Home আঞ্চলিক রূপসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রূপসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

12

রূপসা প্রতিনিধি।।

রূপসায় উপজেলা প্রশাসন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) এর উদ্বোধনী উপলক্ষে আলোচনা সভা আজ ১৭ জুলাই সকালে কাজদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান। বক্তৃতা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নিত্যানন্দ মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোর্শেদুল আলম বাবু,টিএসবি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর শেখ,প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান, প্রভাষক বাশির আহম্মেদ লালু,খান মেজবা উদ্দীন সেলিম,ক্রীড়াবিদ মো: সাইফুল পাইক,রমেশ চন্দ্র দাস,সাংবাদিক ফ,ম আয়ূব আলী,চিত্ত রঞ্জন সেন,হাসান ফারাজী,জহির শেখ প্রমূখ। উদ্বোধনী খেলায় মোট দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে ঘাটভোগ ইউনিয়ন পরিষদ শ্রীফলতলা ইউনিয়ন পরিষদকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠার গৌরব অর্জন করে। এরপর বিকালে অনুষ্ঠিত সেমিফাইনাল খেলা টিএসবি ইউনিয়ন পরিষদ ও আইচগাতী ইউনিয়ন পরিষদের মধ্য অনুষ্ঠিত হয়। খেলায় আইচগাতী ইউনিয়ন পরিষদ ১-০ গোলে টিএসবি ইউনিয়ন পরিষদকে হারিয়ে ফাইনালে উঠার গৌরব অর্জন করে। খেলা পরিচালনা করেন রহমান ঢালী, সাইফুল ইসলাম,বিল্পব সরদার।