Home খেলাধুলা ওয়াকওভার পেয়ে তৃতীয় রাউন্ডে জোকোভিচ

ওয়াকওভার পেয়ে তৃতীয় রাউন্ডে জোকোভিচ

27


স্পোর্টস ডেস্ক

ইউএস ওপেনের ওয়াকওভার পেয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন নোভাক জোকোভিচ। দ্বিতীয় রাউন্ডের খেলায় তৃতীয় সেট চলাকালীন নাম তুলে নেন প্রতিপক্ষ লাসলো জেরে।

সার্বিয়ান তারকা জোকোভিচ এদিন খেলতে নেমেছিলেন স্বদেশী বন্ধু জেরের বিপক্ষে। যেখানে প্রথম দুই সেট জিততে পরিশ্রম করতে হয় জোকারকে। কিন্তু অভিজ্ঞতায় মার খেয়ে যান জেরে। প্রথম দু’টি সেট ৬-৪ গেমে জেতেন জোকার।

জোকোভিচ তৃতীয় সেটেও ২-০ এগিয়ে ছিলেন। সেই সময়ই চোট পান জেরে। খেলা চালিয়ে নিয়ে যেতে পারেননি তিনি। ফলে ওয়াকওভার পেয়ে পরের রাউন্ডে উঠে যান পুরুষদের দ্বিতীয় বাছাই জোকোভিচ।

এদিকে বিদায় নিয়েছেন উইম্বলডন নারী চ্যাম্পিয়ন বারবোরা ক্রেচিকোভা। দ্বিতীয় রাউন্ডে এলেনা গ্যাব্রিয়েলা রুসের কাছে হেরেছেন তিনি। নারী এককে রুসের বিপক্ষে শুরু থেকেই ছন্দে ছিলেন না তিনি। প্রচুর আনফোর্সড এরর করেন। তার খেসারত দিতে হয়।

প্রথম সেট ৪-৬ গেমে হারেন ক্রেচিকোভা। দ্বিতীয় সেটে কিছুটা হলেও লড়াই করেছিলেন তিনি। কিন্তু এক বার তার সার্ভিস ভেঙে রুস এগিয়ে যাওয়ার পরে আর ফিরতে পারেননি ক্রেচিকোভা। দ্বিতীয় সেট ৫-৭ গেমে হেরে বিদায় নেন ক্রেচিকোভা।