Home আন্তর্জাতিক কেন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন, জানালেন বাইডেন

কেন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন, জানালেন বাইডেন

71


আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তার দল ডেমোক্রেট প্রার্থী হয়ে নির্বাচনে লড়াই করবেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বাইডেন জানিয়েছেন, জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

গতকাল বুধবার ওভাল অফিস থেকে দেয়া এক ভাষণে ২০২৪ সালের নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন করার ঐতিহাসিক সিদ্ধান্ত ব্যাখ্যা করেছেন।

মার্কিন জনগণের জন্য এই ভাষণ ছিল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ সরাসরি বাইডেন থেকে শোনার প্রথম সুযোগ। তিনি সপ্তাহের পর সপ্তাহ বলে এসেছেন তিনি বিশ্বাস করেন যে, ডোনাল্ড ট্রাম্পকে হারানোর জন্য তিনিই সব চেয়ে ভাল প্রার্থী।

প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর তার প্রথম ভাষণে ৮১-বছর বয়স্ক বাইডেন জোর দিয়ে বলেছেন ‘গণতন্ত্র রক্ষা করা যে কোন উপাধির চেয়ে গুরুত্বপূর্ণ।’

ট্রাম্পকে তিনি দেশের গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি বলে বর্ণনা করেন। প্রেসিডেন্ট হিসেবে তাঁর একমাত্র মেয়াদ ইতিহাস কীভাবে মূল্যায়ন করবে, সেটা ঠিক করার সুযোগ এই ভাষণ বাইডেনকেও দেয়।

তিনি বলেন, ‘আমাদের গণতন্ত্র রক্ষার পথে কোন কিছু, কোন কিছুই আসতে পারে না। এবং ব্যক্তিগত অভিলাষও না।’