Home আঞ্চলিক সাতক্ষীরার রায়পুরে রাহিমার চুল কেটে শরীর পুড়িয়ে জখম থানায় অভিযোগ!

সাতক্ষীরার রায়পুরে রাহিমার চুল কেটে শরীর পুড়িয়ে জখম থানায় অভিযোগ!

26


খান নাজমুল হুসাইন,
সাতক্ষীরা সদরের রায়পুর আশ্রয়ণ প্রকল্পের ঘর দখল করতে বাস্তুহারা রাহিমার চুল কেটে শরীর পুড়িয়ে রক্তত্ব জখম করেছে। এ বিষয় রাহিমা খাতুন বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানাগেছে, সোমবার ২৪ জুলাই সন্ধ্যা ৬ টার সময় সাতক্ষীরা সদর রায়পুর স্বামী পরিত্যক্ত বাস্তুহারা রাহিমা খাতুনের বসত বাড়িতে একই এলাকার আমেনা, গফফার, রাশিদা,জাহিদুল, আজিজুর অনধিকার প্রবেশ করে শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি মারপিট করে নীলাফোলা রক্তত্ব জখম করে। পরবর্তীতে রাহিমা খাতুনের মাথায় লোহার বড দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় কাউচি দিয়ে রাহিমার চুল কেটে এবং হাত পা পুড়িয়ে দেয়। বর্তমানে রাহিমা খাতুন গুরুতর আহত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি আছে।
এতিমধ্যে কয়েক বার মারপিটের স্বীকার হয় রাহিমা খাতুন। এই কুচক্রী মহল দীর্ঘদিন যাবত তার আশ্রয়ণ প্রকল্পের ঘর জবর দখলের পায়তারা চালিয়ে আসছে। রাহিমা খাতুন বলেন, আমার জমি নাই ঘর নাই স্বামী নাই আছে একটি ১০ বছর বয়সের শিশু সন্তান তানজির। আমি মানুষের বাড়িতে বাড়িতে ঝিয়ের কাজ করে জীবিকা নির্বাহ করি। মমতাময়ী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকে আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর প্রদান করেছেন। আর এই ঘরই আমার কাল হয়ে দাড়িয়েছে। আমি এই ঘরে বসবাস করতে পারছিনা। তাই সাতক্ষীরা জেলা প্রশাসক এবং পুলিশ সুপার এর কাছে আমার দাবী আমি যাতে শান্তিপূর্নভাবে বসবাস এবং আমাকে যারা মারপিট ও চুল কেটে শরীর পুড়িয়ে দিয়েছে তাদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্ত শাস্তির দাবি জানাচ্ছি। এ ঘটনায় সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শৈয়ব আহমাদ কে উক্ত বিষয় জানালে তিনি সাতক্ষীরা থানার ওসিকে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বলেন। এ বিষয় সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মহিদুল ইসলাম এর সাথে আলাপকালে তিনি বাংলার ভোর প্রতিবেদককে বলেন, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।