Home আঞ্চলিক খুলনায় ‘হঠাৎ নেতা’ মিঠুর বিরুদ্ধে চাঁদাবাজি ও দস্যুতার অভিযোগে দুই মামলা

খুলনায় ‘হঠাৎ নেতা’ মিঠুর বিরুদ্ধে চাঁদাবাজি ও দস্যুতার অভিযোগে দুই মামলা

403


স্টাফ রিপোর্টার।।
খুলনায় আলোচিত-সমালোচিত বিএনপি থেকে পদত্যাগী এস এম আরিফুর রহমান মিঠুর বিরুদ্ধে অস্ত্র ঠেকিয়ে চাদাঁ দাবি, ভাঙচুর ও দস্যুতার অভিযোগে আদালতে দুটি মামলা হয়েছে। আরাফাত আবাসিক এলাকার বাসিন্দা তুহিন মোল্লা ও ময়ুর ব্রীজ এলাকার শেখ আবুল হাসান বাদী হয়ে বিজ্ঞ মুখ্য মহানগর হাকিম-এর আমলী আদালত, হরিণটানায় মামলা দুটি দায়ের করেন। আদালত তুহিন মোল্লার মামলা আমলে নিয়ে থানাকে এফআইআর গ্রহন ও শেখ আবুল হাসান এর মামলা ডিবি পুলিশকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

তুহিন মোল্লার দায়েরকৃত মামলার আসামীরা হলেন, এস এম আরিফুর রহমান মিঠু (৫০), এস, এম, সালাউদ্দিন মিঠু (৪৬), ৩। মোঃ কাজল শেখ (২৭), ৪। মুশফিক ওরফে রাসেল (২৬), ৫। বিল্লাল বিলুু (৪২), ৬। ইমরুল (৩০), ৭। রাজু (৩৫), ৮। বাবুল মোল্লা (৫০)সহ অজ্ঞাত ১৪/১৫ জন। বাদী মামলায় উল্লেখ করেন, গত ০৫ আগস্ট রাত সাড়ে ৭ টার দিকে অবৈধ প্রবেশ করে বাদীর বাড়িতে আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ ও ৮নং আসামীরা বাড়ীর ভিতর ঘরে ঢুকে পড়ে এবং ১নং আসামীর হাতে থাকা রিভলবার নিয়ে বাদীর মাথায় ঠেকায় এবং বলে এই মুহুর্তে ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা চাঁদা দিবি। টাকা না দিলে এই এলাকায় বসবাস করতে পারবি না। নতুন নতুন মামলা দিয়ে জেলে ঢুকায় রাখবো। বাদী বলেন, আমি এত টাকা কোথায় পাবো। তখন ১নং আসামী অন্য আসামীদের বলেন ঘরে যা আছে দেখ। তখন ২নং আসামী বাদীর ব্যবসা ঘরে থাকা নগদ প্রায় ৬৫,০০০/- (পয়ষট্টি হাজার) টাকা ও ৪নং আসামী ঘরে থাকা বাদীর মায়ের পুরাতন সোনা প্রায় ২ ভরি যার মধ্যে কানের দুল এক জোড়া ৮ আনা, হাতের আংটি ২টি ৮ আনা ও একটা ১ ভরি ওজনের গলার চেইন নিয়ে নেন, যাহার আনুমানিক মূল্য ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা নিয়ে নেয় এবং অন্যান্য আসামীরা সকলে মিলে হাড়ি পাতিল তালা বাসন, সাব মার্সিবল মেশিন সহ সকল মালামাল বলপূর্বক অস্ত্রের ভয় দেখিয়ে দস্যুতা করিয়া ছিনাইয়া নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা এবং যাওয়ার সময় বাদীর ঘরের সকল ফার্নিচার ভেঙ্গে চুরমার করে ফেলে। যার বিনষ্ট মালামালের ক্ষতির পরিমাণ প্রায় ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা। যাওয়ার সময় ২, ৩, ৪, ৫, ৬, ৭ ও ৮নং আসামীর হাতে থাকা রামদা উচু করে বলে মামলা করলে ভয়াবহ পরিণতি হবে। আর ১নং আসামীর হাতে থাকা রিভলবার দিয়ে বাদীর ডান হাতের ডেনায় আঘাত করে এবং ২নং আসামী বাদীর ভাবির ৭নং স্বাক্ষীকে চুল ধরে কিল ঘুষি মেরে মাটিতে ফেলে দিয়ে বিবস্ত্র করে ফেলেন। বাদীর চিৎকার ও আর্তনাদ শুনে স্বাক্ষীরা এগিয়ে আসতে থাকলে স্বাক্ষীদের অস্ত্র দিয়ে তাড়া করে আর বলে আসলে গুলি করে দিবো।

অপরদিকে শেখ আবুল হাসান এর দায়েরকৃত মামলার আসামীরা হলেন, ১। এস এম আরিফুর রহমান মিঠু (৫০), ২। এস, এম, সালাউদ্দিন মিঠু (৪৬), ৩। মোঃ কাজল শেখ (২৭), ৪। ইমরুল শেখ (২৬), ৫। বিল্লাল ( বিলু (৪২), ৬। মজিবর (৪৮), ৭। রাজু (৩৫), ৮। আরমান শেখ (২৭), ৯। বাবুল মোল্লা (৫০) সহ অজ্ঞাতনামা আরো ৫/৬ জন।


বাদীর নালিশের সংক্ষিপ্ত বিবরণ জানা যায়, গত ০৫আগস্ট অনুমান রাত ৮টার দিকে ব্যবসা প্রতিষ্ঠানে বসে ব্যবসা পরিচালনা করছিলো। এমন সময় আসামীরা এসে বাদীর দোকান ঘিরে ফেলে এবং তখন সকল আসামীর হাতে অস্ত্র ছিলো ১নং আসামীর হাতে থাকা রিভলবার নিয়ে দোকানের ভিতর ঢুকে আমার মাথায় ঠেকায় এবং বলে এই মুহুর্তে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা চাঁদা দিবি তা না হলে মাথার খুলি উড়ায়ে দিবো। বাদী বলেন, আমি এত টাকা কোথায় পাবো। তখন ১নং আসামী অন্য আসামীদের বলেন ক্যাশ থেকে সব টাকা মালামাল নিয়ে চল। তখন ২নং আসামী বাদীর ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশ বাক্স থাকা নগদ প্রায় ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা ও খুচরা কয়েন ২০০/৩০০ টাকা নিয়ে নেয় এবং অন্যান্য আসামীরা সকলে মিলে সয়াবিন, সরিষা, কসমেটিকস সহ দোকানে থাকা সকল মালামাল বলপূর্বক অস্ত্রের ভয় দেখিয়ে দস্যুতা করিয়া ছিনাইয়া লইয়া যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা এবং যাওয়ার সময় আমার ফ্রিজসহ দোকানের সকল ফার্নিচার ভেঙ্গে চুরমার করে ফেলে ও অন্যান্য ফার্নিচার দৃষ্ট করে ফেলে। যার বিনষ্ট মালামালের ক্ষতির পরিমাণ প্রায় ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা যাওয়ার সময় ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯নং আসামীর হাতে থাকা রামদা উচু করে বলে মামলা করলে আমার এই পরিণতি হবে। আর ১নং আগ তার হাতে থাকা রিভলবার দিয়ে বাদীর পিঠে আঘাত করে এবং ২নং আসামী বাদীর পেটে লাঠি মেরে ফেলে চলে যায়। বাদীর চিৎকার ও আর্তনাদ শুনে স্বাক্ষীরা এগিয়ে আসতে থাকলে স্বাক্ষীদের অস্ত্র দিয়ে তাড়া করে আর বলে আসলে গুলি করে দিবো।


বাদী পক্ষের আইনজীবী এসএম মাসুদুর রহমান বলেন, বিজ্ঞ আদালত মামলা দুটি আমলে নিয়েছেন এবং তুহিন মোল্লার মামলা এফআইআর করার জন্য হরিনটানা থানাকে নির্দেশ প্রদান করেছেন। এছাড়া শেখ আবুল হাসান এর মামলাটি তদন্তপুর্বক প্রতিবেদন দাখিলের জন্য ডিবি পুলিশকে নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য এর আগে বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে মিঠুর বিরুদ্ধে খালিশপুর থানায় মামলা ও ২১ হাজার টাকা পকেটমারা অভিযোগে খুলনা থানায় এজাহার দাখিল হয়েছে।