহেদী (৪০) পান্টি গোলাবাড়ি বাজার এলাকার মোতালেব বিশ্বাসের ছেলে। তাঁকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম আমিনুর রহমান (২৮)। তিনি পান্টি ইউনিয়নের ওয়াশী গ্রামের আলম শেখের ছেলে ও কীটনাশক ব্যবসায়ী।

ঘটনা সম্পর্কে মেহেদীর ভাষ্য, ঝালমুড়ি দিতে দেরি হওয়ায় আমিনুর তাঁর ৪-৫ জন সমর্থক নিয়ে এসে প্রথমে তাঁর দোকানের পানির জগ ভেঙে ফেলে। তিনি বাধা দিলে তাঁকে রড ও কাঠের বাটাম দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয় তারা।

অভিযোগ প্রসঙ্গে আমিনুর বলেন, তিনিসহ আরও চারজন মেহেদীর কাছে ঝালমুড়ি চেয়েছিলেন। কিন্তু মেহেদী ঝালমুড়ি না দিলে তিনি একটা জগ ভাঙেন। পরে ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সঙ্গে ঝালমুড়ি বিক্রেতার হাতাহাতির ঘটনা ঘটে। তবে তিনি মেহেদীর মাথা ফাটাননি বলে দাবি করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক বলেন, মেহেদীর মাথায় পাঁচটি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তিনি ঝুঁকিমুক্ত।
কুমারখালীর পান্টি পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক মো. খসরু আলম বলেন, বিষয়টি তিনি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইবির খালেদা জিয়া হল// বারবার বৈদ্যুতিক দুর্ঘটনা, শিক্ষক কোয়ার্টারে নেওয়া হলো ছাত্রীদের
খুলনাঞ্চল রিপোর্ট
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খালেদা জিয়া হলের পুরোনো ব্লকে বারবার বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটছে। শেষ ছয় মাসে ছোট-বড় অন্তত ১০ বার বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটে। এরমধ্যে অন্তত পাঁচবার ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা।

গত ৪ সেপ্টেম্বর শর্টসার্কিটের কারণে অগ্নিকাণ্ডে হঠাৎ বিদ্যুৎ বন্ধ হলে আতঙ্কে চারজন ছাত্রী অজ্ঞান হয়ে পড়েন। এতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে হলের ছাত্রীদের মধ্যে। নিরাপত্তা শঙ্কায় থাকা ছাত্রীদের পক্ষ থেকে এ সমস্যার সমাধান দাবি করা হয়। তবে ওই ভবনের বৈদ্যুতিক লাইনের সংস্কার সময়সাপেক্ষ হওয়ায় দুর্ঘটনা এড়াতে ছাত্রীদের জরুরি ভিত্তিতে পরিত্যক্ত শিক্ষক কোয়ার্টারে থাকার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে প্রায় ১০০ ছাত্রী ‘কপোতাক্ষ’ নামের ওই কোয়ার্টারে ওঠেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন বড় ধরনের সংস্কার না হওয়ায় হলের বৈদ্যুতিক লাইন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রতিবার দুর্ঘটনার পর কোনোরকম নামমাত্র সংস্কার করা হয়। ফলে স্থায়ী সমাধান না হওয়ায় বারবার দুর্ঘটনা ঘটছে। গত ৭ জুলাই রাত ১০টার দিকে হলে শর্টসার্কিটের কারণে আগুন লাগে। পুরো দুই ঘণ্টা কাজ করে ইলেকট্রিশিয়ানরা লাইন ঠিক করে যান। পরের দিন ভোর সাড়ে ৬টায় আবারও আগুন লাগে।

১০ জুলাই আবারও সমস্যা সৃষ্টি হলে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয় এবং পুরো রাত রাত হলটি বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে। এরপর ১৭ জুলাই পর্যন্ত কাজ করে লাইন ঠিক করা হয়। এসময় হলের তিনতলা পর্যন্ত বৈদ্যুতিক সংযোগ মেরামত করার কথা থাকলেও দোতলা পর্যন্ত করা হয়। এছাড়া বিভিন্ন জায়গায় মেরামতের নামে শুধু জোড়াতালি দেওয়া হয়েছে বলে অভিযোগ হলের ছাত্রীদের। ফলে দেড়মাস পর ২ ও ৫ সেপ্টেম্বরও একই সমস্যা দেখা দেয়।

এ নিয়ে ওই হলের ছাত্রীদের মাঝে চরম অসন্তোষ দেখা দেয়। এরপর স্থায়ী সমাধানের দাবিতে সোচ্চার হন ছাত্রীরা। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি আর্থিক ও প্রশাসনিক দায়িত্বে থাকা অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফী ও হলের আবাসিক শিক্ষকদের সঙ্গে দফায় দফায় বৈঠকে বসেন। সেখানে উভয় পক্ষের আলোচনায় বৈদ্যুতিক সমস্যা স্থায়ী সমাধানের আগ পর্যন্ত পরিত্যক্ত কোয়ার্টারে ছাত্রীদের অবস্থানের সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী সোমবার কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় জ্যেষ্ঠতার ভিত্তিতে ছাত্রীরা কোয়ার্টারে ওঠেন। খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষক ড. এরশাদুল হক বলেন, ‘আমরা এখানে (কোয়ার্টারে) শতাধিক ছাত্রীর আবাসন ব্যবস্থা করেছি। তাদের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক আনসার ও আয়া নিয়োজিত থাকবে।’
তাদের খাবারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, হলের ডাইনিং থেকে তাদের জন্য প্রতিবেলায় খাবার এখানে নিয়ে আসা হবে। আশা করি তাদের কোনো ধরনের সমস্যা হবে না।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী এ কে এম শরীফ উদ্দীন বলেন, কোয়ার্টারে মোটামুটি সব রুমের বিদ্যুৎ সেবা নিশ্চিত করা হয়েছে। হলের পুরাতন ব্লক সংস্কারের জন্য ৪৮ লাখ টাকার মতো লাগবে বলে জেনেছি। বাজেট পাওয়ার পর দ্রুতই কাজ শুরু করা হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্বে থাকা অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফী বলেন, হলের সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে। আশা করছি খুব দ্রুত স্বাভাবিক হয়ে যাবে।