স্টাফ রিপোর্টার।।
শিক্ষার্থীসহ নিরপরাধ জনসাধারণ হত্যা ও নিপীড়নের প্রতিবাদ এবং বিচারের দাবিতে খুলনায় মানববন্ধন ও মৌন মিছিল করেছে নর্দান ইউনিভার্সিটির সাধারণ শিক্ষকরা।
শনিবার (৩ আগস্ট) দুপুরে নগরীর শিববাড়ি মোড়ে খুলনার সাধারণ শিক্ষকদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
শিক্ষকরা বলেন, ‘সারা দেশে ছাত্র আন্দোলনে অনেক শিক্ষার্থী আহত, অনেক শিক্ষার্থী নিহত হয়েছেন। অনেক শিক্ষার্থী পঙ্গুত্ববরণ করেছে। আমরা এ ঘটনার প্রতিবাদ জানাই। আমার টাকায় কেনা বুলেট দিয়ে কেন আমাদের গায়ে ছুড়বে। এ হত্যাকাণ্ডগুলোর বিচার চাই। আমরা শিক্ষকরা শিক্ষার্থীদের পাশে আছি।’











































