Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

42
শিক্ষার্থীরা সড়ক পরিষ্কারসহ সড়ক বিভাজনে গাছ লাগাচ্ছেন। বয়রা, খুলনা

সমপ্রীতি বজায় রেখে বিএনপিকে তৃনমুল পর্যায়ে সু সংগঠিত করতে হবে: এ্যাডঃ সৈয়দ ইফতেখার আলী

কালিগঞ্জ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র আয়োজনে সমপ্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ আগস্ট) বিকাল ৪ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা বিএনপির আহবায়ক শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও সাবেক কেন্দ্রীয় যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান আমিন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি আবু মুসা, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা পূজা উদযাপন কমিটির সেক্রেটারী ডাঃ মিলন কুমার ঘোষ, হিন্দু, বৈদ্য, খৃষ্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সেক্রেটারী অসিত কুমার সেন, সহ সভাপতি রনজিৎ সরকার, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক শেখ শাহিন কবীর শাহিন, উপজেলা যুবদলের আহবায়ক শেখ আলাউদ্দিন সোহেল, সিনিয়র যুগ্ম আহবায়ক প্রভাষক সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী আবু সাঈদ সোহেল, প্রমুখ। সাতক্ষীরা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল এর পরিচালনায় এসময়ে সমপ্রীতি সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমপ্রীতি সমাবেশে বক্তব্যকালে এ্যাডঃ সৈয়দ ইফতেখার আলী বলেন শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে সমপ্রীতি বজায় রেখে দলকে সু সংগঠিত করতে হবে। তৃনমুল পর্যায়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে অপশক্তিকে শক্ত হাতে মোকাবেলা করতে চাই। তবে সহিংসতা আর বিশৃঙ্খলা সৃষ্টি করে নয়। বিএনপি শান্তি ও ঐক্যের কথা বলে, বিএনপি দেশ এবং দশের কল্যাণে কথা বলে। তাই আসুন বিভেদ আর রেষারেষি দুরি ভূত করে দলকে গোছাই। এ অনুষ্ঠানে উপজেলার ১২ টি ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী সমর্থকদের পদভারে মুখরিত হয়ে উঠে উপজেলা পরিষদের অডিটোরিয়ামসহ উপজেলা ক্যাম্পাস। পরে এ্যাডঃ সৈয়দ ইফতেখার আলীর নেতৃত্বে উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে শান্তির্যালী সহকারে প্রদক্ষিণ করে।

বাগেরহাটে কোরিয়া গমনেচ্ছুক যুবককে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ
স্টাফ রিপোটার, বাগেরহাট
বাগেরহাটে চাঁদা না দেওয়ায় কোরিয়া গমনেচ্ছুক সোহেল খান (৩০) নামের এক যুবককে ১০ পিস ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। মিথ্যা মামলায় হয়রানীর শিকার যুবক সোহেল খান কোরিয়া যাওয়া নিয়ে অণিশ্চতার মধ্যে পড়েছে। দ্রুত মামলা থেকে অব্যাহতি পেতে পুলিশের উধ্বর্তন কতৃপক্ষের দৃষ্টি কামনা করেন। বুধবার (১৪আগস্ট)দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন সোহেল খান।

হয়রনীর শিকার সোহেল খান বলেন, ১ জুলাই সন্ধ্যায় বাগেরহাট শহরের মাছ বাজার এলাকায় চটপটি খাবার পর হঠাৎ পুলিশ পরিচয়ে সাদা পোশাক পরিহিত ৫-৭জন লোক হাতে হ্যান্ডকাপ পড়িয়ে নদীর পাড়ে নিয়ে ছুরি ধরে ৫০ হাজার টাকা দাবী করে। এরপরে আমি আমার মা ও শ্বশুর ও বন্ধুর কাছে কল দিয়ে টাকা চাই। টাকা দিতে দেরি হওয়ায় আমি তাদের কাছে অনুরোধ করি কি আমার অপরাধ , আমি তো কোন অন্যায় করেনি, আমি দক্ষিণ কোরিয়ায় যাব আমার মা জরায়ু টিউমার অপারেশন করে অসুস্থ এবং বাবা মিনি স্ট্রোক করায় অসুস্থ । বাড়িতে দেখার মত কেউ নাই এমন কিছু করবেন না তারপরও তারা আমার কোন কথা শোনেননি।

তিনি আরও বলেন, পরে সেখান থেকে থানায় নিয়ে যায়। সেখানে জনতে পারি থানায় কর্মরত সাদা পোশাকে থাকা কনস্টেবল তাইমুর ও মামুন। আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করেও টাকা দিতে না পাড়ায় তাকে ২ লক্ষ টাকা দিতে চাপ প্রয়োগ করে। কোন টাকা না পেয়ে এক পর্যায়ে ৩০ পিস ইয়াবা দিয়ে মামলা দেওয়ার হুমকি দেয়। পরবর্তীতে ১০ পিস ইয়াবা দিয়ে মামলা রুজু করবে সেই বাবদ ২০ হাজার টাকা নেয়। পরে ১০ পিস ইয়াবার মামলা দিয়ে আদালতে সোপর্দ করে। ১১ দিন কারাগারে থেকে ১৩ জুলাই অস্থায়ী জামিনে বের হই। পুলিশ ক্লিয়ারেন্স দিবে না বলে মামলা নিস্পত্তির জন্য লেনদেনের প্রস্তাব দেয়। বিষয়টি পুলিশের উর্দ্ধোতন কর্মকর্তাদের জানালে তারা দ্রুত তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। কিন্তু এখনও পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি, এই অবস্থায় আমি ক্ষতিপূরণ চাই এবং দায়ী পুলিশ সদস্যদের বিচারের দাবী জানাচ্ছি।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান বলেছেন, ভুক্তভোগী সোহেল খানের দেয়া অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বরৈ জানান এই পুলিশ কর্মকর্তা।

শেখ হাসিনার বিচারের দাবীতে মোংলায় বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ প্রদর্শন
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
শেখ হাসিনার বিচারের দাবীতে মোংলায় অবস্থান কর্মসূচি পালন ও বিক্ষোভ প্রদর্শন করেছেন বিএনপি। উপজেলা বিএনপির আয়োজনে বুধবার সকাল ১১টায় চাঁদপাই’র মোড়ে এ অবস্থান কর্মসূচি পালিত হয়। এই অবস্থান কর্মসূচি ও সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মান্নান হাওলাদার ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বাবুল হোসেন রনি। এ সময় বক্তারা ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবী জানান। বক্তারা নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, কেউ যেন কোথাও কারো চিংড়ি ঘের দখল ও হামলা-ভাংচুর না করেন। এসব করলে দায়দায়িত্ব তারই, দলের নয়। দল তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবেন বলে হুঁশিয়ারি করেন বক্তারা।
অবস্থান কর্মসূচি শেষে শেখ হাসিনার বিচারের দাবীতে চাঁদপাই মোড়ে বিক্ষোভ প্রদর্শন করেন বিএনপি। এ সময় ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার দাবীসহ তার বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন বিএনপি নেতা-কর্মী ও সমর্থকেরা। এ সময় উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

গণহত্যাকারীদের বিচারের দাবিতে অবস্থান কর্মসুচিতে হেলাল
ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে লেডি হিটলার শেখ হাসিনার পতন হয়েছে

।। খবর বিজ্ঞপ্তি।।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, দ্বিতীয় বিশ^যুদ্ধে হিটলারের যেভাবে পতন হয়েছিলো ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে লেডি হিটলার শেখ হাসিনার সেভাবে পতন হয়েছে। হিটলারের নাৎসি পার্টিকে যেভাবে র্জামানের মানুষ প্রত্যাখান করেছিলো, আওয়ামী লীগকে সেভাবে বাংলার মানুষ প্রত্যাখান করেছে। অবিলম্বে শেখ হাসিনা ও তার দোসরদের গ্রেফতার করতে হবে। হাজার হাজার ছাত্র-জনতাকে গণহত্যা, ইলিয়াস আলীসহ হাজার হাজার মানুষকে গুমের অভিযোগে শেখ হাসিনা ও তার দোসরদের ফঁসি কার্যকর করতে হবে।
গণহত্যাকারীদের বিচারের দাবিতে বুধবার (১৪ আগস্ট) কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে খুলনা মহানগর ও জেলা বিএনপি এবং মহানগরী, নগরীর বিভিন্ন থানায় অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনা বর্তমান বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট স্বৈরাচার। হাজার হাজার মানুষের খুনী। গণতন্ত্র ধ্বংসকারী। বিশ্বের ইতিহাসে শেখ হাসিনাই প্রথম নারী স্বৈরাচার। তার পতনটা হয়েছে অত্যন্ত নির্মমভাবে। ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ৫ আগস্ট পালিয়ে যাওয়া জুলাই গণহত্যার অভিযুক্ত খুনি শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করতে হবে। ভারতের সাথে বন্দিবিনিময় শর্তে হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে। আগস্ট মাসে আমরা দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পেয়েছি। অনেক ত্যাগ আর হাজারো ছাত্র-জনতার জীবনের বিনিময় অর্জিত বিজয় নস্যাৎ করতে একটিমহল অপতৎপরতা শুরু করেছে। অপতৎপরতাকারীরা বিভিন্ন জায়গা হামলা, ভাঙচুর ও লুটপাটে ব্যস্ত রয়েছে। ১৭ বছরের বিদায়ী লুটেরা সরকারের অনুসারীরা বিশৃঙ্খলার করছে, অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুন্ডু বলেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির অবস্থান দৃঢ়। বিএনপি কোন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত নয়। যারা সন্ত্রাসী লুটপাট ও দখল করছে তাদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলাবাহিনীকে কঠোর হতে হবে। ১৭ বছরের লুটেরা আওয়ামী লীগ সরকারের লোকজনই লুটপাট করছে। যারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করছে তারা পলাতক হাসিনার প্রেত্বাত্মা। খুলনা অঞ্চলে কোন সনাতন ধর্মালম্ববীদের বাড়িতে হামলা হয়নি উল্লেখ কওে জয়ন্তকুন্ডু আরো বলেন, বাংলার মাটিতে আওয়ামী লীগের পরিচয়ে কারো বসবাসের অধিকার নেই। যেখানেই আওয়ামী লীগ সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। বুধবার বেলা ১১টা থেকে খুলনা মহানগর ও জেলা বিএনপি অবস্থান কর্মসুচি কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় অবস্থান কর্মসুচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, মহানগর বিএনপির যুগ্ম আহবায়কবৃন্দ, সদর থানা, অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
এছাড়া সোনাডাঙ্গা থানা বিএনপি বায়তুন নুর জামে মসজিদের সামনে, খালিশপুর থানা বিএনপি বৈকালী চত্ত্বরে, দৌলতপুর থানা বিএনপি শহীদ মিনার চত্ত্বরে ও খানজাহান আলী থানা বিএনপি ফুলবাড়ি গেট বাসস্ট্যান্ডে কর্মসুচি পালন করেন। প্রতিটি থানার অবস্থান কর্মসুচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ থানা, ওয়ার্ড, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে একই দাবিতে বৃহস্পতিবার (১৫ আগস্ট) মহানগর ও জেলা বিএনপিসহ সকল থানায় কর্মসুচি পালিত হবে।

খুবির পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ের দরপত্র জমা দেওয়ার তারিখ পুনঃনির্ধারণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ের খাতা-পত্রাদি ও আনুষঙ্গিক মুদ্রণকাজের দরপত্র দাখিল অনিবার্য কারণবশতঃ ইতিপূর্বে স্থগিত করা হয়েছিল। যা আগামী ১৮/০৮/২০২৪ খ্রি. তারিখ রবিবার পুনঃনির্ধারণ করা হয়েছে। এ সংক্রান্ত অন্যান্য সকল বিষয় ও সময় অপরিবর্তিত থাকবে। পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) শেখ শারাফাত আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রামপালে হাসিনার বিচার দাবীতে যুবদলের বিক্ষোভ সমাবেশ
মেহেদী হাসান,রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ।।
রামপালে শেখ হাসিনার বিচার দাবীতে উপজেলা যুবদল এক বিক্ষোভ ও সমাবেশ করেছে। বুধবার (১৪ আগষ্ট) বেলা ১১ টায় প্রেসক্লাব রামপালের সামনে মেইন সড়কে উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এর পূর্বে বিভিন্ন ইউনিয়নের যুবদলের খন্ড খন্ড মিছিল নিয়ে নেতৃবৃন্দ উপজেলা সদরে সমবেত হন। এরপরে মিছিলটি উপজেলার মেইন সড়কে প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান পিয়ালের সঞ্চালনায় ও সদস্য সচিব এস, এম আলমগীর কবির বাচ্চুর পরিচালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, বাশতলী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুল্লাহ আজমি, যুবদলের ইমাইল মোল্লা খোকন, অহিদুজ্জামান সাবু, মশিউর রহমান সুমন, মো. মহিদুল ইসলাম, কামরুজ্জামান টুকু প্রমুখ। বক্তারা বলেন স্বৈরাচারী খুনি হাসিনার বিচার যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে করতে হবে। দেশের বাইরে ও দেশের ভেতর পালিয়ে থাকা আওয়ামীলীগের সন্ত্রাসী খুনিদের দ্রুত আটক করতে হবে। গণতন্ত্র রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে। দলের ভেতরে কোন হাইব্রিড সুবিধাবাদী সন্ত্রাসী যেন না ঢুকতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। দখল, চাঁদাবাজি মেনে নেয়া হবে না। দলের ভেতর ঘাপটি মেরে থেকে কোন কেউ অপকর্ম করলে তার দায় দল বহন করবে না। রামপালের শান্তি শৃঙ্খলা বজায় রাখতেই হবে। কোন প্রকারে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে ছাড় দেয়া হবে না। সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলে#

কেএমপি কমিশনার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
খবর বিজ্ঞপ্তি
বর্তমান দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি বিষয় নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর নেতৃবৃন্দ বুধবার (১৪ আগষ্ট) দুপুরে কেএমপির কমিশনার মোঃ মোজাম্মেল হক ও কেএমপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় নেতৃবৃন্দ বলেন, স্বৈরশাসক সরকার পতনের পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি একেবারে ভেঙে পড়েছে। থানা ও পুলিশের ওপর হামলার ঘটনায় নিজেদের নিরাপত্তা নিয়েই উদ্বিগ্ন পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।
এমন পরিস্থিতিতে প্রশাসন ও অন্যান্য সেক্টরেও চলছে চরম অস্থিরতা।
বর্তমান অন্তবর্তী কালীন সরকারের ওপর দেশের বৃহৎ জনগোষ্ঠীর সমর্থন রয়েছে। দীর্ঘ সময় ধরে যেসব অনিয়ম, অবিচার ও সংকট তৈরি হয়েছে, এসব নিরসন করতে হবে এবং স্বৈরাচার সরকারে যারা দালাল হিসেবে প্রশাসনে কাজ করেছে তাদের অপসারণ করতে হবে।

নেতৃবৃন্দ বলেছেন, বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ওপর অনাস্থা দীর্ঘদিনের। নানা কারণে জনমনে তাদের ওপর ক্ষোভ আছে, যার তীব্র বহিঃপ্রকাশ ঘটেছে এবারের আন্দোলনে। ফলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ওপর সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে।

তবে প্রাথমিকভাবে সারা দেশে লুটপাট, হামলাসহ বিভিন্ন ধরনের অপ্রত্যাশিত ঘটনা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য সর্বাত্মকভাবে সবাইকে নিয়ে কাজ করতে হবে প্রশাসনকে এই আহ্বান জানিয়েছেন।
প্রশাসন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দের বিভিন্ন উপাসনালয় ও ট্রাফিকের কাজের ভূয়সী প্রশংসা করেন।

এই সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর ও নগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, নগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, আলহাজ্ব আবু তাহের, জয়েন্ট সেক্রেটারি প্রভাষক আবু গালিব, আলহাজ্ব আমজাদ হোসেন, মোল্লা রবিউল ইসলাম তুষার, মোঃ ফেরদৌস গাজী সুমন, আলহাজ্ব আব্দুস সালাম, আলহাজ্ব মোহাম্মদ মমিনুল ইসলাম, আলহাজ্ব মোঃ কবির হোসেন, ইসলামী যুব আন্দোলনের নগর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মমিনুল ইসলাম নাসিব, ইসলামী ছাত্র আন্দোলন নগর সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন এছাড়াও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে স্থানীয় থানার ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী শ্রমিক আন্দোলন, ইসলামী যুব আন্দোলন ও ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সাক্ষাৎ করেন।

অন্তর্র্বতীকালীন সরকারের নির্দেশেনা পালনে প্রস্তুত বিমান বাহিনী : এয়ার চীফ মার্শাল
শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোর বিমান বন্দর পরিদর্শন করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। ‘ ওহ অরফ ঃড় ঈরারষ চড়বিৎ’ এর আওতায় বিমান বন্দরে পরিচালনা ও নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন শেষে নিরাপত্তায় নিয়োজিতদের উদ্দেশ্য দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি। বুধবার সকাল সাড়ে ১১টায় তিনি যশোর বিমান বন্দর পরিদর্শন করেন।
এসময় তিনি বলেন, দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে সীমিত জনবল নিয়েও অসামরিক কর্তৃপক্ষকে নিরাপত্তা সহায়তায় দিচ্ছে বিমান বাহিনী। দেশের বিভিন্ন বিমান বন্দর ও আশপাশের এলাকায় নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণসহ বিভিন্ন দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালন করছে বিমান সেনারা। তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যশোর বিমান বন্দরের সকল ফ্লাইট সময়মত উঠা-নামাসহ নিরাপত্তা পরিবেশ ও সার্বিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
তিনি আরো বলেন, দেশের প্রয়োজনে অন্তর্র্বতীকালীন সরকার আমাদের যে দায়িত্ব দেবে তা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে প্রস্তুত আছি।
বিমান বাহিনী প্রধানের পরিদর্শন কার্যক্রম চলাকালে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা), বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক, বিমান সদর ও ঘাঁটির উর্ধ্বতন কর্মকর্তা এবং যশোর বিমান বন্দরের ব্যবস্থাপকসহ বিভিন্ন পদবীর দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।

শ্যামনগরে প্রাইভেট কার কেড়ে নিল যুবকের প্রাণ
শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি
শ্যামনগরে প্রাইভেট কারের ধাক্কায় মোঃ মোফাজ্জেল হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

১৩ আগষ্ট মঙ্গলবার দুপুর ২ টায় সময় বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী টু নীলডুমুর রোডের দাতিনাখালি নামক স্থানে দাঁড়িয়ে থাকা অবস্থায় নীলডুমুর থেকে আসা একটা প্রাভেটকার দাঁড়িয়ে থাকা মোফাজ্জেল হোসেনকে সজোরে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে যায়। মারাত্মক আহত অবস্থায় পরিবারের সদস্যরা দ্রুততার সাথে সাতক্ষীরা সংগ্রাম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫ টায় তার মৃত্যু হয়।

মৃত মোফাজ্জেল হোসেন বুড়িগোয়ালীনি ইউনিয়নের চুনা আবাদ চন্ডিপুর গ্রামের কাশেম আলী শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা যায়, দুর্ঘটনায় কবলিত প্রাইভেট কারটি এক বিজিবি সদস্যের। প্রাইভেট কারটি অদক্ষ্য চালক দিয়ে বিজিবি সদস্য রেনটেকারের ব্যবসা করে থাকেন।

বুড়িগোয়ালিনি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম সড়ক দূর্ঘটনার বিষয়টা নিশ্চিত করেছেন।

গণহত্যাকারীদের বিচারের দাবিতে কয়রায় বিএনপির অবস্থান কর্মসূচি পালন
কয়রা(খুলনা) প্রতিনিধি
গণহত্যাকারীদের বিচারের দাবিতে খুলনার কয়রায় অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। বুধবার (১৪ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন জি এম মাওলা বক্স। এতে বক্তব্য রাখেন নুরুল আমিন বাবুল, মোঃ শরিফুল আলম, জি এম রফিকুল ইসলাম, আব্দুল মজিদ মিস্ত্রি, মাওঃ গোলাম মোস্তফা, মোতাসিম বিল্লাহ, মোস্তাফিজুর রহমান, মহরম হোসেন, এফ এম মনিরুজ্জামান, সেরাজুল ইসলাম, প্রভাঃ আবুল কালাম, নাজমুল হুদা, আব্দুল গফফার, আমিরুল ইসলাম, শফিকুল ইসলাম, আব্দুর রহমান, আবুল কালাম, মাসুদুর রহমান, জামাল ফারুক জাফরিন, শেখ মাসুদ, রবিউল ইসলাম, জিয়াউর রহমান জিতু, যুবদল নেতা হাফিজুর রহমান, সাইদুল ইসলাম, কামাল হোসেন, মোস্তাফিজুর রহমান, আহাদুর রহমান লিটন, আবু তায়েব, কোহিনূর আলম, মুকুল হোসেন, আমিনুর রহমান, আকবার, রউফ, ছাত্রনেতা, আলমগীর হোসেন, তৌহিদুর রহমান মেহেদী হাসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

১০ দিনের রিমান্ডে আনিসুল ও সালমান
ঢাকা অফিস
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে এক হকারের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত বুধবার সন্ধ্যার পর তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে কড়া নিরাপত্তায় বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় আদালতে হাজির করা হয়।
এ সময় আনিসুল হক ও সালমান এফ রহমানের বিচার চেয়ে ঢাকার সিএমএম আদালত চত্বরে বিএনপিপন্থী আইনজীবীরা মিছিল করেন। আদালতে সেনা ও বিজিবি সদস্যরা অবস্থান নেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন। তাদের একজন ঢাকা কলেজের শিক্ষার্থী সবুজ আলী (২৬) এবং অন্যজন হকার মো. শাহজাহান (২৬)।

এ ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে। এর মধ্যে শাহজাহান হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাদের গ্রেফতারের তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর তার মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের নেতারা আত্মগোপনে রয়েছেন। কেউ কেউ দেশ ছেড়েছেন বলে খবর এসেছে। এর মধ্যে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেফতারের কথা জানায় পুলিশ। পরে তাদের ডিবি হেফাজতে নেওয়া হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন আইনজীবী আনিসুল হক। ২০১৪ সালের নির্বাচনে তাকে ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া ও কসবা) আসন থেকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর শেখ হাসিনা তাকে আইনমন্ত্রী নিয়োগ দেন। সেই থেকে তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন।

ভারতের কাছে যা চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা
ঢাকা অফিস
সীমান্ত হত্যা বন্ধ, তিস্তার পানি বণ্টন চুক্তি সম্পাদন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ নিশ্চিত করাসহ ভারতের সঙ্গে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের ওপর জোর দিয়েছেন অন্তর্র্বতীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার (১৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সৌজন্য সাক্ষাৎ করতে এলে এসব বিষয়ে আলোচনা করেন।

উপদেষ্টা বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বাংলাদেশ ভারতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। আগামী দিনগুলোতে আরও ‘জনগণের সম্পৃক্ততার’ ওপর গুরুত্বারোপ করেন তিনি।

উপদেষ্টা বলেন, অন্তর্র্বতীকালীন সরকার অন্তর্ভুক্তিমূলক ও বহুদলীয় গণতন্ত্রে উত্তরণ নিশ্চিত করতে এবং অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ।

নতুন দায়িত্ব গ্রহণের পর প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানানোর জন্য তিনি ভারত সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান।

পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের ঘটনাবলী সম্পর্কে একটি অত্যন্ত অতিরঞ্জিত মিডিয়া প্রচারণার কথাও উল্লেখ করেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ভারত থেকে আসা এ ধরনের বক্তব্য দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের জন্য সহায়ক নয়।

ভারতীয় হাইকমিশনার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টাকে তার নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানান।

তিনি প্রধান উপদেষ্টার কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছার কথা উল্লেখ করেন এবং উভয় দেশের জনগণের অভিন্ন আকাঙ্ক্ষা পূরণে আগামী দিনে অন্তর্র্বতী সরকারের সঙ্গে কাজ করার জন্য ভারত সরকারের দৃঢ় ইচ্ছা প্রকাশ করেন।

সংখ্যালঘুসহ বাংলাদেশে বিভিন্ন সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে অন্তর্র্বতী সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা।

৪৪তম বিসিএসের ভাইভা শুরু ১ সেপ্টেম্বর
ঢাকা অফিস
৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাধারণ ক্যাডারে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। বুধবার এই সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসি সূত্রে জানা যায়, ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাধারণ ক্যাডারে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। রাজধানীর আগারগাঁওয়ের শেরে বাংলা নগরে পিএসসির প্রধান কার্যালয়ে প্রার্থীদের ভাইভা পরীক্ষা নেওয়া হবে।

৪৪তম বিসিএস পরীক্ষায় মোট তিন লাখ ৫০ হাজার ৭১৬ জন চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন। ২০২২ সালের ২৭ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ২৫ দিনের মধ্যে ফলাফল প্রকাশের মাধ্যমে রেকর্ড করে পিএসসি। প্রিলিমিনারি পরীক্ষায় ১৫ হাজার ৭০৮ পরীক্ষার্থী পাস করেন।

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে।

আদালতে আনিসুল ও সালমান, ডিম নিক্ষেপ
ঢাকা অফিস
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) কোর্টে হাজির করা হয়েছে।

বুধবার বিকালে ডিবি কার্যালয় থেকে ঢাকার সিএমএম কোর্ট নেওয়া হয়। ৬টা ২৫ মিনিটে আদালত প্রাঙ্গণে আনিসুল ও সালমানকে বহনকারী প্রিজনভ্যান পৌঁছলে শত শত সাধারণ জনতা ও আইনজীবী আসামিদের উদ্দেশে ডিম নিক্ষেপ করেন।

গতকাল রাতে গ্রেফতার হওয়ার পর আনিসুল হক ও সালমান এফ রহমানকে ডিবি হেফাজতে নেওয়া হয়। রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের হওয়া একটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতা-মন্ত্রীরা গা ঢাকা দেন। এছাড়া ঢাকার শাহজালাল বিমানবন্দরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আটকে দেওয়া হয়।

আলেমদের হত্যা নির্যাতনে জড়িতদের গ্রেফতার দাবি
ঢাকা অফিস
আলেমদের ওপর হত্যাযজ্ঞ ও নির্যাতনে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান।

বুধবার এক বিবৃতিতে তারা বলেন, অন্তর্র্বতী সরকারের কাছে আমাদের জোর দাবি- স্বৈরাচার হাসিনার শাসনামলে আলেমদের ওপর যারা হত্যাকাণ্ড চালিয়েছিল এবং যারা প্রতিবাদী আলেমদের মিথ্যা মামলা দিয়ে রিমান্ডে নিয়ে অবর্ণনীয় নির্যাতন করেছে, তাদের প্রত্যেককে অতিসত্বর গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

বিবৃতিতে আরও জানায়- গণহত্যাকারী ও ফ্যাসিস্ট হাসিনার হত্যাকাণ্ড ও জুলুম-নির্যাতনকে যেসব বুদ্ধিজীবী ও অনলাইন এক্টিভিস্ট সমর্থন জুগিয়েছিল, তাদেরও প্রমাণসাপেক্ষে বিচারের মুখোমুখি করতে হবে।

তারা বলেন, আমরা ২০১৩ সালের ৫ মে হেফাজতের গণজমায়েতের ওপর নৃশংস গণহত্যা, ২০২১ সালে মোদিবিরোধী বিক্ষোভে পুলিশি হত্যাযজ্ঞ এবং এ বছরের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার দায়ে আওয়ামী লীগ এবং তাদের দোসরদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছি। শীঘ্রই আমরা চিহ্নিত খুনি ও খুনের নির্দেশদাতাদের বিরুদ্ধে মামলা সম্পন্ন করব ইনশাআল্লাহ।

হেফাজত নেতারা আরও বলেন, এতটা বছর আমাদের ওপর খুনি হাসিনার সরকার ভয়াবহ রাষ্ট্রীয় নির্যাতন ও দমন-পীড়ন জারি রেখেছিল। আলেমদের মধ্যে ষড়যন্ত্রমূলক বিভক্তি তৈরি করে, বলপূর্বক মাদরাসা বন্ধের হুমকি দিয়ে এবং নানাভাবে আলেমদের সম্মানহানি করে তাদের দমিয়ে রাখার সবরকম চেষ্টাই তারা করেছিল; কিন্তু খুনি ফ্যাসিস্ট জালিমদের শেষ রক্ষা হয়নি। নজিরবিহীন গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের পতন ঘটল। আমরা আল্লাহ পাকের শোকর আদায় করছি যে, তিনি আমাদের নতুন স্বাধীনতা দান করেছেন এবং খুনিদের বিচারের সুযোগ করে দিয়েছেন। আমরা সব শহিদকে স্মরণপূর্বক তাদের রুহের মাগফিরাত কামনা করছি।

নতুন স্বরাষ্ট্র সচিব মোকাব্বির হোসেন
ঢাকা অফিস
বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান মো. মোকাব্বির হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খানকে আভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার বিকেলে এক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এছাড়া, পরিকল্পনা কমিশনের সদস্য মো. এমদাদউল্লাহ মিয়াকে কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

এর আগে, দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।

এর আগে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, আবু হেনা মো. রহমাতুল মুনিমেন সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান পদে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।

আনিসুল-সালমানের পক্ষে ছিল না কোনো আইনজীবী
ঢাকা অফিস
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে তাদের ঢাকার সিএমএম আদালত চত্বরে আনা হয়। পরে দুজনকে আদালতের হাজতখানায় রাখা হয়। সন্ধ্যা ৭টার কিছু সময় আগে আসামিদের উপস্থিতিতে রিমান্ড আবেদন শুনানি হয়। পরে আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।

তবে রিমান্ড আবেদন শুনানির সময় কোনো আইনজীবী পাননি আসামিপক্ষ (সালমান এফ রহমান ও আনিসুল হক)।

আদালসূত্রে জানা যায়, তাদের পক্ষে শুনানি করতে কোনো আইনজীবী রাজি হননি।
আসামিদের বিচার চেয়ে ঢাকা বারের সভাপতি খুরশীদ আলম মিয়া বলেন, এরা (সালমান এফ রহমান ও আনিসুল হক) ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে ধ্বংস করতে চেয়েছিল। এরা শিশু-কিশোরের রক্তের ওপর দাঁড়িয়ে দেশ শাসন করতে চেয়েছিল।

আসামিদের সন্ধ্যায় আদালত এলাকায় আনা হলে বিএনপি ও জামায়াতপন্থি আইনজীবীরা নানা স্লোগান দিতে থাকেন। তারা সরকারের উঁচু পদের এই দুই ব্যক্তির বিচার দাবি করেন।
হত্যা মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার পুলিশ তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

মঙ্গলবার মধ্যরাতে তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এর আগে বিকালে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান গণমাধ্যমকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পালানোর সময় সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করে কোস্টগার্ড। এরপর তারা এ দুজনকে পুলিশের হাতে তুলে দেয়। পরবর্তীতে পুলিশ তাদের ডিবির হাতে সোপর্দ করে।

পুলিশ সূত্রে জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন। এদের মধ্যে একজন ছাত্র এবং একজন হকার। এ ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়। এসব হত্যায় ইন্ধনদাতা হিসেবে এ দুজনকে গ্রেফতার করা হয়েছে।

অপরাধী পুলিশদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান রিজভীর
ঢাকা অফিস
অন্তর্র্বতীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অবিলম্বে শেখ হাসিনার যে পুলিশ বাহিনী তিনি যেভাবে তৈরি করেছিলেন সেই পুলিশ বাহিনীর মধ্যে যারা দায়ী অপরাধী অতি দ্রুত তাদেরকে চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, যারা সরকারের মধ্যে থেকে পুলিশ বাহিনীকে মদদ দিয়েছে এই মাসুম বাচ্চাদেরকে হত্যা করার জন্য তাদেরকেও অতিদ্রুত বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

বুধবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে আমরা বিএনপির পরিবারের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের দেখতে গিয়ে রিজভী এসব কথা বলেন।

অন্তর্র্বতীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি আরও বলেন, পুলিশকে কোন আন্দোলনে বিক্ষোভে শর্টগানের মত নিষ্ঠুর অস্ত্র নিষিদ্ধ করতে হবে এটিও এই সরকারের দায়িত্ব। কারণ এই শিশু কিশোরদের রক্তে রঞ্জিত পথে আজকের এই অন্তর্র্বতীকালীন সরকার। জনগণের আকাঙ্ক্ষার পরিপূরক হিসেবে সরকারকে কাজ করতে হবে জন আকাঙ্ক্ষাকে ধারণ করেই কাজ করতে হবে।
রিজভী বলেন, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র নায়করা বিভিন্ন অর্জন রেখে যায় আর আমরা শেখ হাসিনার অর্জন দেখলাম হাসপাতালে মাসুম বাচ্চারা কাতরাচ্ছে। ঢাকা মহানগরের একটির পর একটি সরকারি হাসপাতালে ১২ বছরের শিশু ১৬ বছরের শিশু থেকে শুরু করে ২৪ বছরের তরুনরা আজকে শর্টগানের গুলিতে পুলিশের বেদম প্রহারে তারা আজও মূত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই যে বিভীষিকা এই বিভষ্যতা এটি হচ্ছে সাবেক অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। তিনি সারা বাংলাদেশকে স্তব্ধ করার জন্য কন্ঠ রোধ করার জন্য প্রতিবাদী উচ্চারণ না করার জন্য পুলিশকে অশ্রসজ্জিত করে যারা গণতন্ত্রতামী মানুষ তাদেরকে নিপিড়ন নির্যাতন করেছেন।

বিএনপির এই মুখপাত্র বলেন, এবারের আন্দোলন অভূতপূর্ব আন্দোলন। এই আন্দোলনে আলো পিয়াসী শিশু কিশোররা তারা তাদের সবকিছু উজার করে দিয়েছে। পায়ে গুলি খাচ্ছে কিন্তু হাত প্রসারিত করে তারা সেই গুলিকে আমন্ত্রন করেছে। এই অভূতপূর্ব দৃষ্টান্ত আমরা সাইদের দেখেছি রংপুরে পাশাপাশি ঢাকার রাজপথের অলিতে গলিতে পুলিশ গুলি করে কতজনকে যে হত্যা করেছে তার কোন শেষ নেই।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

শেখ হাসিনা তো পালাতে পারছে, আপনারা কিন্তু পালাতে পারবেন না: নুর
ঢাকা অফিস
চলমান সংকট নিয়ে অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠক করেছেন গণঅধিকার পরিষদের একাংশ।

বুধবার দুপুর ২টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নুরুল হক নুরের নেতৃত্বে একটি দল প্রবেশ করেন।

বৈঠকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নাম পরিবর্তনের দাবি জানায় গণঅধিকার পরিষদ। পাশাপাশি ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের পাশাপাশি দেশের এসপি-ওসিসহ প্রশাসনের প্রয়োজনীয় পরিবর্তনের দাবি করেছেন দলটির নেতার।

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের নুরুল হক নুর বলেন, শেখ মুজিবুর রহমান সাহেব একজন জাতীয় নেতা ছিলেন। কাজেই তার প্রতি শ্রদ্ধা নিবেদন বা কারও ভালোবাসা থাকতে পারে। কিন্তু এখন দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যদি ধানমন্ডিতে শো-ডাউন করার প্রস্তুতি নেন, গোপালগঞ্জে আস্ফালন দেখানোর চেষ্টা করেন, তাতে এই দিকের ক্ষুব্ধ ছাত্র-জনতাৃ স্বাভাবিকভাবেই রাস্তার যে পরস্থিতি আপনারা দেখেছেৃপ্রাণ নিয়ে আপনারা ঘরে ফিরতে পারবেন না।

শেখ হাসিনা দলের নেতাকর্মীদের কথা না ভেবে পালিয়ে গেছেন উল্লেখ করে তিনি আরও বলেন, আপনাদের প্রধান নেত্রী পালিয়ে গিয়েছেন। সেই নেত্রীর ছেলে বলেছেন যে তিনি দলের কথা ভাবছেন না। তিনি তার মা-পরিবারের কথা ভাবছেন।

আপনারা যদি কারও উস্কানিতে রাস্তায় নেমে কোনোপ্রকার নৈরাজ্য-বিশৃঙ্খলা করেনৃশেখ হাসিনা তো পালাতে পারছে, আপনারা কিন্তু পালাতে পারবেন না।

নুর বলেন, একদিকে আইনশৃঙ্খলা বাহিনী, একদিকে সেনাবাহিনী, একদিকে আমরা জনগণ; তাই, কোনোপ্রকার নৈরাজ্য করার দুঃসাহস আপনারা দেখাবেন না। আমরা চাই, যারা আছেন ক্ষমা চেয়ে আপনারা ভালো হয়ে যান, শান্তিপূর্ণভাবে দেশে থাকেন। কোনো ধরনের বিশৃঙ্খলা করে থাকলে বিপ্লবী ছাত্র-জনতা ও সরকার মিলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। আপনাদেরকে হুঁশিয়ার ও সাবধান করে দিতে চাই।

তিনি আরও বলেন, আপনাদেরকে গত চার-পাঁচ বছর ধরে বলছিলাম যে শেখ হাসিনা পালিয়ে যাবে। ওবায়দুল কাদের, সালমান এফ রহমানও হয়তো প্লেনের চাকা ধরে পালাতে পারবে। কিন্তু আপনাদেরকে এই দেশে থাকতে হবে। তাই আপনারা এমন কিছু কইরেন না যে ক্ষমতার পট পরিবর্তন হলে আপনাদের অবস্থা খারাপ হয়। আপনারা শুনেন নাই। এখন জনগণ আপনাদেরকে পাইলে কী করবে আল্লাহ মাবুদ জানে।

৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনে নয়াদিল্লির কাছে ব্যবস্থা চাইলেন জয়
ঢাকা অফিস
ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। এরপর থেকে বিভিন্ন বিদেশি গণমাধ্যমে একেকরকম বক্তব্য দিয়ে আসছেন হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়।

জয় কয়েকবার দাবি করেছেন যে, তার মা শেখ হাসিনা পদত্যাগ করেননি। এবার বলেছেন, আগামী তিন মাস তথা ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন চান। এজন্য ভারতের পদক্ষেপ আশা করছেন তিনি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

গত ১৫ বছরের শাসনামলে আওয়ামী লীগকে অকুণ্ঠ সমর্থন দিয়ে এসেছে ভারত। তিন তিনটি বিতর্কিত জাতীয় নির্বাচনের পরও আওয়ামী লীগকে একচেটিয়া সমর্থন দেয় ভারত। দিল্লি-ঢাকার রাজনীতিতে এটা ওপেন সিক্রেট। ক্ষমতা হারিয়ে

এখন সজীব ওয়াজেদ জয়ের আশা, বাংলাদেশে দ্রুত নির্বাচন আয়োজন করতে পদক্ষেপ নিবে ভারত সরকার।

বুধবার ইন্ডিয়ান এক্সপ্রেসকে জয় বলেন, ‘আমি আশা করব, ভারত নিশ্চিত করবে যে ৯০ দিনের সাংবিধানিক সময়সীমার মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, অরাজকতা বন্ধ হবে এবং আওয়ামী লীগকে প্রচারণা ও পুনর্গঠনের অনুমতি দেওয়া হবে। যদি সেটা নিশ্চিত করা হয়, আমি এখনও নিশ্চিত যে আমরা নির্বাচনে জয়ী হবো। আমরা এখনও সবচেয়ে জনপ্রিয় দল।’

কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র-জনতা নিহত এবং গণগ্রেফতারের প্রতিবাদে অসহযোগ আন্দােলন শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। দ্রুত তা রুপ নেয় সরকার পতনের এক দফা দাবিতে। সোমবার কারফিউ ভেঙে ঢাকায় রাস্তায় জনতার ঢল নামে। উদ্ভূত পরিস্থিতিতে মা শেখ হাসিনাকে দেশ ছেড়ে বেরিয়ে যেতে বলেন সজীব ওয়াজেদ জয়।

ওই দিনের পরিস্থিতি নিয়ে জয় আরো বলেন, ‘মায়ের দেশ ছাড়ার কোনো ইচ্ছা ছিল না। তিনি পদত্যাগ করতে যাচ্ছিলেন, রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেবেন এবং জনগণের উদ্দেশে একটি ভিডিও বার্তায় এই ঘোষণা দেবেন। তিনি বিবৃতির খসড়া তৈরি করেছিলেন এবং সেটি রেকর্ড করার প্রস্তুতি নিচ্ছিলেন। সবকিছু পরিকল্পিত ছিল। তিনি যখন রেকর্ডিং শুরু করতে যান, তখন বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যরা বলেন, ম্যাম, সময় নেই। আমাদের এখন যেতে হবে।’

‘বিশেষ নিরাপত্তা বাহিনী তাকে সামরিক বিমানঘাঁটির মধ্যে একটি নিরাপদ স্থানে নিয়ে যায়। সেখানে একটি হেলিকপ্টার প্রস্তুত ছিল। কিন্তু তিনি যেতে চাননি। তখনই আমার খালা (শেখ রেহানা) আমাকে ডাকলেন। আমি মাকে বোঝালাম যে তোমার নিরাপত্তার জন্য তোমাকে চলে যেতে হবে। যদি এই জনতা তোমাকে খুঁজে পায়, কোথাও ধরে ফেলে এবং সেখানে গুলি চলে, তাহলে অনেক মানুষ মারা যাবে। হয় তোমাকে এই হত্যার জন্য দায় দেবে কিংবা যদি তোমাকে ধরে ফেলে তাহলে মেরে ফেলবে। তাই সবচেয়ে ভালো হবে দেশ ছেড়ে চলে যাওয়া এবং আমিই তাকে চলে যেতে রাজি করিয়েছি।’

স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে গণঅধিকার পরিষদের ৮ দফা প্রস্তাবনা
ঢাকা অফিস
চলমান সংকট নিয়ে অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠক করেছেন গণঅধিকার পরিষদের একাংশ।

বুধবার দুপুর ২টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নুরুল হক নুরের নেতৃত্বে একটি দল প্রবেশ করেন।

এ সময় তারা চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ৮টি প্রস্তাবনা দেন।

প্রস্তাবনাগুলো হলো-

১. ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও গুলি চালিয়ে হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার এবং আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা।

২. সকল জেলায় নতুন পুলিশ সুপার ও উপজেলা/থানায় নতুন ওসি নিয়োগ।

৩. স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গির আলম, বিভাগীয় ডিআইজিসহ দলবাজ কর্মকর্তাদের চাকরিচ্যুত করে দুর্নীতি, দুর্বৃত্তায়নের সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা।

৪. চলমান পরিস্থিতিতে পুলিশের মনোবল বৃদ্ধি ও নির্বিঘ্নে-নিরাপত্তার সঙ্গে কাজ করাসহ দ্রুত সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রতি থানায় ১০ জন করে সেনা সদস্য নিয়োগ।

৫. পাসপোর্ট ও ইমিগ্রেশনসহ পুলিশের সর্বস্তরের ঘুষ-দুর্নীতি মুক্ত করে জনবান্ধন পুলিশি ব্যবস্থা নিশ্চিত করা।

৬. পুলিশের কোনো সদস্যদের বিরুদ্ধে যে-কোনো অসদাচরণ, দুর্নীতি-অনিয়মের অভিযোগ উঠলে ১ মাসের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে ব্যবস্থা গ্রহণ।

৭. বৈধ অস্ত্র জমা নেওয়াসহ অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা।

৮. বিভিন্ন সময় অন্যায়ভাবে চাকরিচ্যুতদের চাকরি ফিরিয়ে দেওয়া এবং প্রয়োজন অনুযায়ী নতুন পুলিশ সদস্য নিয়োগ দেওয়া।

যবিপ্রবি উপাচার্যের পদত্যাগে শিক্ষার্থীদের আলটিমেটাম
যশোর অফিস
উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, প্রক্টর, রিজেন্ট বোর্ড সদস্য ড. ইকবাল কবির জাহিদসহ উপাচার্যের অনুসারীদের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল ‘মার্চ টু প্রশাসনিক ভবন’ পালন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনকে শনিবারের মধ্যে পদত্যাগ করার আলটিমেটাম দেন।

বুধবার বেলা সাড়ে ১১টায় যবিপ্রবির প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে সমাবেশ করেন আন্দোলনকারীরা। সে সময় তারা উপাচার্যকে শনিবারের মধ্যে পদত্যাগ করার আলটিমেটাম দেন অন্যথায় প্রশাসনিক ভবনে তালা দিয়ে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

সমাবেশে বক্তারা উপাচার্যসহ, ট্রেজারার, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, প্রক্টর, রিজেন্ট বোর্ড সদস্য ড. ইকবাল কবির জাহিদসহ উপাচার্যের অনুসারীদের পদত্যাগ দাবি করেন।

পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ উসামাহ বলেন, স্বৈরাচার হাসিনা সরকারের মদদপুষ্ট যবিপ্রবি ভিসি বিগত ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর হামলায় সহযোগিতা করেছে তাই আমাদের এই আন্দোলনের প্রধান দাবি বিশ্ববিদ্যালয়ে স্বৈরাচার ভিসিসহ প্রক্টর, হল প্রভোস্ট, শিক্ষক সমিতি সভাপতিসহ সকল দালাল সিন্ডিকেটদের পদত্যাগ করতে হবে। এছাড়াও কোনো ধরনের রাজনৈতিক দলের জায়গা এই বিশ্ববিদ্যালয়ে আমরা চাই না। যদি উপাচার্য পদত্যাগ না করেন তবে আগামী শনিবার থেকে আমরা কঠোর আন্দোলনে যাব।

কেমিকৌশল বিভাগের শিক্ষার্থী উর্মী বলেন, আমরা কোনো রাজনৈতিক দলের থেকে এই আন্দোলন করছি না। আমাদের বিরুদ্ধে এ রকম গুজব ছড়ানো বন্ধ করুন। সাধারণ শিক্ষার্থীদের কোনো ট্যাগ দিলে তারা তাদের কর্মসূচি থেকে সরে যাবে না। আমাদের সাধারণ শিক্ষার্থীর আন্দোলনকে যারা প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে তাদের প্রত্যেকে জবাবদিহিতার আওতায় আনা হবে। উপাচার্যের বিরুদ্ধে লিফট দুর্নীতি, শিক্ষক নিয়োগ বাণিজ্যসহ একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। আমরা চাই এমন একজন শিক্ষার্থীবান্ধব ভিসি আসুক যিনি আমাদের কথা শুনবেন।

আরও বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রাফি, দোলেনুর, আকিব ইবনে সাঈদ, ইসমাঈল, সুমন আলী প্রমুখ।

যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, কয়েকটি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তির আমি আহবায়ক। তাদের কার্যক্রম না শেষ হওয়া পর্যন্ত কিছু করা যাবে না। কেননা শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া আমার কাছে আমানত। ফলে এই মুহূর্তে পদত্যাগ করাও সঠিক হবে না।

শেখ হাসিনার বিচার দাবিতে যশোরে বিএনপির অবস্থান কর্মসূচি
যশোর অফিস
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার ও বিচারের দাবিতে যশোরে জেলা বিএনপির অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচির প্রথম দিন বুধবার যশোর শহরের চৌরাস্তা মোড়ে সকাল থেকে অবস্থান করেন নেতাকর্মীরা।

এতে উপস্থিত ছিলেন- বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য মিজানুর রহমান খান, গোলাম রেজা দুলু, সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বাবুল, যুবদলের নগর কমিটির সভাপতি আরিফুল ইসলাম আরিফ, সাধারণ সম্পাদক শেখ রবিউল ইসলাম রবি, সদর উপজেলা কমিটির আহবায়ক তানভীর রায়হান তুহিন, সদস্য সচিব আবুল কালাম আজাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, সদর উপজেলা আহবায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব রাজু আহমেদ, নগর কমিটির আহবায়ক মোস্তফা তরফদার রয়েল, সদস্য সচিব সাইফুল ইসলাম সুজন, জেলা ছাত্রদলের সভাপতি রাজেদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সদর উপজেলা আহবায়ক আলমগীর হোসেন লিটন, সদস্য সচিব পিকুল হোসেন, নগর কমিটির যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন ও সদস্য সচিব মাসুদ কায়সার, মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সাধারণ সম্পাদক ফেরদৌসী বেগম।

অবস্থান কর্মসূচিতে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ছাত্র গণআন্দোলনে যে গণহত্যা সংঘটিত হয়েছে সেই হত্যাকাণ্ডের একমাত্র দায়ী হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই খুনিসহ তার দোসরদের বিচারের দাবিতে এ অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে।

সিজারের পর প্রসূতির মৃত্যু, চিকিৎসক পুলিশ হেফাজতে
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় প্রত্যাশা ক্লিনিকে সিজারের সময় শান্তা (২৩) নামে একজন প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। অ্যানেস্থেসিয়া ও সিজার একজন চিকিৎসককে দিয়ে করানোর কারণে মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ করছেন ভুক্তভোগী পরিবার। পরে ওই চিকিৎসককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে শান্তার বাবার বাড়ি লোহাগড়া উপজেলার সরুশুনা গ্রামে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

জানা গেছে, উপজেলার দিঘলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের নাঈমুর রহমানের স্ত্রী শান্তাকে গত সোমবার সন্ধ্যায় লোহাগড়ার জয়পুর মোড়ে প্রত্যাশা নামে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। ভর্তির কিছুক্ষণ পর ক্লিনিক কর্তৃপক্ষ শান্তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যান। এসময় মিথুন বিশ্বাস নামে একজন চিকিৎসক নিজেই অ্যানেস্থেসিয়া দিয়ে সিজার করে। সিজারের পর একটি কন্যা সন্তান জন্ম নেয়।

কিন্তু কয়েক ঘণ্টা কেটে গেলেও শান্তাকে অপারেশন থিয়েটার থেকে বের না করায় পরিবারের লোকেরা শান্তার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তারা জানান, শান্তা একটু অসুস্থ, তাকে নড়াইল সদর হাসপাতালে নিতে হবে। তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্সযোগে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার অগেই তার মৃত্যু হয়েছে।

শান্তার মামা মুস্তাক অভিযোগ করে বলেন, ক্লিনিকের মালিক সেলিম খরচ বাঁচানোর জন্য কোনো অ্যানেস্থেসিয়া ডাক্তার না এনে অনভিজ্ঞ ডাক্তার মিথুন বিশ্বাসকে দিয়ে অজ্ঞানের ইনজেকশন দিয়ে তাকে সিজার করেছে; যার কারণে অপারেশন থিয়েটারে শান্তা মারা গেছে। অপারেশন থিয়েটারে তার মৃত্যু হলেও ক্লিনিক কর্তৃপক্ষ ও ডাক্তার মিলে ওই প্রসূতি কে অসুস্থ বলে ক্লিনিক থেকে উন্নত চিকিৎসার কথা বলে নড়াইলে সদর হাসপাতালে পাঠিয়ে দেয়।

এ সময় রোগীর স্বজনরা নড়াইল হাসপাতালে যাওয়ার সময় ওই ডাক্তারকেও সঙ্গে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ওই অভিযুক্ত ডাক্তার পালানোর চেষ্টা করলে সেখানকার লোকজন তাকে আটক করে রাখেন। পরে খবর পেয়ে নড়াইল থানার পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

নিহত শান্তার মা লাভলী বেগম ও পরিবারের লোকেরা ডাক্তারসহ ক্লিনিক কর্তৃপক্ষের উপযুক্ত বিচার দাবি করেন। তারা জানিয়েছেন ক্লিনিকের মালিক সিজারের জন্য যে টাকা চেয়েছে তা তারা দিয়েছে অথচ অনভিজ্ঞ একজন ডাক্তার দিয়ে অজ্ঞানের ইনজেকশন ও সিজার করেছে। সান্তা সম্পূর্ণভাবে অজ্ঞান না হওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পরিবারের লোকেরা।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. আসিফ আকবর বলেন, শান্ত নামের ওই রোগীকে মৃত অবস্থায় নড়াইল সদর হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়েছিল। হাসপাতালে আসার অন্তত আধাঘণ্টা আগে মারা গেছে। তবে মৃত্যুর সঠিক কারণ বের করতে হলে ময়নাতদন্ত করতে হবে।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, লোহাগড়ায় একটি ক্লিনিকে রোগী মৃত্যুর ঘটনায় মিথুন বিশ্বাস নামে একজন ডাক্তারকে হাসপাতাল থেকে থানায় এনে রাখা হয়েছে। ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ড তদন্তে শিগগির কাজ শুরু করবে জাতিসংঘ
ঢাকা অফিস
অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক। বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র আন্দোলন চলাকালে বিক্ষোভকারীদের হত্যার ঘটনা তদন্তে শিগগিরই জাতিসংঘ কাজ শুরু করবে বলে ফোনালাপে জানিয়েছেন সংস্থাটির মানবাধিকার প্রধান। তদন্তকাজ শুরু করতে একটি বিশেষজ্ঞদল অচিরেই বাংলাদেশ সফর করবে বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব এসব তথ্য জানান।

বাংলাদেশের ছাত্রদের বিপ্লবে জাতিসংঘের সমর্থন জানানোয় এবং এই সময়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর নজিরবিহীন নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানোর পর বুধবার ফোনালাপে প্রধান উপদেষ্টা জাতিসংঘের মানবাধিকার প্রধান এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ধন্যবাদ জানিয়েছেন।

ড. মুহম্মদ ইউনূস জাতিসংঘ মানবাধিকার প্রধানকে বলেন, তার প্রশাসনের মূলভিত্তি হবে মানবাধিকার এবং প্রতিটি নাগরিকের নিরাপত্তার বিষয়টিতে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার রয়েছে।

বাংলাদেশে মানবাধিকার সমুন্নত রাখতে এবং দেশ পুনর্গঠনে জাতিসংঘের সার্বিক সহযোগিতা কামনা করেন প্রফেসর মুহম্মদ ইউনূস।

শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার মামলা
ঢাকা অফিস
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে মামলা করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার উপ-পরিচালক আতাউর রহমান মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এমএইচ তানিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এ সংক্রান্ত অভিযোগ রুজু করেন।

গত ৫ আগস্ট সাভারে গুলিবিদ্ধ নবম শ্রেণির শিক্ষার্থী আলিফ আহমেদ সিয়ামের বাবা বুলবুল কবিরের পক্ষে তিনি এ অভিযোগ দায়ের করেন।

গুলিবিদ্ধ সিয়াম ৭ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

অপর অভিযুক্তরা হলেন-সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদ।

মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও দলের অন্যান্য অঙ্গ-সংগঠনের বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে।

হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছে: মির্জা ফখরুল
ঢাকা অফিস
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব গুম-খুনের বিচার করতে হবে। পুলিশ জড়িত থাকলে তাদেরও বিচার করতে হবে।

বুধবার বিকেল পৌনে ৩টার দিকে রংপুরের পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়া মাদরাসা মাঠে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সারা দেশে অসংখ্য মানুষ শহীদ হয়েছে, তাদের শাহাদতকে অর্থবহ করার জন্য তাদের আত্মত্যাগকে অর্থবহ করতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের সব ষড়যন্ত্রকে রুখে দিতে হবে।

‘হাসিনা ভয়ে লেজ গুটিয়ে পালিয়েছে’ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব বলেন, ‘খুব বড় গলায় বলতেন, আমি পালাব না। আমি শেখ মুজিবুর রহমানের মেয়ে, কোনোদিন পালাই না। কিন্তু আজ লেজ গুটিয়ে পালিয়েছেন।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘হাসিনার বিচার করতে হবে। হাসিনার মন্ত্রীসভার সদস্যদের লুটপাট ও খুনের বিচার করতে হবে। বিচার শুরু হয়েছে। আল্লাহ করে দিয়েছেন। আল্লাহর মাইর দুনিয়ার বাইর। ধর্মের কল বাতাসে নড়ে। তারা আজ নিজেরাই পালিয়েছে আর দেশের মানুষ জেগে উঠেছে।’

ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, ওই ভদ্রলোক কোথায়, যিনি বার বার বলতেন পালাবো না। ফখরুলের বাড়িতে গিয়ে উঠবো, কোথায় উঠেছে এখন কেউ জানে না, আমি তাকে আমন্ত্রণ জানাচ্ছি আসেন আমার বাসায় আসেন।

দুপুর দুইটার দিকে মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করেন মির্জা ফখরুল। তিনি নিহত সাঈদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আবু সাঈদ বুকের রক্ত দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। যে ইতিহাস তরুণদের আত্মত্যাগের ইতিহাস। ফ্যাসিবাদী, খুনি সরকারের পতনের দাবিতে শতশত মানুষ বুকের রক্ত ঢেলে দিয়েছে। লাখো মানুষ যখন গণভবনের দিকে যাচ্ছিল তখন হাসিনা ভয়ে পালিয়ে গেলেন।’

‘শেখ হাসিনা পালিয়ে গেলেও চুপ করে বসে নেই। ভারতে বসে ষড়যন্ত্র করছে। আমরা সম্প্রীতির সমাবেশ করছি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান একসঙ্গে নতুন স্বাধীনতাকে সুসংহত করতে সম্প্রীতির সমাবেশ করছি,’ বলেন তিনি।

ভারতে যাচ্ছে না বাংলাদেশের ইলিশ
খুলনাঞ্চল রিপোর্ট

কলকাতার জনপ্রিয় মাছ বাজারে মিলছে না পদ্মার ইলিশ। বাংরাদেশের এই জাতীয় মাছ আর সেখানে রপ্তানি হচ্ছে না। এর প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গসহ ভারতের একাধিক রাজ্যে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, এই রপ্তানির বেশিরভাগ অংশ যেতে পশ্চিমবঙ্গে। সেখানে এই মাছ খুবই জনপ্রিয়। বিশেষ করে দুর্গা পূজার সময় এর চাহিদা থাকে তুঙ্গে

দক্ষিণপূর্ব এশিয়ার একাধিক দেশে ইলিশ মিললেও বাংলাদেশের ইলিশ ভারতে সবচেয়ে বেশি জনপ্রিয়। কলকাতার মাছের আড়ৎদ্বার শঙ্কর পল বলেন, ‘বাংলাদেশি ইলিশ মাছ না আসায় অস্থির হয়ে উঠেছে মাছবাজার। অবৈধভাবে আসা এক কেজি ইলিশ আমরা ১৮০০ রুপিতে বিক্রি করছি। সামনে দাম আরও বাড়বে।’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে ভারতে প্রচুর ইলিশ রপ্তানি হতো। আগস্ট থেকে অক্টোবর সময়ে ইলিশ পাঠানো হতো। ২০১২ সালে অন্যান্য দেশে ইলিশ রপ্তানি বন্ধ থাকলেও ভারতে ঠিকই এই জনপ্রিয় মাছ পাঠাতেন শেখ হাসিনা। একে ইলিশ কূটনীতি বলেও আখ্যা দেওয়া হতো।

পশ্চিমবঙ্গের পর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ত্রিপুরা রাজ্যে। সেখানেও দাম বেড়ে চলেছে মাছের। একজন ক্রেতা বলেন, ‘আজ আমি ১৬০০ রুপি প্রতি কেজি দিয়ে মাছ কিনেছি। আগে এর দাম কম ছিল। শুধু ইলিশ নয়, বাংলাদেশ থেকে আরও মাছ আসতো আমাদের এখানে। রপ্তান বন্ধ হওয়ায় সেসব মাছেরও দাম বেড়েছে।‘

ভারতের রপ্তানি সংস্থাগুলোর ফেডারেশনের মহাপরিচালক অজয় সাহাল গত সপ্তাহে বলেছিলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক সংকটে আমাদের হিসেবে প্রায় ৩০ কোটি ডলারের রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা প্রতিদিন বাংলাদেশে ৩ কোটি ডলারের রপ্তানি করে থাকি।’


আয়নাঘরে থাকার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন আহমাদ বিন কাশেম

খুলনাঞ্চল রিপোর্ট
চোখবাঁধা, হাতে তখনও হাতকড়া, আট বছরের মধ্যে প্রথম এই অবস্থায় বের করে নিয়ে যাওয়া হচ্ছে, তখন তিনি অপেক্ষা করছেন কখন গুলির আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যাবে তার খুলি। আলোচিত ‘আয়নাঘর’ থেকে মুক্তি পাওয়ার মুহূর্তগুলো এভাবেই বর্ণনা করেছেন ব্যারিস্টার আহমাদ বিন কাশেম। লুক্সেমবার্গভিত্তিক সংবাদমাধ্যম আরটিএলকে দেওয়া সাক্ষাতকারে তিনি বর্ণনা করেছেন সেদিনের ঘটনা।

তিনি বলেন, চোখ বাধা অবস্থায় শ্বাস আটকে তিনি বন্দুক রিলোডের শব্দের অপেক্ষা করছিলেন। তিনি নিশ্চিত ছিলেন যে তাকে হত্যা করা হবে। কারণ তিনি তখনো জানেন না গণআন্দোলনের মুখে আওয়ামী সরকারের পতন হয়েছে। পালিয়ে গেছেন শেখ হাসিনা।

চোখ বাধা অবস্থায়তেই ঢাকার কাছে তাকে এক কর্দমাক্ত এলাকায় ফেলে যান আটককারীরা। ৪০ বছর বয়সী আহমাদ বলেন, দতখনই আট বছরের মধ্যে প্রথমবারের মতো আমি মুক্ত বাতাস নিতে পারি। আমার ধারণা ছিল হত্যা করার জন্যই আমাকে বের করা হচ্ছে।‘

সেনা গোয়েন্দাদের তত্ত্বাবধানে থাকা আয়নাঘরে বন্দি ছিলেন আহমাদ। দীর্ঘ ৮ আট বছর তিনি সেখানে একটি কক্ষে আটক ছিলেন।

তিনি বলেছেন, তিনি আয়নাঘর থেকে বাহিরের আযান শুনতে পেতেন। সেখানে উচ্চ আওয়াজে মিউজিক বাজানো হতো। মূলত আজান শুনে শুনে দিন রাতের পার্থক্য করতেন আহমদ। তবে সেখানে তিনি ঠিক কত দিন অতিবাহিত করেছেন সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা তার ছিলনা। মিউজিক বন্ধ হলেই তিনি অন্য বন্দীদের চিৎকার শুনতে পেতেন। আহমদ বলেছেন, ধীরে ধীরে আমি বুঝতে পারি সেখানে আমি একা নই। আমি সেখানে প্রতিনিয়ত অন্য বন্দীদের কান্নার আওয়াজ শুনতে পেতাম। সম্ভবত সেখানে নির্যাতন সহ্য করতে না পেরে বন্দীরা চিৎকার করত।‘

গত বছর যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানায়, ২০০৯ সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে ৬০০ জন গুমের শিকার হয়েছেন। ২০২২ সালে প্রথম এক রিপোর্টে আয়নাঘরের তথ্য সামনে আসে। তবে হাসিন সরকার বরাবরই বিষয়টি অস্বীকার করে আসছিল।

আহমাদ বলেন, তিনি তার আটক হওয়ার কারণ জানতেন। বাবা জামায়াত নেতা মীর কাসেম আলী। যে বছর মীর কাসেম আলীকে ১৯৭১ সালে মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর করে সেবছরই তাকে গুম করা হয়েছিল।

সেসময় আহমাদের বয়স ছিল ৩২ বছর। বাবাকে বাঁচাতে তিনি লন্ডন বারে আহ্বান জানান। বিচারব্যবস্থা নিয়ে বারবার প্রশ্ন তোলেন ও এর প্রক্রিয়া নিয়ে সংবাদ সম্মেলন করতে থাকেন। জাতিসংঘ বিশেষজ্ঞ ও মানবাদিকার সংস্থাগুলোও তাকে সমর্থন দেন। আর এতেই সরকারের রোষে পড়ে যান আহমাদ।

একদিন রাতে সাদাপোশাকে কয়েকজন ব্যক্তি তাকে পরিবারের সামনে উঠিয়ে নিয়ে যায়। সিঁড়ি দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে তাকে একটি গাড়িতে তোলে। আহমাদ বলেন, আমি কখনোই ভাবতে পারিনি আমার বাবা মৃত্যুদণ্ড কার্যকরের কয়েকদিন আগে আমাকে গুম করা হবে। আমি বারবার তাদের বলতে থাকি, তোমরা কি জানো না আমি কে? আমাকে এই কেসটা লড়তে হবে। আমার পরিবারের সঙ্গে থাকতে হবে।‘

এর চার সপ্তাহ পর ফাঁসি হয় মীর কাশেম আলির। তবে আহমাদ সেটা জানতে পারেন আরও তিন বছর পর। একজন কারারক্ষী মুখ ফসকে কথাটি বলে ফেলে।

যেদিন রাতে আহমাদকে ফেলে রাখা হয়, তিনি সাররাত হেঁটে হেঁটে নিজের বাড়ি খুঁজতে থাকেন। কাকতালীয়ভাবে তিনি এমন একটি অলাভজনক মেডিকেল ক্লিনিকের সামনে আসেন যার ট্রাস্টি ছিলেন তার বাবাই। তাকে ক্লিনিকের একজন কর্মী চিনতে পেরে পরিবারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়।

আহমাদ বলেন, ‘পুরো ব্যাপারটা ঘটেছে কয়েকজন তরুণের জন্য। আমি যখন তাদের দিকে তাকাই, নেতৃত্ব দিতে দেখি তখন আমার বুকে আশা জন্মে যে বাংলাদেশ হয়তো নতুন পথ খুঁজে পেয়েছে।’

খুলনা আইনজীবী সমিতির ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
স্টাফ রিপোর্টার
খুলনা জেলা আইনজীবী সমিতির তিনটি ব্যাংক হিসাব থেকে প্রায় ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। সমিতির সদ্য সাবেক সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক তারিক মাহমুদ তারার স্বাক্ষরে উল্লিখিত অর্থ উত্তোলন করা হয়। সদস্যদের বিপুল এ অর্থের গরমিলের অভিযোগে সাইফুল ইসলাম ও তারিক মাহমুদ তারার সদস্যপদ স্থগিত করা হয়েছে। একই সাথে সমিতির বাকি দুইটি হিসাব যাচাইয়ে ৫ সদস্যের অডিট কমিটি গঠন ও অর্থ আত্মসাৎ এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে আইনজীবী সমিতির এডহক কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন এডহক কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ হোসেন বাচ্চু।

তিনি বলেন, আইনজীবীদের বিশেষ কল্যাণ তহবিলের একটি হিসাবে গড়মিল ধরা পড়লে সমিতির গঠনতন্ত্র অনুযায়ী সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

সমিতির সদস্য সচিব শেখ নুরুল হাসান রুবা বলেন, খুলনা জেলা আইনজীবী সমিতির বিভিন্ন তহবিলের বিপরীতে তিনটি ব্যাংক একাউন্ট রয়েছে। এর মধ্যে বিগত চার বছরের স্বল্পকালীন কল্যাণ তহবিলের হিসাব যাচাই করে প্রায় ৭৯ লাখ টাকার গরমিল ধরা পড়ে। উল্লিখিত টাকা সাবেক সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক তারিক মাহমুদ তারার স্বাক্ষরে সাইফুলের ম্যানেজার ইশতিয়াক উত্তোলন করেছে।

তিনি বলেন, এছাড়া গত সাত মাসে জেনারেল ফান্ড থেকে বিল ভাউচারের মাধ্যমে ৭০ লাখ ৭৩ হাজার টাকাসহ ভুয়া বিল দেখিয়ে মোট সাড়ে চার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এর বাইরে সদস্য কল্যাণ তহবিল থেকেও প্রায় ৭-৮ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। তবে জেনারেল ফান্ড এবং সদস্য কল্যাণ তহবিলের কাগজপত্র খুঁজে না পাওয়ায় সঠিক হিসাব মেলানো যায়নি। এ কারণে অডিট কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া অর্থ আত্মসাতের সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, এর আগে ৬ আগস্ট স্বেচ্ছাচারি ও দুর্নীতির অভিযোগে খুলনা জেলা আইনজীবী সমিতির কমিটি বিলুপ্ত করে ৫ সদস্যের এডহক কমিটি গঠন করা হয়। ওইদিন সমিতির ১নং হলরুমে সর্বদলীয় আইনজীবী ঐক্যপরিষদ ও সমিতির সকল সাধারণ আইনজীবীদের সমন্বয়ে এক তলবি সভায় এ কমিটি ঘোষণা করা হয়। সমিতির সাবেক সভাপতি আব্দুল্লাহ হোসেন বাচ্চু সভাপতিত্বে ও অ্যাডভোকেট তৌহিদুর রহমান তুষারের পরিচালনায় অনুষ্ঠিত তলবি সভায় সর্বসম্মতিক্রমে বর্তমান ও অনির্বাচিত কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে ৫ সদস্যের এডহক কমিটি ঘোষণা করা হয়। কমিটির আহ্বায়ক করা হয় সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ হোসেন বাচ্চু, সদস্য সচিব হয়েছেন সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল হাসান রুবা, সদস্য তিনজন হলেন যথাক্রমে সাবেক সভাপতি অ্যাডভোকেট মাসুদ হোসেন রনি, সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট আওসাফুর রহমান ও সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট হালিমা আক্তার খানম।

রোকেয়া প্রাচীর ওপর হামলার অভিযোগ
ঢাকা অফিস
হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন অভিনেত্রী রোকেয়া প্রাচী। বুধবার (১৪ আগস্ট) বুধবার সন্ধ্যায় ধানমন্ডি-৩২-নম্বরের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের বাইরে স্মৃতিফলকে মোমবাতি প্রজ্জ্বালন করতে গেলে তার ওপর অতর্কিতে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তিনি নাক, মুখ ও মাথায় আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন।

আজ ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর আয়োজন করছিলেন অভিনেত্রী রোকেয়া প্রাচী, শিল্পী মনিরুজ্জামানসহ কয়েকজন। এ সময় হঠাৎ করেকজন যুবক এসে রোকেয়া প্রাচীর ওপর চড়ায় হন। ঘটনার বর্ণনা দিতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘আমাকে চারপাশ থেকে এলোপাতাড়ি মারছিল। বলছিল সতেরো বছর তোরা খেয়েছিস, এখন আমরা খাব। আমি বারবার আমার মাথা ঠেকাচ্ছিলাম।’
রোকেয়া প্রাচী জানান, আজ সকাল ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের জন্য বেদি প্রস্তুত করছিলেন তারা। সেখানে দিনব্যাপী পরিস্কার-পরিচ্ছন্ন করার পর বঙ্গবন্ধুর একটি ছবি স্থাপন করা হয়। সন্ধ্যায় তার ওপর হামলা চালানো হয়। তিনি বলেন, ‘সেনাবাহিনী ঘেরা একটা জায়গায় কীভাবে আমার ওপর হামলা চালানো হল!’

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি একাই শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। গণমাধ্যমকে তিনি বলেছিলেন, ‘বঙ্গবন্ধু ডাক না দিলে ১৯৭১ হতো না, আমরা বাংলাদেশ পেতাম না। আমরা অকৃতজ্ঞ না, আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি। আমি যাব, আমরা যাব, আমরা সবাই যাব ধানমন্ডি বত্রিশে। পোড়া বাড়িতে গিয়ে আমরা শ্রদ্ধা জানাবো। যদি কেউ না যায়, ঠিক করেছি আমি একাই যাব শ্রদ্ধা জানাতে।’
দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত রোকেয়া প্রাচী। দলের বিভিন্ন কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ফেনী-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তিনি। দল তাকে মনোনয়ন দেয়নি।
বাংলাদেশ টেলিভিশনে ‘জয় পরাজয়’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে টিভিনাটকে অভিষেক হয় রোকেয়া প্রাচীর। ১৯৯৭ সালে ‘দুখাই’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয়।

ডিআইজিসহ ৫ পুলিশ কর্মকর্তাকে অবসর
ঢাকা অফিস
বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) শেখ নাজমুল আলমসহ পাঁচ পুলিশ কর্মকর্তাকে অবসর দিয়েছে সরকার। পুলিশ কর্মকর্তাদের ৫৯ বছর বয়স পূর্ণ হওয়ায় সরকারি চাকরি থেকে তাদের অবসর দেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক পাঁচটি প্রজ্ঞাপনে এ অবসরের কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ।
প্রজ্ঞাপনে বলা হয়, সিআইডির ডিআইজি শেখ নাজমুল আলমের আগামী ১ সেপ্টেম্বর বয়স ৫৯ বছর পূর্ণ হবে। তিনি ওই দিন চাকরি থেকে অবসরে যাবেন। তিনি সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৩(১)(ক) অনুযায়ী অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।

রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মোরশেদ আলমের আগামী ১৮ আগস্ট বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৩(১)(ক) অনুযায়ী সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো। তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।

নৌপুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তফা হারুনের আগামী ২৪ আগস্ট বয়স ৫৯ বছর পূর্ণ হবে। তিনি ওই দিন চাকরি থেকে অবসরে যাবেন। তিনি সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৩(১)(ক) অনুযায়ী অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।

বরিশাল অঞ্চল নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. হুমায়ুন কবিরের গত ৯ আগস্ট বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৩(১)(ক) অনুযায়ী সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো। তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।
বরিশাল আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার উজ্জ্বল কুমার দে’র গত ২৭ জুলাই বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৩(১)(ক) অনুযায়ী সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো। তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।

পুলিশের লুট হওয়া ৯৭ অস্ত্র ও ৬৫৮৫ গোলাবারুদ উদ্ধার
খুলনাঞ্চল রিপোর্ট
গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর দেশের বিভিন্ন থানা ও পুলিশ স্থাপনায় হামলা, লুটপাট, অগ্নিসংযোগ করা হয়। লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের মধ্যে ৯৭টি অস্ত্র, ৬৫৮৫ রাউন্ড গোলাবারুদ ও ২৮টি ম্যাগাজিন উদ্ধার করার তথ্য জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।

বুধবার (১৪ আগস্ট) বিকালে র্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ৫ আগস্ট দেশের বিভিন্ন স্থানে থানা, ফাঁড়ি ও পুলিশের বিভিন্ন ইউনিটে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং অস্ত্র ও গোলাবারুদ লুটের ঘটনা ঘটে। এরপর গঠিত অন্তর্র্বতীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের নির্দেশে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে। সারা দেশে থানা পুলিশসহ পুলিশের অন্যান্য ইউনিটের কার্যক্রম চালু করতে বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে র্যাব অস্ত্র উদ্ধার কার্যক্রম শুরু করে। লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ স্বেচ্ছায় ফেরত দিতে র্যাব আহ্বান জানায়।
র্যাব-৭ উদ্ধার করেছে ৩৫টি অস্ত্র, ২৭৫ রাউন্ড গোলাবারুদ, ৮টি সাউন্ড গ্রেনেড ও ৫টি ম্যাগাজিন। র্যাব-১০ উদ্ধার করেছে ৯টি অস্ত্র, ৬৬১ রাউন্ড গোলাবারুদ, ৯টি সাউন্ড গ্রেনেড ও মাল্টিটিয়ার গ্রেনেড এবং ১০টি ম্যাগাজিন। র্যাব-১১ উদ্ধার করেছে ১০টি অস্ত্র, ৭৭ রাউন্ড গোলাবারুদ, ৪টি সাউন্ড গ্রেনেড ও ২টি ম্যাগজিন। র্যাব-১২ উদ্ধার করেছে ৪৩টি অস্ত্র, ৫৫৫৯ রাউন্ড গোলাবারুদ ও ১১টি ম্যাগাজিন।

সব মিলিয়ে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের মধ্যে ৯৭টি অস্ত্র, ৬৫৮৫ রাউন্ড গোলাবারুদ ও ২৮টি ম্যাগাজিন উদ্ধার করেছে র্যাব। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার কার্যক্রমসহ নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রাখা হবে বলেও র্যাব জানিয়েছে।

তালায় স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালায় গ্রামবাসী ও ঘের মালিকদের আর্থিক সহায়তায় গ্রামের ইটের সলিং রাস্তা স্বেচ্ছাশ্রমে সংস্কার করা হচ্ছে। উপজেলার হাজরাকাটি-কাঠবুনিয়া গ্রামে যাতায়াতের প্রায় দুই কিলোমিটার রাস্তায় এই সংস্কারকাজ চলছে।

হাজরাকাটি-কাঠবুনিয়া রাস্তা দিয়ে কয়েকটি গ্রামের ঘের ব্যবসায়ীরা মাছের খাবার, মুরগির খামারের খাবার, কৃষকেরা ফসল আনা-নেওয়া করেন। দীর্ঘদিন সংস্কার না করায় রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদে দেনদরবার করেও ফল পাননি গ্রামবাসী। তাই গত সোমবার থেকে স্থানীয় বাসিন্দারা ও ঘের মালিকেরা নিজেদের অর্থায়নে ও স্বেচ্ছাশ্রমে রাস্তাটি সংস্কার করছেন।

বুধবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, ১৬ থেকে ২০ জন স্থানীয় বাসিন্দা রাস্তা সংস্কারের কাজ করছেন। ট্রলিতে করে আধলা ইট ও ভিটবালি বহন করে রাস্তায় আনছেন। অনেকে সেই ইট ঝুড়িতে করে রাস্তায় ফেলছেন।

স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন রাস্তাটিতে সরকারিভাবে কোনো সংস্কারকাজ করা হয়নি। বিভিন্ন স্থানে ইট সরে গিয়ে রাস্তা ধসে গেছে। অনেক স্থানে বড় বড় গর্ত। বৃষ্টির সময় ঘেরের পানির চাপ থাকে। চলাচলে সীমাহীন ভোগান্তি পোহাচ্ছে এলাকাবাসী। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা, মাছ ও মুরগির খামারিরা। তাই নিজ উদ্যোগে রাস্তাটি সংস্কার করছেন তাঁরা।

রাস্তা সংস্কারকাজের উদ্যোগীদের মধ্যে রয়েছেন পুলিশ কর্মকর্তা বজলু বিশ্বাস, সাংবাদিক সেকেন্দার আবু জাফর বাবু, সমাজ সেবক নুর ইসলাম বিশ্বাস, অসিত সাহা, দিবাস চন্দ্র ঘোষসহ অনেকে।

খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু বলেন, ‘এই রাস্তা সংস্কার করার জন্য টাকা বরাদ্দ করেছি। বৃষ্টির মধ্যে সংস্কার কাজ করা যাবে না। বৃষ্টির পরে কাজ হবে।’


ডুমুরিয়ায় হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের সাথে মতবিনিময় সভায়
বৈষম্যহীন সাম্প্রদায়িক-সম্প্রীতির সমাজ প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসতে হবে
: অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী হিন্দুদের ওপর আঘাতে বিশ্বাস করে না। যেকোনো অন্যায় হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমানসহ সব ধর্মেই নিষিদ্ধ। আমি এই হিন্দু অধ্যুষিত এলাকার এমপি ছিলাম। আমাকে হিন্দুরাও অনেক ভোট দিয়েছিল, তারা আমাদের বিশ্বাস করে। আমাদের ওপর তাদের পুরোপুরি আস্থা আছে। এটা আমাদের আদর্শিক দায়িত্ব। জামায়াতে ইসলামী এই আদর্শিক দায়িত্ব থেকেই সারাদেশে ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসানালয় ও বাসা-বাড়ির নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে। হিন্দুসহ অন্যান্য ধর্মীয় নেতাদের উদ্দেশে তিনি বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তার বাইরেও যদি আপনারা আপনাদের নিরাপত্তায় জামায়াতকে প্রয়োজন মনে করেন, যেকোনো সময়েই আমাদেরকে ফোন করবেন, আমরা সর্বোচ্চ সামর্থ্য নিয়ে আপনাদের পাশে দাঁড়াব ইনশাআল্লাহ। তিনি দেশকে অর্থবহ, স্থিতিশীল ও উন্নয়নের জায়গায় নিতে দল-মত-নির্বিশেষে সবাইকে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, বৈষম্যহীন সাম্প্রদায়িক-সম্প্রীতির সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরও বলেন, জাতির ইচ্ছার প্রতিফলন বর্তমান অন্তবর্তী সরকারের মাধ্যমে হওয়া উচিত। এজন্য সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে। সরকারকে সব ধরনের সহযোগিতা করতে হবে। উপদেষ্টাদের কর্মতৎপরতায় গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আকাঙ্ক্ষা এবং তাদের সততা ও দেশপ্রেমের পরিচয় ফুটে উঠবে। তিনি গণহত্যার নির্দেশদাতা, মদদদাতা ও তাদের পৃষ্ঠপোষক সশস্ত্র খুনি ক্যাডারদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। বুধবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৪ টায় খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার জোবায়েদ আলী অডিটোরিয়ামে কালিবাড়ি মঠ এর উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
কালিবাড়ি মঠ এর সহ-সভাপতি এডভোকেট অশোক কুমার সিংহ’র সভাপতিত্বে পরিতোষ কুমার এর পরিচালনায় বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, খুলনা জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল, ডুমুরিয়া উপজেলা বিএনপির সভাপতি মোল্লা মোশাররফ হোসেন মফিজ, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা পুজা উদযাপন ফ্রন্টের সভাপতি মিলন কান্তি মল্লিক, পল্লীশ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুভাষ চন্দ্র সরদার, বিশিষ্ট ব্যাবসায়ী বাবু কৃষ্ণ নন্দি, নিত্যানন্দ মন্ডল, বাবু অরুন কুমার গোলদার, ডা. হরিদাস, অশোক আচার্য্য, অরুন কুমার, তাপস দাস, অরুন মন্ডল, পরিতোষ কুমার বালা, মৃনাল ঋষি, অমূল্য মাস্টার, রঞ্জন কুমার মন্ডল প্রমুখ।
সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, গত ৫ আগস্ট জনরোষে ক্ষমতা ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। এবং তিনি জাতিকে কোনো দিক নির্দেশনা না দিয়েই দেশ ছেড়ে পালিয়ে যান। ছাত্র-জনতার এই আন্দোলনে আপামর জনসাধারণ, আবাল-বৃদ্ধ-বনিতা, নারী-পুরুষ সকলেই সম্পৃক্ত হয়েছিলেন। দেশের সর্বস্তরের মানুষ জালিম সরকার দ্বারা কোনো না কোনোভাবে জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। দেশবাসীর পুঞ্জিভূত ক্ষোভ থেকেই স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে আসেন। ছাত্র-জনতার এই আন্দোলন ছিল শান্তিপূর্ণ। কিন্তু কারো কারো উস্কানিমূলক বক্তব্যের কারণে দুর্বৃত্তরা শহর-বন্দর-গ্রামে নাশকতা শুরু করে। সরকারি স্থাপনা, প্রতিপক্ষের বাড়ি-ঘর এবং ক্ষেত্র বিশেষে কিছু কিছু জায়গায় বিভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়ে আঘাত হানা হয়েছে। ভাংচুর ও লুটপাট করা হয়েছে এবং অগ্নিসংযোগ করা হয়েছে। বিবেকসম্পন্ন মানুষ এই কাজগুলো করতে পারে না। এই দুর্বৃত্তদের ব্যাপারে আমরা কয়েকবার নিন্দা জ্ঞাপন করেছি এবং আজ এই মতবিনিময় সভার মাধ্যমেও করছি। এই অবস্থায় আমরা দেশবাসীর পাশাপাশি আমাদের সংগঠনের সর্বস্তরের জনশক্তিকে সকল ধর্মাবলম¦ী মানুষের সহায়-সম্পত্তি রক্ষায় পাহারাদারের ভূমিকা পালনের আহ্বান জানিয়েছি। আমাদের দেশে কেউ সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘিষ্ট নয়। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে যারাই এদেশে জন্মগ্রহণ করেছে, তারা সকলেই এদেশের নাগরিক এবং সকলের অধিকার সমান। এখানে আপন সত্তায় সকলেই উজ্জ্বল। কাজেই সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘিষ্ট এই প্রশ্ন অবান্তর। আমি আবারো আপনাদের মাধ্যমে দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা যেখানেই দুর্বৃত্তপনা দেখবেন, কঠোর হস্তে দমন করবেন। কথা দিচ্ছি প্রশাসনকে আমরা এব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত। ইতোমধ্যেই আমরা সংগঠনের সর্বস্তরের দায়িত্বশীলদেরকে এব্যাপারে সহযোগিতা করার জন্য নিজ নিজ প্রশাসনের সাথে যোগাযোগ করে আমাদের অঙ্গীকারের কথা পৌঁছে দিয়েছেন। আলহামদুলিল্লাহ আমাদের নেতৃবৃন্দ এই আহ্বানে সারা দিয়ে সারাদেশে তারা যথাযথ দায়িত্ব পালন শুরু করছেন। ৫৬ হাজার বর্গমাইলের এই দেশে সকল দুর্বৃত্তপনা বন্ধ করা আমাদের সংগঠনের একার পক্ষে সম্ভব নয়। এ ব্যাপারে প্রশাসনসহ দেশের সর্বস্তরের মানুষের দায়িত্বশীল ভূমিকা থাকা আবশ্যক। যদি আমরা গোটা সমাজ এবং প্রশাসন একসাথে কাজ করতে পারি, তাহলে এই দুর্বৃত্তপনা বন্ধ করা অবশ্যই সম্ভব। যারা এই নাশকতা ও দুর্বৃত্তপনার সাথে জড়িত তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।
সভায় হিন্দু নেতারা বলেন, বর্তমান ক্রান্তিকালে জামায়াতে ইসলামী যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। আমরা প্রত্যাশা করি সব সময় আপনারা আমাদের পাশে থাকবেন।
অপরদিকে এর আগে সকাল পৌণে ১০ টায় ফুলতলা উপজেলা অডিটোরিয়ামে অমুসলিম ভাই-বোনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক গৌতম কুমার কুন্ডু সভাপতিত্বে ও বাবু অনুপম মিত্র এর পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম, খুলনা জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল, জেলা সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, অধ্যাপক মিযা গোলাম কুদ্দুস, অধ্যক্ষ গওসুল আযম হাদী, হাফেজ আমিনুল ইসলাম, অধ্যাপক গোলাম মোস্তফা আল মুজাহিদ, এডভোকেট আবু ইউসুফ মোল্লা, আশরাফুল আলম, সরদার আব্দুল ওয়াদুদ, আব্দুল কাইয়ুম আল ফয়সাল, ড. একরাম উদ্দিন সুমন, ফুলতলা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সমীর কুমার ব্রহ্ম, অধ্যক্ষ অজয় কুমার কুন্ডু, ফুলতলা পুজা উদযাপন পরিষদের সভাপতি গৌরহরি দাস, বিশ্বনাথ কুন্ডু, বাবু বাসুদেব সেন, পল্লব কুমার সেন, বাবু অমরেন্দ্রনাথ, আতিয়ার আকুঞ্জি, চন্দন কুন্ডু প্রমুখ। এ সময় সেক্রেটারি জেনারেল বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর জনগনের সেবায় নতুন রূপে এসেছে পুলিশ। সুতরাং পুলিশ এখন আর আতংকের নাম নয়, বরং সত্যিকারের জনগণের বন্ধুরূপেই পরিচালিত হবে। তিনি বলেন, আওয়ামী দু:শাসনের অবসান হয়েছে। এখন সকলেই নির্বিঘ্নে, নিরাপদে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে পারবেন। তিনি ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান খুলে ব্যবসা-বাণিজ্য শুরু করার আহবান জানান। তবে কোন প্রকার চাঁদাবাজ, ভাংচুরকারী বা লুটপাটকারীদের তথ্য পেলেই সেখানে শান্তির বার্তা নিয়ে হাজির হবেন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। একইসাথে অন্য সকল ধর্মাবলম্বীদের উপাসনা নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী নির্বিঘ্নে পালনের আহবান জানিয়ে তিনি বলেন, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ইতোধ্যেই বিভিন্ন স্থানে মন্দির ও ধর্মীয় উপাসনালয়গুলো পাহারা দিচ্ছেন। কোন প্রকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বাংলাদেশে ঠাঁই দেওয়া হবে না বলেও তিনি হুশিয়ারি উচ্চারণ করেন।
এর আগে সকাল ৯ টায় খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন শিরোমনিবাসীর উদ্যোগে শিরোমনি শহীদ মিনার চত্বরে পথসভায় সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য দেন। বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ হাসান মাহমুদ টিটোর সভাপতিত্বে ও গাজী মোর্শেদ মামুনের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম, খুলনা জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল, জেলা সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, মহানগরী ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলন, জেলা সভাপতি রিয়াদ হোসাইন বেলাল, সেক্রেটারি মো. ইউসুফ ফকির সুমন, জাকারিয়া সেখ, আল ইমরান, আল আমিন, হাফেজ আব্দুস সাত্তার প্রমুখ। সকাল ১০ টায় ফুলতলা উপজেলাবাসীর উদ্যোগে স্থানীয় বাসস্ট্যান্ড সংলগ্ন স্বাধীনতা চত্বরের পথসভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোল্লা আব্দুল আলিম ও পরিচালনা করেন সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা সাইফুল হাসান, সকাল ১১টায় জামিরা মসজিদ চত্বরের পথসভায় সভাপতিত্ব করেন মাস্টার ফ ম আব্দুর রহমান ও পরিচালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল ইসলাম, দুপুর ১২টায় মিকশিমিল বাজারের পথসভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যাংকার গাজী সাইফুল্লাহ ও পরিচালনা করেন বিএম আলমগীর, দুপুর ২টায় চুকনগর বাসস্ট্যান্ডের পথসভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা মোকতার হোসাইন ও পরিচালনা করেন মাওলানা ফরহাদ আল মাহমুদ, বেলা সাড়ে ৩টায় বানিয়াখালী বাজারের পথসভায় সভাপতিত্ব করেন মাওলানা হাবিবুর রহমান ও পরিচালনা করেন বিশিষ্ট ব্যাংকার আব্দুল হাকিম, বিকেল সাড়ে ৫টায় ডুমুরিয়া বাস্ট্যান্ডের মোল্লা সিরাজ চত্বরের পথসভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা মোশাররফ হোসেন মফিজ ও পরিচালনা করেন মাওলানা মোসলেম উদ্দিন। এ সব পথসভায় সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার প্রধান অতিথির বক্তব্য দেন। তিনি বলেন, দীর্ঘ সাড়ে পনের বছর ধরে আওয়ামী লীগ দেশের মানুষের বাক-স্বাধীনতা হরণ করেছে। কথা বলার অধিকার ছিলনা কারও। একটিমাত্র দল ছাড়া অন্য কোন দলের কর্মকান্ড করতে দেওয়া হয়নি। দুর্নীতি-লুটপাটের মধ্যদিয়ে দেশকে এক চরম পর্যায়ে নিয়ে গেছে আওয়ামী লীগ। সর্বশেষ দেশপ্রেমিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে আওয়ামী লীগের পতন হয়েছে। এর মধ্যদিয়েই শিক্ষা নেওয়া উচিত কোন ব্যাপারে বাড়াবাড়ির পরিনাম কি হতে পারে। তিনি দেশের ছাত্র-জনতাকে সাথে নিয়ে একটি সুন্দর আগামী গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, একমাত্র কুরআনের আলোকে জীবন গড়লেই দেশে শান্তি আনতে পারে। মানব রচিত আইন দিয়ে কখনই শান্তি আসতে পারে না। এমনকি ইসলামেই রয়েছে অন্য সকল ধর্ম নির্বিঘ্নে পালনের সুবর্ণ সুযোগ।
এ সব পথ সভায় মানুষের ঢল নামে। এক একটা পথসভা এক একটা সমাবশে রুপ নেয়। এলাকার শিশু-কিশোর, তরুন-যুবক, ছাত্র-শিক্ষক, বৃদ্ধ যে যেখান থেকে সংবাদ পেয়েছেন সেখান থেকে ছুটে এসেছেন। সকল ধর্ম ও বর্ণ নির্বিশেষে মানুষের গন্তব্য ছিল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের পথসভাস্থল। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে কাছে পেয়ে উপস্থিত অনেকেই আনন্দে উল্লাসে ফেটে পড়েন। কান্না জড়িত কণ্ঠে রফিকুল ইসলাম, মকবুল হোসেন, সাদ্দাম, রনি, শহিদুল, মিলন আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করে বলেন, দীর্ঘ ১৫টি বছর আমাদের এই প্রিয় নেতাকে কাছে পাই না। জালেম ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমাদের প্রাণপ্রিয় এই নেতাকে কারান্তরীন করে রেখেছিলেন। গত ৫ আগস্ট আবার বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে নেতা জেল থেকে বের হয়ে আমাদের কাছে চলে এসেছেন। তিনি আমাদের অভিভাবক। তার জন্য দোয়া করি আল্লাহ তায়ালা তার নেক হায়াত বাড়িয়ে দিন এবং আমাদের সেবা করার সুযোগ দিন।#

দাকোপে সেনাবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডারের সাথে সাংবাদিকদের মতবিনিময়
দাকোপ প্রতিনিধি
দাকোপে বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার ক্যাপ্টেন শাকিল আহমেদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় দাকোপ প্রেসক্লাবের হল রুমে ক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে ও সম্পাদক জি.এম রেজার পরিচালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন কন্টিনজেন্ট কমান্ডার ক্যাপ্টেন শাকিল আহমেদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আনোয়ার হোসেন, ক্লাবের সাবেক সভাপতি মোঃ শিপন ভুইয়া, শচীন্দ্র নাথ মন্ডল, সাবেক সম্পাদক আজগর হোসেন ছাব্বির, মোজাফফর হোসেন, সাংবাদিক মোঃ জাকির হোসেন ,স্বপন কুমার রায়, জি এম আজম, তুষার দাস, বিধান চন্দ্র ঘোষ, দীপক রায়, জুবায়ের রহমান লিংকন, দীপক সরদার, মনিলল ইসলাম খান, মোঃ মামুনুর রশিদ, জয়ন্ত রায়, মোঃ শামীম হাসান, গাজি আবুল বাসার, গাজী সারোয়ার হোসেন, মজনু ফকির, পারুল বেগম প্রমুখ।

ইন্দুরকানীতে দূর্নীতির অভিযোগ
ইন্দুরকানীতে চেয়ারম্যানের উপর ১০ ইউপি সদস্যের অনাস্থা

ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতাঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে দূর্ণীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা, আইন ও বিধি বহির্ভূত কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন এবং তার শাস্তি দাবী করে ওই ইউনিয়ন পরিষদের ১০ ইউপি সদস্য।
উপজেলার ১নং পাড়েরহাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান তালুকদার শাওন এর বিরুদ্ধে ২৬টি লিখিত অভিযোগ এনেছেন তারা। পিরোজপুর জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রনালয়ে তারা এ অভিযোগ করেছেন। অভিযোগে তারা উল্লেখ করেন, প্যানেল চেয়ারম্যান নির্বাচন না করে সর্বকনিষ্ঠ ইউপি সদস্যকে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া, ইউনিয়ন পরিষদের বিধিমালা লঙ্ঘন করে এককভাবে পরিষদের ক্ষমতার অপব্যবহার করা, পরিষদের সদস্যদের সাথে চরম দুর্ব্যবহার, অর্থ আত্মসাৎ, ইউপি সদস্যদের সম্মানি না দিয়ে নিজের কাছে গচ্ছিত রাখা, চেয়ারম্যানের ব্যক্তিগত লোক দিয়ে বিভিন্ন প্রকল্প ও সহায়তা বন্টন করা, বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ, রেইন ওয়াটার হার্ভেষ্টারের পানির ট্যাংকির জন্য অতিরিক্ত অর্থ আদায়, মৎস্যজীবীদের চাল বিতরণে অনিয়ম, জন্ম নিবন্ধন ফি, হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স বাবদ আদায়কৃত অর্থ পরিষদের একাউন্টে জমা না করে সচিবের সাথে যোগ সাজোসে ভুয়া বিল ভাউচার করে আত্মসাৎ ইত্যাদি।
পাড়েরহাট ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য মোঃ ইলিয়াস খান জানান, পরিষদের নিয়ম অনুযায়ী নির্বাচনের পর প্রথম সভার সময় একজন প্যানেল চেয়ারম্যান গঠন করতে হয়। কিন্ত পাড়েরহাট ইউপি চেয়ারম্যান গত তিন বছরেও তাহা না করে তার পছন্দমত একজনকে দায়িত্ব দিয়ে কাজ চালায়। এ ছাড়াও তিনি একই স্থানে একাধিক ভূয়া প্রকল্প দিয়ে অর্থ আত্মসাৎ সহ দূর্ণীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা, আইন ও বিধি বহির্ভূত কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে আমরা ১২ জন সদস্যের ১০ জনই তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছি এবং তার শাস্তি দাবী করছি।”
বিষয়টি জানতে পাড়েরহাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান তালুকদার শাওন এর মুঠোফোনে ও হোয়াটসআ্যপে একাধিক কল দিলেও তিনি রিসিভ করেননি।
এ ব্যাপারে জানতে চাইলে ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আবুবকর সিদ্দীকী বলেন, “ আমি এ ধরনের একটা অভিযোগ পেয়েছি। এর সত্যতা যাচাইয়ের জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে আহবায়ক এবং সমাজসেবা ও জনস্বাস্থ্য কর্মকর্তাদেরকে সদস্য করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি। কমিটির তদন্ত রিপোর্ট পেলে উর্ধতন কর্মকর্তার কাছে রিপোর্ট পাঠানো হবে”।


কালীগঞ্জের হতদরিদ্র মেহেদীর পরিবারের কান্না
সাবজাল হোসেন, বিশেষ প্রতিনিধি ॥
পরিবারে সীমাহীন অভাব। তাই দু’বেলা দু’মুঠো খেয়ে বেঁচে থাকতে তার বাবা মা ঢাকায় গার্মেন্টেস এর কাজে চলেন যান। সকাল হলেই স্বামী- স্ত্রী দু’জনকেই কাজে যোগ দিতে চলে যেতে হয়। কিন্ত ছোট্র মেহেদীকে কার কাছে রেখে যাবেন। এ নিয়ে তারা পড়েন চরম বিপাকে। বাধ্য হয়ে তারা মেহেদীকে তার নানা বাড়ি ঝিনাইদহের যাত্রাপুরে পাঠিয়ে দেন তখন থেকে এখানেই বেড়ে ওঠে মেহেদী। এ বছর সে এস.এসসি পরীক্ষা দেয়ার কথা। কিন্ত ভাগ্যের নির্মম পরিহাস মাত্র ৫ মাস আগে তার গলায় টিউমার দেখা দেয়। অনেক কষ্টে টাকা জোগাড়ের মাধ্যমে ঢাকা মেডিকেল থেকে অস্ত্রপোচার করে ক্যানসার ধরা পড়ে। চিকিৎসক বলেছেন সুস্থ হতে তাকে কমপক্ষে ৬ টি ব্যয়বহুল কেমোথেরাপি দিতে হবে। এরপর অনেক কষ্টে দায়দেনা ও মানুষের দেয়া আর্থিক সহযোগীতায় এ পর্যন্ত ২ টি কেমোথেরাপি দিতে পেরেছেন। এখনও ব্যয়বহুল এ থেরাপি ৪ টি দিতে হবে। এতে আরও প্রায় ২ লাখ টাকা প্রয়োজন। পরিবারের পক্ষে এ টাকা জোগাড় করা কল্পনা ছাড়া আর কিছুই না। এদিকে হতদরিদ্র মেহেদীর চোখে মুখে শুধু বাঁচার আকুতি। এমন অবস্থায় তার বাবা মা সন্তানের জীবন বাঁচাতে কোথায় পাবেন এতো টাকা সারাক্ষন সে চিন্তায় চোখের পানি ফেলছেন।

মেহেদীর বাবা নুরুল ইসলাম জানান, তিন সন্তানের মধ্যে মেহেদী সবার বড়। মেজো ছেলো মিরাজুল ৮ম শ্রেণীতে পড়ে। আর ছোট আবিরের বয়স মাত্র ৫ বছর। অভাবের সংসার তাদের। তারা স্বামী স্ত্রী গার্মেন্টেস এ কাজ করে কোন রকমে সংসার চলে। এরমধ্যে বড় ছেলে মেহেদী আজ ক্যানসারে আক্রান্ত। চিকিৎসকের পরামর্শে খুব কষ্টে দুটি কেমোথেরাপি দিতে পেরেছেন। বাকিগুলো না দিতে পারলে চোখের সামনে কলিজার টুকরো সন্তানের কখন কি হয়ে যায়। সব সময় এ চিন্তায় চোখের পানি ফেলি।

খালা রানী খাতুন জানান, মেহেদীর বাবা মা ঢাকায় থাকলেও সে নানা বাড়িতে বড় হয়েছে। স্থানীয় একটি হাইস্কুলে লেখাপড়া করে। তার নানাও অত্যন্ত গরীব মানুষ। তারপরও তার দুরারোগ্য ব্যাধির চিকিৎসায় আত্মীয় স্বজন ও গ্রামের লোকজন আর্থিকভাবে সাহায্য করেছেন। কিন্ত পরবর্তী কেমোথেরাপির খরচের টাকার কোন ব্যবস্থা হয়নি।

ইউপি সদস্য ও যাত্রাপুর গ্রামের বাসিন্দা পলাশ হোসেন জানান, মেহেদী অত্যন্ত বিনয়ী ও ভদ্র ছেলে। সে নানা বাড়িতে থেকে লেখাপড়া করে। তার নানা পরের কাজ করে সংসার চালান। টিউমার থেকে ক্যানসারে আক্রান্ত হয়ে এখন চিকিৎসাধীন। এ পর্যন্ত ধারদেনা ও মানুষের কাছে হাত পেতে চিকিৎসার ব্যয় মিটিয়েছেন। গ্রামের মানুষও যে যার মত যতটুকু পেরেছেন সাহায্যে এগিয়ে এসেছেন। কিন্ত জীবন বাঁচাতে আরও টাকা দরকার। তিনি মেহেদীর জন্য হৃদয়বানদের সদয় হওয়ার অনুরোধ করেছেন।

নলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান রিপন হোসেন মুঠোফোনে জানান, মেহেদীর চিকিৎসায় তিনিও সাধ্যমত সাহায্য করেছেন। শুনছেন সুস্থতার জন্য আরও ৪ টি কেমোথেরাপি দিতে হবে। কিন্ত তার আত্মীয় স্বজন পরিবার সকলেই দরিদ্রসীমার নিচে বসবাস করে। ফলে টাকার অভাবে এখন তার চিকিৎসায় অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ মুহুর্তে একমাত্র দানশীল হৃদয়বানদের সহযোগীতায় মেহেদী সুস্থ হয়ে উঠতে পারে।

মহেশপুর সীমান্তে ভারতীয় চোরাকারবারী লক্ষ্য করে বিজিবির গুলি বর্ষণ
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় চোরাকারবারীদের লক্ষ্য করে ৫৮বিজিবির ১০ রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে হতাহতের ঘটনা জানা না গেলেও চোরাকারবারীদের ফেলে যাওয়া ৯৪বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার(১৪আগষ্ট) দুপুর ২টার দিকে মহেশপুর সীমান্তের পিলার ৬০/৯৮-আর এলাকায় বিজিবির গুলি বর্ষণের ঘটনা ঘটে।এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ৫৮ বিজিবির সহকারী পরিচালক ভারপ্রাপ্ত কোয়াটার মাস্টার।
জানাযায়,”ভারত থেকে কয়েকজন চোরাকারবারী বাংলাদেশ সীমান্তে বেশ কিছু অবৈধ মালামাল বাংলাদেশের অভ্যন্তরে পাচার করবে” এমন গোপন সংবাদের ভিক্তিত্বে মঙ্গলবার দুপুর ২টার দিকে বিজিবির একটি টহলদল সীমান্ত পিলার ৬০/৯৮-আর এর বিপরীতে বাংলাদেশের অভ্যন্তরে ওত পেতে বসে থাকে। কিছুক্ষন পর ভারতীয় কয়েকজন চোরাকারবারী মাথায় করে বস্তা ভর্তি অবৈধ মালামাল বহন করে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে সামনে অগ্রসর হলে বিজিবি টহলদল তাদেরকে ধাওয়া করে। চোরাকারবারীরা ধারালো অস্ত্র প্রদর্শণ করে বিজিবি’র টহল দলের দিকে অগ্রসর হতে থাকলে বিজিবি টহলদল প্রাথমিক সতর্কতা হিসাবে ৫-৬ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করলেও ভারতীয় চোরাকারবারীরা নিভৃত না হলে বিজিবি টহল দল চোরাকারবারীদের সন্নিকট লক্ষ্য করে ০৪ রাউন্ড ফায়ার করলে চোরাকারবারীরা ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। এ ঘটনায় হতাহতের সংখ্যা জানা না গেলেও ঘটনাস্থল তল্লাশী করে চোরাকারবারীদের ফেলে যাওয়া ৯৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয় বলে জানান ৫৮ বিজিবির সহকারী পরিচালক ভারপ্রাপ্ত কোয়াটার মাস্টার ।

মহেশপুরে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুরে চলতি বিরাজমান পরিস্থিতিতে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৪ আগষ্ট) বিকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে নাগরিক ফোরামের উদ্যোগেএ সমাবেশ অনুষ্টিত হয়।
ডাঃ সাইফুল ইসলাম ডিগ্রী কলেজের প্রভাষক ইসমাইল হোসেন পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিষিষ্ঠ সমাজ সেবক ও রাজনীতিবিদ অধ্যাপক মতিয়ার রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল হাই, নাটিমা ফাজিল মাদ্রাসার প্রভাষক ফারুক আহাম্মেদ, পেশাজীবি সমিতির সভাপতি লুৎফর রহমান,উপজেলা পুজা উদর্যাপন পরিষদের সভাপতি রঞ্জন কুমার মজুমদার, সাধারণ সম্পাদক প্রবীর কুমার দাস, সহ সভাপতি এ্যাডঃ তুয়ার কান্তি রায়, সুকুমার চ্যাটারজি প্রমুথ।

জামিন প্রাপ্ত হয়ে পলাতক ভারতীয় পুলিশ সদস্য আবারো আটক
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে পিভি জন সিলভার রাজ নামে এক ভারতীয় পুলিশ সদস্যকে আবারো আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১২ আগস্ট) বিকালে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রত্যাবর্তনের চেষ্টাকালে মহেশপুর ৫৮ ব্যাটালিয়ন বিজিবি তাকে আটক করে। আটক পিভি জন সিলভার রাজের বাড়ি তামিলনাড়ু প্রদেশের ত্রিসিটি জেলা ইকুদু থানার আনগুনগর গ্রামে।
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ৫৮ বিজিবির পরিচালক মো.আজিজুস শহীদ।
তিনি জানানা, অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে গত ২২ মার্চ মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) পিভি জন সিলভার রাজ নামে এক ভারতীয় পুলিশ সদস্যকে আটক করে মহেশপুর থানায় সোপর্দ করে। গত ১৩ জুন আদালত হতে জামিন প্রাপ্ত হয়ে পলাতক থাকে পিভি জন। সোমবার (১২ আগষ্ট) বিকালে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রত্যাবর্তনের চেষ্টাকালে আবারো তাকে আটক করা হয়। আটককৃত ভারতীয় পুলিশ সদস্যর বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার(১৩ আগষ্ট) মহেশপুর থানায় সোপর্দ করা হয়। মহেশপুর থানা কর্তৃক সন্ধায় আসামীকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত হাজির করলে রাতেই তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন। পরে রাত ৮টার দিকে আটককৃত ভারতীয় পুলিশ সদস্যকে ঝিনাইদহ জেলা কারাগারে হস্তান্তর করা হয় বলে জানান ৫৮ বিজিবির পরিচালক আজিজুস শহীদ।

শেখ হাসিনার বিচার দাবীতে মহেশপুরে যুবদলের বিক্ষোভ মিছিল
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
গণ হত্যকারী খুনি হাসিনার বিচার দাবী করে ঝিনাইদহের মহেশপুরে উপজেলা যুবদলের পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৪আগষ্ট) বিকালে মহেশপুর কলেজ বাসষ্টান্ড থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি হাজী ফয়সাল আহম্মেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি,সাধারণ সম্পাদক দবীর উদ্দিন বিশ^াস, পৌর বিএনপির সভাপতি এ্যাডঃ আমিরুল ইসলাম খান চুন্নু ,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ,উপজেলা সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল ফারুক বাবু প্রমুখ।

সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠন
সভাপতি মোশাররফ, সম্পাদক সালাম

মোঃ আতিকুজ্জমান, সাতক্ষীরা
সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গতকাল (১৪ আগস্ট) বুধবার শহরের ম্যানগ্রোভ সভাঘরে সাধারণ সভায় ইউনিয়নের সদস্যদের উপস্থিতির মধ্য দিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন ও আলোচন সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক মো. আবুল কালামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দৈনিক হৃদয় বার্তার সম্পাদক জি.এম মোশাররফ হোসেন।
সভায় সবার সম্মতিক্রমে আগামী এক বছরের জন্য কালের কন্ঠের সাতক্ষীরা প্রতিনিধি মো. মোশররফ হোসেনকে সভাপতি, ও দৈনিক নওয়াপাড়ার সাতক্ষীরা প্রতিনিধি মো. আব্দুস সালামকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যন্য সদস্যরা যথাক্রমে সহ-সভাপতি শেখ আহসানুর রহমান রাজীব, মো. আব্দুল মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোজাহিদ, সাংগঠনিক সম্পাদক মো. আক্তারুল ইসলাম, অর্থ সম্পাদক আলী মুক্তাদা হৃদয়, মহিলা বিষয়ক সম্পাদক শামীমা আক্তার রাণী, প্রচার সম্পাদক মো. রাকিবুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ শরিফুল ইসলাম জুয়েল, নির্বাহী সদস্য আবু রায়হান, মো. আল মামুন, সদস্য মোঃ তারিকুল ইসলাম, মোঃ শাহিনুর রহমান শাহিন, মো. হাফিজুর রহমান, কে.এম শাহিনুর রহমান, মো. রুহুল আমিন, মো. রবিউল ইসলাম, মো. কামরুজ্জামান, মন্ময় মনির প্রমুখ।

১১ দিন পর খুলনা-বেনাপোল-মোংলা কমিউটার ট্রেন চালু
বেনাপোল প্রতিনিধি
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে দেশজুড়ে সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় নিরাপত্তার কথা ভেবে গত ১৮ জুলাই থেকে ১৩ দিন খুলনা-বেনাপোল কমিউটার ট্রেন (বেতনা এক্সপ্রেস) চলাচল বন্ধ ছিল। গেল ১ লা আগস্ট ট্রেনটি চালু হলেও এর দুইদিন পর তা আবার বন্ধ হয়ে যায়। বুধবার (১৪আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটে ট্রেনটি খুলনা থেকে ছেড়ে সকাল সাড়ে ৮টার দিকে বেনাপোলে এসে পৌঁছায়। একই ট্রেন বেনাপোল থেকে সাড়ে ৯টার দিকে ‘মোংলা এক্সপ্রেস’ নামে মোংলার উদ্দেশে রওনা দিয়েছে।
বেনাপোলের রেলস্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, ১৮ জুলাই থেকে ১৩ দিন বন্ধ থাকার পর ১লা আগষ্ট ট্রেনটি চলাচল শুরু হয়। দুইদিন চলাচলের পর তা আবার বন্ধ হয়ে যায়। সেখান থেকে ১১ দিন পর বুধবার আবার খুলনা-বেনাপোল-মোংলা রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। বেনাপোল থেকে ২৩৫ জন যাত্রী নিয়ে ‘মোংলা এক্সপ্রেস’ নামে ট্রেনটি মোংলার উদ্দেশে রওনা দিয়েছে।

সুপেয় পানির অভাব// উপকূলে বর্ষার পানি সংরক্ষণ মেটাবে সংকট
নিজস্ব প্রতিনিধি
উঠানে কংক্রিটের তৈরি গোলাকার ভিত। তার ওপরে বসানো প্লাস্টিকের ট্যাঙ্ক। ওই ট্যাঙ্কে টিনের চালের সঙ্গে ঝুলানো পাইপ। পাইপের এক মুখ ট্যাঙ্কের সঙ্গে সংযোগ দেওয়া। বর্ষা হলেই চালের পানি পাইপের মাধ্যমে চলে আসে ট্যাঙ্কে। খুলনার দাকোপ উপজেলার কালাবগী-সুতারখালী গ্রামের বাসিন্দা মো. শহিদুল গাজীর বাড়িতে গিয়ে এমন দৃশ্য দেখা যায়।

শহিদুল গাজীর গ্রামসহ উপজেলার প্রতিটি অঞ্চলে দীর্ঘদিন ধরে লবণাক্ততা ও আর্সেনিক দূষণসহ বিভিন্ন কারণে সুপেয় পানির তীব্র সংকট রয়েছে। এ সংকট আরও প্রকট হয় শুষ্ক মৌসুমে। তখন এলাকাজুড়ে শুধু পানযোগ্য পানি নয়, দৈনন্দিন কাজে ব্যবহারের পানিরও চরম সংকট দেখা দেয়। এ সংকট নিরসনে এলাকায় রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম স্থাপনের উদ্যোগ নেয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

মো. শহিদুল গাজী বলেন, বছরজুড়ে এ অঞ্চলের সমস্যা নোনাপানি। এলাকায় বিশুদ্ধ পানি পাওয়া খুবই কষ্টসাধ্য। সুপেয় পানির একমাত্র উৎস হলো পুকুর। তবে সেটাও আগের মতো নেই। বর্তমানে ড্রামে করে চালনা ও খুলনা থেকে ট্রলারে পানি আনতে হয়। এর মধ্যে আশার কথা হচ্ছে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে বর্ষার পানি সংরক্ষণের জন্য একটি ট্যাঙ্ক পেয়েছি। এতে পরিবারের সুপেয় পানির চাহিদা মেটানোর পর স্বজনদের দিয়ে থাকেন।

শুধু শহিদুল গাজী নন, দাকোপ উপজেলার বিভিন্ন গ্রামের অন্তত ২ হাজার পরিবার উপকূলীয় জেলাগুলোয় বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় এই ট্যাঙ্ক পেয়েছে। তবে এই প্রকল্প দুটির মাধ্যমে উপকূলীয় এই উপজেলায় মোট ৬ হাজার ৭৭০টি পানির ট্যাঙ্ক বিতরণ করা হবে।
স্থানীয় কয়েকজন ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, কিছু কিছু এলাকায় ৭ থেকে ৮ কিলোমিটার দূর থেকে পানযোগ্য পানি নিয়ে আসতে হয়। সেখানে সময় লেগে যায় প্রায় অর্ধদিবস। ৬০ শতাংশের বেশি পরিবার শুকনো মৌসুমে বর্ষার পানির পরিবর্তে পুকুরের পানি পান করে থাকে। ইচ্ছা থাকা সত্ত্বেও বড় ট্যাঙ্কের অভাবে অনেক পরিবার সারা বছর খাওয়ার জন্য বর্ষার পানি ধরে রাখতে পারে না।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীরা বলছেন, লবণাক্ততার কারণে সুপেয় পানির সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছে সুন্দরবন সংলগ্ন উপকূলীয় এ উপজেলায়। উপজেলার অধিকাংশ স্থানেই ভূগর্ভে পানযোগ্য পানির স্তর না পাওয়ায় গভীর নলকূপ চালু করা যায় না। অগভীর নলকূপের পানিতে রয়েছে মাত্রাতিরিক্ত লবণাক্ততা ও আর্সেনিক দূষণ। তাই এসব এলাকায় সুপেয় পানির অভাব সবসময়ই থাকে। এলাকার মানুষের পানির চাহিদা পূরণের জন্য পুকুর ও রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম হচ্ছে ভরসা।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, দাকোপ উপজেলায় স্থায়ীভাবে পানি সংকটের জন্য দুটি প্রকল্পের মাধ্যমে গ্রামভিত্তিক রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। এ প্রকল্প দুটির আওতায় ৬ হাজার ৭৭০টি পানির ট্যাঙ্ক স্থাপন করা হলেও বাস্তবায়ন করা হয়েছে দুই হাজার পরিবারের মধ্যে। উপজেলা পানি সরবরাহ ও স্যানিটেশন কমিটি এবং স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে তালিকা প্রস্তুত করে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমানে প্রকল্প দুটির ৩০ শতাংশ কাজ শেষ হয়েছে। এর মধ্যে সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের কাজ শতভাগ সম্পূর্ণ করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

দাকোপ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, লবণাক্ততা ও আর্সেনিক দূষণসহ বিভিন্ন কারণে উপজেলায় সুপেয় পানির সংকট রয়েছে। সংকট নিরসনের জন্য দুটি প্রকল্পের মাধ্যমে রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম স্থাপন করা হচ্ছে। এই প্রকল্প দুটি শতভাগ সম্পূর্ণ হলে ৩৩ হাজার ৮৫০ জন মানুষ সুপেয় পানির আওতায় আসবে। সেক্ষেত্রে সবমিলে উপজেলার ৭৮ শতাংশ মানুষ সুপেয় পানি পাবেন।

‘শেখ হাসিনার ফাঁসি চাই’-স্লোগানে উত্তাল শাহবাগ
ঢাকা অফিস
‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই’-স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড়। বুধবার (১৪ আগস্ট) বিকালে সম্প্রীতি সমাবেশ চলাকালে ছাত্র জনতাকে এই স্লোগান দিতে দেখা যায়।
সকলে ধর্মের মেলবন্ধন নিয়ে সাম্য এবং মানবিক মর্যাদা পূর্ণ দেশ গড়ার বার্তা নিয়ে বুধবার (১৪ আগস্ট) শাহবাগ মোড়ে সম্প্রীতির বাংলাদেশ শীর্ষক সমাবেশ আয়োজন করে একতার বাংলাদেশ নামক একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম। এই সমাবেশে এসে সংহতি প্রকাশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

এই সমাবেশে নিজের বক্তব্যে ছাত্র-জনতার ওপর গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ফাঁসির দাবি জানিয়ে এই স্লোগান দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। এ সময় তার সঙ্গে সম্মিলিতভাবে ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই’স্লোগান দিতে দেখা যায় উপস্থিত জনতাকে। সেই থেকে মুহুর্মুহু স্লোগান চলতে থাকে ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই’।

এর আগে দুপুর ২টা থেকে শুরু হওয়া সমাবেশের মঞ্চে একে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া ঢাকা ও ঢাকার আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বক্তব্যে তারা বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়ে ভারতে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করছে। ইতোমধ্যে ছাত্রসমাজ একাধিক ক্যু রুখে দিয়েছে। আগামীতেও রুখে দেবে।

হিন্দুদের আন্দোলনকে ব্যবহার করে আওয়ামী লীগ চক্রান্তের চেষ্টা করছিল, যা সনাতন ধর্মাবলম্বীরা সচেতনভাবে রুখে দিয়েছে বলে দাবি করে এ দেশে সব ধর্মের সবাই একসাথে বসবাস করবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। হিন্দুদের ন্যায্য দাবিগুলো মেনে নিতে অন্তর্র্বতীকালীন সরকারের প্রতি আহ্বান জানানো হয় সম্প্রীতির বাংলাদেশের মঞ্চ থেকে।
সমাবেশের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও একতার বাংলাদেশের মুখপাত্র তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী জানান, একটি নতুন বাংলাদেশে দাঁড়িয়ে সবাইকে একটি বার্তা দিতে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধি, বিশিষ্টজন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্র রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে তারা এই সমাবেশের আয়োজন করেছেন।

তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী তার বক্তদব্যে বলেন, ২০২৪ সালের রক্তাক্ত জুলাই পার করে আমরা একটি সৈরাচারমুক্ত স্বাধীন বাংলাদেশে পদার্পন করেছি। কিন্তু এই বাংলাদেশকে কেন্দ্র করে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই ষড়যন্ত্রে আমাদের সাম্প্রদায়ীক সম্প্রীতিকে ব্যবহার করা হচ্ছে। আমাদের সম্প্রীতি নষ্টের জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত করা হচ্ছে। আজকে আমরা এই শাহবাগ থেকে একটি নতুন সম্প্রীতির বার্তা দিতে চাই। এই বার্তা সারাদেশ বাংলাদেশ এবং সারা পৃথিবীকে আমরা দিতে চাই যে, আমরা যেই সম্প্রীতিকে বিশ্বাস করি সেই সম্প্রীতি হবে ধর্ম, জাতি, বর্ণ, নির্বিশেষে প্রত্যেকটা মানুষের জন্য। আজকের এই সম্প্রীতির সমাবেশ থেকে আমরা বার্তা দিতে চাই, আজকে থেকে আমরা সবাই বাংলাদেশী। আমাদের এই বাংলাদেশে কোনো পাহাড়ি থাকবে না, কোনো সমতলীয় থাকবে না, কোনো হিন্দু থাকবে না, কোনো মুসলমান থাকবে না। কোনো সংখ্যালঘু থাকবে না, কোনো সংখ্যাগুরু থাকবে না। আজকে থেকে আমরা সবাই বাংলাদেশি। আমরা যেখানে যখন আমার অধিকার চাইবো, সেটা বাংলাদেশি হিসেবে চাইবো। আমরা হিন্দু বা মুসলমান হিসেবে কোনো অধিকার চাই না। আমরা প্রত্যেক বাংলাদেশির জন্য সমান অধিকার চাই।

পরে সমাবেশ থেকে সকলে ধর্মের মেলবন্ধন নিয়ে সাম্য এবং মানবিক মর্যাদা পূর্ণ দেশ গড়ার শপথ নেন আগত সকল ধর্ম, পেশা ও শ্রেণির মানুষ। শপথ পাঠ করান জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্লাবন তারিক।