Home আঞ্চলিক শেখ হাসিনার বিচারের দাবীতে মোংলায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন

শেখ হাসিনার বিচারের দাবীতে মোংলায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন

28

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবীতে মোংলায় বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি। পৌর বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পৌর শহর প্রদক্ষিণ করা বিশাল এ বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন বিএনপি নেতা আবু হোসেন পনি।
পরে পৌর মার্কেট চত্বরে একই দাবীতে অনুষ্ঠিত হয় অবস্থান কর্মসূচি। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক মোঃ জুলফিকার আলী, বিএনপি নেতা আবু হোসেন পনি, এমরান হোসেন, মাহবুবুর রহমান মানিক, বাবুল হোসেন রনি ও মোঃ আলাউদ্দিন।