দলের ভাবমূর্তি বিনষ্টকারীদের শুধু বহিষ্কার নয়, আইনি ব্যবস্থা: তারেক রহমান
স্টাফ রিপোর্টার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আপনারা দলের ভাবমূর্তি বিনষ্টকারীদের চিহ্নিত করুন, প্রতিরোধ করুন, দল তাদের শুধু বহিষ্কারের অঙ্গীকারই নয়, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিচ্ছে।’
তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসাবে সোমবার খুলনা বিভাগের সভায় তারেক রহমান এ অঙ্গীকার ব্যক্ত করেন। জনগণের প্রত্যাশা পূরণ আর আগামীর আধুনিক বাংলাদেশ গড়তে রাষ্ট্র কাঠামো সংষ্কারের ৩১ দফা কর্মসূচির মূল বিষয়গুলো তুলে ধরে এই বার্তা দেশের প্রান্তিক সব মানুষের কাছে পৌঁছানোর নির্দেশ দেন তিনি।
তারেক রহমান বলেন, ‘বাংলাদেশের মালিকানা এ দেশের মানুষের আর স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন তার ন্যায্য গণতান্ত্রিক অধিকার। দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ১৯৯৬ সালে বিএনপি জনগণের ভোটাধিকার নির্বিঘ্ন করতে দলীয় সরকারের পরিবর্তে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে সংযুক্ত করেছিল। কিন্তু ক্ষমতা কুক্ষিগত করতে, জনগণকে ভোটাধিকার বঞ্চিত করার লক্ষ্যেস্বৈরাচারী হাসিনা সরকার সেটা সংবিধান থেকে মুছে দিয়ে তিনটি জাতীয় নির্বাচনে জনগনকে ভোটাধিকার বঞ্চিত রেখেছে। আমরা জনগনের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে আবারও সংযুক্ত করতে চাই।’
নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বিএনপি দেশের সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের লক্ষ্য নিয়ে রাজনীতি করে। মানুষের নিরাপত্তা, বাগ্স্বাধীনতা, শান্তিতে ব্যবসা বানিজ্য করার অধিকার, তরুণ ও যুবকের কর্ম সংস্থান, নারীর মর্যাদা ও নিরাপত্তা, ধর্ম-বর্ণ-গোত্র-গোষ্ঠী, সমতল-পাহাড়ি নির্বিশেষে সকলের জন্য সমান রাষ্ট্রীয় অধিকার নিশ্চিত করা, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করা, বিচার আইন ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা, সকলের জন্য স্বাস্থ্যসুবিধা নিশ্চিত করা, কৃষি পণ্য ন্যায্যমূল্য প্রাপ্তি এবং সর্বোপরি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করাই বিএনপি রাজনীতির অগ্রাধিকার।
ঢাকা ক্যান্টনমেন্টের মইনুল রোডের স্মৃতিবিজোড়িত বাড়ি থেকে বেগম খালেদা জিয়াকে উচ্ছেদের প্রসঙ্গ টেনে কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, ‘যে বাড়িতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাস করেছেন, যে বাড়ির প্রতিটি ইঞ্চিতে তার ও তার ভাইয়ের শৈশব কৈশোরের স্মৃতি জড়িয়ে আছে, যে বাড়ি তার মায়ের সংসারের সূচনা আর বৈধব্যের বেদনার সাক্ষী, সেই বাড়ি থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অসম্মানজনক ও অন্যায়ভাবে উচ্ছেদ করা হয়েছে, তা দেশবাসী দেখেছে। বিনা চিকিৎসায় তার একমাত্র ভাইকে নিদারুণ অবহেলায় মৃত্যু বরন করতে হয়েছে।’
তৃণমূলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তারা যেমন অতীতের মতো প্রতিহিংসায় বিশ্বাস করেন না, তেমনি তিনি এবং দলের প্রধান দেশনেত্রী বেগম খালেদা জিয়াও জানেন যে, দেশের মানুষও গত সতের বছর বাংলাদেশ নামের এক বৃহত্তর কারাগারে বন্দিজীবনযাপন করেছেন। সুতরাং আজ হিংসা নয় বরং দেশের মানুষের প্রত্যাশা পূরনের মাধ্যমে অতীতের সকল অন্যায়ের জবাব দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।
তিনি বলেন, বছরের পর বছর ধরে আন্দোলন, সংগ্রাম, ত্যাগ বঞ্চনা সহ্য করে বিএনপি আজ জনগণের যে আস্থা আর ভালোবাসা অর্জন করেছে, দলের কিছু বিপথগামীদের হঠকারিতায় মানুষের সেই আস্থা আর প্রত্যাশার জায়গা ক্ষতিগ্রস্ত হবেÍসেটা কোনোভাবেই সহ্য করা হবে না, সেটা যেই হোন না কেন।
তিনি সমবেতদের উদ্দেশে বলেন, ‘আপনারা দলের ভাবমূর্তি বিনষ্টকারীদের চিহ্নিত করুন, প্রতিরোধ করুনÍদল তাদের শুধু বহিষ্কারের অঙ্গীকারই নয়, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিচ্ছে।’
দলের তৃণমুলের ওপর তার অগাধ আস্থা পুনব্যক্ত করে এক এগারোর দৃষ্টান্ত দিয়ে তারেক রহমান বলেন, দলের সকল সংকট কালে তৃণমূলই ছিল বিএনপির শক্তি, এরা শত প্রলোভন আর নির্যাতন উপেক্ষা করে ইস্পাত কঠিন ঐক্য দিয়ে দলকে ধরে রেখেছে।
দৃশ্যমান প্রতিপক্ষ আওয়ামী লীগের পাশাপাশি অসংখ্য অদৃশ্য প্রতিপক্ষের মোকাবিলায় সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, স্বৈরাচারের পতন শুধুমাত্র প্রাথমিক বিজয়, সামনে রয়েছে প্রকৃত পরীক্ষা ফলে আত্মতুষ্টি আর সকল শিথিলতা কাটিয়ে আগামীর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশের আপামর জনগনের দলের প্রতি সমর্থন আর ভালোবাসার প্রতিদান দিতে হবে।
সুন্দরবনে যে কারণে পর্যটক নেই
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পরও পর্যটক ও জেলে-বাওয়ালীদের জন্য গত ১লা সেপ্টেম্বর উন্মুক্ত করে দেওয়া হয়েছে সুন্দরবন। তবে সোমবার (২সেপ্টেম্বর) ও গত রবিবার (১সেপ্টেম্বর) এই দুইদিনে সুন্দরবন ভ্রমণে তেমন পর্যটক আসেনি। কারণ হিসেবে বনবিভাগের কর্মকর্তারা বলছেন, এখন পর্যটক মৌসুম নয়, তাই পর্যটক আসছেন না। পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির জানান, তিন মাস বন্ধ থাকার পর পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হলেও তেমন পর্যটক না আসার কারণ হচ্ছে – এখন পর্যটক মৌসুম না। এরপর এখন নদী উত্তাল ও বর্ষা মৌসুম। আগামী নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত এই পাঁচ মাস হচ্ছে পর্যটক মৌসুম। এই মৌসুমে পর্যটকদের চাপ সামলাতে তাদের হিমশিম খেতে হয়। তিনি বলেন, সুন্দরবন উন্মুক্ত করা হলেও গত দুই দিনে ২শ পর্যটক এসেছে। এ সময়ে জনপ্রতি ৪৬টাকা হারে ৯হাজার ২শ টাকা রাজস্ব আদায় হয়েছে। এ সময় যে পর্যটক এসেছে তারা সুন্দরভাবে সুন্দরবন উপভোগ করেছেন, তারা অনেক খুশি।
রাজশাহী থেকে আসা ইমান আলী নামে এক পর্যটক বলেন, তিন মাস বন্ধ থাকার পর সুন্দরবনে ঘুরতে আসলাম। অনেক পশু-পাখি ও নানা রকম গাছপালা দেখলাম। অনেক আনন্দময় সময় উপভোগ করেছি।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা থেকে আসা মোঃ আশরাফুল নামে আরেক পর্যটক বলেন, অনেকদিন পর পরিবার নিয়ে সুন্দরবন দেখতে আসলাম। সুন্দরবন যে এত সুন্দর চোখ দিয়ে বাস্তবে না দেখলে জানতাম না। অনেক ইনজয় করেছি।
উল্লেখ্য, গত ১লা জুন থেকে ৩১আগস্ট পর্যন্ত তিন মাস মুলত বনের গাছপালা, বন্যপ্রাণী/পশুপাখি ও মাছের প্রজনন মৌসুম হওয়ায় এই সময়টাতে সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বনবিভাগ। প্রজনন মৌসুম নির্বিঘ্ন হওয়ায় এক নতুন রূপে এখন সুন্দরবনের প্রাণ-প্রকৃতি।
বনবিভাগ জানায়, সুন্দরবনের ৩১৯প্রজাতির মাছ, ৩৩৪প্রজাতির গাছপালা ও ১০৫ প্রজাতির বন্যপ্রাণী/পশুপাখির বেশির ভাগেরই প্রজননকাল ১লা জুন থেকে ৩১আগস্ট। এই সময়ে বনের গাছপালার বীজ থেকে চারা গজায়, এতে গাছের সংখ্যা বেড়ে থাকে। আর প্রজননের ফলে কয়েকগুণ বৃদ্ধি পায় প্রাণীজ ও জলজ সম্পদ।
খুলনা পাইকগাছা প্লাবিত গ্রামবাসীর পাশে ব্যাক ইন মোশন
খবর বিজ্ঞপ্তি :
খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের কালিনগর এলাকার পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদার ভেড়িবাঁধ ভেঙে গিয়ে প্লাবিত ২২নং পোল্ডারের ১৩টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় ১৫ হাজার মানুষ। তলিয়ে গেছে চিংড়ি ঘেরসহ ফসলি জমি। অনেক অসহায় জীবনযাপন করছেন এখানকার সাধারণ মানুষ। এ সকল বিষয় মানুষের পাশে এসে একটু সাহায্য ও সহানুভূতি জোগাতে
গতকাল (সোমবার) ডুমুরিয়া ব্যাক ইন মোশন এর সার্বিক সহযোগিতায় ও তত্বাবধানে প্লাবিত এলাকার তেলিখালী, দারুল মল্লিক, ফুলবাড়িসহ ৬ টি দুর্গত এলাকা পরিদর্শন করে এবং ক্ষতিগ্রস্ত ৬ শত পরিবারকে এক ওয়াক্ত খাবার, শিশু-বৃদ্ধদের ফ্রি মেডিকেল ক্যাম্প, ঔষধ, ওরস্যালাইন পানি সহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। বিতরণ কালে উপস্থিত ছিলেন ঢাকা গুলশানের ব্যাক ইন মোশন লিমিটেড এর চিফ মেডিকেল কনসালট্যান্ট ডাঃ মোঃ আবদুল্লাহ ইউসুফ। এ সময় ব্যাক ইনমোশন লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন সমাজসেবী সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।
কেশবপুরে বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরাম গঠন
কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুরে বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের কমিটি গঠন করা হয়েছে। শনিবার রাতে ৪১ সদস্য বিশিষ্ট ওই কমিটি গঠন করা হয়। নবগঠিত এ কমিটিতে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক আব্দুস সালামকে সভাপতি ও মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কামরুজ্জামানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এ ছাড়া কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রবীর কুমার দত্ত, মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল কাসেম, নতুন মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল গফুর ও পাথরা পল্লি উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সরদার মোস্তফা কামাল।
কমিটির অন্যরা হলেন- সহসভাপতি শিক্ষক নাজমুল আলম, সোহেল পারভেজ বাপী, আব্দুল জলিল ও ইয়াসিন আরাফাত, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলিম, বেলাল হোসেন, কমলাশীষ দত্ত ও অহিদুজ্জামান, অর্থ সম্পাদক আশরাফ আলী, সহঅর্থ সম্পাদক আব্দুর রউফ ও আব্দুর রশীদ, সাংগঠনিক সম্পাদক মহাদেব কুমার আঢ্য, সহসাংগঠনিক সম্পাদক বাসুদেব কুমার মন্ডল, বিশ্বজিৎ কুমার নন্দন, শফিকুল ইসলাম ও রোকনুজ্জামান সরদার, দপ্তর সম্পাদক জাকির হোসেন, সহদপ্তর স¤পাদক আজহারুল ইসলাম ও মোখলেচুর রহমান তোতা, প্রচার সম্পাদক মনিরুজ্জামান শাহিন, সহপ্র্রচার সম্পাদক মনিরুজ্জামান ও সুমন দেবনাথ, শিক্ষা বিষয়ক সম্পাদক বিশ্বজিৎ কুমার, মহিলা বিষয়ক সম্পাদক নুরুন্নাহার নুরী, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মহিদুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক আছাদুজ্জামান ও ব্রজেন সরকার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মুঈনুদ্দীন এবং সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদ উদ্দীন। এ ছাড়া কার্যকরী সদস্য পদে রয়েছেন নয়জন শিক্ষক।
সংগঠনের সাধারণ সম্পাদক শিক্ষক কামরুজ্জামান বলেন, উপজেলার বিভিন্ন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকসহ এসব শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীদের সমন্বয়ে এ সংগঠনের যাত্রা শুরু হয়েছে। শিক্ষক-কর্মচারীদের মনের কথা প্রকাশ, শিক্ষার মানোন্নয়ন, বিভিন্ন বৈষম্য নিরোধসহ সামাজিক ও মানবিক কাজ পরিচালনা করাই হবে সংগঠনটির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য।
ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী শিক্ষার্থীদের কাছ থেকে সংগৃহীত অর্থ সংগঠনের পক্ষ থেকে বন্যার্তদের জন্য সহায়তা হিসেবে প্রদান করেছেন।
সাতক্ষীরার সাবেক এসপি ও চেম্বার সভাপতি সহ ৩ জনের নামে আদালতে মামলা
মোঃ আতিকুজ্জামান, সাতক্ষীরা
সাতক্ষীরার ভোমরা ¯’লবন্দরের ব্যবসায়ী আজাহারুল ইসলামকে বাড়ি থেকে তুলে এনে দুইদিন ধরে গোয়েন্দা পুলিশ হেফাজতে রেখে নির্যাতনের পর ক্রসফায়ারের ভয় দেখিয়ে পাঁচ ভরি সোনার গহনা ও নগদ ৩২ লাখ টাকাসহ ১৬টি চেক এর পাতায় স্বাক্ষর করিয়ে নেওয়ার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। রবিবার সাতক্ষীরার ভোমরা গ্রামের ব্যবসায়ি æমামা ভাগ্নে এন্টারপ্রাইজের” স্বত্বাধিকারী আজাহারুল ইসলাম বাদি হয়ে তৎকালিন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান ও সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠুসহ অজ্ঞাতনামা আরো ৫/৭ জনের বিরুদ্ধে জ্যেষ্ঠ বিচারিক হাকিম প্রথম আদালতে এ মামলাটি দায়ের করেন। আদালতের ভারপ্রাপ্ত বিচারক নয়ন বিশ্বাস মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন ব্যুরোকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, আসামী নাসিম ফারুক খান মিঠুর সঙ্গে তৎকালিন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে। সে অনুযায়ি ভোমরা বন্দরের আমদানিকারক ও রপ্তানিকারকসহ ব্যবসায়িদের সম্পর্কে বিভিন্ন তথ্য দিতো নাসিম ফারুক খান মিঠু। ওইসব ব্যবসায়িদের পুলিশের ভয় দেখিয়ে টাকা আদায় করাতেন মিঠু। তা থেকে একটি অংশ টাকা কাজী মনিরুজ্জামান তাকে দিতো। একপর্যায়ে বাদির সঙ্গে ভারতীয় ব্যবসায়িদের কোটি কোটি টাকার ব্যবসার বিষয়টি জানতে পেরে এ মামলার বাদী আজহারুলকে ২০২৩ সালের ২৪ মার্চ দুপুরে মিঠু তার চেম্বার অব কমার্সের অফিসে ডেকে ১০ কোটি টাকা দাবি করে। জমি ও বাড়ির সবকিছু বেঁচেও ওই টাকা হবে না বলায় গোয়েন্দা পুলিশকে দিয়ে ক্রসফায়ারে হত্যার হুমকি দেয়। পরে বাদি বাড়ি চলে আসেন। ২৭ মার্চ রাত ১০টার দিকে গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খানের নেতৃত্বে পুলিশ তাকে বাড়ি থেকে তুলে আনে। এরপর দুইদিন গোয়েন্দা পুলিশের হেফাজতে রেখে তাক নির্যাতন করা হয়। ২৯ মার্চ রাতে কাজী মনিরুজ্জামান, বাবলুর রহমান খান ও নাসিম ফারুক খাঁন মিঠু তাকে চোঁখ বেঁধে ভোমরা অফিসে নিয়ে তালা ভেঙে ঘরে থাকা সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংকের দুটি বই এর ১৩০টি পাতা নিয়ে নেয় তারা। পরে বলে যে, আজ তোর জীবনের শেষ দিন, কলেমা পড়ে নে। পরে তাকে চোখ বাঁধা অব¯’ায় গাড়িতে তুলে মারতে মারতে বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাড়ি থেকে নগদ ৩২ লাখ টাকা ও পাঁচ ভরি সোনার গহনা নিয়ে নেয় তারা। একপর্যায়ে সেখান থেকে গোয়েন্দা পুলিশ হেফাজতে নিয়ে ২৯ মার্চ দিবাগত রাত দুটোর দিকে ১৬টি চেকের পাতায় স্বাক্ষর করিয়ে নেয়। বাকী টাকা না দিলে অন্য লোককে দিয়ে চেক ডিজঅনারের মামলা করানোর হুমকি দিয়ে ৩০ মার্চ সকালে তাকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে নাসিম ফারুক খাঁন মিঠু বলে যে, টাকা না পেলে বিভিন্ন লোকের মাধ্যমে আজাহারুলের বিরুদ্ধে ১৬ টি চেক ডিজঅনারের মামলা করা হবে। বাদি পক্ষের আইনজীবী অ্যাড. শাহানা ইমরোজ এ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
চাঁদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :
পাইকগাছার ৩৫নং চাঁদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ললিতা রানী মন্ডল এর বিরুদ্ধে স্কুলে মাদুর পেতে ঘুমানো সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট প্রধান শিক্ষককে দ্রুত বদলি সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য কতৃর্পক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন অভিভাবক, শিক্ষার্থী সহ সচেতন এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ প্রধান শিক্ষক ললিতা রানী ২০১৮ সালের সেপ্টেম্বর মাস থেকে অত্র স্কুলে কর্মরত রয়েছেন। তিনি দীর্ঘদিন একই স্কুলে কর্মরত থাকায় নানা অনিয়মে জড়িয়ে পড়েছেন। বিদ্যালয়ের কমিটি সহ অভিভাবক এমনকি সহকর্মীদের সাথে সমন্বয় না করে তিনি বিদ্যালয়ের নৈশ প্রহরী আছাদুল ইসলামকে সাথে নিয়ে নিজের ইচ্ছেমত স্কুল পরিচালনা করেন। ম্যানেজিং কমিটির সাবেক সদস্য হাসান গাজী বলেন, প্রধান শিক্ষকের কার্যক্রম ভালো না। তিনি সহকর্মী সহ সকলের সাথে খারাপ ব্যবহার করেন। নৈশ প্রহরী আছাদুলকে তিনি সকল কাজে ব্যবহার করেন। তারা দু’জনে মিলে স্লিপ, রুটিন মেইনটেন সহ সরকারি বরাদ্দকৃত অর্থ খরচ এবং তছরুপ করেন। অভিযোগ রয়েছে তিনি স্কুল চলাকালীন সময়ে নিজের নির্ধারিত ক্লাস না নিয়ে অফিস কক্ষে মাদুর পেতে ঘুমান। শেখ সাইফুল ইসলাম বলেন, কিছুদিন আগে স্কুলে গিয়ে দেখি প্রধান শিক্ষক স্কুল চলাকালীন সময় অফিস কক্ষে মাদুর পেতে ঘুমাচ্ছেন। আমি সেটা ভিডিও ধারণ করে রাখি। তিনি নৈশ প্রহরীকে দিয়ে ভর্তি বাবদ শিক্ষার্থীদের নিকট থেকে ৫০ থেকে ১শ টাকা পর্যন্ত আদায় করেন বলেও অভিযোগ করেছেন অনেকেই। স্কুলে মুসলিম শিক্ষার্থীদের গরুর মাংসের খাবার নিয়ে যেতে নিষেধ করেছেন এমন অভিযোগ করেছেন ৩য় শ্রেণির শিক্ষার্থী আল বাবর। শিক্ষার্থীদের দিয়ে নিজের থালাÍবাসন পরিষ্কার করান এমন অভিযোগ করেছেন ৪র্থ শ্রেণির শিক্ষার্থী জামিরা খাতুন। এছাড়া পুরাতন মালামাল বিক্রয় সহ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন এলাকাবাসী। এ ব্যাপারে সরেজমিন গিয়ে সরকারি বরাদ্দের ক্রয়কৃত বিভিন্ন মালামাল ও আসবাবপত্রের কিছুটা গরমিলও দেখা যায়। এ সব অভিযোগ প্রসঙ্গে প্রধান শিক্ষক ললিতা রানী মন্ডল অসুস্থ্যতার কারণে ঘুমানোর কথা স্বীকার করলেও অনিয়মের কোন অভিযোগ সঠিক নয় বলে দাবী করেন। তিনি বলেন কমিটির নেতৃবৃন্দ, সহকর্মী ও শিক্ষার্থী সহ সকলের সাথে ভালো আচরণ করা হয় এবং সরকারি নীতিমালা অনুসরণ করেই স্কুলের সকল কার্যক্রম পরিচালনা করা হয়। বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা।
পাইকগাছায় গড়ইখালী ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও যুগ্ম-সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।।
পাইকগাছায় গড়ইখালী ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও যুগ্ম-সম্পাদকের বিরুদ্ধে অত্যাচার ও নির্যাতনের অভিযোগ এনে পাইকগাছা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন হয়েছে। সোমবার সকাল ১১টায় সংবাদ সম্মেলন করে ওই ইউনিয়নের কৃষকদলের আহবায়ক আবু জাফর মল্লিক। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবু জাফর মল্লিক বলেন, তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সকল কার্যক্রম নিঃস্বার্থ ভাবে পালন করে আসছে। গড়ইখালী ইউনিয়নের বিএনপি’র সাধারন সম্পাদক মফিজুল ইসলাম টাকুর দিক নির্দেশনা থেকে সরে এসে সভাপতির কথা মত ঘের দখল সহ বিভিন্ন অপকর্মের সাথে শরিক হতে বলে। কিন্তু আমি সেটা না করলে গত ২৯ আগস্ট সভাপতি মিজান জোয়াদ্দার ও যুগ্ম-সম্পাদক এস এম নজরুল ইসলাম ১০/১২ টি মোটর সাইকেল যোগে গড়ইখালী বাজারের দলীয় কার্যালয়ে এসে আমাকে না পেয়ে অফিস ভাংচুর করে। পরে আমার বাড়ীতে যেয়ে আমার স্ত্রী ও বাড়ীর লোকজন কে অশ্লীল ভাষায় গালিগালাজ করে প্রান নাশের হুমকি দিয়ে আসে। আমি মিজানুর রহমান জোয়াদ্দার ও এস এম নজরুল ইসলামের অত্যাচার ও নির্যাতন থেকে রেহাই পেতে প্রশাসনের কাছে জোর দাবি জানাই।
সুন্দরবনের অভায়রন্য মাছ শিকার, ৪ জেলে কারাগারে
কয়রা(খুলনা)প্রতিনিধি
সুন্দরবন খুলনা রেঞ্জের নলিয়ান রেঞ্জ অফিসের অধিনস্থ কাগা-দোবেকীর বন টহল ফাঁড়ির – ছদন খালীর প্রবেশ নিশিদ্ধ এলাকায় অবৈধ ফাঁস জাল দিয়ে মাছ শিকার করার অভিযোগে ৪ জেলে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট থেকে অবৈধ ফাঁস জাল সহ ১ টি নৌকা ও বৈঠা ও অনন্য সরঞ্জামাদি জব্দ করা হয়। জানা গেছে সোমবার (২ সেপ্টেম্বর) ভোর ৬ টার দিকে সুন্দরবনের কাগা দোবেকী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আবু সাঈদের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত জেলেরা হলেন শ্যানগর উপজেলার নাপিতখালী গ্রামের সোহরাব গাজীর ছেলে মোঃ উজিয়ার রহমান(৪৫), মৃত্যু আঃ খালেক মোড়লের ছেলে জামাল ফারুখ (৩৮), বাশার মোড়লের ছেলে মোঃ হাবিবুল্ল্যাহ (২৭) ও কয়রা উপজেলার গোবরা গ্রামের মৃত্যু আবু তালেব মোড়লের ছেলে জাহাঙ্গীর (৪৮) । কাগাদোবেকী বন টহল ফাঁড়ির (ভারপ্রাপ্ত) কর্মকর্তা এ কে এম আবু সাঈদ জনান, নিয়মিত টহল করার সময় দূর থেকে একটা নৌকা দেখতে পেয়ে দ্রূত তাদের কাছে গিয়ে পাশ পরমিট দেখতে চাইলে তারা কিছু দেখাতে না পারায় নৌকায় অবস্থানরত অবস্থায় তাদের ধৃত করি। পরে তাদের নৌকা তল্লাশি করে মালামাল ও নৌকা জব্দ করি। সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষা (এসিএফ এ)জেড এম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটকৃত আসামীদের কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
রূপসা উপজেলায় অপসারণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
খুলনার রূপসায় স্বৈরাচারী সরকারের নিয়োগকৃত দালাল উপজেলা মডেল মসজিদের ইমাম ও মোয়াজ্জিনের বহিষ্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় রূপসা উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বায়তুল হামদ্ জামে মসজিদের খতিব মাওঃ আমিরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন, রূপসা উপজেলা ইমাম পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ মেজবাহ, ইসলামি চিন্তাবিদ, ইমাম ও খতিব মাওলানা আবুল কালাম, মাওলানা ইব্রাহীম খলিল ফারুকী, মাওলানা জামশেদ হুসাইন, মাওলানা নাজমুল হুদা, হাফেজ হারুনার রশিদ, শমশের গাজী, হাফেজ নিজামুদ্দিন, মাওলানা আবুল হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আমিনুল ইসলাম, নাহিদুল ইসলাম, মুস্তাহীদুল হক, হাবিবুল্লাহ শেখ, ইকরামুল হক, এস এম আবুল হাসানাত, ইমাম হোসেন প্রমুখ। মানববন্ধন শেষে সাধারণ মুসাল্লি এবং ইমাম পরিষদের নেতৃবৃন্দ স্বৈরাচারী সরকারের দালাল উপজেলা মডেল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগে তাদের অপসারণের দাবীতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারক লিপি প্রদান করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি কোহিনুর জাহান বলেন, বিষয়টি নিয়ে আগেও অভিযোগ হয়েছে স্থানীয় ভাবে বারবার সমাধান করার চেষ্টা করেছি। তবে উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র ইসলামীক ফাউন্ডেশনের আওতাধীন হওয়ায় আমি সরাসরি কোন পদক্ষেপ নিতে পারছিনা। আমি ইসলামিক ফাউণ্ডেশনের উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করব তারা বিষয়টি দেখবে।
ফকিরহাটে সাম্প্রাদায়িক সম্প্রীতি বিষয়ক সভা অনুষ্ঠিত
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে বৈষম্য বিরোধী বীর মুক্তিযোদ্ধাদের উদ্যোগে সাম্প্রাদায়িক সম্প্রীতি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও ফকিরহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম গোরা। প্রধান বক্তা ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোড়ল নুর মোহম্মদ। এতে সভাপতিত্ব করেন সাহিদুর রহমান জোহা।
সভায় অন্যদের বীর মুক্তিযোদ্ধা তারাপদ বিশ্বাস, শেখ আলাউদ্দিন আলাল, শেখ ইশারাত আলী, মো. বিল্লাল, মো. আনিচুর রহমান, বীর মুক্তিযোদ্ধার সন্তান মোড়ল আতিয়ার রহমান, মো. আব্দুল্লাহ, খান মাসুদ রানাসহ বৈষম্য বিরোধী বিভিন্ন মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন।
এসময় বৈষম্য বিরোধী বীর মুক্তিযোদ্ধারা বলেন, উপজেলা বীর মুক্তিযোদ্ধাদের কমপ্লেক্স ভবন উন্মুক্ত করতে হবে, ভবনে কাজের কথা বলে বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে যে তিন হাজার টাকা নেওয়া হয়েছে তা ফেরত দিতে হবে। তা না হলে তারা আইনী ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান। এছাড়া যতদিন পর্যন্ত উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমিটি করা না হচ্ছে ততদিন পর্যন্ত বৈষম্য বিরোধী বীর মুক্তিযোদ্ধারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ পরিচালনা করবেন বলে জানান।
রামপালে কৃষকের জমি অবৈধভাবে দখলের অভিযোগ
রামপাল(বাগেরহাট) সংবাদদাতা।।
বাগেরহাটের রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের চাঁদপুর গ্রামে কৃষকের ঘের ও ফসলি জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাট ঘটেছে রামপালের চাদপুর গ্রামে।অভিযোগ উঠেছে বিএনপির নামধারী এক নেতা ক্ষমতার পালাবদলের পরেই ঘের ও আবাদি জমি জোরপূর্বক দখল করে নেওয়ার চেষ্টা করছে এমনকি প্রানে মেরে ফেলার হুমকিও দিচ্ছে । এ ঘটনায় জমির মালিক ভূক্তভোগী ক্রয়কৃত জমির সঙ্গে কেন্দ্র করে চাদপুর গ্রামের আঃ রশিদ শেখের পুত্র মোঃ আছাদুর রহমানের সম্পত্তিও তারা দখলে নেয়ার পায়তারা করছে । তার ক্রয়কৃত জমির পাশ দিয়ে দাকোপা নদী বহমান হওয়ায় নিজ সীমানা প্রাচীর ছেড়ে দিয়ে নদীর জলাবদ্ধতা নিরাশনের জন্য খালের জাল পাটা উম্মুক্ত করেছেন। এব্যাপারে চাঁদপুর গ্রামের আছাদুর রহমান ক্রয়কৃত জমি উদ্ধারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটা অভিযোগ দায়ের করেন। চাঁদপুর মৌজার বিআরএস ৭১৫, ৪৩০, ও ২০০ খতিয়ানের দাগনং-১৫৭০,১৫৭১,১৫৭২,১৫৭৩১৫৭৮,১৫৭৯,১৫৮০,১৫৮১,১৫৮২। ১.২৭ একর এর মধ্যে ক্রয়কৃত ১.০৮ একর এবং আপোষ বন্টক আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৪৪ ধারা মোতাবেক নোটিশ জারি করেন। জোর পূর্বক জমি দখলদার নামধারী বিএনপির নেতা ইসমাইল দলের প্রভাব খাটিয়ে ভুক্তভোগী আছাদুর রহমানকে প্রাণ নাশের হুমকি ও দেয়। এছাড়া খালের দুই পাশে জাল পাটা দিয়ে জলাবদ্ধতা সৃষ্টি করছে এতে এলাকার সাধারণ জনগণ পানি জলাবদ্ধতায় ভুগছেন।আছাদুর রহমানের সাথে কথা হলে তিনি সাংবাদিককে জানান ১৫৭৮ ২ দাগের ১১.১৮ ও ১৭ শতাংশ মোট ২৮.১৮ শতক জমি ভোগ দখলে করে আসছি আমি কোথাও কোনো সরকারি জমি খাচ্ছি না।
এব্যাপারে অভিযুক্ত ইসমাইলের কাছে জানতে চাইলে তিনি বলেন উপজেলা ভূমি নির্বাহী কর্মকর্তা তাকে খালের ভিতরে পাটা দিয়ে ঘের করার জন্য অনুমতি দিয়েছেন । ভুমি সহকারী কর্মকর্তা আফতাব আহমেদ এর কাছে মুঠোফোনে জানতে চাওয়া হলে তিনি বলেন অভিযোগ অস্বীকার করে বলেন আমি আমি কাউকে সরকারি খালে পাটা দিয়ে ঘের করার জন্য অনুমতি দেয়নি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং দুই পক্ষকে বলে বর্ষা মৌসুমে সরকারি খালের পানি ও জলাবদ্ধতা যাতে সৃষ্টি না হয় তার নির্দেশ দিয়েছি।শুকনো মৌসুমে দুই পক্ষের কাগজপত্র যাচাই শেষে ব্যবস্থা গ্রহণ করব।
রামপালে আওয়ামী সন্ত্রাসীদের কবল থেকে রক্ষা পেতে সাংবাদ সম্মেলনে
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালের কুমলাই গ্রামের আওয়ামী সন্ত্রাসী রিয়াদ হাওলাদার ও জিয়াদ হাওলাদার নামের দুই সহোদরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে একটি পরিবার। একের পর এক হামলা, মারপিট, লুটপাট ও হুমকির প্রতিকার চেয়ে মামলা ও অভিযোগ করেও প্রতিকার না পেয়ে ভুক্তভোগী সুমন হাওলাদার এক সংবাদ সম্মেলন করেন।
রবিবার (২ সেপ্টেম্বর) বিকাল ৫ প্রেসক্লাব রামপাল কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে উপজেলার কুমলাই গ্রামের রাজ্জাক হাওলাদারের ছেলে সুমন হাওলাদার লিখিত অভিযোগে জানান, একই গ্রামের হামিদ হাওলাদার কে তার নিজ স্ত্রী রেবা বেগম ও তার পরোকীয়া প্রেমিক নৃশংসভাবে হত্যা করেন। সেই মামলায় পুলিশ আমাকে স্বাক্ষী করে দেয়। আমি আদালতে রেবা বেগমের বিরুদ্ধে স্বাক্ষী দেই। এ ছাড়াও তাদের সাথে খেজুরমহল মৌজার ৪ টি দাগে মোট ৭১ শতাংশ জমি নিয়ে আমার বিরোধ চলে আসছে।
আওয়ামী সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে নব্য নেতা সেজে গত ২০-০৮-২০২৪ তারিখ দুপুরবেলা আমার বাড়ীতে প্রবেশ করে হামলা করে, আমার প্রতিবন্ধি ছেলেকে মারপিট করে। ঘরের মালামাল ভাংচুর, সোনাদানা ও টাকা পয়সা লুট করে নেয়। আমি নিরুপায় হয়ে হামিদের দুই পুত্র রিয়াদ ও জিয়াদসহ তার মা রেবা বেগমের নামে আদালতে মামলা করি। আদালত রামপাল থানাকে মামলাটি এফআইআর হিসেবে রেকর্ড করার নির্দেশ দেন। এতে ক্ষিপ্ত হয়ে রিয়াদ ও জিয়াদ আবারো গত ইং ১ সেপ্টেম্বর রবিবার দুপুর দেড়টায় বাড়ীতে প্রবেশ করে আবারো হামলা করে। রাতে তারা পোল্ট্রি ফার্মে প্রবেশ করে ৭ শত মুরগি জবাই করে নিয়ে যায়। কিছু জবাই করা মুরগি ফেলে রেখে যায়। এ সময় তারা ঘেরে জাল টেন অনুমান ৫/৬ মন বিভিন্ন প্রজাতির মাছও ধরে নিয়ে যায়। এতে আমার প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়। এখানেও তারা থেমে থাকেনি। তারা যাওয়ার সময় একটি ফার্মে অগ্নি সংযোগ করে ভষ্মিভুত করে দেয়। যাওয়ার সময় তারা আবার জানমালের ক্ষতি করার হুমকি দেয়। এতে ভুক্তভোগীরা প্রাণ ভয়ে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরলেও কোন প্রতিকার না পেয়ে হতাশ হয়ে পড়েছেন। তারা পুলিশ ও সেনাবাহিনীর জোর হস্তক্ষেপ কামনা করেছেন।
মাগুরায় সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহীর মৃত্যু
মাগুরা প্রতিনিধিঃ
মাগুরার আবির এন্টারপ্রাইজ ভিটাসাইর মালিক আলমগীর মন্ডল(৪২) সোমবার সকালে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন।তিনি গত কাল রবিবার ভিটাসার তৈল পাম্পের সামনে মটরসাইকেলে দুর্ঘটনায় আহত হন।স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতাল ভর্তি করেন।পরে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়।মঙ্গলবার চিকিৎসার দিন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি রায়গ্রাম মরহুম বকুল মন্ডলের ছেলে। ১ স্ত্রী ২ সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার এই অকাল মৃত্যুতে ব্যবসায়ী মহল গভির ভাবে শোকাহত এবং শোক সন্তোপ্ত পরিবারের উপর সমবেদনা জ্ঞাপন করেছেন।
বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তাজিম বিশ্বাস’র উদ্যোগে বিভিন্ন কর্মসূচি
খবর বিজ্ঞপ্তি
বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর ছাত্রদলের সদ্য বিদায়ী সদস্য সচিব মোঃ তাজিম বিশ্বাস এর উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ১ সেপ্টেম্বর রবিবার সিএমবি কলোনী সংলগ্ন বিপাশা ক্রীড়া চক্রে আসরবাদ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সদ্য বিদায়ী সদস্য সচিব মোঃ তাজিম বিশ্বাস। আলোচনা সভা শেষে মহান স্বাধীনতার ঘোষক, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর আত্মার মাগফেরাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং বন্যায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা, সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনে শহীদ নেতা-কর্মীদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়। এসময় খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানাধীন সকল ওয়ার্ড ও কলেজের ছাত্র নেতারা উপস্থিত ছিলেন। পরে সকল ছাত্র নেতা-কর্মীদের সাথে নিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন মহানগর ছাত্রদলের সদ্য বিদায়ী সদস্য সচিব মোঃ তাজিম বিশ্বাস।
নড়াইল ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
মো. তাহের, নড়াইল প্রতিনিধি :
নড়াইল সদর উপজেলার যশোর-কালনা মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তাজিম হোসাইন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে সদর উপজেলার যশোর-কালনা মহাসড়কের দত্তপাড়া বাস স্টান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মৃত্যুঞ্জয় বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত তাজিম হোসাইন নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকার আব্দুর রাজ্জাক এর ছেলে এবং লোহাগড়া উপজেলার একটি কওমি মাদরাসার ছাত্র ছিলেন। স্থানীয় ও ফায়ার সার্ভিস জানায়, সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে তাজিম হোসাইন নামে ওই যুবক মোটরসাইকেল চালিয়ে নড়াইল থেকে লোহাগড়ার দিকে যাচ্ছিলেন প্রতিমধ্যে সদর উপজেলার যশোর-কালনা মহাসড়কের দত্তপাড়া বাস স্টান্ড এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এ বিষয়ে তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এছাড়া এ ব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।
খুবির জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন
করবেন প্রফেসর ড. মোঃ রেজাউল করিম
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) নিয়মিত ভাইস-চ্যান্সেলর নিয়োগ না হওয়া পর্যন্ত সাময়িকভাবে জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপক, নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। ০২ সেপ্টেম্বর (সোমবার) খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল স্কুলের ডিন ও ডিসিপ্লিন প্রধানদের সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রসঙ্গত, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ২৯ আগস্ট ২০২৪ তারিখের স্মারক নম্বর-৩৭.০০.০০০০.০৭৯.৯৯.০০৭.১৭-২৫৫ এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের মধ্য থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে ইউআরপি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ রেজাউল করিমকে এ দায়িত্ব দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের শাখা প্রধান (প্রশাসন) উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-ভাঙচুর, ৪৬ কারখানায় ছুটি ঘোষণা
ঢাকা অফিস
দিনভর শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুরের টঙ্গী ও সাভারের আশুলিয়ার পোশাক কারখানা। বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ-ভাঙচুরের ঘটনায় গাজীপুর, টঙ্গী ও সাভারের আশুলিয়াতে অন্তত ৪৬টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে পুলিশ, কারখানা মালিক ও শ্রমিক নেতারা বলছেন, তৃতীয় কোনো পক্ষের ইন্ধনে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
পুলিশ-শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে নিজ নিজ কারখানায় কাজে যোগ দেন টঙ্গীর বিসিক এলাকার পোশাক কারখানার শ্রমিকরা। সকাল সাড়ে ৯টার দিকে চাকরিচ্যুত কয়েক’শ শ্রমিক কয়েক ধাপে ১১টি পোশাক কারখানার গেটে অবস্থান নেন। কারখানায় কর্মরত শ্রমিকদের তাদের সঙ্গে আন্দোলনে যোগ দিতে আহ্বান জানান তারা।
এ সময় কারখানায় কর্মরত শ্রমিকেরা তাদের ডাকে সাড়া দিতে অস্বীকৃতি জানায়। এসময় চাকরিচ্যুত শ্রমিকেরা ১১টি কারখানায় ভাঙচুর চালায়। নিজ কারখানায় ভাঙচুর ঠেকাতে কয়েকটি কারখানার শ্রমিকদের সঙ্গে চাকরিচ্যুত শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে ভাঙচুর এড়াতে ওই কারখানাগুলোতে ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। এ সময় চাকরিচ্যুত অন্তত দুই শ্রমিক আহত হন।
ছুটি ঘোষণা করা কারখানা গুলো হচ্ছে- টঙ্গীর বিসিক এলাকার লিমিটেড টসি নিট ফেব্রিক্স লিমিটেড, ন্যাশনাল কম্পোজিট লিমিটেড, পেট্রিয়ট ইকো এ্যাপারেল লিমিটেড, বেলিসিমা এ্যাপারেল্স লিমিটেড, জিন্স এন্ড পোলো লিমিটেড, টেঙ্গন গার্মেন্টস লিমিটেড, রেডিসন গার্মেন্টস লিমিটেড, সুমি এ্যাপারেলস লিমিটেড, আরবিএস গার্মেন্টস লিমিটেড, গার্ডেন টেক্সটাইল লিমিটেড ও তাজকিয়া এ্যাপারেলস লিমিটেড।
অন্যদিকে সোমবার সকাল থেকে শ্রমিকরা আশুলিয়ার ডিইপিজেড এবং বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিভিন্ন কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। এক পর্যায়ে আন্দোলনরত শ্রমিকরা নবীনগর-চন্দ্রা ও বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিভিন্ন পয়েন্টে ব্যারিকেড তৈরি করে অবরোধ করেন ও বিভিন্ন কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন।
এতে গুরুত্বপূর্ণ সড়ক দুটিতে তীব্র যানজটের সৃষ্টি হয়, উত্তেজনা ছড়িয়ে পড়ে এই অঞ্চলে। এ অবস্থায় আশুলিয়ার বিভিন্ন এলাকার অন্তত ৩৫টি কারখানা ছুটি ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শ্রমিকদের বিক্ষোভের এক পর্যায়ে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের বুঝিয়ে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের ব্যারিকেড তুলে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ও দর্জি ফেডারেশনের গাজীপুর জোলার সভাপতি মোশারফ হোসেন বলেন, কোনাবাড়ি বিসিকের সব কারখানা ছুটি দেয়া হয়েছে। গার্মেন্ট কর্মীদের সঙ্গে তৃতীয় কোনো পক্ষ জড়িয়ে গেছে। গতকাল তাদের ১৩টি দাবি ছিল। সবার সামনে মালিকপক্ষ ১০টি দাবি মেনে নিয়েছিল। শ্রমিকরাও সন্তুষ্ট ছিল। প্রশ্ন হচ্ছে আজ কাদের ইন্ধনে এই আন্দোলন।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, আজকের শ্রমিকরা আন্দোলন করছে চাকরির দাবিতে। এছাড়াও পোশাক কারখানায় নারী-পুরুষের সমানুপাতিক হারে নিয়োগের দাবিসহ আরও কয়েকটি দাবি রয়েছে। আমরা সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়কটি থেকে অবরোধ মুক্ত করতে পারলেও এখনো ব্যারিকেড রয়েছে ডিইপিজেড এর সামনে। উদ্ভূত পরিস্থিতিতে এখন পর্যন্ত বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের দুই পাশে অবস্থিত কারখানাগুলোর মধ্যে অন্তত ৩০ থেকে ৩৫টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। সমস্যা সমাধানে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, যোগ করেন এই কর্মকর্তা।
প্রসঙ্গত, তৈরি পোশাক শিল্পের নিরাপত্তায় সেনাবাহিনী, পুলিশ ও শিল্প পুলিশ গতকাল সোমবার রাতেই ঢাকার সাভার, আশুলিয়া ও গাজীপুরে যৌথ অভিযান শুরু করবে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
এর আগে অন্তর্র্বতী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো.জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএর শীর্ষ নেতারা। বৈঠকে অভিযান শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
শেখ হাসিনার বিরুদ্ধে আরও পাঁচ হত্যা মামলা
ঢাকা অফিস
সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে আরও পাঁচটি হত্যা মামলা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এসব মামলা হয়। এছাড়া একটি হত্যা চেষ্টার মামলাও হয়েছে। আদালত চারটি হত্যা মামলার আবেদন যাত্রাবাড়ী থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। এছাড়া অন্য দুটি মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।
যাত্রাবাড়ী থানার সামনে স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালনকালে সাইফ আরাফাত শরীফকে হত্যার অভিযোগে তার মা মোসা. মরিয়ম ৯৪ জনকে আসামি করে মামলা করেছেন। এ মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে আছেন শেখ হাসিনা, ওবায়দুল কাদের, শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু।
সাইদুল ইসলাম ইয়াসিন হত্যার ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১৩ জনকে আসামি করে মামলা করেন তার মা শিল্পী আক্তার। গুলিতে ওবায়দুল ইসলামকে হত্যার ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৫৮ জনকে আসামি করে মামলা করেন নিহতের স্বজন মো. আলী। এ মামলায় উল্লেখযোগ্য অপর আসামিদের মধ্যে আছেন আসাদুজ্জামান খান কামাল, হাছান মাহমুদ, রমেশ চন্দ্র সেন, দ্রৌপদি আগরওয়ালা, আছাদুজ্জামান, হারুন-অর-রশীদ।
গত ৫ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে কাজলা ফুটওভার ব্রিজের কাছে গুলিতে রাসেল মারা যান। এ ঘটনায় তার ভাই রুবেল শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৩৬ জনকে আসামি করে মামলা করেছেন। এ মামলায় উল্লেখযোগ্য অন্য আসামিদের মধ্যে আছেন আসাদুজ্জামান খান কামাল, মশিউর রহমান মোল্লা সজল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হারুন-অর-রশীদ।
রাজধানীর ধানমন্ডি এলাকায় শুভ নামে এক যুবকের মৃত্যুর অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেনসহ ১৩৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারাহ দিবা ছন্দার আদালতে ভিকটিমের মা রেনু মামলাটি করেন। আদালত পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)-কে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
এ মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন-ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মাইনুল হোসেন খান নিখিল, কামাল আহমেদ মজুমদার, ইলিয়াস উদ্দিন মোল্লা, জাহাঙ্গীর কবির নানক, সাদেক খান, ফেরদৌস আহমেদ, গাজী মেজবাউল হক সাচ্চু, সাবিনা আক্তার তুহিন, মনোয়ার হোসেন ডিপজল, নূর আলম সিদ্দিকীর ছেলে তাহজীব আলম সিদ্দিকী, ডায়মন্ড ওয়ার্ল্ড লি. এর ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়াল, বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাবেক প্রেসিডেন্ট এনামুল হক খান দোলন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অক্সফোর্ডিয়াং ল্যাবরেটরি কলেজের এইচএসসি পরীক্ষার্থী আসফিক ইবনে আরমান ইসাকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনাসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমির আদালতে ইসার বাবা আবুযর মো. আরমান আলী জুয়েল মামলাটি করেন। আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।
অন্য আসামিদের মধ্যে রয়েছেন-ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, সাবের হোসেন চৌধুরী, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হাবিবুর রহমান, হারুন-অর-রশিদ, বিপ্লব কুমার সরকার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই রামপুরা থানাধীন বনশ্রী এলাকায় গুলিবিদ্ধ হন ইসা।
বন্যায় মৃত্যু বেড়ে ৬৭: ত্রাণ মন্ত্রণালয়
ঢাকা অফিস
চলমান বন্যায় মৃত্যুর সংখ্যা একদিনে আরও আটজন বেড়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) পর্যন্ত বন্যায় ১১ জেলায় মোট ৬৭ জন মারা গেছেন। এরমধ্যে ফেনীতে মারা গেছেন ২৬ জন।
সোমবার (২ সেপ্টেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। একদিন আগে মৃতের সংখ্যা ছিল ৫৯ জন।
প্রতিবেদনে বলা হয়, বন্যায় মৃত লোকসংখ্যা ৬৭ জন। এর মধ্যে পুরুষ ৪২ জন, নারী সাতজন ও শিশু ১৮ জন। কুমিল্লায় ১৭, ফেনীতে ২৬, চট্টগ্রামে ৬, খাগড়াছড়িতে একজন, নোয়াখালীতে ১১, ব্রাহ্মণবাড়িয়ায় এক, লক্ষীপুরে এক, কক্সবাজার ৩ ও মৌলভীবাজারে একজন মারা গেছেন। এখনো মৌলভীবাজারে একজন নিখোঁজ রয়েছেন।
চট্টগ্রাম, খাগড়াছড়ি, হবিগঞ্জ সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ও কক্সবাজার জেলার বন্যা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষীপুরের বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
এখনো ৬ লাখ ৫ হাজার ৭৬৭টি পরিবার পানিবন্দি রয়েছে জানিয়ে প্রতিবেদনে বলা হয়, ক্ষতিগ্রস্ত মোট লোকসংখ্যা ৫১ লাখ ৮ হাজার ২০২ জন।সার্বিকভাবে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় আশ্রয়কেন্দ্র থেকে লোকজন বাড়ি-ঘরে ফিরছেন।
মোট ৩ হাজার ৬১৫টি আশ্রয়কেন্দ্রে ৩ লাখ ৬ হাজার ৭৪১ জন লোক এবং ৩২ হাজার ৮৩০টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। প্রতিবেদনে আরও বলা হয়, এগারো জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা দিতে মোট ৪৭২টি মেডিকেল টিম চালু রয়েছে।
রাস্তায় দাঁড়ানো নারীদের পেটাতে দেখে পথচারীদের উল্লাস, ভিডিও ভাইরাল
ঢাকা অফিস
রাস্তার ফুটপাতে এক পুরুষ সবুজ রঙের একটি রড নিয়ে হাঁটতে হাঁটতে একের পর এক নারীকে তাড়া করছে আর পেটাচ্ছে। শুরুতে এটিকে কোনও ‘পাগলের’ কাজ মনে হলেও সেই বিভ্রান্তি কেটে যায়Íযখন সেই ব্যক্তি নিজের করা ভিডিও পোস্টও করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে তিনি ওই নারীদের ‘যৌনকর্মী’, ‘শিশু পাচারকারী’ ও ‘ছিনতাইকারী’ বলে উল্লেখ করেছেন। মানবাধিকারকর্মীরা বলছেন, যাদের এভাবে পেটানো হলো, এটা স্পষ্টতই মানবাধিকার লঙ্ঘন। আর নারীনেত্রীরা বলছেন, যাদের পেটানো হচ্ছে, সেই নারীরা যদি অপরাধীও হয়, তাও এভাবে আইন হাতে তুলে নিয়ে, তাদের কোনোভাবে আঘাত করার অধিকার কারোর থাকতে পারে না। দ্রুত ব্যবস্থা না নিলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্যদিকে যাওয়ার শঙ্কাবোধও করছেন তারা।
ভিডিওতে একের পর এক নারীকে তাড়া করে পেটানোর পর ওই ব্যক্তি উপস্থিত জনতার উদ্দেশে বলছেনÍ‘আপনারা কাপুরুষ, আপনারা যদি প্রতিহত না করতে পারেন, তাইলে আপনারা কাপুরুষ। এখানে আমরা হিরো হইতে আসি নাই, এরা খুব জ্বালায়, আমরা ফ্যামিলি নিয়ে হাঁটতে পারি না। আমার বাসা এখানে। এই এলাকায় ছিনতাইকারীর অভাব নাই। আপনারা এই চোর-ছিনতাইকারী, রাস্তার মহিলাদেরকে প্রতিহত করুন, প্লিজ।’
এ সময় ভিডিও-অডিওতে শোনা যায়, উপস্থিত জনতা উল্লাস করে তাকে হাততালি দিয়ে অভিবাদন জানানোর কথা বলছেন।
এ বিষয়ে নারী অধিকারকর্মী খুশি কবীর বলেন, ‘‘যদি সেই লোক পাগলও হয়ে থাকে, যারা উল্লাস করছে ও উসকানি দিচ্ছে, তারা সবাই তো পাগল না। এ ধরনের ঘটনা ঘটতে দেওয়াও অপরাধ। যে ব্যক্তি এই কাজ করেছেন, তিনি এই নারীদের ‘পতিতা’, ‘ছিনতাইকারী’, ‘শিশুপাচারকারী’ যেই হোক না কেন, শাস্তি দেওয়ার অধিকার তাকে রাষ্ট্র দেয়নি। ফলে তিনি যা করেছেন, তা অপরাধ।’’
এদিকে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির বাংলাদেশের ফ্যাক্ট-চেক বিষয়ক সম্পাদক কদরুদ্দিন শিশির তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘যৌনকর্মী, শিশুপাচারকারী’ অভিযোগ দিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা নারীদের লাঠি দিয়ে (সম্ভবত স্টিলের পাইপ) সাপের মতো পেটাচ্ছে। ওইসব নারী দৌড়ে জান বাঁচাতে পারছেন না। রাস্তায় পড়ে গেছেন এক নারী। এরপরও পেটাচ্ছে তাকে। তিনি পায়ে ধরে মাফ চাচ্ছেন। ঢাকার শ্যামলীতে এমন ঘটনা অন্তত দুই দিন (তার ফেসবুকে অন্তত দুটি ভিডিও পোস্ট করেছে) ঘটিয়েছে এবং সেসবের ভিডিও রেকর্ড করে ফেসবুকে পোস্ট করেছে।’
ভিডিও’র বিষয়ে অবহিত করা হলে জাতীয় মানবাধিকার কমিশনের উপপরিচালক রবিউল ইসলাম বলেন, ‘দেশে সরকার আছে, আইন আছে। আইন হাতে তুলে নেওয়া অপরাধ। যে বা যারা ঘটনাটি ঘটিয়েছেন, তারা অন্যায় করেছেন। যাদের শারীরিকভাবে হেনস্তা করা হয়েছে, সেটা স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।’
নারীর অধিকার, নারীর সম্মানের সঙ্গে বাঁচার পথে কতদূর এগোনো গেলো জানতে চাইলে ‘উই ক্যান’-এর সমন্বয়ক জিনাত আরা হক ভিডিওটা দেখেছেন উল্লেখ করে বলেন, ‘‘এখানে যৌনকর্মীকে পেটানো হচ্ছে শুধু তা নয়, নারীর জন্য একটা বার্তা দেওয়ারও চেষ্টা আছে। আমার তথ্য বলছে, এখানে এই নারীদের কাছ থেকে একটা দল চাঁদাবাজি করতো। এখন চাঁদার হাতবদলের ঘটনা ঘটছে এবং সেটার কারণে এ ধরনের পরিস্থিতি ‘ক্রিয়েট’ করা হচ্ছে। নৈতিকতার মানদণ্ডে নারীকে দেখার প্রক্রিয়া শুরু হয়েছে এবং যার পেশিশক্তি বেশি, সে-ই মানদণ্ড নির্ধারণ করছে।’’
‘নজিরবিহীন’ নিবন্ধন পেল মান্নার নাগরিক ঐক্য
ঢাকা অফিস
নুরুল হক নুরুর গণঅধিকার পরিষদের পর একই দিনে ‘নজিরবিহীন’ভাবে নিবন্ধন পেল মাহমুদুর রহমানের নেতৃত্বাধীন নাগরিক ঐক্য। নির্বাচন কমিশন সোমবার (২ সেপ্টেম্বর) দলটিকে নিবন্ধন দিয়েছে। দলটির নিবন্ধন নম্বর ৫২ এবং দলীয় প্রতীক কেটলি।
ইসির সচিব শফিউল আজিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ অনুযায়ী ‘নাগরিক ঐক্যকে’ কে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিয়েছে।
এর আগে সোমবার গণঅধিকার পরিষদকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। এ দলটিকেও আরপিও’র একই বিধান অনুযায়ী নিবন্ধন দেওয়া হয়েছে।
গণপ্রতিনিধি ১৯৭২ এর চ্যাপ্টার ঠওঅ-এ রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়টি উল্লেখ রয়েছে। এতে কোন কোন শর্তে দলগুলো নিবন্ধন পাবে সেটা স্পষ্ট করে বলা আছে। দলগুলোর নিবন্ধনের শর্ত হচ্ছে- ১. বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে অনুষ্ঠিত যেকোনও সংসদ নির্বাচনে দলীয় নির্বাচনি প্রতীক নিয়ে কমপক্ষে একটি আসনে জয়ী হওয়ার রেকর্ড থাকতে হবে। ২. যেকোনও একটি আসনে দলীয় প্রার্থীকে মোট প্রদত্ত ভোটের ৫ শতাংশ ভোট পেতে হবে। ৩. কেন্দ্রীয় কমিটিসহ একটি কেন্দ্রীয় কার্যালয়, অন্তত এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় কার্যকর জেলা কার্যালয়, অন্তত ১০০টি উপজেলায় কার্যালয় এবং প্রতিটিতে সদস্য হিসেবে অন্তত ২০০ জন ভোটারের তালিকাভুক্তি থাকতে হবে।
তবে নাগরিক ঐক্য ও নাগরিক অধিকারকে কোন প্রেক্ষাপটে বা কোন শর্তে নিবন্ধন দেওয়া হয়েছে সেটা স্পষ্ট করে উল্লেখ করা হয়নি।
এবিষয়ে জানতে চাইলে ইসির সচিব শফিউল আজম বলেন, দল দুটি নিবন্ধন পেতে আগেই কমিশনে আবেদন করেছিল। ওই সময় তাদের কিছু তথ্যে ঘাটতি ছিল। ওই শর্তগুলো পূরণ করার কারণে ইসি পুনর্বিবেচনা করে। ফুল কমিশন তাদের নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সাধারণত নির্বাচন কমিশন প্রত্যেক সাধারণ নির্বাচনের আগে নিবন্ধনের আগ্রহী দলগুলোর কাছ থেকে আবেদন গ্রহণ করে। পরে তাদের দেওয়া তথ্য যাচাই করে শর্তপূরণ সাপেক্ষে নিবন্ধন দিয়ে থাকে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশন ‘যাচাই-বাছাই’ করে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) নামে দুই রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছিল। ওই সময় আবেদন করা ৯৩টি দলের মধ্যে নিবন্ধন দেওয়া এ দুটি দলসহ ১২ দলকে প্রাথমিকভাবে তালিকাভুক্ত করে তাদের মাঠ পর্যায়ের তথ্য যাছাইয়ের সিদ্ধান্ত নেয়।
পরে মাঠের তথ্য যাছাইয়ের সময়ে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), নাগরিক ঐক্য ও গণঅধিকার পরিষদসহ বাকি দলগুলো ‘বাদ’ পড়ে যায়। ওই সময় ইসি সচিব জাহাংগীর আলম জানিয়েছিলেন– মাঠের তথ্যে গড়মিল পাওয়ার কারণে তারা বাদ পড়েছে।
এর মধ্যে এবি পার্টি উচ্চ আদালতের আদেশে গত ২১ আগস্ট নিবন্ধন পেয়েছে। এছাড়া বাংলাদেশ জাসদ, নাজমুল হুদার তৃণমূল বিএনপি, ববি হাজ্জাজের এনডিএমসহ আরও কয়েকটি দল বিভিন্ন সময়ে আদালতের আদেশে ইসির নিবন্ধন পেয়েছে।
আইডিইবি খুলনা জেলা আহবায়ক কমিটি গঠন : আহবায়ক সেলিমুল আজাদ – সদস্য সচিব হায়দার আলী
খবর বিজ্ঞপ্তি
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি), খুলনা জেলা শাখার মিলনায়তনে খুলনা জেলার সকল সার্ভিস এসোসিয়েশনের সদস্য প্রকৌশলীবৃন্দের ব্যাপক উপস্থিতিতে আইডিইবি’র প্রবীণ সদস্য প্রকৌশলী মোঃ রাশেদুল ইসলাম এর সভাপতিত্বে খুলনা জেলার সকল সদস্য প্রকৌশলীদের উদ্যোগে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটায় সাধারন সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে সভাপতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাত বরণকারি ছাত্র জনতার রূহের মাগফিরাত কামনা করে এবং আহত ছাত্র-জনতার সুস্থতা কমনা করেন। উপস্থিত সকলকে বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাত বরণকারী শহীদদের স্মরণে এক মিনিট দাড়িয়ে নীরবতা পালন করার জন্য অনুরোধ জানানোর মাধ্যমে সভার কাজ শুরু করেন।
আলোচ্য সূচীতে যথাক্রমে আইডিইবি খুলনা জেলা শাখর আহবায়ক কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এবং বর্তমান অচল অবস্থা নিরসনের লক্ষ্যে প্রকৌশলীদের মতামতের ভিত্তিতে কমিটি গঠন ও বন্যা দূর্গতদের সাহায্য প্রসঙ্গে সকলের মতামত আহবান করেন।
কমিটি গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনান্তে উপস্থিত সকল সদস্য প্রকৌশলীর মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে প্রকৌশলী প্রকৌশলী সেলিমুল আজাদ আহবায়ক ও প্রকৌশলী হায়দার আলীকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। তাছাড়া বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য সকল প্রকৌশলীদের সহযোগিতায় ফান্ডে তৈরীর সিদ্ধান্ত হয়।
সদ্য গঠিত কমিটির নেতৃবৃন্দরা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ একটি নতুন স্বাধীনতা পেয়েছে তাই সকল স্তরের বৈষম্য দূরীকরণের এটাই মোক্ষম সময়। ইতিমধ্যে দল দাস হিসেবে পরিচিত আইডিবি তে উন্মুক্ত পরিবেশ সৃষ্টি করা হয়েছে। ডিপ্লোমা প্রকৌশলীদের বিভিন্ন স্থানে যে সকল বৈষম্য রয়েছে তা দূরীভূত করার জন্য খুলনা আইডিইবি ঐক্যবদ্ধভাবে সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে।
নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ হলেন,
সর্বজন প্রকৌশলী মোঃ নাজমুল কবির, (বিজেএমসি), লুৎফর রহমান (পিডিবি), শহিদুল ইসলাম (পিডিবি), আবু হায়াত (কুয়েট), মিজানুর রহমান পাটোয়ারী (সড়ক ও জনপথ), মাহফুজুর রহমান (খুলনা পলিটেকনিক, আব্দুল হাকিম (গণপূর্ত), রফিকুল আলম সরদার (ওয়াসা), ইমান আলী (পিজিসিবি) কাজী মাসুদ মিয়া (পিডিবি) , মাহবুবুর রহমান (ওয়েস্ট জোন), হুমায়ুন কবির (বাপাউবো), মহিউদ্দিন (বিজেএমসি), সাইফুল ইসলাম মোমিন (প্রাইভেট পলিটেকনিক), আসাদুজ্জামান (টিটিসি), জয়নাল খান (ক্যাবল), রুহুল আমিন (সড়ক ও জনপথ), বাদশা মোহাম্মদ হারুন (কুয়েট), এনামুল কবির স্বাস্থ্য, এমদাদুল হক খান (খুলনা পলিটেকনিক), প্রিয়াঙ্কা সরকার (বিসিক), শহিদুল ইসলাম পাহলান (বিজেএমসি), মোজাম্মেল হোসেন (প্রাইভেট সেক্টর), নাঈমুর রহমান আশা (বিজেএমসি), ওয়াহিদুর রহমান মনি (ভোকেশনাল), আব্দুল্লাহ আল মামুন (এলজিইডি), রফিকুল ইসলাম (কুয়েট), মুস্তাফিজুর রহমান মিঠু (কেসিসি), শাহিনুল ইসলাম (ওয়েস্ট জোন), অমিত কান্তি ঘোষ (কেসিসি), আল-আমিন (বাপাউবো), মনিরুল ইসলাম (শিক্ষা প্রকৌশল), আল মাহমুদ (পাবলিক হেলথ), হুমায়ুন কবির (পিসিসিবি, মিজানুর রহমান (কেডিএ), ইয়াসিন (প্রাইভেট পলিটেকনিক), তানভীর হাসান (প্রাইভেট সেক্টর), সত্যেন্দ্রনাথ দত্ত (প্রাইভেট সেক্টর), শিবলী নোমান (প্রাইভেট সেক্টর), সুশান্ত কুমার গায়িন (প্রাইভেট সেক্টর), ইমরান বিশ্বাস (প্রাইভেট সেক্টর), সাদ্দাম হোসেন (কুয়েট), মিহির মন্ডল (রেলওয়ে), আশিকুর রহমান (প্রাইভেট পলিটেকনিক), তন্ময় কুমার বসু (গণপূর্ত), শাহিন উদ্দিন (প্রাইভেট সেক্টর), মাসুম মাহমুদ (প্রাইভেট সেক্টর)।
এ সাধারণ সভায় সর্বস্তরের সদস্য প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।
ইন্দুরকানী উপজেলার পূর্বের নাম জিয়ানগর করার দাবিতে বিএনপি’র স্মারক লিপি প্রদান
ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতাঃ
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পূর্বের নাম জিয়ানগর ফিরিয়ে আনার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে জেলা বিএনপি। সোমবার দুপুরে জেলা বিএনপি’র আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এর কাছে স্মারকলিপি প্রদান করেন।
এ সময়ে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক গাজী ওয়াহিদুজ্জামান লাভলু এবং যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা সহ বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বিএনপি নেতৃবৃন্দ উল্লেখ করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইন্দুরকানীতে খাল খনন কর্মসূচীতে অংশ নিয়েছিলেন। পরবর্তীতে ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর নির্বাচনী ইশতেহার অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্দুরকানী থানাকে জিয়ানগর উপজেলায় রূপান্তরিত করেন। কিন্তু আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর জিয়ানগর উপজেলার নাম পরিবর্তন করে ইন্দুরকানী নামকরণ করে। তাই ইন্দুরকানী উপজেলার নাম পরিবর্তন করে পূর্বের নাম জিয়ানগর করার দাবি করেন।
আরেকটি স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের নাম একক কোন ব্যক্তির নামে হতে পারে না। তাই বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয় নামকরণের দাবি করেন তারা।
জেলা প্রশাসক স্মারকলিপি দুইটি গ্রহণ করেন এবং তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে জানান।
রাজাপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে ব্রীজের মালামাল আত্মসাতের অভিযোগ
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে একটি আয়রন ব্রীজের মালামাল আত্মসাতের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। গতকাল সকালে উপজেলা শুক্তাগড় ইউনিয়নের সাংগর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা অভিযোগ করে জানায়, সাংগর গ্রামের এ্যাডভোকেট মোঃ শাহজালাল শামীম মৃধার বাড়ির সামনে পাকা ঢালাই ব্রীজ নির্মান করার পর পাশে থাকা আয়রন ব্রীজটির সব মালামাল খুলে নেয়া হয়। শুক্তাগড় ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আসাদুল হক মৃধা নিজে দাঁড়িয়ে থেকে শ্রমিক দিয়ে আয়রন ব্রীজটির সমন্ত মালপত্র খুলে নিয়ে যায় বলে অভিযোগ স্থানীয়দের। ঐ ব্রীজের মালামাল উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানায় স্থানীয়রা। এ বিষয়ে অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য আসাদুল হক মৃধা করে জানায়, ওই ব্রীজের মালামাল ঝালকাঠি- ১ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি শাহজাহান ওমরের নির্দেশে আমি নিয়ে এসেছি। মালামাল পয়েন্ট করতে পাঠানো হয়েছে। এখন আমার সুবিদা মত ব্রীজের এই মালামাল ব্যবহার করবো। কেউ যদি আমার নামে নোংরামি করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। শুক্তাগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিউটি সিকদার জানান, ব্রীজটি আমাদের পরিষদের কিনা আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখছি। সাবেক সংসদ সদস্য ব্যরিস্টার এম.শাহজাহান ওমরের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখানে তোমার সমস্যা কি ? এতে তোমার কোনো লস হইছে ? তাহলে চুপ করে বসে থাকো। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন জানান, এ ব্যাপারে আমাকে কেউ জানায়নি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
খুলনায় æপাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ ” উদ্যোগে সংবাদ সম্মেলন
খবর বিজ্ঞপ্তি
সোমবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে এগারো টায় খুলনার সচেতন নাগরিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রগতিশীল রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের সমন্বয় গঠিত æপাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক” ব্যানারে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, æপাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের আহবায়ক এড. কুদরত-ই-খুদা । তিনি জানান, গত ২ জুলাই ২০২০ তারিখে করোনা চলাকালীন সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিনে খুলনার ৯টিসহ সারাদেশের ২৬টি পাটকল বন্ধ ঘোষণা করেন। ফলে প্রায় ৭০ হাজার শ্রমিক বেকার হয়ে পড়ে। জীবন-জীবিকার সংকটে পরে কয়েক লক্ষ মানুষ। এ সময়ে রাজনৈতিক কারণে, প্রশাসনিক দমন-পীড়নের ভয়ে শ্রমিকদের পক্ষে কোন আন্দোলন সংগঠিত করা সম্ভব ছিলো না। এ অবস্থায় রাষ্ট্রীয় পাটকল রাষ্ট্রীয় মালিকানায় চালু এবং পাটকল লোকসানের প্রকৃত কারণ উদ্ঘাটন করে বিজেএমসির দুর্নীতি পরায়ন কর্মকর্তাদের বিচারের দাবিতে খুলনার সচেতন নাগরিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রগতিশীল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সারাদেশের বিভিন্ন মিলের শ্রমিক নেতৃবৃন্দকে সাথে নিয়ে ‘পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ’ গঠন করা হয়েছিলো। বিগত সরকার নাগরিক পরিষদের দাবিকে অগ্রাহ্য করেছে, তাদের ওপর জেল-জুলুম, দমন-পীড়ণ চালিয়েছে। তা সত্ত্বেও গত চার বছর নাগরিক পরিষদ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দাবি আদায়ে তাদের সংগ্রাম জারি রেখেছে।
বর্তমান পরিবর্তিত রাজনৈতিক ও রাষ্ট্রীয় প্রেক্ষাপটে নাগরিক পরিষদ মনে করছে পাটকল চালুর দাবিতে এখন আরও সোচ্চার হওয়া প্রয়োজন। সে লক্ষ্যে নাগরিক পরিষদের পক্ষ থেকে বর্তমান বস্ত্র ও পাট উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সাথে যোগাযোগ করলে, তিনি নাগরিক পরিষদের সাথে বসার আগ্রহ প্রকাশ করেন।
নাগরিক পরিষদের প্রতিনিধিবৃন্দ শ্রমিক নেতৃবৃন্দদের সাথে নিয়ে গত ২৭ আগষ্ট ২০২৪ উপদেষ্টার কার্যালয়, সচিবালয়, ঢাকাতে সাক্ষাৎ করে সমস্ত তথ্য-উপাত্তসহ শ্রমিক-নাগরিকদের ৯ দফা দাবি পেশ করেন।
নেতৃবৃন্দ মনে বরেন, আন্দোলনটি সারাদেশের হলেও খুলনাঞ্চলে এই আন্দোলনে বিশেষ ভূমিকা নিয়েছে এবং খুলনাতে নাগরিক পরিষদ একটি জাতীয় কনভেনশন আয়োজন করে আন্দোলনটিকে জাতীয় আন্দোলনে রূপ দিয়েছে। ঐ কনভেনশনে ঢাকাসহ সারাদেশের পরিবেশ কর্মী, লেখক, শিক্ষক, বুদ্ধিজীবী, রাজনৈতিক কর্মী, বিভিন্ন কারখানার শ্রমিক প্রতিনিধিসহ তিনশতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। দীর্ঘ আন্দোলনের ফলে এ পর্যন্ত অধিকাংশ শ্রমিক তাদের বকেয়া বেতনসহ ন্যায্য পাওনা বুঝে পেয়েছে।
উল্লেখ্য ৫টি জুটমিলের (খালিশপুর জুটমিল, দৌলতপুর জুটমিল, জাতীয় জুট মিল, কেএফডি ও আর আর জুটমিল) শ্রমিকেরা এখন পর্যন্ত কোনো টাকা পায়নি। নাগরিক পরিষদ মনে করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে সাক্ষাত ও আলোচনার মধ্যদিয়ে আন্দোলনে নতুনমাত্রা তৈরি হয়েছে। চূড়ান্ত লক্ষ্যে পৌছাতে এ আন্দোলনকে আগামীতে আরও বেগবান করতে হবে। বস্ত্র ও পাট উপদেষ্টা মহোদয়ের কাছে নাগরিক পরিষদ থেকে যে ৯ দফা দাবি উত্থাপন করেছে দেশবাসীকে জানানোর উদ্দেশ্যেই আজকে এই সংবাদ সম্মেলন।
নাগরিক পরিষদের ৯ দফা দাবিঃ
১) সকল রাষ্ট্রায়ত্ত পাটকল রাষ্ট্রীয় মালিকানায় চালু করার দাবী জানাচ্ছি। এক্ষেত্রে তৎকালীন শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদ (স্কপ) এর প্রস্তাবনা অনুযায়ি সাড়ে ৬ হাজার কোটি টাকায় শ্রমিক বিদায় নয়, ১২’শ কোটি টাকা ব্যয় করে মিলসমূহ আধুনিকায়নের প্রস্তাবটি বিবেচনার দাবি জানাই।
২) দ্রুত সময়ের মধ্যে উল্লেখিত ৫টি মিলের শ্রমিকদের বকেয়া পাওনাসহ ২০১৫ সালের মজুরি কমিশন অনুযায়ি ৯ টি উৎসব বোনাসের ডিফারেন্স বা বর্ধিত অংশ, ২০২০ সালের ঈদ-উল-আযহা’র বোনাস, ৩টি বকেয়া বৈশাখী ভাতা, সাপ্তাহিক ৪৮ ঘন্টার অধিক হাজিরার এরিয়ার বিল দিতে হবে। মিল চালু থাকায় ১ ও ২ জুলাই ২০২০-এর ইনক্রিমেন্টসহ সকল বেতন ও পাওনাদি পরিশোধের দাবি জানাচ্ছি।
৩) মাথাভারি প্রশাসন ও দুর্নীতিযুক্ত বিজেএমসির সংস্কার করাসহ তৎকালীন মন্ত্রী, সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দুর্নীতির তদন্ত ও বিচার করার দাবি জানাচ্ছি।
৪) ইতোমধ্যে যে সকল রাষ্ট্রায়ত্ত পাটকল লিজ দেয়া হয়েছে সেগুলো বাতিল করে প্রজ্ঞাপন জারি করার দাবি জানাচ্ছি।
৫) ২০১০ সালের ম্যান্ডেটরি প্যাকেজিং এ্যাক্ট কার্যকর করার দাবি জানাচ্ছি।
৬) কাঁচাপাট সরাসরি রপ্তানি বন্ধ ঘোষণার দাবি জানাচ্ছি।
৭) ব্যক্তিমালিকানাধীন পাটকল শ্রমিকদের চাকুরি স্থায়িকরণ, শিশুশ্রম নিয়োগ বন্ধ এবং দৈনিক ন্যূনতম মজুরি ৫০০ টাকা নির্ধারণের দাবি জানাচ্ছি।
৮) আন্দোলনরত শ্রমিকদের বিরুদ্ধে মিল কর্তৃক যে সকল ফৌজদারি মামলা রয়েছে সেগুলো প্রত্যাহার করার দাবি জানাচ্ছি, সাথে সাথে শ্রমিকেরা তাদের পাওনা পরিশোধের জন্য মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে যে সকল মামলা করেছেন অনতিবিলম্বে সেগুলি নিষ্পত্তি করে তাদের পাওনাদি পরিশোধ করার দাবি জানাচ্ছি।
৯) খুলনায় আন্দোলন চলাকালীন শ্রমিক ও নাগরিকনেতৃবৃন্দের নামে দায়েরকৃত মিথ্যামামলা (খানজাহান আলী থানা, মামলা নং-১০/তাং-১৯.১০.২০২০ ও মামলা নং-৫-৪-৪, ২০১৯ দৌলতপুর থানা ৩৯৪ পেন্ডিং মিস কেস) প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।
সকল সম্প্রদায়ের মানুষের নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করা গণতন্ত্রের সৌন্দর্য্য
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এঁর ঘোষণায় মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন-সার্বভৌম্য বাংলাদেশ পেয়েছিলাম। আর গত ৫ আগষ্ট ছাত্র-জনতার বুকের তাজা রক্তের বিনিময়ে গণঅভ্যূত্থানে গণহত্যাকারী শেখ হাসিনার পতনের মাধ্যমে দ্বিতীয়বার বাংলাদেশ আওয়ামী ফ্যাসিষ্টমুক্ত রাষ্ট্র পেয়েছি। এদেশ মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান সকলের। বাংলাদেশে কেউ সংখ্যালঘু নই, আমরা সকলেই বাংলাদেশী। সকল সম্প্রদায়ের মিলিত শক্তি দেশ গড়ার হাতিয়ার। আর সকল সম্প্রদায়ের মানুষের নির্ভয়ে-নির্বিঘ্নে ধর্মীয় সকল আচার-অনুষ্ঠান যথাযথা উৎসব-উদ্দীপনার সাথে পালন করতে পারাটাই গণতন্ত্রের সৌন্দর্য্য। আসন্ন শারদীয় দূর্গোৎসব হবে গণতন্ত্র পুনরুদ্ধারের বিজয়োৎসবের একটি বহিঃপ্রকাশ। বিএনপি’র সর্বস্তরের নেতাকর্মী-সমার্থক হিন্দু ভাইদের উপাসনালয় ও পূজামন্ডপ পাহারায় অতন্দ্র প্রহরীর ন্যায় দায়িত্ব পালন করবেন। যাতে পতিত আওয়ামী প্রেতাত্মারা অন্তর্র্বতীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে অপচেষ্টা চালাতে না পারে।
গতকাল সোমবার (০২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা শাখার নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন। মতবিনিময়কালে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী ও তার পোষ্য সন্ত্রাসী কর্তৃক রূপসা-তেরখাদা-দিঘলিয়ায় নির্যাতন, হামলা-ভাঙচুর ও জবরদখলের চিত্র তুলে ধরেন। এছাড়া সরকার পতনের পর পাইকগাছায় হিন্দু ব্যবসায়ীর বাড়ীতে লুটপাট করায় সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হককে বিএনপি থেকে বহিষ্কার করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা শাখার সভাপতি কৃষ্ণপদ দাশ, সহ-সভাপতি রবীন্দ্রনাথ দত্ত, অজিত কুমার বিশ্বাস ও গৌর চন্দ্র ঢালী, সাধারণ সম্পাদক বিমান সাহা, জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক কেএম আশরাফুল আলম নান্নু, জেলা শ্রমিকদলের সভাপতি উজ্জল কুমার সাহা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট খুলনা জেলার আহবায়ক ডাঃ প্রদীপ দেবনাথ, বিকাশ মিত্র, দীপক কুমার, ব্রজেন ঢালী, সরজিত ঘোষ দেবেন, প্রসেনজিত রায়, বৃস্বর মন্ডল, তপন ঘোষ, জয় বিশ্বাস, পূজা উদযাপন পরিষদ জেলা শাখার কোষাধ্যক্ষ বিভূতি ভূষণ সাহা, দপ্তর সম্পাদক সুমন দাস, পূজা বিষয়ক সম্পাদক প্রশান্ত কুমার মন্ডল, সম্পাদকমন্ডলীর সদস্য বিশ্বজিৎ পাল, অতনু কর বাপ্পা, প্রদীপ কুমার হীরা, দিপঙ্কর সাহা বাবু, সদস্য এ্যাড. পঙ্কজ কুমার সাহা, ব্রজেন কুমার মন্ডল, মাধুরী মন্ডল, গোবিন্দ কুমার কুন্ডু, লিটন কুমার বিশ্বাস, মিঠুন কুমার দে, উপদেষ্টা গনেশ কুমার রায়, শঙ্কর সাহা, দিঘলিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রদীপ বিশ্বাস, তেরখাদার সাধারণ সম্পাদক শংকর বালা, রূপসার সভাপতি শক্তিপদ বসু, সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, দিঘলিয়ার সভাপতি সৌমিত্র দত্ত ও উপদেষ্টা তারক দাস প্রমুখ। শারদীয় দূর্গোৎসবে জেলার প্রতিটি উপজেলা-পৌরসভার ওয়ার্ড পর্যায় পর্যন্ত মন্দিরে-মন্দিরে ও পূজামন্ডপে নিজস্ব শৃঙ্খলা রক্ষাকারীদের সাথে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা করতে প্রতিশ্রæতি ব্যক্ত করেছেন বিএনপি নেতৃবৃন্দ।
পদ্মায় নৌকা ডুবে ৪ শ্রমিক নিখোঁজ, প্রচণ্ড স্রোতে উদ্ধার অভিযান স্থগিত
খুলনাঞ্চল রিপোর্ট
রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৪ শ্রমিকের সন্ধান মেলেনি। গতকাল রবিবার সন্ধ্যায় পবা উপজেলার চর মাঝারদিয়ারে যাওয়ার সময় এই নৌকা ডুবির ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে তাদের উদ্ধার করতে পারেননি।
নিখোঁজ থাকা শ্রমিকেরা হলেন চর মাঝারদিয়ার মো. রাজু (২২), মো. সবুজ (২০), মোহাম্মদ আলী (৩৮) এবং মো. ফারুক (১৯)। পদ্মা নদীতে প্রচণ্ড স্রোত থাকায় আজ সোমবার বেলা ১১টায় উদ্ধার অভিযান বন্ধ করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রবিবার সন্ধ্যা ৭টার দিকে ছোট একটি নৌকায় অতিরিক্ত যাত্রী নিয়ে পারাপারের সময় রাজশাহী শহরের ওপারে চর মাজারদিয়ার সংলগ্ন নদীতে স্রোতের তোড়ে তা ডুবে যায়। ডুবে যাওয়া ওই ছোট নৌকায় অন্তত ১৬ জন শ্রমিক ছিলেন। তারা রাজশাহী শহরে কাজ শেষে করে চর মাজারদিয়ারে ফিরছিলেন। তারা ওই চরের বাসবাস করতেন। এ ঘটনায় নৌকা ডুবির পর ১২ জন সাঁতরে তীরে উঠে এসেছেন। তবে রাজু, সবুজ, মোহাম্মদ আলী ও ফারুক নামের চার জন শ্রমিক নিখোঁজ রয়েছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আবু শামা জানান, পদ্মা নদীতে নৌকা ডুবির খবর পেয়ে আজ ভোর ৬টার দিকে তাদের পাঁচ সদস্যের একটি ডুবুরি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু পদ্মায় তীব্র স্রোত এবং ঘটনাস্থলটিও ভারত সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় ২০০ গজ দূরেই। তাই বেলা ১১টায় উদ্ধার অভিযান স্থগিত করে তাদের ডুবুরি ইউনিটটি আবারও সদর দপ্তরে ফিরে আসেন। নদীতে স্রোত কমলে দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তারা এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।











































