পাইকগাছায় পানিবন্দি মানুষের মাঝে নগদ অর্থ বিতরণকালে মনা-তুহিন
দেশের যেকোন দুর্যোগে ও সঙ্কটে বিএনপি জনগণের পাশে থাকে
।। খবর বিজ্ঞপ্তি।।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বন্যার্তদের পাশে দাঁড়াতে দলীয় নেতা-কর্মীসহ দেশবাসীকে আহ্বান জানিয়েছেন উল্লেখ করে খুলনা মহানগর বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এড. শফিকুল আলম মনা বলেছেন, বন্যাকবলিত এলাকার মানুষগুলো এখন মহাবিপদে। সহায় সম্বল হারিয়ে লাখো-লাখো মানুষ এখন নিদারুণ অসহায় জীবন যাপন করছে। দেশের যেকোন দুর্যোগে ও সঙ্কটে বিএনপি জনগণের পাশে থাকে। বরাবরের মতোই আগামীর দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা দুর্যোগপূর্ণ এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছি।
শনিবার (২৪ আগস্ট) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ পাইকগাছার পানিবন্দি ১৪টি গ্রামের মানুষের মাঝে নগদ অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাঁধ সংস্কারের নামে শত শত কোটি টাকা লোপাট করেছে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া সরকার। তাদের সীমাহীন লুটপাটের ফলে হাজার কোটি টাকা খরচ করেও কোনো সুফল মেলে না এ অঞ্চলের মানুষের। মানুষের ভোগান্তিও শেষ হয় না। দুর্যোগ এলেই বাঁধ নিয়ে শুরু হয় তোড়জোড়। বরাদ্দ হয় টাকা, আবার ভেঙে যায় সেই বাঁধ।
পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি ডা. আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেছেন, বাংলাদেশের যে কোনো দুর্যোগে, দুর্বিপাকে কিংবা সংকটে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা সবসময়ই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। দেলুটি ইউনিয়নের কালীনগর বেড়িবাঁধ নির্মাণে নিম্নমানের কাজ, নকশায় ত্রুটি ও সীমাহীন দুর্নীতির কারণে বেড়িবাঁধ টেকসই হয় না। বেড়িবাঁধ সংস্কারের নামে প্রতিবছর জলে ঢালা হচ্ছে শত শত কোটি টাকা। সকল দুর্নীতি লুটপাটের বিচার হবে বাংলার মাটিতে। এ সময় জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, বেগম রেহেনা ঈসা, স ম আবদুর রহমান, বদরুল আনাম খান, আবুল কালাম জিয়া, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মাহবুব হাসান পিয়ারু, শেখ সাদী, আশরাফুল আলম নান্নু, দৌলতপুর থানা বিএনপির আহ্বায়ক মুর্শিদ কামাল, খানজাহান আলী থানা বিএনপির আহ্বায়ক কাজী মিজানুর রহমান, সোনাডাঙ্গা থানা বিএনপির সদস্য সচিব সাজ্জাদ আহসান পরাগ, দৌলতপুর থানা বিএনপির সদস্য সচিব ইমাম হোসেন, খানজাহান আলী থানা বিএনপি সদস্য সচিব আবু সাঈদ হাওলাদার আব্বাস, সাঈদ হাসান লাভলু, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা শফিকুল ইসলাম শাহীনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন নেতৃবৃন্দ।
উল্লেখ্য, পূর্ণিমার জোয়ারে গত বৃহস্পতিবার খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের কালীনগর বেড়িবাঁধ ভেঙে কালীনগর, দারুল মল্লিক, হরিণখোলা, সৈয়দখালি, সেনেরবেড়, গোপীপাগলা, খেজুরতলা, তেলিখালী, হাটবাড়ী, ফুলবাড়ী, বিগরদানা, দুর্গাপুর ও নোয়াই ১৪টি গ্রাম প্লাবিত হয়েছে। যাতে পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় ১৫ হাজার মানুষ। তলিয়ে গেছে চিংড়ি ঘের ও ফসলি জমি।
বেড়িবাঁধ তিন দিনেও মেরামত হয়নি, ১৫ হাজার মানুষ পানি বন্ধি : নৌবাহিনীর ত্রান বিতরন
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
পাইকগাছার দেলুটি ইউনিয়নের কালিনগর ক্ষতিগ্রস্ত ওয়াপদার বেড়িবাঁধ তিন দিনেও মেরামত সম্ভব হয়নি। শনিবার সকাল থেকে সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এনামুর হক ও দেলুটি ইউনিয়নের চেয়ারম্যান রিপন কুমার মন্ডলের নের্তৃত্বে সেচ্ছাশ্রমে প্রায় ৩ হাজার মানুষ বাঁধ নির্মান করলে জোয়ারের পানিতে তা আবার ভেঙ্গে যায়। ভাঙ্গনের ফলে ১৩ গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ পানি বন্ধি হয়ে মানবেতর জীবন যাপন করছে। ধসে পড়েছে শত শত কাঁচা ঘরবাড়ি। ভেসে গেছে বিস্তীর্ণ এলাকার বীজতলা, আমন ফসল ও মৎস্য সম্পদ। আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে ক্ষতিগ্রস্ত মানুষ। খাদ্যর অভাব দেখা দিয়েছে।
গত বৃহস্পতিবার ভদ্রা নদীর প্রবল জোয়ারের পানিতে উপজেলার দেলুটি ইউনিয়নের কালিনগর এলাকার পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদার বেড়িবাঁধ ভেঙে ১৩ টি গ্রাম প্লাবিত হয়। সন্ধ্যায় এলাকাবাসী বাঁশের পাইলিং ও ভেকু দিয়ে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ প্রাথমিক মেরামত করেন। এরপর রাতের জোয়ারে মেরামতকৃত বাঁধ ভেসে গেলে সকালে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড ও ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে এলাকার হাজার হাজার মানুষ শুক্রবার সকালে পুনরায় মেরামত করলে মেরামতকৃত বাঁধ আবারো দুপুরের জোয়ারের পানিতে ভেসে গিয়ে বাঁধ মেরামত চেষ্টা ব্যর্থ হয়ে যায়। মেরামতের সময় উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, দেলুটির ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, সোলদানার সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে তৃতীয় দিনেও বাঁধ মেরামত করা সম্ভব না হওয়ায় ১৩ গ্রাম প্লাবিত হয়ে ১৫ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে বলে জানান দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল। এছাড়া প্লাবিত এলাকার শত শত কাঁচা ঘরবাড়ি ধসে পড়া সহ সমস্ত বীজতলা, আমন ও তরমুজ ও অন্যান্য সবজি ফসল এবং মৎস্য সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে বলে স্থানীয় এ জনপ্রতিনিধি জানিয়েছেন।
অপর দিকে বাংলাদেশ নৌবাহিনী বন্যায় দূর্গতদের মাঝে জরুরী চিকিৎসা সেবা ও ত্রান সামগ্রী বিতরন করছেন। এছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্থ অসংখ্য পানি বন্দি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার জন্য কমান্ডার খুলনা নৌ অঞ্চলের নৌবাহিনী সহায়তাকারী দল নিরলস প্রচেষ্টা চলিয়ে যাচ্ছে। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনী এই দায়িত্ব পালন অব্যাহত রাখবে বলে কন্টিনজেন্ট কমান্ডার – লেফটেন্যান্ট মাহফুজুর রহমান ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পাইকগাছার দেলুটির দুর্গত মানুষের পাশে দাড়িয়েছে বাংলাদেশ নৌ-বাহিনী
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছার দেলুটির দুর্গত মানুষের পাশে দাড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। জরুরি চিকিৎসা প্রদান, ত্রাণ সামগ্রী বিতরণ ও পানি বন্দি মানুষ কে নিরাপদ আশ্রয়ে নেওয়ার কাজ শুরু করেছে নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা সহ অন্যান্য সদস্যরা। উল্লেখ্য গত ২২ আগস্ট বৃহস্পতিবার উপজেলার দেলুটি ইউনিয়নের কালিনগর এলাকার পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদার বেড়িবাঁধ ভেঙ্গে ২২ নং পোল্ডারের ১৩ টি গ্রাম প্লাবিত হয়ে ১৫ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়ে। এদিকে মানবিক সহায়তা নিয়ে দুর্গত এলাকার মানুষের পাশে এসে দাড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
ইতোমধ্যে জরুরি চিকিৎসা প্রদান, ত্রাণ সামগ্রী বিতরণ ও পানি বন্দি মানুষ কে নিরাপদ আশ্রয়ে নেওয়ার কাজ শুরু করেছে নৌবাহিনী। কমান্ডার খুলনা নৌ অঞ্চলের তত্ত্বাবধানে লেঃ মাহফুজুর রহমান, (এক্স) বিএন এর নেতৃত্বে নৌবাহিনী বৃহস্পতিবার দিনভর দেলুটির ফুলবাড়ি, বিগোরদানা, হরিণখোলা ও দারুণ মল্লিক সহ ২২ নং পোল্ডারের বিভিন্ন স্থানে দুর্গত মানুষের মাঝে জরুরি চিকিৎসা প্রদান, ত্রাণ ও স্বাস্থ্য উপকরণ বিতরণ এবং পানি বন্দি মানুষ কে নিরাপদ আশ্রয়ে নেওয়ার কাজ করেন। ইনচার্জ মোঃ মিন্টু হোসেন এর নেতৃত্বে নৌ ফাঁড়ি পুলিশ নৌবাহিনীর এ কাজে সহযোগিতা করে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনী দুর্গত মানুষের পাশে থাকবেন এবং মানবিক সহায়তার কাজ চলমান থাকবে বলে জানান লেফটেন্যান্ট মাহফুজুর রহমান।
পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদত্যাগ
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন মোঃ আনোয়ার ইকবাল মন্টু । তিনি শনিবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আওয়ামী লীগের উপজেলা আওয়ামী লীগের সভাপতি সহ আওয়ামী লীগের সকল পদ থেকে পদত্যাগ করেন।
তিনি নিজ স্বাক্ষরিত পদত্যাগ পত্রে উল্লেখ করেন আমি দীর্ঘদিন কিডনি, হার্ট, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিল রোগের কারণে শারীরিক ভাবে অসুস্থ। এ কারণে প্রায় সময় আমাকে হাসপাতালে ভর্তি থাকতে হয়। শারীরিক সমস্যার কারণে সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচন থেকে আমি সরে দাড়িয়েছিলাম। অনেক দিন যাবৎ দলীয় কর্মকাণ্ডে অংশ গ্রহণ ও সহযোগিতা করতে পারি নাই। বর্তমানে আমার শারীরিক অবস্থা খুবই খারাপ। এ কারণে পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে পদত্যাগ করার পাশাপাশি দলীয় সব কর্মকাণ্ড থেকে অব্যাহতি নেন তিনি
মাগুরার সদর উপজেলার বেরইল-পলিতায় জাসাসের দোয়া মাহফিল, আলোচনা এবং সংস্কৃতি অনুষ্ঠান
নওয়াব আলী মাগুরাঃ
শুক্রবার বিকাল ৫টায় মাগুরার বেেেরাইল পলিতা ইউনিয়নে ডহর সিংড়ায় জেলা জাসাসের সাংস্কৃতিক সম্পাদক গোলাম মাওলার বাড়িতে এবং তার উদ্যোগে বেগম খালেদা জিয়ার কারা মুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে এক দোয়া মাহফিল, আলোচনা এবং সংস্কৃতি অনুষ্ঠান হয়েছে। আলোচনা অনুষ্ঠানে সভাপত্বত করেন আব্দুল মালেক মুন্সি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি এ্যাড. ওয়াশিকুর রহমান কল্লোল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বেেেরাইল পলিতা বিএনপি আহ্বায়ক মির্জা আফজাল হোসেন, সাবেক আহ্বায়ক রেজাউল আলম, কুচিয়া মোড়া ইউনিয়নের বিএনপি’র আহবায়ক নওশের মোল্লা। জেলা যুবদলের সহ সভাপতি রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মতিউল ইসলাম চপল, উপস্থিত ছিলেন শেখ মিরাজ, শান্ত মিয়া, সজীব শেখ, শেখ আরমান,সাংবাদিক তারিকুল ইসলাম ও নওয়াব আলী, টগর হোসেন সহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা কর্মী বৃন্দ। আলোচনা অনুষ্ঠানের পর দোয়া মাহফিল হয়। রাতে বিশিষ্ট বাউল শিল্পী সগীর আহমেদ ও ক্ষ্যাপা সালমা এবং অন্যান্য শিল্পীদের গানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।এলাকার শত শত নারী পুরুষ গভীর রাত পর্যন্ত এ অনুষ্ঠান উপভোগ করেন।
মাগুরাতে পৃথক ঘটনায় এক পুলিশ কর্মকর্তা ও এক কনোস্টেবলের আত্মহত্যা
মাগুরা থেকে নওয়াব আলীঃ
পৃথক ঘটনায় মাগুরায় খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) লাবনী আক্তারের ঝুলন্ত লাশ এবং পুলিশ কনস্টেবল মাহমুদুল হাসানের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।
মাগুরার শ্রীপুর উপজেলার বরালিদাহ গ্রামের বাংলাদেশ পুলিশ বাহিনীর অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার লাবনী আক্তার (৪৫) বুধবার রাত আনুমানিক ১২ টার দিকে শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামে নানা মৃত কুদ্দুস মাষ্টারের বাড়িতে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে।পরিবারের সদস্যরা ঝুলন্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাবনীর পিতা খন্দকার শফিকুল আজম একজন বীর মুক্তিযোদ্ধা ও নাকোল রাইচন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক। লাবনী আক্তারের স্বামী মাগুরা সদর উপজেলার হাজিপুর গ্রামের তারেক আব্দুল্লাহ বর্তমানে ক্যান্সার রোগের চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছে। তারেক আব্দুল্লাহ পেশায় একজন ব্যাংকের সহকারী পরিচালক (এডি) হিসেবে ঢাকাতে কর্মরত। লাবনী আক্তার খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। তিনি দুই দিন আগে ছুটিতে মাগুরার শ্রীপুরের নানা বাড়িতে আসেন। তাদের দাম্পত্য জীবনে দুটি মেয়ে সন্তান রয়েছে।
অন্যদিকে গতকাল ২১ জুলাই বৃহস্পতিবার সকালে মাগুরা পুলিশ লাইনস থেকে এক কনস্টেবলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। সকাল সাড়ে ছয়টার দিকে পুলিশ লাইনসের ব্যারাকের ছাদ থেকে লাশটি উদ্ধার করা হয়। মাহমুদুল হাসান (২৩) নামের ওই কনস্টেবলের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়। দেড় মাস আগে তিনি মাগুরায় বদলি হয়ে আসেন। পুলিশের ধারণা, নিজ নামে ইস্যু করা অস্ত্র দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, মাহমুদুল ডিউটি শেষে ভোরে ব্যারাকে ফিরে ছাদে গিয়ে নিজ নামে ইস্যু করা শটগান দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। গুলির শব্দ শুনে অন্যরা গিয়ে তাঁকে মৃত অবস্থায় দেখতে পান। তাঁর থুতনি দিয়ে গুলি ঢুকেছে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন জানা যায়নি।
নড়াইলের মাইজপাড়ায় গণঅধিকার পরিষদের কার্যালয় উদ্বোধন
মো. তাহের, নড়াইল প্রতিনিধি:
নড়াইল সদর উপজেলার মাইজপাড়ায় গণঅধিকার পরিষদের একটি কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে চারটায় মাইজপাড়া বাজারে এ কার্যালয়ের উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল জেলা গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. রেজাউল ইসলাম। উদ্বোধন শেষে আলোচনা সভায় দেশের বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। মাইজপাড়া ইউনিয়ন গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. পান্নু মোল্যার সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আব্দুল করিম, সদস্য মনিরুল মওলা সুবজ, জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব জামাল খান, সাংগঠসনিক সম্পাদক ইবাদত সরকার, যুব অধিকার পরিষদের সভাপতি মাহবুব হোসেন মিলন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি আনিসুজ্জামান সোহাগ, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মনিরুল মোল্যাসহ আরও অনেকেই।
কালিগঞ্জে বিএনপি নেতা বাপ্পি’র নেতৃত্বে লুটপাট, ঘের দখল ও মারপিঠ!
জিএম সাগর হোসেন
কালিগন্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক জাতীয় পার্টির এমপি পুত্র আক্তারুজ্জামান বাপ্পী’র অত্যাচারে অতিষ্ঠ কালিগন্জবাসী।শেখ হসিনা সরকার পতনের পরেরদিন হতে শুরু হয়েছে তার অপকর্ম।গত ৬ আগষ্ট কালিগন্জের সবচেয়ে বড় চালের আড়ত সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যাবসায়ী ৮নং ভাড়াশিমলা ইউনিয়নের জনপ্রিয় মেম্বর বরুন ঘোষের চালের আড়ত তার নেতৃত্বে মুহূর্তের মধ্যে লুট হয়ে যায়। প্রায় ২ কোটি টাকার চাল,ধান,কুড়া,চিড়া,মুড়িসহ আড়তের যাবতীয় মালামাল।ইলেকট্রিক মোটর,যন্ত্রপাতি,মেশিন পর্যন্ত খুলে নিয়ে গেছে দূর্বৃত্তরা।অন্যদিকে নারায়নপুর হ্যাচারী সংলগ্ন প্রায় ৩০ বছর যাবত মাছ চাষের ঘের করে আসছে মোকতার হোসেন।বিএনপি পন্থাী মুক্তিযোদ্ধা হলেও রক্ষা হয়নি তার মাছ চাষের ঘেরটি।ঘেরটি দখলে নিয়ে মারাত্মক ভাবে তাকে ও তার দুই ছেলে মাসূদ ও মহিদুলকে মারপিট করে তার পেটোয়া বাহিনী।তারা এখন হাসপাতালে মৃত্যর সাথে পাঞ্জা লড়ছে। একই গ্রামের আব্দুর রহিম দিনমজুর নজরুল ইসলাম নজুকে প্রকাশ্য দিবালোকে বাজার মোড়ে ফেলে মারপিট করে।তার এ সকল অপকর্ম সংগঠিত করার দায়িত্বে রয়েছে থানা ছাত্রদলের সেক্রেটারি প্রার্থী রবিউল।এই রবিউল প্রকাশ্যে, গোপনে ও ফেসবুকে যাকে তাকে হুমকি-ধমকি করে বেড়াচ্ছে। বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে ।এছাড়াও বাপ্পি’র শ্বশুর বাড়ি কৃষ্ণনগর ইউনিয়নেও তার অনুসারীরা যারে তারে যত্রতত্র মারপিট ও চাঁদাবাজির হুমকি দিয়ে বেড়াচ্ছে। সুশান্ত ডাক্তারের ঘরবাড়ি ভাংচুর করার ও ১০ লক্ষ টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে ইতিমধ্যে। পুরো উপজেলা জুড়ে তার নেতৃত্বে চলছে চুরি-ডাকাতি ও ঘের দখলসহ যাবতীয় অকাম-কুকাম। দলের মধ্যে তাকে নিয়ে চলছে নানান সমালোচনা।সিনিয়র নেতৃবৃন্দ মনে করেন তার কারনে অল্প কয়েকদিনের মধ্যে দলের ভাবমূর্তি মারাত্মক ভাবে ক্ষুন্ন হয়েছে। এ ব্যাপারে তাকে মুঠোফোনে যোগাযোগ করা হলেও সংযোগ পাওয়া যায়নি।
বাগেরহাটের রামপালে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদঃ স্বামীর আনন্দে দুধ দিয়ে গোসল
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার ঘটনার আনন্দে দুধ দিয়ে গোসল করেছেন স্বামী শফিকুল ইসলাম (৩৮)। সে বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নে পেড়িখালী গ্রামের আমীর আলীর ছেলে। শরিফুল পেশায় একজন ভ্যান চালক।
এলাকাবাসী জানান, শনিবার (২৪আগস্ট) সকালে দীর্ঘ ১৬বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে কষ্ট পাওয়ার বদলে মনের আনন্দে পেড়িখালীর চেয়ারম্যানের মোড় এলাকায় জনসম্মুখে বালতি ভর্তি দুধ দিয়ে গোসল করেন শরিফুল। শফিফুল দুধ দিয়ে গোসল করার খবরটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। তাই বিষয়টি দেখতে প্রতিবেশীরা ও উৎসুক জনতা ভিড় জমান চেয়ারম্যানের মোড় এলাকায়।
এর আগে গত ২০আগস্ট তার স্ত্রী তাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেন। সেই ডিভোর্স পেপার হাতে পেয়ে স্বাক্ষরও করে পাঠিয়ে দেন তিনি।
প্রায় ১৬বছর আগে বাগেরহাটের মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের বকুলতলা গ্রামের রুস্তম আলী সরদারের মেয়ে মুসলিমা বেগমের সাথে দুই পরিবারের সম্মতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের পর তাদের জীবন সুখে শান্তিতে কেটে যাচ্ছিল। তাদের সংসারে লামিয়া খাতুন (১২) নামের একটি কন্যা সন্তান রয়েছে। কিন্ত গত বছর তিনেক আগ থেকে তাদের দাম্পত্য জীবনে কলহের শুরু হয়। এরপর বিভিন্ন সময় তার স্ত্রী ঝগড়া বিবাদ বাঁধিয়ে তার বাবার বাড়িতে চলে যান। তারপর তাকে অনেক বুঝিয়েও শফিকুলের সংসারে ফেরাতে ব্যর্থ হন তিনি।
শফিকুল ইসলাম বলেন, আমার কপালে আল্লাহ যা লিখছেন তাই আমার হয়েছে, হবে। আমি বিশাল এক পারিবারিক কলহ থেকে মুক্তি পেয়েছি, এটাই আমার জন্য আনন্দের ব্যাপার। ১৬বছরে আমার স্ত্রী আমাকে অনেক নির্যাতনও করেছে। আমি এক পর্যায়ে অসহায় হয়ে পড়েছিলাম। আমার স্ত্রী আমাকে ডিভোর্স দিয়েছে, সে যেখানে ভালো থাকবে, সেখানেই ভালো থাকুক। এটাই আমি চাই আর আমি তার জন্য দোয়া করি।
রূপান্তর-এর বার্ষিক সাধারণ সভায় সমাজসেবার উপ-পরিচালক খান মোতাহের
দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি এনজিও’র অবদান কম নয়
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক খান মোতাহের হোসেন বলেছেন, দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানের অবদান কম না। সরকার এবং বেসরকারি প্রচেষ্টায় দেশ অগ্রগতির পথে এগিয়ে চলছে। বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে রূপান্তর তার কর্মকা- দিয়ে দেশে এবং দেশের বাইরে প্রভূত সুনাম অর্জন করতে পেরেছে। বিশেষ করে উন্নয়ন যোগাযোগ মাধ্যমে পটগানের সংযোজন এবং তা’ দেশের বাইরে বিভিন্ন দেশে ছড়িয়ে দেয়ার জন্য রূপান্তর মানুষের কাছে নন্দিত সংগঠন হিসেবে স্থায়ী আসনে অধিষ্টিত হতে পেরেছে। আগামী দিনগুলোয় রূপান্তর অতীতের মতো তার কর্মপরিধি বাড়াবে এবং উদ্ভাবনী শক্তি দিয়ে আরও মানুষের কল্যাণে ভূমিকা পালন করতে সক্ষম হবে এটা আমরা আশা করি।
তিনি শনিবার সকালে রূপান্তর-এর বার্ষিক সাধারণ সভা ২০২৩-২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন। খুলনা মহানগরীর শিরিশনগরস্থ রূপান্তর প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংস্থার চেয়ার পার্সন তোফাজ্জেল হোসেন মঞ্জু। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সফিকুল ইসলাম। রূপান্তর-এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সংস্থার অপর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ।
বার্ষিক সাধারণ সভার শুরুতে জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। গত এক বছরে রূপান্তর-এর সাধারণ পরিষদের প্রয়াত দুই সদস্য বীর মুক্তিযোদ্ধা ও প্রখ্যাত সাংবাদিক এ কে হিরু এবং নারীনেত্রী এ্যাডভোকেট কানিজ ফাতেমা আমিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের প্রতিকৃতিতে পুষ্প অর্পন করা হয়। এ ছাড়া গত এক বছরে রূপান্তরের সাবেক সাধারণ পরিষদ সদস্য প্রয়াত নারীনেত্রী এ্যাডভোকেট অলোকানন্দা দাস, সাবেক কর্মী ও সুন্দরবন সুরক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনকারী প্রয়াত জ্যোতির্ময় মল্লিকসহ রূপান্তর কর্মী এবং তাদের আত্মীয়-স্বজনদের মৃত্যুতে সভায় শোক জ্ঞাপন করা হয়।
অনুষ্ঠানে রূপান্তর-এর বিগত এক বছরের কর্মকা- উপস্থাপন করেন সংস্থার সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। আর্থিক বিবরণী তুলে ধরেন সংস্থার কোষাধ্যক্ষ ও নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন। রূপান্তর সাধারণ পরিষদের সদস্যদের মধ্যে আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা মিনা রাজীব হোসেন, মামুন আল হাসান নাজু, এ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু, তৃণমূল নারীনেত্রী দান কুমারী, কাজী হাফিজুর রহমান, আব্দুস সবুর বিশ্বাস, অসীম কুমার পাল, নাছরিন সুলতানা লিমা, রুকসানা পারভীন প্রমূখ।
সভায় রূপান্তর-এর বিগত এক বছরের কর্মকা- ও বিভিন্ন নীতিমালার সংশোধন সহ বিভিন্ন কার্যক্রমের অনুমোদন দেয়া হয় এবং পরিবর্তী সময়ের জন্য কৌশলগত পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত এবং রূপান্তর সঙ্গীত পরিবেশন করেন রূপান্তর থিয়েটারের শিল্পীবৃন্দ।
হামলা ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে খুলনায় সুজনের মানববন্ধনে বক্তারা
রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণ করতে হবে
খবর বিজ্ঞপ্তি
দেশ ব্যাপী হামলা ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে এবং দুর্বৃত্তদের আইনের আওতায় আনার দাবিতে শনিবার খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুশাসনের জন্য নাগরিক সুজন খুলনা মহানগর ও জেলা কমিটি নগরীর শিববাড়ি মোড়ে বেলা ১১টায় এ মানববন্ধন কর্মসূচী পালন করে। উক্ত কর্মসূচীতে সভাপতিত্ব করেন খুলনা জেলা সুজনের সম্পাদক এড. কুদরত ই খুদা। সুজন মহানগর কমিটির নেতা এস এম সোহরাব হোসেনের পরিচালনায় বক্তৃতা করেন ও অংশ নেন সুজনের বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, পেইভ-এ আঞ্চলিক সমন্বয়কারী নিজাম উর রহমান লালু, কেসিসির রাজস্ব কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, সুজন খালিশপুর থানা কমিটির সভাপতি ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, সম্পাদক খলিলুর রহমান সুমন, নাগরিক নেতা আঃ হালিম, এ্যাম্বাসেডর আশরাফ হোসেন, আলহাজ্ব তাহেরুল আলম চৌধুরী, শেখ আইনুল হক, আফরোজা খানম, একুশের আলো খুলনার প্রধান মাহবুবুল হক, সুলতানা খুকু, এড. আরিফা খাতুন, এম রুহুল আমিন, খন্দকার খলিলুর রহমান, রাবেয়া বসরিন তমা প্রমূখ। বক্তারা বলেন, দেশে জমা থাকা ৫৩ বছরের আবর্জনা দুর করা হোক। দুঃশ্সানের যে সমস্ত আইন সংবিধানে পরিবর্তন আনা হয়েছে তা পরিবর্তন করতে হবে। আগামী দিনের সকল বৈষম্য দুর করে সুশাসনের রাষ্ট্র হোক সেই দাবি করেন অর্ন্তবর্তীকালীন সরকারের নিকট। বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনের সফল যেন কোন রকম বিনষ্ট না হয় সে দিকে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে। এদেশে কিছু কুচক্রীমহল এ সুযোগে দেশে বিশৃংখলা ও নৈরাজ্য সৃষ্টি করছে। এরা দেশ ও জাতীর শত্রু। এদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক অসম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মানের দাবি জানানো হয়। মানুষ তার বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। ফিরে পেয়েছে মত প্রকাশের স্বাধীনতা। এ সময় বক্তারা বন্যার্তদের সাহায্যে সকলের হাতকে প্রসারিত করার আহবান জানান। একই সাথে রাষ্ট্র বিনির্মানে নিহত শিক্ষার্থী-জনতার আত্নার শান্তি ও আহতদের সুস্থ্যতা কামনা করা হয়।
কী করতে চান জনগণের সামনে দ্রুত উপস্থাপন করুন: প্রধান উপদেষ্টাকে ফখরুল
ঢাকা অফিস
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর দায়িত্ব নেয় অন্তর্র্বতী সরকার। যার নেতৃত্ব দিচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। দায়িত্ব নেওয়ার পর অন্তর্র্বতী সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সংস্কার শেষে নির্বাচন আয়োজন করা হবে।
নির্বাচন নিয়ে শনিবার রাজধানীতে এক আলোচনাসভায় কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা দেখতে চাই- প্রধান উপদেষ্টা কী করতে চান সেটা জনগণের সামনে অতিদ্রুত উপস্থাপন করবেন। তিনি একটা রোড ম্যাপের মাধ্যমে একটা অতিদ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন।’
তিনি বলেন, ‘আমি নির্বাচনের ওপর অনেক জোর দিতে চাই। রাষ্ট্র সংস্কারের ব্যাপারে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। একটা নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে দেশের সংস্কার করতে হবে। এর কোনো বিকল্প নেই। কয়েকজন ব্যক্তি একটা সংস্কার করে দিবেন, এটা আমি বিশ্বাস করি না। জনগণের অংশগ্রহণের মাধ্যমে এই সংস্কার করতে হবে। অন্তর্র্বতীকালীন সরকারের দায়িত্বে যারা রয়েছে তারা সবাই যোগ্য ব্যক্তি।’
ফখরুল বলেন, ‘অন্তর্বতীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। আমরা মনে করি, তারা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবেন। এই সরকারের ওপর আমাদের আস্থা রয়েছে, জনগণের আস্থা রয়েছে, সবারই আস্থা আছে। কিন্তু অবশ্যই সেটা (নির্বাচন অনুষ্ঠান) সীমিত সময়ের মধ্যেই করতে হবে, একটা সময়ের মধ্যে করতে হবে, যৌক্তিক সময়ের মধ্যেই করতে হবে। তা না হলে যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সম্পূর্ণ ব্যাহত হবে।’
তিনি বলেন, ‘ফ্যাসিবাদের নায়ক শেখ হাসিনা পালিয়ে গেছেন। তবে তাদের যারা দোসর রয়েছে তারা কেউ পালিয়ে গেছে এবং কেউ লুকিয়ে রয়েছে। যে সমস্ত ব্যক্তিরা হাসিনার পাশে থেকে তার দোসর হয়ে যারা মানুষের ওপর নির্যাতন-নিপীড়ন করেছে, লুটপাট করেছে, তাদের আমরা অন্তর্র্বতীকালীন সরকারের উপদেষ্টাদের আশেপাশে দেখতে চাই না। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তাদেরকে দেখে আমরা উদ্বিগ্ন-চিন্তিত হই।’
বিএনপি মহাসচিব বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে সত্যিকার অর্থে এ সরকারের সঙ্গে কোনো এজেন্ডাভিত্তিক আলোচনা হয়নি। রাজনৈতিক দলগুলোর মতামত এ সরকারকে জানতে হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে অবশ্যই অন্তর্র্বতীকালীন সরকারের মতবিনিময় করতে হবে। প্রতিবিপ্লব যাতে না ঘটে আমাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে।’
তিনি বলেন, ‘অতিদ্রুত জনগণের চাহিদাকে পূরণ করার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্র্বতীকালীন সরকারের আলোচনা করতে হবে। কিভাবে একটি নির্বাচন অতিদ্রুত করা যায় সে ব্যবস্থা করতে হবে। আজকে আমাদের সামনে নতুন এক ভবিষ্যৎ এসেছে। সব জঞ্জালকে উপড়ে ফেলে দেশকে সুন্দর করে সামনের দিকে নিয়ে যেতে হবে।’
বিএনপির মহাসচিব আরও বলেন, ‘বন্যায় ইতোমধ্যে কয়েকজন নিহত হয়েছেন। লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে আছে। মানুষের ঘরবাড়ি ভেসে চলে গেছে। আমরা তাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি এবং পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।’
জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে মজলুম জননেতা মওলানা ভাসানী প্রতিষ্ঠিত ন্যাশনাল আওয়ামী পার্টির তৎকালীন সাধারণ সম্পাদক প্রখ্যাত রাজনীতিবিদ এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, অধ্যাপক মাহাবুব উল্ল্যাহ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না প্রমুখ।
সালমান-আনিসুলসহ ৪ জনের ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ
ঢাকা অফিস
আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।
শনিবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার সাব-ইন্সপেক্টর আক্কাস মিয়া এ রিমান্ড আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের উপস্থিতিতে রিমান্ডের শুনানি হবে।
গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নকালে রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করে পুলিশ। পরদিন নিউমার্কেট থানার হত্যা মামলায় তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
অন্যদিকে ১৫ আগস্ট গভীর রাতে ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকা থেকে সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয়। পরদিন তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এছাড়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনিকে মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় গত ২০ আগস্ট চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
এর আগে, গত ১৯ আগস্ট রাতে তাকে রাজধানীর গুলশানের বারিধারা ডিওএইচএস এলাকা থেকে আটক করে ডিবি গুলশান বিভাগের একটি দল। তার বিরুদ্ধে চাঁদপুর ও ঢাকায় মামলা রয়েছে। যদিও তাকে মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।
এদিকে সালমান ও আনিসুলের নামে মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৮ জুলাই লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান।
এ ঘটনায় তার বাবা কামরুল হাসান ১৯ আগস্ট লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বন্যা পরিস্থিতি নিয়ে এনজিও কর্তাদের সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা
ঢাকা অফিস
চলমান বন্যাদুর্গত এলাকায় কাজ করছে এমন বেসরকারি সংস্থার (এনজিও) কর্তাদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার দুপুরে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।
ধারণা করা হচ্ছে, কিভাবে করলে সহজে বেশি কাজ করা যায়, কোন কোন বিষয় এই মুহূর্তে জরুরি, সরকার তাদের সঙ্গে কিভাবে সমন্বয় করতে পারে- এসব বিষয়ে আলোচনা হতে পারে।
এদিকে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল গঠন করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্বাক্ষরিত এক বার্তায় জানানো হয়, যেসব ব্যক্তি বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য-সহায়তা দিতে চান, তারা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের অ্যাকাউন্টে সহায়তার অর্থ পাঠাতে পারবেন।
হিসাবের নাম : প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল
ব্যাংক : সোনালী ব্যাংক করপোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয়
হিসাব নম্বর : ০১০৭৩৩৩০০৪০৯৩
বার্তায় বলা হয়, এ তহবিলের অর্থ ত্রাণ ও কল্যাণ কাজে ব্যয় করা হয়। প্রেরিত অর্থ সরকার কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করে এর যথাযথ হিসাব সংরক্ষণ করবে।
ক্লিনিকে ভুল অপারেশনে ৫ দিনের ব্যবধানে দুই প্রসূতির মৃত্যু
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীর নোভা প্রাইভেট ক্লিনিকে ভুল অপারেশনে ৫ দিনের ব্যবধানে দুই প্রসূতির মৃত্যু হয়েছে। ১৮ ও ২২ আগস্ট সিজারিয়ান অপারেশনে দুই প্রসূতির মৃত্যু হয়। শুক্রবার লাশ নিয়ে মৃতের স্বজনরা নোভা ক্লিনিকের মালিকের বিচার দাবি করেন। ক্লিনিকের মালিক বদরউদ্দিন পলাতক রয়েছেন বলে জানা গেছে। ক্লিনিকটি স্থায়ীভাবে সিলগালা করা হয়েছে।
নিহতের স্বজনরা জানান, ১৫ আগস্ট নন্দলালপুর ইউনিয়নের নন্দলালপুর গ্রামের রাশিদুলের মেয়ে মর্জিনার দ্বিতীয় সন্তান সিজারিয়ান অপারেশনের জন্য নোভা ক্লিনিকে গেলে অপারেশনের সময় প্রসূতির মুত্রনালী কেটে ফেলে ডাক্তার। পরবর্তীতে রোগীকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে প্রসূতি মারা যান।
একইভাবে ২২ আগস্ট যদুবয়রা ইউনিয়নের যদুবয়রা গ্রামের সাইদুল ইসলামের মেয়ে বৃষ্টি খাতুনের ভুল অপারেশন করা হলে তিনিও মারা যান। রোগীর স্বজনরা ক্লিনিক মালিক বদরউদ্দিনের বিচার দাবি করেছেন।
কুষ্টিয়ার সিভিল সার্জন ড. আকুল উদ্দিন জানান, ভুল অপারেশনে রোগীর মৃত্যুর খবর পাওয়ায় নোভা ক্লিনিকে তদন্তে এসে বেশকিছু ত্রুটি পাওয়ায় প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে সিলগালা করা হয়েছে।
কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত জানান, নোভা ক্লিনিকের ভুল অপারেশনে ৫ দিনের ব্যবধানে যে দুই প্রসূতির মৃত্যু হয়েছে এরই পরিপ্রেক্ষিতে ক্লিনিকটি পরিদর্শন করে তাদের বেশ কিছু ত্রুটি পাওয়ায় প্রতিষ্ঠানটি স্থায়ী সিলগালা করা হয়েছে।
সালমান-আনিসুল-জিয়াউল আরও ৫ দিনের রিমান্ডে
ঢাকা অফিস
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক এবং অব্যাহতি পাওয়া আলোচিত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহকে হত্যার অভিযোগে করা মামলায় এ রিমান্ড আবেদন করা হয়।
শনিবার তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠুতদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ জসিম তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিন নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলী হত্যা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হক ১০ দিন এবং জিয়াউল আহসান ৮ দিনের রিমান্ডে ছিলেন। এ মামলায় তাদের রিমান্ড শেষ হওয়ায় তাদের আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহকে গুলি করে হত্যার অভিযোগে লালবাগ থানায় করা মামলায় গ্রেফতার দেখানো পূর্বক দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, ছাত্রজনতার আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই বিকাল ৬ টায় লালবাগ থানার আজিমপুর সরকারী আবাসিক এলাকায় হত্যার উদ্দেশ্যে নিরাপরাধ নিরস্ত্র ছাত্র জনতার ওপর হামলা চালায়। হামলায় তানভীর, ইসমাইলসহ অনেক আহত হয়। তাদের মধ্যে বাদীর ছেলে খালিদ হাসান সাইফুল্লাহ আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে মামলার মূল রহস্য উদঘাটন, অপরাপর পলাতক আসামিদের নাম ঠিকানা সংগ্রহ পূর্বক আসামিদের গ্রেফতারসহ আগ্নেয়াস্ত্র ও গুলির উৎস জানার জন্য জিজ্ঞসাবাদের নিমিত্তে ১০ দিনের পুলিশ রিমান্ডের একান্ত প্রয়োজন।
এর আগে ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়।
বুধবার নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে (২৪) হত্যার অভিযোগে করা মামলায় তাদের দুইজনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ।
এদিকে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে বৃহস্পতিবার (১৫ আগস্ট) দিনগত রাতে সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি পাওয়া আলোচিত মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয়।
পরের দিন ১৬ আহস্ট তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে (২৪) হত্যার অভিযোগে করা মামলার সুষ্ঠুতদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ড নিতে আবেদন করেন।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
‘বেশি বাড় বাড়া ভালো না’, আদালতে বিএনপিপন্থি আইনজীবীদের আ স ম ফিরোজ
ঢাকা অফিস
আসামি সালমান এফ রহমান, আনিসুল হক, দীপু মনি, জিয়াউল আহসান, আ স ম ফিরোজকে আদালতে তোলা হলে বিএনপিপন্থি আইনজীবীরা ‘ফাঁসি চাই’, ‘ফাঁসি চাই’ বলে বিক্ষোভ করতে থাকেন। এ সময় সাবেক সংসদ সদস্য আ স ম ফিরোজ বিএনপিপন্থি আইনজীবীদের উদ্দেশ করে বলেন, এত বেশি বার বাড়া ভালো না। তখন আইনজীবীরা আবারও বিক্ষোভ শুরু করেন।
একপর্যায়ে বিএনপিপন্থি আইনজীবী ওমর ফারুক ফারুকী বিক্ষুদ্ধ আইনজীবীদের শান্ত করার চেষ্টা করেন।
আসামিদের উদ্দেশ করে ফারুকী বলেন, আপনারা এখানে বেশি ভাব দেখাবেন না। এখানে আপনারা একিউজড এর মতো থাকেন। কারণ, আপনারা ভাব দেখালে আইনজীবীরা আরও বিক্ষুব্ধ হয়ে পড়বে। এ সময় বাকি আসামিরা ডকে চুপ করে দাঁড়িয়ে ছিলেন।
২৫ দিন পর ভারতে অবৈধ হয়ে যাবেন শেখ হাসিনা
ঢাকা অফিস
সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে ছাত্র-জনতার বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন ভারতে আশ্রয় নেন তিনি। ইতিমধ্যে তিনি ভারতে তিন সপ্তাহ কাটিয়ে ফেলেছেন।
এরমধ্যেই শেখ হাসিনাসহ তার সরকারের সবার কূটনীতিক লাল পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, যেহেতু হাসিনার লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে; তাই (নিয়ম অনুযায়ী) তার ভারতে অবস্থানের সময় ফুরিয়ে আসছে।
বাংলাদেশ সরকারের একটি সূত্র জানিয়েছে, শেখ হাসিনা যখন দেশ থেকে পালান তখন তার কাছে শুধুমাত্র লাল পাসপোর্টই ছিল। সাধারণ সবুজ পাসপোর্ট ছিল না।
ভারতের ভিসা নীতি অনুযায়ী, যেসব বাংলাদেশির কাছে কূটনীতিক লাল পাসপোর্ট আছে তারা ভিসা ছাড়াই ভারতে প্রবেশ এবং সর্বোচ্চ ৪৫ দিন পর্যন্ত অবস্থান করতে পারেন।
আজ শনিবার পর্যন্ত শেখ হাসিনা ২০ দিন ভারতে কাটিয়ে ফেলেছেন। ফলে আর মাত্র ২৫ দিন পর বৈধ উপায়ে তার ভারতে থাকার সময় শেষ হয়ে যাবে। এরপর তিনি হয়ে যাবেন অবৈধ।
হিন্দুস্তান টাইমস আরও জানিয়েছে, কূটনীতিক পাসপোর্ট বাতিল হওয়ায় শেখ হাসিনার ভারত থেকে বাংলাদেশে প্রত্যর্পণের ঝুঁকি বেড়ে গেছে। হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত ৫১টি মামলা করা হয়েছে। যার মধ্যে ৪২টি হত্যা মামলা। এসব মামলায় তার বিরুদ্ধে বিচার শুরু হবে।
শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়টি ২০১৩ সালে বাংলাদেশ-ভারতের মধ্যে হওয়া প্রত্যর্পণ চুক্তির মধ্যে পড়বে।
২০১৬ সালে চুক্তিটি সংশোধন করা হয়। এতে বলা হয় রাজনৈতিক বিবেচনায় করা মামলার আসামী হলে অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যর্পণ বা ফেরত দিতে অস্বীকৃতি জানানো যাবে। কিন্তু এই চুক্তিতে হত্যা মামলার বিষয়টি স্পষ্টভাবে রাজনৈতিক বিবেচনার বাইরে রাখা হয়েছে।
খুনি হাসিনার ফাঁসির দাবীতে সাগরের নেতৃত্বে মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল
খবর বিজ্ঞপ্তি
গত ১৫ বছরে হাজার হাজার নেতাকর্মী গুম-খুন-জখম,২৮ অক্টোবরের লগি বৈঠার তান্ডব, রাতের অন্ধকারে শাপলা চত্বরে শত শত আলেম ও মাদ্রাসার ছাত্রদেরকে পৈশাচিক কায়দায় হত্যা, নিরাপদ সড়ক ও সর্বশেষ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাজারের অধিক শিশু-ছাত্র-যুবক হত্যা ও জখমের সরাসরি নির্দেশদাতা খুনি হাসিনা ও তার দানবীয় বাহিনীর বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল খুলনা মহানগর শাখার সদ্য সাবেক বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হুদা চৌধুরী সাগরের নেতৃত্বে যুবদলের কয়েক হাজার নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক বিশাল বিক্ষোভ মিছিল খুলনা মহানগরীর ডাকবাংলা ফেরীঘাট থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রয়েল মোড়ে এক বিশাল বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
খুলনা মহানগর যুবদলের সদ্য সাবেক সিনিঃসহ-সভাপতি মেহেদি মাসুদ সেন্টুর সভাপতিত্বে
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও খুলনা মহানগর যুবদলের সদ্য সাবেক বিপ্লবী সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর।
রবিউল ইসলাম রুবেলের পরিচালনায় সভায় প্রধান বক্তা তার বক্তব্যে খুনি হাসিনাকে গ্রেফতারপূর্বক দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করা ; বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের উপযুক্ত সকলকে সরকারি চাকরি ও আহতদের উপযুক্ত চিকিৎসা ও আর্থিক ক্ষতিপূরণ প্রদান ; অনতিবিলম্বে বন্যার্তদের পাশে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বিতরণের জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান। পাশাপাশি বন্যার্তদের সাহায্যার্থে মহানগর যুবদলের উদ্যোগে ত্রাণ সামগ্রী সংগ্রহ ও বিতরণের জন্য গঠিত কমিটির কাছে সামর্থ্য অনুযায়ী যুবদল নেতা-কর্মীদেরসহ খুলনাবাসীদের সহযোগিতা করার অনুরোধ জানান। সভায় খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের আশুরোগ মুক্তি কামনা, বন্যার্তদের বন্যা হতে পরিত্রাণ ও তাদের উপর রহমতের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
বিক্ষোভ মিছিল ও সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খুলনা মহানগর যুবদলের সহ-সভাপতি সাকির হোসেন, শফিকুল ইসলাম খোকন,মফিজুর রহমান মুক্ত,মন্জুরুল আলম সৌরভ,রফিকুল ইসলাম টিটু, আলতাফ হোসেন,জয়নুল আবেদীন সাগর, এবিএম জাকির হোসেন,খান ইমরান আহমেদ, সালাউদ্দীন মোল্লা বুলবুল, গাজী সালাউদ্দীন,নাজমুল হাসান নাসিম, জাকির মুন্সী, আমিন হোসেন মিঠু, আরমান হোসেন রুপম,তাওহীদ ফেরদৌস, ইমরান হোসেন মোল্লা, আল মামুন জুয়েল, শফিকুল ইসলাম শাহীন,মাহাবুবুর রহমান,জসিম উদ্দিন ডেভিড, হানিফ মাহামুদ,মাহাবুবুর রহমান মাহাবুব, মেহেদী হাসান বাপ্পি, নুর ইসলাম নুরু, গোলাম জুলকারনাইন, আলমগীর হোসেন, মিজানুর রহমান বাবু,রাজিব তালুকদার, আলম খান, শাওন শরীফ, সোহেল রানা, শরিফুল ইসলাম বাদল,শরিফুল ইসলাম অসীম, ইয়ারুল সবুজ,আতিয়ার রহমান,হাসান আলী বাবু, শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম শান্ত, রুবেল জমাদ্দার, আতিয়ার রহমান বাবু,ফারুক খান, আল-আমিন শেখ, মহিউদ্দিন দোলন, তৌহিদুর রহমান, বিল্লাল হোসেন, রুহুল আমিন, আশরাফুল ইসলাম সেতু, আব্দুল আলিম,আশরাফুল ইসলাম,আসাদুজ্জামান মুন্না, রাজু আহমেদ,হুমায়ুন কবির পলাশ, শেখ ফিরোজ, সাহারুজ্জামান মুকুল, আশিকুর সেলিম, নজরুল ইসলাম সবুজ,কেএম আলাউদ্দিন,ইয়াকুব পাটোয়ারি, জাকির হোসেন,মো: তৌহিদ, আল-আমিন দেওয়ান,লিটন হাওলাদার লিটু, মাসুদ পারভেজ তুষার,গোলাম সারোয়ার সরো,নাজিম হাওলাদার, আরমান সেন্টু, মো নয়ন, মিরাজ ঢালী, রবিউল ইসলাম রবি, রাফিউল ইসলাম,সাইফুল ইসলাম, এইচএম জুলহাস, বাবুল তালুকদার, ফেরদাউস মাতুব্বর, শেখ রিপন, আ: হালিম, মোঃ আবদুল্লা, মো:জালাল, রনি, মো: মিলন, আলী, রাসেল, রহিম, রাজু, বাবুল,মানিক প্রমুখ নেতৃবৃন্দ।
কালীগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের কালীগঞ্জের কোলা ও জামাল ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বী লোকজনের সঙ্গে পৃথক মতবিনিময় সভা করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।
শনিবার (২৪ আগস্ট) সকাল ১০টায় কোলা-হাইস্কুল মাঠে সনাতন ধর্মাবলম্বীদের নেতা বাদল চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত দিনের প্রথম সভায় অনুষ্ঠিত হয়।
এ সভায় প্রধান অতিথির বক্তৃতায় সাইফুল ইসলাম ফিরোজ বলেন, এদেশে বসবাসকারী সবার পরিচয় আমরা বাংলাদেশি। অতি প্রাচীনকাল থেকে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে। কিন্তু বর্তমানে গা ঢাকা দেওয়া আওয়ামী লীগের দুষ্টু প্রকৃতির নেতারা দূর থেকে এ সম্প্রীতি নষ্ট করতে চায়। কিন্তু সবচেয়ে বড় সত্য, বিএনপি যখন ক্ষমতায় আসে তখন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে। আর অন্য সময় তারা ক্ষতিগ্রস্ত হয়। এটা মানুষ আজ ভালোভাবে বুঝে গেছে। তাছাড়াও বিগত আওয়ামী আমলের সময়ে চারপাশে তাকালে তারই প্রমাণ মিলছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পেছনের দরজা দিয়ে খুনি আওয়ামী লীগের ক্ষমতায় আসার আর কোনো সুযোগ নেই। দেশের উন্নয়ন ও শান্তি বজায় রাখতে সবাই মিলেমিশে কাজ করতে হবে। দলের নেতাকর্মীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কারও বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ আসলে এবং তার প্রমাণ মিললে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সবশেষে তিনি সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবেন বলে আশ্বাস প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. নুরুল ইসলাম, সহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, আনোয়ার হোসেন, জবেদ আলী, গোলাম সরোয়ার মোল্যা, শুকুর আলী, জাফর ইকবাল, জলিল রানা, তিথি রানী ভদ্র, সুজন কুমার ঘোষ, অশ্বিন বিশ্বাস ও ইউপি সদস্য দিলীপ বিশ্বাস প্রমুখ।
পরে দুপুরে গাজীর হাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুরূপ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি
ঢাকা অফিস
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আগামীকাল রবিবার থেকে বন্যাকবলিত এলাকায় গণরান্না কর্মসূচির পরিকল্পনা করছে বলে জানিয়েছেন সংগঠনটির অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
আজ শনিবার তিনি তার ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই পরিকল্পনার কথা জানান।
হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে বলেন, ‘আগামীকাল থেকে বন্যাকবলিত এলাকায় গণরান্না কর্মসূচির পরিকল্পনা করছি। আপনারা শুকনা খাবারের পাশাপাশি চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, লবন, মসলা নিয়ে আসুন।’
হাসনাত তার আরেক পোস্টের মাধ্যমে জানান, টিএসসিতে শনিবারও তাদের গণত্রাণ সংগ্রহ কর্মসূচি চলবে।
দেশের উত্তর-পূর্বাঞ্চলে সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। নদ-নদীগুলোর পানি কমতে শুরু করেছে। দেশের উত্তর-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান নদীর পানি কমছে।
বন্যার তথ্য কেন্দ্র বলছে- গত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চলীয় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা প্রদেশের অভ্যন্তরীণ অববাহিকায় তেমন বৃষ্টি হয়নি। উজানের নদ-নদীর পানি কমছে। বর্তমানে মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলের বিদ্যমান বন্যা পরিস্থিতির বুধবার থেকে উন্নতি শুরু হয়েছে এবং অব্যাহত আছে।
আবহাওয়ার তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও আশেপাশের উজানে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এ সময় উত্তর-পূর্বাঞ্চলের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই, ধলাই নদীর পানি কমতে পারে। এসব এলাকার আশেপাশের নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকতে পারে।
এছাড়া আগামী ২৪ ঘণ্টায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও আশেপাশের উজানে ভারি বৃষ্টির সম্ভাবনা নেই। এ সময় এ অঞ্চলের ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার মুহুরী, ফেনী, গোমতী, হালদা ইত্যাদি নদীর পানি কমে আসতে পারে। এ কারণে আশেপাশের নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকতে পারে।
ভেঙে যাচ্ছে সাতক্ষীরার ইছামতি নদীর ভাতশালার বেড়িবাঁধ
নিজস্ব প্রতিনিধি
বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী বয়ে চলা ইছামতি নদীর ভাতশালা এলাকায় বেড়িবাঁধ ভাঙনের উপক্রম হয়েছে। ক্রমশ ভাঙতে ভাঙতে বাঁধটি আর মাত্র কয়েক ফুট টিকে আছে। যেকোনো সময় ভেঙে গোটা এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হলে চরম ক্ষয়ক্ষতি হবে বলে জানিয়েছেন নদী পাড়ের বাসিন্দারা।
শুক্রবার (২৩ আগস্ট) সরেজমিনে দেখা গেছে, দেবহাটার ইছামতি নদীর ভাতশালার বিশ্বাস বাড়ি এলাকার বেড়িবাঁধটি বিলীন হওয়ার উপক্রম হয়েছে। দীর্ঘ কয়েক বছর ধরে ভাঙতে ভাঙতে বেড়িবাঁধের এক-তৃতীংশ ভেঙে নদীতে বিলিন হয়ে গেছে। একাধিকবার সংস্কার কাজে লাখ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও তা কাজে আসেনি। বর্তমান পরিস্থিতিতে বেড়িবাঁধ ভেঙে এলাকা প্লাবিত হলে লোনা পানি ঢুকে হাজার হাজার বিঘা জমির ফসল ও মৎস ঘের ভেসে যেতে পারে। এ ছাড়া শত শত পরিবার পানিবন্দি হওয়ার সম্ভবনা রয়েছে। বর্তমানে এলাকাটিতে মানুষ চরম আতঙ্কে রয়েছেন।
স্থানীয় এবাদুল ইসলাম জানায়, ভাতশালা বিশ্বাস বাড়ি সংলগ্ন বেড়িবাঁধটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা আছে। যেকোনো সময় ভেঙে যেতে পারে। কয়েকমাস আগে ভেড়িবাঁধের ভাঙন প্রতিরোধের জন্য সরকারিভাবে বালুর বস্তা দেওয়ার কথা থাকলেও তা সঠিকভাবে সম্পন্ন হয়নি। আমরা ভয়ে আছি জোয়ারের পানির চাপে যদি বাঁধ ভেঙে যায় তবে কোথায় গিয়ে দাঁড়াবো। আমাদের ক্ষতির শেষ থাকবে না।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল জানান, ভাতশালা এলাকায় নদী ভাঙন চরম পর্যায়ে পৌঁছে গেছে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা আছে। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আশি করি ভাঙন ঠেকানোর জন্য কাজ শুরু হবে।
এদিকে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দীন শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত কাজের আশ্বাস দেন। তিনি জানান, এ বাঁধটি আমরা বার বার সংস্কার করেও তা ঠিক রাখতে পারছি না। এখানে স্থায়ী বাঁধ দেওয়ার বিকল্প নেই। আপাতত পাইলিং করে বস্তা ও মাটি ভরাট দিয়ে কোনোরকম বাঁধ রক্ষার কাজ শনিবার (২৪ আগস্ট) থেকে শুরু হবে।
বার্ন ইউনিটের দগ্ধ রোগীদের খোঁজ নিলেন তারেক রহমান
ঢাকা অফিস
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত রোগীদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে দেখতে যান জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
শনিবার (২৪ আগস্ট) বিকেলে তার নেতৃত্বে একদল চিকিৎসক গিয়ে রোগীদের খোঁজখবর নেন।
এসময় জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) প্রেসিডেন্ট তারেক রহমানের পক্ষ থেকে পোড়া রোগীদের ক্ষত শুকানোর জন্য ৫টি ভ্যাক মেশিন উপহার দেওয়া হয়।
জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ভ্যাক মেশিনগুলো ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. রায়হানা আউয়ালের কাছে হস্তান্তর করেন।
মেশিন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেডআরএফের রিহ্যাবিলিটেশন কমিটির আহবায়ক ডা. শাহ মুহাম্মদ আমান উল্ল্যাহ, বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও রিহ্যাবিলিটেশন কমিটির সদস্য সচিব ডা. পারভেজ রেজা কাকন, জেডআরএফের কো-অর্ডিনেটর ডা. সাজিদ ইমতিয়াজ, ডা. মাহমুদুর রহমান নোমান, ডা. আশফাক নবী কনক, ডা. শাহিনুর রহমান, ডা. শাওন, ডা. গালিব হাসান, ড. লাবিদ, ডা. আকাশ, ডা. বাদশা, ডা. মনজুর, ডা. সাকিব, ডা. রুশো, ডা. সৌরভ, ডা. আসফি, ডা. মেসকাত, ডা. শুভ, ডা. রাসেল ও ডা. ইফতেখারসহ চিকিৎসক নেতারা।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হবিগঞ্জে পুলিশের গুলিতে নিহত ছাত্রদল কর্মী শহীদ রিপন শীলের বাসায় যান ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জেলা ছাত্রদল শহীদ রিপন শীলের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়।
অপরদিকে আক্কেলপুরে শহীদ শিক্ষার্থীদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জেডআরএফ।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আক্কেলপুর উপজেলাধীন সোনামুখী ইউনিয়নের রামশালা গ্রামের নিবাসী শিক্ষার্থী মিনহাজুল ইসলাম এবং তিলকপুর ইউনিয়নের অধীনস্থ শিয়ালাপাড়া গ্রামের নিবাসী শিক্ষার্থী রেজওয়ান শরীফ রিয়াদ শহীদ হন।
আর্থিক অনুদান প্রদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মো. সোহরাব হোসেন সুজন, জেডআরএফের অন্যতম সদস্য ও সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার আমিনুর ইসলামসহ জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর ও সোনামুখী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
উচ্ছে চাষে ২৫ হাজার খরচে ২ লাখ টাকা লাভের আশা মতিয়ারের
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
মো. মতিয়ার রহমান ২৭ শতক জমিতে উচ্ছে চাষ করেছেন। খেতে ফলন ভালো দেখা দিয়েছে। উচ্ছে চাষাবাদে তাঁর খরচ হয়েছে ২৫ হাজার টাকা। মতিয়ার রহমান আশা করছেন অন্তত ২ লাখ টাকা লাভ করতে পারবেন।
যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী গ্রামের মঠবাড়িয়াপাড়ার বাসিন্দা মতিয়ার রহমান। তিনি এলাকায় গুণী কৃষক হিসেবে পরিচিত। গত শুক্রবার মঠবাড়িয়া মাঠে গিয়ে দেখা গেছে, মতিয়ার রহমানের উচ্ছেখেতের মাচায় ফলন দেখা দিয়েছে তারার মতো। উচ্ছে মূলত গ্রীষ্মকালীন আবাদ হলেও তাঁর খেতে যে পরিমাণ ফলন, তাতে মূল মৌসুমের চেয়ে বেশি হবে বলে ধারণা করছেন কৃষি কর্মকর্তারা।
কৃষক মতিয়ার রহমান বলেন, গত ৬ জুলাই ২৭ শতক জমিতে দুর্বার জাতের উচ্ছের চারা লাগাই। এসব চারা রোপণ, মাচা বানানো, পরিচর্যাসহ মোট খরচ হয়েছে ২৫ হাজার টাকা। জমিতে আগেই মালচিং পদ্ধতি (বিষমুক্ত সবজি চাষ) ছিল, তাই মালচিংয়ে বাড়তি খরচ লাগেনি।
মতিয়ার রহমান বলেন, গাছের বয়স ৩৬ দিন হলে উচ্ছে ওঠানো শুরু করি। প্রতি চার-পাঁচ দিন অন্তর ফলন ওঠানো হয়। পাঁচ-সাত মণ করে উচ্ছে ওঠে। কেজিতে ৫৫-৬০ টাকা পর্যন্ত পাইকারি দরে বিক্রি হচ্ছে। গত দুই সপ্তাহ ধরে উচ্ছে তুলছি, যা ৯ হাজার টাকা দরে বিক্রি করেছি। খেতে যে পরিমাণ ফুল ও ফল হয়েছে, তাতে অন্তত আড়াই লাখ টাকার উচ্ছে বিক্রির সম্ভাবনা রয়েছে। আগামী চার মাস গাছে উচ্ছে ধরবে।
উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মাহফুজুল আলম বলেন, ‘এটা গ্রীষ্মকালীন উচ্ছে। কৃষক মতিয়ার রহমান মালচিংসহ আধুনিক পদ্ধতিতে চাষ করে লাভবান হচ্ছেন। তিনি একজন গুণী কৃষক।’
শেখ পরিবারের চার ভাই, সাবেক মেয়রসহ আসামি ২১৫ জন
স্টাফ রিপোর্টর
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪ চাচাতো ভাই খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সালাহ উদ্দিন জুয়েল, শেখ সোহেল, শেখ রুবেল ও শেখ বাবুসহ ২১৫ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে খুলনায় পৃথক দুটি মামলা হয়েছে। এসব মামলায় খুলনার সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য এস এম কামাল হোসেন, সাবেক শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, কেসিসির ১৫ জন ওয়ার্ড কাউন্সিলরসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের আসামি করা হয়।
শুক্রবার (২৩ আগস্ট) রাতে খালিশপুর থানায় মামলা দুটি দায়ের করেন ৯নং ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক শেখ দবির ও ১৫নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মো. ইকরাম মিন্টু।
শেখ দবিরের দায়ের করা মামলায় ১১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। মামলায় ২০২২ সালের ২৭ আগস্ট ৯নং ওয়ার্ড বিএনপি অফিস ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়।
ইকরাম মিন্টুর মামলায় ১০৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় ২০২৩ সালের ২২ অক্টোবর ১৫ নং ওয়ার্ড বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারে বাদীরা উল্লেখ করেন, তৎকালীন সময়ে বাদীসহ স্থানীয় বিএনপি নেতারা মামলা করার চেষ্টা করে ব্যর্থ হন। কিন্তু গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ও দেশ ছেড়ে পলানোর পর নতুন নিরপেক্ষ সরকার গঠিত হওয়ায় এবং দেশের রাজনৈতিক অবস্থা স্বাভাবিক হওয়ায় কিছুটা বিলম্বে তারা এজাহার দায়ের করেছেন।
খালিশপুর থানার ওসি (তদন্ত) আশিষ মৈত্র জানান, মামলা দুটি রেকর্ড করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
কালীগঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহ কালীগঞ্জের কোলা এলাকার সনাতন ধর্মাবলম্বী লোকজনের সঙ্গে পৃথক মতবিনিময় সভা করেছেন কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক এবং বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ এলাকার ধানের শীষ প্রতিকের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।
শনিবার সকাল ১০ টায় উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত কোলা-হাইস্কুল মাঠে সনাতন ধর্মাবলম্বীদের নেতা বাদল চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত দিনের প্রথম সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সাইফুল ইসলাম ফিরোজ। এ সময় তিনি বলেন, এদেশে বসবাসকারী সকলের পরিচয় আমরা বাংলাদেশী। অতি প্রাচীনকাল থেকে এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করে আসছে। কিন্ত বর্তমানে গা ঢাকা দেয়া আওয়ামীলীগের দুষ্টু প্রকৃতির নেতারা পালিয়ে থেকে তাদের দোসরদের দিয়ে এ সম্প্রীতি নষ্ট করতে পায়তারা চালাচ্ছে। কিন্ত তাদের সে অপচেষ্টা সফল হবে না। সবচেয়ে বড় সত্য যে, আওয়ামীলীগ যখন ক্ষমতায় আসে তখন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়। আর অন্য সময় ভালো থাকে। বিগত অবৈধ হাসিনা সরকারের আমলের দিকে দৃষ্টি দিলে চারপাশে তার প্রমান মেলে। এটা সাধারন মানুষও আজ ভালোভাবে আজ বুঝে গেছে। তিনি বলেন, ক্ষমতায় থাকা অবস্থায় আ’লীগ স্বৈরতন্ত্র চালু করেছিল। কেননা তারা বিরোধীদের ওপর হামলা মামলা করেই ক্ষ্যান্ত হয়নি। বৈষম্য বিরোধী ছাত্রজনতার শান্তিপূর্ণ আন্দোলনেও গুলি চালিয়ে সারাদেশের হত্যাযজ্ঞ ঘটিয়ে হাজার মায়ের কোল খালি করেছে। অসংখ্য ছাত্র জনতাকে চিরতরে পঙ্গু করেছে। কিন্ত শেষ রক্ষা হয়নি। তাদের কর্মকান্ডে খুনি হাসিনাসহ তাদের দোসররা আজ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তিনি সকলের উদ্দেশ্যে আরও বলেন, আ’লীগের সীমাহীন লুটপাটের পর এদেশের কোষাগার আজ শূন্য। ফলে এখন দেশের উন্নয়ন ও শান্তি বজায় রাখতে সকলে মিলে মিশে কাজ করতে হবে।
এ সময় তিনি দলের নেতাকর্মিদের উদ্দেশ্যে কঠোর হুশিয়ারী উচ্চারন করে বলেন, কারও বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ আসলে এবং প্রমান মিললে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সবশেষে তিনি সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবেন বলে আশ^াস প্রদান করেন। মতবিনিময় সভায় আরও বক্তৃতা করেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ডাঃ নুরুল ইসলাম, সহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, আনোয়ার হোসেন, জবেদ আলী, মোহম্মদ আলী জিন্নাহ,গোলাম সরোয়ার মোল্যা,শুকুর আলী, জাফর ইকবাল, মোস্তফা কামাল টিটো, আছাদুজ্জামান, মৌসম উদ্দীন শোভন,জুয়েল রানা, জলিল রানা, তিথি রানী ভদ্র, সূজন কুমার ঘোষ, অশি^নী বিশ^াস, ইউপি সদস্য দিলীপ বিশ^াস প্রমুখ।
পরে দুপুরে গাজীর বাজারে বিনয় সরকারের সভাপতিত্বে অনুরুপ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা এবং স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খুলনা মহানগর পূজা পরিষদের জন্মাষ্টমীর শোভাযাত্রা বাতিল করে সেই অর্থ দেয়া হবে বন্যাদুর্গতদের ত্রাণ তহবিলে
খবর বিজ্ঞপ্তি
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন ও শারদীয় দুর্গোৎসব-২০২৪ উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর শাখার উদ্যোগে বিশেষ বর্ধিত সভা শ্রীশ্রীসত্যনারায়ণ মন্দির মিলনায়তনে বিকেল ৫টায় অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শ্যামল হালদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডুর সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় দেশের চলমান পরিস্থিতি ও বন্যা দুর্গতদের কথা বিবেচনা করে কতিপয় সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তের মধ্যেÑআগামী ২৬ আগস্ট সোমবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শোভাযাত্রা বাতিল করে সেই অর্থ বন্যাদুর্গদের জন্য কেন্দ্রীয় পূজা পরিষদের ত্রাণ তহবিলে প্রদান; খুলনা মহানগর আওয়াতাধীন ৮টি থানা মন্দিরে যেখানে প্রতিবছর জন্মাষ্টমী পালিত হয় সেখানে সন্ধ্যার পর পর যথাযথ নিরাপত্তার ব্যবস্থা রেখে শ্রীকৃষ্ণের পূজাদি সম্পন্ন এবং বন্যা পরিস্থিতি উন্নতি ও দুর্গতদের জন্য বিশেষ প্রার্থনা করা; যে সকল মন্দিরে ২৭ আগস্ট মঙ্গলবার শ্রীকৃষ্ণ পূজাসহ বিভিন্ন অনুষ্ঠানাদি পালিত হবে তারা স্ব-স্ব থানায় যোগাযোগ করে নিরাপত্তা নিশ্চিত করা; আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খুলনা মহানগর আওতাধীন যে সকল স্থানে দুর্গাপূজা হয় তাদের প্রতিমা নির্মাণের প্রস্তুতি গ্রহণ করা। এছাড়া পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আদি কালীবাড়ী পাড়া সার্বজনীন পূজা মন্দিরে সোমবার রাত ৮টায় জন্মাষ্টমী উপলক্ষে শ্রীকৃষ্ণের পূজা, হোমযজ্ঞ ও নামসংকীর্ত্তন অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে সকল ভক্তকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর পূজা পরিষদের উপদেষ্টা প্রফেসর মাধব চন্দ্র রুদ্র, গৌড়েশ্বর নিমাই দাস ব্রহ্মচারী, শ্যামল কুমার দাস, বৈষ্ণব বলরাম দাস, অশোক কুমার সেন, তিতুষ্ণু গৌর দাস, সহ-সভাপতি অরবিন্দ সাহা, প্রকৌশলী পরিমল দাস, যুগ্ম সাধারণ সম্পাদক তিলক গোস্বামী, বিশ্বজিৎ দে মিঠু, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, সাংগঠনিক সম্পাদক উজ্জল ব্যানার্জী, গণসংযোগ সম্পাদক সাংবাদিক বিমল সাহা, সম্পাদকমণ্ডলীর সদস্য মহাদেব সাহা, তরুণ রায় শিবু, তাপস সাহা, প্রদীপ সাহা মদন, বাবলু কুমার বিশ্বাস, গৌরাঙ্গ সাহা, বিদ্যুৎ দাস, সুজিত মজুমদার, শরৎ কুমার মুন্ধড়া, ইন্দ্রজিৎ কুণ্ডু গোপাল, শশাংক শেখর রায়, ভবেশ চন্দ্র সাহা, অভিজিৎ দাস লবী. ভোলানাথ দত্ত, দীপক দত্ত, সুশান্ত ব্যানার্জী, এড. উল্লাসকর বৈরাগী, অলোক দে, রবীন দাস, বাবু শীল, রুপন দে, সুরেশ চক্রবর্ত্তী, স্বপন চক্রবর্ত্তী, অসিত বিশ্বাস, রথীন্দ্রনাথ সরকার বাপ্পী, পরিতোষ হালদার, গৌতম চন্দ্র কুণ্ডু. সুকুমার সাহা, অনিল কৃষ্ণ মজুমদার, ডা. কে পি দাস, সঞ্জীব বণিক, সত্যপ্রিয় সোম বলাই, দীপংকর কুমার সাধু, সুশীল দাস, অমর কুণ্ডু, অজয় কুমার দে, নারায়ণ চন্দ্র দাস, দেবকুমার হালদার, রণজিৎ কুণ্ডু, রাজু শীল, পরিমল দাস, জয় মণ্ডল, শুভাগত দত্ত, শুভ দে. খুলনা সদর থানা সভাপতি বিকাশ কুমার সাহা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পাপ্পু সরকার, সোনাডাঙ্গা থানা সভাপতি বিপ্লব মিত্র, সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, খালিশপুর থানা সভাপতি রজতকান্তি দাস, সাধারণ সম্পাদক দীপক দত্ত, দৌলতপুর থানা সাধারণ সম্পাদক প্রকাশ অধিকারী, খানজাহান আলী থানা সাধারণ সম্পাদক সুভাষ দত্ত, লবণচরা থানা সভাপতি ডা. শেখর পাল, হরিণটানা থানা সভাপতি দেবব্রত মল্লিক দেবু, আড়ংঘাটা থানা আহ্বায়ক আশিষ কবিরাজ প্রমুখ।
বটিয়াঘাটা দলিল লেখক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা সাব-রেজিষ্ট্রি অফিসে কর্মরত দলিল লেখক সমিতির সাধারণ সভা গতকাল শনিবার বেলা এগারটায় দলিল লেখক সমিতির সদস্য সচিব আলহাজ্ব মোঃ হালিম আঁকুঞ্জীর সভাপতিত্বে স্থানীয় সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয় । সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি মতিন সিদ্দিকী মিঠু, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোল্লা মুসা, সাবেক সভাপতি মোঃ বোরহান উদ্দিন, সাবেক সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অনুকূল গোলদার, দলিল লেখক যথাক্রমে মোঃ আলমগীর হোসেন, সাবেক কোষাধ্যক্ষ দুলাল মহলদার, সাবেক কোষাধ্যক্ষ বিপ্লব বালা, সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ মাসুম, মোঃ আঃ হাই আঁকুঞ্জী, মোঃ মাহাবুবুর রহমান, জি এম ইউনূস আলী, প্রমানন্দ মিস্ত্রী, মোঃ আলিম, মোঃ ফেরদৌস, সাধন গাইন, জগদীশ চন্দ্র, জয়ন্ত কুমার গাইন, নিউটন রায়, মোঃ নাজিম উদ্দিন শেখ, এস এম এ ভূট্টো, মোঃ জহির রায়হান লালন, মোঃ শাওন হাওলাদার, নিতীশ রায়, নজরুল ইসলাম, জামির হোসেন, আবেদ আলী,শাহ আলম ভূঁইয়া, দিপঙ্কর বিশ্বাস, মেজবাউল ইসলাম তুহিন, জয়ন্ত গাইন প্রমূখ। সভায় সর্বসম্মতিক্রমে মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙ্গে দেয়া হয় এবং পূর্ব নির্ধারিত নির্বাচন পরিচালনা কমিটিকে নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুত করে দিন ক্ষণ ঠিক পূর্বক নির্বাচনের ১৫ সেপ্টেম্বর ভোট গ্রহন , ২৭ ও ২৮ আগস্ট মনোনয়নপত্র সংগ্রহ, ২৯ আগস্ট যাচাই-বাছাই এবং ওই দিনই চুড়ান্ত প্রার্থী প্রকাশ করে তফসিল ঘোষণা করা হয়। সভায় সমিতির যারা এ যাবৎ মৃত্যু বরণ করেছেন তাদের জন্য দোয়া কামনা করা হয়। সভা শেষে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
বটিয়াঘাটায় অজ্ঞাতনামা ক্ষতবিক্ষত গলিত লাশ উদ্ধার
বটিয়াঘাটা প্রতিনিধি
উপজেলার বটিয়াঘাটা বাজার সদরে আ’লীগ দলীয় কার্যালয় সংলগ্ন কাজীবাছা নদীর চরে অজ্ঞাতনামা এক পুরুষের ক্ষতবিক্ষত গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, গতকাল শনিবার সকালে স্থানীয় জনতা কাজীবাছা নদীর তীরে চরে ক্ষতবিক্ষত একটি গলিত লাশ দেখতে পেয়ে উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষকে জানায়।তিনি বিষয়টি থানার ওসি রিপন কুমার সরকারকে বিষয়টি জানালে থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে জেলা পিবিআই, সিআইডি ও নৌ-পুলিশকে খবর দেয়। খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে লাশের ফিঙ্গার প্রিন্ট দিয়ে লাশ সনাক্ত করার চেষ্টা করেন। কিন্তু লাশের সমস্ত দেহ ঝলসে ও গলে নষ্ট হওয়ায় পরিচয় সনাক্ত করা যায়নি। পরবর্তীতে লাশটি ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করেন । এব্যাপারে সিআইডি,নৌ ও পিবিআই পুলিশ এ প্রতিবেদককে বলেন, লাশটি আনুমানিক ৪ থেকে ৫ দিন আগের হতে পারে। লাশটির বাম হাতের আঙ্গুলে একটি পাথরের আংটি এবং স্যান্ডো গেঞ্জি ছাড়া সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় ছিলো।
বটিয়াঘাটায় সন্ত্রাসীরা হামলা চালিয়ে অঙ্গিসংযোগ ও লুটপাট
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বুজবুনিয়া খেয়াঘাট সংলগ্ন বাজারে সন্ত্রাসীরা দুইটি বসতবাড়ি ও এগারোটি দোকানে হামলা চালিয়ে ভাংচুর, অঙ্গিসংযোগ ও লুটপাট করে প্রায় ১২ লক্ষ টাকার মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে । এব্যাপারে ভূক্তভোগী বুজবুনিয়া এলাকার জাহের শেখের কন্যা বাদি হয়ে বিবাদী একই এলাকার জাফর মোলঙ্গীর পুত্র জাকির মোলঙ্গী (৩৫) কে প্রধান অভিযুক্ত করে মৃত ইসলাম শেখের পুত্র মোঃ হালিম শেখ (৪০), আঃ হান্নান শেখের পুত্র শহীদ শেখ (২৯), মৃত মহিদ সরদারের পুত্র মোঃ সিরাজ সরদার (৪৫), জাফর মলঙ্গীর পুত্র মোঃ জনি মলঙ্গী(৩৫), মোঃ খোকন সরদার(৪০), মোঃ শাহাকুব সরদার(৪৫), মোঃ মজিদ শেখ(৪৬), রাজু শেখ(৩০) সহ তাদের ভাড়াটিয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি ও উপজেলা নির্বাহী অফিসার এবং সেনাবাহিনী বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। বটিয়াঘাটা থানায় সাধারণ ডায়েরি নং -৬১৯, তাং ২০/০৮/২০২৪ ইং। অভিযোগে জানা যায়, গত ৬ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত দফায় দফায় সন্ত্রাসীদের মূলহোতা জাকিরের নেতৃত্বে একটি ভাড়াটিয়া বাহিনী নিয়ে ভূক্তভোগীদের দুটি বসতবাড়ি ও ১১টি দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে মালামাল লুটপাট এবং বসতঘরে ও দোকানে আগুন ধরিয়ে দেয়। পরবর্তীতে ভুক্তভোগীরা খুলনা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের খবর দিলে তারা ঘটনা স্থলে উপস্থিত হয়ে মাইকিং করে সকল মালামাল ফেরত দেয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু বিবাদীরা তাদের কথায় কোন প্রকার কর্ণপাত না করে উল্টো ভুক্তভোগীদের বসতবাড়ি ও দোকান দখলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। পাশাপাশি ভক্তুভোগীদের জীবন নাসের হুমকি দিয়ে চলছে । এব্যাপারে ভূক্তভোগীরা বিবাদীদের বিরুদ্ধে শাস্তির দাবিতে আদালতে মামলা দায়ের করারও প্রস্তুতি চালাচ্ছে।
স্বৈরাচারী ব্যবস্থা উচ্ছেদের সংগ্রাম অব্যাহত রাখতে হবে: প্রিন্স
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি’র সাধারণ সম্পাদক, বাম গণতান্ত্রিক জোটের অন্যতম নেতা রুহিন হোসেন প্রিন্স বলেছেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারকে উৎখাত করা হয়েছে। এখন লড়াই হলো স্বৈরাচারী ব্যবস্থা উচ্ছেদের। এটি না করতে পারলে ভিন্ন ভিন্ন নামে স্বৈরাচারী ব্যবস্থায় ফিরে আসবে। এই আন্দোলনের অন্যতম লক্ষ্য ছিল বৈষম্যের অবসান ঘটানো। সিপিবি দীর্ঘদিন ধরে এই বৈষম্য মুক্ত সংগ্রাম করে চলেছে। এই সংগ্রামে বিজয়ী না হওয়া পর্যন্ত রাজপথের সংগ্রাম অব্যাহত থাকবে। ২৩ আগস্ট ২০২৪ খুলনা মহানগরের বয়রা মোড়ে সিপিবি আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন রুহিন হোসেন প্রিন্স। বিকাল সাড়ে পাঁচটায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খালিশপুর থানার উদ্যোগে সভাপতি পলাশ দাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি ডা. মনোজ দাশ, কেন্দ্রীয় সদস্য ও জেলা সাধারণ সম্পাদক এস এ রশীদ, মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক এ্যাড. নিত্যানন্দ ঢালী, সম্পাদকমণ্ডলীর সদস্য সুতপা বেদজ্ঞ, মিজানুর রহমান বাবু, সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, তোফাজ্জেল হোসেন, ডা. ফরিদুজ্জামান, মাহফুজুর রহমান মুকুল, মীর ওবায়দুর রহমান, ফজলুল হক, যুবনেতা ধীমান বিশ্বাস, আফজাল হোসেন রাজু, রিয়াজুর রহমান, অশোক মণ্ডল, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, মৌফার শের আলম লেনিন, উত্তম প্রমুখ।
সমাবেশে রুহিন হোসেন প্রিন্স বন্যার্ত এলাকায় দুর্দশাগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। তিনি এ অঞ্চলের মানুষের উদ্দেশ্যে বলেন গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একদলকে পরাজিত করে আর এক দলকে বিজয়ী করিনি। একদলের পরিবর্তে আরেক দল দখলদারিত্ব, চাঁদাবাজি করবে এটি সহ্য করা হবে না। তিনি নব্য দখলদার ও চাঁদাবাজদের তালিকা তৈরি করে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানোর আহ্বান জানান। তিনি বলেন, দেশবাসীকে সাথে নিয়ে এসব চাঁদাবাজ দখলবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো হবে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, আপনারা কোনও দলের পক্ষে অবস্থান নেবেন না। নির্দলীয় অবস্থানে থেকে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারের কাজ শুরু করেন, নির্বাচনী ব্যবস্থার সংস্কারের আলোচনা শুরু করেন। দেশের অর্থনীতি পুনরুদ্ধারে পাচারকৃত টাকা ফেরত আনা, ঋণ খেলাপীদের কাছ থেকে টাকা উদ্ধার করা, লুটপাটকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে এসব টাকা জনকল্যাণে কাজে লাগান। তিনি বলেন, এই সরকারের যেকোনো ভালো কাজের সমর্থন আমরা দেব। আবার জন-স্বার্থ বিরোধী কাজ হলে তা রুখে দাঁড়ানো হবে। তিনি দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুসহ সাধারণ মানুষের ওপর হামলায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধ ইতিহাস ঐতিহ্য ধ্বংসের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে।
সমাবেশ শেষে গণঅভ্যুত্থানের সময় হত্যাকারীদের বিচার, নিহত আহতদের প্রকৃত তালিকা প্রকাশ ও পুনর্বাসনের এবং জনকল্যাণমুখী সংস্কারের দৃশ্যমান কাজ শুরু করার দাবিতে একটি মিছিল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অপরদিকে সকাল ১১টায় সিপিবির খুলনা জেলা কার্যালয়ে পার্টির খুলনা বিভাগীয় সমন্বয় সভা সিপিবির খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, খুলনা জেলার সাধারণ সম্পাদক এস এ রশীদ, যশোর জেলার সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম হিরু, চুয়াডাঙ্গা জেলার সভাপতি সৈয়দ মজনুর রহমান, বাগেরহাট জেলার সাধারণ সম্পাদক ফররুখ হাসান জুয়েল, কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, মাগুরা জেলার সভাপতি বীরেন্দ্রনাথ রায় প্রমুখ বক্তব্য রাখেন।
সিপিবি সোনাডাঙ্গা থানা কমিটির বর্ধিত সভা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগরের সোনাডাঙ্গা থানা কমিটির এক বর্ধিত সকাল সাড়ে ১০টায় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। থানা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিতাই পালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক সঞ্জয় সাহার সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সাধারণ সম্পাদক এ্যাড. নিত্যানন্দ ঢালী, সম্পাদকমণ্ডলীর সদস্য শেখ আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা কিংশুক রায়। আরও উপস্থিত ছিলেন সিপিবি নেতা ডা. ফরিদুজ্জামান, পলাশ দাস, মাহফুজুর রহমান মুকুল, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, সরোজ দাশ পিণ্টু, শরিফুল ইসলাম সেলিম, দীপক ভদ্র, তুষার বর্মণ প্রমুখ। সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয় আলোচনা হয়। সভায় নেতৃবৃন্দ ছাত্র-জনতার বিজয়োত্তর দেশে ব্যাপক নৈরাজ্য ও সংখ্যালঘুদের উপর অত্যাচার, ঘরবাড়ি ও উপাসনালয় ভাংচুরে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে স্থিতিশীল অবস্থা সৃষ্টির আহ্বান জানান। অপর এক প্রস্তাবে বন্যার্ত এলাকায় দুর্দশাগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
নিষেধাজ্ঞার মধ্যেই সুন্দরবনে গড়ে উঠেছে শুঁটকি তৈরির কারখানা
দাকোপ(খুলনা)প্রতিনিধি
প্রবেশে নিষেধাজ্ঞার মধ্যেই পূর্ব ও পশ্চিম গহীন সুন্দরবনের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে কয়েকটি শুঁটকি মাছ তৈরির কারখানা। এসব কারখানায় চোরা কারবারিরা বনের কর্তন নিষিদ্ধ সুন্দরীসহ বিভিন্ন কাঠ পুড়িয়ে তৈরি করছে শুঁটকি মাছ। এতে বনের গহীনে থাকা বিভিন্ন প্রজাতির মাছ ও মাছের পোনা প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে। আবার জীব বৈচিত্র ও মৎস্য সম্পদ এবং বনের পরিবেশ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর জেলে নামক এক শ্রেণীর দূর্বৃত্তদের এ কাজে বনবিভাগের কতিপয় দূর্নীতি পরায়ন কর্মকর্তা কর্মচারী সহযোগীতা করছেন বলে অভিযোগ উঠেছে। ফলে প্রজনন মৌসুমে বনে প্রবেশে নিষেধাজ্ঞা এবং মাছ ধরা পাশ পারমিট বন্দ রাখা শুধু কাগজ কলমে সীমাবন্ধ থাকছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সুন্দরবনে জালের মত ছড়িয়ে রয়েছে ৪৫০টি নদ-নদী। এই নদীতে রয়েছে ২১০ প্রজাতির সাদা মাছ। এর মধ্যে ২৬ প্রজাতির চিংড়ি, ১৩ প্রজাতির কাঁকড়াসহ অসংখ্য জলজ প্রানী। প্রাকৃতিক এই মৎস্য সম্পদ থেকে সরকার প্রতি বৎসর বিপুল পরিমান রাজস্ব আয় করে থাকেন। বর্তমান সুন্দরবনে চলছে মাছের প্রধান প্রজনন মৌসুম। এ জন্য জুন, জুলাই ও আগস্ট এই তিন মাস বনে মাছ শিকারে নিষেধাজ্ঞা এবং জেলেদের পাশ পারমিট বন্দ রয়েছে। এমনকি পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু কিছু জেলে নামক দূর্বৃত্তরা কম পরিশ্রমে অধিক মুনাফার আশায় অবৈধ ভাবে সুন্দরবনে প্রবেশ করছেন। আর গহীন বনে এবং ছোট খালের আগায় বনের সুন্দরী, পশুর, গেওয়াসহ অনেক প্রজাতির গাছ কেটে স্তরে স্তরে সাজিয়ে বিশেষ কায়দায় বানায় মাচা। পাতকোস্টা, ভোমরখালী, পাশাখালী, গেওয়াখালী, মার্কি, আদাচাকি ও ভদ্রাসহ প্রভৃতি খাল এলাকা উল্লেখ যোগ্য। পরে বনের অভ্যন্তরে প্রতিটি খাল, নদী, এমনকি মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে খ্যাত নিষিদ্ধ খাল থেকে চাকা চিংড়ি মাছ শিকার করেন। ঐ মাছ মাচায় নিয়ে বনের নিষিদ্ধ সুন্দরী কাঠ পুড়িয়ে শুঁটকি মাছ তৈরি করেন। তথ্যানুসন্ধানে জানা গেছে, জেলে নামক ঐ দূর্বৃত্তরা সুন্দরবন সংলগ্ন বিভিন্ন এলাকার শুঁটকি মাছ তৈরিতে পারদর্শী জেলেদের খরচ বাদে ২৫% কমিশন দিয়ে শুঁটকি তৈরির জন্য নিয়ে আসেন। আবার সুযোগ বুঝে ঐ শুঁটকি চট্টগ্রামের পাইকারি শুঁটকি বাজারে পাঠিয়ে দেন। সেখানে প্রতি মাছ ১২০০ থেকে ২০০০ টাকা কেজি দরে বিক্রয় করা হয়। মাঝে মধ্যে লোক দেখানো অভিযানে দুই একটি শুঁটকির চালান জব্দসহ দূর্বৃত্ত হাতে নাতে আটক হলেও কখনো নেমে নেই এ কাজ।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জেলের সঙে আলাপকালে তারা জানান, সুন্দরী গাছের আগুন চিংড়ি মাছ শুকানোর জন্য বেশ ভালো। এতে চিংড়ির রং অনেকটা লালচে হয়। বাজারে ঐ চিংড়ির চাহিদা ও দাম বেশি। আগে কয়রার বিভিন্ন এলাকায় এ ধরনের চিংড়ি শুকানোর কারখানা ছিল। সেগুলো বন বিভাগ ও স্থানীয় প্রশাসন অভিযান চালিয়ে নষ্ট করার পর থেকে সুন্দরবনের মধ্যেই চিংড়ি শুকানোর হয়। কালাবগি এলাকার জামাল শেখ বলেন, চোরাকারবারি ও বনবিভাগের দূর্নীতিবাজ কতিপয় কর্মকর্তা ও কর্মচারীদের সাথে রয়েছে গভির সখ্যতা। তা না হলে সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞার সময়ে কিভাবে বনের মধ্যে আগুন জালিয়ে শুঁটকি মাছ তৈরি করতে পারে। শুধু তাই না এই সময়ে সুন্দরবনের পানি সর্বোচ্চ লবণ থাকে। ঐ দূর্বৃত্তদের খাবার পানিও নিকটবর্তী টহল ফাঁড়ি থেকেই যোগান দেওয়া হয়। এ ছাড়া তেল খরচের সাথে অতিরিক্ত কিছু টাকা দিয়ে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র বনবিভাগের বোডের মাধ্যমেই নিয়ে আসে। এ পর্যন্ত সুন্দরবনে বেশ কয়েকবার অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু এই শুঁটকি তৈরির চুল্লী বনে অগ্নিকান্ডের একটি বড় কারন বলে তিনি মনে করেন।
এবিষয়ে পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ.জেড.এম হাসানুর রহমান বলেন, গত ১লা জুন থেকে এ পর্যন্ত ৩০০ কেজি শুটকি, ৩৩৭ কেজি চিংড়ি, ৮৬৫ কেজি কাঁকড়া, বিবিধ মাছ ৮ কেজি, ২৪টি বিষের বোতল, হরিণের মাংস ১৩২ কেজি, ১১টি ট্রলার ও ৭৫টি নৌকা জব্দ করা হয়েছে। এঘটনায় মোট ৬৯টি মামলায় ৭১ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ৪৪ জনকে কোর্টে পাঠানো হয়। আর ২৭জন আসামী পলাতক রয়েছে। আমাদের অভিযান অব্যহত রয়েছে। আর যে সব কর্মকর্তা ও কর্মচারী এঘটনার সাথে জড়িত প্রমাান পেলে তাদের বিরুদ্ধে কঠোর আইগত ব্যবস্থা নেওয়া হবে।
দিঘলিয়া থানার ৩ ইউনিয়নের ২৭ ওয়ার্ডে বিএনপির কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
দিঘলিয়া থানার বারাকপুর,সেনহাটী,দিঘলিয়া ৩ ইউনিয়ন ২৭ ওয়ার্ডে বিএনপির কমিটি গঠন করা হয়েছে।গত ২০ শে আগষ্ট বারাকপুর,২১শে আগষ্ট সেনহাটী ও ২২ শে আগষ্ট দিঘলিয়া ইউনিয়নে সন্মেলনের মাধ্যমে ৩১ সদস্য বিশিষ্ট ২৭ ওয়ার্ডের পুনাঙ্গ কমিটি গঠন করা হয়।এ সন্মেলনে সেনহাটী ইউনিয়নের আহবায়ক শেখ মোসলেম উদ্দিন ও সদস্য সচিব দেলোয়ার হোসেনে,বারাকপুর ইউনিয়নের আহবায়ক মোঃ ইমরান ও সদস্য সচিব আলম চেীধরী, দিঘলিয়া ইউনিয়নের আহবায়ক ডাঃ হাফিজুর রহমান ও সদস্য সচিব রাশেদ ফকির জুয়েলের উপস্থিতিতে ৩ ইউনিয়ন সন্মলনে প্রধান অতিধি ছিলেন, দিঘলিয়া থানা বিএনপির আহবায়ক এম সাইফুর রহমান মিন্টুও সদস্য সচিব ও যুগ্ন আহবায়কগন উপস্থিত ছিলেন।
বারাকপুর ইউনিয়নঃ ১ নং ওয়ার্ডের সভাপতি লিটন শেখ ও সাধারন সম্পাদক সাইফুল ইসলাম(বুলবুল), ২ নং ওয়ার্ডের সভাপতি আনোয়ার ফারাজী ও সাধারন সম্পাদক হান্নন মল্লিক, ৩ নং ওয়ার্ডের সভাপতি মাহাবুব শেখ ও সাধারন সপ¥াদক মোঃ হানিফ শেখ, ৪ নং ওয়ার্ডের সভাপতি জাহিদ হাসান ও সাধারন সম্পাদক মোঃ রানা মোড়ল, ৫নং ওয়ার্ডের সভাপতি মোঃ মোস্তাক শিকদার ও সাধারন সম্পাদক মোঃ রাজ্জাক, ৬ নং ওয়ার্ডের সভাপতি মোঃ আমিন ও সাধারন সম্পাদ শেখ মনিরুল ইসলাম, ৭ নং ওয়ার্ডের সভাপতি মনিরুল ইসলাম ও সাধারন সম্পাদক হরিশংকর বিশ^াস, ৮ নং ওয়ার্ডের সভাপতি
জটাই সেন সাধারন সম্পাদক লাহু মোল্লা, ৯ নং ওয়ার্ডের সভাপতি হাবিবুর রহমান মোল্লা ও সাধারন সম্পাদক শেখ মনিরুল।
সেনহাটী ইউনিয়নঃ
২ নং ওয়ার্ডের সভাপতি আবুল কালাম ফকির ও সাধারন সম্পাদক মোঃ তারেক সরদার , ৩ নং ওয়ার্ডের সভাপতি শেখ মো মিজানুর রহমান ও সাধারন সপ¥াদক আলম শেখ, ৫নং ওয়ার্ডের সভাপতি মল্লিক নজরুল ইসলাম ও সাধারন সম্পাদক মোঃ আবুল কালাম, ৬ নং ওয়ার্ডের সভাপতি মোঃ মতিউর মুরসালীন ও সাধারন সম্পাদ য়ৈদ মনছুর , ৭ নং ওয়ার্ডের সভাপতি এস এম মইনুল হক সাবু ও সাধারন সম্পাদক মোঃ মানোয়ারা হোসেন সাবু, ৮ নং ওয়ার্ডের সভাপতি
আঃ সালাম সাধারন সম্পাদক আবু হানিফ জাসু, ৯ নং ওয়ার্ডের সভাপতি মোঃ ফেরদাউস ও সাধারন সম্পাদক সৈয়দ মনছুর আলী।
দিঘলিয়া ইউনিয়নঃ
১ নং ওয়ার্ডের সভাপতি মোঃ আঃ সাত্তার ও সাধারন সম্পাদকমেঅ সোহাগ শেখ
, ২ নং ওয়ার্ডের সভাপতি মোঃ মনিরুল ইসলাম ও সাধারন সম্পাদক মোঃ আলামিন মোল্লা, ৩ নং ওয়ার্ডের সভাপতি শরিফুল খান ও সাধারন সপ¥াদক ওয়াব খান, ৪ নং ওয়ার্ডের সভাপতি মোঃ মোতালেব ফকির ও সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর শেখ, ৫নং ওয়ার্ডের সভাপতি মোঃ কুতুব উদ্দিন হাওলাদার ও সাধারন সম্পাদক মোঃ জুয়েল শেখ, ৬ নং ওয়ার্ডের সভাপতি মোঃ জিয়াউল হক(মিন্টন) ও সাধারন সম্পাদ মোঃ রাজু আহমেদ, ৭ নং ওয়ার্ডের সভাপতি মোঃ লোকমান হোসেন মোল্লা ও সাধারন সম্পাদক মোঃ কুদ্দুস খান, ৮ নং ওয়ার্ডের সভাপতি
মোঃ মনিরুল ইসলাম মোড়লসাধারন সম্পাদক লাহু মোল্লা, ৯ নং ওয়ার্ডের সভাপতি মোঃ গোলাম মোস্তফা ও সাধারন সম্পাদক মোঃ আলমাদ হোসেন শেখ।
ফকিরহাটের জাড়িয়া চৌমাথা এলাকায় বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্ভোধন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট সদর ইউনিয়নের জাড়িয়া-চৌমাথা এলাকায় তরুণ সমাজ সেবক শেখ হাসিবুর রহমান (এফসিএ) ও গ্রামবাসীর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি শুভ উদ্ভোধন করা হয়েছে। শনিবার (২৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এসময় আরো উপস্তিত ছিলেন, প্রবীণ সমাজসেবক আলহাজ্ব আ: খালেক, আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, শেখ ইলিয়াস হোসেন, মুফতি মাওলানা মো: মুস্তাকিম বিল্লাহ, শিক্ষক সৈয়দ শাহ এলান, মোছা: মেরিনা খাতুন, শেখ সোহরাব হোসেন, শেখ ফারুক হোসেন, শেখ লিটন, আবু হানিফ ও শেখ সাগর হোসেন সহ বিভিন্ন ব্যক্তিবর্গ। এদিন প্রায় তিনশত ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। এছাড়াও জাড়িয়া-সিংগাতী সহ আশপাশের এলাকায় সড়কের পাশে প্রয়োজনীয় সংখ্যক বৃক্ষ রোপণ করা হবে বলেও উদ্যোক্তারা জানিয়েছে। ##
সাতক্ষীরা ও যশোরসহ দেশে বিভিন্ন এলাকা থেকে
সাঈদীর কবর জেয়ারত ও গ্রামের বাড়ী দেখতে হাজরো মানুষের ভীড়
ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতাঃ
সাতক্ষীরা, যশোরসহ দেশের বিভিন্ন স্থান থেকে সাঈদীর কবর জেয়ারত ও গ্রামের বাড়ী দেখতে হাজরো মানুষ আসছেন প্রতিনিয়িত। শনিবার ছুটির দিন থাকায় মানুষের ভীড় ছিল সবচেয়ে বেশী। গত ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকে প্রতিদিনই দূর দূরান্ত থেকে শত শত মানুষ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পিরোজপুরের সাঈদী ফাউন্ডেশনের পাশে তার কবর জেয়ারত করতে ও তার জন্মস্থান ইন্দুরকানী উপজেলার সাঈদখালীতে গ্রামের বাড়ী দেখতে আসেন। আগত দর্শনার্থীদের মধ্যে জামায়াত শিবিরের নেতাকর্মী ছাড়াও সাঈদী ভক্ত সাধারণ মানুষের সংখ্যাই বেশী। সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন জামায়াতের আমীর মেহেদী হাসান জানান, “ সাতক্ষীরায় লাখ লাখ মানুষ সাঈদী ভক্ত। সাতক্ষীরায় তার জন্য অনেক মানুষ জীবন দিয়েছেন। আমরা এতদিন মন খুলে দোয়াও করতে পারিনি। এখন স্বৈরাচার পতন হয়েছে তাই আমরা সাঈদী সাহেবের কবর জেয়ারত ও তার বাড়ী দেখতে এসেছি”। সাঈদীর প্রতিবেশী নজরুল ইসলাম জানান, প্রতিদিন সাঈদী সাহেবের বাড়ী দেখতে শত শত মানুষ আসে। আমরা দর্শনার্থীদের সহযোগিতার জন্য সর্বাত্বক চেষ্টা করছি।
প্রশাসক নিয়োগের আগেই কেসিসিতে পদায়ন-বদলী বাণিজ্য, তেল চুরি
স্টাফ রিপোর্টার
সরকারের পতনের কেসিসিতে পদায়ন, বদলী ও রুম দখলের নানা ঘটনা ঘটেছে। প্রশাসক নিয়োগের আগেই নিয়ম না মেনে বদলী ও পদায়ন করা হয়েছে বেশ কয়েকজনকে। প্রতিটি ক্ষেত্রে অর্থ লেনদেনের অভিযাগ উঠেছে প্রধান রাজস্ব কর্মকর্তা সানজিদা বেগমের বিরুদ্ধে। এক্ষেত্রে দীর্ঘদিনের বঞ্চিত কর্মকর্তারা উপেক্ষিত হয়েছেন।
জানা গেছে, প্রধানমন্ত্রীর পদত্যাগের পরদিন ৬ আগস্ট প্রশাসনিক কর্মকর্তা, চীফ অ্যাসেসর, লাইসেন্স অফিসার, সিনিয়র লাইসেন্স অফিসার, সুপারিনটেন্ডেট, এস্টেট অফিসারসহ একাধিক পদে পদায়ন করা হয়। এসব পদে পদায়নের জন্য মেয়রের সম্মতির প্রয়োজন হয়। কিন্তু মেয়র ওই সময় কার্যালয়ে অনুপস্থিত ছিলেন। সানজিদা বেগম নথি অনুমোদন না নিয়েই অর্থের বিনিময়ে চিঠি দিয়ে বদলি আদেশ করেছেন। এছাড়া নতুন কর্মকর্তারা একটির পরিবর্তে ২/৩টি রুম দখল করে নিয়েছেন।
সূত্রটি জানায়, প্রধান রাজস্ব কর্মকর্তা সানজিদা বেগম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মঞ্জুরুল ইমামের আত্মীয় পরিচয় দিয়ে কেসিসিতে দাপিয়ে বেড়ান। সরকার পতনের পর তার চরিত্রও পাল্টে গেছে। এখন তিনি আন্দোলনরত ছাত্রদের বোন পরিচয় দিচ্ছেন।
জানা গেছে, মেয়র না থাকায় কেসিসির তেল চুরির হিড়িক পড়েছে। বর্জ্য পরিবহনের জন্য নগরীতে প্রতিদিন কেসিসির ৬৭টি ট্রাক চলাচল করে। পাশাপাশি ৭টি কনটেইনারবাহী গাড়ির সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনার পে-লোডার এবং ২০টি দাপ্তরিক কাজে ব্যবহৃত গাড়ির জন্য প্রতিদিন জ্বালানি তেলের প্রয়োজন। সব মিলিয়ে প্রতিদিন কেসিসির নিজস্ব গাড়িতে ৩০০ লিটারের বেশি জ্বালানি তেল লাগে। এই ট্রাকের ইস্যু স্লিপ দিয়ে তেল না নিয়ে নগদ টাকা নিয়ে বিশাল সম্পদের পাহাড় গড়ে তুলেছেন প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা। এছাড়াও মশক নিধনের ২ নম্বর ঔষুধ কিনে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এই প্রভাবশালি কর্মকর্তা।
এ ব্যাপারে সানজিদা বেগমবলেন, আপনার বিরুদ্ধে উত্থাপিত সব অভিযোগ মিথ্যা।
খালিশপুর নেভিগেট এলাকায় বাড়ি ভাঙচুর ও লুটপাট ; থানায় অভিযোগ
খালিশপুর প্রতিনিধি
খালিশপুর নেভিগেট এলাকায় গত ৫ আগস্ট লুটপাট ও ভাঙ্গচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনের নাম উল্লেখ পূর্বক খালিশপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সমীর কুমার দত্ত। অভিযোগ সূত্রে জানা গেছে, ৫ আগস্ট দুপুর আনুমানিক সাড়ে তিনটার দিকে এবং ঐদিন রাত দশটার দিকে দু দফায় কতিপয় দুর্বৃত্ত তার বাড়িতে লুটপাটের ঘটনা ঘটায়। এসময় সমীর দত্তের স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক আলমারির তালা ভেঙে পাসপোর্ট, জাতীয় পরিচয় পত্র, স্বর্ণালংকার, জমির দলিল ও নগদ অর্থ সহ বাড়িতে ব্যবহার্য ও গোডাউন রুমে থাকা মালামাল লুট করে দুর্বৃত্তরা। এ ঘটনায় অন্তত ৬০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অপরদিকে, লুষ্ঠিত মোবাইল নম্বর থেকে সমীর কুমার দত্তের ব্যক্তিগত ফোনে কল করে তাকে ও তার পরিবারের সদস্যদের ভারতে চলে যাওয়ার জন্য বলা হচ্ছে এবং ভারতে না গেলে প্রাণনাশের হুমকি দেয়া হয়। ভুক্তভোগী সমীর কুমার দত্তের স্ত্রী জানান, ৫ আগস্ট দুপুরে একদল লোক বাড়ীর গেট ও দরজা ভেঙ্গে বাসায় প্রবেশ করে লুটপাট-ভাঙচুর করে। এসময় তাদেরকে বাঁধা দিতে গেলে তাকে সহ বাসার অন্য সদস্যদের অকথ্য ভাষায় গালাগাল ও মারধর করে। একপর্যায়ে অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায়। পরবর্তীতে রাত ১০ টার দিকে তাদের বাড়ির সামনে গোডাউন ঘরেও লুটপাট করে। এদিকে, এঘটনায় এলাকাবাসী সহ নেভিগেট এলাকায় আতংক বিরাজের পাশাপাশি নিরাপত্তাহীনতায় ভুগছেন সমীর কুমার দত্তের পরিবারের সদস্যরা।
কয়রায় স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রা উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা গতকাল ২৪ আগস্ট বিকাল ৪ টায় সদরের জিরো পয়েন্ট সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল ইসলাম খোকার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সদস্য মোঃ মনিরুজ্জামান মন্টু। উদ্বোধক ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ তৈয়বুর রহমান। প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আতাউর রহমান রনু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ নুর ইসলাম খোকন, খুলনা জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জাবির আলী। কয়রা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল উদ্দিন ও যুগ্ম আহবায়ক মোঃ রবিউল ইসলামের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন কয়রা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ হাসান, আবু সাঈদ বিশ্বাস, বিএনপি নেতা সরদার মতিয়ার রহমান, গাজী সিরাজুল ইসলাম, হাবিবুর রহমান, সালাউদ্দিন লিটন, রওশন মোল্যা, আঃ সামাদ, ফয়জুল করিম খোকন, আঃ রহিম সানা, কোহিনুর আলম, যুবদল নেতা ইছানুর রহমান, আকবার হোসেন, আবুল কালাম আজাদ কাজল,ছাত্রদল নেতা আরিফ বিল্লাহ সবুজ,মাহমুদ হাসান, ইমরান হোসেন প্রমুখ।
বানভাসি মানুষের পাশে বাংলাদেশ জুট এসোসিয়েশন
খবর বিজ্ঞপ্তি
দেশের সংকটকালীন সময়ে বানভাসি মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ জুট এসোসিয়েশনের উদ্যোগে বন্যার্তদের মাঝে শুকনা খাদ্য সামগ্রী,স্যালাইন ও ওষুধ বিতরন করবেন। শনিবার(২৪ আগষ্ট) বিকালে খুলনার দৌলতপুর কার্যলয় হতে শুকনো খাবার (চিড়া,মুড়ি,গুর,বিস্কুট),খাওয়ার স্যালাইন ও ঔষধ সামগ্রী নিয়ে রওনা করেছেন বাংলাদেশ জুট এসোসিয়েশনের চেয়ারম্যান মোঃ ফরহাদ আহমেদ আকন্দ’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল।তারা ফেনীর বানভাসি ৫শত পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরন করবেন।
জনউদ্যোগের আলোচনা সভায় বক্তারা
রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারগুলোর মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে
খবর বিজ্ঞপ্তি
বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারগুলোর মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠা , জনগণের নিরাপত্তা, নাগরিক অধিকার নিশ্চিতকরণসহ সরকারি – বেসরকারি প্রতিষ্ঠান থেকে দূর্নীতি দূর করতে হবে। শিক্ষাখাত, স্বাস্থ্যখাতসহ প্রতিটি খাতে জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ উদ্যোগ নিতে হবে। নির্বাচন কমিশন, পরাষ্ট্রনীতিকে শক্তিশালী করার বিকল্প নেই। শিশুশ্রম , ভিক্ষাবৃত্তির মতো হৃদয়স্পর্শী বিষয়গুলো থেকে বাংলাদেশকে বের করে আনতে হবে। নবগঠিত এই সরকারের প্রতি নাগরিকদের আস্থা, বিশ্বাস ও আকাঙ্খা তৈরী করতে পারলে সাফল্য আসবেই। এভাবে বললেন জনউদ্যোগ,খুলনার আলোচনা সভায় বক্তারা।
আজ শনিবার বিকাল সাড়ে ৪টায় স্থানীয় সেমিনার কক্ষে নাগরিক সংগঠণ জনউদ্যোগ,খুলনার উদ্যোগে বর্তমান সামাজিক পরিস্থিতি ও নাগরিক প্রত্যাশা শীর্ষক আলোচনা সভাানুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নাগরিক নেতা এ্যাড: আফম মহসিন । সভায় ধারণাপত্র পাঠ করেন জনউদ্যোগের সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্রনাথ সেন। সূূচনা বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুয়েট শাখার শিক্ষার্থী মো: তানিম হাসান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এ্যাড: শামীমা সুলতানা শীলু, নারী নেত্রী সুতপা বেদজ্ঞ, শিক্ষকনেতা মানস রায়, শেখ মফিদুল ইসলাম, সমাজকর্মী মাসুদ মাহমুদ, এ্যাড: মামুনর রশীদ, প্রাণীপ্রেমী এস এম সোহরাব হোসেন, সরদার আবু তাহের, নূরুন নাহার হীরা, বিধান চন্দ্র রায়, বাহালুর আলম, উম্মে উমামা রাত্রী, সাগর সরকার, দুর্জয় হালদার, দীপ কুমার বৈদ্য, ধারিত্রী সরকার, পিয়া দেবনাথ, সাগর পোদ্দার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বর্তমান তরুন প্রজন্ম ছোটবেলা থেকেই দেখে আসছে নির্বাচনে অবাধ কারচুপি, রাজনৈতিক দলগুলোর অনবরত পেশি শক্তির ব্যবহার, বিরোধী দল ও মত দমনে হয়রানিমূলক মামলা, গুম, খুন, চাঁদাবাজি, দুর্নীতি ইত্যাদি। এজন্য এ প্রজন্মের একটি বড় অংশ রাজনীতিবিমুখÑ ‘আই হেইট পলিটিক্স’ সংস্কৃতির মধ্যে বড় হচ্ছিল। এজন্য তরুণদের সংগ্রামকে গুরুত্ব দিয়ে বাংলাদেশের গতানুগতিক রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের মতো বড় উদ্যোগ নতুন সরকারকে গ্রহণ করতে হবে।
সাতক্ষীরার সন্ত্রাসী ও চাঁদাবাজ কোপা মাসুদ বাহিনী কর্তৃক ব্যবসায়ীদের নির্যাতন ও চাঁদা আদায়ের প্রতিবাদে এবং গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
মোঃ আতিকুজ্জামান, সাতক্ষীরা
সাতক্ষীরার কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজ কোপা মাসুদ বাহিনী কর্তৃক ব্যবসায়ীদের নির্যাতন ও চাঁদা আদায়ের প্রতিবাদ এবং গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার ধুলিহর ব্রহ্মরাজপুর বাজার কমিটির আয়োজনে শনিবার সকালে ব্যাসায়ীরা ঘন্টা ব্যাপী দোকানপাট বন্ধ রেখে এ মানববন্ধন কর্মসুচি পালন করে। বাজার কমিটির সভাপতি আলহাজ্ব শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি সদস্য মিনাজ মোরশেদ, বাজার কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, তেল ব্যবসায়ী শংকার ঘোষ, ফল ব্যবসায়ী নাজমুল হোসেনসহ বিভিন্ন ব্যবসায়ীরা। মানববন্ধনে বক্তরা বলেন, চাঁদাবাজ কোপা মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী বিভিন্ন সময়ে হুমকি-ধমকি দিচ্ছে ব্যবসায়ীদের। চাঁদা না দিলে সে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিবে। তার হুমকিতে ব্যবসায়ীরা বর্তমানে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। ইতিমধ্যে অনেক ব্যবসায়ী ও দোকানদারদের কাছ থেকে সে ২০ থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত চাঁদা নিয়েছে এবং দোকান থেকে মালামাল লুট করে নিয়ে গেছে। বক্তারা এ সময়, কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজ কোপা মাসুদসহ তার বাহিনীর সদস্যদের আইনের আওতায় এনে গ্রেপ্তার পূর্বক সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানান।
২১ নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি।।
২১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলামের শশুরের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। শনিবার (২৪ আগস্ট) বিকালে স্থানীয় বিএনপি কার্যালয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি আবু সাঈদ শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সদর থানা বিএনপির সদস্য সচিব মোল্লা ফরিদ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মহানগর শ্রমিক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি। আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলাম, মো. জাকির হোসেন, মো. জাহাঙ্গীর, রফিকুল ইসলাম, আলতাফ খান, দেলোয়ার আকন, নুরুল আমিন, হাসান আলী, মো. রুবেল, নজরুল, সোহেল, জাহিদুল, সহিদুল, আবু তালেব, মো. মিজান, ইসলাম খলিফা, মজিবর, মো. রবি, মনির, হেলাল, বাবুল, সুমন, ফারুক, আলমগীর, গাউস, রুম্মান, বাবুল, হালিম, ম হসিন, মিলন, আলি প্রমূখ।











































