Home আঞ্চলিক বেসরকারি এজাক্স জুট মিল দখলদারদের শাস্তি ও ক্ষতিপূরণ চান মালিক বাবলা

বেসরকারি এজাক্স জুট মিল দখলদারদের শাস্তি ও ক্ষতিপূরণ চান মালিক বাবলা

80

সাবেক শ্রম প্রতিমন্ত্রী ও তার ভাইয়ের পৃষ্ঠপোষকতা ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা লিংকন মিলটি দখল করে

স্টাফ রিপোর্টার
খুলনার বেসরকারি পাটকল বেসরকারি পাটকল এজাক্স জুট মিলসের অবৈধ দখলদারদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরণ দাবি করেছেন মিলটির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কাওসার জামান বাবলা। তিনি পুনরায় চালু করে শ্রমিকদের কর্মসংস্থান ও দেশীয় অর্থনীতি অবদান রাখতে চান। তিনি মিলটি রক্ষায় বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাসহ সংশ্লিদের হস্তক্ষেপ চেয়েছেন।
শনিবার (১৭ আগস্ট) দুপুরে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ব্যবসায়ী কাওসার জামান বলেন, এজাক্স জুট মিলটি খুলনা সিটি কর্পোরেশনের এলাকার ৮১ একর জমির উপর অবস্থিত। মিলে সংযোজিত যন্ত্রপাতির মূল্য আনুমানিক ৬০ কোটি টাকা ও অন্যান্য অবকাঠামোর মূল্য ২৫ কোটি টাকা। শতভাগ রপ্তানিমুখী পাটকলটি ছিল লাভজনক। কিন্তু বিভিন্ন সংকটের কারনে ২০১৪ সালের জুলাই মাসে মিলটি সাময়িক করা হয়। আর এ সুযোগে খানজাহান আলী থানা যুবলীগের সভাপতি ও যোগীপোল ইউপি চেয়ারম্যান সাজ্জাদুর রহমান লিংকন সাবেক শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান ও তাঁর ভাই সাহাবুদ্দিনের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় বিদেশে পণ্য রপ্তানি বাধাগ্রস্তসহ মিলটি সম্পূর্ণ বন্ধ করে দিতে বাধ্য করে। তারা সেই সময়ে রপ্তানির জন্য প্রস্তুত করা পাটপণ্য রপ্তানিতে বাধা দেয়। এতে ওই সময়ই প্রায় অর্ধকোটি টাকা লোকসানে পড়তে হয়। দখলদাররা মিলের মূল্যবান মেশিনারিজ, ইলেকট্রিক সরঞ্জাম, মেইন ওয়ার্কশপের যন্ত্রপাতি, স্টোররুমে মালামাল লুট করেই ক্ষান্ত হয়নি। তারা স্কুল ঘরের টিন, সীমান প্রাচীরের ইট খুলে নিয়েছে। আভ্যন্তরিণ রাস্তা নষ্ট করে ফেলেছে।
তিনি আরো বলেন, লিংকন ক্ষমতার দাপটে মিলের ৫০ একর খালি জায়গায় বিপুল পরিমাণে রাসায়নিক সার মজুদ ও ব্যবসা শুরু করেন। ২০১৫ সাল থেকে ভাড়া ও সারের ব্যবসা করে প্রতি মাসে ৩০ লাখ টাকা আয় করেছে। সার মজুদের ফলে মিল ও আশেপাশের এলাকা বসবাস অযোগ্য হয়ে পড়েছে। মিল এলাকায় বসবাসরত মিলের প্রায় তিনশত শ্রমিক-কর্মচারী, তাহাদের পরিবার পরিজন ও শিশু সম্ভান রাসায়নিক সারের মজুদের দূষণের শিকার হয়ে বিভিন্ন সময়ে অসুস্থ হয়ে পড়েছেন। এসব বিষয়ে জননিরাপত্তা সচিব, জেলা প্রশাসন থেকে শুরু বিভিন্ন দপ্তরে আবেদন নিয়েও কোন সুফল পাইনি। মিলটির নামে সোনালী ব্যাংকে ঋণ রয়েছে। কিন্তু সেটিও পরিশোধ করা যাচ্ছে না।
তিনি রংপুর সিটি করপোরেশনে ২০১২ ও ২০১৭ সালে দু’বার বাংলাদেশ জাতীয়বাদী দল- বিএনপির ধানের শীষ প্রতীকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন উল্লেখ করে বলেন, ওই নির্বাচনই আমার জন্য কাল হয়েছে। আমি রাজনৈতিক আক্রোশের শিকার। অথচ আমি ব্যবসা করতে এসে কোন দল দেখিনি।’ #