Home খেলাধুলা টেস্টের ১৫০ বছর পূর্তিতে মেলবোর্নে বিশেষ ম্যাচ

টেস্টের ১৫০ বছর পূর্তিতে মেলবোর্নে বিশেষ ম্যাচ

18


স্পোর্টস ডেস্ক

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) টেস্ট ক্রিকেটের দেড়শ বছরপূর্তি উপলক্ষে বিশেষ এক ম্যাচ আয়োজনের উদ্যোগ নিয়েছে। ২০২৭ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আয়োজন করা হবে এই ম্যাচ। এক ম্যাচের টেস্টে ইংল্যান্ডকে স্বাগত জানাবেন অজিরা।

গতকাল এসসিজি (সিডনি ক্রিকেট গ্রাউন্ড) ও অ্যাডিলেড ওভালের সঙ্গে সাত বছরের জন্য টেস্ট আয়োজনের সমঝোতার কথা প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেখানেই টেস্ট ক্রিকেটে ১৫০ বছর উদ্‌যাপনে বিশেষ ওই ম্যাচ আয়োজনের কথা বলা হয়।

এর আগে ইতিহাসের প্রথম টেস্টের ১৮৭৭ সালে যাত্রা শুরু হয়েছিল। মেলবোর্নে সেই ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। ঐতিহাসিক সেই টেস্টে অজিরা জেতে ৪৫ রানে। ম্যাচটি শুরু হয় ওই বছরের ১৫ মার্চ। ফল আসে ১৯ মার্চ।