Home আঞ্চলিক কেইউজের সম্রাট-মহেন সহ নবনির্বাচিত কমিটিকে বিএফইউজের অভিনন্দন ও অনুমোদন

কেইউজের সম্রাট-মহেন সহ নবনির্বাচিত কমিটিকে বিএফইউজের অভিনন্দন ও অনুমোদন

18

খবর বিজ্ঞপ্তি।।


খুলনা সাংবাদিক ইউনিয়ন(কেইউজে) এর নির্বাচনে নির্বাচিত সাঈয়েদুজ্জামান সম্রাট সভাপতি ও মহেন্দ্রনাথ সেন সাধারণ সম্পাদকসহ ১১ সদস্যবিশিষ্ঠ কমিটিকে অনুমোদন ও অভিনন্দন জানিয়েছেন বিএফইউজের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ। অনুরুপভাবে বিবৃতির মাধ্যমে বিএফইউজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কেইউজের সভাপতি ও সাধারণ সম্পাদক।


বিএফইউজের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে, বিগত ৬ জুলাই ২০২৪ তারিখের চট্টগ্রামসহ বিএফইউজে’র জাতীয় কার্যনির্বাহী পরিষদ সভায় কেইউজের ২৯ জুন ২০২৪ তারিখের নির্বাচনে নির্বাচিত সাঈয়েদুজ্জামান সম্রাট সভাপতি ও মহেন্দ্রনাথ সেন সাধারণ সম্পাদকসহ ১১ সদস্য বিশিষ্ট কমিটিকে অনুমোদন প্রদান করে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি নেতৃবৃন্দ এরপর থেকে কেইউজের নাম ব্যবহার করে আর কেউ কোন ধরনের বিবৃতি প্রদান করা থেকে বিরত থাকবেন বলে আশা প্রকাশ করেন।


উল্লেখ্য ২৯ জুন ২০২৪ তারিখের নির্বাচনে খুলনা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো: আমিরুল ইসলাম, সহ-সভাপতি কাজী শামীম আহমেদ, কোষাধ্যক্ষ শেখ জাহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক এস এম মনিরুজ্জামান, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক মিলন হোসেন, দপ্তর সম্পাদক সাগর সরকার ও নির্বাহী সদস্য নেয়ামুল হোসেন কচি, লিয়াকত হোসেন, উত্তম কুমার সরকার।


অপর এক বিবৃতিতে আগামী ২৭ জুলাই শনিবার বেলা ১১ টায় খুলনা সাংবাদিক ইউনিয়নের প্রথম নির্বাহী কমিটির সভায় সংগঠনের সাধারণ সম্পাদক কমিটির সকলকে যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন।