Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

93
পেঁপেগাছের ওপর বসে আছে একটি মৌটুসি পাখি। নাজিরপুর, পাবনা,

দর্শনায় সাংবাদিকদের সাথে দর্শনা থানা জামায়াতের মতবিনিময়
মাহমুদ হাসান রনি
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ দেশেন চলমান পরিস্থিতি নিয়ে জামায়াতে ইসলামী দর্শনা থানা শাখার আয়োজনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যা ৭টায় দর্শনা প্রেসক্লাবে অনুষ্ঠিত এ মত বিনিময় সভার সভাপতিত্ব করেন দর্শনা থানা শাখা আমীর রেজাউল করিম।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা আমীর এ্যাঃ মোঃ রুহুল আমীন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারী এ্যাডঃ আসা দুজ্জামান ,সহকারী সেক্রেটারি এ্যাঃ মাসুদ পারভেজ রাসেল ,সহ সেক্রেটারী আঃ কাদের,দর্শনা থানা সেক্রেটারি মাহবুবুর রহমান টুকু,দর্শনা পৌর আমীর আজিজুল হক,সাবেক সেক্রেটারি মোঃ গোলজার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মধ্যে দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সহ সভাপতি মাহমুদ হাসান রনি, সাধারণ সম্পাদক মোঃ ওসমান আলী, সহসাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান সুমন, সাংবাদিক সমিতির সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ হানিফ মন্ডল, সহসাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম,কোষাধ্যক্ষ মাসুম বিল্লাহ, নির্বাহী সদস্য এফ এ আলমগীর, আওয়াল হোসেন, মনিরুজ্জান ধীরু, আহসান হাবীব মামুন,ফরহাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন

যশোর চেম্বার অব কমার্সের নির্বাচনের দাবিতে ব্যাবসায়িদের স্মারকলিপি প্রদান
শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির স্থগিত আদেশ প্রত্যাহার করে দ্বি-বার্ষিক নির্বাচন দিতে স্মারকলিপি দিয়েছেন ব্যবসায়ীরা। ১৯ অক্টবর বিকেল ৪টায় জেলা প্রশাসকের কাছে এ স্বারকলিপি দেন তারা।
জেলা প্রশাসকের পক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান স্বারকলিপিটি গ্রহন করেন।
এসময় যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান, শান্তুনু ইসলাম সুমিত, এহসানুর রহমান লিটু, কাসেদুজ্জামান সেলিমসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান বলেন, ২০১১ সালের ১৬ এপ্রিল চেম্বারটির সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আমার নেতৃত্বাধীন প্যানেল বিজয়ী হয়। পরবর্তী নির্বাচনের সময় ব্যবসায়ীদের একটি অংশ মামলা করে নির্বাচন বন্ধ করে দেয়। যে কারণে বাণিজ্য মন্ত্রণালয় প্রশাসক নিয়োগ করে। আইনি প্রক্রিয়া শেষে ২০২৩ সালের ৭জানুয়ারি নির্বাচনের দিন ধার্য হয়। ব্যবসায়ীরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিলেও ভোটগ্রহণের আগে আমাকে কোন কারণ ছাড়াই গ্রেফতার করা হয়। জামিনে বের হলে ব্যবসায়ীদের অপর অংশ ফের মামলা করে নির্বাচন স্থগিত করে দেয়। পরবর্তীতে আদালত ওই মামলা খারিজ করে বিদ্যমান তফসিলে ভোটগ্রহণের আদেশ দিলেও চেম্বারের প্রশাসক সে নির্দেশনা মানেননি। পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য গতকাল স্মারকলিপি দেয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে এ নির্বাচন অনুষ্ঠানের জন্য অনুরোধ জানানো হয়েছে।

কলারোয়া বিএনপির উদ্যোগে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে সংবাদ সম্মেলন
সাতক্ষীরা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কলারোয়া উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১৯ আগষ্ট বিকাল ৫টায় কলারোয়া বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সংবাদ সম্মেলনে কলারোয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু ৫ দফা দাবি উত্থাপন করেন।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুর রশিদ মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর যুগ্ম সম্পাদক শওকত হোসেন, কলারোয়া সরকারি কলেজের সাবেক ভিপি রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মোশারফ হোসেন, কেএম আশরাফুজ্জামান পলাশ, সালাউদ্দিন পারভেজ, আবু জাফর, মফিজুল, সামিউল আজম চঞ্চল, হাবিব, রিপন, আলী হাসান, রিজাফার হোসেন, আলম, ইসারুল ইসলাম। প্রথমত, সাতক্ষীরা ১ তালা কলারোয়ার সাবেক সংসদ ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব সহ সকল রাজবন্দীদের মুক্তি এবং সকল রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
দ্বিতীয়ত, বিগত ২০১৫ সালের ১৪ জুলাই সোনালী ব্যাংক লিমিটেড কলারোয়া শাখার সংঘটিত ডাকাত কালে ২ জন নৈশ্য প্রহরী হত্যা মামলা পুণঃ তদন্তের মাধ্যমে প্রকৃত আসামীদের চিহ্নিত পূর্বক বিচারের নিমিত্তে আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণ করিতে হবে।
তৃতীয়ত, বিগত ২০১৩ সালের ৫ ই মার্চ কলারোয়া উপজেলা বিএনপির মিছিলে বোমা হামলা করিবার নিমিত্তে কলারোয়া উপজেলা ভাইস চেয়ারম্যানের কার্যালয়ে বোমা প্রস্তুতকালে বিস্ফোরিত হইয়া ১ জন ঘটনাস্থলে মৃত্যুবরণ করে এবং ৩ জন বোমা বিস্ফোরণে মারাত্মক জখম হয়ে কলারোয়া হাসপাতালে চিকিৎসারত থাকাকালে থানায় বর্ণিত ঘটনা সংক্রান্ত যে মামলা রুজু হয় উহা পুনঃ তদন্তপূর্বক জখম প্রাপ্ত তিনজন ব্যক্তি সহ সংশ্লিষ্ট অপরাধিদের চিহ্নিতপূর্বক বিচারের নিমিত্তে আইনের আওতায় আনিবার ব্যবস্থা গ্রহণ করিতে হবে।
চতুর্থ তম, বিগত ২০০০ সালের ২রা মার্চ কলারোয়া সরকারি কলেজ অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার সময় পদপৃষ্ঠে নিহত হয় লিপি,ফাজিলা, হাবিব ও মামুন। নিহত ব্যক্তিদের শোক
সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর উদ্দেশ্যে ২০০০ সালের ১৮ই মে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কলারোয়ায় আগমন উপলক্ষ্য বলফিল্ড ময়দানে জনসভার আয়োজন করা হয়। কিন্তু ঐদিন অর্থাৎ ১৮ই মে কলোরোয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের নির্দেশে আওয়ামী সন্ত্রাসীরা বলফিল্ড ময়দানে নিমিত মঞ্চসভা ভাংচুর করে। তখন আমাদের প্রয়াত সাধারণ সম্পাদক মাস্টার রফিকুল ইসলাম আওয়ামী সন্ত্রাসীদের নিবৃত করার চেষ্টা করলে তারা মাস্টার রফিকুল ইসলামের উপর হামলা করে, যার কারণে তিনি রক্তাক্ত যখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং সেই সময়ে আওয়ামী সন্ত্রাসীরা জনসভা স্থান দখল করে নেয়। যার প্রেক্ষিতে প্রশাসন ১৪৪ ধারা জারি করে জনসভা বন্ধ করে দেয়।
পরবর্তীকালে ২০০২ সালের ৫ই অক্টোবর বন্যায় প্লাবিত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সড়কপথে কলারোয়ায় আসার সময় সাতক্ষীরা জেলার প্রথিমধ্য ঝাউডাঙ্গা কলেজের সামনে পৌঁছানো মাত্রই আওয়ামী সন্ত্রাসীরা সেখানে বেগম খালেদা জিয়ার গাড়ি বহর গতিরোধ করে হামলা চালায় ও নেত্রীকে হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ করে। যে কারণে ওখান থেকেই তিনি বিবিসি তে সাক্ষাৎ দিয়ে ঢাকায় ফিরে যান। তারপরে আওয়ামী সন্ত্রাসীরা ও পুলিশ প্রশাসন সম্মিলিতভাবে কলারোয়া বাজারের চৌরাস্তায় নিমিত সভামঞ্চে হামলা চালায় ভাঙচুর করে এবং পুলিশ প্রশাসন রাবার বুলেট নিক্ষেপ করে। আবার ঐদিন রাতেই আমাদের ৪৬ জন বিএনপি’র নেতা কর্মী নামে জননিরাপত্তা আইনে মিথ্যা মামলা দায়ের করে।
পরবর্তীতে আমরা আদালতে আত্মসমপন করলে আদালত জামিন নামঞ্জুর করে আমাদের সকলকে জেল হাজতে প্রেরণ করে। কয়েকদিন কারা ভোগের পর আমরা জামিনে মুক্ত হই। উল্লেখিত ঘটনার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিতপূর্বক বিচারের নিমিত্তে আইনের আওতায় আনিবার ব্যবস্থা গ্রহণ করিতে হইবে।
পঞ্চমত, উপরোক্ত এক নাম্বার কলমে বর্ণিত রাজনৈতিক মামলায় সৃষ্টিতে অর্থ যোগদাতা, ইন্ধনদাতা, প্ররোচনাকারী ও শপথ সহকারে আদালতে মিথ্যা সাক্ষ্য প্রদানকারী ব্যক্তিগত যাহারা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন তাহাদের চিহ্নিতপূর্বক বিচারের নিমিত্তে আইনের আওতায় আনা সহ তাদের চাকুরীর দায়িত্ব হতে জরুরী অব্যহতি প্রদানে ব্যবস্থা করিতে হবে।
এর মধ্যে উল্লেখযোগ্য কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান, কলারোয়া পৌরসভার মেয়র, কলারোয়া, সরকারি জি কে এম কে পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক, কলারোয়া গার্লস পাইলট স্কুলের প্রধান শিক্ষক, কয়লা হাই স্কুলের প্রধান শিক্ষক, বেগম খালেদা জিয়া কলেজ এর অধ্যক্ষ, ধানদিয়া ইউনিয়ন ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক তাদের দায়িত্ব হতে জরুরী ভিত্তিতে অব্যাহতি প্রদান করে আইনের আওতায় আনাতে হবে।

কেসিসি’র দায়িত্বভার গ্রহণ করেন বিভাগীয় কমিশনার
খবর বিজ্ঞপ্তি
খুলনার বিভাগীয় কমিশনার মো: হেলাল মাহমুদ শরীফ খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম-এর নিকট থেকে সোমবার বিকেলে নগর ভবনে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন।
উল্লেখ্য, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশের ভিত্তিতে গতকাল স্থানীয় সরকার বিভাগের ৪৬.০০.০০০০.০০০.০৭০.১৮.০০০৬.২৪-৭৯৭ নং প্রজ্ঞাপনে সিটি কর্পোরেশনের মেয়রগণকে অপসারণ এবং ৪৬.০০.০০০০.০০০.০৭০.১৮.০০০৬.২৪-৮০০ নং প্রজ্ঞাপনের মাধ্যমে বিভাগীয় কমিশনারকে প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়।
দায়িত্বভার গ্রহণকালে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো: হুসাইন শওকত, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মো: মনজুর আলম, কেসিসি’র সচিব (অতিরিক্ত দায়িত্ব) সানজিদা বেগম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) মো: আব্দুল আজিজ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আনিসুর রহমান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, রাজস্ব কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, নির্বাহী প্রকৌশলী শেখ মো: মাসুদ করিম, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: ওয়াহিদুজ্জামান খান, স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, চীফ এ্যাসেসর শেখ হাফিজুর রহমান, বাজার সুপার এম এ মাজেদ, লাইসেন্স অফিসার (যানবাহন) খান হাবিবুর রহমান, আইটি ম্যানেজার মো: হাসান হাসিবুল হক প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

যশোরের কেশবপুরে মডার্ণ ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা
আলমগীর হোসেন কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে এনেস্থিসিয়া ও এমবিবিএস ডাক্তার এর পরিবর্তে ংধপসড় দিয়ে অপারেশন করানোর অপরাধে মডার্ণ ক্লিনিক এর অপারেশন থিয়েটার সিলগালা করে দিয়েছে স্বাস্থ্যদপ্তর।
জানাগেছে, বাংলাদেশের স্বাস্থ্য আইন অনুযায়ী কোন এমবিবিএস চিকিৎসক, একজন এনেস্থিসিয়া চিকিৎসক ও এসিস্ট্যান্ট হিসেবে চিকিৎসক থাকার বাধ্যবাধকতা রয়েছে। সেখানে মোঃ মোস্তফা কামরুজ্জামান (ংধপসড়) শিক্ষাগত যোগ্যতা, কারিগরি দক্ষতা এবং যথাযথ অনুমোদন ছাড়াই দীর্ঘদিন যাবত মডার্ণ ক্লিনিকে বিভিন্ন ধরনের রোগী অপারেশন করে আসছিলেন। এমন খবরের সত্যতা মিললো (১৮ আগস্ট-২৪) রোববার সকালে। ওই দিন সকালে কেশবপুরের বৈষম্য বিরোধী ছাত্র সমাজের নের্তৃবৃন্দ মডার্ণ ক্লিনিকে অপারেশন চলাকালীন অবস্থায় মো: মোস্তফা কামরুজ্জামান (ংধপসড়) কে হাতেনাতে ধরে ফেলে। এসময় তিনি নিজের শিক্ষাগত যোগ্যতা, কারিগরি দক্ষতা এবং যথাযথ অনুমোদনের কোন প্রমান দিতে না পারায় বৈষম্য বিরোধী ছাত্র সমাজের নের্তৃবৃন্দ বিষয়টি স্বাস্থ্য বিভাগকে অবহিত করে। এরই প্রেক্ষিতে (১৯আগস্ট) সোমবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ একটি প্রতিনিধিদল সরেজমিনে গিয়ে মডার্ণ ক্লিনিক এর অপারেশন থিয়েটার সিলগালা করে দেন।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন বলেন, এনেস্থিসিয়া ও এমবিবিএস ডাক্তার এর পরিবর্তে ংধপসড় দিয়ে অপারেশন করানোর অপরাধে মডার্ণ ক্লিনিক এর অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত মডার্ন ক্লিনিক এর যাবতীয় অপারেশন কার্যক্রম বন্ধ থাকবে। জনস্বাস্থ্য সংশ্লিষ্ট যে কোন অনিয়মের বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগের এ অভিযান চলমান থাকবে।

পাইকগাছায় বিশিষ্ট ব্যাবসায়ী শিবপদ মন্ডলের সাংবাদিক সম্মেলন
পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় মেসার্স সসতা ফিসের সত্ত্বাধিকারী শিবপদ মন্ডলের বাড়ীতে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় তাকে ব্যবহার করে পাইকগাছা উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক এস এম এনামুল হকের বহিষ্কারে প্রতিবাদ জানিয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকালে পাইকগাছা বাজারে নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকদের নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন,উপদজেলার সোলাদানা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান এস এম এনামুল হক সোলাদানা ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের আশ্রয়স্থল। তিনি হিন্দুদের জানমালের রক্ষার জন্য বিভিন্ন সময় জীবন বাজী রেখেছেন। হিন্দুদের জায়গা জমি ভূমি দস্যুদের কবল থেকে উদ্ধার সহ লীজ ঘের উদ্ধারের জন্য একাধিক বার ভূমিকা রেখেছেন। এক যুগেরও বেশি সময় আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আমাদের প্রহরী হয়ে পাহারা দিয়ে রেখেছেন। ৫ আগষ্ট সরকার পরিবর্তন হলে ঐ সময় আমি বাড়িতে ছিলাম না। সন্ধ্যা রাতে কে বা কারা লাঠি শোটা সহকারে আমার বাড়ীতে ঢুকে ভাংচর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। আমার পিতা, কাকা, স্ত্রী সহ সকলে বাড়ীতে ছিল।কিন্তু তাদের তান্ডবে সবাই হতভম্ব হয়ে পড়ে। সংবাদ পেয়ে সাবেক চেয়ারম্যান এনামুল হকের স্মরনাপন্ন হওয়ার চেষ্টা করি। তখম জানতে পারি, উনি থানায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও প্রশাসনের সহিত মত বিনিময়ে আছেন। পরে যোগাযোগ মাধ্যমে ও পত্রিকা মারফত জানতে পারি, আমার নাম ব্যবহার করে এনামুল হককে তার রাজনৈতিক দল বি এন পি থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তখন আমি হতভম্ব হয়ে পড়ি। এনামুল হক আমার বাড়ীতে যায়নি। সাংবাদিক সম্মেলনে উপস্হিত ছিলেন শিবপদ মন্ডলের পিতা পতিরাম মন্ডল, স্ত্রী কৃষ্না রানী, কাকা, ভাই ও পরিবারের অন্যান্য সদস্যরা।

পাইকগাছায় চিংড়ি ঘের ও ধান্য জমি দখলের অভিযোগ
পাইকগাছা(খুলনা)প্রতিনিধি
খুলনার পাইকগাছায় চিংড়ি ঘের ও ধান্য জমি দখল করে ভাংচুর,অগ্নি সংযোগ ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর এ সংকট মুহূর্তে প্রতিপক্ষরা উপজেলার গড়ইখালীর কেকচিবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। জমির মালিকদের পক্ষে মোঃ নবীর আলী শেখ ও মনিরুল শেখ বাদী হয়ে মিজান জোয়াদ্দার, তার ছেলে ইমরান হোসেন, জাকির সানা,মোস্তফা জামান মন্টু,স ম রেজাউল, শহর আলী, নজরুল ইসলাম, বিহারি বাবু, বাচ্চু গাজী সহ অনেকের বিরুদ্ধে সেনা কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছে। এ নিয়ে এলাকায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। জমির মালিক নবীর আলী শেখ জানান,বিগত ১৯৬৪ সাল থেকে বিনিয়ম সূত্রে ২৪০বিঘা জমি ভোগ দখল করে আসছি। এ নিয়ে জেলা যুগ্ম ৪র্থ জজ আদালতে দেওয়ানী ৭৯/৯৮ মামলায় আদালত বিবাদীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন। কিন্তু প্রতিপক্ষরা আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মৎস্য ঘের ও ধান্য জমি দখল করে নিয়েছে। এ বিষয়ে মিজান জোয়াদ্দার বলেন,আমরা ক্রয়সুত্রে জমির মালিক। কিন্তু বিগত প্রায় ১৪বছর ধরে প্রতিপক্ষরা এ সম্পত্তি দখল করে রেখেছিল। যা আমরা দখল মুক্ত করেছি।

খুবির প্রকল্প পরিচালক ড. মো. হাসানুজ্জামানের মায়ের মৃত্যুতে উপাচার্যের গভীর শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. হাসানুজ্জামান এর মাতা আকলিমা খাতুন ১৯ আগস্ট (সোমবার) আনুমানিক বিকাল ৩.৫০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) এ চিকিৎসাধীন অবস্থা ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৫ বছর। মৃত্যুকালে তিনি ২ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পাবনায় গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হবে।
এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন অধিকতর অবকাঠামো উন্নয়ন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. হাসানুজ্জামানের মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
অনুরূপভাবে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এবং সংশ্লিষ্ট প্রকল্প অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আরও শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি দীপক চন্দ্র মন্ডল ও সাধারণ সম্পাদক মো. শহিদুল আলম হাওলাদারসহ পরিষদের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের একাডেমিক
অডিটরবৃন্দের তালিকায় খুবির ৯ জন শিক্ষক

খবর বিজ্ঞপ্তি
উচ্চশিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত সর্বোচ্চ প্রতিষ্ঠান বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) এর একাডেমিক অডিটরবৃন্দের তালিকায় স্থান পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ৯ জন শিক্ষক। গত ১৮ আগস্ট (রবিবার) অ্যাক্রেডিটেশন কাউন্সিলের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। তালিকায় স্থান পাওয়ায় শিক্ষকবৃন্দ বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা ও গবেষণার মানসংক্রান্ত স্বীকৃতিমূলক সনদ প্রদানের লক্ষ্যে কাজ করবেন।
যোগ্যতার বিচারে প্রতিভাবান ও চূড়ান্ত নির্মোহ বিশ্লেষণে তালিকায় স্থান পাওয়া শিক্ষকবৃন্দ হলেন- নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রফেসর ড. মো: রেজাউল করিম, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর ড. ফিরোজ আহমেদ, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. শেখ মোহাম্মদ এনায়েতুল বাবর, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো: সারওয়ার জাহান, ফার্মেসী ডিসিপ্লিনের প্রফেসর ড. মো: মোস্তাফিজুর রহমান, অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো: মতিউল ইসলাম এবং সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার।
বিএসি কর্তৃপক্ষ ইতোপূর্বে ২০২৩ সালে যে তালিকাটি প্রকাশ করেছিলো, সেখানে সমগ্র বাংলাদেশের ৫৫ জন শিক্ষক অন্তর্ভুক্ত ছিলেন, যার মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয় হতে স্থান পেয়েছিলেন ৩ জন। সর্বশেষ ১৮ আগস্ট ২০২৪ তারিখে যে তালিকা প্রকাশিত হয়, সেখানে খুলনা বিশ্ববিদ্যালয় হতে স্থান পেয়েছেন আরও ৬ জন। ফলে ১০৬ জনের এই তালিকায় খুলনা বিশ্ববিদ্যালয় হতে স্থান পাওয়া মোট শিক্ষক সংখ্যা এখন দাঁড়িয়েছে ৯ জনে। উৎকর্ষের নীরিখে, এই সংযুক্তি খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সাফল্যের ডানায় যুক্ত করেছে নতুন একটি পালক।

নড়াইলে স্বেচ্ছাসেবকদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও গণ-জমায়েত
মো. তাহের, নড়াইল প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নড়াইলে বর্ণাঢ্য র্যালী ও গণ-জমায়েত অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার বেলা ১১টায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, নড়াইল জেলা শাখার আয়োজনে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গণ-জমায়েত উদ্বোধন করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, নড়াইল জেলা শাখার আহবায়ক খন্দকার ফসিয়ার রহমানের সভাপতিত্বে গণজমায়েতে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক মো. মনিরুল ইসলাম। গণজমায়েতে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জুলফিকার আলী, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, পৌর বিএনপির আহবায়ক মো. আজিজুর রহমান, লোহাগড়া উপজেলা বিএনপির সদস্য সচিব সুলতানুজ্জামান সেলিম, জাতীয়তাবাদী মহিলা দলের জেলা সেক্রেটারি সালেহা বেগম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খন্দকার মঞ্জুরুল সাইদ বাবু, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মাহামুদুল হাসান সানিসহ জেলা , উপজেলা, পৌর, ইউনিয়ন স্বেচ্ছাবেবক দলের নেতা-কর্মীরা বক্তৃতা করেন। এ সময় দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

মাংকিপক্স ঝুঁকিতে মোংলা বন্দরে সতর্কতা জারি, মেডিকেল টিম গঠন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
ভাইরাসজনিত রোগ ‘মাংকিপক্স’ এর ঝুঁকি এড়াতে মোংলা বন্দরে বিশেষ সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার (১৯আগষ্ট) থেকে এই ব্যবস্থা গ্রহণ করা হয়। এরই মধ্যে গঠন করা হয়েছে ছয় সদস্যের একটি মেডিকেল টিম।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন শাহিন রহমান জানান, মাংকিপক্স ভাইরাস ছড়িয়ে যাওয়ার আশংকায় প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বন্দরে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। বন্দরে আসা বিদেশি জাহাজের নাবিকদের জাহাজ থেকে নামার জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই সাথে নৌ পরিবহন মন্ত্রনালয় ও স্বাস্থ্য মন্ত্রনালয়ের অধীনে ‘পোর্ট হেলথ’ কে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, মোংলা বন্দরে আসা জাহাজের নাবিকদের মাধ্যমে দেশের অভ্যন্তরে এ রোগ যাতে প্রবেশ করতে না পারে সেজন্য ব্যবস্থা গ্রহণের। একই সাথে বন্দরে জরুরি আইসোলিউসিনের ব্যবস্থা নিতে বলা হয়েছে চিঠিতে।

এদিকে মাংকিপক্স ঝুঁকি এড়াতে বন্দর কর্তৃপক্ষের গঠিত ছয় সদস্যের মেডিকেল টিমও এই রোগ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। মেডিকেল টিমের প্রধান পোর্ট হেলথের উপ-পরিচালক ডাঃ শেখ মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, বন্দর থেকে নির্দেশনা পাওয়ার পরই তারা কাজ শুরু করে দিয়েছেন। বন্দরে আসা বিদেশি নাবিকদের মাধ্যমে এই রোগ যাতে ছড়িয়ে যেতে না পারে সেজন্য তারা যাবতীয় কাজ করছেন। তবে এই রোগ করোনার চেয়েও ভয়াবহ উল্লেখ করে তিনি বলেন, সবাইকে অধিক সতর্ক থাকতে হবে। একই সাথে দেশের ১৯টি স্থল বন্দরে অধিক সতর্কতা জোরদার করতে হবে বলেও জানান তিনি।

মোংলা ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে নাগরিক জীবন অতিষ্ঠ: কর্তব্য অবহেলার অভিযোগ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
দেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর মোংলায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে নাগরিক জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। বিদ্যুৎ এই আছে তো এই নেই, যেন ভেলকিবাজি অবস্থা। সামান্য বাতাস বা গুড়ি গুড়ি বৃষ্টিতেও ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। পূর্ব কোন ঘোষণা ছাড়াই দিন ও রাতের বিভিন্ন সময়ে বিদ্যুৎ থাকছে না। স্থানীয় বিদ্যুৎ সরবরাহ অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের উদাসীনতা আর কর্তব্য অবহেলার ফলে সরবরাহ লাইনে ক্রুটি থাকায় দিনের পর দিন এ অবস্থা চলে আসছে বলে সাধারণ গ্রাহকরা অভিযোগ করেছেন। পরিস্থিতির উন্নতিতে বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্টদের নামে মাত্র রুটিন ওয়ার্ক ছাড়া বাস্তবে কোন কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না। সর্বশেষ গত শনিবার থেকে গতকাল সোমবার বিকেল পর্যন্ত শহর ও শহরতলীতে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিঊশন কোম্পানী লি. (ওজোপাডিকো) এর অধীন মোংলা বিদ্যুৎ সরবরাহ অফিস পরিচালিত হয়ে আসছে। গ্রামাঞ্চলে পল্লী বিদ্যুতের লাইন হলেও পৌর শহর এলাকায় এদের সরবরাহ লাইন থেকে গ্রাহকরা বিদ্যুৎ ব্যবহার করে থাকেন। মোংলা বিদ্যুৎ সরবরাহের অধীন প্রায় ৫ সহস্রাধিক গ্রাহক রয়েছে। এখান থেকে প্রতি মাসে গড়ে প্রায় ১২ কোটি টাকা বিদ্যুৎ বিভাগ আয় করে থাকে।
এদিকে মোংলা বিদ্যুৎ সরবরাহের বিদ্যুতের লাইন রক্ষণাবেক্ষনের দায়িত্বে নিয়োজিত সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে গ্রাহক সেবায় উদাসীনতা, কর্তব্য অবহেলা ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এদের গাফিলতিতে গত কয়েক মাস ধরে মোংলা শহরে দিনে রাতে দফায় দফায় লাগাতার বিদ্যুৎ বিভ্রাট ঘটছে। সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, গভীর রাত, ভোর রাত এমন কোন সময় নেই যে বিদ্যুতের লুকোচুরি খেলা চলে। সামান্য বাতাস বা গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলেই বিদ্যুৎ চলে গিয়ে দীর্ঘ সময় সরবরাহ বন্ধ থাকছে। মাঝে মধ্যে লাইন মেরামত বা সংস্কারের নামে সারা দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে রাখলেও পরে একই সমস্যা পুনরায় দেখা যায়।
কেন বিদ্যুৎ চলে গেলো তা জানতে চাইলে বিদ্যুৎ কর্মীরা জানায়, কোথায় ফল্ট হয়েছে তা খুঁজে পাওয়া যাচ্ছে না অথবা লাইন টিকছে না, তাই কখন সরবরাহ চালু হবে তা বলতে পারছি না। অভিযোগ উঠেছে, লাইনে ক্রুটি দেখা দিলে আবাসিক প্রকৌশলী, উপ সহকারী প্রকৌশলী ও লাইনম্যানরা মাঠ পর্যায়ে তদারকিতে আসেন না। দুজন ক্যাজুয়াল ষ্টাফ দিয়ে মাঠ পর্যায়ে তার দায়সারা ক্রটি চিহ্নিত ও তা মেরামতের কাজ করান।
মোংলা নাগরিক সমাজের আহবায়ক মোঃ নূর আলম শেখ ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের নেপথ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের কর্তব্য অবহেলা ও গাফিলতিকে দায়ী করে বলেন, দিনে রাতে কয়েক দফায় বিদ্যুতের আসা যাওয়ায় কারণে নাগরিক জীবন প্রায় বিপর্যস্ত। দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চলমান এইচএসসি পরীক্ষার্থীসহ শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাচ্ছে। শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হওয়াসহ ব্যবসা বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে।
এ ব্যাপারে মোংলা বিদ্যুৎ সরবরাহের আবাসিক প্রকৌশলী মনোয়ার জাহিদ বলেন, গ্রীড ও আবহাওয়াজনিত কারণে মাঝে মধ্যে বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। এ ছাড়া পর্যাপ্ত লোকবলের অভাবে লাইনে ক্রুটি মেরামতে বেগ পেতে হয়।

স্কুলছাত্র অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র মাহফুজ আলম সজিবকে (১৫) অপহরণ করে হত্যার দায়ে আসামি মামুনকে (৩০) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে চুয়াডাঙ্গার অতিরিক্ত দায়রা জজ (২) আদালতের বিচারক মাসুদ আলী এ রায় প্রদান করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৯ জুলাই দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের অষ্টম শ্রেণীর ছাত্র মাহফুজ আলম সজিবকে আসামি মো. মামুনসহ চারজনে অপরহরণ করে। তারপর তার পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না দিয়ে পরিবারের লোকজন বিষয়টি পুলিশ ও র্যাবকে জানান। অপরহণের দুই দিন পর মাহফুজ আলম সজিবের লাশ চুয়াডাঙ্গা পৌর এলাকার সিএন্ডবিপাড়ার একটি বাড়ির ঢাকনা খোলা সেপটিক ট্যাংকের ভেতর থেকে উদ্ধার করে র্যাব।

এ ঘটনায় নিহত সজিবের মামা মো. আব্দুল হালিম থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় মামুনসহ চারজনকে আসামি করা হয়। মামলা দায়েরের পর মামলার তিনজন আসামি ক্রসফায়ারে নিহত হন। জীবিত থাকে একমাত্র মো. মামুন।

আসামি মামুন দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের তোতা মিয়ার ছেলে। মামলার তদন্তকারি অফিসার এসআই আব্দুল খালেক তদন্ত শেষে ২০১৭ সালের ২৭ ফেব্রুয়ারি থানায় চার্জশিট প্রদান করেন। মামলার মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামি মামুনের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি মামুনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালতের বিচারক মো. মাসুদ আলী। মামলায় রায়ে আসামিকে আরও ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শরীফ উদ্দিন হাসু জানান, রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।

খুলনা জেলা মহানগরের যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক খুলনা জেলা ও খুলনা মহানগর শাখার যুবদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সাম্পাদক মো. নূরুল ইসলাম নয়ন সোমবার খুলনা ও খুলনা মহানগরের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, অচিরেই খুলনা জেলা ও খুলনা মহানগরের নতুন কমিটি ঘোষণা করা হবে।

ইটভাটায় লুটপাটের ঘটনায় ২৫ জনের নামে মামলা
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর খুলনার ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়নের কুলবাড়িয়া গ্রামে ইটভাটায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলা হয়েছে। ভুক্তভোগী ভাটা মালিক আব্দুল হাই বাহার বাদী হয় মামলাটি করেন।

মামলায় ২৫ জনের নামে এবং অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। খুলনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করা হয়। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) মামলাটি তদন্তে নির্দেশ দিয়েছেন আদালত।

মামলা সূত্রে জানা গেছে, ১২ লাখ টাকা চাঁদা না পেয়ে রূপসা থানার শোলপুর গ্রামের সিরাজ খান এবং ডুমুরিয়ার আলিমুল শেখ, রাজু শেখ, মহাসিন শেখ, রনি শেখ, হানফা শেখের নেতৃত্বে একদল সন্ত্রাসী গত ৬ আগস্ট বিকেলে ভাটায় হানা দেয়। তারা কর্মচারীদের বেধড়ক মারধর করে বের করে দেয়। ৮ আগস্ট সন্ধ্যা পর্যন্ত ভাঙচুর, লুটপাট ও তাণ্ডব চালায় তারা।

ভাটা মালিক মো. আব্দুল হক বাহার জানান, হামলাকারীরা অফিসে ঢুকে ক্যাশ বাক্স থেকে ১ লাখ ৭৬ হাজার টাকা লুট করে। অফিসের মূল্যবান কাগজপত্র আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ ছাড়া আসবাবপত্র, এসি, ওয়েলডিং মেশিন, ফ্যান, ড্রিল, গ্যাস সিলিন্ডার, সেচ যন্ত্রসহ মালপত্র লুট করে নিয়ে যায়। এতে তার ৭১ লাখ ৭৬ হাজার টাকার সম্পদের ক্ষতি হয়েছে।

এ বিষয়ে কথা বলতে মামলার প্রধান আসামি সিরাজ খানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তাঁর মোবাইল ফোনটিও বন্ধ। এ কারণে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন বলেন, ভাটায় ভাঙচুর ও লুটপাট হয়েছিল। ঘটনাটি সেনাবাহিনীকে জানানো হয়েছে।

কুমারখালীতে দপ্তরে ফিরছেন জনপ্রতিনিধিরা
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু হওয়ায় দপ্তরে ফিরতে শুরু করেছেন জনপ্রতিনিধিরা। ১১টির মধ্যে ১০ ইউনিয়ন পরিষদে ফিরেছেন চেয়ারম্যানরা। তবে এখনও দপ্তরে ফেরেননি পৌরসভার মেয়র ও প্যানেল মেয়ররা। এ ছাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান অসুস্থ থাকায় পরিষদে যোগ দেননি।
দপ্তরে ফেরা ইউপি চেয়ারম্যানদের ভাষ্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও শঙ্কা ও আতঙ্ক কাটেনি। তবুও জনস্বার্থে কার্যালয়ে ফিরেছেন তারা। তবে এখনও সেবাপ্রত্যাশীদের উপস্থিতি কম।
গতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় যদুবয়রা ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, অনেকটা সুনসান নীরবতা। পরিষদ ভবনের বারান্দায় রয়েছেন কয়েকজন গ্রাম পুলিশ। নাগরিক সেবা পেতে হাতেগোনা কয়েকজন সেবাপ্রত্যাশী ইউপি ভবনে অপেক্ষা করছেন। চেয়ারম্যান কক্ষে বসে সেবা দিচ্ছেন চেয়ারম্যান ও সচিব।
পরিষদের সচিব মো. রেজাউল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকার পদত্যাগের পর থেকেই আত্মগোপনে ছিলেন চেয়ারম্যান। তবে গত বৃহস্পতিবার দুপুর থেকে আবার অফিস করছেন চেয়ারম্যান। সেবাপ্রত্যাশীদের উপস্থিতি কম। যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. মিজানুর রহমান বলেন, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় কার্যালয়ে ফিরে জনগণকে সেবা দিচ্ছেন তিনি। তবে এখনও তাঁর শঙ্কা ও আতঙ্ক কাটেনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর তাঁর কার্যালয়েও হামলা করেছিল দুর্বৃত্তরা।
কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী হোসেনের ভাষ্য, জনস্বার্থে সব বাধা ও নিরাপত্তা নিয়ে শঙ্কা উপেক্ষা করেই তিনি পরিষদে এসেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ১১ ইউনিয়নের মধ্যে কেবল সদকী ইউনিয়নের চেয়ারম্যান এখনও দপ্তরে ফেরেননি। এ বিষয়ে সদকী ইউপি চেয়ারম্যান মিনহাজুল আবেদীন দ্বীপ বলেন, তাঁর মেয়ে অসুস্থ। এ কারণে তিনি উপজেলার বাইরে রয়েছেন। আগামী বুধবার থেকে তিনি নিজ কার্যালয়ে ফিরবেন।
কুমারখালী পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও সচিব (ভারপ্রাপ্ত) মো. ওয়াহিদুর রহমান জানান, মেয়র ও প্যানেল মেয়র কেউই পৌরসভায় আসছেন না। আর্থিক কার্যক্রম বন্ধ থাকলেও পৌরসভায় নাগরিক সেবা কার্যক্রম চলমান রয়েছে বলে তিনি জানান।
পৌরসভার প্যানেল মেয়র এসএম রফিক বলেন, প্রতিদিনই পৌরসভা কার্যালয়ে গিয়ে লোকজন তাদের হুমকি দিচ্ছে। সে জন্য ভয়ে তারা আত্মগোপনে রয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মিকাইল ইসলাম জানান, এখন পরিস্থিতি স্বাভাবিক। জনপ্রতিনিধিরা নিজ নিজ দপ্তরে ফিরতে শুরু করেছেন। উপজেলার একটি ছাড়া সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে ফিরেছেন।

লাঠির আঘাতে চোখ নষ্ট: খুলনায় ওসির বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
স্টাফ রিপোর্টার
খুলনা সদর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) খুলনা মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফখরুল আলম বাদী হয়ে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালতে এ মামলা করেন। মামলায় অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
মামলার আরজিতে বলা হয়েছে, ২০২২ সালের ৫ জানুয়ারি সকাল ১১টায় বিএনপির কেন্দ্রঘোষিত ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে নগরীর কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে তৎকালীন খুলনা সদর থানার ওসি হাসান আল মামুনের নেতৃত্বে অজ্ঞাত আরও ১০-১২ জন পুলিশ সদস্য মাথায় হেলমেট, হাতে লাঠি ও সরকারি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এলোপাতাড়িভাবে লাঠিচার্জ শুরু করে। এ ওসি হাসান আল মামুন তার হাতে থাকা লাঠি দিয়ে বাদীর মুখে বাড়ি মাবেন। হত্যার উদ্দেশে আরও একটি বাড়ি মারেন। এ সময় বাদী সামান্য একটু পেছনে সরে গেলে বাড়ি বাদীর বাম চোখের ওপর লাগলে রক্ত বেরিয়ে আসে। এতে চোখের ৮৫ ভাগ জ্যোতি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে দেশ-বিদেশে চিকিৎসক দেখালেও চোখের আলো আর ফিরে পাননি তিনি।
আসামি পক্ষের আইনজীবী তৌহিদুর রহমান চৌধুরী তুষার বলেন, বিচারক মামলাটি গ্রহণ করে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্তি উপপুলিশ কমিশনারকে (ডিবি) তদন্ত করে আগামী ২৪ অক্টোবরের মধ্যে প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন।

সাতক্ষীরায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা-ভোমরা সড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার (১৯ আগস্ট) দুপুরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সড়কের আলিপুর ঢালিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাতক্ষীরা সদরের আলিপুর বাজার খোলা এলাকার খলিলুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (৩০) ও একই এলাকার নুর আলী সরদারের ছেলে আব্দুল হান্নান (৪০)।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ভোমরা স্থলবন্দরে যাচ্ছিল একটি খালি ট্রাক। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন তিনজন পথচারী। তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, মরদেহ দুটি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ট্রাকটি হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালককে আটক করা সম্ভব হয়নি।

ক্রসফায়ারের ৯ বছর পর ডিআইজিকে আসামি করে মামলা
যশোর অফিস
বিচারবহির্ভূত হত্যার অভিযোগে যশোরের সাবেক পুলিশ সুপার ও বর্তমানে রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আনিসুর রহমানসহ আটজনকে আসামি করে মামলা হয়েছে। যশোরের মণিরামপুর উপজেলার জয়পুর গ্রামের আবু সাঈদ নামে এক যুবককে আটকের পর ‘ক্রসফায়ারে হত্যার’ অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।
রোববার (১৮ আগস্ট) বিকেলে আবু সাঈদের স্ত্রী পারভীন খাতুন বাদী হয়ে মণিরামপুর আমলী আদালতে এ মামলা করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজিকে আদেশ দিয়েছেন। বাদীর আইনজীবী শহীদ ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অন্য আসামিরা হলেন, মণিরামপুর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্যা খবির আহমেদ, উপপরিদর্শক (এসআই) তাসমীম আহমেদ, এসআই শাহীন, দুর্গাপুর গ্রামের মৃত দুর্গাপদ সিংহের ছেলে সুব্রত সিংহ, জিনার আলীর ছেলে মতিউর রহমান, জয়পুর গ্রামের মৃত নওশের আলী মেম্বারের ছেলে মোন্তাজ আলী ও খোর্দগাংড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে ফিরোজ আহমেদ।

মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে, ২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যার পর উপজেলার জয়পুর বাজারের পল্লী চিকিৎসক বজলুর রহমানের দোকান থেকে আবু সাঈদকে আটক করে পুলিশ। এরপর তাকে মারপিট করে থানায় নিয়ে যায়। পরিবারের লোকজন খোঁজ নিতে গেলে জানানো হয় পুলিশ সুপারের নির্দেশে তাকে আটক করা হয়েছে। এরপর তাকে একটি পেন্ডিং মামলায় আটক দেখানো হয় এবং ওসি আওয়ামী লীগ নেতা মমতাজ আলীর সঙ্গে যোগাযোগ করতে বলেন। মমতাজ আলী তখন মোটা অঙ্কের টাকা দাবি করেন। টাকা দিতে রাজি না হলে তিনি জানান আবু সাঈদ বিএনপি করেন এবং তিনি ক্রসফায়ারের এক নম্বর লিস্টে আছেন।
আরজিতে আরও উল্লেখ করা হয়, ওইদিন রাতে আবু সাঈদকে থানার ভেতরে মারপিট করা হয়। এরপর গভীর রাতে তাকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের বেগারিতলা এলাকায় নিয়ে গুলি করে হত্যা করা হয়। পরের দিন সকালে পরিবারকে তার মৃত্যুর বিষয়টি জানানো হয়। এরপর আসামিরা যোগসাজসে আবু সাঈদের ময়নাতদন্ত করে মরদেহ বাড়িতে পাঠিয়ে দেন।
মামলার বাদী দাবি করেছেন, পুলিশ হেফাজতে আবু সাঈদের মৃত্যুর ঘটনায় মামলা করতে গেলে মামলা না নিয়ে হুমকি-ধামকি দিয়ে তাড়িয়ে দেওয়া হয়। বর্তমানে পরিবেশ অনুকূলে আসায় ন্যায় বিচারের স্বার্থে তিনি আদালতে এই মামলা দায়ের করেছেন।
আনিসুর রহমান ২০১৪ সালের ২৪ মার্চ যশোরের পুলিশ সুপার হিসেবে যোগ দিয়ে ২০১৮ সালের ১৯ আগস্ট পর্যন্ত দায়িত্ব পালন করেন।

মাঙ্কিপক্স রোধে বেনাপোল ইমিগ্রেশনে সতর্কতা
বেনাপোল (যশোর) উপজেলা প্রতিনিধি
মাঙ্কিপক্স রোধে কঠোর সতর্কাবস্থা গ্রহণ করেছে বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্যবিভাগ। রোববার (১৮ আগস্ট) বিকেলে মাঙ্কিপক্স ভাইরাসের সতর্কতার বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগের মেডিকেল কর্মকর্তা ডা. মরিয়ম খন্দকার।
দায়িত্বরত কর্মকর্তারা বলছেন, ভারতফেরত প্রতিটি যাত্রীকে পরীক্ষা করা হচ্ছে। তবে সংক্রমক এ ভাইরাস আতঙ্কে আতঙ্কিত যাত্রীরাও। আতঙ্ক থেকে দূরে নেই বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট স্বাস্থ্য বিভাগ, ইমিগ্রেশন, কাস্টমস ও বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা।
ভারতফেরত যাত্রী শফিক আহমেদ জানান, মাঙ্কিপক্স বিষয়ে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনে কোনো যাচাই-বাছাই বা পরীক্ষা হয়নি। বাংলাদেশে প্রবেশের পর স্বাস্থ্য ডেস্কে আমার হাত-পায়ে কোনো র্যাশ (চামড়া ফোলা/চুলকানি) আছে কিনা পরীক্ষা করেছে।
নিঃশ্বাসের মাধ্যমে ছড়ানো নতুন এ ভাইরাসজনিত সংক্রমকের ভয়ে তটস্থ বন্দর ব্যবহারকারী বিভিন্ন পেশার মানুষ। ভারতফেরত পাসপোর্ট যাত্রীদের দেহে ভাইরাসের উপস্থিতি আছে কিনা তা পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেলেও পরীক্ষা করা হচ্ছে না ভারত থেকে আগত পণ্যবাহী ট্রাকের চালক ও সহকারীদের।

বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্যসেবা বিভাগের মেডিকেল কর্মকর্তা ডা. মরিয়ম খন্দকার জানান, আতঙ্কিত না হয়ে সর্তকতা অবলম্বন করতে হবে। ভারতফেরত প্রতিটি যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। ৭ সদস্যের মেডিকেল টিম এখানে কাজ করছেন। এখন পর্যন্ত কোনো যাত্রীর শরীরে ভাইরাসের উপস্থিতি টের পাওয়া যায়নি। এখানে সর্বোচ্চ সর্তকতা নেওয়া হয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক ওমর ফারুক মজুমদার জানান, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মাঙ্কিপক্সের ব্যাপারে বেনাপোল ইমিগ্রেশনের সব কর্মকর্তা এবং ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী সব যাত্রীকে সতর্ক করা হচ্ছে। পাশাপাশি ইমিগ্রেশনে দায়িত্বরত স্বাস্থ্য বিভাগের ডাক্তারাও সব যাত্রীকে স্ক্যানিং করে যাচাই-বাছাই করছেন।

বৈষম্য বিরোধী পেশাজীবী সংগঠনের সাংগঠনিক জরুরী সভা আজ
খবর বিজ্ঞপ্তি
বৈষম্য বিরোধী পেশাজীবী সংগঠন-এর এক জরুরী সভা আজ ২০ আগস্ট ’২৪ মঙ্গলবার বেলা ১২টায় খুলনা জেলা আইনজীবী সমিতির ১নং হল রুমে অনুষ্ঠিত হবে। সংগঠনের আহ্বায়ক এ্যাড. আক্তার জাহান রুকু উক্ত জরুরী সভায় সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন

ইন্দুরকানীতে ইউপি নির্বাচনের আড়াই বছর পর প্যানেল চেয়ারম্যান নির্বাচন
ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতাঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে আওয়ামীলীগের ব্যানারে নির্বাচিত ইউপি চেয়ারম্যানকে বিভিন্ন দূর্ণীতির অভিযোগে পরিষদের ১০ ইউপি সদস্য অনাস্থার পর এবার চেয়ারম্যানকে ছাড়াই তার অনুপস্থিতে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করলেন ইউএনও। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে পাড়েরহাট ইউনিয়ন পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় পাড়েরহাট ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান তালুকদার শাওন উপস্থিত ছিলেন না। তবে সভায় পরিষদের ১২ সদস্যের মধ্যে ১১ জন সদস্য উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে পাড়েরহাট ইউনিয়ন পরিষদের ৬নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুর রাজ্জাক হাওলাদারকে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়। জানা যায় , ২০২১ সালে ১১ নভেম্বর ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হলেও চেয়ারম্যান কাউকে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করেনি। ফলে বাধ্য হয়ে ১১ ইউপি সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সভা করে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করেন বলে জানিয়েছেন নির্বাচিত প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার। এ ব্যাপারে পাড়েরহাট ইউপি চেয়ারম্যান কামরুজ্জামন তালুকদারকে মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি কলটি রিসিভ করেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিকী জানান, পাড়েরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে প্যানেল চেয়ারম্যান করতে বললে নির্বাচনের আড়াই বছর পার হলেও সে প্যানেল চেয়ারম্যানের জন্য সভা করেনি। ওই ইউনিয়নের ইউপি সদস্যরা আমার অফিসে আসলে তাদের মতামতের ভিত্তিতে প্যানেল চেয়ারম্যান গঠন করা হয়। তিনি আর ও জানান, চেয়ারম্যানের দূর্ণীতির বিরুদ্ধে ইউপি সদস্যরা অনাস্থা দিয়েছে তার ও তদন্ত চলছে।

কয়রায় ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মানববন্ধন
কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রা উপজেলার ৬নং উত্তর বেদকাশি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরদার নুরুল ইসলাম কোম্পানির পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৯ আগস্ট) বিকাল ৪ টায় কাটকাটা লঞ্চঘাট সংলগ্ন ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়নের সর্বস্তরের জনগনের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গনেশ মন্ডলের পদত্যাগের দাবি করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী সরকারের নৌকার সমর্থিত চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম কোম্পানির বিরুদ্ধে নানা ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে। তার অত্যাচারে ইউনিয়নের লোকজন ছিল অতিষ্ঠ। যে কারনে তাকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ না করলে পরবর্তিতে কঠোর পদক্ষেপ গ্রহন করা হবে। এতে বক্তব্য্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান সরদার মতিয়ার রহমান,ইউনিয়ন বাসীর পক্ষে বদিউজ্জামাল মোড়ল, পলাশ সরকার, হিমাংশু অধিকারী, রব্বানী গাজী, মিজানুর রহমান,আঃ খালেক গাজী, ফারুক হোসেন, মাহবুবুর সরদার প্রমুখ। মানববন্ধন শেষে মিছিলটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে।

ব্যাটারী রিকশার নিবন্ধন ও চালকদের লাইসেন্সের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রিকশা ও ইজিবাইক শ্রমিকসহ সকল শহীদদের তালিকা প্রকাশ, হত্যার বিচার এবং নিহত-আহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন করা; ব্যাটারী রিকশার নিবন্ধন ও চালকদের লাইসেন্স প্রদান; সিটি করপোরেশন ও পুলিশ কর্তৃক আটককৃত রিকশা, ব্যাটারী ও মোটর ফেরত এবং ক্ষতিপূরণ দেয়ার দাবিতে গতকাল সকাল ১০টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে সমাবেশ করেছে রিকশা, ব্যাটারী রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ খুলনা মহানগর কমিটি। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত সমাবেশে খুলনা মহানগর কমিটির আহ্বায়ক এস এম আলমগীর হোসেন বাবুর সভাপতিত্বে এবং সদস্য সচিব জনার্দন দত্ত নান্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা সদস্য সচিব কোহিনুর আক্তার কনা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট খুলনা জেলা সভাপতি আব্দুল করিম, সংগঠনের খুলনা মহানগর নেতা মানিক মিয়া, ইলিয়াস হোসেন, বাবুল হোসেন, ইউনুস আহমেদ মাসুদ, আজাহারুল ইসলাম, আব্দুল আলিম, শহীদুল ইসলাম, সাইফুল ইসলাম, রিপন শেখ, ফিরোজ মোল্লা, নুর আলম প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সংবাদ মাধ্যমের খবর অনুসারে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সারাদেশে সাড়ে ছয় শতাধিক মানুষের জীবনহানি আর হাজার-হাজার মানুষ পঙ্গু ও আহত হওয়ার ঘটনা ঘটেছে। এদের সংখ্যাগরিষ্ট অংশ শ্রমজীবী মানুষ। তাদের আত্মদানের মধ্য দিয়ে দেশের মানুষ স্বৈরাচারী শাসন থেকে আজ মুক্ত হয়েছে। গণ অভ্যুত্থানের পূর্বে হত্যার প্রকৃত তথ্য গোপনের উদ্দেশ্যে হাসিনা সরকার সংশ্লিষ্টদের অসহযোগিতা আর অভ্যুত্থান পরবর্তী সংকটে বহু মৃতদেহ কোনো রেকর্ড সংরক্ষণ ছাড়াই সৎকার করেছে। ফলে অনুসন্ধানের মাধ্যমে নিহত ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা না হলে ক্ষতিগ্রস্ত অসহায় শ্রমজীবী পরিবারগুলি বিচার ও ক্ষতিপূরণ পাওয়ার ন্যায্যতা থেকে বঞ্চিত হবে। তাই নিহত ও আহতদের তালিকা প্রকাশ, প্রতিটি হত্যার বিচার, ক্ষতিপূরণ, সুচিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকারের তালিকায় রাখতে হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, বিগত সরকারের আমলে রিকশা ও ইজিবাইক শ্রমিকরা অবর্ণনীয় নির্যাতন এবং অধিকারহীন জীবন-যাপন করতে বাধ্য হয়েছে। সিটি কর্পোরেশন এবং পুলিশ কর্তৃক জোরপূর্বক গাড়ি আটক, ব্যাটারী-মোটর ছিনতাই ও ভেঙ্গে ফেলা হয়েছে। সেসব ব্যাটারী-মোটর বিক্রি করে তারা কোটি কোটি টাকা লুটপাট করেছে। গরীব শ্রমিকরা জমি বন্ধক রেখে বা ঋণ করে এসব গাড়ি নির্মাণ করেছে। অথচ নীতিমালা করে এসব গাড়ির লাইসেন্স দেয়ার দাবি বারবার জানালেও তৎকালীন সরকার কর্ণপাত করেনি। নেতৃবৃন্দ অবিলম্বে নীতিমালার অধিনে বিআরটিএ কর্তৃক ব্যাটারী রিক্সার বিজ্ঞান সম্মত ডিজাইন নির্ধারণ, এই বাহনের নিবন্ধন এবং চালকদের প্রশিক্ষণ ও লাইসেন্স দেওয়ার মাধ্যমে বিদ্যমান অনিয়মসমূহ দূর করতে পদক্ষেপ গ্রহণের আহবান জানান। সমাবেশ থেকে অবিলম্বে খুলনা সিটি কর্পোরেশন ও পুলিশ কর্তৃক আটককৃত রিকশা, ব্যাটারী ও মোটর ফেরত এবং যুক্তিসঙ্গত ক্ষতিপূরণ দেয়ারও দাবি জানানো হয়।

তালায় দুস্থ দুই নারীর মাঝে আর্থিক সহায়তা প্রদান
ইলিয়াস হোসেন,তালা (সাতক্ষীরা)
তালা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত ‘দুস্থ মহিলা ও শিশু সাহায্য তহবিল’ হতে ২ জন দুস্থ নারীকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। সোমবার (১৯ আগস্ট) সকালে তালা উপজেলা পরিষদ চত্বরে তেঁতুলিয়া ইউনিয়নের শিরাশুনী গ্রামের ইদ্রিস শেখের স্ত্রী হাজিরা বেগমকে এবং একই গ্রামের মানজুরুল আলমের স্ত্রী ছাবিনা বেগমকে ১০ হাজার টাকা মোট ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়। মহিলা বিষয়ক অধিদপ্তরের সাতক্ষীরা জেলা দায়িত্বপ্রাপ্ত ও তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার দুস্থ ঐ নারীদের হাতে উক্ত চেক তুলে দেন।
শেখ হেলাল ও শেখ তন্ময়ের ব্যাংক হিসাব জব্দ
ঢাকা অফিস
শেখ হাসিনার চাচাতো ভাই ও সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, তার স্ত্রী রুপা চৌধুরী ও ছেলে সাবেক সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

সেই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে।

সোমবার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করতে বলেছে।

লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে।

চিঠিতে তাদের একক মালিকানাধীন প্রতিষ্ঠান সোল প্রোপাইটরশিপের নামে পরিচালিত সকল ধরনের হিসাবের লেনদেন ৩০ দিনের জন্য স্থগিত করার নির্দেশ দেয়া হয়।
একই সাথে তাদের নামে কোনো লকার সেবা থাকলে সেটির ব্যবহার ৩০ দিনের জন্য স্থগিতের নির্দেশ দেয়া হয়েছে।

সূত্র : বিবিসি

আওয়ামী প্রেতাত্মারা সোচ্চার: খুলনা টার্গেট ইসলামাবাদ কলেজিয়েট স্কুল
স্টাফ রিপোর্টার।।
ইসলামাবাদ কলেজিয়েট স্কুল খুলনার অধ্যক্ষ সবসময় উপাধ্যক্ষ ইমরুল কায়েছের ষড়যন্ত্রের শিকার হয়ে আসছে। ইমরুল কায়েস আওয়ামী অপশাসনের গত ১৫ বছর ধরে নিজেকে আওয়ামী ঘরনার বলে প্রতিষ্ঠিত করেছেন। অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত হয়ে তিনি ২০০৯ সাল থেকে উপাধ্যক্ষের দায়িত্ব পালন করছে। ২০১২ সালে অধ্যক্ষ প্রফেসর আক্তার উদ্দিনকে (সাবেক অধ্যক্ষ সুন্দরবন কলে) ষড়যন্ত্র করে পদত্যাগে বাধ্য করেছেন। তার প্রতি ত্যক্ত বিরক্ত হয়ে ২০১৩ সালে পদত্যাগ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার অধ্যক্ষ ড. গাজী আব্দুল্লাহেল বাকী। ২০১৪ সালে যোগদান করে বর্তমান অধ্যক্ষ আবু দারদা মো আরিফ বিল্লাহ। ১০ বছর ধরে ইমরুল কায়েক অধ্যক্ষকের অসহযোগিতা, হুমকী উদ্বত্বপূর্ণ আচরণ, গালাগালি করে আসছেন। অধ্যক্ষের বিরুদ্ধে জামাত-বিএনপি সমর্থক তকমা দিয়েছেন সব জায়গায়। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রচার করেছেন পত্রিকায়। মূলতঃ উপাধ্যক্ষ পদটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জনবল কাঠামোতে নেই। ২০০৯ সালে কেসিসির সিইও তপন কুমার ঘোষকে ঘুষ দিয়ে তিনি উপধ্যক্ষ পদে নিয়োগ পান। ওই সময়ে মেয়র ছিলেন তালুকদার আব্দুল খালেক। অবৈধ নিয়োগের খবরটি দৈনিক সময়ের খবর পত্রিকায় প্রকাশিত হয়। নভেম্বর ২০২৩ সালে উপাধ্যক্ষ পদে নিয়োগ পেতে হলে প্রভাষক হিসেবে ১২ বছরের অভিজ্ঞতার প্রয়োজন হয়। ১২ বছরের চাকুরী শেষে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি দেয়া হয়। প্রভাষক হিসেবে কোন অভিজ্ঞাত না থাকা সত্ত্বেও তিনি উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পান। প্রতিষ্ঠানের নিয়ম-শৃঙ্খলা ভঙ্গের কারণে বা অন্য কোন কারণে যে সকল অভিভাবক বা শিক্ষার্থী মনোক্ষুন্ন হয় উপাধ্যক্ষ তাদেরকে নিজ কক্ষে নিয়ে অধ্যক্ষের বিরুদ্ধে উস্কানি দেন। গভর্নিং বডির প্রত্যেকটা মিটিং এ অবৈধভাবে উপস্থিত থাকেন এবং মিটিং এর গোপনীয়তা ফাঁস করে দেন। প্রতিষ্ঠানটি এমপিওভূক্তির জন্য বাংলা, ইংরেজী উভয় ভার্সনের কিছু শিক্ষক মন্ত্রনালয়ে ঘুষ প্রদান করেন। এই টাকা নিজেরা একজন শিক্ষক তাসলিমা আমীনের কাছে জমা দেন। সেখান থেকে বিভিন্ন সময়ে আদায়কৃত টাকা খরচ করেন। এই টাকা অধ্যক্ষ গ্রহণ করেন নাই বা খরচও করেন নাই। কতিপয় ছাত্রদেরকে দিয়ে একটি ফেসবুক গ্রুপ তৈরী করে উপাধ্যক্ষ অধ্যক্ষের বিরুদ্ধে নানা প্রকার মিথ্যা অভিযোগ এবং প্রতিষ্ঠানের গোপনীয় তথ্য সেই গ্রুপে পোষ্ট করে। সেই গ্রুপ থেকে ছাত্রদের অধ্যক্ষের বিরুদ্ধে কথা বলা হয়। গ্রুপটির এডমিন আওয়ামী নেতা শওকত আলীর ভাইপো আভিন। সে শিক্ষকদের বিরুদ্ধে ইতিপূর্বে ফেসবুকে অনেক বিকৃত পোষ্ট করেছে। তার বিরুদ্ধে শিক্ষকগণ অভিযোগ করলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়নি ইমরুল কায়েসের হস্তক্ষেপে। এমনকি ফোন করে শিক্ষকদেরকেও হুমকী দিয়েছে যেনো অধ্যক্ষের পক্ষে কোন কথা না বলে বললে ছাত্র আন্দোলন করে অ্যাকশন নেয়া হবে। গত ১৮ পূর্বপরিকল্পনা করে বাইরে থেকে কিছু লোক এনে অধ্যক্ষের বিরুদ্ধে সোচ্চার করা হয়। অধ্যক্ষ বার বার তাদের সাথে কথা বলতে চাইলেও ইমরুল কায়েস বলেছেন পরিবেশ সৃষ্টি করে তারপর কথা বলা হবে। তার নিদের্শে অধ্যক্ষকে একটি ঘরের মধ্যে আটকে রেখে বাইরে থেকে তালা দিয়ে রাখা হয়। অধ্যক্ষের কক্ষের চাবি এবং অন্যান্য কক্ষের চাবি দিয়ে দেয়া হয়। তারা অধ্যক্ষের কক্ষ থেকে পাসপোর্ট, ব্যাংকের চেকবইসহ অতি প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়।
দুইজন অভিভাবককে দিয়ে মিথ্যা ও অপ্রাসঙ্গিক অভিযোগ করানো হয়। যদিও অধ্যক্ষ ঘুষের টাকা সংগ্রহ করেছেন বা ব্যয় করেছেন এমন কোনো অভিযোগ বা প্রমান হয়নি। তারপরেও মিথ্যা প্রচার চালানো হচ্ছে। রাতেই তারা সেই ফেসবুকে অশালিন অশোভন কথা এবং অধ্যক্ষ পালিয়ে গেছেন বলে তথ্য প্রকাশ করে এবং ফেসবুকেও প্রকাশ করতে থাকে। এ ব্যাপারে অধ্যক্ষ নিজেকে নির্দোষ মনে করেন এবং সাধারণ শিক্ষার্থী ও অভিভাবক ও সুধীজনের সাথে মতবিনিময় ও সমাবেশ করতে চান।

খুলনা জেলা বিএনপি নেতার নামে লুটপাটের অভিযোগ
স্টাফ রিপোর্টার
খুলনা জেলা বিএনপির সদস্য এবং ২নং কপিলমুনি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলুর বিরুদ্ধে লুটপাটের অভিযোগ উঠেছে। গত ৫ আগস্টের পর কপিলমুনি বাজারে ডাবলুর নির্দেশনায় শতাধিক দোকানপাট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। সিসি টিভি ফুটেজ নষ্ট করার জন্য হার্ডডিস্ক এবং ২শ মানুষের মোবাইল ভেঙে ফেলা হয়েছে। গত ১৮ আগস্ট পাইকগাছা উপজেলার কপিলমুনি এলাকাবাসী বিষয়টি লিখিতভাবে বিএনপি নেতাদের জানিয়েছেন। বিশ্বকর্মা অটো রাইস মিলের মালিক তাপস সাধু জানান, ডাবলুর নির্দেশনায় লুটপাট হয়েছে। বিষয়টি আমি সেনাবাহিনী এবং থানায় জানিয়েছি। অভিযোগের বিষয়ে জানার জন্য ডাবলুর ফোনে যোগাযোগ করা হলে সেটা বন্ধ পাওয়া যায়।
তবে জেলা বিএনপির সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী বলেন, একটি অভিযোগ এসেছে। এগুলো সব সত্য কিনা যাচাই-বাছাই করে দল পরবর্তী সিদ্ধান্ত নেবে।