Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

433
আমন ধানের খেতে খাবারের খোঁজে এসেছে পাখিরা

বানভাসীদের জন্য রুপসা উপজেলা ইসলামী আন্দোলনের নগদ অর্থ প্রদান
খবর বিজ্ঞপ্তি
১লা সেপ্টেম্বর রবিবার বিকাল তিন ঘটিকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ রুপসা উপজেলা শাখার পক্ষ থেকে দুর্গত এলাকার বানভাসিদের জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে। উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে উপজেলার পক্ষ থেকে একটি টিম ইসলামী আন্দোলনবাংলাদেশ খুলনা জেলার সভাপতি মাওলানা অধ্যাপক আব্দুল্লাহ ইমরান ও জেলা সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিব এর হাতে এ অর্থ হস্তান্তর করেন। এ টিমে উপস্থিত ছিলেন শেখ উপজেলা সেক্রেটারি মাওঃহারুন অর রশিদ, মাওলানা আব্দুস সাত্তার হালদার, আব্দুল হাফিজ শেখ, মাওঃআব্দুল হালিম, মুফতি নাজমুস সাকিব, ফরহাদ মোল্লা, মাওঃ ইউসুফ আলী,মাওঃ জাহিদুর রহমান, মুফতি হেলাল উদ্দিন শিকারী,মোঃ শরিফুল ইসলাম,মোঃ মাসুম বিল্লাহ, মুফতি মিজানুর রহমান, মাওলানা জামাল উদ্দিন, ইদ্রিস আলী শেখ, মোহাম্মদ আব্দুল কাদের, হেলাল উদ্দিন, আলহাজ্ব মোহাঃ জাহিদুর রহমান, রমজান মল্লিক লিটন, মোঃ আখতারুজ্জামান আক্তার, মাওলানা মোহাঃ আব্দুস সালাম, মাওলানা মাহমুদুল হাসান, ইয়ামিন, প্রমুখ।

মাগুরায় জমি সংক্রান্ত বিরোধ,অতর্কিত হামলা ৩/৪ জন আহত ও ৯/১০টা বাড়ি ও দোকান ভাঙচুর
মাগুরা প্রতিনিধি
মাগুরার বেরোইল পলিতা ইউনিয়নের ডহর সিংড়া গ্রামে ও জেলে ভিটার মোড়ে ৩১ আগষ্ট শনিবার সন্ধ্যা সাতটার সময় জমি জমা সংক্রান্ত বিষয়ের জের ধরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় ৩/৪ জন আহত ও ৯/১০টা বাড়ি ও দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। আহতরা মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

আহতরা হল মোহাম্মদ দিদারুল আলম ৬০, তার ডান হাত ও কপাল কেটে গেছে, মোহাম্মদ জহির মোল্লা ৪০, কপালে ধারালো অস্ত্রের কোপ, দিদারুলের ছেলে মোঃ মারুফ হাসান ২৮, তার মাথায় কোপ ও বাম হাত কেটে গেছে। এছাড়া জহির মোল্লা, দিদারুল আলম, রিয়াজুল, শাহিদ হোসেন, ইমদাদুল, জাফর মোল্লার বাড়ি সহ অন্তত দশটা বাড়ি ও জেলে ভিটার মোড়ে কয়েকটি দোকান ঘর ভাঙচুর হয়েছে।এবং বৈদ্যুতিক মিটারে ভাঙচুর লহয়ে গেছে। আহত দিদার আলম, জহির মোল্লা বলেন, গ্রামের নাসির মোল্লা ও তার ভাই হাবিবুর মোল্লার নেতৃত্বে একটি চক্র এই হামলার ঘটনা ঘটায়।তারা আরো বলেন, জেলে ভিটার মোরে গত২৯/৭/ ২৪ তারিখে ৬১৪৪ দলিল মুলে ১৮৪৩ দাগে রাস্তার পাশ দিয়ে ছয়টা দোকানঘর সহ নয় শতক জমি সহ চারটা দাগের মোট চল্লিশ শতক জমি কবলা দলিল মূলে কিনে ভোগ দখল করে আসছি। সম্প্রতি হামলা কারীরা ওই দোকান উচ্ছেদ করার জন্য বিভিন্ন প্রকার পায়তারা করে আসছে ও বিভিন্ন প্রকার হুমকী দিচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার অতর্কিত হামলা, মারপিট ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এব্যপার মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল বলেন আমরা একটা লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে ।

কয়রায় বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
কয়রা (খুলনা) প্রতিনিধি :
কয়রায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
রবিবার পহেলা (সেপ্টেম্বর) বিকাল ৪ টায় কপোতাক্ষ কলেজ প্রাঙ্গনে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম, এ হাসানের সভাপতিত্বে ও সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ রবিউল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, কয়রা আবু সাইদ বিশ্বাস, বিএনপি নেতা সালাহউদ্দীন লিটন, মোহম্মাদ জমিদার, মোল্ল্যা ইয়াকুব আলী,আবুল বাশার ডাবলু, আঃ রব খোকন, আনারুল সানা, মিজানুর রহমান, আজিজুল ইসলাম,আবু সাইদ, বুলবুল,মুনসুর সরদার, শহিদুল্ল্যাহ শাহিন, সেচ্ছাসেবক দলের খুলনা জেলার সহ সভাপতি ডাঃ নুর ইসলাম খোকা যুবদল নেতা আকবর হোসেন, মেহেদী হাসান, আসাদুল ইসলাম, আনারুল ডাবলু, আঃ জলিল, লিটন মন্ডল, সিরাজুল ইসলাম, কযরা উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল ইসলাম খোকা, সদস্য সচিব ডি এম হেলাল উদ্দীন, আমির হামজা, বাবলু, মাসুম বিল্ল্যাহ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্ল্যাহ সবুজ, সদস্য সচিব মাহমুদ হাসান, ছাত্রনেতা ইমরান হোসেন, মিনার, রানা, আশিকুজ্জামান, রেজওয়ান,জাহাঙ্গীর, মাহফুজ, আনারুল প্রমূখ।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে জেলা বিএনপি’র আহবায়ক
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের অর্জিত বাংলাদেশের সোনালী স্বপ্ন পূরনে বিএনপি নেতাকর্মীরা বদ্ধপরিকর: আমীর এজাজ খান

খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান বলেছেন, ছাত্র-জনতার বুকের তাজা রক্তের বিনিময়ে গণহত্যাকারী শেখ হাসিনার লজ্জাষ্কর পতনের মধ্যদিয়ে দ্বিতীয় স্বাধীনতা অর্জন মানেই বিএনপি’র লড়াই শেষ নয়। জনগনের সাংবিধানিক ও মৌলিক অধিকার দোরগড়ায় পৌঁছে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এঁর হাতে গড়া দল বিএনপি দেশের সকল ক্রান্তিকালে বিধ্বস্ত জাতির হাল ধরেছে; ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অর্জিত বাংলাদেশের সোনালী স্বপ্ন পূরণের বিএনপি’র প্রতিটি নেতাকর্মী-সমার্থক বদ্ধপরিকর। তাই সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশে জনগনের সরকার প্রতিষ্ঠিত করাই এখন বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ। একই সাথে গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগ ও দলটির দোসরদের প্রতিহত করতে হবে।
গতকাল রবিবার বিকেলে নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভাটি সঞ্চালনা করেন জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোঃ রকিব মল্লিক, মোল্লা মোশাররফ হোসেন মফিজ, শামীম কবির, আশরাফুল আলম নান্নু, ডাঃ আবদুল মজিদ, ইলিয়াস হোসেন মল্লিক, মোঃ হাফিজুর রহমান, সুলতান মাহমুদ, মনিরুজ্জামান লেলিন, এসএম মুর্শিদুর রহমান লিটন, খন্দকার ফারুক হোসেন, রফিকুল ইসলাম বাবু, রুম্মন আজম, সরদার আবদুল মালেক, রাহাত আলী লাচ্চু, মনির হাসান টিটু, শেখ আবুল বাশার, শাহাদাত হোসেন ডাবলু, জাফরি নেওয়াজ চন্দন, শামসুল বারিক পান্না, ফকরুল ইসলাম বুলু, সেলিম নেওয়াজ লাকি, জাবেদ মল্লিক, হাবিবুর রহমান, মোল্লা আইয়ুব হোসেন, মোল্লা কবির হোসেন, এ্যাড. তসলিমা খাতুন ছন্দা, শাহানাজ ইসলাম, উজ্জল কুমার সাহা, খান ইসমাইল হোসেন, হেমায়েত হোসেন, মাহমুদ আলম লোটাস ও আঃ মান্নান মিস্ত্রি প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনা শেষে বন্যায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা, সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনে শহীদ নেতাকর্মীদের আত্মার মাগফেরাত ও আহতদের পরিপূর্ণ সুস্থতা এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ও তার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর দেশনায়ক জনাব তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মোঃ জাহিদুল ইসলাম।।

রামপালে স্বাস্থ্য বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিকের প্রতিনিধিদের নিয়ে স্বাস্থ্য ও স্যানিটেশন বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) সকালে রামপালের ঝনঝনিয়া হাসপাতালের হলরুমে বাঁধন মানব উন্নয়ন সংস্থার এফোরটি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সোহাগ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল। এ্যাক্টিভিস্টা রামপালের আয়োজনে, বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও একশন এইড বাংলাদেশের সহযোগীতায় অনুষ্ঠিত সভায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন একশন এইড বাংলাদেশের ইন্সপাইরেটর সুইট খান, প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা, আবু তালেব, প্রজেক্ট অফিসার সানি জোবায়ের, ইয়ুথ বাগেরহাটের উপদেষ্টা অর্নব মিস্ত্রি, রামপালের কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিগণ, হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী, রামপালের বিভিন্ন ইয়ুথ গ্রুপের অর্ধশতাধিক যুব প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা যুবকদের অংশগ্রহনের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা, সুষম খাবার নিশ্চিতকরণ, সুপেয় পানির সমাধান ও পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম দ্রুত বাস্তবায়ন, ভায়া টেষ্ট করার নির্দিষ্ট রুমের সামনে সাইনবোর্ড সাটানো, দুর্যোগের সময় মেডিকেল ক্যাম্প স্থাপন ও সেবা প্রদান করতে এবং জনবান্ধব স্বাস্থ্য সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।

পাইকগাছায় বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিকাল ৫ টায় কপোতাক্ষ মার্কেট চত্বরে বিএনপির সহ সভাপতি আসলাম পারভেজের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সোলাদানা ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক, কাউন্সিলর কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, সেচ্ছা সেবক দলের আহবায়ক কাজী সাজ্জাদ আহম্মেদ মানিক, সাইফুল ইসলাম তারিক, জাহিদুল ইসলাম লিটন, আমিনুর রহমান, আনারুল কাদির, আমিনুল ইসলাস বজলু, আব্দুস সাত্তার, ইব্রাহীম গাজী, আনারুল ইসলাম, যঙ্গেশ্বর কাত্তিক, সোহেল গাজী, ইউনুছ মোল্লা প্রমুখ।

পাইকগাছায় হাট কমিটির সভাপতি শাহ আলম, সম্পাদক মোস্তাকিম
পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।।
পাইকগাছায় লস্কর ইউনিয়নের লস্কর চৌকিদার মোড়ের নতুন হাট এর কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় লস্কর কড়ুলিয়া গ্রামের জনসাধারনের উপস্হিত সভায় ওই হাট কমিটি গঠন করা হয়। স্হানীয় ইউপি সদস্য এস এম মোফাজ্জেল হোসেন এর সভাপতিত্বে সর্বসম্মতি ক্রমে মোঃ শাহ আলম জোয়াদ্দার কে সভাপতি ও মোঃ মোস্তাকিম গাজী কে সাধারন সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন,সহ-সভাপতি মোঃ খান জাহান আলী,স্বপন কুমার গাইন,সহ-সাধারন সম্পাদক পল্লী চিকিৎসক নারায়ন চন্দ্র মন্ডল, কোষাধ্যক্ষ মোঃ মিজানুর রহমান গাজী, সহ-কোষাধ্যক্ষ মোঃ রেজাউল গাজী,সাংগঠনিক সম্পাদক মোঃ কবির গোলদার,সহ-সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার সানা সহ ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সাতক্ষীরা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের বিভিন্ন মোড়ে ডাস্টবিন স্থাপন
মোঃ আতিকুজ্জামান, সাতক্ষীরা
সাতক্ষীরা পৌরসভাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শহরের বিভিন্ন পয়েন্টে ডাস্টবিন স্থাপন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রজন্ম পুনর্গঠনের শিক্ষার্থীরা। রবিবার সকালে শহরের নিউমার্কেট মোড়, খুলনা রোড মোড়সহ শহরের বিভিন্ন মোড়ে এ ডাস্টবিন স্থাপন করা হয়। এসময় শিক্ষার্থীরা ব্যবসায়ী ও জনসাধারণের পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে বিভিন্ন সচেতনতা মূলক নির্দেশনা দেন।
ডাস্টবিন স্থাপনের উদ্বোধন করেন, জুয়েলারী ব্যবসায়ী শহিদুল ইসলাম। এসময় সেখানে উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে প্রজন্ম পুনর্গঠনের শিক্ষার্থী মোস্তাইন বিল্লাহ, নিশাত জামান, গাজী মাহিন, ফারহান নাসীব, আতিকা বুশরা, সুমাইয়া সিদ্দিকা, শাহরিয়া সুলতানাসহ অন্যান্যরা।
ডাস্টবিন স্থাপনের সময় জনসাধারণ ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে শিক্ষার্থীরা বলেন, নিদিষ্ট স্থানে ময়লা ফেলবেন, যেখানে সেখানে ময়লা ফেলবেন না। আমরা ডাস্টবিন স্থাপন করে যাচ্ছি এই ডাস্টবিনে ময়লা ফেলবেন। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সাতক্ষীরা শহরের রাস্তা পরিস্কার করেছি, ট্রাফিকের দায়িত্ব পালন করেছি। আমরা উদ্যোগ নিয়েছি সাতক্ষীরা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার এবং নতুন ভাবে সাজানোর। আর এ জন্য শহরের বিভিন্ন পয়েন্ট প্লাস্টিকের ডাস্টবিন স্থাপনের কাজও শুরু করা হয়েছে।

সিডিসি প্রদানের দাবিতে মেরিন শিক্ষার্থীদের অবস্থান
বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাটে ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজির শিক্ষার্থীরা সিডিসি (কন্টিনিউয়াস ডিসচার্জ সার্টিফিকেট) প্রদানের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জমায়েত হয়ে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।

এ সময় উপস্থিত ছিলেন, ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজির শিক্ষার্থী, শেখ আমানুল্লাহ রাকিব , কামরুজ্জামান সিয়াম, মিরাজ আহমেদ শিহাব, প্রিন্স হাওলাদার, ইরফান, ধীরব চন্দ্র বর্মন, মোঃ অনন্ত, ইমরুল হাসান অপু সহ ইনস্টিটিউটের অন্যান্য শিক্ষার্থীরা।

শিক্ষার্থী শেখ আমানুল্লাহ রাকিব বলেন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন নানা তালবাহানা করে ২০১০ সাল থেকে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরোর অধীনে পরিচালিত ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি শিক্ষার্থীদের সিডিসি বন্ধ করে দিয়েছে। যার ফলে দেশের হাজার হাজার ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়াররা বেকার হয়ে পড়ছে। হতাশার জীবন যাপন করছে তারা। দেশের প্রথম সারির শিক্ষার্থীরাই ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়। কিন্তু শুধুমাত্র সিডিসির অভাবে তারা বিদেশী জাহাজে চাকুরী করতে পারে না। যদি বিদেশী বানিজ্যিক জাহাজে চাকুরী করতে না পারে তাহলে শিক্ষার্থীরা মেরিন ডিপ্লোমা পরে কি করবে। আমরা চাই অতি দ্রুত এই সমস্যার সমাধান করে সিডিসি প্রদানের মাধ্যমে আমাদের মূল্যায়ন করা হোক।

শিক্ষার্থী কামরুজ্জামান সিয়াম বলেন, ১৯৮৮ সাল থেকে নৌ-পরিবহন মন্ত্রণালয় থেকে ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ার-দের সিডিসি দেওয়া হত। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বিদেশী জাহাজে সুনামের সাথেই চাকুরী করে আসছিল। তাদের অর্জিত বৈদেশিক মুদ্রা দেশের উন্নয়নে অবদান রেখেছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন ষড়-যন্ত্রের মাধ্যমে ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ার-দের সিডিসি বন্ধ করে দিয়েছে। এছাড়া ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন ( আইএমও)সহ বিশ্বের অন্যান্য সকল দেশে জাহাজের ক্যাডেট হিসেবে প্রবেশের যোগ্যতা দশম শেণি। কিন্তু আমাদের কেন সিডিসি বন্ধ করে দেওয়া হল? অতিদ্রুত নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ার-দের সিডিসি প্রদান করতে হবে। জেলা প্রশাসকের মাধ্যমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপির প্রদান করেছি।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরোর অধীনে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি বাগেরহাটসহ সারাদেশে ৬টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি রয়েছে। এছাড়া কয়েকটা বেসরকারি বিশ্ব বিদ্যালয়ে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেরিন টেকনোলজি পড়ানো হয়।

দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞ পর উন্মুক্ত সুন্দরবন, কর্মব্যস্ততায় বনে যাচ্ছেন জেলে বাওয়ালীরা
শাহজাহান সিরাজ,কয়রা
দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞার পর জেলে বাওয়ালীদের জন্য উন্মুক্ত সুন্দরবন। মাছ ও কাঁকড়া ধরতে যাওয়ার জন্য কয়রা উপজেলার সুন্দরবন সংলগ্ন বনজীবী পরিবারগুলোতে বইছে উৎসব আমেজ। বন বিভাগের কাছ থেকে বৈধ পাশ-পারমিট নিয়ে রবিবার (১ সেপ্টেম্বর) থেকে সুন্দরবনে প্রবেশ করছেন জেলে-বাওয়ালীসহ দেশ-বিদেশি পর্যটকরা। ফলে সুন্দরবনে প্রবেশে পর্যটক, জেলে, বাওয়ালি বা বনজীবীদের ক্ষেত্রে আর কোনো বাঁধা থাকছে না।
এর আগে গতকাল শনিবার (৩১ আগস্ট) পর্যন্ত প্রাণী-প্রকৃতিসহ বন্যপ্রাণী ও মাছের প্রজনন নিশ্চিতে সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। সুন্দরবনের বন্যপ্রানী ও মৎস্য সম্পদ রক্ষায় ইন্টিগ্রেটেড রিসোর্সেস ম্যানেজমেন্ট প্ল্যানস (আইআরএমপি)-এর সুপারিশ অনুযায়ী ২০১৯ সাল থেকে প্রতি বছরের ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত এই তিন মাস বিশ্ব ঐতিহ্য এলাকা (ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড) ম্যানগ্রোভ বনে প্রবেশে নিষেধজ্ঞা জারি করে থাকে বন বিভাগ। সেই নিষেধাজ্ঞা তিন মাস বন্ধ থাকার পর ১ সেপ্টেম্বর সেটি আবার খুলে দেওয়া হল।
রবিবার সকালে সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই জেলেরা সুন্দরবনে দলে দলে নৌকা নিয়ে মাছ ধরতে যাচ্ছেন। স্টেশনের সামনে বনজীবী জেলেদের নৌকাগুলো বেঁধে রাখা। আনুষ্ঠানিকভাবে বনজীবীদের হাতে মাছ ও কাঁকড়া আহরণের অনুমতিপত্র (পাস) দেওয়া হচ্ছে। জেলেরা কেউ মাছ ধরার জাল টেনে নৌকায় তুলছেন। নৌকার সামনের অংশে বরফ আর প্রয়োজনীয় বাজার-সদাই রেখে তাঁরা প্রস্তুতি নিচ্ছেন সুন্দরবন যাত্রার। কেউ অনুমতিপত্র (পাস) না পেয়ে বন বিভাগের কার্যালয়ের আশপাশে ঘোরাঘুরি করছেন। আবার কেউ অনুমতিপত্র নিয়ে সুন্দরবনে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন।
সুন্দরবন–সংলগ্ন মঠবাড়ি গ্রামের মইনুদ্দীন গাজী অনুমতি পত্র নেওয়ার আশায় ভোরে সূর্য ওঠার আগেই সিরিয়াল নেওয়ার জন্য বসে ছিলেন কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন ঘাটে। তিনি বলেন, আমরা জেলেরা বনে মাছ কাঁকড়ার উপর নির্ভরশীল। বনে মাছ ধরেই সংসার চলে। দীর্ঘদিন বন্ধ থাকায় কোন কাজ কাম করতে না পারায় সংসার চালাতে কষ্ট হয়েছে। বিভিন্ন জায়গায় দিনমজুরি করে সংসার চালাতে হয়েছে। প্রথম দিকে সুন্দরবনে ঢুকতে পারলে বেশি মাছ পাওয়া যাবে। অনেক জেলের হাতে পাশ দিতে সারাদিন লেগে যাবে। এ কারণে ভোরেই পাস নেওয়ার জন্য চলে এসেছেন।
কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের সামনের নদীতে বেঁধে রাখা নৌকার পাটাতন মেরামত করছিলেন জেলে আব্দুস সামাদ । তিনি বলেন, প্রজনন মৌসুমে মাছ, কাঁকড়া শিকার নিষিদ্ধ হলেও তা উপেক্ষা করে অসাধু জেলেরা বনে ঢুকে বিষ ছিটিয়ে এসব শিকার করছেন। তাই মাছ-কাঁকড়া কেমন হবে, তা বলা যাচ্ছে না। বন্ধের সময় যদি অসাধু জেলেরা চুরি করে বিষ দিয়ে মাছ না মারত তাহলে জেলেরা সবাই বন্ধের পর ব্যাপক মাছ, কাঁকড়া পেত। তারপরও যাচ্ছি আল্লাহ ভরসা।

তার পাশের নৌকায় কাঠ ও বরফ ওঠাচ্ছিলেন জেলে আসাদুল ইসলাম। তিনি বলেন, ‘তিন মাস সরকারি কোনো সহযোগিতা পাইনি। বড্ড কষ্টে কেটেছে।’

বনজীবী জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিটি নৌকায় দুই থেকে তিনজন জেলে থাকেন। প্রথম পর্যায়ে তাঁরা ছয় দিন সুন্দরবনে অবস্থান করে মাছ ও কাঁকড়া ধরে আবার ফিরে আসবেন। পরে আবার সুন্দরবনে যাবেন। এভাবে বছরে ৯ মাস সুন্দরবন থেকে মাছ ধরবেন তাঁরা।

অপরদিকে সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার ও হরিণ শিকার প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ক্যাম্পেইন অনুষ্টিত হতে দেখা দেখে। সকাল ৯ টায় কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন অডিটোরিয়ামে ইনিশিয়েটিভ ফর কোস্টাল ডেভেলপমেন্ট ( আইসিডি) এর আয়োজনে ও বন বিভাগের সার্বিক সহযোগিতায় এ৷ সচেতনতামূলক সভা অনুষ্টিত হয় ।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের কাশিয়াবাদ ফরেষ্ট স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডলের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ,ব,ম আব্দুল মালেক,আইসিডি’র প্রতিষ্ঠতা আশিকুজ্জামান (আশিক), স্থানীয় ইউপি সদস্য আবু সাইদ মোল্ল্যা, নিরপদ মুন্ডা, আশিকুজ্জামান, সুব্রত মুন্ডা জেলে পক্ষে ইসমাইল হোসেন, নুরুল্লাহ, বিল্লাল হোসেন সোলায়মান মোল্ল্যা প্রমুখ। সভায় অধ্যাপক আ,ব,ম আঃ মালেক বলেন, ’সুন্দরবন আমাদের মায়ের মতন’ প্রাকৃতিক দুর্যোগ জলোচ্ছ্বাস ও ঝড় ঝঞ্ঝার সময় সুন্দরবন দক্ষিন অঞ্চলের মানুষের ঢাল হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। বিভিন্ন সময় বুক চিতিয়ে আগলে রাখে এই সুন্দরবন।

আইসিডির প্রতিষ্ঠতা আশিকুজ্জামান (আশিক) বলেন, সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ শিকারের ফলে ওই মাছ ও পানি খেয়ে বাঘ, হরিণ, ডলফিনসহ বিভিন্ন বন্যপ্রাণী রোগাক্রান্ত হয়ে মারা যাচ্ছে। আর ওই মাছ খেয়ে মানুষ ক্যান্সার, কিডনি ও লিভারসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। সুন্দরবনের বন্যপ্রাণী সুরক্ষা ও নিজেদের বাঁচতে বনের খালে বিষ দিয়ে মাছ শিকার বন্ধে সবাইকে এগিয়ে আসতে হবে।

সুন্দরবনের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মণ্ডল বলেন, এ স্টেশনের আওতায় ৯৪৩টি নৌকার অনুমতিপত্র রয়েছে। সকাল থেকে পাঁচ শতাধিক জেলে অনুমতিপত্র নিয়ে সুন্দরবনে প্রবেশ করেছেন। তিন মাসের নিষেধাজ্ঞায় বনের নদী-খালে মাছ ও বন্য প্রাণীর প্রজনন বৃদ্ধি পেয়েছে, এতে সুন্দরবনের জীববৈচিত্র্য সমৃদ্ধ হয়েছে।

সুন্দরবনের খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ জেড এম হাছানুর রহমান বলেন, সব বনজীবীকে বনের আইন মেনে চলতে হবে। বনরক্ষীদের টহল ও অন্য কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

সুন্দরবনের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মণ্ডল বলেন, এ স্টেশনের আওতায় ৯৪৩টি নৌকার অনুমতিপত্র রয়েছে। সকাল থেকে পাঁচ শতাধিক জেলে অনুমতিপত্র নিয়ে সুন্দরবনে প্রবেশ করেছেন। তিন মাসের নিষেধাজ্ঞায় বনের নদী-খালে মাছ ও বন্য প্রাণীর প্রজনন বৃদ্ধি পেয়েছে, এতে সুন্দরবনের জীববৈচিত্র্য সমৃদ্ধ হয়েছে।

সুন্দরবনের খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ জেড এম হাছানুর রহমান বলেন, সব বনজীবীকে বনের আইন মেনে চলতে হবে। বনরক্ষীদের টহল ও অন্য কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

কেশবপুরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বন্যায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা, সম্প্রতি ছাত্র -জনতার আন্দোলনে শহীদ নেতা -কর্মিদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং দেশনায়ক জননেতা তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ রোববার (১সেপ্টেম্বর) সকালে থানা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমান, থানা বিএনপির যুগ্ম -আহ্বায়ক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, থানা বিএনপির যুগ্ম -আহ্বায়ক প্রভাষক আলা উদ্দিন আলা, মাসুদুজ্জামান মাসুদ, হুমায়ূন কবির সুমন প্রমুখ।
মজিদপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন বিএনপি নেতা বাবর আলী গাজী, অমেদ আলী, আকরাম খান, ইসমাইল হোসেন, ইউসুফ আলী, মোস্তাক আহমেদ, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সামছুল আলম বুলবুল, সদস্য সচিব বাবুল রানা, যুবদল নেতা আলমগীর সিদ্দিকী, আবুল গফুর, থানা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, পৌর ছাত্রদলের সদস্য সচিব খায়রুল বাবু।

রামপালে জোরপূর্বক জমি দখল নিতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের রামপালে জোরপূর্বক জমি দখল নিতে হামলা ও খোঁয়াড়ে অগ্নি সংযোগের অভিযোগ পাওয়া গেছে। এসময় প্রতিপক্ষরা ধারালো দা,কুড়াল ও লাঠিসোঁটা নিয়ে প্রায় ২০, ২৫ জন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে আলাউদ্দিন ও তার পরিবারের উপর পরিকল্পিত হামলা করেছে বলে ওই ভুক্তভোগী অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে গত শনিবার ৩১ আগষ্ট সকাল সাড়ে ৯ টায়। সরেজমিনে গিয়ে খোঁয়াড়ে অগ্নি সংযোগ ও বিভিন্ন প্রজাতির গাছপালা কেটে ফেলার সত্যতা দেখা যায়। এসময় ভুক্তভোগী আলাউদ্দিন সেখ আরো জানান, জমি বিরোধের জের ধরে প্রতিপক্ষ আব্দুল ওহাব শেখসহ আরো১৬ জন ওই জমি দাবি করে ২০২৩ সালে বাগেরহাট বিঞ্জ আদালতে আমিসহ মোট ৩১ জনকে বিবাদী করে একটি বাটোয়ারা মামলা দায়ের করেন যার নং- ৩৮৩। তফসিল বর্নিত উপজেলার ঝনঝনিয়া মৌজার সিএস ৩৪ নং খতি য়ানের ৩.৮০একর জমি যাহা এস এ ৩৩ নং । অথচ ওই মামলা নিষ্পত্তি না হতেই সরকার পরিবর্তনের পর জোরপূর্বকভাবে তারিক, তুহিন, রাহুল, আলামিন, ফরিদ, ওহাব, রিপন, মনি, মুছা,ইয়াসমিনসহ প্রায় ২০/২৫ জন সন্ত্রাসীদের নিয়ে ওই সম্পত্তি দখলের পায়তারা করে। এসময় তাদের হাতে ধারালো দা, কুড়াল ও লাঠিসোঁটা নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এছাড়াও খোঁয়াড়ে আগুন লাগিয়ে ত্রাসসৃষ্টি করে আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। তারা এর আগেও বেশ কয়েকবার ওই সম্পত্তি দখল নিতে চেষ্টা চালায়। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আদালত মামলায় যে রায় দিবে তা আমরা মেনে নিবো। ওই জমি দীর্ঘ কয়েকবছর আমাদের ভোগদখলকারী হিসাবে সেখানে বসতি ঘর ও বিভিন্ন প্রজাতির ছোট-বড় গাছ লাগিয়েছি। প্রতিপক্ষরা ওই সম্পত্তি দখল নিতে চেষ্টাকালে বিভিন্ন গাছপালা কেটে ও খোঁয়াড়ে আগুন ধরিয়ে দিয়ে আমাদের অনেক ক্ষয়ক্ষতি করেছে।
এবিষয়ে অভিযুক্ত আব্দুল ওহাব শেখের কাছে জানতে চাইলে তিনি উল্টো অভিযোগ করে বলেন, ওই সম্পত্তি আমরা পাবো। তারা জোরপূর্বক দখলে রয়েছে। খোঁড়ায়ে আগুন তারাই লাগিয়ে আমাদের উপর দোষ চাপাচ্ছে। তবে মামলা করে মামলা নিষ্পত্তি না হওয়ার আগে ওই জমি দখল নেওয়ার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তার কোন সদুত্তর দিতে পারেননি আব্দুল ওহাব।

মোংলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার বিকেলে পৌর শহরের মাদ্রাসা রোডে পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে পৌর বিএনপি। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক মোঃ জুলফিকার আলী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মান্নান হাওলাদার, মোকসেদুর রহমান গামা, এমরান হোসেন, মোঃ আলাউদ্দিন, আঃ রাজ্জাক, মোঃ ঈমন ও আতলাফ হোসেন আলতু।
আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এছাড়াও দোয়া করা হয় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায়।

ডুমুরিয়ায় বন্যার্তদের সাহায্যার্থে প্রধান উপদেষ্ঠার ত্রাণ তহবিলে ২৫ হাজার টাকা অনুদান প্রদান
খান আরিফুজ্জামান(নয়ন), ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ৯ শিক্ষার্থীর প্রচেষ্টায় বন্যার্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২৫ হাজর ৭৫ টাকা অনুদান দেওয়া হয়েছে। নবম শ্রেণীর ছাত্রী জান্নাতুল মাওয়ার উদ্যেগে এবং প্রধান শিক্ষিকা সালমা রহমানের অনুপ্রেরণায় ৯ জনের একটি টিম গঠন করা হয় ওই বিদ্যালয়ে। ৯ জনের ওই টিম বিদ্যালয়টির সকল শ্রেণীর সহপাঠিদের কাছ থেকে , সকল শিক্ষক এবং ডুমুরিয়া উপজেলা সদরে সকল স্তরের মানুষের কাছ থেকে ৩ দিন ধরে সাহায্য সংগ্রহ করে। টিমের ৯ জন শির্ক্ষাথী হচ্ছেন সামিয়া সুলতানা, সাদিয়া হোসেন অর্পা, রায়হানা আফরোজ তাহা, মাহিমা তাবাচ্ছুম, আফরিন খাতুন, মোহনা ঘোষ, বৃষ্টি খাতুন, ফাতেমাতুজ জোহরা ও জান্নাতুল মাওয়া নিজে। গত বৃহস্পতিবার ডুমুরিয়া সোনালী ব্যাংকের মাধ্যমে সংগৃহিত এ টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রেরণ করা হয়েছে বলে ব্যাংক ম্যানেজার ইকবাল হোসেন আমাদেরকে জানিয়েছেন। ছোট ছোট এসব শিক্ষার্থীদের এমহৎ কাজটিকে ডুমুরিয়ার সর্বস্তরের মানুষ সাধুবাদ জানিয়েছেন।

রূপসায় জামায়াতে ইসলামীর কর্মীসভা অনুষ্ঠিত
রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীসভা গতকাল ১ সেপ্টেম্বর বিকেলে চাঁদপুর মধ্যপাড়া জামে মসজিদ চত্বরে অনুষ্ঠিত হয়। ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রূপসা উপজেলা জামাতের আমীর মাওলানা লবিবুল ইসলাম, সেক্রেটারি ডাঃ মাওলানা হাবিবুল্লাহ ইমন। ওয়ার্ড জামাতের সভাপতি মোঃ জিবরীল মোল্লার সভাপতিত্বে ও জামাত নেতা রহমত উল্লাহর সঞ্চালনায় বক্তৃতা করেন থানা জামাতের কর্মপরিষদ সদস্য হাঃ জাহাঙ্গীর ফকির, ঘাটভোগ ইউনিয়ন জামাতের সেক্রেটারি মোঃ আল আমীন শেখ, জামায়াত নেতা মোঃ ফয়সাল শেখ, মাওলানা আবু তাহের, এমদাদুল হক, রিয়াজ উদ্দিন মানিক, তৈয়্যাবুর রহমান তাবুর, ডাঃ মাহবুবুর রহমান, মাওলানা নাজমুল হুদা, জাহাঙ্গীর মোল্লা, ফজর মোল্লা, কবিরুল ইসলাম, মোঃ বিল্লাল প্রমুখ।

ইজিবাইক চালকের লাশ উদ্ধার, আটক ২
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে আনোয়ার মোল্লা ওরফে আনো (৪৫) নামের চালককে হত্যা করে ইজিবাইক লুটে নিয়েছে ছিনতাইকারীরা। শনিবার ভোরে চিতলমারী উপজেলার সন্তোষপুর গ্রামের বাসিন্দা কুশির বাগান সংলগ্ন খালের চর থেকে এই লাশ উদ্ধার করা হয়। লাশের ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার রাতে বাগেরহাট শহরের বড় বাজার থেকে যাত্রী নিয়ে ইজিবাইক চিতলমারীর উদ্দেশ্যে রওনা করেন ইজিবাইক চালক আনোয়ার। অনেক রাত হয়ে যাওয়ার পরেও আনোয়ার বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজা শুরু করেন।

এক পর্যায়ে আনোয়ারের ইজিবাইকে লাগানো মটোলক (লোকেশন ট্রাকার) ডিভাইস-এর মাধ্যমে ইজিবাইকটির অবস্থান জানা যায়।

মটোলক ডিভাইসের টেকনিশিয়ান এনামুল আহসান তিতাশ, আয়োরের ভাই দেলোয়ার মোল্লা (৪১) সহ কয়েকজন পুলিশের সহায়তায় পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি চৌরাস্তা মোড় থেকে ইজিবাইক সহ ছিনতাইকারীদের আটক করা হয়।

এ ঘটনায় রাতেই চিতলমারী থানায় ছিনতাইকারী সজিব শেখ (২১) ও সাগর (১৯) এর নাম উল্লেখ করে থানায় মামলা করেন। তাদের স্বীকারোক্তি অনুযায়ী কুশির বাগান সংলগ্ন খালের চর থেকে আনোয়ার মোল্লা ওরফে আনোর লাশ উদ্ধার করা হয়।

নিহত আনোয়ার মোল্লা ওরফে আনো বাগেরহাট শহরের মাঝিডাঙ্গা এলাকার সলেমান মোল্লার ছেলে।

আসামিরা হলেন, কচুয়া উপজেলার গজালিয়া গ্রামের আকরাম শেখের ছেলে সজিব শেখ ও পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বাকশি গ্রামের সুদেব মজুমদার সাগর।

আয়োরের ভাই দেলোয়ার মোল্লা বলেন, অনেক রাত হওয়ার পরেও যখন ফোনে পাচ্ছিলাম না। তখন মটোলক ডিভাইসের টেকনিশিয়ানের সঙ্গে যোগাযোগ করা হয় এবং পুলিশের সহায়তায় ছিনতাইকারীদের আটক করা হয়েছে।

তিনি বলেন, ওরা গাড়ি নিয়ে যেত আমার ভাইকে হত্যা করল কেন। আমি এই হত্যার বিচার চাই।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন চন্দ্র রায় বলেন, হত্যার শিকার ইজিবাইক চালকের লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা- তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।

জেলা পরিষদের জমিতে অবৈধ দোকান সাবেক চেয়ারম্যানের
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান সদর উদ্দিন খানের বিরুদ্ধে জেলা পরিষদের বন্দোবস্তকৃত সম্পত্তিতে অবৈধভাবে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে।
২০২৩ সালে জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর পূর্বের লিজ বাতিল করে সদর উদ্দিন তার ম্যানেজারের নামে উল্লেখিত সম্পত্তি বন্দোবস্ত নিয়ে দোকান নির্মাণ করেন।

এলাকাবাসী জানান, খোকসা উপজেলা সদরের বাসস্ট্যান্ড থেকে সমসপুর যাওয়ার প্রধান সড়কের বুজরুক মির্জাপুর এলাকায় ৩০ বছরের বন্দোবস্ত বাতিল করে সম্পূর্ণ অবৈধভাবে ২০টি দোকানঘর নির্মাণ করেছেন সদর উদ্দিন খান। দোকানঘর নির্মাণের পর একেকটি দোকানের পজেশন পাঁচ থেকে ছয় লাখ টাকায় বিক্রি করেছেন তিনি।

ভুক্তভোগী রজব আলীর ছেলে বাবুল আক্তার জানান, ৩০ বছর দরে খোকসার বুজরুক মির্জাপুর মৌজার আর এস ৬১৮ ও ৬১৯ নং দাগের ২৭০ ফুট সম্পত্তি তার বাবার নামে কুষ্টিয়া জেলা পরিষদ থেকে বন্দোবস্ত নেওয়া ছিল। জেলা পরিষদের বন্দোবস্তের বাৎসরিক খাজনা নিয়মিত পরিশোধ করলেও কোনো নোটিস ছাড়া ২০২৩ সালে তৎকালীন জেলা পরিষদ চেয়ারম্যান সদর উদ্দিন খান তাদের বন্দোবস্তকৃত সম্পত্তিতে বালু ভরাট কাজ করেন।

এ সময় তারা জেলা পরিষদে যোগাযোগ করলে জানতে পারেন, জেলা পরিষদ চেয়ারম্যান সদর উদ্দিন তার ম্যানেজার গনেশ চন্দ্রের নামে উক্ত ২৭০ ফুট সম্পত্তির মধ্যে ১৯৬ ফুট সম্পত্তি বন্দোবস্ত নিয়েছেন।

বিষয়টি নিয়ে তারা সদর উদ্দিন খানের কাছে গেলে হেলথ ইনস্টিটিউটে তাদের পরিবারের একজনকে চাকরি ও উল্লেখিত সম্পত্তিতে নির্মিত মার্কেটের সম্মুখভাগে দুইটি দোকান দেওয়ার প্রতিশ্রুতি দেন।

তবে পরবর্তীতে সদর উদ্দিন তাদের সঙ্গে দেওয়া কোনো কথাই রাখেননি। বরং বিষয়গুলো নিয়ে কথা বলতে গেলে প্রাণনাশের হুমকি দিয়ে তাড়িয়ে দেন।

আওয়ামী লীগ সরকারের মদদপুষ্ট সদর উদ্দিন খান অত্যন্ত প্রভাবশালী ও সন্ত্রাসী প্রকৃতির হওয়ায় কোথাও অভিযোগ দেওয়ার সাহস পাননি তারা। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে সদর উদ্দিন খান গা ঢাকা দিয়েছেন। তাদের বন্দোবস্তকৃত সম্পত্তি সদর উদ্দিন খানের কাছ থেকে ফিরে পাওয়ার জন্য তিনি ইতোমধ্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী বরাবর দরখাস্ত দিয়েছেন বলে জানান।

বিষয়টি নিয়ে কথা বলতে কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের মোবাইল ফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

ইউজিসির সদ্য দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যানের অপসারণ দাবি, কুয়েটে বিক্ষোভ
স্টাফ রিপোর্টার
ইউজিসির সদ্য দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান ড. মোহাম্মদ আলমগীরের অপসারণ দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ছাত্র-কর্মচারীরা বিক্ষোভ করেছেন। রবিবার বেলা ১১টায় কুয়েট থেকে ‘বৈষম্যবিরোধী আন্দোলন’ ব্যানারে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ফুলবাড়িগেট, মহানগরীর ফুল মার্কেট হয়ে খুলনা প্রেসক্লাবের সামনে পৌঁছে। সেখানে বিক্ষোভ সমাবেশ করা হয়।

সমাবেশে কুয়েট মেকানিক্যাল বিভাগের শিক্ষার্থী সাফতি আসারী সাব্বির বলেন, ‘কুয়েটের ভিসি থাকাকালে ড. আলমগীরের নির্যাতনের অন্যতম হাতিয়ার মেহেদী হাসান মদ্যপ অবস্থায় মারা যায়। সেই মাতাল ছাত্রের ম্যুরাল স্থাপন করেন ভিসি আলমগীর।’

ভিসি আলমগীরের নিয়োগ বাণিজ্য নিয়ে অভিযোগ করেন শিক্ষার্থী সাজ্জাদ তানভির নাহিম। টিসিই বিভাগের শিক্ষার্থী মো. জাহিদ ভিসি আলমগীরের সময়ের নির্মমভাবে নির্যাতনের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, ‘শিক্ষক আরিফ ওই সময়ে ছাত্রলীগের নির্মম নির্যাতনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেও সে রহস্য আজও উন্মোচন হয়নি।’

বর্তমান ভিসির পিএস এমদাদুল মোড়ল বলেন, ‘শিবিরের ট্যাগ লাগিয়ে নিরীহ ছাত্রদের নির্যাতন করা হয়েছিল ভিসি আলমগীরের সময়ে। ছাত্রদের কাপড়চোপড় খুলেও নির্যাতন করার নজির রয়েছে। এই জঘন্য ব্যক্তির ইউজিসির পদে থাকার সুযোগ নেই।’

শিক্ষার্থী গালিব জাহান বলেন, ‘ভিসি আলমগীর নিয়োগ বাণিজ্য ও প্রকল্পের টাকা লুটপাট করেছেন। সরকারি প্রকল্পের অর্থ তছরূপ করেছেন। তিনি ভিন্ন মত দমনে ছিলেন আগ্রাসী। তিনি কুয়েটকে ধ্বংস করেছেন। ইউজিসির চেয়ারম্যান থাকলে দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার ক্ষতি করবেন।’

মেকানিক্যাল বিভাগের সিনিয়র ল্যাব অ্যাটেন্ডেন্ট আতাউর রহমান বলেন, ‘ভিসি আলমগীর দলবাজ, আওয়ামী লীগপন্থি। নির্যাতনের চিত্রসহ বিচার চাইলেও তিনি ছিলেন ছাত্রলীগের পক্ষে থাকতেন নির্বিকার। সুইপার নিয়োগের ৮০ হাজার টাকা ভাগাভাগি নিয়ে কর্মচারী লীগ মারপিট করেছিল। কিন্তু ভিসি আলমগীর কোনও বিচার না করে ভিন্ন মত দমন করেছেন। ২৪ ঘণ্টার মধ্যে আলমগীরকে ইউজিসির পদ থেকে সরাতে হবে। পদত্যাগ চাই।’

সুন্দরবনের বাঘের সংখ্যা জানা যাবে এই সেপ্টেম্বরে
স্টাফ রিপোর্টার
সুন্দরবনের বাঘ জরিপে ক্যামেরা ট্রাপিংয়ের কাজ গত মার্চে শেষ হয়। এরপর ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবসে ফলাফল ঘোষণার পরিকল্পনা ছিল, কিন্তু তা সম্ভব হয়নি। বাঘ জরিপের ফলাফল ঘোষণা পিছিয়ে দেওয়া হয়। আগস্টেও জরিপ ফলাফল দিতে পারেনি বন বিভাগ। পর্যালোচনা শেষ। এখনও কিছু প্রক্রিয়া বাকি। এগুলো শেষ করে এই সেপ্টেম্বরের মধ্যেই ফলাফল প্রকাশ করা সম্ভব হবে। নতুন সরকারের বন মন্ত্রণালয় থেকে এ ফলাফল ঘোষণার জন্য দিন নির্ধারণ করা হবে।

সুন্দরবন পশ্চিম বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ড. আবু নাসের মো. মোহসীন হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘জরিপ শেষে পর্যালোচনার কাজে সময় লেগেছে। এখন সব প্রস্তুতি সম্পন্ন। বন মন্ত্রণালয় দিন নির্ধারণ করে ফলাফল ঘোষণা দেবে। প্রলয়ংকরী ঘূর্ণিঝড় রিমালের আঘাতের পর রাজনৈতিক পরিস্থিতি, ইন্টারনেট সমস্যা সৃষ্টি, নতুন সরকারের দায়িত্ব গ্রহণ, পরিবর্তিত পরিস্থিতির কারণে জরিপ তথ্য পর্যালোচনায় সময় লাগে। এখন সবই ফাইনাল পর্যায়ে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পরই সব কিছু চূড়ান্ত হবে।’

তিনি আরও বলেন, ‘জরিপের ক্যামেরা ট্রাপিং রিমাল আঘাতের আগেই সম্পন্ন হয়। কিন্তু এর ফলাফলে রিমালের আঘাতের কোনও প্রভাব পড়বে না। কারণ বাঘ সাঁতার কাটতে পারে। তাই রিমালের প্রভাবে সুন্দরবন তলিয়ে গেলেও বাঘের কোনও ক্ষতির আলামত পাওয়া যায়নি। মৃত হরিণ পাওয়া গেছে ১৩৯টি। বাঘ সুরক্ষায় সুন্দরবনের অভয়ারণ্যে ১২টি টিলা স্থাপন করা হয়েছে। অভয়ারণ্যের বাইরে বিশেষজ্ঞরা আরও ১২টি টিলা ও স্থাপন করার চিন্তা করছেন।’

সুন্দরবনের বাংলাদেশ অংশে ২০১৮ সালের জরিপে বাঘ শনাক্ত হয় ১১৪টি। ২০২৩ সালের মার্চে সুন্দরবনের পশ্চিম অংশে বাঘ জরিপের ক্যামেরা ট্রাপিং শেষ হয়। আর নভেম্বর থেকে সুন্দরবনের পূর্ব অংশে ক্যামেরা ট্রাপিং শুরু হয়ে ২০২৪ সালের শুরুতে শেষ হয়। চলছে জরিপ পর্যালোচনার কাজ।

বন বিভাগের তথ্যে জানা যায়, স্বাধীনতার পর ১৯৭৫ সালের জরিপে সুন্দরবনে বাঘ ছিল ৩৫০টি। এরপর ১৯৮২ সালে জরিপে ৪২৫টি। ১৯৮৪ সালে সুন্দরবন দক্ষিণ বন্যপ্রাণী অভয়ারণ্যের ১১০ বর্গকিলোমিটার এলাকায় জরিপ চালিয়ে ৪৩০ থেকে ৪৫০টি বাঘ থাকার কথা জানানো হয়। ১৯৯২ সালে ৩৫৯টি বাঘ থাকার তথ্য জানায় বন বিভাগ। ১৯৯৩ সালে সুন্দরবনরে ৩৫০ বর্গকিলোমিটার এলাকায় প্যাগমার্ক পদ্ধতিতে জরিপ চালিয়ে ধন বাহাদুর তামাং ৩৬২টি বাঘ রয়েছে বলে জানান। ২০০৪ সালে জরিপে বাঘের সংখ্যা বলা হয় ৪৪০টি। ১৯৯৬-৯৭ সালের জরিপে বাঘের সংখ্যা উল্লেখ করা হয় ৩৫০টি থেকে ৪০০টি। ওই সময়ে বাঘের পায়ের ছাপ পদ্ধতিতে গণনা করা হয়। ২০১৫ সালের প্রথম ক্যামেরা ট্রাপিং জরিপে সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা দাঁড়ায় ১০৬টি। ২০১৮ সালের দ্বিতীয় ক্যামেরা ট্রাপিং হয়। এ জরিপে সুন্দরবনে বাঘের সংখ্যা পাওয়া যায় ১১৪টি।

সুন্দরবন বিভাগের তথ্য অনুযায়ী, ২০০১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ৫০টি বাঘের মৃত্যু হয়েছে। এর মধ্যে স্বাভাবিকভাবে মারা গেছে ১০টি। ১৪টি বাঘ পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। একটি নিহত হয়েছে ২০০৭ সালের সুপার সাইক্লোন সিডরে। বাকি ২৫টি বাঘ হত্যা করেছে চোরাশিকারিরা।

গণপিটুনি দিয়ে আ. লীগ নেতাকে মৃত ভেবে ফেলে রেখে যায় স্থানীয়রা, অতঃপর…
স্টাফ রিপোর্টার
খুলনা নগরীর খানজাহান আলী থানার মশিয়ালি এলাকায় ট্রিপল হত্যা মামলার আসামি ও সাবেক আওয়ামী লীগ নেতা জাকারিয়া শেখ গণপিটুনিতে গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৩১ আগস্ট) রাতে দিকে মশিয়ালি রেললাইন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শনিবার রাতে জাকারিয়া বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে এলাকার বিক্ষুব্ধ লোকজন তাকে ঘিরে ধরে গণপিটুনি দেয়। একপর্যায়ে তারা জাকারিয়াকে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়। পরে খবর পেয়ে তার আত্মীয়-স্বজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। খানজাহান আলী থানার ওসি মো. হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তার অবস্থা আশঙ্কাজনক বলে শুনেছি। খানজাহান আলী থানা পুলিশ জানায়, ২০২০ সালের ১০ জুলাই মশিয়ালি এলাকায় জাকারিয়া ও তার ২ ভাইয়ের নেতৃত্বে ২০/২৫ জন এলাকাবাসীর ওপর গুলিবর্ষণ করে। এতে আলিম জুট মিলের শ্রমিক নজরুল ইসলাম, রাজমিস্ত্রির হেলপার গোলাম রসুল ও ছাত্র সাইফুল ইসলাম নিহত হয়। এছাড়া ৯/১০ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়।
এ ঘটনায় নিহত সাইফুলের বাবা শহিদুল শেখ বাদী হয়ে ১৮ জুলাই জাকারিয়া, তার ভাই শেখ জাফরিন হাসান ও মিল্টনসহ ২২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় ১৫/১৬ জনকে আসামি করে খানজাহান আলী থানায় মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে। জাকারিয়া ছিলেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক। পরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

একাধিক বিয়ে, স্ত্রীর মামলায় মোংলা জাতীয় পার্টির সাবেক সভাপতি কারাগারে
নিজস্ব প্রতিনিধি
স্ত্রী দায়ের করা মামলায় বাগেরহাটের মোংলায় জাতীয় পার্টির সাবেক সভাপতি ও ব্যবসায়ী তালুকদার আখতার ফারুককে (৬০) কারাগারে পাঠানো হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) মোংলা থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বাগেরহাট জেলহাজতে পাঠানো হয়। তার বিরুদ্ধে একাধিক বিয়ে যৌতুক ও নারী নির্যাতনের অভিযোগ রয়েছে।
গ্রেফতার আখতার ফারুক খুলনা সিটি করপোরেশনের সদ্য অপসারিত মেয়র তালুকদার আ. খালেকের চাচাতো ভাই। তিনি দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির মোংলা উপজেলার সভাপতির দায়িত্ব পালন করলেও সর্বশেষ আওয়ামী লীগে যোগদান করেছিলেন। মামলায় তার বিরুদ্ধে দুশ্চরিত্র, লম্পট ও একাধিক বিবাহ পাগল মানুষ বলে অভিযোগ আনা হয়। মামলার বরাত দিয়ে মোংলা থানার পুলিশ জানায়, তালুকদার আখতার ফারুক বছর দুয়েক আগে জরিনা বেগম নামে ৩৭ বছরের এক দরিদ্র পরিবারের নারীকে বিয়ে করার পর থেকেই তার ওপর নানাভাবে নির্যাতন চালিয়ে আসছিলেন। সর্বশেষ শনিবার (৩১ আগস্ট) রাত ৯টার নিজ মালিকানাধীন পৌর শহরের সিঙ্গাপুর আবাসিক হোটেলে ওই নারীকে তালুকদার আখতার ফারুক ও তার হোটেলের ম্যানেজার আক্তার হোসেন মিলে মারধরসহ শারীরিক নির্যাতন চালান। এ নির্যাতনে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রশাসনের দ্বারস্থ হতে বাধ্য হন।
মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজিজুল ইসলাম জানান, এ ঘটনায় ওই নারী বাদী হয়ে রাতেই মোংলা থানায় মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ আখতার ফারুক ও তার সহযোগী আক্তার হোসেনকে গ্রেফতার করে রোববার দুপুরে মোংলা থানা থেকে আদালতের মাধ্যমে বাগেরহাট জেলহাজতে পাঠায়। উল্লেখ্য, বিপুল পরিমাণ অর্থের মালিক হলেও তালুকদার আখতার ফারুক বহু বিয়ে করার কারণে শহরে বেশ সমালোচিত। তবে যতগুলো বিয়ে তিনি করেছেন, তাদের মধ্য অন্য কেউ মামলা না করলেও সর্বশেষ বিয়ে করা স্ত্রীর যৌতুক ও নারী নির্যাতন মামলায় গ্রেফতার হলেন ওই ব্যবসায়ী।

দৌলতদিয়ায় পদ্মার এক কাতলা ৩৯,৬০০ টাকায় বিক্রি
ঢাকা অফিস
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে জেলের ধরা পরা ২২ কেজির এক কাতলা মাছ ৩৯ হাজার ৬০০ টাকায় বিক্রির সংবাদ পাওয়া গেছে। রোববার (১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট এলাকায় জেলে অছেল হালদারের জালে মাছটি ধরা পড়ে। ফেসবুকে আপলোড হওয়া ছবি দেখে ঢাকার এক বড় ব্যবসায়ী ওই মাছটি কিনেন বলে ঘাটের মাছ ব্যবসায়ীদের সূত্রে এই তথ্য জানা যায়। একই সূত্র জানায়, রোববার সকালের জালে ২২ কেজি ওজনের একটি বড় কাতল মাছ ধরা পড়ে। জানা যায়, সকাল ৮টার দিকে জেলে মাছটি দৌলতদিয়া ঘাটের মাছ বাজারে এনে ওজন করে ২২ কেজি ৩০০ গ্রাম হয়। পরে মাছ ব্যবসায়ী মাছটি ৩৮ হাজার ৫০০ টাকায় কিনে তাতক্ষণাত মোবাইলে ফেসবুকে আপলোড করে। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে মাত্র দুই হাজার টাকা লাভে ৩৯ হাজার ৬০০ টাকায় বিক্রি করেন বলে জানা গেছে।
দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, পদ্মা নদীর ৭ নম্বর ফেরী ঘাট এলাকায় জেলে অছেল হালদারের জালে বড় একটি কাতল মাছ ধরা পড়েছে বলে শুনতে পাই। পরে সেই ঘাটে গিয়ে জেলে অছেল হালদারের কাছ থেকে এক হাজার ৭৫০ টাকা কেজি দরে ৩৮ হাজার ৫০০ টাকায় আমি মাছটি কিনে নিয়েছি। পরে ঢাকার এক পার্টির কাছে কেজি প্রতি ৫০ টাকা লাভে ৩৯ হাজার ৬০০ টাকায় মাছটি বিক্রি করি। মাছটি বিক্রি করে আমার এক হাজার ১০০ টাকা লাভ হয়েছে।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোস্তফা আল রাজিব বলেন, বর্তমানে পদ্মা নদীতে জেলেদের জালে বড় বড় বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। জেলেরা এসব মাছ বিক্রি করে লাভবান হচ্ছেন।

কিন্তু এসব বড় বড় মাছ ধরা পরায় নদীতে বুরুট মাছ শূন্য হয়ে যাচ্ছে। যা আাগামীতে মাছ শূন্য হবে নদী।

মানবিক বাংলাদেশ সোসাইটি খুলনা এর সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি

রবিবার বাদ মাগরিব মানবিক বাংলাদেশ সোসাইটি খুলনা জেলার জরুরী সভা সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এর সভাপতিত্ব করেন সংগঠনের খুলনা জেলার সভাপতি এম আসাদুজ্জামান মুন্না, প্রধান অতিথি ছিলেন সংগঠনের খুলনার প্রধান সমন্বয়ক মানবিক যোদ্ধা আলহাজ্ব এস এম আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক এইচ এম সোহানুর রহমান সোহাগ এর পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মোঃ শাহীন মল্লিক রাজু, আমিনুল ইসলাম ভুট্টো, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমিরুল ইসলাম বাবু, ইরানি পারভীন, মোঃ মনির মিয়া,সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম, প্রচার সম্পাদক সরদার সাইদী হাসান বাবু, দপ্তর সম্পাদক মোঃ রাতুল মিয়া, মোঃ আহাদ, মোঃ নিয়াজ মোর্শেদসহ নেতৃবৃন্দ, সভায় সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে সংগঠনের প্রধান সমন্বয়ক আলহাজ্ব মোঃ আলমগীর হোসেন বলেন, মানবিক কর্মকান্ড গতিশীল করতে বিভিন্ন সামাজিক মুলক কাজ করতে হবে, বিভিন্ন স্কুল কলেজ ছাত্র ছাত্রীদের মাঝে সংগঠনের পক্ষ থেকে সহায়তা করা, মাদক বিরোধী অবস্থান গড়ে তোলা, এছাড়া প্রতি শুক্রবার খুলনা নগরীতে পথশিশু ও দুস্থ মানুষের মাঝে তবারক বিতরণ করার সিদ্ধান্তগ্রহণ করা হয়।

ফকিরহাটের বিএনপি নেতা পলাশের উদ্যোগে বন্যার্তদের নগদ অর্থ প্রদান
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা বিএনপি নেতা শেখ ইফতেখার আহমেদ পলাশের উদ্যোগে বন্যার্তদের সাহায্যের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেনের নিকট ১ লাখ ২৫ হাজার ৭৮৫ নগদ টাকা প্রদান করা হয়েছে। রবিবার (১লা সেপ্টেম্বর) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ অর্থ প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জিয়া পরিষদের সভাপতি মোবাশ্বের হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ দেলোয়ার হোসেন, যুগ্ন-আহবায়ক মোল্লা রাজু আহমেদ, যুবদলের নেতা শেখ শরিফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কাজী মঈন উদ্দিন মেরু, উপজেলা ছাত্রদলের আহবায়ক রবি ফকির, সদস্য সচিব সাবিতুল ইসলাম, যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান পলাশ, মিরাজুল ইসলাম, সবুজ হাসান, ছাত্রদল নেতা আশিক, আল আমিন, আবু হুরাইরা, হুসাইন, ছাব্বির, রাজু, তারিকুল সহ বিএনপির বিভিন্ন সংগঠনের নেতা কর্মীবৃন্দ। বন্যার্তদের সাহায্যের বিষয়ে ইফতেখার আহমেদ পলাশ এ প্রতিবেদককে জানান- দেশের প্রায় ১১টি জেলার মানুষের সব কিছু বন্যার পানিতে ডুবে সব শেষ হয়ে গেছে। ফকিরহাট উপজেলা বিএনপির অংগ সংগঠন ও শহীদ স্মৃতি কলেজের ছাত্রদলের সহযোগীতায় নগদ সামান্য কিছু টাকা ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন মহোদয়ের মাধ্যমে সরকারি ফান্ডে জমা দিয়েছি কিছুটা হলেও হয়তো উপকার হবে বন্যার্তদের। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন জানান-এ উপজেলার মানুষ অবশ্যই প্রশংসার দাবীদার প্রথম থেকেই বিভিন্ন সংগঠনের মাধ্যমে বন্যার্তদের সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে। যা চোখে পড়ার মত। সর্বশেষ আজকে ১ লাখ ২৫ হাজার ৭৮৫ টাকা দিলেন যা আমি বাগেরহাট জেলা ডিসি স্যারের মাধ্যমে সরকারি ফান্ডে জমা দিয়ে বন্যার্তদের মাঝে পৌছানোর ব্যবস্থা করবেন। ##

দেশ ও জাতির কল্যাণে প্রকৌশল বিদ্যার অন্যতম সেরা প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে কুয়েট: কুয়েট ভাইস-চ্যান্সেলর
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ০১ সেপ্টেম্বর, ২০২৪ রবিবার বিশ্ববিদ্যালয় হিসেবে ২১তম বর্ষপূর্তি উদ্যাপন করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং আন্দোলনে আহত হয়ে যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করে “বিশ^বিদ্যালয় দিবস-২০২৪” উদ্্যাপন অনুষ্ঠান শুরু করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত প্রীতি সমাবেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.মুহাম্মদ মাছুদ এবং সভাপতিত্ব করেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন, প্রফেসর ড. মুহাম্মাদ হারুনুর রশীদ। সকাল সাড়ে ৯টায় “বিশ^বিদ্যালয় দিবস-২০২৪” উদ্্যাপন কমিটির সভাপতি মহোদয় বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত ভাইস-চ্যান্সেলর মহোদয়, ডীন, রেজিস্ট্রার, পরিচালক (ছাত্র কল্যাণ) এবং বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকগণকে সাথে নিয়ে জাতীয় সঙ্গীতের সাথে সাথে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। “বিশ্ববিদ্যালয় দিবস-২০২৪” উপলক্ষ্যে আয়োজিত প্রীতি সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা। এছাড়া বক্তব্য রাখেন অত্র বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ কুতুব উদ্দীন, প্রফেসর ড. খন্দকার আফতাব হোসেন, আয়োজক কমিটির সদস্য-সচিব ও পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ, আয়োজক কমিটির সভাপতি প্রফেসর ড.মুহাম্মাদ হারুনুর রশীদ এবং বিশ^বিদ্যালয়ের দায়িত্বরত মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.মুহাম্মদ মাছুদ।

সভাপতি মহোদয় তার বক্তব্যে বলেন “এ বছর দেশে বর্তমান ভয়াবহ বন্যা পরিস্থিতি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুয়েট এবং খুলনার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের যে সকল শিক্ষার্থী পঙ্গুত্ব/দৃষ্টি শক্তি রহিত বা অন্যান্য আঘাতপ্রাপ্ত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে তাদের জন্য এবং খুলনা এর পার্শ্ববর্তী স্থানসমূহে বন্যা/বাঁধ ভেঙ্গে ক্ষতিগ্রস্ত’দের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় দিবস এর অনুষ্ঠানসমূহ সংক্ষিপ্ত করে এ অনুষ্ঠান হতে অব্যয়ীত টাকা ক্ষাতিগ্রস্ত’দের কল্যাণে ব্যয় করা হবে।”

বিশ^বিদ্যালয়ের দায়িত্বরত মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ তাঁর বক্তব্যের শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং একই সাথে উক্ত আন্দোলনে যারা আহত হয়েছেন ও চিকিৎসাধীন রয়েছে তাদের দ্রুত আরোগ্য কামনা করেন। এ সময় তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় হিসেবে কুয়েটকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন। এই সপ্নকে বাস্তবায়ন করার জন্য আমাদের সবাইকে এক যোগে কাজ করে যেতে হবে। দেশ ও জাতির কল্যাণে কুয়েট প্রকৌশল বিদ্যার অন্যতম সেরা প্রতিষ্ঠান হিসেবে কাজ করে সুনাম অর্জন করছে এবং বিশ্বের সেরা প্রতিষ্ঠানগুলোর একটি হিসেবে প্রতিষ্ঠিত হবে এটাই আমাদের স্বপ্ন।”

এরপর বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয় অন্যান্য অতিথিগণকে সাথে নিয়ে শান্তির প্রতীক পায়রা উন্মুক্ত করেন এবং এর পরপরই তিনি “বিশ্ববিদ্যালয় দিবস-২০২৪” এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েব সাইটের শুভ উদ্বোধন করেন। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে “বিশ^বিদ্যালয় দিবস-২০২৪” উদ্্যাপন কমিটির সভাপতি, বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, পরিচালকগণ, হল প্রভোস্টগণ, সম্মানীত শিক্ষকগণ, দপ্তর ও শাখা প্রধানগণ, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর বাদ যোহর বিশ্ববিদ্যালয় এবং দেশের সামাগ্রীক কল্যাণ কামনা করে বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহ্্ফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, এ প্রতিষ্ঠানটি ১৯৬৭ সালে খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৭৪ সালে এর শিক্ষা কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে ১৯৮৬ সালে প্রতিষ্ঠানটি বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি), খুলনা হিসেবে রুপান্তরিত হয় এবং সর্বশেষ ১লা সেপ্টেম্বর, ২০০৩ খ্রি. খুলনা প্রকৌশল ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।

‘প্রেস’ লেখা ছাত্রলীগ নেতার মোটরসাইকেল থেকে ফেনসিডিল জব্দ—-
বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোলে ‘প্রেস’ লেখা মোটরসাইকেল থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ শেখ মফিজুর রহমান মফিজ (৩২) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার রাত ১০ টার দিকে বেনাপোল পোর্ট থানার বুজতলা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আটক শেখ মফিজুর রহমান মফিজ বেনাপোলের গাজীপুর গ্রামের মৃত শওকত আলীর ছেলে। তিনি বেনাপোল পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। আটক ছাত্রলীগ নেতা দীর্ঘ দিন ধরে সাংবাদিকতার সাইন বোর্ড ব্যবহার করে মাদক ব্যবসা করে আসছিল। বিজিবি জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন, এক মাদক ব্যবসায়ী বেনাপোল থেকে বিপুল পরিমাণ মাদকের একটি চালান নিয়ে যশোরের পথে রওনা দিয়েছে। এমন খবরে যশোর ৪৯ বিজিবির অধীনে আমড়াখালী বিজিবি চেকপোস্ট এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে একটি মোটরসাইকেলসহ আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ১০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। বিজিবি আরো জানায়, আটক মাদক বিক্রেতা ছাত্রলীগের বেনাপোল পৌর শাখার যুগ্ম আহ্বায়ক পরিচয় দেন। তার কাছ থেকে দৈনিক নাগরিক ভাবনা ও এবং জাতীয় সাংবাদিক সংস্থার শার্শা শাখার দপ্তর সম্পাদকের পরিচয়পত্র পাওয়া গেছে। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, সাংবাদিকতার সাইন বোর্ড ব্যবহার করে এবং মোটরসাইকেলে প্রেসস্টিকার লাগিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছে মফিজ। আটক মফিজের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

চুয়াডাঙ্গায় বালুবাহী ট্রাক্টর- মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ কলেজ ছাত্র’র মৃত্যু
দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গায় বালুবাহী ট্রাক্টরের সঙ্গে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ কলেজ ছাত্র’র মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে চুয়াডাঙ্গার সদর উপজেলার খেজুর তলা- দর্শনা সড়কের জামালপুর নামক স্থানে বালুবাহী ট্রাক্টর দ্রুত গতিতে এসে সামনের একটি মটরসাইকেল কে ধাক্কা মারে। এসময় ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মিলন মন্ডলের ছেলে কলেজছাত্র আকাশ(১৯)’ মটরসাইকেল থেকে রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়।
দেনা পাওনাকে কেন্দ্র করে দুই জ্বালানী তেল ব্যবসায়ীর দ্বন্দ্ব ; থানায় পৃথক অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
দেনা পাওনাকে কেন্দ্র করে দুই জ্বালানী তেল ব্যবসায়ীর দ্বন্দ্ব থানা পর্যন্ত পৌছেছে। এক পক্ষ জুনায়েদ হোসেন লস্কর অভিযোগ করেছেন খুলনার যমুনা ডিপোতে তার প্রতিষ্ঠান লস্কর ফিলিং স্টেশনের একটি ট্যাংক লরী তেল নিতে আসলে উদ্দেশ্য প্রনোদিত ভাবে তা আটকের অভিযোগ । অন্যপক্ষ বাংলাদেশ ট্রাংকলরী ওনার্স এসোসিয়েশনের এক অংশের সভাপতি শেখ ফরহাদ হোসেন জানিয়েছেন, ব্যাবসায়িক সূত্রে তিনি জুনায়েদ হোসেন লস্করের কাছে এক কোটি ৭৫ লাখ টাকা পান। ঘটনার দিন জুনায়েদ হোসেন লস্করের ট্যাংক লরির ড্রাইভারের মাধ্যমে তার মালিকের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে জুনায়েদ লস্কর সেদিন বা তার আগে থেকেই কোনো প্রকার ফোন ধরছেন না।
সূত্র জানায়, ব্যবসায়িক উদ্দেশ্যে বিভিন্ন সময়ে সাতক্ষীরার জুনায়েদ হোসেন লস্কর খুলনার শেখ ফরহাদ হোসেনের কাছ থেকে ব্যাংক চেক ও লিখিত স্ট্যাম্পের মাধ্যমে ১ কোটি ৭৫ লক্ষ টাকা গ্রহণ করেন। এই লেনদেনের বিপরীতে জুনায়েদ হোসেন লস্কর তার পূবালী ব্যাংক সাতক্ষীরা শাখার লস্ক ট্রেডারস একাউন্ট নং ১৮১২৯০১০১৭১০৭ হতে তিন দফায় ৭৫ লাখ, ৫০ লাখ ও ৩০ লাখ এবং সাউথ ইস্ট ব্যাংক সাতক্ষীরা শাখার একাউন্ট নং ০০১৩১০০০০০০০২ থেকে ২০ লাখ সহ মোট ১ কোটি ৭৫ লাখ টাকার চেক প্রদান করেন। এবিষয়ে উভয় পক্ষের একটি লিখিত বায়নাও করা হয়। এর পরে জুনায়েদ হোসেন লস্কর পাওনা পরিশোধে গরিমসি শুরু করেন এবং এক পর্যায়ে শেখ ফরহাদ হোসেনের সাথে সব ধরণের যোগাযোগ বন্ধ করে দেন। এমনকি ফরহাদ হোসেনের ফোনও তিনি ধরা বন্ধ করে দেন।
গত ২৭ আগস্ট দুপুরে খুলনার কাশিপুরস্থ যমুনা তেল ডিপোতে জোনায়েদ হোসেন লস্করের মালিকানাধীন লস্কর ফিলিং স্টেশনের একটি ট্যাংক লরী তেল উত্তোলন করতে আসলে খবর পান শেখ ফরহাদ হোসেন। এসময় তিনি ডিপোতে গিয়ে জুনায়েদ লস্করের ট্রাংকলরির ড্রাইভারের কাছে তার মালিক জুনায়েদ লস্করের কাছে ফোন দিতে বলেন। এ সময় খুলনা বিভাগীয় ট্রাংকলরী শ্রমিক ইউনিয়ন সভাপতি মোঃ এমাম মুন্সী উপস্থিত হলে ফরহাদ হোসেনের জরুরী কাজ থাকায় এনাম মুন্সির কাছে পাওনা টাকার ব্যাপারে দায়িত্ব দিয়ে চলে যান তিনি। পরবর্তীতে শেখ ফরহাদ হোসেনের নামে ভয়-ভীতি ও ট্রাক আটকে রেখে হুমকির দেয়ার অভিযোগ তুলে খালিশপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন জুনায়েদ হোসেন লস্করের ছোট ভাই জাকির লস্কর। অন্যদিকে, শেখ ফরহাদ হোসেন দাবি করেছেন, হুমকির কোনো ঘটনা ঘটেনি। অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এ বিষয়ে পুলিশকে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে খালিশপুর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই সনজিত কুমার মন্ডল জানান, তিনি ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছেন, তবে সেখানে ট্যাংকলরি থামিয়ে ড্রাইভার এর সাথে কথা বলেছেন শেখ ফরহাদ হোসেন। তবে হুমকি-ধামকি, কিংবা সন্ত্রাসী কোন কর্মকাণ্ডের ঘটনা সেখানে ঘটেনি। দু পক্ষই থানায় অভিযোগ করেছেন। আমরা তাদের অভিযোগপত্র গ্রহণ করেছি। যমুনা ডিপোর আওতাধীন সিসি টিভি ফুটেছে দেখা গেছে জোনায়েদ লস্করের ট্রাংকলরির ড্রাইভারকে কোনো ধরনের হুমকি বা অস্ত্র দিয়ে ভয় দেখানো হয়নি।

দলের চেয়ারপারসনকে কটূক্তি করায় রূপসায় বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ
রূপসা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদাকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে রূপসা উপজেলা জাতীয়বাদী দল (বিএনপি)। গত ১ সেপ্টেম্বর দুপুরে রূপসা ঘাট এলাকায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন গত ৩১ আগস্ট রূপসা বাগেরহাট বাস মিনিবাস ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ মালিকদের এক অংশ সোনাডাঙ্গায় সাধারণ সভা করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত পরিবহন কর্মকর্তা আ: গফ্ফার বিশ্বাস তার বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র চেয়ারপারসন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য করেছে। যা অত্যন্ত দুঃসাহসিক ও ঔদ্ধত্যপূর্ণ। আমরা এহেন গর্হিত কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। পাশাপাশি যারা এই গফফার বিশ্বাসকে অতিথি করে অনুষ্ঠান করেছে তাদের বিরুদ্ধে আমাদের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের দাবী জানায়। এছাড়াও গফফার বিশ্বাসের মতো কুলাঙ্গার কে কঠিন শাস্তি দিতে হবে বলে বক্তারা হুঁশিয়ারি দেয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি)’র আহ্বায়ক ও নৈহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোল্লা সাইফুর রহমান। নৈহাটি ইউনিয়ন জাতীয়তাবাদী দলের সদস্য সচিব মোঃ দিদারুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সিনিয়র যুগ্ন- আহবায়ক বিকাশ মিত্র , যুগ্ন আহবায়ক মোঃ রয়েল আজম, যুগ্ন -আহবায়ক মোঃ রবিউল ইসলাম রবি,জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক কবীর শেখ। এ সময় আরও বক্তৃতা করেন ২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ও নৈহাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইলিয়াছুর রহমান শেখ,জেলা জাসাসের সাধারণ সম্পাদক শেখ তাইফুদ্দিন দারা, রূপসা উপজেলার শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউনুস গাজী, শ্রমিকনেতা লাভলু শেখ ,বিএনপি নেতা আব্দুল হালিম মোড়ল,লাভলু শেখ বাবলু শেখ,ছাত্রনেতা নাঈম, জাসাস নেতা মামুন, যুব নেতা হান্নান মীর,শেখ আলী আকবর রাজু,অন্তর হোসেন ,মাসুম, আলম, মিকাইল , সুমন প্রমুখ।

চুয়াডাঙ্গায় জেলা ক্রীড়া অফিসারের পদত্যাগের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্বারকলিপি প্রদান
দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দূর্নীতিবাজ ক্রীড়া অফিসারের পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।পরে জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসের সামনে জেলা ক্রীড়া অফিসার আমানউল্লাহ বিরুদ্ধে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে খেলোয়াড় রা বিক্ষোভ মিছিল নিয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করেন।মানববন্ধনে অংশ নিয়ে খেলোয়াড়রা বলেন, আশপাশের জেলাগুলোতে বছর ব্যাপী বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। কিন্তু বর্তমান ক্রীড়া অফিসার আমানউল্লাহ সাবেক জনপ্রশাসন মন্ত্রীর ভাগ্নী জামাই হওয়ার সুবাদে চুয়াডাঙ্গার ক্রীড়া অঙ্গনে কােন ধরনের খেলাধূলার আয়োজন করেননি। ক্রীড়া অধিদপ্তর থেকে বাৎসরিক যে বাজেট জেলা পর্যায়ে দেওয়া হতো তা খেলাধূলার কাজে ব্যয় না করে দূর্নীতির মাধ্যমে পকেট ভারী করেছে। বক্তারা আগামী ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বলেন, বর্তমান ক্রীড়া অফিসারকে এই সময়ের মধ্যে চুয়াডাঙ্গা থেকে বদলী না করলে তার বিরুদ্ধে কঠোর আন্দালন গড়ে তোলা হবে।পরে ক্রীড়া অফিসারের বদলীর দাবিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার কাছে স্বারকলিপি প্রদান করা হয়।এ সময় উপস্থিত ছিলেন সাবেক খেলােয়াড় আব্দুস সালাম, ক্রীড়া সংগঠক রাফিতুল্লাহ মহলদার, চুয়াডাঙ্গা জেলা ফুটবল দলের সাবেক অধিনায়ক বিপুল হাসান হ্যাজিসহ জেলার সাবেক ও বর্তমান খেলোয়াড় এবং ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।

ডুমুরিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা মফিজকে অব্যহতি
খবর বিজ্ঞপ্তি
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ডুমুরিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে মোল্লা মোশাররফ হোসেন মফিজকে। রবিবার (০১ সেপ্টেম্বর) প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দলীয় শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর। স্থানীয়ভাবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় মোল্লা মোশাররফ হোসেন মফিজকে ডুমুরিয়া উপজেলা বিএনপি’র আহবায়কের পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে। তিনি জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন; তবে ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা প্রতিপালনে যত্নশীল হতে সাবধান করে দেয়া হয়েছে তাকে।।

ঝিনাইদহে শতাধিক বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট
নিজস্ব প্রতিনিধি
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে এক বিএনপি সমর্থককে কুপিয়ে আহতের ঘটনায় শতাধিক বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। রোববার (১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ভায়না ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার (৩১ আগস্ট) বিকেলে বাঁকচুয়া লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ভায়না ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শিখনকে মারধর করে ওই ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসিরুল ইসলাম ও ছাত্রদলের সভাপতি রিপনসহ কয়েকজন। এ ঘটনার জেরে সন্ধ্যায় লক্ষ্মীপুর গ্রামের ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিন্টু মালিতাকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক বিপুল হোসেন দাবি করেন, ভোরে দেশীয় অস্ত্র নিয়ে অন্তত শতাধিক বাড়িতে তাণ্ডব চালানো হয়। প্রতিটি বাড়ি ও আসবাব ভাঙচুর করা হয়। লুট করে নিয়ে যাওয়া হয়েছে টাকা ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল। ভাঙচুর ও লুটপাটের অভিযোগে বিএনপির যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম মাস্টার বলেন, কে বা কারা এসব করেছে সেটি আমরা জানি না। সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের নেতাদের নামে মিথ্যা প্রচারণার কারণে আমাদের কয়েকজন কর্মীর সঙ্গে আওয়ামী লীগের সমর্থকদের বাকবিতণ্ডা হয়। তার জেরে আমাদের মিন্টু মালিতা নামে এক নেতাকে কুপিয়ে আহত করেছে। আমরা তার চিকিৎসা নিয়ে ব্যস্ত।
এদিকে ভাঙচুর ও লুটপাটের খবর পেয়ে রোববার দুপুরে ঘটনাস্থলে যান সেনাবাহিনীর সদস্যরা। তারা গ্রামের লোকজনের সঙ্গে কথা বলেন এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে আহ্বান জানান।
হরিণাকুণ্ডু থানার ওসি মো. জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। কোনো পক্ষ থানায় মামলা বা অভিযোগ দেয়নি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদাবাজির তথ্য সংগ্রহ করায় সাংবাদিকের প্রতিষ্ঠানে হামলা-লুট
নিজস্ব প্রতিনিধি
সাতক্ষীরার পাটকেলঘাটায় সংবাদ সংগ্রহকে কেন্দ্র করে সাংবাদিক হাসানুর রহমান হাসানের ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়েছে সন্ত্রাসীরা। শনিবার (৩১ আগস্ট) রাত ১১টার দিকে পাটকেলঘাটা বাজারের পল্লী বিদ্যুৎ রোডের মিনিস্টার শোরুমে এ ঘটনা ঘটে। এ সময় শো রুমের এলইডি টিভি, ফ্রিজ, এসি, রাইসকুকারসহ আনুমানিক প্রায় ৩০ লাখ টাকা ও নগদ ৫ লাখ টাকা লুট করে সন্ত্রাসীরা।
জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের পর শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে যায়। এরপর পাটকেলঘাটা আ.লীগ নেতা সরুলিয়া ইউপি চেয়ারম্যান ও পাটকেল ঘাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই পরিষদে যেতে পারেন না। পরে ইউনিয়ন পরিষদে ও স্কুলে বসতে বাধার সম্মুখীন হন বিএনপি নেতাকর্মীদের দ্বারা। নির্বিঘ্নে পরিষদে বসা ও স্কুল পরিচালনার জন্য আ.লীগ নেতা চেয়ারম্যান আব্দুল হাই মাস্টার বিএনপি নেতা রাজু, যুবদল নেতা মন্টু, মকবুল টেইলার্সের মালিক মকবুলের সঙ্গে ১০ লাখ টাকায় আপস হয়। নগদ আট লাখ টাকা ও ২ লাখ টাকার চেক প্রদান করে বিএনপি নেতা রাজুর নিকট। চুক্তি অনুযায়ী ২৮ আগস্ট বুধবার স্কুল ও ইউনিয়ন পরিষদে বসাতে মকবুল টেইলার্সের মালিক মকবুল এবং আব্দুল হাই মাস্টারকে স্কুলে নিয়ে যায়। এ ঘটনার বিষয়টি জানতে পেরে আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি হাসান তথ্য উপাত্ত সংগ্রহ করেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে রাজু ও মন্টু। এর প্রেক্ষিতে সন্ত্রাসী বাহিনীর কাশিপুর গ্রামের অছেল দালালের ছেলে বিল্লাল ড্রাইভার, যোগীপুকুরিয়া গ্রামের আব্দুল মজিদ, ইসমাইল, মকবুল হোসেন, ইয়ারুল, কবির ড্রাইভার, নুর ইসলাম, শাকদাহ গ্রামের হায়দার, তৈলকুপী গ্রামের সেলিম ড্রাইভার, কাশিপুর গ্রামের মুক্ত, দায়পাড়ার মনি প্রমুখসহ অজ্ঞাতনামা ২০-৩০ জন মিলে সাংবাদিক হাসান ও তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এসময় নগদ ৫ লাখ টাকাসহ ইলেকট্রনিক্স সামগ্রী লুটপাট ও ভাঙচুর চালিয়ে প্রায় ৩০-৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সাংবাদিক হাসানুর রহমান হাসান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে আ.লীগ সরকারের পতন হয়। এরপর পাটকেলঘাটা আ.লীগ নেতা সরুলিয়া ইউপি চেয়ারম্যান ও পাটকেল ঘাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই কর্মস্থল ছাড়তে বাধ্য হন। পরে ইউনিয়ন পরিষদে ও স্কুলে বসতে বাধার সম্মুখীন হন বিএনপি নেতাকর্মীদের দ্বারা। নির্বিঘ্নে পরিষদে বসা ও স্কুল পরিচালনার জন্য আ.লীগ নেতা চেয়ারম্যান আব্দুল হাই মাস্টার বিএনপি নেতা রাজু, যুবদল নেতা মন্টু, মকবুল টেইলার্সের মালিক মকবুলের সঙ্গে ১০ লাখ টাকায় আপস হয়। নগদ আট লাখ টাকা ও ২ লাখ টাকার চেক প্রদান করে বিএনপি নেতা রাজুর নিকট। এসব বিষয়ে সংবাদ প্রকাশের জন্য তথ্য প্রমাণ সংগ্রহ করায় সন্ত্রাসী বাহিনীরা আমার প্রতিষ্ঠানের শো রুমের ব্যাপক হামলা চালিয়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি করেছে। এসময় নগদ ৫ লাখ টাকা লুট করে সন্ত্রাসীরা।
পাটকেলঘাটা থানার ওসি হাফিজুর রহমান জানান, গত রাতে মিনিস্টার শোরুমে ভাঙচুরের ঘটনা ঘটেছে। শোরুমের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকাশিত সংবাদের প্রতিবাদ
দৈনিক খুলনাঞ্চলে ২৯/০৮/২০২৪ ইং তারিখের পত্রিকার প্রথম পাতায় ৬,৭ ও ৮এর কলামে ‘প্রকল্প না না করে অর্থ আত্মসাৎ, শিক্ষক নিয়োগ বানিজ্য, সরকারি কাজে বাঁধা ও কর্মকর্তাদের হুমকি, সরকারি জমি দখল ও গাছ কর্তন, ক্ষমতার অপব্যবহার, খুলনার গাজিরহাট ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের পাহাড়’ শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদে আমাকে জড়িয়ে নানা মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রনোদিত ও কল্পকাহিনী তুলে ধরা হয়। যার সাথে বাস্তবতার আদৌ কোন মিল নেই। উক্ত মিথ্যা সংবাদের কারনে আমার দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক মর্যাদা দারুনভাবে ক্ষুন্ন হয়েছে। আমি এলাকায় দীর্ঘদিন সুনামের সাথে ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসলেও গত ৫ আগষ্ট সরকার পরিবর্তনের এক মাস যেতে না যেতেই যেসব অভিযোগ আমার বিরুদ্ধে তুলে ধরা হয়েছে তাতে প্রতীয়মান হয় অনেকটা উদ্দেশ্য প্রনোদিত উক্ত সংবাদ প্রকাশ করা হয়েছে। এমনকি একই সংবাদ একাধিক পত্রিকার প্রকাশের মধ্যদিয়ে এটি যে সিন্ডিকেট নিউজ এবং মহল বিশেষের দ্বারা প্রভাবিত হয়ে প্রকাশ করা হয়েছে সেটিও প্রতীয়মান। এ ধরনের মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত সংবাদ সংবাদপত্র তথা গণমাধ্যমের ভাবমূর্তি ক্ষুন্ন করতে উৎসাহিত করবে বলে আমার বিশ্বাস। এছাড়া প্রকাশিত সংবাদে আত্মগোপনে থেকে আমি দায়িত্ব পালন করছি বলে যে অভিযোগ আনান সেটিও সম্পূর্ণ মিথ্যা। কেননা আমি গত ১৯ আগষ্টও ইউনিয়নের আইন-শৃংখলা কমিটির মিটিং ও ইউপি সদস্যদের সাথে মতবিনিময় সভায় অংশ নিয়েছি। যা বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়।
-মোঃ মফিজুল ইসলাম
চেয়ারম্যান
১ নং গাজীরহাট ইউনিয়ন পরিষদ
দিঘলিয়া, খুলনা।