Home খেলাধুলা শেষ আটে আর্জেন্টিনার প্রতিপক্ষ সেই ফ্রান্স

শেষ আটে আর্জেন্টিনার প্রতিপক্ষ সেই ফ্রান্স

25


স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপের ফাইনাল থেকেই এই দুই দলের প্রতিদ্বন্দ্বিতা চরমে উঠে যায়। এরপর আর্জেন্টাইন খেলোয়াড়রা ফ্রান্সকে সমালোচনা করে গান বানায়। সম্প্রতি কোপা আমেরিকা জয়ের পরও ফ্রান্সকে বিদ্রুপ করে গান গায়। এতকিছুর পর এবার দুই দলের সাক্ষাৎ হতে যাচ্ছে। চলমান প্যারিস অলিম্পিকে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে দুদল।

কোপার পর আর্জন্টিনার ফুটবলারদের বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে ফিফার কাছে অভিযোগও জানিয়েছে ফ্রান্স। তবে এরই মধ্যে ফ্রান্স সরকারের কাছে ক্ষমাও চেয়েছে আর্জেন্টিনা সরকার। কিন্তু এবার মাঠের লড়াইয়ে তারা প্রতিদ্বন্দ্বী। আগামী শুক্রবার রাতে বোর্দোয় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে খেলবে দুদল।

গতকাল রাতে মার্শেইয়ে নিউজিল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে স্বাগতিকেরা। এর আগে লিওঁতে আর্জেন্টিনা ২-০ গোলে ইউক্রেনকে হারিয়ে ‘বি’ গ্রুপ থেকে রানার্সআপ হয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে।

কোপা আমেরিকা, ফিনালিসিমা, বিশ্বকাপ, কোপা আমেরিকা—গত তিন বছরে চারটি শিরোপা জেতার পর আর্জেন্টিনার চোখ এখন প্যারিস অলিম্পিকের সোনার পদকে। ২০০৪ ও ২০০৮ সালে টানা দুবার অলিম্পিক ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল দলটি।