Home খেলাধুলা ২৬ বছরেই শেষ তুমুল প্রতিভাধর অস্ট্রেলিয়ান তারকার ক্যারিয়ার

২৬ বছরেই শেষ তুমুল প্রতিভাধর অস্ট্রেলিয়ান তারকার ক্যারিয়ার

16


স্পোর্টস ডেস্ক।।

বয়স মাত্র ২৬। এই বয়সে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শুরু করেন অনেকে। অথচ এই বয়সেই ক্রিকেটকে বিদায় বলতে হচ্ছে উইল পুকোভস্কিকে। ডাক্তারদের পরামর্শে বাধ্য হয়ে খেলা ছাড়তে হচ্ছে অস্ট্রেলিয়ার তুমুল প্রতিভাধর এই ক্রিকেটারকে।

২০২১ সালে ভারতের বিপক্ষে সিডটি টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে মাঠে নেমেছিলেন পুকোভস্কি। ওপেনিংয়ে ডেভিড ওয়ার্নারের সঙ্গে নেমে ৬২ রানের দুরন্ত এক ইনিংস খেলেন তিনি। দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে আসে ১০ রান। এরপর ইনজুরিতে পড়েন তিনি। সেটিই হয়ে থাকে পুকোভস্কির একমাত্র আন্তর্জাতিক ম্যাচ।

পুকোভস্কি অবসর নিতে বাধ্য হচ্ছেন ক্রমাগত মাথায় বলের আঘাত পাওয়ার পর। এর ফলে শারীরিক ও মানসিকভাবে মারাত্মক ভেঙে পড়েন তিনি। গত মার্চেই অস্ট্রেলিয়ার আরেক পেসার রাইলি মেরেডিথের বল হেলমেটে লাগার পরে কনকাশনের সমস্যায় পড়েন পুককোস্কি। যার ফলে বাকি মৌসুমে আর মাঠে নামা হয়নি তার। অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগ শেফিল্ড শিল্ডে ভিক্টোরিয়ার হয়ে তাসমানিয়ার বিপক্ষে খেলার সময় এই আঘাত পান ২৬ বছর বয়সী এই ক্রিকেটার।

পুকোভস্কিকে অস্ট্রেলিয়ার অন্যতম প্রতিশ্রুতিশীল ক্রিকেটার হিসেবে ধরা হতো। ক্যারিয়ারের শুরু থেকেই মাঠে কনকাশন (মাথায় আঘাত) হয়েছে তার। সবশেষ মার্চের ঘটনাসহ মোট ১১ বার কনকাশন হয়েছে তার। যদিও একদম সঠিক সংখ্যাটি নিয়ে মতানৈক্য আছে।

প্রথম শ্রেনিতে অভিষেকের আগে তিনবার কনকাশনে ভুগেছেন তিনি। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে প্রথম শ্রেনির ক্রিকেটে অভিষেক ম্যাচেও ফিল্ডিং করার সময় মাথায় আঘাত পান তিনি। ২০১৭ সালের অক্টোবর থেকে ২০২১ সালে অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে টেস্ট অভিষেক ম্যাচ পর্যন্ত আরও ৪ বার মাথায় আঘাত পান তিনি।

২০২১ সালের জানুয়ারিতে ভারতের বিপক্ষে সেই আন্তর্জাতিক ম্যাচের পর ২০২২ সালের ফেব্রুয়ারিতে আবারও কনকাশনে ভোগেন পুকোভস্কি। এরপর মানসিক সমস্যায় ২০২২ সালের অক্টোবরে ক্রিকেট থেকে এক বছরের বিরতি নেন এই ব্যাটার। ২০২৩ সালের অক্টোবরে আবারও ফেরেন ক্রিকেটে। এ বছরের জানুয়ারিতে আবারও তার কনকাশনের উপসর্গ ধরা পড়ে।