Home খেলাধুলা বাংলাদেশের বিপক্ষে পেসনির্ভর পরিকল্পনা পাকিস্তানের

বাংলাদেশের বিপক্ষে পেসনির্ভর পরিকল্পনা পাকিস্তানের

21


স্পোর্টস ডেস্ক।।

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে পেসনির্ভর আক্রমণ সাজাচ্ছে পাকিস্তান। কেননা স্কোয়াডে একমাত্র স্পিনার হিসেবে আবরার আহমেদকে সরিয়ে নিয়েছে তারা।


এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শনিবার জানায়, আবরার ছাড়াও প্রথম টেস্টের দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে কামরান গুলামকে।

টেস্ট সিরিজের আগে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ‘এ’ দল। সেই স্কোয়াডে জাতীয় দলে থাকা আবরার ও কামরান গুলামকে রাখা হয়েছে।

ফলে প্রথম টেস্টে পাকিস্তান দলে কেবল পেসারদের ছড়াছড়ি। যদিও শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মির হামজা, মোহাম্মদ আলী, আমের জামাল ও খুররম শেহজাদের মধ্যে কারা একাদশে জায়গা করে নেবেন তা এখনো নিশ্চিত নয়। স্পিনার বলতে গেলে কেবল আগা সালমান। তার মূল পরিচয় অবশ্য ব্যাটিং অলরাউন্ডার।

আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। তবে প্রথম টেস্টে না থাকলেও ঠিকই দ্বিতীয় টেস্টে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন আবরার ও কামরান। করাচিতে সেই টেস্ট শুরু হবে ৩০ আগস্ট।