Home খেলাধুলা অনুশীলনে একাগ্র বাবর, ফর্মে ফিরতে মরিয়া

অনুশীলনে একাগ্র বাবর, ফর্মে ফিরতে মরিয়া

31


স্পোর্টস ডেস্ক

কয়েকদিন পরই শুরু হচ্ছে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের দুই ম্যাচের টেস্ট সিরিজ। ফর্মহীনতায় ভুগতে থাকা পাকিস্তানের বাবর আজম এই সিরিজে ফর্মে ফিরতে মরিয়া। তাইতো অনুশীলনে নিবেদনের কোনো ঘাটতি রাখছেন না পাকিস্তানের সাদা বলের অধিনায়ক।

গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে খুব একটা সুবিধা করতে পারেনি সফরকারী পাকিস্তান। তাইতো এবার ঘরের মাঠে শক্ত প্রত্যাবর্তনের অপেক্ষায় শান মাসুদের দল। কঠোর অনুশীলন করছে দলটি। তবে তার মধ্যে আলাদাভাবে নজর কেড়েছেন বাবর।

সম্প্রতি পাকিস্তান দলের অনুশীলনের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যায়, নেটে ব্যাটিং করার সময় পাকিস্তানের পেসার খুররম শাহজাদের বলে কুঁচকিতে আঘান পান বাবর। আঘাত পেয়ে ভালো রকমের অস্বস্তিতে ভুগতে দেখা যায় তাকে। কিন্তু কিছুক্ষণ সময় নিয়ে এবং হালকা ব্যায়াম করে পুনরায় অনুশীলন শুরু করেন তিনি।

তার কিছুক্ষণ পরে শাহজাদের আরেকটি অসাধারণ ডেলিভারিতে সরাসরি বোল্ড হন বাবর। এর পর অনুশীলনে আরও একাগ্র হয়ে পড়েন বাবর। অনুশীলনে জোর দেওয়ার কারণও রয়েছে। এই সংস্করণে ফর্মে ফিরতে যে মরিয়া তিনি!

২০২২ সাল থেকেই টেস্টে ফর্মখরায় ভুগছেন বাবর। সবশেষ ফিফটি তিনি পেয়েছিলেন এক বছর আগে। ২০২৩ সালে মাত্র ২০.৬০ গড়ে ব্যাটিং করেছেন তিনি। যেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ৪১ রানের ইনিংসই সর্বোচ্চ।