রূপসা প্রতিনিধি
গোপালগঞ্জে আওয়ামীলীগ কর্তৃক বাংলাদেশ সেনাবাহিনীর উপর হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি) ঘাটভোগ ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আজ ১২ আগস্ট সকাল ১১ ঘটিকায় আলাইপুর বাজার অটোস্টান্ড চত্বরে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির আহবায়ক এস এম আঃ মালেক এর সভাপতিত্বে ও সাবেক থানা বিএনপির যুগ্ম আহবায়ক স ম হাসিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ মিকাইল বিশ্বাস। প্রধান প্রধান বক্তৃতা ছিলেন থানা বিএনপি যুগ্ন আহবায়ক মোঃ হুমাউন কবির শেখ, বক্তৃতা করেন ইউনিয়ন বিএনপির সদস্য সচীব মোঃ সাইফুল ইসলাম পাইক, যুগ্ন আহ্বায়ক মোল্লা মিশকাত, মোঃ খাইরুল ইসলাম খোকন, আবুল কাশেম কালা, আসলাম শেখ, থানা বিএনপির সদস্য আরিফ মোল্লা, মিঠু মোল্লা নাসির উদ্দিন শেখ, মোল্লা দূরূল হুদা, জাহান শেখ শাজাহান শেখ, যুবদল নেতা মুরসালিন ইসলাম রনি, মনির আহম্মেদ লস্কর, মুস্তাকিম শেখ, স ম শফিকুল ইসলাম, শাহজালাল লস্কর, খালিদ লস্কর, মোল্লা জাফর ইকবাল, মহিদুল শেখ, বাবুল লস্কর, আনোয়ার পাইক, গোবিন্দ বিশ্বাস, গৌর চন্দ্র বিশ্বাস, মোহিত মালাকার, আব্দুল্লাহ শিকদার, জলিল লস্কর, দাউদ শেখ, আনোয়ার, হামিম, এরশাদ, মাহমুদ, তারেক লস্কর, সোহেল মোল্লা, মুরাদ শিকদার, গোলাম রব্বানী, মিরাজ লস্কর, আসলাম লস্কর প্রমুখ।











































